পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
সাপ্তাহিক ফুুল মডেল টেস্ট [চূড়ান্ত পরীক্ষার আগ পর্যন্ত প্রতি সপ্তাহে একটা করে ফুল মডেল টেস্ট হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
কোনটি দন্ত্য বর্ণ নয়?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

• বাংলা বর্ণমালায় দন্ত্য বর্ণ ৭ টি।
• যথা- ত, থ, দ, ধ, ন, ল, স।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
নিচের কোন বাক্যটিতে প্রত্যয়জনিত ভুল হয়েছে-
  1. আধুনিক চেতনাই তার কবির বৈশিষ্ট্য।
  2. রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য।
  3. আমার অত্যন্ত কার্যবাহুল্যতা ঘটেছে।
  4. তার সৌজন্য ভুলতে পারব না।
সঠিক উত্তর:
আমার অত্যন্ত কার্যবাহুল্যতা ঘটেছে।
উত্তর
সঠিক উত্তর:
আমার অত্যন্ত কার্যবাহুল্যতা ঘটেছে।
ব্যাখ্যা

• প্রদত্ত অপশনগুলোতে, 'আমার অত্যন্ত কার্যবাহুল্যতা ঘটেছে।' বাক্যটি প্রত্যয়জনিত ভুল।
• শব্দে অনেক সময় প্রত্যয় জনিত ত্রুটি লক্ষ্য করা যায়।
• যেমন- উৎকর্ষতা নয় হবে উৎকর্ষ, ধৈর্যতা নয় হবে ধৈর্য, সৌজন্যতা নয় হবে সৌজন্য, কার্যবাহুল্যতা নয় হবে কার্যবাহুল্য ইত্যাদি।

.
কোনটি পর্তুগিজ ভাষার শব্দ নয়?
  1. আনারস
  2. পেয়ারা
  3. পাউরুটি
  4. তালাশ
সঠিক উত্তর:
তালাশ
উত্তর
সঠিক উত্তর:
তালাশ
ব্যাখ্যা

• বাংলা ভাষায় ব্যবহৃত তুর্কি শব্দ হলো- বাবা, উজবুক, কাঁচি, কাবু, কুর্নিশ, কুলি (মজুর), কোর্মা, খাতুন, চকমক, চাকু, তালাশ, তােপ, বন্দুক, বাবুর্চি, বারুদ, বাহাদুর, বেগম, বোঁচকা, মুচলেকা, লাশ, সওগাত ইত্যাদি।
• বাংলা ভাষায় ব্যবহৃত পর্তুগিজ শব্দ হলো- বোতাম, আলপিন, পাউরুটি, ইংরেজ, সাবান, পাদ্রি, আলকাতরা, বারান্দা, পেয়ারা, বোতাম, আলমারি, গির্জা, চাবি, আনারস, ইস্পাত, আচার, পিস্তল, গুদাম ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'হাতে-বেড়ি' কোন সমাসের উদাহরণ?
  1. অলুক দ্বন্দ্ব
  2. অলুক তৎপুরুষ
  3. নিত্য সমাস
  4. অলুক বহুব্রীহি
সঠিক উত্তর:
অলুক বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর:
অলুক বহুব্রীহি
ব্যাখ্যা
যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে অলুক বহুব্রীহি বলে। অলুক বহুব্রীহি সমাসে সমস্ত পদটি বিশেষণ হয়। যথা-
মাথায় পাগড়ি যার = মাথায়পাগড়ি,
গলায় গামছা যার = গলায়গামছা।
এরূপ-
হাতে-ছড়ি,
কানে-কলম,
হাতে-বেড়ি,
গায়ে-পড়া,
মাথায়-ছাতা,
মুখে-ভাত,
কানে-খাটো ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
আধুনিক যুগের কোন কবি মর্সিয়া সাহিত্য রচনা করেন?
  1. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. কায়কোবাদ
  4. ফররুখ আহমদ
সঠিক উত্তর:
কায়কোবাদ
উত্তর
সঠিক উত্তর:
কায়কোবাদ
ব্যাখ্যা
আধুনিক যুগের কবি মীর মশাররফ হোসেন ও কায়কোবাদ মর্সিয়া সাহিত্য রচনা করেন।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
.
The past participle of ’Spread’ is-
  1. Spreaded
  2. Spreed
  3. Spreading
  4. Spread
সঠিক উত্তর:
Spread
উত্তর
সঠিক উত্তর:
Spread
ব্যাখ্যা

- কতগুলো verb আছে যাদের past form এবং past participle এর কোনো রূপ পরিবর্তিত হয় না।
- অর্থাৎ past form এবং past participle একই।যেমন-
• Cast,
• Cost,
• Cut,
• Let,
• Read,
• Spread,
• Beset ইত্যাদি।
আর Casting হচ্ছে Present Participle।
Source: Merriam Webster Dictionary.

.
Choose the correct sentence.
  1. One of the problem is extremely easy to solve.
  2. One of my friends were a lawyer.
  3. One of the most beautiful girls have come.
  4. One of my cousins is a doctor.
সঠিক উত্তর:
One of my cousins is a doctor.
উত্তর
সঠিক উত্তর:
One of my cousins is a doctor.
ব্যাখ্যা

• Structure: One of the + superlative degree + plural noun + singular verb + extension.
• Example:
- One of the most beautiful girls has come.
- One of the problems is extremely easy to solve.
- One of my friends is a lawyer.
- One of my cousins is a doctor.

.
The number of people _____ very high.
  1. are
  2. were
  3. was
  4. have
সঠিক উত্তর:
was
উত্তর
সঠিক উত্তর:
was
ব্যাখ্যা

• The number of + plural Noun + singular verb.
• A number of + plural Noun + plural verb.
• Example:
- The number of girls is present in today's program.
- The number of people was very high.
- A number of boys are present in today's class.

.
I have got ________ friends, so I am not lonely.
  1. a little
  2. little
  3. the little
  4. a few
সঠিক উত্তর:
a few
উত্তর
সঠিক উত্তর:
a few
ব্যাখ্যা

• অল্প কয়েকটি অর্থ countable noun এর পূর্বে a few বসে এবং অল্প একটু বা সামান্য পরিমাণ অর্থে uncountable noun এর পূর্বে a little বসে।
• a few বা a little উভয়ের অর্থই হচ্ছে some (অল্প কয়েকটি বা অল্প পরিমাণ)।
• Example:
- I have got a few friends, so I am not lonely.
- I would like a little salt in my vegetables.
- I still have a little money in my pocket.

১০.
Which plural form is incorrect?
  1. Wives
  2. Shelves
  3. Gulves
  4. Wolves
সঠিক উত্তর:
Gulves
উত্তর
সঠিক উত্তর:
Gulves
ব্যাখ্যা

- কতগুলো Noun এর শেষে f থাকলে শুধু s যোগ করে plural করা হয়।
- যেমন:
• Roof --- Roofs
• Chief --- Chiefs
• Belief --- Beliefs
• Proof --- Proofs
• Brief ---- Briefs
• Gulf ---- Gulfs ইত্যাদি।
• Wife এর plural হচ্ছে Wives.
• Shelf এর plural হচ্ছে Shelves.
• Wolf এর plural হচ্ছে Wolves.

১১.
Choose the correct sentence.
  1. You, Tisha and I am friends.
  2. Tisha, you and I are friends.
  3. I, you and Tisha are friends.
  4. You, Tisha and I are friends.
সঠিক উত্তর:
You, Tisha and I are friends.
উত্তর
সঠিক উত্তর:
You, Tisha and I are friends.
ব্যাখ্যা

• যদি verb এর পূর্বে বিভিন্ন number ও person এর subject and/or দ্বারা যুক্ত হয় তবে প্রথমে 'second person', তারপর 'third person' এবং শেষে 'first person' অনুসারে বসে।
• একে সংক্ষেপে 231 হিসেবে আখ্যায়িত করা হয়।
• কিন্তু দোষ স্বীকার করলে অথবা অপরাধ স্বীকার করলে '123' নিয়মে বসবে।
• প্রদত্ত প্রশ্নে- You, Tisha and I are friends বাক্যটি সঠিক।

১২.
Neither Nayem nor Rahat ____ qualified for the preliminary examination.
  1. are
  2. were
  3. is
  4. am
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা

• Neither ---- Nor, Either ----- Or, Not only ---- But also, Not ---- But এগুলো দ্বারা দুটি Noun বা Pronoun যুক্ত হলে পরের subject অনুসারে Verb বসে।
• যেমন-
- Neither Nayem nor Rahat is qualified for the preliminary examination.
- Either the manager or his assistants review the company's personnel needs.

১৩.
৬ জন ছাত্র ৬ মিনিটে ৬ পৃষ্ঠা টাইপ করতে পারে। ১ জন ছাত্র কত মিনিটে ১ পৃষ্ঠা টাইপ করতে পারবে?
  1. ১ মিনিটে
  2. ৩ মিনিটে
  3. ৬ মিনিটে
  4. ২ মিনিটে
সঠিক উত্তর:
৬ মিনিটে
উত্তর
সঠিক উত্তর:
৬ মিনিটে
ব্যাখ্যা

৬ জন ছাত্র ৬ পৃষ্ঠা টাইপ করতে পারে ৬ মিনিটে
১ জন ছাত্র ১ পৃষ্ঠা টাইপ করতে পারে ৬×৬/৬ মিনিটে
= ৬ মিনিটে।

১৪.
1 - 8a3 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
  1. (1 + 2a)(1 - 2a + 4a^2)
  2. (1 - 2a)(1 - 2a + 4a^2)
  3. (1 + 2a)(1 + 2a + 4a^2)
  4. (1 - 2a)(1 + 2a + 4a^2)
সঠিক উত্তর:
(1 - 2a)(1 + 2a + 4a^2)
উত্তর
সঠিক উত্তর:
(1 - 2a)(1 + 2a + 4a^2)
ব্যাখ্যা

1 - 8a3
= 13 - (2a)3
= (1 - 2a){12 + 1 . 2a + (2a)2}
= (1 - 2a)(1 + 2a + 4a2)

১৫.
৩/৮, ৩/৪, ৯/৪ সংখ্যাগুলোর ল.সা.গু কত?
  1. ৪/৯
  2. ৯/৪
সঠিক উত্তর:
৯/৪
উত্তর
সঠিক উত্তর:
৯/৪
ব্যাখ্যা

এখানে, ৩, ৩, ৯ লবগুলোর ল.সা.গু = ৯।
এবং ৮, ৪, ৪ হরগুলোর গ.সা.গু = ৪
আমরা জানি, ভগ্নাংশের ল.সা.গু = লবগুলোর ল.সা.গু / হরগুলোর গ.সা.গু।
সুতরাং ৩/৮, ৩/৪, ৯/৪ সংখ্যাগুলোর ল.সা.গু = ৯/৪
= ৯/৪

১৬.
{(1.6)2 - (1.4)2} ÷ (1.6 - 1.4) = ?
  1. 1.0
  2. 2.0
  3. 3.0
  4. 4.0
সঠিক উত্তর:
3.0
উত্তর
সঠিক উত্তর:
3.0
ব্যাখ্যা

{(1.6)2 - (1.4)2} ÷ (1.6 - 1.4)
= (1.6 + 1.4) × (1.6 - 1.4)/(1.6 - 1.4)
= (1.6 + 1.4)
= 3.0

১৭.
৫% সরল সুদে ৫০০ টাকার কত বছরের সুদ ১৫০ টাকা হবে?
  1. ৫ বছর
  2. ৬ বছর
  3. ৭ বছর
  4. ৮ বছর
সঠিক উত্তর:
৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬ বছর
ব্যাখ্যা

দেওয়া আছে,
মুনাফা, I = ১৫০ টাকা
আসল, p = ৫০০ টাকা
সুদের হার, r = ৫/১০০
এবং সময়, n = ?
আমরা জানি,
মুনাফা, I = pnr
বা, n = I/pr
বা, n = ১৫০/(৫০০×৫/১০০)
বা, n = ১৫০/২৫
বা, n = ৬

১৮.
৩, ৫, ৮, ৭, ৫, ৯, ১, ৯, ৫ উপাত্তগুলোর প্রচুরক কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

• কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিক বার উপস্থাপিত হয়, সেই সংখ্যাই উপাত্তের প্রচুরক।
• ৩, ৫, ৮, ৭, ৫, ৯, ১, ৯, ৫ উপাত্তগুলোর মধ্যে ৫ সর্বাধিক ৩ বার আছে।
• সুতরাং প্রদত্ত উপাত্তগুলোর প্রচুরক = ৫

১৯.
দুটি সন্নিহিত কোণের সমষ্টি 90° হলে একটিকে অপরটির-
  1. সন্নিহিত কোণ বলে
  2. পূরক কোণ বলে
  3. সম্পূরক কোণ বলে
  4. সরল কোণ বলে
সঠিক উত্তর:
পূরক কোণ বলে
উত্তর
সঠিক উত্তর:
পূরক কোণ বলে
ব্যাখ্যা

- দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
- দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০° হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
- দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির সন্নিহিত কোণ করে।

২০.
৩০ থেকে ৬০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগফল কত?
  1. ৯৬
  2. ৯০
  3. ৮৫
  4. ৮৮
সঠিক উত্তর:
৯০
উত্তর
সঠিক উত্তর:
৯০
ব্যাখ্যা

আমরা জানি,
৩০ থেকে ৬০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা = ৫৯ এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৩১।
সুতরাং সংখ্যা দুটির যোগফল = ৫৯ + ৩১
= ৯০

২১.
ABCD চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত। ∠A = 75° হলে, ∠C = ?
  1. 75°
  2. 105°
  3. 90°
  4. 120°
সঠিক উত্তর:
105°
উত্তর
সঠিক উত্তর:
105°
ব্যাখ্যা

বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দুটির যোগফল = 180°
তাহলে ABCD চতুর্ভুজটির ∠A + ∠C = 180°
বা, 75° + ∠C = 180°
বা, ∠C = 180° - 75°
বা, ∠C = 105°

২২.
একটি মাছ ২৫% লাভে বিক্রয় করা হলে উহার বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত?
  1. ৪ঃ৫
  2. ৫ঃ৬
  3. ৫ঃ৪
  4. ৬ঃ৫
সঠিক উত্তর:
৫ঃ৪
উত্তর
সঠিক উত্তর:
৫ঃ৪
ব্যাখ্যা

একটি মাছ ২৫% লাভে বিক্রয় করা হলে বিক্রয়মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা।
সুতরাং বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত = ১২৫ঃ১০০
= ৫ঃ৪

২৩.
একটি সামান্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ। সামান্তরিকটির ক্ষেত্রফল 72 বর্গ সে.মি. হলে উচ্চতা ও ভূমি কত?
  1. 8 সে.মি. ও 16 সে.মি.
  2. 7 সে.মি. ও 14 সে.মি.
  3. 6 সে.মি. ও 12 সে.মি.
  4. 5 সে.মি. ও 10 সে.মি.
সঠিক উত্তর:
6 সে.মি. ও 12 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
6 সে.মি. ও 12 সে.মি.
ব্যাখ্যা

মনে করি, সামান্তরিকের উচ্চতা, ক
সুতরাং, ভূমি 2ক
আমরা জানি, সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
শর্তমতে, ক × 2ক = 72
বা, 2ক2 = 72
বা, ক2 = 36
বা, ক = 6
সুতরাং উচ্চতা = 6 সে.মি. এবং ভূমি 2 × 6 = ১২ সে.মি.

২৪.
a3 - 7a - 6 এর একটি উৎপাদক-
  1. a - 2
  2. a - 1
  3. a + 3
  4. a + 1
সঠিক উত্তর:
a + 1
উত্তর
সঠিক উত্তর:
a + 1
ব্যাখ্যা

a3 - 7a - 6
= a3 + a2 - a2 - a - 6a - 6
= a2(a + 1) - a(a + 1) - 6(a + 1)
= (a + 1) (a2 - a - 6)
= (a + 1) (a2 - 3a + 2a - 6)
= (a + 1) {a(a - 3) + 2(a - 3)}
= (a + 1) (a + 2) (a - 3)

২৫.
৭০ এর ৪০% কোন সংখ্যার ৭০%?
  1. ৪০
  2. ৬০
  3. ৭০
  4. ৮০
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা

৭০ এর ৪০% = ক × ৭০%
বা, ৭০×৪০/১০০ = ৭০ক/১০০
বা, ক = ৪০

২৬.
x - 1/x = 1 হলে (x + 1/x)^2 = কত?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা

দেওয়া আছে, x - 1/x = 1
এখন, (x + 1/x)2
= (x - 1/x)2 + 4. x. 1/x
= 12 + 4
= 1 + 4
= 5

২৭.
বাংলাদেশের কোন ক্রিকেটার ডব্লিউএফপির শুভেচ্ছাদূত?
  1. সাকিব আল হাসান
  2. তামিম ইকবাল
  3. মাশরাফি বিন মর্তুজা
  4. মুশফিকুর রহিম
সঠিক উত্তর:
তামিম ইকবাল
উত্তর
সঠিক উত্তর:
তামিম ইকবাল
ব্যাখ্যা

• জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির শুভেচ্ছাদূত হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
• বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে জাতিসংঘের কোনো অঙ্গসংঠনের শুভেচ্ছাদূত নির্বাচিত হলেন তামিম।
• এর আগে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা ইউনিসেফের হয়ে এই সম্মান পেয়েছিলেন।
উৎসঃ দৈনিক ইত্তেফাক (০১ জুন)।

২৮.
'আমার দেখা নয়া চীন' বইটি সম্পাদনা করেন-
  1. অধ্যাপক ফখরুল আলম
  2. শেখ হাসিনা
  3. অধ্যাপক শামসুজ্জামান খান
  4. শেখ রেহানা
সঠিক উত্তর:
অধ্যাপক শামসুজ্জামান খান
উত্তর
সঠিক উত্তর:
অধ্যাপক শামসুজ্জামান খান
ব্যাখ্যা

• 'আমার দেখা নয়া চীন' বইটির লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
• বইটির ভূমিকা লিখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
• সম্পাদনা করেন অধ্যাপক শামসুজ্জামান খান।
• ইংরেজি অনুবাদ করেন অধ্যাপক ফখরুল আলম।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মার্চ-২০২০।

২৯.
বাংলাদেশের শীতলতম জেলা-
  1. পঞ্চগড়
  2. নাটোর
  3. রাজশাহী
  4. সিলেট
সঠিক উত্তর:
সিলেট
উত্তর
সঠিক উত্তর:
সিলেট
ব্যাখ্যা

- বাংলাদেশের শীতলতম মাস জানুয়ারি,
- বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল,
- বাংলাদেশের উষ্ণতম জেলা রাজশাহী,
- বাংলাদেশের শীতলতম জেলা সিলেট,
- বাংলাদেশের উষ্ণতম স্থান লালপুর, নাটোর।
- বাংলাদেশের শীতলতম স্থান শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
উৎসঃ বাংলিপিডিয়া।

৩০.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী জাতীয় সঞ্চয় মোট জিডিপির-
  1. ৩০.১১ শতাংশ
  2. ২৫.৩১ শতাংশ
  3. ৩১.৭৫ শতাংশ
  4. ২৩.৬৩ শতাংশ
সঠিক উত্তর:
৩০.১১ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৩০.১১ শতাংশ
ব্যাখ্যা

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী,
- দেশজ সঞ্চয় মোট জিডিপির ২৫.৩১ শতাংশ।
- জাতীয় সঞ্চয় মোট জিডিপির ৩০.১১ শতাংশ।
- বিনিয়োগ মোট জিডিপির ৩১.৭৫ শতাংশ।
- সরকারি বিনিয়োগ মোট জিডিপির ৮.১২ শতাংশ।
- বেসরকারি বিনিয়োগ মোট জিডিপির ২৩.৬৩ শতাংশ
- রপ্তানি আয় ৩৩.৬৭ বিলিয়ন মার্কিন ডলার।
- আমদানি ব্যয় ৫০.৬৯১ বিলিয়ন মার্কিন ডলার।
- মাথাপিছু জিডিপি ১৯৭০ মার্কিন ডলার।
- মাথাপিছু জাতীয় আয় ২০৬৪ মার্কিন ডলার।