পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৬ আগস্ট, ২০২৩সময়55 minutes৬৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
ডাক অধিদপ্তর পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০) পরীক্ষাঅনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৩.০৬.২০২২ --------------------------- [For iPad Mania]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৬ আগস্ট, ২০২৩ · ৭০ প্রশ্ন

.
‘পল’ শব্দের অর্থ-
  1. ক) পলায়ন
  2. খ) সর্বদা
  3. গ) মুহূর্তকাল
  4. ঘ) ক্ষণকাল
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
‘পল’ তৎসম বা সংস্কৃত শব্দ।

• ‘পল’ শব্দের অর্থ-
- ক্ষণকাল।
- চব্বিশ সেকেন্ড সময়। 
- সামান্য সময়। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
.
‘জড়তা’ শব্দের সমার্থক শব্দ-
  1. ক) বিমূর্ততা
  2. খ) জড় পদার্থ
  3. গ) জোর
  4. ঘ) আড়ষ্ঠতা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ‘জড়তা’ সংস্কৃত শব্দ। 

• ‘জড়তা’ শব্দের সমার্থক শব্দ-
- আড়ষ্টতা,
- চেতনার অভাব,
- আলস্য,
- শিথিলতা ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
‘নীল যে আকাশ = নীলাকাশ’ কোন সমাস?
  1. ক) দ্বিগু
  2. খ) কর্মধারয়
  3. গ) অব্যয়ীভাব
  4. ঘ) বহুব্রীহি
ব্যাখ্যা
• কর্মধারয় সমাস: 
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন-
- নীল যে অম্বর = নীলাম্বর।
- নীল যে আকাশ = নীলাকাশ।
- নীল যে পদ্ম = নীলপদ্ম।
- রক্ত যে কমল = রক্তকমল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)  এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও মোহাম্মদ আমীন।  
.
ভাষার মূল উপাদান-
  1. ক) শব্দ
  2. খ) বাক্য
  3. গ) বর্ণ
  4. ঘ) ধ্বনি
ব্যাখ্যা
 • ভাষার মূল উপাদান- 'ধ্বনি'। 

• ভাষা হলো বাক্যের সমষ্টি। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে। আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। 
এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম বা মূল উপাদান হলো ধ্বনি।   

তাছাড়া, 
- বাক্যের মৌলিক উপাদান/ক্ষুদ্রতম - শব্দ।
- ভাষার মূল উপকরণ/প্রাণ - বাক্য।
- ভাষার মূল উপদান/ক্ষুদ্রতম একক - ধ্বনি এবং
- বর্ণ হচ্ছে শব্দের গঠনগত একক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী (২০২২ সংস্করণ)। 
.
‘ঘরের অভাব’ – এর অর্থ-
  1. ক) ছাউনি
  2. খ) হাঘর
  3. গ) শ্রীঘর
  4. ঘ) দারিদ্র্য
ব্যাখ্যা
• 'ঘরের অভাব' এর এক কথায় প্রকাশ হবে- 'হাঘর'। 

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'হাঘর' শব্দের অর্থ- আশ্রয়হীন ব্যক্তি; নি:স।  
- 'শ্রীঘর' শব্দের অর্থ- জেলখানা বা কারাগার।

• ‘ঘরের অভাব’ এর ক্ষেত্রে- 'হাঘর' শব্দটি ব্যবহার করা যায়।  

তবে, 
হাঘরে শব্দের অর্থ- গৃহহীন, আশ্রয়হীন। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
‘Mental’ - এর বিপরীত শব্দ-
  1. ক) psyche
  2. খ) headache
  3. গ) bodily
  4. ঘ) healthy
ব্যাখ্যা
Mental 
English Meaning: relating to the mind.
Bangla Meaning: মানসিক; মনসংক্রান্ত।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) psyche - মানবাত্মা; আত্মা; অন্তরাত্মা।
খ) headache - মাথাব্যথা।
গ) bodily - দৈহিক; কায়িক; শারীরিক
ঘ) healthy - স্বাস্থ্যবান; স্বাস্থ্যবতী; সুস্থ; নীরোগ; নিরাময়।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে bodily শব্দটি Mental শব্দটির বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.
.
‘obedience’ শব্দটি-
  1. ক) verb
  2. খ) noun
  3. গ) adjective
  4. ঘ) pronoun
ব্যাখ্যা
Obedience (noun) [uncountable noun]
English Mening: compliance with an order, request, or law or submission to another's authority.
Bangla Meaning: আজ্ঞানুবর্তিতা; বাধ্যতা।

• Other forms: 
- Obedient (adjective) আজ্ঞানুবর্তী; বাধ্য।
- Obediently (adverb)

Source: Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.
.
‘A flood is_____’ এটি নিচের কোনটি দিয়ে বাক্য সম্পূর্ণ করা যায়?
  1. ক) the main cause of flood
  2. খ) good for health
  3. গ) a natural calamity
  4. ঘ) a great virtue
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত বাক্যগুলোর অর্থ -

ক) the main cause of flood - বন্যার প্রধান কারণ
খ) good for health - স্বাস্থ্যের জন্য উপকারি
গ) a natural calamity - একটি প্রাকৃতিক দুর্যোগ
ঘ) a great virtue - একটি মহৎ গুণ।

• অপশন গুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে যে, সঠিক উত্তর হবে a natural calamity.
- কারণ flood অর্থাৎ বন্যা হচ্ছে একটি প্রাকৃতিক দুর্যোগ।
- Complete sentence: ‘A flood is a natural calamity.
.
‘লোকটির কান পাতলা’ -এর সঠিক ইংরেজি হলো:
  1. ক) The man is earless
  2. খ) The man’s ear is light
  3. গ) The man cannot maintain secrecy
  4. ঘ) The man is unhealthy
অনির্ধারিত
ব্যাখ্যা
• কানপাতলা (বিশেষণ) - নির্বিচারে অন্যের লাগানো কথায় বিশ্বাস করে এমন।
- এর ইংরেজি হচ্ছে - credulous  (adjective) সরল বিশ্বাসী; বিশ্বাসপ্রবণ:

• সুতরাং, লোকটির কান পাতলা এই বাক্যের সঠিক ইংরেজি হবে - The man is credulous.
• অপশনে সঠিক উত্তর না থাকায় উত্তর নেওয়া সম্ভব হয় নি।
১০.
‘Who will do the work’ -এর সঠিক passive form:
  1. ক) Who will be done the work?
  2. খ) Work will be done by whom?
  3. গ) Who has to be done the work?
  4. ঘ) By whom will the work be done?
ব্যাখ্যা
• Who দিয়ে শুরু হওয়া interrogative sentence কে  passive করতে হলে -
- Who এর স্থানে By whom বসে।
- এরপর বাক্যটির tense অনুযায়ী auxiliary/ be verb/ active voice এ will থাকলে passive এ will be হয়।
- তারপর subject এবং
- verb এর past participle form
- এবং সবশেষে object বসবে।
• Structure: By whom + auxiliary verb + Subject + verb এর past participle রূপ + object.

• সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর - By Whom will the work be done?
১১.
‘প্রকর্ষ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) উৎকর্ষতা
  2. খ) উৎকর্ষ
  3. গ) অপকর্ষ
  4. ঘ) অপকর্ষতা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
প্রকর্ষ (বিশেষ্য):
অর্থ:- শ্রেষ্ঠত্ব; উৎকর্ষ; উন্নতি; শ্রীবৃদ্ধি; সমৃদ্ধি।

» 'প্রকর্ষ' শব্দের সমার্থক শব্দ “উৎকর্ষ”।

» 'উৎকর্ষ’ শব্দের বিপরীত শব্দ = অপকর্ষ। 

» উৎকর্ষতা প্রত্যয়জনিত অশুদ্ধ। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও মোহাম্মদ আমীন।   
১২.
কোনটি বিশেষ্য পদ?
  1. ক) জাত
  2. খ) গৈরিক
  3. গ) গাম্ভীর্য
  4. ঘ) উদ্ধত
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
• জাত (বিশেষণ)- জন্মেছে এরূপ (নবজাত), উৎপন্ন; সঞ্জাত; উদ্ভূত।

• গাম্ভীর্য' (বিশেষ্য) গম্ভীর ভাব; গম্ভীরতা।

• গৈরিক  (বিশেষ্য)- গিরিমাটি।
তবে, গৈরিক এর বিশেষণ বাচক শব্দের অর্থ- পর্বতে উৎপন্ন।  

• উদ্ধত (বিশেষণ)- দুর্বিনীত; ধৃষ্ট; স্পর্ধিত, দুরন্ত; দুর্দান্ত; উগ্র।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১৩.
একুশে ফেব্রুয়ারি বিখ্যাত গানটির রচয়িতা কে?
  1. ক) আলতাফ মাহমুদ
  2. খ) আব্দুল লতিফ
  3. গ) সুধীন দাস
  4. ঘ) আব্দুল গাফ্ফর চৌধুরী
ব্যাখ্যা
আবদুল গাফফার চৌধুরীর অমর-কর্ম হচ্ছে ভাষা আন্দোলনের শহিদের স্মরণে রচিত (একুশের গান) শিরোনামের  গান: আমার ভাইয়ের রক্তে রাঙানো /একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি।
• হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারী’ (১৯৫৩) সংকলন গ্রন্থে গানটি প্রথম প্রকাশিত হয়।
• গানটির প্রথম সুরকার আবদুল লতিফ। সেই সুর পরিবর্তন করে আলতাফ মাহমুদ পরে এর সুরারোপ করেন। সেটি এখন বলবৎ আছে।
• ‘রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বলতে বোঝানো হয়েছে- যে একুশে ফেব্রুয়ারিতে বহু মানুষের রক্ত ঝরেছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলা হয়?
  1. ক) পদ
  2. খ) শব্দ
  3. গ) কারক
  4. ঘ) ক্রিয়াপদ
ব্যাখ্যা
• পদ: 
- শব্দে বিভক্তি যুক্ত হলেই তাকে পদ বলা হয়। অর্থাৎ, বিভক্তি যুক্ত শব্দকে পদ বলে।
- বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ বিভক্তিযুক্ত।
- যেসব শব্দে বিভক্তি দেখা যায় না সেসব শব্দে শূন্য বিভক্তি থাকে। তাই বাক্যের প্রতিটি শব্দই পদ।

পদগুলো প্রধানত দুই প্রকার। 
যথা - সব্যয় পদ ও অব্যয় পদ।

• কারক: 
- ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক, তাকে কারক বলে।
- কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি ও অনুসর্গ যুক্ত হয়ে থাকে।

• ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী (২০১৯ সংস্করণ)। 
১৫.
কোনটি শুদ্ধ?
  1. ক) সৌজন্নতা
  2. খ) সৌজন্যতা
  3. গ) সৌজনতা
  4. ঘ) সৌজন্য
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'সৌজন্য' বানানটি শুদ্ধ। 

• 'সৌজন্যতা' শব্দটির প্রয়োগ ব্যাকরণগত ভাবে ভুল।
- এর সঠিক রূপ হচ্ছে - সৌজন্য।
যেমন,
তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি।

• সৌজন্য (বিশেষ্য পদ) এর অর্থ: ভদ্রতা, অমায়িকতা, শিষ্ট-ব্যবহার।   

উৎস: বাংলা একাডেমী- আধুনিক বাংলা অভিধান, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও মোহাম্মদ আমীন।
১৬.
Choose the right preposition for the sentence: ‘She argued _____ me about the marriage’.
  1. ক) With
  2. খ) for
  3. গ) from
  4. ঘ) to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - with.
- Complete sentence: She argued with me about the marriage.

• Argue with -  মতের অমিল বা ভিন্নমত পোষণ করা; ঝগড়া করা / To engage in an argument or quarrel with someone.
- অর্থাৎ কারো সাথে কোনো বিষয়ে মতের অমিল হলে বা ভিন্ন মত প্রকাশ করে তর্কে জড়ালে argue এর সাথে preposition হিসাবে with ব্যবহৃত হয়। 
- Argue for অর্থ যুক্তি উপস্থাপন করা।

Source: Bangla Academy Dictionary.
১৭.
‘আমি তোমাকে খাওয়াই’ - এর সঠিক ইংরেজি কোনটি?
  1. ক) I eat you.
  2. খ) I have eaten you.
  3. গ) I fed you.
  4. ঘ) I feed you.
ব্যাখ্যা
• ‘আমি তোমাকে খাওয়াই’ - এর সঠিক ইংরেজি - I feed you.
• Feed (on) - খাওয়ানো; খাদ্য জোগানো।
- অন্যকে খাওয়ানো অর্থে feed ব্যবহৃত হয়।

Source: Bangla Academy Dictionary.
১৮.
'A passage to India’ is written by:
  1. ক) Galls Wrothe
  2. খ) T. S. Eliot
  3. গ) E. M. Forster
  4. ঘ) Robert Frost
ব্যাখ্যা
'A Passage to India' is written by - E.M. Forster.
- Edward Morgan Forster Modern Period এর একজন famous novelist, essayist, social and literary critic.
- His 'A Passage to India' was published in 1924 and considered one of the author's finest works.
এই novel টিতে মূলত racism and colonialism ফুটে উঠেছে।
The book portrays the relationship between the British and the Indians in India.

• এই Novel এর কিছু গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে -
- Dr. Aziz
- Mrs. Moore
- Adela Quested
- Rony Hislop
- Cyril Fielding

• E.M. Forster's other works -
- Aspects of novel
- The Longest Journey
- A Room with a View

• তবে উল্লেখ্য যে, 'A Passage to India' শিরোনামে Walt Whitman এর একটি poem রয়েছে।

Source: Britannica.
১৯.
What is the meaning of the expression ‘bottom line’?
  1. ক) The final step
  2. খ) The end of a road
  3. গ) The essential point
  4. ঘ) The last line of a book
ব্যাখ্যা
• Bottom line
English Meaning: the most important fact in a situation/ The essential point.
Bangla Meaning: গুরুত্বপুর্ণ বিষয়

Ex. Sentence: The bottom line is that we need another ten thousand dollars to complete the project.
Bangla Meaning: সবেচেয়ে জরুরি বিষয়টা হলো এই কাজ শেষ করতে আমাদের আরো দশ হাজার ডলার প্রয়োজন।

Source: Live MCQ Lecture.
২০.
Which one is a correct sentence?
  1. ক) Paper is made of wood.
  2. খ) Paper is made on wood.
  3. গ) Paper is mad by wood.
  4. ঘ) Paper is made from wood
ব্যাখ্যা
আর কোন কিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা না গেলে বা উপাদান পরিবর্তিত হয়ে গেলে made from বসে। 
যেমন
- The paper is made from wood.
- Glass is made from sand.
- এখানে, paper বা Glass তৈরি করার পর এগুলোর উপাদান wood/sand আর দেখা যাচ্ছে না বা উপাদান পরিবর্তিত হয়ে গেছে।

• কোন কিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা গেলে made of বসে।
- যেমন:
- Chairs are made of wood.
- This ring is made of gold.
- এখানে, Chairs বা ring তৈরি করার পরও এগুলোর উপাদান wood/gold অপরিবর্তিত অবস্থায় রয়েছে। 
২১.
x - 1/x = 7 হলে x3 - (1/x)3 এর মান কত?
  1. ক) 364
  2. খ) 334
  3. গ) 154
  4. ঘ) 512
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 7 হলে x3 - (1/x)3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
x - 1/x = 7 

আমরা জানি
x3 - 1/x3 = (x)3 - (1/x)3
= (x - 1/x)3 + 3.x.1/x(x - 1/x)
= 73 + 3 × 7
= 343 + 21
= 364
২২.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত?
  1. ক) ৬ মিটার
  2. খ) ১০ মিটার
  3. গ) ১২ মিটার
  4. ঘ) ১৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ঘরটির প্রস্থ = ক মিটার
ঘরটির দৈর্ঘ্য = ক + ৪ মিটার
ঘরটির পরিসীমা = ২(ক + ৪ + ক) মিটার

এখন,
২(ক + ৪ + ক) = ৩২
বা, ২(২ক + ৪) = ৩২
বা, ৪ক + ৮ = ৩২
বা, ৪ক = ৩২ - ৮
বা, ৪ক = ২৪
বা, ক = ৬

সুতরাং, ঘরটির দৈর্ঘ্য = (৬ + ৪) মিটার
= ১০ মিটার
২৩.
একটি গাড়ীর চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
  1. ক) ৩৬০°
  2. খ) ২৭০°
  3. গ) ৫৪০°
  4. ঘ) ১৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ীর চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

সমাধান:
৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০ বার
১ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০/৬০ বার
= ৩/২ বার 

গাড়ির চাকা ১ বার ঘুরে অতিক্রম করে =৩৬০ ডিগ্রি
গাড়ির চাকা ১.৫ বার ঘুরে অতিক্রম করে =(৩৬০× ৩)/২ ডিগ্রি
=৫৪০ ডিগ্রি
২৪.
একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ক) ৩৪০
  2. খ) ৩৪১
  3. গ) ৩৪২
  4. ঘ) ৩৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে 
৩৮১ - ক  =ক  - ৩০১
ক + ক = ৩৮১ + ৩০১
বা, ২ক = ৬৮২
বা ক  = ৩৪১
২৫.
বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যা’ কে কী বলা হয়?
  1. ক) ব্যাস
  2. খ) ব্যাসার্ধ
  3. গ) বৃত্তচাপ
  4. ঘ) পরিধি
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যা’ কে কী বলা হয়?

সমাধান: 
বৃত্তের পরিধির যে কোন দুই বিন্দুর সংযোজক সরল রেখাকে জ্যা বলে।
- বৃত্তের কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে তাকে ব্যাস বলে এবং বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে বৃত্তচাপ বলে।
- পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি।
২৬.
4x2 - y2 = ?
  1. ক) 4(x + y)(x - y)
  2. খ) 2(x + y)(2x - 2y)
  3. গ) (2x + y)(2x - y)
  4. ঘ) 2(2x2 - y2 - 4xy)
ব্যাখ্যা
প্রশ্ন: 4x2 - y2 = ?

সমাধান:
4x2 - y2 = (2x)2 - y2
= (2x + y)(2x - y)
২৭.
বার্ষিক ৮% হার মুনাফায় কত টাকার ৪ বছরের মুনাফা ৪৮০ টাকা হবে?
  1. ক) ১২০০ টাকা
  2. খ) ১৫০০ টাকা
  3. গ) ১৬০০ টাকা
  4. ঘ) ৩২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৮% হার মুনাফায় কত টাকার ৪ বছরের মুনাফা ৪৮০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
মুনাফার হার r = ৮%
সময় n = ৪ বছর 
মুনাফা I = ৪৮০ টাকা  

আমরা জানি, 
I = Pnr
P = I/nr
= ৪৮০/{(৮/১০০) × ৪)}
= ৪৮০/(৩২/১০০)
= (৪৮০ × ১০০)/৩২
= ১৫০০ টাকা
২৮.
বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে বলা হয়-
  1. ক) বৃত্তচাপ
  2. খ) জ্যা
  3. গ) ব্যাস
  4. ঘ) পরিধি
ব্যাখ্যা
বৃত্ত সম্পর্কে কিছু তথ্য: 
- বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে পরিধি বলা হয়।
- একটি বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলে।
- জ্যা যদি বৃত্তের কেন্দ্রগামি হয় তবে তাকে ব্যাস বলে।
- ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ।
- বৃত্তের পরিধির অংশকে চাপ বলে।
- বৃত্তের ব্যাসার্ধ r হলে বৃত্তের পরিধি = 2πr
২৯.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার হলে এর পরিসীমা কত?
  1. ক) ৯০ মিটার
  2. খ) ১৯০ মিটার
  3. গ) ১২০ মিটার
  4. ঘ) ৪৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার হলে এর পরিসীমা কত?

সমাধান: 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √৯০০ = ৩০ মিটার 

বর্গক্ষেত্রের পরিসীমা = (৩০ × ৪) = ১২০ মিটার
৩০.
একটি বইয়ের প্রকৃত মূল্যের শতকরা ৮৫ ভাগ মূল্যে ৬৮ টাকার বিক্রি হলে এর প্রকৃত মূল্য কত?
  1. ক) ৭২ টাকা
  2. খ) ৮০ টাকা
  3. গ) ৬০ টাকা
  4. ঘ) ৯০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বইয়ের প্রকৃত মূল্যের শতকরা ৮৫ ভাগ মূল্যে ৬৮ টাকার বিক্রি হলে এর প্রকৃত মূল্য কত?

সমাধান:
বিক্রয়মূল্য ৮৫ টাকা হলে প্রকৃত মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে প্রকৃত মূল্য ১০০/৮৫ টাকা
বিক্রয়মূল্য ৬৮ টাকা হলে প্রকৃত মূল্য (১০০ × ৬৮)/৮৫ টাকা
= ৮০ টাকা  
৩১.
সন্ধি বিচ্ছেদ করুন : ‘স্বাগত’
  1. ক) সু + আগত
  2. খ) স্ব + আগত
  3. গ) স্বা + গত
  4. ঘ) স্বা + আগত
ব্যাখ্যা
সন্ধির নিয়ম: 
উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার কিংবা ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়।
যেমন-
অনু + এষণ = অন্বেষণ,
সু + অল্প = স্বল্প
তনু + ঈ = তন্বী,
অনু + ইত = অন্বিত,
সু + আগত = স্বাগত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৩২.
কোনটি নিত্য পুরুষবাচক শব্দ?
  1. সতীন
  2. সম্রাট
  3. রাজা
  4. কবিরাজ
ব্যাখ্যা
• নিত্য  পুরুষবাচক শব্দ- 'কবিরাজ'। 

• নিত্য স্ত্রীবাচক শব্দ:
কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে।
যেমন- এয়ো, সতীন, সৎমা, সধবা, কুলটা, বিধবা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি। 

• নিত্য পুরুষবাচক শব্দ:
কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে।
যেমন- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

অন্যদিকে,
কোনো কোনো পুরুষবাচক শব্দ থেকে বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়। 
যেমন,
সম্রাট- সম্রাজ্ঞী।
রাজা- রানী। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেনি। (২০১৯ সংস্করণ)।
৩৩.
‘দম্পতি’ কোন সমাস?
  1. ক) কর্মধারয়
  2. খ) তৎপুরুষ
  3. গ) দ্বন্দ্ব
  4. ঘ) অব্যয়ীভাব
ব্যাখ্যা
• জায়া ও পতি = দম্পতি। 
- এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। 

দ্বন্দ্ব সমাস:
যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
- দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে।
যেমন:
- জায়া ও পতি = দম্পতি।  
- ক্ষুধা ও পিপাসা = ক্ষুৎপিপাসা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৩৪.
‘অম্বর’ শব্দের অর্থ কী?
  1. ক) মেঘ
  2. খ) আকাশ
  3. গ) রং
  4. ঘ) বজ্র
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
‘অম্বর’ শব্দের অর্থ- 'আকাশ'। 

• 'অম্বর' শব্দের সমার্থক শব্দগুলো হলো: 
- আকাশ,
- গগন,
- নভঃ,
- ব্যোম ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও মোহাম্মদ আমীন।  
৩৫.
‘রাবনের চিতা’ বাগধারার অর্থ কী?
  1. ক) অনিষ্টে ইষ্ট লাভ
  2. খ) চির সুখ
  3. গ) চির অশান্তি
  4. ঘ) অরাজক দেশ
ব্যাখ্যা
• রাবণের চিতা- বাগধারাটি অর্থ ’চির অশান্তি’। 
বাক্য গঠন: একমাত্র পুত্রের মৃত্যুতে বুড়ির বুকে রাবণের চিতা জ্বলছে। 

অন্যদিকে,
'মগের মল্লুক' বাগধারাটির অর্থ- অরাজক দেশ।
'শাপে বর' বাগধারাটির অর্থ- অনিষ্টে ইষ্ট লাভ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৩৬.
‘ভানুসিংহ’ কার ছদ্মনাম?
  1. ক) জীবনানন্দ দাশ
  2. খ) সুকুমার রায়
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ

• রবীন্দ্রনাথ ঠাকুর মোট নয়টি ছদ্মনামে লিখেন।
এগুলো হলো-
- ভানুসিংহ ঠাকুর,
- অকপটচন্দ্র ভাস্কর,
- আন্নাকালী পাকড়াশী,
- দিকশূন্য ভট্টাচার্য,
- নবীন কিশোর শর্মণঃ,
- ষষ্ঠীচরণ দেবশর্মাঃ,
- বাণী বিনোদ বিদ্যাবিনোদ,
- শ্রীমতি মধ্যমা ও
- শ্রীমতি কনিষ্ঠা।

• আরো কিছু গুরুত্বপূর্ণ ছদ্মনাম:
- কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম হুতোম পেঁচা ।
- রাজ শেখর বসুর ছদ্মনাম পরশুরাম।
- অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম লীলাময় রায়
- সমরেশ বসুর ছদ্মনাম কালকূট এবং
- বনফুল ছদ্মনামে লিখতেন বলাইচাঁদ মুখোপাধ্যায় ।
- 'অচিন্ত্যকুমার সেনগুপ্ত' এর সাহিত্যিক ছদ্মনাম- নীহারিকা দেবী 
- 'তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়' এর সাহিত্যিক ছদ্মনাম- হাবু শর্মা
- 'কালীপ্রসন্ন সিংহ' এর সাহিত্যিক ছদ্মনাম- হুতোম পেঁচা
- 'অন্নদাশংকর রায়' এর সাহিত্যিক ছদ্মনাম- লীলাময় রায়

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ( ড. সৌমিত্র শেখর)।
৩৭.
প ফ ব ভ ম - এগুলো কী ধরনের বর্ণ?
  1. ক) দন্ত্য বর্ণ
  2. খ) তালব্য বর্ণ
  3. গ) কণ্ঠ্য বর্ণ
  4. ঘ) ওষ্ঠ্য বর্ণ
ব্যাখ্যা
• ওষ্ঠ্য ব্যঞ্জন: 
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে ঠোট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে ওষ্ঠ্য ব্যঞ্জন বলে।
এগুলাে দ্বি-ওষ্ঠ্য ধ্বনি নামেও পরিচিত।
পাকা, ফল, বাবা, ভাই, মা প্রভৃতি শব্দের প, ফ, ব, ভ, ম ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
৩৮.
‘স্বাধীনতা তুমি’ কবিতার রচয়িতা কে?
  1. ক) সত্যেন্দ্রনাথ দত্ত
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
• শামসুর রাহমানের ‘বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা- 'স্বাধীনতা তুমি'
- বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর লিখিত শামসুর রাহমান এর  ‘স্বাধীনতা তুমি’ কবিতা অত্যন্ত জনপ্রিয়।

স্বাধীনতা তুমি
--------– শামসুর রাহমান
 
স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
স্বাধীনতা তুমি
পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।
স্বাধীনতা তুমি
ফসলের মাঠে কৃষকের হাসি।
স্বাধীনতা তুমি
রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।
স্বাধীনতা তুমি
মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী।
স্বাধীনতা তুমি
অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।
স্বাধীনতা তুমি
বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর
শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।
স্বাধীনতা তুমি
চা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ।
স্বাধীনতা তুমি
কালবোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা।
স্বাধীনতা তুমি
শ্রাবণে অকূল মেঘনার বুক
স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।

 শামসুর রাহমান রচিত কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- 'বাংলাদেশ স্বপ্ন দ্যাখে'
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- বন্দী শিবির থেকে,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- আমি অনাহারী,
- প্রতিদিন ঘরহীন ঘরে,
- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,
- বুক তার বাংলাদেশের হৃদয়,
- হরিণের হাড়,
- তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া, স্বাধীনতা তুমি কবিতা- শামসুর রাহমান।
৩৯.
‘গিন্নি’ কোন শ্রেণির শব্দ?
  1. ক) দেশি
  2. খ) বিদেশি
  3. গ) তদ্ভব
  4. ঘ) অর্ধ - তৎসম
ব্যাখ্যা
• অর্ধ-তৎসম শব্দ:
বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে ব্যবহৃত হয়। এগুলোকে অর্ধ-তৎসম শব্দ বলা হয়।
- তৎসম মানে সংস্কৃত৷ আর অর্ধ-তৎসম অর্থ আধা সংস্কৃত।
উদাহরণ:
বোষ্টম, জ্যোছনা, গিন্নি, কুচ্ছিত, ছেরাদ্দ— এ শব্দগুলো যথাক্রমে সংস্কৃত বৈষ্ণব, জ্যোৎস্না, গৃহিণী, কুৎসিত, শ্রাদ্ধ থেকে আগত।

 মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ) বইয়ে অর্ধ-তৎসম কে শব্দের শ্রেনিবিভাগ থেকে বাদ দেয়া হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৪০.
কোন বানানটি সঠিক?
  1. ক) মুমুর্ষু
  2. খ) মুমূর্ষু
  3. গ) মূমুর্ষু
  4. ঘ) মূমুর্ষূ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে, 
- 'মুমূর্ষু' বানানটি সঠিক। 

• মুমূর্ষু (বিশেষণ) শব্দের অর্থ:
- মরণাপন্ন; মরণোন্মুখ; মৃত্যুকাল আসন্ন এমন।

• মুমুর্ষা (বিশেষ্য) - মৃত্যুর ইচ্ছা; মরণেচ্ছা; মরণ কামনা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান। 
৪১.
গ্রীণ হাউজে গাছ লাগানো হয় কেন?
  1. ক) উষ্ণতা থেকে রক্ষার জন্য
  2. খ) ঝড় – বৃষ্টি থেকে রক্ষার জন্য
  3. গ) আলো থেকে রক্ষার জন্য
  4. ঘ) অত্যধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য
ব্যাখ্যা
• গ্রিন হাউজ:
- শীতপ্রধান অঞ্চলের অত্যধিক ঠান্ডা থেকে রক্ষা এবং প্রয়োজনীয় তাপ ধরে রাখার জন্য কাঁচ নির্মিত ঘরের মধ্যে গাছ লাগানো হয়।
- এই কাঁচ নির্মিত ঘরকে গ্রীন হাউজ বলা হয়।
- গাছকে উষ্ণতা প্রদান করার জন্য গ্রিন হাউজে গাছ লাগানো হয়।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪২.
ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কী উৎপন্ন হয়?
  1. ক) তাপ
  2. খ) কিছুই হয় না
  3. গ) বিদ্যুৎ
  4. ঘ) চুম্বক
ব্যাখ্যা
• ক্যালসিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম প্রভৃতি ধাতুর উপর আলো পড়লে তাৎক্ষণিক ইলেক্ট্রন নির্গত হতে দেখা যায়।
- ফটোইলেকট্রিক কোষ এই নীতির উপর প্রতিষ্ঠিত।
- ফটোইলেকট্রিক কোষ হলো বিশেষ এক ধরনের ডায়োড, যার ওপর আলো পড়লে আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রুপান্তরিত হয়।  

উৎস: পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি। 
৪৩.
অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো?
  1. ক) গ্লুকোজ
  2. খ) গ্লাইকোজেন
  3. গ) ফ্রুক্টোজ
  4. ঘ) সুক্রোজ
ব্যাখ্যা
• যকৃত (Liver):
- মধ্যচ্ছদার নিচে উদরগহ্বরের উপরে পাকস্থলীর ডান পাশে যকৃৎ অবস্থিত।
- এটি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি।
- প্রকৃতপক্ষে চারটি অসম্পূর্ণ খণ্ড নিয়ে যকৃৎ গঠিত।

• যকৃতের কাজ:
- যকৃত পিত্তরস তৈরি করে।
- যকৃত উদ্বৃত্ত গ্লুকোজ নিজদেহে গ্লাইকোজেনরূপে সঞ্চয় করে রাখে।
- পিত্তরস চর্বিজাতীয় খাদ্যকে ক্ষুদ্র দানায় পরিণত করে, যা লাইপেজ সহযোগে পরিপাকে সহায়তা করে।
- রক্তে কখনো গ্লুকোজের মাত্রা কমে গেলে যকৃতের সঞ্চিত গ্লাইকোজেনের কিছুটা অংশ গ্লুকোজে পরিণত হয় এবং রক্তস্রোতে মিশে যায়। এভাবে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রিত থাকে।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 
৪৪.
খাদ্যবাহিত রোগ–
  1. ক) ফ্লু
  2. খ) হাম
  3. গ) টাইফয়েড
  4. ঘ) কোভিড-১৯
ব্যাখ্যা
• খাদ্যবাহিত রোগ:
- পানি ও খাদ্যের সাথে আমাদের দেহে রোগ জীবাণু প্রবেশ করে। অনেক সময় সংক্রমণ হয়ে মহামারী আকার ধারণ করে।
- খাদ্যের মাধ্যমে জীবাণু দ্বারা সংক্রমিত হয়ে যে রোগ সৃষ্টি হয় তাকে খাদ্যবাহিত রোগ বলে।
- কলেরা, আমাশয়, টাইফয়েড, ডায়রিয়া ইত্যাদি রোগের জীবাণু কৃত্রিম খাদ্য ও পানি, দুধ প্রভৃতি খাদ্যদ্রব্যের সাথে মিশে সংক্রমিত হয়।

• বায়ুবাহিত রোগ:
- যক্ষ্মা, ডিপথেরিয়া, হপিং কফ, নিউমোনিয়া, সাধারণ ঠান্ডা জ্বর, বসন্ত, হাম, কোভিড-১৯ ইত্যাদি।

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান- ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪৫.
কম্পিউটারের ব্রেইন হলো—
  1. ক) মেমোরি
  2. খ) হার্ড ডিস্ক
  3. গ) উইন্ডোজ
  4. ঘ) মাইক্রোপ্রসেসর
ব্যাখ্যা
• মাইক্রোপ্রসেসর (Microprocessor):
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিপ।
- একটি একক ভিএলএসআই সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে।
- মাইক্রোপ্রসেসর মাইক্রোকম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে।
- মাইক্রোপ্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মসমর্পণকারী পাকিস্তানি সেনার সংখ্যা—
  1. ক) ৯০ হাজার
  2. খ) ৮১ হাজার
  3. গ) ৮৩ হাজার
  4. ঘ) ৯৩ হাজার
ব্যাখ্যা
পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ:
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকেলে ঢাকা রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) মিত্রবাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে।
- তাদের এ আত্মসমর্পণের মধ্য দিয়ে ২৬ মার্চ শুরু হওয়া মুক্তিযুদ্ধের সফল পরিসমাপ্তি ঘটে।
- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার জন্য চূড়ান্ত যুদ্ধে অংশ নিতে ধাপে ধাপে জাতিকে ঐক্যবদ্ধ করে তোলেন।
- একাত্তরের ৭ মার্চ রেসকোর্স ময়দানে লাখো জনতার সামনে দেওয়া ঐতিহাসিক ভাষণে শত্রুদের মোকাবিলা করার জন্য যার যা আছে, তা-ই নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে বলেন তিনি।
- বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
- তাঁর এই ভাষণের পর সারা দেশ উত্তাল হয়ে ওঠে।
- ২৫ মার্চ রাতে বাংলাদেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী।
- ওই রাতেই গ্রেপ্তার হন বঙ্গবন্ধু।
- শুরু হয় মুক্তিযুদ্ধ।
- ১৪ ডিসেম্বর পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পূর্বাঞ্চলের কমান্ডার জেনারেল এ এ কে নিয়াজিকে অবিলম্বে যুদ্ধ বন্ধ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
- ১৫ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল স্যাম মানেকশ পাকিস্তান সেনাবাহিনীকে অস্ত্র সংবরণ করে আত্মসমর্পণের আহ্বান জানান। 
- ১৬ ডিসেম্বর সকাল সোয়া নয়টার সময় মানেকশ ভারতের পূর্বাঞ্চল বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল জে এফ আর জেকবকে আত্মসমর্পণের দলিল ও আনুষ্ঠানিকতা চূড়ান্ত করার জন্য ঢাকায় পাঠান।
- অবশেষে মুক্তিযুদ্ধের জয়ী ও পরাজিত দুই পক্ষের মধ্যে ১৬ ডিসেম্বর বিকেলে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের ঐতিহাসিক দলিল স্বাক্ষরিত হয়। 
- শেষপর্যন্ত জেনারেল আবদুল্লাহ নিয়াজী ১৬ ডিসেম্বর রেসকোর্সের যে স্থানে বঙ্গবন্ধু ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সেখানে ৯৩ হাজার সৈন্য ও অফিসারসহ আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন।
- যৌথবাহিনীর পক্ষে স্বাক্ষর করেন লে. জেনারেল জগজিৎ সিং অরোরা, জিওসি এবং পূর্বাঞ্চলীয় ভারতীয় বাহিনী ও বাংলাদেশ বাহিনীর সর্বাধিনায়ক। 

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্ৰেণী।
          ii) ১৬ ডিসেম্বর ২০১৯, প্রথম আলো।
৪৭.
শূণ্যস্থান পূরণ কর : I saw _____ one eyed man.
  1. ক) an
  2. খ) the
  3. গ) a
  4. ঘ) none
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী,
- 'O' vowel এর উচ্চারণ যদি (wa) ওয়া এর মত হয় তবে এর পূর্বে article 'a' বসে।
- যেমন: A one(ওয়ান), a one-taka note, a one-eyed deer.

• তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - a
- Complete sentence: I saw an one-eyed beggar.
৪৮.
Host - এর feminine gender.
  1. ক) Hosts
  2. খ) Hostess
  3. গ) Guest
  4. ঘ) Lady
ব্যাখ্যা
• Host (নিমন্ত্রাতা; আমন্ত্রয়িতা; আতিথ্যকর্তা; গৃহকর্তা) 
- এর feminine - hostess- (আমন্ত্রয়িত্রী; আতিথ্যকর্ত্রী; গৃহকর্ত্রী)

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Guest - অতিথি।
- এর দ্বারা নারী বা পুরুষ উভয়কেই নির্দেশ করে।
- তাই এটি common gender.

• Lady (মহিলা)। 
- এর masculine gender Lad (noun): বালক; কিশোর; ছোকরা।

Source: Bangla Academy Dictionary.
৪৯.
‘At the eleventh hour’ means:
  1. ক) Late
  2. খ) At last
  3. গ) At a time
  4. ঘ) At the last moment
ব্যাখ্যা
• At the eleventh hour
English Meaning: at the last moment / the latest possible moment.
Bangla Meaning: শেষ মুহূর্তে।

Ex. Sentence: Still making changes at the eleventh hour.
Bangla Meaning: একেবারে শেষ মুহূর্তে এসেও পরিবর্তন করতে হচ্ছে।

Source: Live MCQ Lecture.
৫০.
The plural form of ‘Hero’ is______
  1. ক) Heros
  2. খ) Heroes
  3. গ) Heross
  4. ঘ) None of these
ব্যাখ্যা
• The plural form of ‘Hero’ is Heroes.
- Hero (বীরপুরুষ, বীর ইত্যাদি)

• Noun এর শেষে 'o' থাকলে এবং 'o' এর আগে consonant থাকলে তাকে plural করার সময় 'es' যোগ করতে হয়। যেমন: 
- Buffalo: Buffaloes
- Hero: Heroes
- Potato: Potatoes etc.
৫১.
He has been ill ______ Monday last.
  1. ক) From
  2. খ) For
  3. গ) Since
  4. ঘ) To
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - since.
- Complete sentence: He has been ill since Monday last.

• 'Since' preposition টি point of time অর্থাৎ কোনো কাজ শুরুর নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়‌।
- He has been ill since last Friday.
- Fahima has lived in Dhaka since 2016.

• অন্যদিকে 'For' preposition টি period of time অর্থাৎ অনির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়।
• He has been ill for three months.
৫২.
The phrase ‘Achilles heel’ means :
  1. ক) A strong point
  2. খ) A weak point
  3. গ) A permanent solution
  4. ঘ) A serious idea
ব্যাখ্যা
• The Phrase ‘Achilles heel' means - A weak point.

• Achilles heel:
English Meaning: a weakness or vulnerable point.
Bangla Meaning: দুর্বল বা ঝুঁকিপূর্ণ স্থান

Ex. Sentence: Maths has always been my Achilles heel.
Bangla Meaning: গণিত সর্বদাই আমার বড় দুর্বলতা ছিল।

Source: Live MCQ Lecture.
৫৩.
Smoking _____ our health.
  1. ক) effects
  2. খ) affect
  3. গ) affects
  4. ঘ) affecting
ব্যাখ্যা
• Effect [Countable noun, Uncountable noun] ফলাফল; পরিণতি; প্রভাব: Our advice had no effect on him.
• Affect (verb transitive) প্রভাবিত করা; ক্ষতিগ্রস্ত করা; (কিছুর উপর) প্রভাব ফেলা: badly affected by river erosion.

• যেহেতু ধূমপান আমাদের স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে এবং তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে affects.
- Smoking singular তাই affects হয়েছে।
৫৪.
If I _____ rich, I would travel around the world.
  1. ক) am
  2. খ) was
  3. গ) were
  4. ঘ) have been
ব্যাখ্যা
• If I were rich, I____ around the world.
- এখানে Sentence টি Second conditional এ আছে।

• Second Conditional এর নিয়মানুসারে,
- If + past indefinite থাকলে পরের অংশটি subject + would + verb এর present form বসবে। 
- তাই সঠিক উত্তর হবে: If I were rich, I would travel around the world.  
৫৫.
‘Tooth and Nail’ means___
  1. ক) Get by heart
  2. খ) Tried hard
  3. গ) Go with heart
  4. ঘ) None of these
ব্যাখ্যা
• Tooth and nail (Phrase)

English Meaning: 
- to try very hard to get something you want/ completely, strongly, tried hard.
- Fight very fiercely

Bangla Meaning: দাঁতমুখ খিঁচে চেষ্টা করা; যথাসাধ্য প্রবলভাবে/ তীব্রভাবে, প্রাণপণে, কঠোর চেষ্টা করা।

Example Sentence: We fought tooth and nail to get the route of the new road changed.
 
Source: Cambridge Dictionary, Oxford Dictionary, Bangla Academy Dictionary
৫৬.
Which is the correct use of gerund?
  1. ক) I saw the girl dancing.
  2. খ) The girl came here dancing.
  3. গ) I am dancing on the floor.
  4. ঘ) Dancing is a good exercise.
ব্যাখ্যা
• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun:
- Gerunds don’t describe action—they act as nouns.
- সুতরাং নিয়মানুযায়ী, • Dancing is a good exercise. হচ্ছে gerund এর উদাহরন।

• অন্যদিকে, 
ক) ও খ) অপশনের বাক্যগুলো হচ্ছে participle.
গ) অপশনে dancing হচ্ছে বাক্যের মূল verb.
৫৭.
কোন সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে ফলাফল হবে ৬০ । তবে সংখ্যাটি হবে?
  1. ক) ২৫০
  2. খ) ১০০
  3. গ) ২০০
  4. ঘ) ৩০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে ফলাফল হবে ৬০ । তবে সংখ্যাটি হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে,
∴ ক এর ৬০% - ৬০ = ৬০
বা, ক এর (৬০/১০০) - ৬০ = ৬০
বা, ৬০ক/১০০ = ৬০ + ৬০ 
বা, ৬০ক/১০০ = ১২০
বা, ৬০ক = ১২০ × ১০০ 
বা, ৬০ক = ১২০০০
বা, ক = ১২০০০/৬০
∴ ক = ২০০

∴ সংখ্যাটি = ২০০
৫৮.
অর্ধ বৃত্তস্থ কোণের মান কত?
  1. ক) ৪০°
  2. খ) ৬০°
  3. গ) ৪৫°
  4. ঘ) ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: অর্ধ বৃত্তস্থ কোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। 
অর্ধবৃত্তস্থ কোণ  এক সরলকোণের অর্ধেক।
৫৯.
৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত?
  1. ক) ২৫%
  2. খ) ২৪%
  3. গ) ৩০%
  4. ঘ) ৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত?

সমাধান: 
পাশ করে = (৬০ - ৪২) জন = ১৮ জন 

৬০ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৮ জন 
১ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৮/৬০ জন
∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাশ করে = (১৮ × ১০০)/৬০ জন 
= ৩০ জন
৬০.
রিনা মীমের থেকে ১০ বছরে বড়। ৭ বছর পর রিনার বয়স মীমের বয়সের দ্বিগুণ হবে। রিনার বর্তমান বয়স কত?
  1. ক) ১১
  2. খ) ১৩
  3. গ) ১৪
  4. ঘ) ২৩
ব্যাখ্যা
প্রশ্ন: রিনা মীমের থেকে ১০ বছরে বড়। ৭ বছর পর রিনার বয়স মীমের বয়সের দ্বিগুণ হবে। রিনার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
মীমের বর্তমান বয়স ক বছর
রিনার বর্তমান বয়স ক + ১০

প্রশ্নমতে
২(ক + ৭) = ক + ১০ + ৭
বা, ২ক + ৭ = ক + ১৭
বা ২ক - ক = ১৭ - ৭
ক = ১০

রিনার বর্তমান বয়স (১০ + ৩) = ১৩ বছর
৬১.
যদি x4 - 2x2 + 1 = 0 হয় তবে x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) 2
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x4 - 2x2 + 1 = 0 হয় তবে x এর মান কত?

সমাধান:
x4 - 2x2 + 1 = 0
⇒ (x2)2 - 2.x2.1 + (1)2 = 0
⇒(x2 - 1)2 = 0
⇒ x2 - 1 = 0
⇒ x2 = 1
∴ x = 1
৬২.
আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামী কে ছিলেন?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. খ) সার্জেন্ট জহুরুল হক
  3. গ) ড. শামসুজ্জোহা
  4. ঘ) আব্দুস সালাম খান
ব্যাখ্যা
আগরতলা মামলা:
- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আগরতলা মামলা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 
- ১৯৬৮ সালের ৬ জানুয়ারি পাকিস্তান সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করে যে, পাকিস্তানকে বিচ্ছিন্ন করার জন্য একটি ষড়যন্ত্র উদঘাটিত হয়েছে। 
- এর সাথে জড়িত থাকার অভিযোগে দুইজন আওয়ামী লীগ নেতা, সিভিল সার্ভিসের দুইজন বাঙালি কর্মকর্তাসহ ২৮ জনকে গ্রেফতার করা হয়। 
- ১৮ জানুয়ারি আরেকটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে উক্ত মামলার ১নং আসামী বলে ঘোষণা করা হয়।
- এই মামলার সরকারি নাম ‘রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য'।
- লোকমুখে এই মামলা পরিচিতি লাভ করে ‘আগরতলা ষড়যন্ত্র মামলা' হিসেবে। 
- বঙ্গবন্ধু এই মামলার নামকরণ করেছিলেন ‘ইসলামাবাদ ষড়যন্ত্র মামলা' নামে। 
- প্রকৃতপক্ষে কোনো ষড়যন্ত্র হয়ে থাকলেও তা ছিল বাংলাদেশের মুক্তির জন্য এক প্রচেষ্টা, তাই এটি ষড়যন্ত্র হতে পারে না।

উৎস:  বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৩.
মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক খেতাব কোনটি?
  1. ক) বীর প্রতীক
  2. খ) বীর উত্তম
  3. গ) বীর বিক্রম
  4. ঘ) বীর শ্রেষ্ঠ
ব্যাখ্যা
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা:
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সদস্যদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিদান এবং তাদের মধ্যে আত্মত্যাগের প্রেরণা সৃষ্টির লক্ষে বীরত্বসূচক খেতাব প্রদানের একটি প্রস্তাব মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি  এম এ জি ওসমানী মে মাসের প্রথমদিকে মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদে উপস্থাপন করেন।
- ১৬ মে মন্ত্রিপরিষদের বৈঠকে বীরত্বসূচক খেতাবের প্রস্তাবটি অনুমোদিত হয়।
- ১৫ ডিসেম্বর ১৯৭৩ সালে সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন।
- মুক্তিযুদ্ধের খেতাব ৪ পর্বে বিভক্ত।
- যথা:
• ১ম উপাধি: বীরশ্রেষ্ঠ, ৭ জন,
• ২য় উপাধি: বীর উত্তম, ৬৮ জন,
• ৩য় উপাধি: বীর বিক্রম, ১৭৫ জন এবং
• ৪র্থ উপাধি: বীর প্রতীক, ৪২৬ জন।
- মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মোট যোদ্ধার সংখ্যা ৬৭৬ জন।
- কিন্তু ৬ জুন, ২০২১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় দণ্ডিত ৪ খুনির বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাব বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।
- যার ফলে বর্তমানে খেতাবপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধা ৬৭২ জন।

উৎস: i) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
         ii) ৬ জুন, ২০২১, প্রথম আলো।
৬৪.
বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?
  1. ক) মহেশখালী
  2. খ) পটুয়াখালী
  3. গ) কক্সবাজার
  4. ঘ) খুলনা
ব্যাখ্যা
পায়রা সমুদ্র বন্দর:
- বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর ‘পায়রা বন্দর'।
- ‘পায়রা বন্দর' পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া, বালিয়াতলী, ধূলাসার, ধানখালী ও টিয়াখালী ইউনিয়নের অনত্মর্গত রাবনাবাদ চ্যানেলের পশ্চিম তীরে অবস্থিত।
- শিপিং-বান্ধব বিস্মীর্ণ এলাকা হিসেবে এটি সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রাকৃতিকভাবেই উপযুক্ত একটি অঞ্চল।
- ১৩ আগস্ট, ২০১৬ খ্রিষ্টাব্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
- এ উদ্বোধনের দ্বারা বাংলাদেশের আমদানি- রপ্তানি বাণিজ্য তথা দেশের সার্বিক উন্নয়নে নতুন মাইল ফলক রচিত হবে বলে আশা করা যায়।
- ২০২৩ সালের শেষ নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
- এটি বঙ্গোপসাগরের কাছে রামনাবাদ চ্যানেলে অবস্থিত।

উৎস: পায়রা বন্দর কর্তৃপক্ষ।
৬৫.
দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬, সংখ্যা দুটির ল. সা. গু. ৯৬ হলে গ. সা. গু. কত?
  1. ক) ১৬
  2. খ) ৩২
  3. গ) ১২
  4. ঘ) ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬, সংখ্যা দুটির ল. সা. গু. ৯৬ হলে গ. সা. গু. কত?

সমাধান:
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = গ. সা. গু × ল.সা.গু
⇒ ১৫৩৬ = ৯৬ × গ. সা. গু. 
⇒  গ. সা. গু.  =  ১৫৩৬/৯৬ = ১৬
৬৬.
০.০১ × ০.০২ × ০.০৫ = ?
  1. ক) ০.০০০১০০
  2. খ) ০.০০২৫
  3. গ) ০.০০০০১০
  4. ঘ) ০.০০০২৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০১ × ০.০২ × ০.০৫ = ?

সমাধান:
০.০১ × ০.০২ × ০.০৫ = ০.০০০০১
৬৭.
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ?
  1. ক) ৪০০°
  2. খ) ৩৬০°
  3. গ) ১৮০°
  4. ঘ) ৩৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ?

সমাধান:
- চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০°
- ত্রিজের তিন কোণের সমষ্টি ১৮০°
৬৮.
y = 5x2 - 2x এবং x = 3 হলে y = ?
  1. ক) 24
  2. খ) 39
  3. গ) 51
  4. ঘ) 27
ব্যাখ্যা
প্রশ্ন: y = 5x2 - 2x এবং x = 3 হলে y = ?

সমাধান:
y = 5x2 - 2x
y = 5 × 32 - 2 ×  3
y = 45 - 6
y = 39
৬৯.
a + b = 7 এবং ab = 10 হলে (a - b)2 =?
  1. ক) 70
  2. খ) 9
  3. গ) 39
  4. ঘ) 40
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 7 এবং ab = 10 হলে (a - b)2 = ?

সমাধান:
a + b = 7 
ab = 10

আমরা জানি
(a - b)2 = (a + b)2 - 4ab
(a - b)2 = 72 - 4 × 10
(a - b)2 = 49 - 40
(a - b)2 = 9
৭০.
মুজিবনগর সরকার কবে শপথ গ্রহণ করে?
  1. ক) ১০ এপ্রিল, ১৯৭১
  2. খ) ২৭ এপ্রিল, ১৯৭১
  3. গ) ১৭ এপ্রিল, ১৯৭১
  4. ঘ) ০৭ মার্চ, ১৯৭১
ব্যাখ্যা
মুজিবনগর সরকার:
- ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের মুজিবনগর সরকার গঠিত হয়।
- এই সরকার ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার মুজিবনগরে শপথ গ্রহণ করে।
- মুজিবনগর সরকার ছিলো রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা।
- এই সরকারের প্রধান ছিলেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

• মুজিবনগর সরকারের মন্ত্রিসভা:
- রাষ্ট্রপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- উপরাষ্ট্রপতি ও অস্থায়ী রাষ্ট্রপতি: সৈয়দ নজরুল ইসলাম।
- প্রধানমন্ত্রী: তাজউদ্দিন আহমেদ।
- অর্থ ও বাণিজ্যমন্ত্রী: এম মনসুর আলী।
- স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী: এএইচএম কামরুজ্জামান।
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী: খন্দকার মোশতাক আহমেদ।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।