পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes
মোট প্রশ্ন৫২
সিলেবাস
রিভিশন কুইজ [১৫০ দিনের সিলেবাসের বিগত ৫টি পরীক্ষার টপিকের উপর। আর্কাইভে টপিকগুলোর নাম পাবেন।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৫২ প্রশ্ন

.
রবীন্দ্রনাথ ঠাকুরের ঘরে-বাইরে উপন্যাসের চরিত্র -
  1. ক) বিহারী-বিনোদিনী
  2. খ) নিখিলেস-বিমলা
  3. গ) মধুসূদন-কুমুদিনী
  4. ঘ) অমিত-লাবণ্য
সঠিক উত্তর:
খ) নিখিলেস-বিমলা
উত্তর
সঠিক উত্তর:
খ) নিখিলেস-বিমলা
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রঃ
'ঘরে-বাইরে' উপন্যাসের চরিত্র - নিখিলেস ও বিমলা।
চোখের বালি উপন্যাসের চরিত্র - বিহারী ও বিনোদিনী।
যোগাযোগ উপন্যাসের চরিত্র - মধুসূদন ও কুমুদিনী এবং
শেষের কবিতা উপন্যাসের চরিত্র - অমিত ও লাবণ্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
কোনটি মোহাম্মদ মোজাম্মেল হকের উপন্যাস?
  1. ক) পরিণাম
  2. খ) আনোয়ার
  3. গ) জোহরা
  4. ঘ) কুসুমাঞ্জলি
সঠিক উত্তর:
গ) জোহরা
উত্তর
সঠিক উত্তর:
গ) জোহরা
ব্যাখ্যা
জোহরা, দরাফখান গাজী ও রঙ্গিলাবাঈ মোহাম্মদ মোজাম্মেল হক রচিত উপন্যাস।
কুসুমাঞ্জলি, অপূর্ব দর্শন, প্রেমহার, হযরত মুহম্মদ, জাতীয় ফোয়ারা, ইসলাম সংগীত ইত্যাদি তাঁর রচিত কাব্যগ্রন্থ।
আনোয়ারা, প্রেমের সমাধি, গরিবের মেয়ে, মেহেরুন্নিসা, পরিণাম, দুনিয়া আর চাই না, চাঁদতারা বা হাসন গঙ্গাবাহমতি ইত্যাদি উপন্যাসের রচয়িতা মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্ন।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
'পথিক তুমি পথ হারাইয়াছ।'- এই বিখ্যাত উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
  1. ক) রবীন্দ্রনাথের ‘চোখের বালি’
  2. খ) বঙ্কিমচন্দ্রের ‘বিষবৃক্ষ'
  3. গ) রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা'
  4. ঘ) বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা'
সঠিক উত্তর:
ঘ) বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা'
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা'
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রথম রােমান্টিক উপন্যাস - 'কপালকুণ্ডলা'। এটি প্রকাশিত হয় ১৮৬৬ সালে।
এর কেন্দ্রীয় চরিত্র - নবকুমার ও কপালকুণ্ডলা।
উক্ত উপন্যাসের উল্লেখযােগ্য উক্তি - 'পথিক তুমি পথ হারাইয়াছ’ কপালকুণ্ডলা নবকুমারকে বলে।
'তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?'
-'প্রদীপ নিবিয়া গেল।'
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
নিচের কোনটি নীলিমা ইব্রাহিমের নাটক?
  1. ক) আইনের অন্তরালে
  2. খ) যে অরণ্যে আলো নেই
  3. গ) বিশ শতকের মেয়ে
  4. ঘ) কেয়া বন সঞ্চারিণী
সঠিক উত্তর:
খ) যে অরণ্যে আলো নেই
উত্তর
সঠিক উত্তর:
খ) যে অরণ্যে আলো নেই
ব্যাখ্যা
'যে অরণ্যে আলো নেই' নীলিমা ইব্রাহিমের নাটক। 'কেয়া বন সঞ্চারিণী' ও 'বিশ শতকের মেয়ে' তাঁর রচিত উপন্যাস। আইনের অন্তরালে নুরুল মোমেন রচিত নাটক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
মামুনুর রশীদ রচিত নাটক-
  1. ক) জনপদ
  2. খ) গিনিপিগ
  3. গ) নবান্ন
  4. ঘ) অবরোধ
সঠিক উত্তর:
খ) গিনিপিগ
উত্তর
সঠিক উত্তর:
খ) গিনিপিগ
ব্যাখ্যা
মামুনুর রশীদ রচিত নাটক- গিনিপিগ, ওরা কদম আলী, ওরা আছে বলেই, এখানে নোঙর, সমতট, পাথর, ইবলিশ ইত্যাদি। নবান্ন, কলঙ্ক, জনপদ, মরাচাঁদ ও অবরোধ নাটকের রচয়িতা বিজন ভট্টাচার্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যাহা অনুশীলন করি, তাহা বিশ্বাস করি না।' - বিখ্যাত উক্তিটির জনক -
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) বুদ্ধদেব বসু
সঠিক উত্তর:
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর 'চরিত্রপূজা' বইয়ের 'বিদ্যাসাগর-চরিত' - এ বাঙালির চরিত্র সম্পর্কে বলেছেন -
''আমরা আরম্ভ করি, শেষ করি না; আড়ম্বর করি, কাজ করি না; যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না; যাহা বিশ্বাস করি তাহা পালন করি না; ভূরি পরিমাণ বাক্য রচনা করিতে পারি, তিল পরিমাণ আত্মত্যাগ করিতে পারি না; আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি, যোগ্যতা লাভের চেষ্টা করি না; আমরা সকল কাজেই পরের প্রত্যাশা করি, অথচ পরের ত্রুটি লইয়া আকাশ বিদীর্ণ করিতে থাকি; পরের অনুকরণে আমাদের গর্ব, পরের অনুগ্রহে আমাদের সম্মান, পরের চক্ষে ধূলিনিক্ষেপ করিয়া আমাদের পলিটিক্স, এবং নিজের বাকচাতুর্যে নিজের প্রতি ভক্তিবিহ্বল হইয়া উঠাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য। এই দুর্বল, ক্ষুদ্র, হৃদয়হীন, কর্মহীন, দাম্ভিক, তার্কিক জাতির প্রতি বিদ্যাসাগরের এক সুগভীর ধিক্কার ছিল। কারণ, তিনি সর্ববিষয়েই ইহাদের বিপরীত ছিলেন।''
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'দণ্ডকারণ্য' নাটকের রচয়িতা কে?
  1. ক) মামুনুর রশীদ
  2. খ) মুনীর চৌধুরী
  3. গ) বিজন ভট্টাচার্য
  4. ঘ) নুরুল মোমেন
সঠিক উত্তর:
খ) মুনীর চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
খ) মুনীর চৌধুরী
ব্যাখ্যা
'দণ্ডকারণ্য' নাটকের রচয়িতা মুনীর চৌধুরী। এই নাটকে তিনটি পর্ব আছে। যথা- দণ্ড, দণ্ডধর, দণ্ডকারণ্য। তাঁর রচিত অন্যান্য মৌলিক নাটক- কবর, রক্তাক্ত প্রান্তর, মানুষ, চিঠি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'পৃথিবীর কোনো জাতি জাতীয় সাহিত্য ছেড়ে বিদেশি ভাষায় সাহিত্য রচনা করে যশস্বী হতে পারেনি।' বিখ্যাত উক্তিটির কার-
  1. ক) প্রথম চৌধুরী
  2. খ) মাইকেল মধুসূদন দত্ত
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ্
সঠিক উত্তর:
ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ্
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ্
ব্যাখ্যা
ড. মুহম্মদ শহীদুল্লাহর বিখ্যাত কিছু উক্তি- 'পৃথিবীর কোনো জাতি জাতীয় সাহিত্য ছেড়ে বিদেশি ভাষায় সাহিত্য রচনা করে যশস্বী হতে পারেনি।'
'যে দেশে গুণের সমাদর নেই, সেদেশে গুণীজন জন্মাতে পারে না।', 'আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।'
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
.
নিচের কোনটি উপন্যাস?
  1. ক) তৃণাঙ্কুর
  2. খ) পদ্মরাগ
  3. গ) মর্মবাণী
  4. ঘ) বীরাঙ্গনা
সঠিক উত্তর:
খ) পদ্মরাগ
উত্তর
সঠিক উত্তর:
খ) পদ্মরাগ
ব্যাখ্যা
বেগম রোকেয়া রচিত উপন্যাস - পদ্মরাগ।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক গ্রন্থ - তৃণাঙ্কুর।
বুদ্ধদেব বসুর কাব্যগ্রন্থ - মর্মবাণী এবং
বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য 'বীরঙ্গনা' এর রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। এই কাব্যটিতে মোট ১১টি পত্র আছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
নিচের কোনটি মীর মশাররফ হোসেনের নাটক?
  1. ক) বিষাদসিন্ধু
  2. খ) বিপিনের সংসার
  3. গ) জমিদার দর্পণ
  4. ঘ) মোসলেম বীরত্ব
সঠিক উত্তর:
গ) জমিদার দর্পণ
উত্তর
সঠিক উত্তর:
গ) জমিদার দর্পণ
ব্যাখ্যা
মীর মশাররফ হোসেনের নাটক জমিদার দর্পণ। তাঁর রচিত উপন্যাস বিষাদসিন্ধু, নাটক জমিদার দর্পণ এবং কাব্যগ্রন্থ। বিপিনের সংসার উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
'ইহা সত্যকে সুন্দর করে নাই, মিথ্যাকে সত্যের মুখোশ পরাইয়াছে।' উক্তিটির রচয়িতা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) মাইকেল মধুসূদন দত্ত
  3. গ) প্রমথ চৌধুরী
  4. ঘ) বিহারীলাল চক্রবর্তী
সঠিক উত্তর:
গ) প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
প্রমথ চৌধুরীর বিখ্যাত কিছু উক্তি- 'ইহা সত্যকে সুন্দর করে নাই, মিথ্যাকে সত্যের মুখোশ পরাইয়াছে।'
'মন উঁচুতে উঠতে চায় নীচুতেও নামতে চায়।'
'জ্ঞানের প্রদীপ যেখানেই জ্বালো না কেন, বেতাহার আলোক চারিদিক ছড়াইয়া পড়িবে।'
'মনোজগতে বাতি জ্বালানোর জন্য সাহিত্যচর্চার বিশেষ প্রয়োজন।'
'যে জাতি মানে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়।' ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
১২.
নিচের কোনটি কাব্যগ্রন্থ?
  1. ক) সমুদ্রের স্বাদ
  2. খ) বসন্তকুমারী
  3. গ) সভ্যতার সংকট
  4. ঘ) সারদামঙ্গল
সঠিক উত্তর:
ঘ) সারদামঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সারদামঙ্গল
ব্যাখ্যা
আধুনিক বাংলা সাহিত্যে গীতি কবিতার প্রবর্তক বিহারীলাল চক্রবর্তী। তাঁর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ সারদামঙ্গল। সমুদ্রের স্বাদ মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ। সভ্যতার সংকট রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্যরচনা। বসন্তকুমারী মীর মশাররফ হোসেনের নাটক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
'পদ্মানদীর মাঝি' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  2. খ) মীর মশাররফ হোসেন
  3. গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মানিক বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস - জননী, দিবারাত্রির কাব্য, পুতুলনাচের ইতিকথা, পদ্মানদীর মাঝি, শহরবাসের ইতিকথা, চিহ্ন, অহিংসা, শহরতলী, সোনার চেয়ে দামি, স্বাধীনতার স্বাদ, ইতিকথার পরের কথা, আরোগ্য ইত্যাদি।
তাঁর রচিত গল্পগ্রন্থ- অতসী মামী ও অন্যান্য গল্প, প্রাগৈতিহাসিক, মিহি ও মোটা কাহিনী, আত্মহত্যার অধিকার, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, পরিস্থিতি, ছোট বকুলপুরের যাত্রী, আজকাল পরশুর গল্প ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
গারোদের ভাষার নাম কী?
  1. ক) বিষ্ণুপ্রিয়া
  2. খ) আচিক খুসিক
  3. গ) মনখেমে
  4. ঘ) ককবোরক
সঠিক উত্তর:
খ) আচিক খুসিক
উত্তর
সঠিক উত্তর:
খ) আচিক খুসিক
ব্যাখ্যা
বাংলাদেশি গারোদের ভাষার নাম আচিক খুসিক, মুণিপুরীদের ভাষার নাম বিষ্ণুপ্রিয়া, খাসিয়া দের ভাষার নাম মনখেমে এবং ত্রিপুরাদের ভাষার নাম ককবোরক।
উৎসঃ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
১৫.
'সোমপুর বিহার' কোন জেলায় অবস্থিত?
  1. ক) কুমিল্লা
  2. খ) বগুড়া
  3. গ) দিনাজপুর
  4. ঘ) নওগাঁ
সঠিক উত্তর:
ঘ) নওগাঁ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নওগাঁ
ব্যাখ্যা
পাহাড়পুর বা পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত। দিনাজপুর জেলায় রয়েছে সীতাকোট বিহার। আর বগুড়ার শিবগঞ্জে গোকুল ও ভাসু বিহার অবস্থিত।
উৎসঃ নওগাঁ জেলার সরকারি ওয়েবসাইট।
১৬.
আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ-২০২০ জয় লাভ করে-
  1. ক) ভারত
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম শিরোপা আসে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হাত দিয়ে। অধিনায়ক আকবর আলীর নেতৃত্বে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা অর্জন করে বাংলাদেশের জুনিয়র টাইগাররা।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
১৭.
'বোমাং সার্কেল' পার্বত্য চট্টগ্রামের কোন জেলায় অবস্থিত?
  1. ক) রাঙামাটি
  2. খ) খাগড়াছড়ি
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) বান্দরবান
সঠিক উত্তর:
ঘ) বান্দরবান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বান্দরবান
ব্যাখ্যা
পার্বত্য চট্টগ্রামে সার্কেল রয়েছে ৩টি। এগুলো হলো- চাকমা সার্কেল (রাঙামাটি), মং সার্কেল (খাগড়াছড়ি) এবং বোমাং সার্কেল (বান্দরবান)। পার্বত্য চট্টগ্রামের এই ৩ সার্কেল প্রধানরা স্থানীয় পাহাড়ি জনগণের কাছে 'রাজা' হিসেবেই পরিচিত। সরকারিভাবে সার্কেল প্রধানদের সার্কেল চীফ বলা হয়।
উৎসঃ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
১৮.
'স্বাধীনতা সংগ্রাম' ভাস্কর্য কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. খ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  3. গ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  4. ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর:
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
'স্বাধীনতা সংগ্রাম' ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে অবস্থিত। এটির ভাস্কর শামীম শিকদার।
উৎসঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট।
১৯.
'ধানকাটা' চিত্রকর্মের শিল্পী -
  1. ক) এস এম সুলতান
  2. খ) কামরুল হাসান
  3. গ) জয়নুল আবদিন
  4. ঘ) প্রফুল্লচন্দ্র রায়
সঠিক উত্তর:
ক) এস এম সুলতান
উত্তর
সঠিক উত্তর:
ক) এস এম সুলতান
ব্যাখ্যা
এস এম সুলতান জন্মগ্রহণ করেন বাংলাদেশের নড়াইল জেলার মাসিমদিয়ায়। তিনি নড়াইলে 'নন্দন কানন' ও 'শিশুস্বর্গ ও চারুপীঠ' প্রতিষ্ঠা করেন। তাঁর বিখ্যাত চিত্রকর্ম- ধানকাটা, হত্যাযজ্ঞ ও চর দখল।
২০.
বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম -
  1. ক) ম্রো
  2. খ) গারো
  3. গ) খুমি
  4. ঘ) মাওরি
সঠিক উত্তর:
ঘ) মাওরি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মাওরি
ব্যাখ্যা
বাংলাদেশ বর্তমানে ৫০টি উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বসবাস করে। এর মধ্যে মাওরি উপজাতি অন্তর্ভূক্ত নয়। এদের বসবাস নিউজিল্যান্ডে।
উৎসঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
২১.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ৮নং সেক্টরের কমান্ডার ছিলেন -
  1. ক) মেজর শওকত আলী
  2. খ) মেজর সি আর দত্ত
  3. গ) আবু ওসমান চৌধুরী
  4. ঘ) কে এম শফিউল্লাহ
সঠিক উত্তর:
গ) আবু ওসমান চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
গ) আবু ওসমান চৌধুরী
ব্যাখ্যা
সম্প্রতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দুইজন সেক্টর কমান্ডার মৃত্যুবরণ করেন। উনাদের একজন আবু ওসমান চৌধুরী এবং অপরজন মেজর সি আর দত্ত। ২৫ আগস্ট ২০২০ সালে ৪ নং সেক্টর কমান্ডার মেজর সি আর দত্ত এবং ৫ সেপ্টেম্বর, ২০২০ সালে ৮ নং সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী মৃত্যুবরণ করেন।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
২২.
মনিপুরী উপজাতিদের বসবাস কোন জেলায়?
  1. ক) পটুয়াখালী
  2. খ) রাঙ্গামাটি
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) সিলেট
সঠিক উত্তর:
ঘ) সিলেট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সিলেট
ব্যাখ্যা
বাংলাদেশে মনিপুরী উপজাতি বাস করে সিলেট অঞ্চলে‌। রাঙ্গামাটিতে বাস করে চাকমা, মারমা, রাখাইনসহ বেশ কয়েকটি উপজাতির অংশবিশেষ। গারো ও হাজংদের বসবাস ময়মনসিংহ অঞ্চলে। আর রাখাইন উপজাতিরা বসবাস করে পটুয়াখালীতে।
উৎসঃ সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট।
২৩.
বর্তমানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কে?
  1. ক) মাহবুবে আলম
  2. খ) এএম আমিন উদ্দিন
  3. গ) মোহাম্মদ আলী
  4. ঘ) সালাউদ্দিন আহমেদ
সঠিক উত্তর:
খ) এএম আমিন উদ্দিন
উত্তর
সঠিক উত্তর:
খ) এএম আমিন উদ্দিন
ব্যাখ্যা
অ্যাটর্নি জেনারেল হল বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক। বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন এ এম আমিন উদ্দিন। তিনি দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল।
উৎসঃ আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
২৪.
খাসিয়া উপজাতির পারিবারিক কাঠামো-
  1. ক) ভ্রাতৃতান্ত্রিক
  2. খ) ভগ্নিতান্ত্রিক
  3. গ) মাতৃতান্ত্রিক
  4. ঘ) পিতৃতান্ত্রিক
সঠিক উত্তর:
গ) মাতৃতান্ত্রিক
উত্তর
সঠিক উত্তর:
গ) মাতৃতান্ত্রিক
ব্যাখ্যা
বাংলাদেশে বসবাসরত ৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে খাসিয়া ও গারো উপজাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক।
উৎসঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
২৫.
ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন-
  1. ক) ইলতুৎমিশ
  2. খ) লর্ড কর্নওয়ালিশ
  3. গ) শেরশাহ
  4. ঘ) মুহম্মদ বিন তুঘলক
সঠিক উত্তর:
ঘ) মুহম্মদ বিন তুঘলক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মুহম্মদ বিন তুঘলক
ব্যাখ্যা
মুহম্মদ বিন তুঘলক ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন। দিল্লির তুঘলক বংশের দ্বিতীয় সুলতান হিসেবে তিনি ১৩২৫ থেকে ১৩৫১ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন।
উৎসঃ ভারতের সরকারি ওয়েবসাইট।
২৬.
পিথাগোরাসের জন্ম কোথায়?
  1. ক) ফ্রান্সে
  2. খ) ইরাক
  3. গ) গ্রিসে
  4. ঘ) ব্রিটেনে
সঠিক উত্তর:
গ) গ্রিসে
উত্তর
সঠিক উত্তর:
গ) গ্রিসে
ব্যাখ্যা
বিখ্যাত দার্শনিক ও অঙ্কশাস্ত্রবিদ পিথাগোরাস খ্রিস্টপূর্ব ৫৭০ অব্দে পূর্ব এজিয়ান সাগরে গ্রিক দ্বীপ সামোসে জন্মগ্রহণ করেন। বর্তমান গ্রিস রাষ্ট্রেই তাঁর জন্ম হয়েছিল। তাঁর পিতার নাম ছিল চেসারচাস।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
২৭.
'কিউনিফর্ম' কী?
  1. ক) চিত্রকলার একটি ধারা
  2. খ) প্রাচীন ধাতব মুদ্রার চিত্র
  3. গ) চিহ্ন সংবলিত চিত্রকর্ম
  4. ঘ) চিহ্ন সংবলিত লিখন পদ্ধতি
সঠিক উত্তর:
ঘ) চিহ্ন সংবলিত লিখন পদ্ধতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চিহ্ন সংবলিত লিখন পদ্ধতি
ব্যাখ্যা
কিউনিফর্ম হলো চিহ্ন সংবলিত লিখন পদ্ধতি। এই লিখন পদ্ধতি উদ্ভাবন করেন সুমেরীয়রা। সভ্যতায় সুমেরীয়দের অন্যতম প্রধান অবদান এই লিখন পদ্ধতি উদ্ভাবন। জলঘড়ি ও চন্দ্র পঞ্জিকা আবিষ্কারে গুরুত্বপূর্ণ অবদান রাখে সুমেরীয়রা। তবে সুমেরীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান চাকা আবিষ্কার।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
২৮.
গ্রিক পুরাণে 'ভালোবাসা ও সৌন্দর্যের দেবতা' কে ছিলেন?
  1. ক) ডিমিটার
  2. খ) এরিস
  3. গ) আফ্রোডাইট
  4. ঘ) জিউস
সঠিক উত্তর:
গ) আফ্রোডাইট
উত্তর
সঠিক উত্তর:
গ) আফ্রোডাইট
ব্যাখ্যা
গ্রীকদের 'ভালোবাসা ও সৌন্দর্যের দেবতা' আফ্রোডাইট। কৃষিবিষয়ক দেবী ডিমিটার, দেবতাদের রাজা- জিউস এবং যুদ্ধদেবতা- এরিস।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
২৯.
ম্যাগনাকার্টা কী?
  1. ক) গ্রিসের প্রথম শাসনতন্ত্র
  2. খ) অস্ট্রেলিয়ার প্রথম শাসনতন্ত্র
  3. গ) রাশিয়ার প্রথম শাসনতন্ত্র
  4. ঘ) ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র
সঠিক উত্তর:
ঘ) ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র
ব্যাখ্যা
ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র হচ্ছে ম্যাগনাকার্টা। ১২১৫ সালে ইংল্যান্ডে ম্যাগনাকার্টা স্বাক্ষরিত হয়।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৩০.
রাশিয়ার প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেন-
  1. ক) স্ট্যালিন
  2. খ) লেনিন
  3. গ) গর্ভাচেব
  4. ঘ) রুশো
সঠিক উত্তর:
ক) স্ট্যালিন
উত্তর
সঠিক উত্তর:
ক) স্ট্যালিন
ব্যাখ্যা
পৃথিবীর প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নকারী দেশ - রাশিয়া। ১৯২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী যোসেফ স্ট্যালিন রাশিয়ায় প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেন।
উৎসঃ রাশিয়ার সরকারি ওয়েবসাইট।
৩১.
'ওয়াটার লু' যুদ্ধে পরাজিত হলে নেপোলিয়নকে নির্বাসনে দেওয়া হয়-
  1. ক) গ্যালাপোগাস দ্বীপে
  2. খ) রোবেন দ্বীপে
  3. গ) সেন্ট হেলেনা দ্বীপে
  4. ঘ) পেরিজিল দ্বীপে
সঠিক উত্তর:
গ) সেন্ট হেলেনা দ্বীপে
উত্তর
সঠিক উত্তর:
গ) সেন্ট হেলেনা দ্বীপে
ব্যাখ্যা
বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধ সংঘটিত হয়েছিল ১৫ জুন ১৮১৫ সালে। এই যুদ্ধের যুদ্ধক্ষেত্র ছিল বেলজিয়াম। এই যুদ্ধে পরাজিত হোন ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্ট। এর ফলে তাঁকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে দেওয়া হয়েছিল। তিনি ১৮২১ সালে মৃত্যুবরণ করেন।
উৎসঃ ফ্রান্সের সরকারি ওয়েবসাইট।
৩২.
'শতবর্ষ যুদ্ধ' সংঘটিত হয় কোন কোন দেশের মধ্যে?
  1. ক) স্পেন-জার্মানি
  2. খ) জার্মানি-ইংল্যান্ড
  3. গ) ইংল্যান্ড-ফ্রান্স
  4. ঘ) ইতালি-ইংল্যান্ড
সঠিক উত্তর:
গ) ইংল্যান্ড-ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
গ) ইংল্যান্ড-ফ্রান্স
ব্যাখ্যা
ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের স্থায়িত্বকাল ছিল ১৩৩৭ সাল থেকে ১৪৫৩ সাল পর্যন্ত। 'জোয়ান অব আর্ক' ছিল ফ্রান্সের সেনাপতি। ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড এই যুদ্ধ শুরু করেন ফ্রান্সের সিংহাসনের দাবিতে। এই যুদ্ধে বিজয়ী হয় ফ্রান্স।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৩৩.
'হিন্ডেনবার্গ লাইন (Hindenburg Line)' কোন দেশের মধ্যকার চিহ্নিত প্রতিরক্ষা রেখা?
  1. ক) মেক্সিকো ও যুক্তরাষ্ট্র
  2. খ) আফগানিস্তান ও ভারত
  3. গ) জার্মান ও ফ্রান্স
  4. ঘ) উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম
সঠিক উত্তর:
গ) জার্মান ও ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
গ) জার্মান ও ফ্রান্স
ব্যাখ্যা
হিন্ডেনবার্গ লাইন (Hindenburg Line):
অবস্থানঃ জার্মানি - ওয়েস্টার্ন ফ্রন্ট (বেলজিয়াম, লুক্সেমবার্গ, উত্তর পূর্ব ফ্রান্স সীমান্ত)।
- প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৬-১৭ সালে জার্মানি কর্তৃক এর পশ্চিম ফ্রন্টে নির্মিত প্রতিরক্ষা ব্যূহ। ১৯১৮ সালের ২৯ সেপ্টেম্বর মিত্রবাহিনীর তীব্র আক্রমণে এর পতন হয়।

আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত ও প্রতিরক্ষা লাইনঃ
- ওডারনিস লাইন : জার্মানি ও পোল্যান্ড
- সিগফ্রিড লাইন : জার্মানি ও ফ্রান্স
- সনোরা লাইন : যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।
- ডুরান্ড লাইন : পাকিস্তান ও আফগানিস্তান।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৩৪.
'মাউরি' উপজাতিদের বসবাস-
  1. ক) নিউজিল্যান্ড
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
ক) নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) নিউজিল্যান্ড
ব্যাখ্যা
নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় মাউরি। - জুলু উপজাতি বাস করে দক্ষিণ আফ্রিকা। জুলু জাতির ইতিহাস বেশ সমৃদ্ধ। অনেক চড়াই উৎড়াই পেড়িয়ে বর্তমান জুলু গোষ্ঠী গঠিত হয়েছে।
উৎসঃ সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
৩৫.
বায়ুর প্রধান উপাদান দুটি হলো-
  1. ক) অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড
  2. খ) অক্সিজেন ও হাইড্রোজেন
  3. গ) নাইট্রোজেন কার্বন মনোক্সাইড
  4. ঘ) নাইট্রোজেন ও অক্সিজেন
সঠিক উত্তর:
ঘ) নাইট্রোজেন ও অক্সিজেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নাইট্রোজেন ও অক্সিজেন
ব্যাখ্যা
বায়ুমণ্ডল নানাপ্রকার গ্যাস ও বাষ্পের সমন্বয়ে গঠিত হলেও এর প্রধান উপাদান দুইটি হলো- নাইট্রোজেন ও অক্সিজেন। বায়ুমণ্ডলে আয়তনের দিক থেকে এ দুটি গ্যাস একত্রে শতকরা ৯৮.৭৩ ভাগ এবং বাকিগুলো শতকরা ১.২৭ ভাগ।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৩৬.
নিচের কোনটি জলবায়ুর উপাদান?
  1. ক) বায়ুর চাপ
  2. খ) বায়ুর তাপ
  3. গ) বারিপাত
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
ব্যাখ্যা
কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের আবহাওয়া বলে। কোনো একটি অঞ্চলের সাধারণত ৩০-৪০ বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে। কাজেই জলবায়ু কোন একটি অঞ্চলের অনেক দিনের বায়ুমণ্ডলের নিম্নস্তরের সামগ্রিক অবস্থা। আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হলো- বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা ও বারিপাত। অপশন গুলোতে সমুদ্রস্রোত জলবায়ুর উপাদান নয় এটি জলবায়ুর নিয়ামক।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৩৭.
নিচের কোনটি মানবসৃষ্ট আপদ নয়?
  1. ক) বায়ুদূষণ
  2. খ) বনাঞ্চল ধ্বংস
  3. গ) দুর্ভিক্ষ
  4. ঘ) কালবৈশাখী
সঠিক উত্তর:
ঘ) কালবৈশাখী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কালবৈশাখী
ব্যাখ্যা
কালবৈশাখী মানবসৃষ্ট আপদ নয় এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। আর বাকিগুলো মানবসৃষ্ট দুর্যোগ।
৩৮.
বায়ুমণ্ডল প্রধানত কত প্রকার উপাদান দ্বারা গঠিত?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩
ব্যাখ্যা
বায়ুমণ্ডল প্রধানত তিন প্রকার উপাদান দ্বারা গঠিত। যথা- বিভিন্ন প্রকার গ্যাস, জলীয় বাষ্প এবং ধূলিকণা ও কণিকা।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৩৯.
নিচের কোনটি একটি দেশের বা অঞ্চলের জলবায়ু নির্ধারণ করে না?
  1. ক) সমুদ্রস্রোত
  2. খ) উচ্চতা
  3. গ) দ্রাঘিমারেখা
  4. ঘ) অক্ষরেখা
সঠিক উত্তর:
গ) দ্রাঘিমারেখা
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্রাঘিমারেখা
ব্যাখ্যা
পৃথিবীর সব অঞ্চলের জলবায়ু একই রকম নয়। এর কোনো অঞ্চলে উষ্ণ এবং কোনো অঞ্চল শীতল। আবার কোনো স্থান বৃষ্টিবহুল এবং কোনো স্থান বৃষ্টিহীন।
কিছু ভৌগোলিক বিষয়ের পার্থক্যের কারণে স্থানভেদে জলবায়ুর এরকম পার্থক্য পরিলক্ষিত হয়। এই বিষয়গুলোকে জলবায়ুর নিয়ামক বলে।
জলবায়ুর বিভিন্ন নিয়ামকগুলো হলো - অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ুপ্রবাহ, সমুদ্রস্রোত, পর্বতের অবস্থান, ভূমির ঢাল, মৃত্তিকার গঠন, বনভূমির অবস্থান ইত্যাদি।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৪০.
কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সদা প্রবাহিত বায়ুকে বলা হয়-
  1. ক) নিয়ত বায়ু
  2. খ) প্রত্যয়ন বায়ু
  3. গ) অয়ন বায়ু
  4. ঘ) মৌসুমী বায়ু
সঠিক উত্তর:
গ) অয়ন বায়ু
উত্তর
সঠিক উত্তর:
গ) অয়ন বায়ু
ব্যাখ্যা
যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। নিয়ত বায়ু তিন প্রকার। যথা- অয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু। কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সদা প্রবাহিত বায়ুকে বলা হয়- অয়ন বায়ু।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৪১.
নিচের কোনটি প্রাকৃতিক দুর্যোগ?
  1. ক) টর্নেডো
  2. খ) শৈত্যপ্রবাহ
  3. গ) ঘূর্ণিঝড়
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোই
ব্যাখ্যা
জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান দুর্যোগসমূহকে চার ভাগে ভাগ করেছে।
এগুলো হলো-
১) প্রাকৃতিক দুর্যোগ: বন্যা, ঘূর্ণিঝড়, টর্নেডো, নদী ভাঙ্গন, ভূমিকম্প, শৈত্যপ্রবাহ ইত্যাদি।
২) দীর্ঘস্থায়ী দুর্যোগ: মহামারী, খরা ইত্যাদি।
৩) মানবসৃষ্ট দুর্যোগ: যুদ্ধ, অপরিকল্পিত নগরায়ন, বনাঞ্চল ধ্বংস, পরিবেশ দূষণ ইত্যাদি এবং
৪) দুর্ঘটনাজনিত দুর্যোগ।
৪২.
বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম-
  1. ক) রেইনস্টেট
  2. খ) রেইনকোট
  3. গ) রেইনগেজ
  4. ঘ) রেইনগেস্ট
সঠিক উত্তর:
গ) রেইনগেজ
উত্তর
সঠিক উত্তর:
গ) রেইনগেজ
ব্যাখ্যা
বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম রেইনগেজ। শীতপ্রধান অঞ্চলে বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত হয়। ঐ তুষার গলে যে জল হয় তা মেপে সেখানকার বৃষ্টিপাতের পরিমাণ নির্ণয় করা হয়।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৪৩.
x যদি y এর চেয়ে বড় হয় তবে 1/x এর চেয়ে 1/y -
  1. ক) ছোট
  2. খ) সমান
  3. গ) বড়
  4. ঘ) শূন্য
সঠিক উত্তর:
গ) বড়
উত্তর
সঠিক উত্তর:
গ) বড়
ব্যাখ্যা
x ও y ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে- x > y হয় তবে 1/x < 1/y হবে।
৪৪.
x/y = 2 এবং x + 2y = 4 হলে x ও y এর মান কত?
  1. ক) 1,2
  2. খ) 2,1
  3. গ) 2,4
  4. ঘ) 3,4
সঠিক উত্তর:
খ) 2,1
উত্তর
সঠিক উত্তর:
খ) 2,1
ব্যাখ্যা

দেওয়া আছে, x/y = 2 এবং x + 2y = 4
এখন, x/y = 2
বা, x = 2y
আবার, x + 2y = 4
বা, x + x = 4
বা, 2x = 4
বা, x = 2
এখন x এর মান বসিয়ে পাই, 2 + 2y = 4
বা, 2y = 2
বা, y = 1

৪৫.
|2x-5| < 3 অসমতাটির সমাধান করুন।
  1. ক) -1 < x < -4
  2. খ) 1 < x < 4
  3. গ) -1 < x < 4
  4. ঘ) 1 < x < -4
সঠিক উত্তর:
খ) 1 < x < 4
উত্তর
সঠিক উত্তর:
খ) 1 < x < 4
ব্যাখ্যা

|2x-5| < 3 অসমতাটির সমাধান:
-3 < 2x-5 < 3
Or, -3+5 < 2x-5+5 < 3+5
Or, 2 < 2x < 8
Or, 1 < x < 4

৪৬.
দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুটির অন্তর 2। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। সংখ্যাটি কত?
  1. ক) 57
  2. খ) 46
  3. গ) 53
  4. ঘ) 24
সঠিক উত্তর:
ঘ) 24
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 24
ব্যাখ্যা

মনে করি, একক স্থানীয় অঙ্ক 'ক' এবং দশক স্থানীয় অঙ্ক 'খ'। সুতরাং সংখ্যাটি = 10খ + ক
প্রথম শর্তমর্তে, ক - খ = 2
বা, ক = 2 + খ -------(১)
দ্বিতীয় শর্তমর্তে,
(10ক + খ) = 2(10খ + ক) - 6
বা, 10ক + খ - 20খ - 2ক = -6
বা, 8ক - 19খ = -6
বা, 8(2 + খ) - 19খ = -6
বা, 16 + 8খ - 19খ = -6
বা, -11খ = -22
বা, খ = 2
এখন খ এর মান (১) নং এ বসাই,
ক = 2 + 2
বা, ক = 4
সুতরাং নির্ণেয় সংখ্যাটি = 10 × 2 + 4
= 24

৪৭.
(x+y)2 = 164 এবং xy = 32 হলে x-y = কত?
  1. ক) 36
  2. খ) 4
  3. গ) 16
  4. ঘ) 6
সঠিক উত্তর:
ঘ) 6
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 6
ব্যাখ্যা

দেওয়া আছে, (x+y)2 = 164 এবং xy = 32
আমরা জানি, (x-y)2 = (x+y)2 - 4xy
বা, (x-y)2 = 164 - 4×32
বা, (x-y)2 = 164 - 128
বা, (x-y)2 = 36
বা, x-y = 6

৪৮.
a2 + 2ab + b2 এর বর্গমূল কত?
  1. ক) (a+b)2
  2. খ) a-b
  3. গ) (a+b)2
  4. ঘ) a+b
সঠিক উত্তর:
ঘ) a+b
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a+b
ব্যাখ্যা
আমরা জানি, a2 + 2ab + b2 = (a+b)2
সুতরাং a2 + 2ab + b2 = √(a+b)2 = a+b।
৪৯.
পিতা ও কন্যার বয়সের সমষ্টি 80 বছর। পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ হলে কন্যার বয়স কত?
  1. ক) 12 বছর
  2. খ) 14 বছর
  3. গ) 16 বছর
  4. ঘ) 18 বছর
সঠিক উত্তর:
গ) 16 বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) 16 বছর
ব্যাখ্যা
কন্যার বয়স ক বছর হলে পিতার বয়স 4ক বছর।
শর্তমতে, ক + 4ক = 80
বা, 5ক = 80
বা, ক = 16 বছর
৫০.
2a ও 3 এর গ.সা.গু কত?
  1. ক) 6a
  2. খ) 1
  3. গ) 3a
  4. ঘ) 2a
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
2a ও 3 এর মধ্যে 1 ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই। সুতরাং এদের গ.সা.গু 1।
৫১.
x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক-
  1. ক) x + y + 1
  2. খ) x - y - 1
  3. গ) - x - y + 1
  4. ঘ) x + y - 1
সঠিক উত্তর:
ঘ) x + y - 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) x + y - 1
ব্যাখ্যা
x2 - y2 + 2y - 1
= x2 - (y2 - 2y + 1)
= x2 - (y - 1)2
= (x + y - 1) (x - y + 1)
৫২.
a + 1/a = 2 হলে a2 + a + 1/a + (1/a)2 এর মান কত?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 8
সঠিক উত্তর:
খ) 4
উত্তর
সঠিক উত্তর:
খ) 4
ব্যাখ্যা
দেওয়া আছে, a + 1/a = 2
এখন, a2 + a + 1/a + (1/a)2
= a + 1/a + a2 + (1/a)2
= (a + 1/a) + (a + 1/a)2 - 2. a. 1/a
= 2 + 22 -2
= 6 - 2
= 4