পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
বাস্তব সংখ্যা, ল.সা.গু ও গ.সা.গু
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
৪৯/১২১ এর বর্গ মূল কত?
  1. ক) ৭/২১
  2. খ) ৭/১১
  3. গ) ৩/৭
  4. ঘ) ক ও গ
ব্যাখ্যা

৪৯/১২১ এর বর্গ মূল = √(৪৯/১২১) = ৭/১১

.
একজন কৃষক বাগান করার জন্য ৫৯৫ টি চারাগাছ কিনে আনেন। বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারাগাছ অবশিষ্ট থাকবে?
  1. ক) ২০ টি
  2. খ) ৩১ টি
  3. গ) ১৯ টি
  4. ঘ) ২১ টি
ব্যাখ্যা

প্রত্যক সারিতে সমান সংখ্যক গাছ লাগানর পরে অবশিষ্ট গাছ থাকবে
    ৫৯৫। ২৪
    ৪
     ____
৪৪। ১৯৫
      ১৭৬
      ____
      ১৯
∴ ১৯ টি গাছ অবশিষ্ট থাকবে

.
কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
  1. ক) ২/৯
  2. খ) ৫/২৭
  3. গ) ৭/৩৬
  4. ঘ) ১১/৪৫
ব্যাখ্যা

২/৯ = ০.২২
৫/২৭ = ০.১৮
৭/৩৬ = ০.১৯
১১/৪৫ = ০.২৪
∴ ক্ষুদ্রতম সংখ্যা = ৫/২৭

.
একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, সংখ্যাটি কত?
  1. ক) ৪১
  2. খ) ৩৪
  3. গ) ৪৯
  4. ঘ) ৪৩
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি ক
বা, ক - ৩১ = ৫৫ - ক
বা, ২ক = ৮৬
বা, ক = ৪৩
∴ সংখ্যাটি ৪৩।

.
২১/৪ , ৯/৮ এর ল.সা.গু. কত?
  1. ক) ৬৩/৯
  2. খ) ৫৬/৫
  3. গ) ২/৩
  4. ঘ) ৬৩/৪
ব্যাখ্যা

আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু = (লব গুলোর ল.সা.গু)/( হর গুলোর গ.সা.গু)
প্রদত্ত ভাগ্নাংশগুলোর লব ২১, ৯ এর  ল.সা.গু = ৬৩
প্রদত্ত ভাগ্নাংশগুলোর হর ৪, ৮ এর গ.সা.গু = ৪
∴ভগ্নাংশের ল.সা.গু = ৬৩/৪

.
কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ক) ২৬৩
  2. খ) ২৩৩
  3. গ) ২৫৩
  4. ঘ) ২৪১
ব্যাখ্যা

যে সকল সংখ্যার গুণনীয়ক কেবল ১ এবং ঐ সংখ্যা তাদের কে মৌলিক সংখ্যা বলে।
এখানে ২৬৩, ২৪১, ২৩৩ এর গুণনীয়ক কেবল ১ এবং ঐ সংখ্যা।
কিন্তু ২৫৩/১১ = ২৩ পাওয়া যায় তাই ২৫৩ এর গুণনীয়ক কেবল ১ এবং ঐ সংখ্যা নয় তাই ২৫৩ সংখ্যাটি মৌলিক নয়।

.
কোনো সংখ্যার দ্বিগুণের সাথে ৪ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা ৭ বেশি হয়। সংখ্যাটি কত?
  1. ক) ৩
  2. খ) ৯
  3. গ) ০
  4. ঘ) ৫
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি ক
প্রশ্নমতে,
বা, ২ক + ৪ = ক + ৭
বা, ক = ৩
∴ সংখ্যাটি ৩

.
যদি |x + 5| = 3 এবং ।(2y - 1)।/3 = 5 হয়, তাহলে ।x + y। এর ক্ষেত্রে কোনটি সম্ভব নয়?
  1. ক) 0
  2. খ) 6
  3. গ) 8
  4. ঘ) 9
ব্যাখ্যা

।x + 5। = 3
x + 5 = 3
x = -2
আবার, -(x + 5) = 3
x = - 8
এবং
।2y -1।/3 = 5
2y = 15 + 1
y = 8
আবার,
-(2y - 1)/3 = 5
2y = -14
y = -7
∴ x = - 2, y = 8 হলে ।x + y। = 6
x = - 2, y = - 7 হলে ।x + y। = 9
x = - 8, y = 8 হলে ।x + y। = 0
x = - 8, y = -7 হলে ।x + y। = 15
8 হওয়া সম্ভব নয়।

.
কোন দুইটি সংখ্যা পরস্পরের সহমৌলিক নয়?
  1. ক) ৬,৩৫
  2. খ) ৩,৬
  3. গ) ৫,৭
  4. ঘ) ১৬,২৫
ব্যাখ্যা

সহমৌলিক সংখ্যা হল এমন দুইটি ধনাত্মক সংখ্যা যাদের মধ্যে ১ ব্যতিত কোন সাধারন উৎপাদক নেই।
৩=১×৩
৬=১×২×৩
এখানে, ৩ ও ৬ এর সাধারন উৎপাদক ১ ও ৩ তাই এরা সহমৌলিক নয়।

১০.
22 ও 23 এর ভিতরে কত গুলো সংখ্যা আছে?
  1. ক) 1
  2. খ) 9
  3. গ) অসংখ্য
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা

22 ও 23 এর ভিতরে অসংখ্য সংখ্যা আছে( যেমনঃ 22.1, 22.11, 22.111 ................)

১১.
৬৪৩৫ সংখ্যাটি বিভাজ্য
i) ৩ দ্বারা
ii) ৫ দ্বারা 
iii) ৯ দ্বারা
  1. ক) i
  2. খ) i, ii
  3. গ) ii, iii
  4. ঘ) i, ii, iii
ব্যাখ্যা

৬৪৩৫ ÷ ৩ = ২১৪৫
৬৪৩৫ ÷ ৫ = ১২৮৭
৬৪৩৫ ÷ ৯ = ৭১৫
৬৪৩৫ সংখ্যাটি ৩, ৫, ৯ দ্বারা বিভাজ্য

১২.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৫৭, ৯৩, ১৮৩ কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না?
  1. ক) ৮
  2. খ) ১০
  3. গ) ৪
  4. ঘ) ৩
ব্যাখ্যা

নির্ণেয় সংখ্যাটি হবে ৫৭, ৯৩ এবং ১৮৩ এর গসাগু।
∴ এখানে, ৫৭, ৯৩ এবং ১৮৩ এর গসাগু = ৩
∴নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে ৩

১৩.
৯৭.১৭ ÷ ০.০১২৩ = কত?
  1. ক) ৭৯০০
  2. খ) ৮৯০০
  3. গ) ৫৯০০
  4. ঘ) ৯২০০
ব্যাখ্যা

৯৭.১৭ ÷ ০.১২৩
= (৯৭১৭ × ১০০০০)/(১২৩ × ১০০)
= ৭৯০০

১৪.
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 15, একটি সংখ্যা 8 হলে অপরটি কত?
  1. ক) ১২
  2. খ) ১১
  3. গ) ৭
  4. ঘ) ৯
ব্যাখ্যা

মনে করি,
একটি সংখ্যা = x
তাহলে অপর সংখ্যা = 8
শর্তমতে,
বা, 82- x= 15
বা, x= 64 - 15
বা, x= 49
বা, x = √49
∴x = 7

১৫.
১০ টি ক্রমিক সংখ্যার ১ম ৫ টি সংখ্যার যোগফল ৪৫০ হলে শেষ ৫ টি সংখ্যার যোগফল কত?
  1. ক) ৪৬৬
  2. খ) ৫৭০
  3. গ) ৫৭৫
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

ধরি, ১ম সংখ্যা x
১ম ৫ টি সংখ্যার যোগফল
= x + (x+১) + (x+২) + (x+৩) + (x+৪) = ৪৫০
বা, ৫x + ১০ = ৪৫০
বা, x = ৮৮  
২য় ৫ টি সংখ্যার যোগফল
= (x+৫) + (x+৬) +(x+৭) + (x+৮) + (x+৯)
= ৫x + ৩৫
= ৫ × ৮৮ + ৩৫
= ৪৭৫
∴ শেষ ৫ টি সংখ্যার যোগফল ৪৭৫।

১৬.
২৪, ৩০ এবং ৭৭ এর গ.সা.গু. কত?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৫
ব্যাখ্যা

২৪। ৩০ । ১
     ২৪
    ____
      ৬ । ২৪ । ৪
           ২৪
          ____
             ০
∴ ২৪ ও ৩০ এর গ.সা.গু. = ৬
অনুরূপ ভাবে, ২৪, ৩০ এবং ৭৭ এর গ.সা.গু. হবে ১

১৭.
দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে ২৮৮ ও ১২। একটি সংখ্যা ৩৬ হলে, অপরটি কত?
  1. ক) ৩২
  2. খ) ৯৬
  3. গ) ৬৭
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

আমরা জানি,
১ম সংখ্যা × ২য় সংখ্যা = সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু.
২য় সংখ্যা = (সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু.)/১ম সংখ্যা
∴ ২য় সংখ্যা = (২৮৮ × ১২)/৩৬ = ৯৬

১৮.
√১০ সংখ্যাটি কি ধরনের সংখ্যা?
  1. ক) মূলদ সংখ্যা
  2. খ) অমূলদ সংখ্যা
  3. গ) বাস্তব সংখ্যা
  4. ঘ) খ ও গ উভয়
ব্যাখ্যা

যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে।
যেমনঃ √২, √৩, √৫, √১০ ইত্যাদি
সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে।
যেমনঃ ০, ১, ৩, √২, √৩, √৫, √১০ ইত্যাদি।

১৯.
৯৫/৩৭ এর দশমিক ভগ্নাংশ কত হবে?
  1. ক) ৩.৫৬৭...
  2. খ) ২.৫৬৭...
  3. গ) ২.৩৪৫...
  4. ঘ) ৩.৭৮৮...
ব্যাখ্যা

৯৫/৩৭ এর দশমিক ভগ্নাংশ = ২.৫৬৭৫৬৭...... = ২.৫৬৭ [পৌনঃপুনিক হবে]

২০.
০ সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?
  1. ক) ধনাত্মক সংখ্যা
  2. খ) ঋণাত্মক সংখ্যা
  3. গ) অঋণাত্মক সংখ্যা
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে। যেমনঃ ০, ১, ২, ৩০০, ৪৫৬ …… ইত্যাদি।
নবম দশম শ্রেণীর গণিত বই -