ব্যাখ্যা
উপসর্গ:
যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নত্ন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে।
যেমন -
- অজানা = অ + জানা
- বেতার = বে + তার
• অনেক সময় শব্দের শুরুতে একসঙ্গে একাধিক উপসর্গ বসতে পারে।
যেমন -
‘সম্প্রদান’ শব্দে ‘দান’ এর আগে ‘সম্’ এবং ‘প্র’ - এই দুটি উপসর্গ যুক্ত হয়েছে।
উৎস : বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, (নমব-দশম শ্রেণি)