১.
বলশেভিক বিপ্লব-এর পূর্বে রাশিয়ার রাজধানী কোথায় ছিল?
সঠিক উত্তর: গ
পেট্রোগ্রাড
উত্তর
সঠিক উত্তর: গ
পেট্রোগ্রাড
ব্যাখ্যা
১৯১৭ সালের রুশ বিপ্লব:
- ১৯১৭ সালে রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে মূলত দুটি বিপ্লব সংঘটিত হয়।
- এই দুটি বিপ্লব হলো ফেব্রুয়ারি বিপ্লব ও বলশেভিক বিপ্লব।
- এই দুটি বিপ্লবকে একত্রে “১৯১৭ সালের রুশ বিপ্লব” (Russian Revolution of 1917) বলা হয়।
• ফেব্রুয়ারি বিপ্লব:
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের ফলে - রাজতন্ত্রের অবসান ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।
- ফেব্রুয়ারি বিপ্লবের নেতৃত্ব ছিলেন - আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)।
• বলশেভিক বিপ্লব/অক্টোবর বিপ্লব:
- রুশ বিপ্লবের দ্বিতীয় পর্যায়কে বলশেভিক বা অক্টোবর বিপ্লব বলে।
- বলশেভিক বিপ্লবের ফলে - রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন - ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।
- ভি. আই. লেনিনের নেতৃত্বে ১৯১৭ সালের অক্টোবর মাসে পেট্রোগ্রাডের অস্থায়ী সরকারকে উৎখাত করে রাশিয়ান সোভিয়েত ফেডারেটিভ সোসালিস্টিক রিপাবলিক প্রতিষ্ঠা লাভ করে।
- এ বিপ্লবের স্থায়ীত্বকাল ছিল ১০ দিন।
- এ বিপ্লবের ফলে দ্বিতীয় নিকোলাসের পতন ঘটে এবং জারতন্ত্রের অবসান হয়।
- এর ফলে ২২ মার্চ, ১৯১৮ সালে রাজধানী পেট্রোগ্রাড থেকে মস্কোয় স্থানান্তর করা হয়।
উৎস: হিস্টোরি ও ব্রিটানিকা.কম।