পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
প্রয়োগ-অপপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধি। সোর্সঃ যেকোনো গাইড বই, যেকোনো একাডেমিক ব্যক্তির বই এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
  1. ক) সান্ত্বনা
  2. খ) উপর্যুক্ত
  3. গ) স্বত্ব
  4. ঘ) সম্ভ্রান্তশালী
ব্যাখ্যা
সম্ভ্রান্ত (বিশেষণ) - আশরাফ; অভিজাত (সম্ভ্রান্ত পরিবারের লোক)।
সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।
.
নিচের কোনটি অশুদ্ধ?
  1. ক) মাতাহীন শিশুর কি দুঃখ!
  2. খ) আমি সন্তুষ্ট হইলাম।
  3. গ) দীনতা সবসময় ভালো নয়।
  4. ঘ) বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ৷
ব্যাখ্যা

শুদ্ধ বাক্যঃ
মাতৃহীন শিশুর কি দুঃখ!
আমি সন্তুষ্ট হইলাম।
দীনতা সবসময় ভালো নয়।
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ৷

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

.
'করে ১৯৭১ বাংলাদেশ স্বাধীনতা সালে অর্জন৷' - এই বাক্য–
  1. ক) আসত্তিহীন
  2. খ) যোগ্যতাহীন
  3. গ) আকাঙ্ক্ষাহীন
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

বাক্যের অত্যাশব্যকীয় গুণ তিনটি। এগুলো হলো: আকাঙ্ক্ষা, আসত্তি এবং যোগ্যতা।

- এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছা হলো আকাঙ্ক্ষা।
- বাক্যে ব্যবহৃত পদসমূহের সুশৃঙ্খল পদবিন্যাস হলো আসত্তি।

যেমন: করে ১৯৭১ বাংলাদেশ স্বাধীনতা সালে অর্জন৷ এই বাক্য আসত্তিহীন

সঠিক বাক্য: ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে৷

- বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিলবন্ধনের নাম হলো যোগ্যতা।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

.
নিচের কোন বানানগুচ্ছটি সঠিক?
  1. ক) বিপৎসংকুল, হৃদপিন্ড, পুণ্য
  2. খ) প্রকোষ্ঠ, শবদাহ, কিরীটিনী
  3. গ) ক্বচিৎ, ধুলিসাৎ, শ্রদ্ধাঞ্জলি
  4. ঘ) প্রাণীবিদ্যা, আরবী, প্রতীতি
ব্যাখ্যা

শুদ্ধ বানানঃ
বিপৎসংকুল, হৃৎপিণ্ড, পুণ্য
প্রকোষ্ঠ, শবদাহ, কিরীটিনী
ক্বচিৎ, ধূলিসাৎ, শ্রদ্ধাঞ্জলি
প্রাণিবিদ্যা, আরবি, প্রতীতি

উৎসঃ বাংলা একাডেমী অভিধান

.
বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিলবন্ধনের নাম হলো –
  1. ক) যোগ্যতা
  2. খ) আসত্তি
  3. গ) আকাঙ্ক্ষা
  4. ঘ) পদক্রম
ব্যাখ্যা

বাক্যের অত্যাশব্যকীয় গুণ তিনটি।
এগুলো হলো: আকাঙ্ক্ষা, আসত্তি এবং যোগ্যতা।
- এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছা হলো আকাঙ্ক্ষা।
- বাক্যে ব্যবহৃত পদসমূহের সুশৃঙ্খল পদবিন্যাস হলো আসত্তি।
- বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিলবন্ধনের নাম হলো যোগ্যতা।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী

.
শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?
  1. ক) ব্যতীত, ব্যষ্টি
  2. খ) সত্ত্বা, স্বত্ব
  3. গ) সুষুপ্ত, ভষ্ম
  4. ঘ) আষীশ, কুশাসন
ব্যাখ্যা

শুদ্ধ বানানঃ
ব্যতীত, ব্যষ্টি
সত্তা, স্বত্ব
সুষুপ্ত, ভস্ম
আশিস, কুশাসন

উৎসঃ বাংলা একাডেমী অভিধান

.
নিচের কোনটিতে গুরুচণ্ডালী দোষ রয়েছে?
  1. ক) গরুর শকট
  2. খ) মড়া পোড়া
  3. গ) শবদাহ
  4. ঘ) দাবদাহ
ব্যাখ্যা

- গুরুচণ্ডালী দোষ বলতে বোঝায় তদ্ভব এবং তৎসম শব্দের মিশ্রণ। এমন হলে বাক্যে অপপ্রয়োগ হয়েছে বলা যায়৷
- গুরুচণ্ডালী দোষ গুলো হচ্ছে - গরুর শকট, মড়া দাহ, শব পোড়া, তাপদাহ।
শুদ্ধরূপঃ
- গরুর গাড়ি, মরা পোড়া, শবদাহ, দাবদাহ।

উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি।

.
কোন বাক্যে প্রবাদ-প্রবচন বিকৃতিজনিত ভুল প্রয়োগ ঘটেছে?
  1. ক) অনভ্যাসের ফোঁটা কপাল চড়চড় করে।
  2. খ) এক পোষে শীত যায় না৷
  3. গ) উঠন্তি মূল পত্তনেই চেনা যায়৷
  4. ঘ) দুষ্টু গরুর চেয়ে শুন্য গোয়াল ভালো৷
ব্যাখ্যা

- সাধারণত বাংলা ভাষায় প্রবাদ-প্রবচনগুলো যেভাবে ব্যবহৃত হচ্ছে তার বিকৃতি বা রূপের পরিবর্তন করা হলে তা ভুল বলে গণ্য হবে।
- যেমনঃ 'এক পৌষে শীত যায় না' বাক্যটি ভুল৷ এতে প্রবাদ-প্রবচন বিকৃতিজনিত ভুল প্রয়োগ ঘটেছে।
- শুদ্ধ বাক্যটি হলো- এক মাঘে শীত যায় না (বিপদ বা প্রতিকূল অবস্থা সবসময় থাকে না)।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
ব্যাপারটা আমার আয়ত্তাধীন নয়। - এই বাক্যে কী ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
  1. ক) বাহুল্যজনিত
  2. খ) সঠিক শব্দ প্রয়োগ জনিত
  3. গ) বাচ্যজনিত
  4. ঘ) বহুবচনের অপপ্রয়োগজনিত
ব্যাখ্যা

- ব্যাপারটা আমার আয়ত্তাধীন নয়। - এই বাক্যে বাহুল্যজনিত অশুদ্ধি আছে।
এই বাক্যের শুদ্ধ রূপ হবে - ব্যাপারটা আমার আয়ত্ত নয়।

উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

১০.
যথার্থ শব্দ প্রয়োগ না করায় ভুল হয়েছে কোন বাক্যটি?
  1. ক) পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান
  2. খ) রাঙামাটি পার্বতীয় এলাকা।
  3. গ) তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
  4. ঘ) শুধুমাত্র এই কটা টাকা দিলে?
ব্যাখ্যা

পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান- এই বাক্যটিতে যথার্থ শব্দ প্রয়োগ না করায় ভুল হয়েছে।
এর সঠিক রূপঃ পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান।

অন্যান্য বাক্যের সঠিক রূপঃ
রাঙামাটি পার্বত্য এলাকা (বিশেষ্য-বিশেষণের বাহুল্য)।
তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে (বাচ্যজনিত)।
শুধু এই কটা টাকা দিলে? (বাহুল্যজনিত)।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১১.
নিচের কোনটি অশুদ্ধ?
  1. ক) উদ্ভুত
  2. খ) অনূঢ়
  3. গ) অনূর্ধ্ব
  4. ঘ) দুরবিন
ব্যাখ্যা

সঠিক বানান:
- অনূঢ়
- উদ্ভূত
- অনূর্ধ্ব
- দুরবিন

উৎসঃ বাংলা একাডেমী অভিধান

১২.
তোমার তো সতের মাসে বছর, কোন কাজই তাড়াতাড়ি করতে পারো না। - এই বাক্যে কী ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
  1. ক) প্রবাদ-প্রবচনের বিকৃতিজনিত
  2. খ) পদবিন্যাসের ত্রুটি
  3. গ) গুরুচণ্ডালী দোষ
  4. ঘ) বাগধারার শব্দ পরিবর্তনজনিত
ব্যাখ্যা

- তোমার তো সতের মাসে বছর, কোন কাজই তাড়াতাড়ি করতে পারো না। - এই বাক্যে বাগধারার শব্দ পরিবর্তনজনিত অপপ্রয়োগ ঘটেছে।

এর শুদ্ধরূপ হবেঃ তোমার তো আঠার মাসে বছর, কোন কাজই তাড়াতাড়ি করতে পারো না।

উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি।