পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
পরীক্ষা – ৩ টপিক: - লাভ-ক্ষতি, - অনুপাত-সমানুপাত, - ভগ্নাংশ [Live Class – 3 & 4]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
যদি a : b = 3 : 4 এবং b : c = 8 : 9 হয়, তবে a : b : c = কত?
  1. 6 : 8 : 9
  2. 3 : 4 : 9
  3. 12 : 16 : 9
  4. 24 : 16 : 32
সঠিক উত্তর:
6 : 8 : 9
উত্তর
সঠিক উত্তর:
6 : 8 : 9
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a : b = 3 : 4 এবং b : c = 8 : 9 হয়, তবে a : b : c = কত?

সমাধান:
দেওয়া আছে,
প্রথম অনুপাতকে a : b = 3 : 4 
দ্বিতীয় অনুপাত b : c = 8 : 9

উভয় অনুপাতে b রয়েছে b এর মান একই করতে হবে ,
এবং ক্রমিক সমানুপাত উৎপন্ন হবে,

- প্রথম অনুপাতকে 2 দিয়ে গুণ করে, পাই 6 : 8
- দ্বিতীয় অনুপাত = 8 : 9

- ক্রমিক অনুপাতের শর্তানুসারে,
- আমরা পাই,
∴ a : b : c = 6 : 8 : 9
.
যদি ২ : ৫ :: ৪ : ক হয়, তবে ক = কত?
  1. ১০
  2. ১২
  3. ১৫
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ২ : ৫ :: ৪ : ক হয়, তবে ক = কত?

সমাধান:
এখানে
দেওয়া আছে,
২ : ৫ :: ৪ : ক
২/৫ = ৪/ক
২ক = ৫ × ৪
ক = (৫ × ৪)/২
ক = ১০
.
একঝুড়ি স্ট্রবেরি ৩০৫০ টাকায় বিক্রি করায় ৩৫০ টাকা ক্ষতি হয়। ঐ স্ট্রবেরি ৩৬০০ টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে?
  1. লাভ ৪০০ টাকা
  2. লাভ ৩০০ টাকা
  3. লাভ ২৫০ টাকা
  4. লাভ ২০০ টাকা
সঠিক উত্তর:
লাভ ২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
লাভ ২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একঝুড়ি স্ট্রবেরি ৩০৫০ টাকায় বিক্রি করায় ৩৫০ টাকা ক্ষতি হয়। ঐ স্ট্রবেরি ৩৬০০ টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
বিক্রয়মূল্য ৩০৫০ টাকা,
যেহেতু ৩৫০ টাকা ক্ষতি হয়
সেহেতু ক্রয়মূল্য = ৩০৫০+ ৩৫০ = ৩৪০০ টাকা 

ঐ স্ট্রবেরি ৩৬০০ টাকায় বিক্রি করলে লাভ হয় = (৩৬০০ - ৩৪০০) টাকা = ২০০ টাকা।
.
একটি কলম ২৪০ টাকা বিক্রয় করায় ১০ টাকা ক্ষতি হয়। ক্ষতির শতকরা হার কত?
  1. ৫%
  2. ৪%
  3. ৬%
  4. ১০%
সঠিক উত্তর:
৪%
উত্তর
সঠিক উত্তর:
৪%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলম ২৪০ টাকা বিক্রয় করায় ১০ টাকা ক্ষতি হয়। ক্ষতির শতকরা হার কত?

সমাধান: 
ক্রয়মূল্য = ২৪০ + ১০ = ২৫০ টাকা

২৫০ টাকায় ক্ষতি হয় = ১০ টাকা
∴ ১ টাকায় ক্ষতি হয় = ১০/২৫০ টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় = (১০/২৫০) × ১০০ টাকা
= ৪ টাকা বা ৪%
.
একজন লোক ১০ টাকায় ২০টি কলম ক্রয় করেন এবং ১০ টাকায় ১৫টি কলম বিক্রয় করেন। লোকটির শতকরা লাভ বা ক্ষতি কত হবে? 
  1. লাভ ৩৩.৩৩%
  2. ক্ষতি ৩৩.৩৩%
  3. লাভ ৫০%
  4. ক্ষতি ৫০%
সঠিক উত্তর:
লাভ ৩৩.৩৩%
উত্তর
সঠিক উত্তর:
লাভ ৩৩.৩৩%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক ১০ টাকায় ২০টি কলম ক্রয় করেন এবং ১০ টাকায় ১৫টি কলম বিক্রয় করেন। লোকটির শতকরা লাভ বা ক্ষতি কত হবে? 

সমাধান:
২০টি কলমের ক্রয়মূল্য ১০ টাকা
∴ ১টি কলমের ক্রয়মূল্য ১০/২০ টাকা = ১/২ টাকা

১৫টি কলমের বিক্রয়মূল্য ১০ টাকা
∴ ১টি কলমের বিক্রয়মূল্য ১০/১৫ টাকা = ২/৩ টাকা

∴ লাভ = (২/৩ - ১/২) টাকা
= (৪ - ৩)/৬ টাকা
= ১/৬ টাকা

১/২ টাকায় লাভ হয় ১/৬ টাকা
∴ ১ টাকায় লাভ হয় ২/৬ টাকা = ১/৩ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় ১০০/৩ টাকা = ৩৩.৩৩ টাকা 
.
রফিক সাহেব তার সম্পত্তির ১/৩ অংশ তার স্ত্রীকে, ১/৪ অংশ তার মেয়েকে এবং বাকি অংশ ছেলেকে দিল। ছেলে, স্ত্রী এবং মেয়ের অংশের অনুপাত কত?
  1. ৫ : ৩ : ৫
  2. ৫ : ৪ : ৩
  3. ৫ : ৪ : ৪
  4. ৫ : ৬ : ৪
সঠিক উত্তর:
৫ : ৪ : ৩
উত্তর
সঠিক উত্তর:
৫ : ৪ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: রফিক সাহেব তার সম্পত্তির ১/৩ অংশ তার স্ত্রীকে, ১/৪ অংশ তার মেয়েকে এবং বাকি অংশ ছেলেকে দিল। ছেলে, স্ত্রী এবং মেয়ের অংশের অনুপাত কত?

সমাধান:
রফিক সাহেব তার সম্পত্তির ১/৩ অংশ তার স্ত্রীকে, ১/৪ অংশ তার মেয়েকে এবং বাকি অংশ ছেলেকে দিল।

ছেলে পেল = ১ - (১/৩ + ১/৪)
= ১ -  ৭/১২
= ৫/১২

∴ ছেলে, স্ত্রী এবং মেয়ের অংশের অনুপাত
= ৫/১২ : ১/৩ : ১/৪
 = (৫/১২) × ১২ : (১/৩) × ১২ : (১/৪ ) × ১২
= ৫ : ৪ : ৩
.
একটি জিনিস ৬২ টাকায় বিক্রি করায় যত ক্ষতি হয় ৯৫ টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ৭৭ টাকা
  2. ৭৩ টাকা
  3. ৭৬ টাকা
  4. ৮৩ টাকা
সঠিক উত্তর:
৭৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭৩ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জিনিস ৬২ টাকায় বিক্রি করায় যত ক্ষতি হয় ৯৫ টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, জিনিসটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি , 
ক্ষতি = ক টাকা
লাভ = ২ক টাকা
ক্রয়মূল্য = ৬২ + ক 
আবার, লাভের ক্ষেত্রে ক্রয়মূল্য = ৯৬ - ২ক
প্রশ্নমতে,
৬২ + ক = ৯৫ - ২ক
বা ক + ২ক = ৯৫ - ৬২
বা ৩ক= ৩৩
বা ক= ১১

ক্রয়মূল্য = ৬২ + ১১ = ৭৩ টাকা
.
আসলামের বোনের বয়স আসলামের বয়সের এবং তার বাবার বয়সের সমানুপাতি। আসলামের বয়স ১৩ বছর এবং তার বাবার বয়স ৫২ বছর হলে তার বোনের বয়স কত?
  1. ১৩ বছর
  2. ২৬ বছর
  3. ১০ বছর
  4. ১৪ বছর
সঠিক উত্তর:
২৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: আসলামের বোনের বয়স আসলামের বয়সের এবং তার বাবার বয়সের সমানুপাতি। আসলামের বয়স ১৩ বছর এবং তার বাবার বয়স ৫২ বছর হলে তার বোনের বয়স কত?

সমাধান: ধরি, আসলামের বোনের বয়স ক বছর।
আসলামের বয়স : আসলামের বোনের বয়স = বোন : বাবা
⇒ ১৩ : ক = ক : ৫২ 
⇒ ক = ১৩× ৫২
⇒ ক = ১৩ × ২৬ × ২
⇒ ক = (২৬)
⇒ ক = ২৬

∴ বোনের বয়স ২৬ বছর
.
নিচের কোন ভগ্নাংশ বৃহত্তম?
  1. ১/২
  2. ৭/১২
  3. ৫/৯
  4. ৩/৪
সঠিক উত্তর:
৩/৪
উত্তর
সঠিক উত্তর:
৩/৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশ বৃহত্তম?

সমাধান:
১/২ = ০.৫
৭/১২ = ০.৫৮
৫/৯ = ০.৫৬
৩/৪ = ০.৭৫

এখানে,
০.৫ < ০.৫৬ < ০.৫৮ < ০.৭৫ 

∴ বৃহত্তম ভগ্নাংশটি  = ৩/৪
১০.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. ক্ষতি ৫০%
  2. ক্ষতি ৩০%
  3. লাভ ৩০%
  4. লাভ ৪০%
সঠিক উত্তর:
ক্ষতি ৫০%
উত্তর
সঠিক উত্তর:
ক্ষতি ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

সমাধান: 
ধরি,
বিক্রয়মূল্য x টাকা সুতরাং, ক্রয়মূল্য 2x টাকা
ক্ষতি = (2x - x) = x টাকা

এখন, 
2x টাকায় ক্ষতি হয় x টাকা
∴ 1 টাকায় ক্ষতি হয় x/2x টাকা
∴ 100 টাকায় ক্ষতি হয় (x × 100)/2x টাকা
= 50 টাকা
১১.
দুইটি ভগ্নাংশের গুণফল ২৫/২৮। এদের একটি ৫/৭ হলে, অপর ভগ্নাংশটি কত?
  1. ৫/৪
  2. ২/৩
  3. ১/৩
  4. ৩/৪
সঠিক উত্তর:
৫/৪
উত্তর
সঠিক উত্তর:
৫/৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ভগ্নাংশের গুণফল ২৫/২৮। এদের একটি ৫/৭ হলে, অপর ভগ্নাংশটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি ভগ্নাংশের গুণফল = ২৫/২৮ 
এবং, একটি ভগ্নাংশ = ৫/৭

∴ অপর ভগ্নাংশটি = (২৫/২৮)/(৫/৭)
= (২৫/২৮) × (৭/৫)
= ৫/৪
১২.
একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৫ : ৩। যদি ছাত্র সংখ্যা ৫০০ হয়, তবে মোট শিক্ষার্থী সংখ্যা কত?
  1. ৮০০
  2. ৬০০
  3. ৪০০
  4. ৩০০
সঠিক উত্তর:
৮০০
উত্তর
সঠিক উত্তর:
৮০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৫ : ৩। যদি ছাত্র সংখ্যা ৫০০ হয়, তবে মোট শিক্ষার্থী সংখ্যা কত?

সমাধান: 
বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৫ : ৩
বিদ্যালয়ে ছাত্র সংখ্যা = ৫ক
বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা = ৩ক

প্রশ্নমতে
৫ক = ৫০০
ক = ৫০০/৫
ক = ১০০

মোট শিক্ষার্থী সংখ্যা = ৫ক + ৩ক 
= ৮ক 
= ৮ × ১০০
= ৮০০
১৩.
একজন দোকানদার একটি পণ্য ১৮০৫ টাকায় বিক্রয় করলে ৫% ক্ষতি হয়। ৫% লাভে বিক্রয় করতে হলে দ্রব্যটির বিক্রয়মূল্য কত হতে হবে?
  1. ২১৫০ টাকা
  2. ১৯৭৫ টাকা
  3. ২২৫০ টাকা
  4. ১৯৯৫ টাকা
সঠিক উত্তর:
১৯৯৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার একটি পণ্য ১৮০৫ টাকায় বিক্রয় করলে ৫% ক্ষতি হয়। ৫% লাভে বিক্রয় করতে হলে দ্রব্যটির বিক্রয়মূল্য কত হতে হবে?

সমাধান:
৫% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৯৫ টাকায় ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকায় ক্রয়মূল্য = ১০০/৯৫ টাকা
∴ বিক্রয়মূল্য ১৮০৫ টাকায় ক্রয়মূল্য = (১৮০৫ × ১০০)/৯৫
= ১৯০০ টাকা

৫% লাভে বিক্রয়মূল্য = ১০৫ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১০৫/১০০ টাকা
ক্রয়মূল্য ১৯০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০৫ × ১৯০০)/১০০ টাকা
= ১৯৯৫ টাকা
১৪.
৩৬ : ২৫ এর দ্বিভাজিত অনুপাত কোনটি?
  1. ১৮ : (২৫/২)
  2. ৬ : ৫
  3. ৩ : (৫/২)
  4. ৫ : ১৮
সঠিক উত্তর:
৬ : ৫
উত্তর
সঠিক উত্তর:
৬ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৬ : ২৫ এর দ্বিভাজিত অনুপাত কোনটি?

সমাধান: 
দ্বিভাজিত অনুপাত: কোন অনুপাতের পূর্ব ও উত্তর রাশির বর্গমূলের অনুপাতকে তার দ্বিভাজিত অনুপাত বলা হয় 

৩৬ : ২৫ এর দ্বিভাজিত অনুপাত = √৩৬ : √২৫ = ৬ : ৫
১৫.
টাকায় ১২টি ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে ২০% লাভ হবে?
  1. ১০টি
  2. ৮টি
  3. ৯টি
  4. ৬টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ১২টি ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে ২০% লাভ হবে?

সমাধান:
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২০/১০০ টাকা = ১.২ টাকা

১.২ টাকায় বিক্রয় করতে হবে ১২টি
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে ১২/১.২ = ১০টি
১৬.
জাহেদ ও বাবুর বেতনের অনুপাত ৪ : ৫। জাহেদের বেতন ১০% এবং বাবুর বেতন ২০% বৃদ্ধি পেলে তাদের বেতনের অনুপাত কত হবে?
  1. ১১ : ১৪
  2. ১১ : ১৫
  3. ১৪ : ১৫
  4. ১৩ : ১৪
সঠিক উত্তর:
১১ : ১৫
উত্তর
সঠিক উত্তর:
১১ : ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: জাহেদ ও বাবুর বেতনের অনুপাত ৪ : ৫। জাহেদের বেতন ১০% এবং বাবুর বেতন ২০% বৃদ্ধি পেলে তাদের বেতনের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
জাহেদের বেতন ৪ক
বাবুর বেতন ৫ক

১০% বৃদ্ধিতে জাহেদের বেতন = ৪ক + ৪ক এর ১০% = ৪ক + ০.৪ক = ৪.৪ক

২০% বৃদ্ধিতে বাবুর বেতন = ৫ক + ৫ক এর ২০% = ৫ক + ক = ৬ক

নতুন অনুপাত = ৪.৪ক : ৬ক
= ৪.৪ : ৬
= ৪৪ : ৬০
= ১১ : ১৫
১৭.
একটি বাঁশের ১/৫ অংশ পানিতে, ২/৩ অংশ কাঁদায় এবং অবশিষ্ট ৪ মিটার পানির উপরে আছে। বাঁশটির কত মিটার কাঁদায় ও পানিতে আছে?
  1. ২৬ মিটার
  2. ২৪ মিটার
  3. ২৮ মিটার
  4. ৩০ মিটার
সঠিক উত্তর:
২৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁশের ১/৫ অংশ পানিতে, ২/৩ অংশ কাঁদায় এবং অবশিষ্ট ৪ মিটার পানির উপরে আছে। বাঁশটির কত মিটার কাঁদায় ও পানিতে আছে?

সমাধান: 
ধরি,
সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য = ১ অংশ 

পানিতে ও কাঁদায় আছে = (১/৫) + (২/৩) অংশ
= (৩ + ১০)/১৫ অংশ
= ১৩/১৫ অংশ

∴ পানির উপরে আছে = ১ - (১৩/১৫) অংশ 
= (১৫ - ১৩)/১৫ অংশ
= ২/১৫ অংশ 

প্রশ্নমতে,
২/১৫ অংশ = ৪ মিটার
∴ ১ বা সম্পূর্ণ অংশ = ৪ × (১৫/২) মিটার 
= ৩০ মিটার 

∴ বাঁশটির দৈর্ঘ্য ৩০ মিটার।
∴ কাঁদায় ও পানিতে আছে (৩০ - ৪) মিটার 
= ২৬ মিটার
১৮.
(০.০২ × ০.৩ × ০.৪)/(০.১ × ০.২ × ০.০০২)  এর মান কত?
  1. ৬০
  2. ৪০
  3. ৭০
  4. ৮০
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা
প্রশ্ন: (০.০২ × ০.৩ × ০.৪)/(০.১ × ০.২ × ০.০০২)  এর মান কত?

সমাধান:
(০.০২ × ০.৩ × ০.৪)/(০.১ × ০.২ × ০.০০২) 
= ০.০০২৪/০.০০০০৪
= ৬০
১৯.
একজন পাইকারী ও খুচরা বিক্রেতা ২০% লাভে পণ্য বিক্রি করে। একটি সাইকেলের পাইকারী বিক্রেতার ক্রয়মূল্য  ৬০০০ টাকা হলে, একজন ক্রেতা তা কত টাকায় কিনতে পারবেন?
  1. ৮২২০ টাকা
  2. ৮৩২০ টাকা
  3. ৮৪৬০ টাকা
  4. ৮৬৪০ টাকা
সঠিক উত্তর:
৮৬৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮৬৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন পাইকারী ও খুচরা বিক্রেতা ২০% লাভে পণ্য বিক্রি করে। একটি সাইকেলের পাইকারী বিক্রেতার ক্রয়মূল্য  ৬০০০ টাকা হলে, একজন ক্রেতা তা কত টাকায় কিনতে পারবেন?

সমাধান:
দেওয়া আছে,
পাইকারী বিক্রেতা ২০% লাভে বিক্রি করেন
∴ পাইকারী বিক্রেতা বিক্রয় মূল্য = (৬০০০ + ৬০০০ এর ২০% ) টাকা
= ৬০০০ + ১২০০ টাকা
= ৭২০০ টাকা

পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য=খুচরা বিক্রেতার ক্রয় মূল্য
খুচরা বিক্রেতা ক্রয় করেন= ৭২০০ টাকা ।
খুচরা বিক্রেতা বিক্রি করে = ( ৭২০০ +  ৭২০০ এর ২০%) টাকা
= (৭২০০ + ১৪৪০) টাকা
= ৮৬৪০ টাকা

∴  একজন ক্রেতা সাইকেলটি  ৮৬৪০ টাকায় কিনতে পারবেন।