পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৯ সেপ্টেম্বর, ২০২০সময়55 minutes৯৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার - 17.04.2017 (গ্রেড-১০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৯ সেপ্টেম্বর, ২০২০ · ১০০ প্রশ্ন

.
নিম্নের কোনটি তৎসম শব্দ নয়?
  1. ক) ভবন
  2. খ) ধর্ম
  3. গ) পাত্র
  4. ঘ) চামার
ব্যাখ্যা
তৎসম শব্দের উদাহরণ হলো - চন্দ্র, সূর্য, নক্ষত্র, ক্ষুধা, পদ্ম, ক্ষমা, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি। তদ্ভব শব্দ হলো হাত, চামার, আফিম, বোতল ইত্যাদি। অর্ধ-তৎসম শব্দ হলো নেমন্তন্ন, পুরুত, মিত্তির, জ্যোছনা, ছেরাদ্দ, গিন্নী, বোষ্টম, কুচ্ছিত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কয়টি?
  1. ক) চারটি
  2. খ) পাঁচটি
  3. গ) ছয়টি
  4. ঘ) সাতটি
ব্যাখ্যা
প্রত্যেক ভাষারই ৪টি মৌলিক অংশ থাকে। সেগুলো হলো- ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
.
কোনটি হাতির ডাক?
  1. ক) হ্রেষা
  2. খ) বৃংহিত
  3. গ) ক্রেঙ্কার
  4. ঘ) কুঞ্চন
ব্যাখ্যা
রাজহাঁসের (পক্ষীর) কর্কশ ডাক - ক্রেঙ্কার। হাতির ডাক - বৃংহিত বা বৃংহণ। অশ্বের ডাক - হ্রেস্বা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
বিদেশী উপসর্গ কোনটি?
  1. ক) অনা
  2. খ) আব
  3. গ) গর
  4. ঘ) অজ
ব্যাখ্যা
বাংলা উপসর্গ মোট ২১টি। যথা- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, রাম, স, সা, সু, হা, বি, ভর। এবং বাংলা ভাষায় ব্যবহৃত কিছু আরবি উপসর্গ হলো- আম্‌, খাস, লা, গর্‌।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি
.
কোনটি কন্যার সমার্থ নয়?
  1. ক) আত্মজা
  2. খ) স্বজা
  3. গ) সুতা
  4. ঘ) অংশু
ব্যাখ্যা
কন্যা শব্দের সমার্থক শব্দ- দুহিতা, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী, মেয়ে,দুলালী, স্বজা।
অংশু শব্দের সমার্থক শব্দ হলো ময়ূখ, কিরণ, প্রভা, দীপ্তি, জ্যোতি, আলো, বিভা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
কোন শব্দটি অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ?
  1. ক) মৃত
  2. খ) গরল
  3. গ) তিক্ত
  4. ঘ) সরস
ব্যাখ্যা
গরল - অমৃত
তিক্ত - মধুর
জীবিত - হত
নিরস - সরস
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
ধ্বনিতত্ত্ব ভেদে নিম্নের কোন শব্দটি অন্যগুলো থেকে আলাদা?
  1. ক) জিহ্বা
  2. খ) হাত
  3. গ) তালু
  4. ঘ) ঠোঁট
ব্যাখ্যা
হাত ছাড়া বাকি অঙ্গগুলো ধ্বনি উচ্চারণে ভূমিকা রাখে।
.
প্রথম প্রকৃত বাংলা উপন্যাস কোনটি?
  1. ক) দুর্গেশনন্দিনী
  2. খ) বিষবৃক্ষ
  3. গ) কপালকুন্ডলা
  4. ঘ) রাজসিংহ
ব্যাখ্যা
বাংলা উপন্যাস সাহিত্য ধারার প্রথম পুরুষ প্যারীচাঁদ মিত্র। তাঁর রচিত 'আলালের ঘরের দুলাল' উপন্যাসের মাধ্যমে বাংলা সাহিত্যে উপন্যাস ধারার সূচনা হয়। কিন্তু বাংলা সাহিত্যের‌ প্রথম সার্থক উপন্যাস- দুর্গেশনন্দিনী (১৮৬৫)।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা
.
“মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতুর্য” কোন কবিতার চরণ?
  1. ক) বিদ্রোহী
  2. খ) শাত ইল আরব
  3. গ) প্রলয়োল্লাস
  4. ঘ) খেয়াপারের তরণী
ব্যাখ্যা
যে ‘বিদ্রোহী’ কবিতার জন্য নজরুল 'বিদ্রোহী কবি' হিসেবে আখ্যায়িত হন সেই কবিতার একটি লাইন- 'মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, আর হাতে রণতূর্য'।
১০.
মহাকবি আলাওল কোন যুগের কবি?
  1. ক) প্রাচীন যুগ
  2. খ) আদি মধ্য যুগ
  3. গ) মধ্য যুগ
  4. ঘ) আধুনিক যুগ
ব্যাখ্যা
মধ্যযুগের সবচেয়ে উল্লেখযােগ্য মুসলমান কবি আলাওল। আরাকান রাজসভার তথা সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি আলাওল। কবি আলাওলের সাহিত্যকর্ম হলো- পদ্মাবতী, সপ্ত পয়কর, সিকান্দারনামা, তোহফা, রাগতালনামা, সয়ফুলমুলুক বদিউজ্জামান এবং দৌলত কাজীর অসমাপ্ত গ্রন্থ সতীময়না লোরচন্দ্রানী ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১১.
রবীন্দ্রনাথ ঠাকুরের কত বৎসর বয়সে “বনফুল” প্রকাশিত হয়?
  1. ক) চৌদ্দ বছর
  2. খ) পনের বছর
  3. গ) ষোল বছর
  4. ঘ) সতেরো বছর
অনির্ধারিত
ব্যাখ্যা
১৮৭৬ সালে বনফুল কাব্যগ্রন্থের কবিতাগুলো ধারাবাহিকভাবে ‘জ্ঞানাঙ্কুর’ ও ‘প্রতিবিম্ব’ পত্রিকায় প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের বয়স তখন ১৫ বছর। বনফুল ১৮৮০ সালে রবীন্দ্রনাথের দ্বিতীয় গ্রন্থ হিসেবে প্রকাশিত হয়। তখন বয়স ছিল ১৯ বছর। তার প্রথম প্রকাশিত গ্রন্থ কবি-কাহিনী।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১২.
বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৬৫
  2. খ) ১৯৫৫
  3. গ) ১৯৪৫
  4. ঘ) ১৯৭৫
ব্যাখ্যা
বাংলা একাডেমী বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান। ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর ১৯৫৫) ঢাকার বর্ধমান হাউজে এটি প্রতিষ্ঠিত হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং এ দেশের মুসলিম মধ্যবিত্তের জাগরণ ও আত্মপরিচয় বিকাশের প্রেরণায় এ প্রতিষ্ঠানের জন্ম হয়।
উৎসঃ বাংলাপিডিয়া
১৩.
বঙ্গদর্শন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  3. গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৫২ সালে 'সংবাদ প্রভাকর' পত্রিকায় কবিতা প্রকাশ এর মাধ্যমে সাহিত্যিক জীবন শুরু করেন। তিনি 'বঙ্গদর্শন' (১৮৭২) পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা
১৪.
“মরণ রে তুঁহুঁ মম শ্যাম সমান”- এটি কার লেখা?
  1. ক) বিদ্যাপতি
  2. খ) লালনশাহ
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
মরণ রে তুঁহুঁ মম শ্যাম সমান এই উক্তিটি রবীন্দ্রনাথের ভানুসিংহ ঠাকুরের পদাবলী থেকে নেওয়া।
Source: wikisource.org
১৫.
নিচের কোনটি রূপক সমাসের উদাহরণ নয়?
  1. ক) মোহনিদ্রা
  2. খ) শোকানল
  3. গ) মোমবাতি
  4. ঘ) দিলদরিয়া
ব্যাখ্যা
মোহনিদ্রা, শোকানল, দিলদরিয়া, ভবনদী, বিদ্যাধন, পরানপাখি এগুলো রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। মোমবাতি, হাতপাখা, জীবনবীমা, মানিব্যাগ, সিংহাসন ইত্যাদি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৬.
বীরবল কার ছদ্মনাম?
  1. ক) প্রমথ চৌধুরী
  2. খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
  3. গ) প্যারিচাঁদ মিত্র
  4. ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার ১৯১৬ সালে প্রকাশিত 'বীরবলের হালখাতা' প্রথম চলিত রীতিতে লিখিত গ্রন্থ। এটি ১৯০২ সালে প্রথম ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র পত্রিকা (১৯১৪) চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে। বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তকও প্রমথ চৌধুরী।
Source: Live MCQ Lecture
১৭.
রোগকে ঘৃণা করা যায়, রোগীকে কেন?- এ কথা কে বলেছেন?
  1. ক) জহির রায়হান
  2. খ) আলমগীর কবির
  3. গ) হুমায়ূন আহমেদ
  4. ঘ) হুমায়ুন আজাদ
ব্যাখ্যা
রোগকে ঘৃণা করা যায়, রোগীকে কেন? এই উক্তিটি হুমায়ুন আহমেদের অপরাহ্ণের গল্প থেকে নেওয়া।
১৮.
“কবর” কবিতাটি কোন কবির রচনা?
  1. ক) অসীম সাহা
  2. খ) মোহাম্মদ মনিরুজ্জামান
  3. গ) জসীমউদ্‌দীন
  4. ঘ) অমিয় চক্রবর্তী
ব্যাখ্যা
রাখালী পল্লীকবি জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ। এটি প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে। বইটিতে মোট ১৯টি কবিতা আছে। তাঁর বিখ্যাত কবর কবিতাটি এই কাব্যগ্রন্থের অন্তর্গত। 'কবর' কবিতাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত যাতে ১১৮টি পঙক্তি আছে। এটি কবি জসীম উদ্দীনের বহুল পঠিত ও নন্দিত কবিতা। এটি একটি শোক-প্রকাশক কবিতা।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা
১৯.
“আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” -কে লিখেছেন?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান
  2. খ) শেখ হাসিনা
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
১৯০৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ শীর্ষক সঙ্গীতটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। এই সঙ্গীত বিশ শতকের প্রথম দুই দশকে স্বদেশী আন্দোলনের সময় অত্যন্ত জনপ্রিয় ছিল। বঙ্গভঙ্গ (১৯০৫) বিরোধী রাজনীতিক, স্বদেশী কর্মী ও বিপ্লবীরা বাঙালি জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মাধ্যম হিসেবে এ গান প্রচার করেন।
উৎসঃ বাংলাপিডিয়া
২০.
“বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ” কোন কবি লিখেছেন?
  1. ক) মোহাম্মদ মনিরুজ্জামান
  2. খ) আসাদ চৌধুরী
  3. গ) কামাল চৌধুরী
  4. ঘ) আল মাহমুদ
ব্যাখ্যা
বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ - এটি মোহাম্মদ মনিরুজ্জামানের লেখা।
উৎসঃ বাংলাপিডিয়া
২১.
মঙ্গল কাব্যে কোন দেবীর কাহিনী আছে?
  1. ক) লক্ষীন্দর দেবী
  2. খ) পদ্মাবতী দেবী
  3. গ) মনসা দেবী
  4. ঘ) বেহুলা ও চাঁদসুন্দর
ব্যাখ্যা
মনসামঙ্গলের প্রধান চরিত্র গুলো হলো- সাপের দেবী মনসা, চাঁদ সওদাগর, বেহুলা, লখিন্দর, সনকা। মনসামঙ্গলের অপর নাম পদ্মাপুরাণ।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২২.
“ঐ চাকরীর আশা ছেড়েছি”- কোন অর্থ প্রকাশ পায়?
  1. ক) মুক্ত করা
  2. খ) ত্যাগ করা
  3. গ) বিরাগ
  4. ঘ) হতাশা
ব্যাখ্যা
“ঐ চাকরীর আশা ছেড়েছি”- এই বাক্যটি একজন তখনই বলে যখন সে চাকরির আশা ছেড়ে দেয়। অর্থাৎ, হতাশা প্রকাশ পেয়েছে এই বাক্যে।
২৩.
আবুল ফজলের “রেখাচিত্র” কোন ধরনের রচনা?
  1. ক) আত্মজীবননী
  2. খ) ভ্রমন কাহিনী
  3. গ) উপন্যাস
  4. ঘ) কাব্য
ব্যাখ্যা
রেখাচিত্র, লেখকের রোজনামচা, দুর্দিনের দিনলিপি আবুল ফজলের আত্মজীবনী। তাঁর রচিত উপন্যাস- চৌচির, প্রদীপ ও পতঙ্গ, রাঙ্গা প্রভাত ইত্যাদি। মাটির পৃথিবী ও মৃতের আত্মহত্যা তাঁর রচিত গল্পগ্রন্থ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
২৪.
“বাংলার মুখ” কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
  1. ক) মহাপৃথিবী
  2. খ) মাল্যদান
  3. গ) রূপসী বাংলা
  4. ঘ) ঝরা পালক
ব্যাখ্যা
'বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর' - এ কবিতাটি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের লেখা ‘রূপসী বাংলা’ কাব্য গ্রন্থের।
২৫.
মাইকেল মধুসূদন দত্তের “বঙ্গভাষা” কবিতাটি কোন ছন্দে রচিত?
  1. ক) স্বরবৃত্ত
  2. খ) অক্ষরবৃত্ত
  3. গ) মাত্রাবৃত্ত
  4. ঘ) অমিত্রাক্ষর ছন্দ
ব্যাখ্যা
‘বঙ্গভাষা’ কবিতাটির প্রথমে নাম ছিল “কবি-মাতৃভাষা”। এটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। ‘কপোতাক্ষ নদ’ সনেট জাতীয় কবিতা; “চতুর্দশপদী কবিতাবলী” কাব্যগ্রন্থের অন্তর্গত। “চতুর্দশপদী কবিতাবলী” বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন।
২৬.
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
  1. ক) হামিদুর রহমান
  2. খ) জয়নুল আবেদীন
  3. গ) কামরুল হাসান
  4. ঘ) হাসেম খান
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। ১৯৭২ সালে কামরুল হাসান সবুজের মাঝে লাল বৃত্তের জাতীয় পতাকার নকশা করেন। এর পূর্বে ব্যবহৃত মানচিত্র খচিত পতাকাটি ১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান জহুরুল হক হলের ১১৬ নং কক্ষে শিবনারায়ণ দাস ও আরো কয়েকজন মিলে চূড়ান্ত করেন যা ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসু ভিপি আ স ম রব প্রথম উত্তোলন করেন। ১৯৭১ সালের ২৩ শে মার্চ বাংলাদেশের সর্বত্র পাকিস্তানের পতাকা’র পরিবর্তে লাল-সবুজের পতাকা উড়ানো হয়।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী।
২৭.
মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য ‘স্বাধীনতা সংগ্রাম’ কোথায় স্থাপিত?
  1. ক) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  2. খ) খুলনা বিশ্ববিদ্যালয়
  3. গ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  4. ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
স্বাধীনতা সংগ্রাম মূলত অনেকগুলো ভাস্কর্যের সমষ্টি, যা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত। স্বাধীনতা সংগ্রাম নামের এই বৈশিষ্ট্যময় ভাস্কর্যে এ দেশের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন পর্যায় তুলে ধরা হয়েছে। ’৫২-এর ভাষা আন্দোলন, ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬৬-এর ছয় দফা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান এবং ’৭১-এ বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক এ ভাস্কর্যের বিষয়বস্তু। প্রতিটি আন্দোলনে শহীদ হয়েছেন এমন ১৮ জনের ভাস্কর্য দিয়ে স্বাধীনতা সংগ্রাম নির্মাণ করা হয়েছে। এ ভাস্কর্যের সবার নিচে রয়েছে ভাষাশহীদের ভাস্কর্য এবং সবার উপরে আছে বঙ্গবন্ধুর ভাস্কর্য।
উৎসঃ বাংলাদেশ প্রতিদিন
২৮.
বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে?
  1. ক) রাষ্ট্রপতি
  2. খ) সুপ্রিম কোর্ট
  3. গ) স্পিকার
  4. ঘ) আইন মন্ত্রণালয়
ব্যাখ্যা
'সুপ্রিম কোর্ট' গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অভিভাবক। এর দুটি ডিভিশন রয়েছে। যথা- আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রফেসর মোঃ মোজাম্মেল হক
২৯.
“সূর্য দীঘল বাড়ী” - উপন্যাসের রচয়িতা ছিলেন-
  1. ক) শওকত আলী
  2. খ) শওকত ইসলাম
  3. গ) আবু ইসহাক
  4. ঘ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
আবু ইসহাক রচিত উপন্যাস- সূর্য দীঘল বাড়ি, পদ্মার পলিদ্বীপ, জাল ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা
৩০.
২০১৬ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কততম শাহাদাত বার্ষিকী?
  1. ক) ৪০তম
  2. খ) ৪১তম
  3. গ) ৪২তম
  4. ঘ) ৪৩তম
অনির্ধারিত
ব্যাখ্যা
বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই প্রশ্নটি অপ্রয়োজনীয়।
৩১.
কোন বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে?
  1. ক) ৫ম
  2. খ) ৬ষ্ঠ
  3. গ) ৭ম
  4. ঘ) ৮ম
ব্যাখ্যা
১৯৯৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ৭ম বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয়৷ ওই বিশ্বকাপে স্কটল্যান্ড এবং পাকিস্তানকে হারিয়ে ইতিহাস রচনা করে বাংলাদেশ।
৩২.
মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?
  1. ক) ২৬ মার্চ, ১৯৭১
  2. খ) ১০ এপ্রিল, ১৯৭১
  3. গ) ৬ সেপ্টেম্বর, ১৯৭১
  4. ঘ) ১০ নভেম্বর, ১৯৭১
ব্যাখ্যা
১০ এপ্রিল, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করার মাধ্যমে বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী হিসেবে ঘোষণা করা হয় এবং ১৭ এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগর সরকার শপথ নেওয়ার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী।
উৎসঃ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
৩৩.
কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়?
  1. ক) ৫ জুলাই
  2. খ) ২১ মার্চ
  3. গ) ৫ জুন
  4. ঘ) ২১ জুন
ব্যাখ্যা
প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। ৮ মার্চ বিশ্ব নারী দিবস। ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস এবং ৮ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয়।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৩৪.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ সংখ্যা কয়টি?
  1. ক) ১৫২টি
  2. খ) ১৫৩টি
  3. গ) ১৫৪টি
  4. ঘ) ১৫৫টি
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানে মোট ১১টি ভাগ, ১৫৩টি অনুচ্ছেদ, একটি প্রস্তাবনা এবং সাতটি তফসিল রয়েছে। এ পর্যন্ত মোট ১৭ বার সংবিধান সংশোধিত হয়েছে।
(সূত্রঃ বাংলাদেশের সংবিধান - আরিফ খান)
৩৫.
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন পেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?
  1. ক) জেমস মরনো
  2. খ) হ্যারি এস ট্রুম্যান
  3. গ) ফ্রাঙ্কলিন রুজভেল্ট
  4. ঘ) তথ্যগুলো সঠিক নয়
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট বার বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘােষক ও যুদ্ধের সর্বাধিনায়ক জর্জ ওয়াশিংটন দেশটির প্রথম রাষ্ট্রপতি হন। টমাস জেফারসন দেশটির তৃতীয় প্রেসিডেন্ট। আর বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪ তম প্রেসিডেন্ট তিনি ৮ বছর ক্ষমতায় ছিলেন।
উৎস: whitehouse.gov
৩৬.
জাপানের পার্লামেন্টের নাম কি?
  1. ক) সিনেট
  2. খ) ডায়েট
  3. গ) কংগ্রেস
  4. ঘ) নেসেট
ব্যাখ্যা
জাপানের পার্লামেন্টের নাম ‘ডায়েট’। এর উচ্চ কক্ষের নাম ‘হাউস অব কাউন্সিলরস’ এবং নিম্ন কক্ষের নাম ‘হাউস অব রিপ্রেসেন্টেটিভস’।
Source: Britannica
৩৭.
সার্ক প্রতিষ্ঠিত হয়--
  1. ক) ১৯৮২ সালে
  2. খ) ১৯৮৫ সালে
  3. গ) ১৯৮৪ সালে
  4. ঘ) ১৯৮৩ সালে
ব্যাখ্যা
SAARC (South Asian Association for Regional Cooperation) হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত। সার্কের সদস্য ৮ টি। দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ও আফগানিস্তান (৮ম তথা সর্বশেষ সদস্য)।
উৎসঃ সার্ক ওয়েবসাইট।
৩৮.
IMF এর সদর দপ্তর অবস্থিত-
  1. ক) ওয়াশিংটন
  2. খ) জেনেভা
  3. গ) রোম
  4. ঘ) নিউইয়র্ক
ব্যাখ্যা
The International Monetary Fund (IMF) এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত৷
Source: IMF
৩৯.
ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে তৈরি করেছিলেন?
  1. ক) শায়েস্তা খান
  2. খ) নওয়াব সলিমুল্লাহ
  3. গ) মির্জা আহমদ খান
  4. ঘ) মির্জা গোলাম পীর
ব্যাখ্যা
বাংলাদশের পুরানো ঢাকার আরমানিটোলা-র আবুল খয়রাত সড়কে অবস্থিত ‘তারা মসজিদ’। খ্রিষ্টীয় আঠারো শতকে ঢাকার জমিদার মির্জা গোলাম পীর (মির্জা আহমদ জান) এই মসজিদটি নির্মাণ করেছিলেন। তারা মসজিদের আরও কিছু প্রচলিত নাম আছে, যেমন, মির্জা গোলাম পীরের মসজিদ বা সিতারা মসজিদ।
সুত্রঃ dhaka.gov.bd
৪০.
বাংলাদেশ ব্যাংক সম্মুখস্থ শাপলা চত্বরের স্থপতি কে?
  1. ক) আবুল হোসেন
  2. খ) আজিজুল জলিল পাশা
  3. গ) মৃণাল হক
  4. ঘ) মইনুল হোসেন
ব্যাখ্যা

ঢাকার বাণিজ্যিক এলাকা মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থিত 'শাপলা চত্ত্বর'- এর স্থপতি আজিজুল জলিল পাশা। বাংলাদেশের জাতীয় ফুল এই শাপলা (জলপদ্ম প্রজাতির শালুক)। ভাস্কর্যটি একটি ঝরনা দ্বারা বেষ্টিত।
আজিজুল জলিল পাশার আরেকটি বিখ্যাত কীর্তি হচ্ছে - ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে অবস্থিত - 'দোয়েল চত্বর'। এটি ১৯৭৪ সালে নির্মিত হয়েছিল।

৪১.
“অসমাপ্ত আত্মজীবনী” কার আত্মকথা?
  1. ক) শেরে বাংলা এ কে ফজলুল হক
  2. খ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  3. গ) শেখ মুজিবুর রহমান
  4. ঘ) মওলানা আবদুল হামিদ খান ভাসানী
ব্যাখ্যা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯২০ - ১৯৭৫) কর্তৃক রচিত অন্যতম গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী। এটি ২০১২ সালে প্রকাশিত হয়।
সূত্র: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা
৪২.
ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয়--
  1. ক) এ রোগ মানবদেহে কিডনি নষ্ট করে
  2. খ) চিনি জাতীয় খাবার খেলে
  3. গ) এ রোগ হলে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
  4. ঘ) ইনসুলিনের অভাবে এ রোগ হয়
ব্যাখ্যা
অগ্ন্যাশয় থেকে নিঃসৃত ইনসুলিন হরমোনের অভাব হলে প্রোটিন, শর্করা ও স্নেহজাতীয় খাবারের বিপাক প্রক্রিয়া ব্যাহত হয়, ফলে রক্তের গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, একে ডায়াবেটিস রোগ বলা হয়। চিনি জাতীয় খাবারের সাথে এ রোগের সম্পর্ক নেই। ডায়াবেটিস হলে হৃৎপিণ্ড, কিডনি, চোখ ইত্যাদি অঙ্গের স্বভাবিক কাজে বাধা সৃষ্টি হয়।
উৎসঃ বিজ্ঞান নবম-দশম শ্রেণি
৪৩.
আমাদের খাদ্য তালিকায় কমপক্ষে কতভাগ প্রাণিজ আমিষ থাকা দরকার?
  1. ক) ২৫ ভাগ
  2. খ) ২০ ভাগ
  3. গ) ১৫ ভাগ
  4. ঘ) ১০ ভাগ
অনির্ধারিত
ব্যাখ্যা
একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক সুষম খাদ্যের বিভাজনে দেখা যায় যে তাঁর ৬০% শর্করা, ১৫% আমিষ, ২০% অসম্পৃক্ত স্নেহ এবং ৫% সম্পৃক্ত স্নেহ গ্রহণ করা উচিৎ।
উৎসঃ বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি
৪৪.
মানুষের হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
  1. ক) ২টি
  2. খ) ৪টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৮টি
ব্যাখ্যা
হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠে বিভক্ত। এরমধ্যে পাতলা প্রাচীর যুক্ত অলিন্দদ্বয় (ডান ও বাম অলিন্দ) উপরে এবং পুরু প্রাচীর বিশিষ্ট নিলয়দ্বয় (ডান ও বাম নিলয়) নিচে অবস্থিত৷
উৎসঃ নবম-দশম শ্রেণী জীববিজ্ঞান বোর্ড বই
৪৫.
চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহৃত হয়?
  1. ক) অক্সিজেন
  2. খ) কার্ব-ডা-অক্সাইড
  3. গ) নাইট্রোজেন
  4. ঘ) জলীয় বাষ্প
ব্যাখ্যা
সাধারণত চিপসের প্যাকেটে নাইট্রোজেন ব্যবহার করা হয়।
উৎসঃ তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই
৪৬.
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ--
  1. ক) কম হয়
  2. খ) খুব কম হয়
  3. গ) একই হয়
  4. ঘ) বেশি হয়
ব্যাখ্যা
যখন বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরানো হয় বিদ্যুতের প্রবাহ রেগুলেটরের মাধ্যমে রোধ করে দিয়ে তখন অতিরিক্ত বিদ্যুৎ রেগুলেটরে তাপ সৃষ্টি করে। তবে আধুনিক টেকনোলজি নির্মিত রেগুলেটরে এমনটা হয় না।
৪৭.
Fill in the gap with appropriate preposition : He was absent____meeting.
  1. ক) in
  2. খ) at
  3. গ) from
  4. ঘ) of
ব্যাখ্যা
অনুপস্থিৎ থাকা বুঝাতে Absent from ব্যবহৃত হয়। সুতরাং, শূন্যস্থানে absent from হবে।
৪৮.
What kind of sentence is the following one: How far is the train station?
  1. ক) Assertive
  2. খ) Optative
  3. গ) Exclamatory
  4. ঘ) Interrogative
ব্যাখ্যা
যে Sentence দ্বারা কোনোকিছু জানতে চাওয়া বুঝায় তাকে interrogative sentence বলে। উপরিউক্ত বাক্য দ্বারা রেলস্টেশনের দূরত্ব জানতে চাওয়া হয়েছে, তাই এটি interrogative sentence।
৪৯.
The synonym of the word ''poor'' is :
  1. ক) Unfortunate
  2. খ) Destitute
  3. গ) Unlucky
  4. ঘ) Poverty
ব্যাখ্যা
Poor অর্থ দরিদ্র বা নিঃস্ব, Destitute অর্থ দরিদ্র বা নিঃস্ব। Poverty - দারিদ্র‍্য।
৫০.
Who is the author of ''Macbeth''?
  1. ক) Jonathan Swift
  2. খ) John Milton
  3. গ) William Shakespeare
  4. ঘ) Ben Jonson
ব্যাখ্যা
William Shakespeare was an English dramatist and poet of the sixteenth century. He is known mostly for his plays. His famous Tragedies are Hamlet, Macbeth, Othello, King Lear, Julius Caesar, Romeo and Juliet, Antony and Cleopatra, Titus Andronicus, Timon of Athens.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture.
৫১.
'To be or not to be….' is taken from:
  1. ক) Macbeth
  2. খ) King Lear
  3. গ) Hamlet
  4. ঘ) Othello
ব্যাখ্যা
To be, or not to be: that is the question.
Hamlet, Act III, Scene I [To be, or not to be]-William Shakespeare
৫২.
What is the plural of ''sheep''?
  1. ক) Sheepes
  2. খ) Sheeps
  3. গ) Sheep
  4. ঘ) Sheepses
ব্যাখ্যা

Deer, Pair, Sheep, Scissor, Dozen, Score, Canon এসব শব্দের singular এবং plural form একইরকম থাকে।

৫৩.
There is no free access _____ the secretary's room.
  1. ক) in
  2. খ) at
  3. গ) to
  4. ঘ) of
ব্যাখ্যা
Access to - প্রবেশাধিকার। যেমনঃ There is no free access to the chairman's room।
৫৪.
Which one is the correct sentence?
  1. ক) They had arrived before we left
  2. খ) They arrived before we left
  3. গ) They have arrived before we had left
  4. ঘ) They arrived after we left
ব্যাখ্যা
Before এর পুর্বের clause টি past perfect হলে পরের clause টি past indefinite হবে। যেমনঃ The patient had died before the doctor came।
৫৫.
Today is _____ than yesterday. Fill in the blank with-
  1. ক) more sunny
  2. খ) sunniest
  3. গ) sunnier
  4. ঘ) most sunny
ব্যাখ্যা
দুয়ের মধ্যে তুলনা বুঝাতে Comparative degree ব্যবহৃত হয়৷ Sunny এর comparative form হবে sunnier।
৫৬.
He has been studying _____ morning.
  1. ক) from
  2. খ) since
  3. গ) for
  4. ঘ) after
ব্যাখ্যা
Present perfect continuous tense এ point of time অর্থাৎ কোনো একটা সময় থেকে শুরু করে একটি কাজ চলছে বুঝাতে since ব্যবহৃত হয়। এবং একটি নির্দিষ্ট সময় ধরে কাজ চলছে বুঝাতে for ব্যবহৃত হয়৷
৫৭.
An adjective modifies-
  1. ক) a noun
  2. খ) a verb
  3. গ) an adverb
  4. ঘ) none of the above
ব্যাখ্যা
যে word কোনো noun বা pronoun কে মডিফাই করে এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে তা adjective।
৫৮.
Children are wiser than their elders. Here 'wiser' is-
  1. ক) in superlative degree
  2. খ) in positive degree
  3. গ) in comparative degree
  4. ঘ) not in any degree
ব্যাখ্যা
প্রদত্ত বাক্যে wiser শব্দটি comparative degree হিসেবে ব্যবহৃত হয়েছে।
৫৯.
I found him guilty. Here ''guilty'' is-
  1. ক) an object
  2. খ) a complement
  3. গ) a subject
  4. ঘ) a predicate
ব্যাখ্যা
বাক্যে object থাকার পরেও যখন অর্থ সম্পূর্ণ করার জন্য অন্য শব্দের সহায়তা নিতে হয় তখন তাকে complement বলে৷ এই বাক্যে guilty একটি complement।
৬০.
He was helping me. The correct passive form is :
  1. ক) I was helped by him
  2. খ) I had been helped by him
  3. গ) I have been helped by him
  4. ঘ) I was being helped by him
ব্যাখ্যা
Past Continuous এর passive করতে হলে, obj কে sub + was/were + being + V3 + by + obj এর sub form। নিয়মানুযায়ী ঘ অপশনের উত্তরটি সঠিক।
৬১.
Give me _____ milk. fill in the blank with-
  1. ক) the little
  2. খ) little
  3. গ) a little
  4. ঘ) a few
ব্যাখ্যা
সামান্য পরিমাণ বুঝানোর জন্য uncountable noun এর পূর্বে a little ব্যবহার করতে হয়৷ শুধু little নেতিবাচক অর্থপ্রদান করে৷
৬২.
Which one is an incorrect sentence?
  1. ক) I watched him eat
  2. খ) I watched him eating
  3. গ) I watched how he ate
  4. ঘ) I watched him to eat
ব্যাখ্যা
বাক্যে watch থাকলে এরপরে present participle অথবা bare infinitive হয়৷ Infinitive phrase হয় না। তাই ঘ নং এ To eat ভুল হবে৷
৬৩.
Which one is wrongly spelt?
  1. ক) ladies
  2. খ) monkies
  3. গ) potatoes
  4. ঘ) pianos
ব্যাখ্যা
Monkey এর plural form হবে monkeys। অন্য অপশনের plural form গঠন ঠিক আছে৷
৬৪.
Put the correct article in the gap. The Meghna falls into ____ Bay of Bengal.
  1. ক) the
  2. খ) a
  3. গ) an
  4. ঘ) no article
ব্যাখ্যা
নদী, সাগর, উপসাগর, মহাসাগর ইত্যাদির পূর্বে article হিসেবে the ব্যবহৃত হয়।
৬৫.
Fill in the gap to complete the sentence : I shall ____ the sum before the teacher comes.
  1. ক) have done
  2. খ) done
  3. গ) be doing
  4. ঘ) do
ব্যাখ্যা
Future perfect tense গঠনে Shall have + V3 হয়৷ সুতরাং, এখানে I shall have done the sum before the teacher comes হবে সঠিক বাক্যরূপ৷
৬৬.
Choose the meaning of ''White Elephant''
  1. ক) an elephant of white colour
  2. খ) very costly or troublesome
  3. গ) precious
  4. ঘ) very big
ব্যাখ্যা
White elephant - অনেক মূল্যবান কিন্তু অকেজো৷ অর্থাৎ, very costly or troublesome।
৬৭.
'Excuse me' is usually used to-
  1. ক) seek permission
  2. খ) get pardon
  3. গ) draw attention
  4. ঘ) ask question
ব্যাখ্যা
Excuse me একটি idiom যা অপরিচিত কারো মনযোগ আকর্ষণ করার জন্য ব্যবহৃত হয়।
৬৮.
Having ___ me he has married again.
  1. ক) forget
  2. খ) forgetting
  3. গ) forgotten
  4. ঘ) been forgot
ব্যাখ্যা
Having এর পরে verb এর past participle হয়। সুতরাং Having এর পরে এখানে forgotten যৌক্তিক উত্তর।
৬৯.
Farewell to Arms is a novel by-
  1. ক) Thomas Hardy
  2. খ) Charles Dickens
  3. গ) Ernest Hamingway
  4. ঘ) D. H. Lawrence
ব্যাখ্যা
''A Farewell to Arms'', third novel by Ernest Hemingway, published in 1929. A Farewell to Arms - is particularly notable for its autobiographical elements.
Source: Britannica.com
৭০.
Fill in the blank : No one can ____ that he is clever.
  1. ক) defy
  2. খ) deny
  3. গ) admire
  4. ঘ) denounce
ব্যাখ্যা
Defy - বিদ্রোহ করা বা প্রকাশ্যে বিরোধীতা করা। Deny - অস্বীকার করা। Admire - প্রশংসা করা। Denounce - নিন্দা করা, অপমান করা। বাক্যের অর্থ অনুযায়ী শূন্যস্থানে deny হবে।
৭১.
The antonym of the word ''discreet'' is:
  1. ক) undiscreet
  2. খ) nondiscreet
  3. গ) indiscreet
  4. ঘ) discreetlees
ব্যাখ্যা
Discreet - বিচক্ষণ, বিবেচক, সতর্ক। এর বিপরীত হলো Indiscreet - অদূরদর্শী, অবিমৃষ্য।
৭২.
একটি সংখ্যা অপর একটি সংখ্যার 2/3 গুণ। সংখ্যা দুটির সমষ্টি 100 হলে, সংখ্যা দুটি হবে-
  1. ক) 50, 40
  2. খ) 60, 50
  3. গ) 60, 40
  4. ঘ) 70, 60
ব্যাখ্যা
অপশনগুলোর মধ্যে শুধুমাত্র গ নং এর ৬০ এবং ৪০ এর যোগফলই ১০০। এবং ৪০, ৬০ এর ২/৩ অংশ।
৭৩.
400 জন লোকের একটি দলের 375 জন ইংরেজি ও 200 জন বাংলায় কথা বলতে পারে। কতজন উভয় ভাষায় কথা বলতে পারে?
  1. ক) 175
  2. খ) 25
  3. গ) 200
  4. ঘ) 75
ব্যাখ্যা
উভয় ভাষায় কথা বলতে পারে {(৩৭৫+২০০) - ৪০০} = ১৭৫ জন
৭৪.
শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কত বছরে ১৭৫ টাকার সুদ ৮৭.৫০ টাকা হবে?
  1. ক) ৬ বছর
  2. খ) ৮ বছর
  3. গ) ১০ বছর
  4. ঘ) ১২ বছর
ব্যাখ্যা
১০০ টাকায় ৫ টাকা সুদ হয় ১ বছরে
১৭৫ টাকায় ৮৭.৫০ টাকা সুদ হয় (১০০×৮৭.৫০)/(২×১৭৫) = ১০ বছরে
৭৫.
1, 2, 3, 4, ……. n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত?
  1. ক) n2
  2. খ) n(n+1)/2
  3. গ) n(2n+1)/2
  4. ঘ) {n(n+1)/2}2
ব্যাখ্যা
1, 2, 3, 4, ……. n হলে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল = n(n+1)/2
৭৬.
৫ টাকায় ৮টা করে কলা বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। প্রতি ডজন কলার ক্রয়মূল্য কত?
  1. ক) ১৫ টাকা
  2. খ) ১০ টাকা
  3. গ) ১২ টাকা
  4. ঘ) ১৬ টাকা
ব্যাখ্যা
২৫% ক্ষতিতে বিক্রয়মূল্য ১০০-২৫ = ৭৫ টাকা
বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০×৫)/৭৫ = ২০/৩
এখন ৮ টির ক্রয়মূল্য ২০/৩ টাকা
অতএব, ১ ডজন বা ১২ টির ক্রয়মূল্য (২০×১২)/(৩×৮) = ১০ টাকা
৭৭.
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির ৩ গুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত?
  1. ক) ৪৭
  2. খ) ৩৬
  3. গ) ২৫
  4. ঘ) ১৪
ব্যাখ্যা
৪৭ এর অঙ্কদ্বয়ের সমষ্টির ৩ গুণ অপেক্ষা ৪ বেশি হবে = ৩৭
৩৬ এর অঙ্কদ্বয়ের সমষ্টির ৩ গুণ অপেক্ষা ৪ বেশি = ৩১
২৫ এর অঙ্কদ্বয়ের সমষ্টির ৩ গুণ অপেক্ষা ৪ বেশি = ২৫
১৪ এর অঙ্কদ্বয়ের সমষ্টির ৩ গুণ অপেক্ষা ৪ বেশি = ১৯
সুতরাং সঠিক উত্তর হবে গ, যা প্রশ্নোল্লিখিত দুটি শর্তকেই পূরণ করে।
৭৮.
ধানে চাল ও তুষের অনুপাত 7 : 3 হলে, এতে শতকরা কি পরিমাণ চাল আছে?
  1. ক) 70%
  2. খ) 60%
  3. গ) 30%
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
চাল এবং তুষের অনুপাতের যোগফল ৭+৩ = ১০
১০ একক ধানে চালের পরিমাণ ৭ একক
১০০ একক ধানে চালের পরিমাণ (৭×১০০)/১০ = ৭০ একক
৭৯.
a বাহু বিশিষ্ট ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) √2a2 একক
  2. খ) √3a একক
  3. গ) √2a একক
  4. ঘ) √3a2 একক
ব্যাখ্যা

ঘনকের কর্ণের দৈর্ঘ্য = √(a2 + a2 + a2)
= √(3a2)
= √3a

৮০.
2x2−5xy+2y2 এর একটি উৎপাদক হবে-
  1. ক) 2y-x
  2. খ) x-2y
  3. গ) 2(x-y)
  4. ঘ) x-3y
ব্যাখ্যা

2x2−5xy+2y2
=2x2−4xy-xy+2y2
=2x(x-2y) - y(x-2y)
=(x-2y)(2x-y)

৮১.
In5125+In28 = কত?
  1. ক) 8
  2. খ) 125
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা
In5125+In28
=In553+In223
= 3×1 + 3×1
= 6
৮২.
x>y এবং z<0 হলে, কোন শর্তটি সঠিক হবে?
  1. ক) xz>yz
  2. খ) x/z>y/z
  3. গ) z/x<z/y
  4. ঘ) xz<yz
ব্যাখ্যা

x>y এবং z<0, z এর মান ঋণাত্মক।
x ও y এর মান ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন- x > y
⇒ zx < zy [যেহেতু z ঋণাত্মক]
⇒ x/z < y/z [যেহেতু z ঋণাত্মক]

৮৩.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিঃস্থ কোণের পরিমান 30° হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত?
  1. ক) 18 টি
  2. খ) 16 ট
  3. গ) 12 টি
  4. ঘ) 8 টি
ব্যাখ্যা
ধরি, বহুভুজটির বাহুর সংখ্যা = x
সুষম বহুভুজের বহিঃস্থ কোণগুলোর সমষ্টি 360°
সুষম বহুভুজের বাহুর সংখ্যা x হলে প্রতিটি বহিঃস্থ কোণ = (360°/x)
শর্তমতে, 360°/x = 30°
∴x = 12
৮৪.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত?
  1. ক) ৯০০
  2. খ) ১৬০০
  3. গ) ১৬৪০
  4. ঘ) ১৬৮০
ব্যাখ্যা
মনে করি, সংখ্যা গুলো ক, ক+১, ক+২
প্রশ্নমতে, ক + ক + ১ + ক + ২ = ১২৩
৩ক = ১২৩ - ৩ = ১২০
ক = ৪০
ক্ষুদ্রতম সংখ্যা ক = ৪০ হলে, ২য় ক্ষুদ্রতম সংখ্যা ৪১।
এদের গুণফল = ১৬৪০
৮৫.
১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
  1. ক) ২৩টি
  2. খ) ২৫টি
  3. গ) ২৭টি
  4. ঘ) ২৯টি
ব্যাখ্যা
নিচে ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা দেয়া হল
১-১০->৪টি
১১-২০->৪টি
২১-৩০->২টি
৩১-৪০->২টি
৪১-৫০->৩টি
৫১-৬০->২টি
৬১-৭০->২টি
৭১-৮০->৩টি
৮১-৯০->২টি
৯১-১০০->১টি
১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫ টি।
৮৬.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৯১
  2. খ) ৮৭
  3. গ) ৬৩
  4. ঘ) ৫৯
ব্যাখ্যা
৯১, ৮৭ ও ৬৩ কে যথাক্রমে ৭, ৩, ৩ দ্বারা ভাগ করা যায়। কিন্তু ৫৯ কে ১ এবং ৫৯ দিয়েই শুধু ভাগ করা যায়।
৮৭.
একটি বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ৩ গুণ
  2. খ) ৬ গুণ
  3. গ) ৯ গুণ
  4. ঘ) ১২ গুণ
ব্যাখ্যা
বৃত্তের ক্ষেত্রফল তার ব্যাস বা ব্যসার্ধের বর্গের সমানুপাত বাড়ে।
৮৮.
3√5 সংখ্যাটি কি সংখ্যা?
  1. ক) একটি মৌলিক সংখ্যা
  2. খ) একটি পূর্ণ সংখ্যা
  3. গ) একটি মূলদ সংখ্যা
  4. ঘ) একটি অমূলদ
ব্যাখ্যা
পুর্ণ বর্গ বা ঘন নয় এমন যেকোনো সংখ্যার বর্গমূল বা ঘনমূল অমূলদ সংখ্যা। যেহেতু ৫ পূর্ণ ঘন সংখ্যা না, তাই 3√5 একটি অমূলদ সংখ্যা।
৮৯.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ক) ০.৩
  2. খ) √০.৩
  3. গ) ১/৩
  4. ঘ) ২/৫
ব্যাখ্যা
√০.৩ = ০.৫৪
১/৩ = ০.৩৩
২/৫ = ০.৪০
নির্ণেয় বৃহত্তম সংখ্যা √০.৩
৯০.
x2+y2=185, x - y = 3 এর একটি সমাধান হবে-
  1. ক) (7,4)
  2. খ) (9,6)
  3. গ) (10,7)
  4. ঘ) (11,8)
ব্যাখ্যা

72 + 42 = 65 [ যা প্রদত্ত শর্তকে সিদ্ধ করে না]
92 + 62 = 117 [ যা প্রদত্ত শর্তকে সিদ্ধ করে না]
102 + 72 = 149 [ যা প্রদত্ত শর্তকে সিদ্ধ করে না]
112 + 82 = 185 [ যা প্রদত্ত শর্তকে সিদ্ধ করে]

৯১.
x2+4y2+8x−16y+16 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
  1. ক) -4xy
  2. খ) 4xy
  3. গ) -2xy
  4. ঘ) 2xy
ব্যাখ্যা
x2+4y2+8x−16y+16
= (x)2 + (-2y)2 + (4)2 + 2.x.(-2) + 2.(-2).4 + 2.x.4 + 4xy
= (x - 2y + 4)2 + 4xy
প্রদত্ত রাশিটির সাথে - 4xy যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে।
৯২.
1-1+1-1+...... এর ধারাটির (2n+1) পদের সমষ্টি হবে?
  1. ক) -1
  2. খ) 1
  3. গ) 0
  4. ঘ) 2
ব্যাখ্যা
ধারাটির জোড় সংখ্যক পদের যোগফল = ০ এবং বেজোড় সংখ্যক পদের যোগফল = ১ (2n+1) একটি বেজোড় সংখ্যা হওয়ায় এর যোগফল হবে = ১।
৯৩.
কোন সংখ্যা হ্রাস পেলে ৩/৮ হবে?
  1. ক) ২৫/৪২
  2. খ) ৫/৪২
  3. গ) ২৫/২৪
  4. ঘ) ১৫/৪২
অনির্ধারিত
ব্যাখ্যা

খ) ৫/৪২ এবং ঘ) ১৫/৪২ এই দুইটি সংখ্যা ৩/৮ এর চেয়ে ছোট। তাই এগুলোকে হ্রাস করার সুযোগ নেই।
শুধু ২৫/৪২ এবং ২৫/২৪ সংখ্যা দুইটি ৩/৮ অপেক্ষা বড়।
অর্থাৎ দুটোকেই হ্রাস করে ৩/৮ করা যাবে। উত্তর বাতিল করা হয়েছে।
মূল প্রশ্নটা এভাবেই এসেছে। সম্ভবত ঘ) ১৫/৪২ এটা ১৫/৪০ হবার কথা। সেক্ষেত্রে হর ও লবকে ৫ দিয়ে ভাগ করলে ৩/৮ হয়।

৯৪.
  1. ক) 1
  2. খ) 1/5
  3. গ) 5/6
  4. ঘ) 6/5
৯৫.
  1. ক) 1
  2. খ) -1
  3. গ) 1/p
  4. ঘ) (p-1)
৯৬.
(a3 +b3)/(a+b) -কে (a4 + b4 + a2b2)/(a3 + b3) দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে?
  1. ক) a+b
  2. খ) a-b
  3. গ) a2+b2
  4. ঘ) a2−b2
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর নাই। যেকোন একটি ভগ্নাংশের (a3 + b3) এর স্থলে (a3 - b3) হলে উত্তর হবে (a -b)।
৯৭.
  1. ক) 2n+12n+1
  2. খ) 2n−12n-1
  3. গ) -2
  4. ঘ) 4
৯৮.
4a ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 4a ভূমিবিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলে আয়তক্ষেত্রের উচ্চতা কত?
  1. ক) πa
  2. খ) πa2
  3. গ) 2πa
  4. ঘ) 2πa2
ব্যাখ্যা

ধরি, আয়তক্ষেত্রের উচ্চতা = h
বৃত্তের ব্যাস = 4a তাহলে ব্যাসার্ধ = 4a/2 = 2a
সুতরাং,
4a × h = 4Πa2
∴ h = Πa

৯৯.
ABC ত্রিভুজে ∠B = 6x ডিগ্রি ∠C = 5x ডিগ্রি ∠A = y ডিগ্রি এবং 6∠A = 7∠B হলে, y এর মান হবে --
  1. ক) 90
  2. খ) 80
  3. গ) 70
  4. ঘ) 60
ব্যাখ্যা

ABC ত্রিভুজে-
6∠A = 7∠B
⇒ 6y =  7∠B
⇒ 6x = 6y/7
∴ x = y/7
আবার,
∠A + ∠B + ∠C = 180
⇒ y + (6y/7) + 5x = 180
∴ y = 70

১০০.
একটি বৃত্তের ব্যাসার্ধ যদি r থেকে বৃদ্ধি করে (r+n) করা হলে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়, তবে r এর মান কত?
  1. ক) (√2+1)n
  2. খ) (√2−1)n
  3. গ) √(2n) + n
  4. ঘ) √(2n) + 1
ব্যাখ্যা

ব্যাসার্ধ r হলে ক্ষেত্রফল = Πr2
এবং ব্যাসার্ধ (r+n) হলে ক্ষেত্রফল = Π(r+n)2
শর্তমতে,
2× Πr2 = Π(r+n)2
⇒ 2r2 = (r+n)2
⇒ √2r = r+n
⇒ r = n/(√2 -1)
⇒ r = n(√2 +1)/{(√2 -1)(√2 +1)} [লব ও হরকে (√2 +1) দ্বারা গুণ করে পাই]
∴ r = n(√2+1)