পরীক্ষা আর্কাইভ

Janata Bank Ltd - Senior Officer (Engineering-Textile)

পরীক্ষাCTI, DUতারিখ৭ নভেম্বর, ২০২০সময়50 minutes৩৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪০
সিলেবাস
Janata Bank Ltd Post Name: Senior Officer (Engineering-Textile) Exam Date: 07.11.2020 Faculty Name: Centre for Trade and Inverstment (CTI), DU.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Janata Bank Ltd - Senior Officer (Engineering-Textile)

CTI, DU · ৭ নভেম্বর, ২০২০ · ৪০ প্রশ্ন

.
বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের আবিষ্কর্তা হলেন-
  1. ক) বসন্তরঞ্জন রায়
  2. খ) শাহ মুহম্মদ সগীর
  3. গ) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
  4. ঘ) মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী
সঠিক উত্তর:
ঘ) মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী
ব্যাখ্যা
চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন।
- ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায়  হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর  পুথি আবিষ্কার করেন।
- তাঁরই সম্পাদনায় সাড়ে ৪৬টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে  বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়।
- তিনি পুথির সূচনায় একটি  সংস্কৃত শ্লোক থেকে নামের যে ইঙ্গিত পান তাতে এটি চর্যাশ্চর্যবিনিশ্চয় নামেও পরিচিত হয়।
- তবে সংক্ষেপে এটি ‘বৌদ্ধগান ও দোহা’ বা ‘চর্যাপদ’ নামেই অভিহিত হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'গ্রাহ্য' শব্দের সঠিক উচ্চারণগত বানান হলো-
  1. ক) গ্রাজ্‌ঝো
  2. খ) গাম্‌মো
  3. গ) গামমো
  4. ঘ) গ্রামোমো
সঠিক উত্তর:
ক) গ্রাজ্‌ঝো
উত্তর
সঠিক উত্তর:
ক) গ্রাজ্‌ঝো
ব্যাখ্যা
গ্রাহ্য (গ্রাজ্‌ঝো)
- বিশেষণ পদ
- সংস্কৃত শব্দ 
- সঠিক প্রকৃতি প্রত্যয় = √গ্রহ্‌+য
অর্থ: 
- গ্রহণযোগ্য।
- জ্ঞেয়, বোধগম্য। 
- স্বীকার্য। 
- বিবেচ্য। 
- গণনীয়, মান্য। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
একুশের প্রথম সংকলন গ্রন্থ 'একুশে ফেব্রুয়ারী'র সম্পাদক ছিলেন-
  1. ক) আবু জাফর ওবায়দুল্লাহ
  2. খ) হাসান হাফিজুর রহমান
  3. গ) আলাউদ্দিন আল আজাদ
  4. ঘ) শামসুর রাহমান
সঠিক উত্তর:
খ) হাসান হাফিজুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
খ) হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যা
একুশের প্রথম সংকলনের নাম ‘একুশে ফেব্রুয়ারি’।
- এটি সম্পাদনা করেছেন হাসান হাফিজুর রহমান।
- ১৯৫৩ সালে 'পুথিপত্র' প্রকাশনী থেকে সংকলনটি প্রকাশিত হয়।
- প্রকাশক ছিলেন বিশিষ্ট রাজনৈতিক কর্মী মোহাম্মদ সুলতান ।
- এই সংকলনের অসাধারণ স্কেচগুলো করেন মুর্তজা বশীর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোন বাক্যে কর্তার অসংগত প্রয়োগ ঘটেছে?
  1. ক) কেউই জানে না, সে কোথায় গেছে
  2. খ) বেশ, তাই হবে
  3. গ) তার কাঁধে বিরাট বোঝা, হাতে লাঠি
  4. ঘ) তুমি ও যাবে, আমি ও যাব
সঠিক উত্তর:
ঘ) তুমি ও যাবে, আমি ও যাব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তুমি ও যাবে, আমি ও যাব
ব্যাখ্যা
প্রসিদ্ধভাবে বাংলা বাক্যের স্বাভাবিক অন্বয় হচ্ছে SOV ক্রম, অর্থাৎ কর্তা বাক্যের আগে বসে, কর্ম তার পরে, ক্রিয়া সব শেষে।
সে অনুসারে, "তুমি ও যাবে, আমি ও যাব" বাক্যটি হবে "তুমি ও আমি যাবো"।

সূত্র: বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, প্রথম খণ্ড।
.
'বেদের মেয়ে' নাটকটির রচয়িতা-
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) মুনীর চৌধুরী
  4. ঘ) জসীম উদ্‌দীন
সঠিক উত্তর:
ঘ) জসীম উদ্‌দীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জসীম উদ্‌দীন
ব্যাখ্যা
'বেদের মেয়ে' নাটকটির রচয়িতা পল্লিকবি জসীমউদ্‌দীন।
- এটি প্রকাশিত হয় ১৯৫১ খ্রিষ্টাব্দে। 

জসীমউদ্‌দীন রচিত অন্যান্য নাটক- 
- পদ্মাপার,
- বেদের মেয়ে,
- মধুমালা, 
- পল্লীবধূ, 
- গ্রামের মেয়ে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'সম্বোধন' শব্দের অর্থ
  1. ক) আহ্বান
  2. খ) নাম
  3. গ) পরিচয়
  4. ঘ) অভিধান
সঠিক উত্তর:
ক) আহ্বান
উত্তর
সঠিক উত্তর:
ক) আহ্বান
ব্যাখ্যা
সম্বোধন (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ। 
- সঠিক প্রকৃতি প্রত্যয় = সম্‌+√বোধি+অন
অর্থ:
 -  আহ্বান।
 -  সম্ভাষণ।
 -  ডাক।
 - বাক্যে যে পদের সাহায্যে কোনো ব্যক্তিকে আহ্বান করা হয়। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'বাবাকে বড্ড ভয় পাই'। কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তৃকারকে দ্বিতীয়া
  2. খ) কর্তৃকারকে চতুর্থী
  3. গ) অপাদান কারকে চতুর্থী
  4. ঘ) কর্মে দ্বিতীয়া
অনির্ধারিত
ব্যাখ্যা
অপাদান কারক:
যা থেকে কোনাে কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।

- অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়ােগ

(ক) প্রথমা বা শূন্য বা অ বিভক্তি : বোঁটা-আলগা ফল গাছে থাকে না।
    ‘মনে পড়ে সেই জ্যৈষ্ঠ দুপুরে পাঠশালা পলায়ন।
(খ) দ্বিতীয়া বা কে বিভক্তি : বাবাকে বড্ড ভয় পাই।
(গ) ষষ্ঠী বা এর বিভক্তি : যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়।
(ঘ) সপ্তমী বা এ বিভক্তি : বিপদে মােরে করিবে ত্রাণ, এ নহে মাের প্রার্থনা।

 উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
.
'পুঁথিগত' কোন ধরনের সমাসবদ্ধ পদ?
  1. ক) কর্মধারয়
  2. খ) তৎপুরুষ
  3. গ) বহুব্রীহি
  4. ঘ) অব্যয়ীভাব
সঠিক উত্তর:
খ) তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
খ) তৎপুরুষ
ব্যাখ্যা
পুঁথিগত = পুঁথি হইতে আগত, 
- এটি পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ। 

তৎপুরুষ সমাস- 
- পূর্বপদের বিভক্তি লােপ পেয়ে এবং পরপদের অর্থ প্রধানরূপে যে সমাস গঠিত হয়, তাকে বলা হয় তৎপুরুষ সমাস।
- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, যে সমাসে পূর্বপদের বিভক্তি লােপ পায় এবং উত্তরপদের অর্থ প্রধানরূপে বুঝায়, তাকে তৎপুরুষ সমাস বলে। 
- তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনাে বিভক্তি থাকতে পারে আর পূর্বপদের বিভক্তি হিসেবে এদের নামকরণ হয়।

পঞ্চমী তৎপুরুষ সমাস:
যে সমাসে পূর্বপদে পঞ্চমী বিভক্তির (হইতে, থেকে, চেয়ে) লােপ পায় তাকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস।
- সাধারণত পুত, জাত, আগত, ভীত, গৃহীত, নিয়ত, মুক্ত, উত্তীর্ণ, চালানাে, ভ্রষ্ট ইত্যাদি পরস্পরের ফলে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়।
যেমন-
বিলাত থেকে ফেরত = বিলাতফেরত।
অনুরূপ ভাবে, পুঁথি হইতে আগত = পুঁথিগত।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'আমন্ত্রিত অতিথি সমভিব্যাহারে মন্ত্রী মহোদয় মঞ্চে আরোহণ করলেন'। এ বাক্যে উপসর্গ আছে
  1. ক) চারটি
  2. খ) ছয়টি
  3. গ) সাতটি
  4. ঘ) আটটি
সঠিক উত্তর:
গ) সাতটি
উত্তর
সঠিক উত্তর:
গ) সাতটি
ব্যাখ্যা
সমভিব্যাহার শব্দে মোট চারটি উপসর্গ আছে - সম্, অভি, বি, আ। 
আমন্ত্রিত শব্দে একটি আ উপসর্গ আছে।
আরোহন শব্দে একটি আ উপসর্গ আছে।
অতিথি শব্দে একটি অ উপসর্গ আছে। 
------------ 
অতএব, উক্ত বাক্যে মোট ৭টি উপসর্গ আছে। 
১০.
মধ্যযুগের বাংলা সাহিত্যে ইউসুফ-জুলেখা একটি
  1. ক) মঙ্গলকাব্য
  2. খ) প্রণয়োপাখ্যান
  3. গ) জীবনীকাব্য
  4. ঘ) লোক-উপখ্যান
সঠিক উত্তর:
খ) প্রণয়োপাখ্যান
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রণয়োপাখ্যান
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর।
- তাঁর রচিত একটি রোমান্টিক প্রণয়োপাখ্যান 'ইউসুফ জুলেখা'।
- গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে এ কাব্য রচনা করেন।
- এটি তিনি পারস্যের ফারসি ভাষার কবি জামী রচিত 'ইউসুফ ওয়া জুলায়খা' থেকে অনুবাদ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১১.
Which of the following spellings is correct?
  1. ক) Questionaire
  2. খ) Secretariat
  3. গ) Succesful
  4. ঘ) Dangerus
সঠিক উত্তর:
খ) Secretariat
উত্তর
সঠিক উত্তর:
খ) Secretariat
ব্যাখ্যা
The correct spellings are -
ক) Questionnaire - প্রশ্নাবলি; মতামত জরিপ কাজে ব্যবহৃত প্রশ্নমালা।
খ) Secretariat - কোনো বৃহৎ সংগঠনের মহাসচিবের কর্মচারীবৃন্দ বা দফতর; সচিবালয়।
গ) Successful - সফল; সাফল্যমণ্ডিত।
ঘ) Dangerous - বিপজ্জনক; বিপৎসংকুল।

Source: Accessible Dictionary by Bangla Academy
১২.
Noun form of 'poor' is-
  1. ক) Poority
  2. খ) Poorness
  3. গ) Poverty
  4. ঘ) Poorify
অনির্ধারিত
ব্যাখ্যা
Poor এর noun form হিসেবে Poorness ও Poverty দুটিই সঠিক।
Double answer থাকায় উত্তর বাতিল করা হয়েছে।

Poor
(adjective)
- দরিদ্র; গরিব; নির্ধন; বিত্তহীন; নিঃস্ব; দুর্গত।

Poverty (noun) [Uncountable noun]
- দারিদ্র্য; দরিদ্রতা; দীনতা; দৈন্য; দরিদ্রদশা

Poorness (noun) [Uncountable noun]
- কোনো কাঙ্ক্ষিত গুণ বা উপাদানের অভাব (লক্ষণীয় যে 'poverty' সাধারণত ‘দারিদ্র্য’ বোঝায়); দীনতা; দৈন্য; হীনতা; অপকৃষ্টতা।

----------------------
Poorly (predicatively adjective) (কথ্য) অসুস্থ: I am rather poorly this evening. 
Poorly (adverb) দীনহীনভাবে; অপ্রতুলভাবে; অসফলভাবে; পারিপাট্যহীনভাবে:


Source: Accessible Dictionary by Bangla Academy
১৩.
The rose is the ____ of all flowers.
  1. ক) move lovely
  2. খ) loveliest
  3. গ) most lovely
  4. ঘ) lovelien
সঠিক উত্তর:
খ) loveliest
উত্তর
সঠিক উত্তর:
খ) loveliest
ব্যাখ্যা
The থাকায় শূন্যস্থানে superlative degree বসবে।

Lovely
(adjective) - সুন্দর; আকর্ষণীয়; মনোরম।
Comparative form - lovelier
Superlative form - loveliest

The rose is the loveliest of all flowers.
- গোলাপ সব ফুলের মধ্যে সবচেয়ে সুন্দর/আকর্ষণীয়।

Source: Oxford Dictionary & Accessible Dictionary.
১৪.
Synonym of 'optimist' is -
  1. ক) Despair
  2. খ) Hopeful
  3. গ) Pessimist
  4. ঘ) Change 
সঠিক উত্তর:
খ) Hopeful
উত্তর
সঠিক উত্তর:
খ) Hopeful
ব্যাখ্যা
Optimist (noun) - শুভবাদী বা আশাবাদী ব্যক্তি। 
• Despair (noun) - হতাশা; নৈরাশ্য; নিরাশা।
• Hopeful (adjective) (১) আশান্বিত; আশাবাদী
                (noun হিসেবে) (young) hopeful সাফল্যের সম্ভাবনাময় বালক বা বালিকা; আশাস্পদ।
• Pessimist (noun) - দুঃখবাদী; হতাশাপ্রবণ ব্যক্তি।
• Change (noun) - পরিবর্তিত বা ভিন্ন অবস্থা; অন্য বস্তুর পরিবর্তে ব্যবহৃত বস্তু; স্থানান্তরে গমন।
 
সুতরাং, Optimist এর synonym হচ্ছে Hopeful.

Source: Accessible Dictionary by Bangla Academy
১৫.
Antonym of 'Applicable' is-
  1. ক) inappropriate
  2. খ) understandable
  3. গ) properly
  4. ঘ) right way
সঠিক উত্তর:
ক) inappropriate
উত্তর
সঠিক উত্তর:
ক) inappropriate
ব্যাখ্যা
Applicable - (adjective) - প্রয়োগযোগ্য; প্রযোজ্য; মানানসই ও যথার্থ।
Inappropriate (adjective) - অনুপযোপী; অযোগ্য।
Understandable (adjective) - বোধগম্য।
Properly (adverb) - যথোচিতভাবে; যথার্থভাবে; সত্যিকারভাবে:

অর্থাৎ, Applicable এর antonym হবে Inappropriate.

Source: Accessible Dictionary by Bangla Academy
১৬.
The Ambassador called _____ President yesterday.
  1. ক) on
  2. খ) of
  3. গ) in
  4. ঘ) at
সঠিক উত্তর:
ক) on
উত্তর
সঠিক উত্তর:
ক) on
ব্যাখ্যা
Called on/upon somebody অর্থ কারো সাথে সাক্ষাৎ করা। সুতরাং শূন্যস্থানে on বসবে।

The Ambassador called on the president.
- রাষ্ট্রদূত রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন।
১৭.
There is none to ____ the orphan.
  1. ক) look at
  2. খ) look after
  3. গ) look into 
  4. ঘ) look upon
সঠিক উত্তর:
খ) look after
উত্তর
সঠিক উত্তর:
খ) look after
ব্যাখ্যা
Look at - দেখো; দেখুন; তাকাও।
look after somebody/something - যত্ন নেওয়া; খেয়াল রাখা; দেখাশোনা করা।
Look into -  তদন্ত করা; পরীক্ষা করা
look on/upon somebody/something as - বিবেচনা করা।
look on/upon somebody/something with - বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখা।

Context অনুসারে এখানে look after ই মানানসই।
There is none to look after the orphan.
- এতিমের দেখাশোনা করার কেউ নেই।

Source: Accessible Dictionary by Bangla Academy
১৮.
Which of the following is a complex sentence?
  1. ক) Let them do this or they will die.
  2. খ) Work hard or you can't prosper in life.
  3. গ) Move or you will die.
  4. ঘ) If he helps us, we shall win.
সঠিক উত্তর:
ঘ) If he helps us, we shall win.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) If he helps us, we shall win.
ব্যাখ্যা
যে Sentence-এ একটি Principal Clause এবং এক বা একাধিক Subordinate Clause থাকে তাকে Complex Sentence বলে।
Option (ঘ) তে 'If he helps us' একটি Subordinate Clause এবং we shall win একটি principal clause থাকায় এটি complex sentence.

বাকি অপশনগুলোতে - দুইটি করে principal clause co-ordinating conjunction 'or' দ্বারা যুক্ত রয়েছে বিধায় সেগুলো compound sentence.
১৯.
The Exam is going well, we ____ any problems.
  1. ক) don't have
  2. খ) have
  3. গ) had
  4. ঘ) didn't have
সঠিক উত্তর:
ক) don't have
উত্তর
সঠিক উত্তর:
ক) don't have
ব্যাখ্যা
বাক্যের প্রথম অংশ present continuous tense এ থাকায় পরের অংশও present tens এ রাখতে হবে।
তাই context এর সাথে মিল রেখে শূন্যস্থানে don't have বসাতে হবে।

The Exam is going well, we don't have any problems.
- পরীক্ষা ভালো চলছে, আমাদের কোনো সমস্যা নেই।
২০.
Past participle of 'Wear' is
  1. ক) Weared
  2. খ) Weard
  3. গ) Wore
  4. ঘ) Worn
সঠিক উত্তর:
ঘ) Worn
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Worn
ব্যাখ্যা
Worn (adjective) 
wear এর past participle,
Bangla Meaning: পরিধান করা হয়েছে এমন; পরিহিত।  

Source: Accessible Dictionary by Bangla Academy
২১.
The present worth of Tk.169 due in 2 years at 4% per annum compound interest is:
  1. ক) 144.75
  2. খ) 148.5
  3. গ) 15.25
  4. ঘ) 156.25
সঠিক উত্তর:
ঘ) 156.25
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 156.25
ব্যাখ্যা
সুদাসল  = 169 টাকা 
সময় n  = 2 বছর 
মুনাফার হার r = 4% = 4/100 = 1/25
আসল P  = ? 

আমরা জানি
C = P (1 + r)n
169 = P(1 + 1/25)2
169 = P(26/25)2
P = (169 × 25 × 25)/26× 26
P = 156.25 টাকা 

মূল প্রশ্নে সঠিক উত্তর ছিলো না। 
আমরা একটি অপশন পরিবর্তন করে সঠিক অপশনটি দিয়েছি।
২২.
When the speed is increased by 4 kmph, it takes 4 hours less to cover a distance of 32km. Find the previous speed.
  1. ক) 2kmph
  2. খ) 4kmph
  3. গ) 8kmph
  4. ঘ) 12kmph
সঠিক উত্তর:
খ) 4kmph
উত্তর
সঠিক উত্তর:
খ) 4kmph
ব্যাখ্যা
ধরি
প্রকৃত গতিবেগ ছিল = x kmph

প্রশ্নমতে,
(32/x) - {32/(x + 4)} = 4
⇒ (32x + 128 - 32x)/{x(x + 4)}= 4
⇒ 128/{x(x + 4)} = 4
⇒ (x + 4)x = 32
⇒ x2 + 4x - 32 = 0
⇒ x2 + 8x - 4x - 32 = 0
⇒ (x + 8) (x - 4) = 0
এখানে          অথবা 
x + 8 = 0       x - 4 = 0
x= - 8            x = 4 

প্রকৃত গতিবেগ ছিল = 4 kmph
২৩.
The radius of a circle is increased so that in circumference increased by 5%. The area of the circle will be increased by-
  1. ক) 5%
  2. খ) 10%
  3. গ) 10.25%
  4. ঘ) 10.5%
সঠিক উত্তর:
গ) 10.25%
উত্তর
সঠিক উত্তর:
গ) 10.25%
ব্যাখ্যা
ধরি 
বৃত্তটির ব্যাসার্ধ r 
বৃত্তটির পরিধি = 2πr

5% বৃদ্ধিতে বৃত্তটির নতুন পরিধি = 2πr + 2πr এর 5%
                                                = 2πr + 2πr এর 5/100
                                                 = 2π(r + r/20)
                                                  =  2π × 1.05r
বৃত্তটির নতুন ব্যাসার্ধ = 1.05r 

ক্ষেত্রফল বাড়ে = π × (1.05r)2 - π × r2 
                       = 1.1025 πr2 - πr2 
                       = 0.1025 πr2

ক্ষেত্রফল শতকরা বাড়ে ={(0.1025 πr2/πr2) × 100}% 
                                     = 10.25%
২৪.
A wire can be bent in the form of a circle of radius 56cm. If it is bent in the form of a square, then what will be its area?
  1. ক) 7,744
  2. খ) 7,759
  3. গ) 1,456
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
ক) 7,744
উত্তর
সঠিক উত্তর:
ক) 7,744
ব্যাখ্যা
দেয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ r = 56 cm 
বৃত্তের পরিধি = 2πr 
                    = 2 × (22/7) × 56 
                    = 2 × 22 × 8
                    = 352 cm 
বর্গের এক বাহুর দৈর্ঘ্য = 352/4 cm 
                                  = 88 cm 
বর্গের ক্ষেত্রফল = (88)2 cm
                        = 7,744 cm2
২৫.
In a railway compartment 6 seats are vacant on a bench. In how many ways can 3 passengers sit on them?
  1. ক) 120
  2. খ) 130
  3. গ) 160
  4. ঘ) 180
সঠিক উত্তর:
ক) 120
উত্তর
সঠিক উত্তর:
ক) 120
ব্যাখ্যা
6 সিটে 3 জন যাত্রীকে বসানো যাবে 
6P3 = 6 × 5 × 4 = 120 উপায়ে।
২৬.
The distance from the point P to two vertices A and B of an equilateral triangle are ।PA।= 2 and ।PB।= 3. What is the greatest possible value of ।PC। = ?
  1. ক) 5
  2. খ) 9
  3. গ) 6
  4. ঘ) 12
সঠিক উত্তর:
ক) 5
উত্তর
সঠিক উত্তর:
ক) 5
ব্যাখ্যা


ধরি,
 । PA।= a =  2, ।PB।= b = 3 এবং । PC। = x 

অর্ধ পরিসীমা = S = (a + b + x)/2 
                            = (2 + 3 + x)/2 
                             =(5 + x)/2 
ΔABC = (1/2)[(√3/4)(a2 + b2 + x2) + 3√{s(s - a)(s - b)(s - c)}]
           = (1/2)[(√3/4)(22 + 32 + x2) + 3√{(5 + x)/2 ((5 + x)/2  - 2)((5 + x)/2  - 3)((5 + x)/2  - x)}]
          = (1/2)[(√3/4)(13 + x2) + 3√{((5 + x)/2)((x + 1)/2)((x - 1)/2)((5 - x)/2)}]
           = (1/2)[(√3/4)(13 + x2) + 3√{((5 + x)/2)((5 - x)/2) × ((x + 1)/2)((x - 1)/2)}]
           = (1/2)[(√3/4)(13 + x2) + 3√{((25 - x2)/4)((x2 - 1)/4)}]
            = (1/2)[(√3/4)(13 + x2) + 3√{(25 - x2)(x2 - 1)/16}]
             = (1/2)[(√3/4)(13 + x2) + (3/4)√{(25 - x2)(x2 - 1)

ΔABC এর মান পাওয়া যাবে যখন (25 - x2)(x2 - 1) ≥ 0

25 - x2 ≥ 0 এবং x2 - 1 ≥ 0
25 - x2 ≥ 0 সত্য হবে যদি যখন 
x = ±1, ±2, ±3, ±4, ±5
- 5 < x < 5 
x এর সর্বোচ্চ মান হবে 5
। PC। = x = 5
২৭.
The average of 10 integers is 16. If the sum of 6 of them is 100. What is the average of other 4?
  1. ক) 21
  2. খ) 44
  3. গ) 66
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
ঘ) None of these
উত্তর
সঠিক উত্তর:
ঘ) None of these
ব্যাখ্যা
10 টি সংখ্যার গড় 16
10টি সংখ্যার সমষ্টি =16 × 10 = 160

6টি সংখ্যার সমষ্টি = 100

4টি সংখ্যার সমষ্টি = 160 - 100
                            = 60 
10 টি সংখ্যার গড় = 60/4 = 15
২৮.
If p and n are integers such that p > n > 0 and p2 - n2 = 12, which of the following value of p - n?
  1. ক) - 1
  2. খ) 2
  3. গ) 8
  4. ঘ) 18
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা
p > n > 0 এবং p2 - n2 = 12
অপশন চেক 
ধরি 
p = 4 , n = 2
p2 - n2 = 12
42 - 22 = 12
p - n = 4 - 2 = 2
২৯.
Income tax is raised from 4% to 5% but the revenue is increased by 10% only. Find the decreased percentage in the amount taxed.
  1. ক) 8
  2. খ) 10
  3. গ) 12
  4. ঘ) 15
সঠিক উত্তর:
গ) 12
উত্তর
সঠিক উত্তর:
গ) 12
ব্যাখ্যা
ধরি,
প্রথম আয়কর ছিল x টাকা 
নতুন আয়কর ছিল y  টাকা 

ধরি,
প্রথম রাজস্ব ছিলো = 100 টাকা 

x এর 4% = 100
4x/100= 100
x/25 = 100
x = 2500 

আবার ,
 রাজস্ব 10% বৃদ্ধিতে নতুন রাজস্ব = 100 + 10 = 110 টাকা 
y এর 5% = 110 
5y/100 =110
y/20 = 110 
y = 2200

আয়কর কমেছে = (2500 - 2200) টাকা = 300 টাকা 

আয়কর শতকরা কমেছে = {(300/2500) × 100}% = 12%
৩০.
Find the area of rhombus one side of which measures 20cm one diagonal 24cm.
  1. ক) 281cm2
  2. খ) 320cm2
  3. গ) 384cm2
  4. ঘ) 404cm2
সঠিক উত্তর:
গ) 384cm2
উত্তর
সঠিক উত্তর:
গ) 384cm2
ব্যাখ্যা
রম্বসের এক বাহুর দৈর্ঘ্য = 20 cm 
একটি কর্ণ = 24cm 

 

 Δ AOD এ 
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই
AD2=OD2 + AO2
202=OD2 + 122
OD2= 400 - 144
OD2=256
OD = 16cm
আবার 
BD = 2OD
BD = 2(16) = 32cm
আমরা জানি ,
ABCD =(1/2) ​× AC × BD
             = (1/2) ​× 24 × 32 
              = 384 cm2
৩১.
What is the meaning of WWW written in front of a web address?
  1. ক) World Wide Web
  2. খ) World Wide Wire-free Woofer
  3. গ) World Wide WAN
  4. ঘ) World Wide Wireless Windows
সঠিক উত্তর:
ক) World Wide Web
উত্তর
সঠিক উত্তর:
ক) World Wide Web
ব্যাখ্যা
WWW এর পূর্ণরূপ World Wide Web.
 
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হল ইন্টারনেট দিয়ে দর্শনযোগ্য আন্তঃসংযোগকৃত তথ্যাদির একটি ভাণ্ডার।
১৯৮৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় সার্ন এ কর্মরত অবস্থায় স্যার টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন।

British scientist Tim Berners-Lee invented the World Wide Web,
He also created the first browser, WorldWideWeb, which became available in 1991 and could also be used to edit Web pages.

উৎস: ব্রিটানিকা 
৩২.
Which is the land locked country?
  1. ক) Afghanistan
  2. খ) Maldives
  3. গ) Bangladesh
  4. ঘ) Hong kong
সঠিক উত্তর:
ক) Afghanistan
উত্তর
সঠিক উত্তর:
ক) Afghanistan
ব্যাখ্যা
- আফগানিস্তান একটি স্থলবেষ্টিত রাষ্ট্র। 
- আফগানিস্তান ছাড়া বাকি সবগুলো রাষ্ট্রের জলসীমা রয়েছে। 
 
উৎস: ওয়াল্ড এটলাস। 
 
৩৩.
In which year 'Sustainable Development Goals' (SDGs) supposed to be achieved?
  1. ক) 2025
  2. খ) 2030
  3. গ) 2035
  4. ঘ) 2040
সঠিক উত্তর:
খ) 2030
উত্তর
সঠিক উত্তর:
খ) 2030
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে।
- বিশ্বের সকল দেশের সকল নাগরিকের জন্য একটি অধিকতর উন্নত ভবিষ্যৎ নিশ্চিতের জন্য জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্য প্রণয়ন করে।
- UNDP - এর প্রত্যক্ষ সহযোগীতায় এবং জাতিসংঘের অন্যান্য সকল অঙ্গ ও বিশেষ সংস্থার সহযোগীতায় ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্য ও টার্গেট সমূহ বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য প্রাকৃতিক ও খনিজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিত করা জরুরী।

উৎসঃ জাতিসংঘ ও UNDP ওয়েবসাইট
৩৪.
In computers, what is the smallest and basic unit of information storage?
  1. ক) Byte
  2. খ) Bit
  3. গ) Megabyte
  4. ঘ) Gigabyte
সঠিক উত্তর:
খ) Bit
উত্তর
সঠিক উত্তর:
খ) Bit
ব্যাখ্যা
বিট (Bit) : বাইনারি সংখ্যা ০ এবং ১ কে বলা হয় বিট। মেমরির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট।

বাইট (Byte) : ৮ বিটের সমন্বয়ে গঠিত হয় একটি বাইট। বিট বা বাইটের সমন্বয়ে তৈরি হয় শব্দ।

মেমরি পরিমাপের এককগুলোর মধ্যে সম্পর্ক নিম্নরুপঃ
৮ বিট = ১ বাইট = ১ অক্ষর
১০ বাইট বা ১০২৪ বাইট = ১ কিলোবাইট (1 KB)
২০ বাইট বা ১০২৪ কিলোবাইট = ১ মেগাবাইট (1 MB)
৩০ বাইট বা ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (1 GB)
৪০ বাইট বা ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (1 TB)
৫০ বাইট বা ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (1 PB)

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫.
Which city of India is called Pink City?
  1. ক) Mumbai
  2. খ) Delhi
  3. গ) Jaipur
  4. ঘ) Kolkata 
সঠিক উত্তর:
গ) Jaipur
উত্তর
সঠিক উত্তর:
গ) Jaipur
ব্যাখ্যা
- ভারতের জয়পুরকে বলা হয় গোলাপি শহর (Pink City)।
- জয়পুর হলো ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী। 

উৎস: ব্রিটানিকা। 
 
৩৬.
Who said 'Economics is the Science of Wealth'?
  1. ক) Amartya Sen
  2. খ) Adam Smith
  3. গ) Alfred Marshall
  4. ঘ) Lionel Robbin
সঠিক উত্তর:
খ) Adam Smith
উত্তর
সঠিক উত্তর:
খ) Adam Smith
ব্যাখ্যা
- আধুনিক অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ অর্থনীতিকে ‘সম্পদের বিজ্ঞান’(Economics is the Science of Wealth) বলেছেন। 
- অ্যাডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ 'Wealth of Nation’.
- তিনি ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।

উৎস: ব্রিটানিকা 
৩৭.
Fisheries Training Institute of Bangladesh is located in-
  1. ক) Khulna
  2. খ) Cox-Bazar
  3. গ) Chandpur
  4. ঘ) Patuakhali
সঠিক উত্তর:
গ) Chandpur
উত্তর
সঠিক উত্তর:
গ) Chandpur
ব্যাখ্যা
- ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট (মৎস্য প্রশিক্ষণ ইনষ্টিটিউট) চাঁদপুর জেলার বাবুরহাটে অবস্থিত।
- এই ট্রেনিং ইনস্টিটিউটে মৎস্য সেক্টরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং মৎস্যচাষীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

(সূত্রঃ ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট ওয়েবসাইট)


৩৮.
The first governor of Bangladesh Bank is
  1. ক) A N M Hamidullah
  2. খ) A K N Ahmed
  3. গ) Lutfar Rahman Sarker
  4. ঘ) Dr. Fakhruddin Ahmed
সঠিক উত্তর:
ক) A N M Hamidullah
উত্তর
সঠিক উত্তর:
ক) A N M Hamidullah
ব্যাখ্যা
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। এটি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যংকের গভর্নরবৃন্দ:
- প্রথম - এ এন এম হামিদুল্লাহ
- দ্বিতীয় – এ কে এন আহমেদ
- তৃতীয় – এম নুরুল ইসলাম
- চতুর্থ – সেগুফতা বখত চৌধুরী
- পঞ্চম – খোরশেদ আলম
- ষষ্ঠ – লুৎফর রহমান সরকার
- সপ্তম মোহাম্মদ ফরাসউদ্দিন
- অষ্টম – ড. ফখরুদ্দিন আহমেদ
- নবম – ড. সালেহউদ্দিন আহমেদ
- দশম – ড. আতিউর রহমান
- বর্তমান ও ১১তম - ড. ফজলে কবীর।

(সূত্র: বাংলাদেশ ব্যাংক)
৩৯.
The international Court of Justice has
  1. ক) 10 Judges
  2. খ) 11 Judges
  3. গ) 15 Judges
  4. ঘ) 21 Judges
সঠিক উত্তর:
গ) 15 Judges
উত্তর
সঠিক উত্তর:
গ) 15 Judges
ব্যাখ্যা
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত বা International Court of Justice (ICJ) জাতিসংঘের ছয়টি মূলসংস্থার একটি।
- এটি ১৯৪৫ সালের জুন মাসে জাতিসংঘ সনদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু করে ১৯৪৬ সালের এপ্রিলে।
- এটির নেদারল্যান্ডসের হেগ শহরের পিস প্যালেস বা শান্তি প্রসাদে অবস্থিত।
- মোট ১৫জন বিচারক নিয়ে ICJ গঠিত। বিচারকদের পদের মেয়াদ ৯ বছর করে।
- সভাপতির মেয়াদ ৩ বছর।
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের বর্তমান প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের জোয়ান ই. ডনোহু।

(তথ্যসূত্র: ICJ ওয়েবসাইট)
৪০.
SAARC Agricultural Information Center (SAIC) is located in
  1. ক) Dhaka
  2. খ) Delhi
  3. গ) Islamabad
  4. ঘ) Kathmandu
সঠিক উত্তর:
ক) Dhaka
উত্তর
সঠিক উত্তর:
ক) Dhaka
ব্যাখ্যা
সার্ক কৃষি কেন্দ্র বাংলাদেশের ঢাকায় অবস্থিত। এটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কৃষি তথ্য বিতরণ।

অন্যদিকে,
সার্ক সাংস্কৃতিক কেন্দ্র - কলম্বো।
সার্ক শক্তি কেন্দ্র – ইসলামাবাদ।
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র – গুজরাট।
সার্ক যক্ষ্মা ও এইচআইভি/এইডস কেন্দ্র – কাঠমুন্ডু।

(সূত্র: সার্ক ওয়েবসাইট)