পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
কোনটি সত্য?
  1. ক) সকল সমীকরণই অভেদ
  2. খ) সকল অভেদই সমীকরণ
  3. গ) সমীকরণ ও অভেদ একই
  4. ঘ) সমীকরণ ও অভেদ ভিন্ন
.
1/(p - 3) + 1/(p - 4) = 1/(p - 2) + 1/(p - 5) হলে, p = ?
  1. ক) - 2/5
  2. খ) - 7/2
  3. গ) 7/2
  4. ঘ) - 2/7
ব্যাখ্যা
1/(p - 3) + 1/(p - 4) = 1/(p - 2) + 1/(p - 5)
⇒ {(p - 4) + (p - 3)}/(p - 3)(p - 4) = {(p - 5) + (p - 2)}/(p - 2)(p - 5)
⇒ (2p - 7)/(p - 3)(p - 4) = (2p - 7)/(p - 2)(p - 5)
⇒ (2p - 7)/(p2 - 7p + 12) - (2p - 7)/(p2 - 7p + 10) = 0
⇒ (2p - 7){1/(p2 - 7p + 12) -1/(p2 - 7p + 10)} = 0
∴ 2p - 7 = 0 কিন্তু 1/(p2 - 7p + 12) -1/(p2 - 7p + 10) = 0 গ্রহণযোগ্য নয়। 
অতএব, p = 7/2
.
একটি সংখ্যা অপর একটি সংখ্যার ২/৫ গুণ। সংখ্যা দুইটির সমষ্টি ৯৮ হলে, সংখ্যা দুইটি কত?
  1. ক) ২৮, ৭০
  2. খ) ১৪, ৮৪
  3. গ) ৪২, ৫৬
  4. ঘ) ২১, ৭৭
ব্যাখ্যা

মনে করি,
অপর সংখ্যা ক
অতএব, একটি সংখ্যা = ক এর ২/৫ অংশ = ২ক/৫

প্রশ্নানুসারে,
ক + ২ক/৫ = ৯৮
⇒ ৭ক/৫ = ৯৮
⇒ ক = ৯৮ × ৫/৭
⇒ ক = ৭০
একটি সংখ্যা = ২ ×  ৭০/৫
                     = ২৮
এবং অপর সংখ্যা ৭০

.
একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর ১; লব থেকে ২ বিয়োগ ও হরের সাথে ২ যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা ১/৬ এর সমান। ভগ্নাংশটি কত?
  1. ক) ৪/৩
  2. খ) ৩/৪
  3. গ) ২/৩
  4. ঘ) ৫/৪
ব্যাখ্যা
মনে করি, লব ক
সুতরাং হর ক + ১
প্রশ্নানুসারে,
(ক - ২)/ক + ১ + ২) = ১/৬
⇒ (ক - ২)/(ক + ৩) = ১/৬
⇒ ৬ক - ১২ = ক + ৩
⇒ ৫ক = ১৫
⇒ ক = ৩
অতএব, ভগ্নাংশটি = ৩/(৩ + ১) = ৩/৪
.
একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা এবং মোট ভাড়া 1680 টাকা হলে, কেবিনের যাত্রী সংখ্যা কত?
  1. ক) 4
  2. খ) 9
  3. গ) 12
  4. ঘ) 18
ব্যাখ্যা
ধরি, কেবিনের যাত্রী সংখ্যা x জন
প্রশ্নমতে, 30(47 - x) + 60x = 1680
বা, 1410 - 30x + 60x = 1680
বা, 30x = 270
বা, x = 9
.
এর সমাধান - 
  1. ক) 2a অথবা 3a
  2. খ) 4a অথবা 3a
  3. গ) 5a অথবা 3a
  4. ঘ) - 3a অথবা 2a
ব্যাখ্যা
মনে করি,
(x + a)/(x - a) = y
∴ y2 - 5y + 6 = 0 
⇒ (y - 2)(y - 3) = 0
⇒ y = 2, 3

y = 2 হলে, 
(x + a)/(x - a) = 2
⇒ x = 3a

y = 3 হলে,
(x + a)/(x - a) = 3
⇒ x = 2a
নির্ণেয় সমাধান:  x = 2a, 3a
.
x2 - x - 12 = 0 এর সমাধান - 
  1. ক) 3, 4
  2. খ) 3, - 4
  3. গ) - 3, 4
  4. ঘ) - 3, - 4
ব্যাখ্যা
x2 - x - 12 = 0 
⇒ x2 - 4x + 3x - 12 = 0
⇒ x(x - 4) + 3(x - 4) = 0
⇒ (x - 4)(x + 3) = 0
⇒ x = - 3, 4
.
x2 - (a + b)x + ab = 0 এর সমাধান সেট - 
  1. ক) {- a, - b}
  2. খ) {- a, b}
  3. গ) {a, - b}
  4. ঘ) {a, b}
ব্যাখ্যা
x2 - (a + b)x + ab = 0
⇒ (x - a)(x - b) = 0
⇒ x = a, b
সমাধান সেট : {a, b}
.
দুইটি বীজগাণিতিক রাশি x ও y এর গুণফল xy = 0 হলে, কোনটি সত্য?
  1. ক) x = 0 অথবা, y = 0
  2. খ) x = 0 এবং y ≠ 0
  3. গ) x ≠ 0 এবং y = 0
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
দুইটি বীজগাণিতিক রাশি x ও  y এর গুণফল xy = 0 হলে, x = 0 বা y = 0 অথবা x = 0 এবং y = 0
১০.
শাহিক 240 টাকায় কতগুলো কলম কিনল। সে যদি ঐ টাকায় একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনল?
  1. ক) 14
  2. খ) 15
  3. গ) 16
  4. ঘ) 17
ব্যাখ্যা
মনে করি,
শাহিক 240 টাকায় y টি কলম কিনেছিল।
অতএব, প্রতিটি কলমের দাম 240/y টাকা

সে যদি 240 টাকায় (y + 1) টি কলম পেতো তবে প্রতিটি কলমের দাম পড়তো 240/(y + 1) টাকা 

প্রশ্নানুসারে,
240/y - 240/(y + 1) = 1
⇒ (240y + 240 - 240y)/y(y + 1) = 1
⇒ y² + y = 240
⇒ y² + 16y - 15y - 240 = 0
⇒ y(y + 16)-15(y + 16) = 0
⇒ (y + 16)(y - 15) = 0
⇒ y = 15, y + 16 ≠ 0
∴ সে 15 টি কলম কিনেছিল।
১১.
কোনটি সত্য নয়?
  1. ক) a > b যদি ও কেবল যদি (a - b) > 0
  2. খ) a < b যদি ও কেবল যদি (a - b) < 0
  3. গ) a > b হলে, যে কোনো c এর জন্য a + c > b + c এবং a - c > b - c
  4. ঘ) a > b হলে, যে কোনো c এর জন্য ac > bc এবং a/c > b/c যখন c < 0
ব্যাখ্যা
a > b হলে, যে কোনো c এর জন্য ac > bc এবং a/c > b/c যখন c < 0 সত্য নয়।
a > b হলে, যে কোনো c এর জন্য ac < bc এবং a/c < b/c যখন c < 0 এই তথ্যটি সঠিক। 
১২.
a > b এবং c < 0 হলে, কোনটি সঠিক?
  1. ক) a/c < b/c
  2. খ) a/c > b/c
  3. গ) ac > bc
  4. ঘ) a/c > b/c এবং ac > bc
ব্যাখ্যা
a > b এবং c < 0 হলে, ac < bc এবং a/c < b/c
১৩.
4x + 4 > 16 এর সমাধান সেট -
  1. ক) { x ∈ R : x < 3 }
  2. খ) { x ∈ R : x > - 3 }
  3. গ) { x ∈ R : x > 3 }
  4. ঘ) { x ∈ R : x < - 3 }
ব্যাখ্যা
4x + 4 > 16 
⇒ 4x > 16 - 4
⇒ 4x > 12
⇒ x > 3
নির্ণেয় সমাধান সেট = { x ∈ R : x > 3 }
১৪.
a(x + b) < c, [ a ≠ 0 ] এর সমাধান - 
  1. ক) x < c/a - b যদি a > 0 হয়
  2. খ) x > c/a - b যদি a < 0 হয়
  3. গ) x < c/a - b যদি a > 0 হয় এবং x > c/a - b যদি a < 0 হয়
  4. ঘ) x < c/a - b যদি a < 0 হয় এবং x > c/a - b যদি a > 0 হয়
ব্যাখ্যা
a ধনাত্মক হলে,
a(x + b) < c
⇒ x + b < c/a
⇒ x < c/a - b

a ঋনাত্মক হলে, 
a(x + b) > c
⇒ x + b > c/a
⇒ x > c/a - b

নির্ণেয় সমাধানঃ (১) x < c/a - b যদি a > 0 হয়, (২) x > c/a - b যদি a < 0 হয়
১৫.
।2x - 5। < 8 এর সমাধান -
  1. ক) - 2 < x < 8
  2. খ) - 3/2 < x < 7
  3. গ) - 3/2 < x < 13/2
  4. ঘ) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
।2x - 5। < 8
⇒ - 8 < 2x - 5 < 8
⇒ - 8 + 5 < 2x < 8 + 5
⇒ - 3 < 2x < 13
⇒ - 3/2 < 2x/2 < 13/2
⇒ - 3/2 < x < 13/2
১৬.
ax2 + bx + c < 0 হলে, এর সমাধান - 
  1. ক) x > { - b + √( b2 - 4ac) } / 2a এবং x < { b - √( b2 - 4c) } / 2a
  2. খ) x < { - b + √( b2 - 4ac) } / 2a এবং x > { - b - √( b2 - 4ac) } / 2a
  3. গ) x < { - b + √( b2 + 4ac) } / 2a এবং x > { - b - √( b2 + 4ac) } / 2a
  4. ঘ) x > { - b + √( b2 + 4ac) } / 2a এবং x < { - b - √( b2 + 4ac) } / 2a
ব্যাখ্যা
সমাধান: ax2 + bx + c < 0
[x - {- b + √( b2 - 4ac)}/2a][x - {- b - √( b2 - 4ac)}/2a] < 0 --------------- (1)
অসমতা (1) সত্য হবে যদি ax2 + bx + c এর উৎপাদক দুইটির যেকোনো একটি ঋণাত্মক ও অপরটি ধনাত্মক হয়।
[x - {- b + √( b2 - 4ac)}/2a] > 0 এবং [x - { - b - √( b2 - 4ac) } / 2a] < 0
বা, x > { - b + √( b2 - 4ac) } / 2a এবং x < { - b - √( b2 - 4ac) } / 2a
আবার, সমীকরণ (1) সত্য হবে যদি [x - {- b + √( b2 - 4ac)}/2a] < 0 এবং [x - {- b - √( b2 - 4ac)}/2a] > 0 হয়।
[x - {- b + √( b2 - 4ac)}/2a] < 0 এবং [x - {- b - √( b2 - 4ac)}/2a] > 0
বা, x < { - b + √( b2 - 4ac) } / 2a এবং x > { - b - √( b2 - 4ac) } / 2a
১৭.
5x - x2 - 6 > 0 হলে, নিচের কোনটি সঠিক? 
  1. ক) x > 3, x < 3
  2. খ) 2 > x > 3 
  3. গ) 2 < x < 3
  4. ঘ) x < 2
ব্যাখ্যা
5x - x2 - 6 > 0
বা, - x2 + 5x - 6 > 0
বা, - ( x2 - 5x + 6) > 0
বা, x2 - 5x + 6 < 0
∴ (x - 2)(x - 3) < 0
5x - x2 - 6 > 0 সত্য হবে যদি x - 2 < 0 এবং x - 3 > 0 হয়।
এখন, x - 2 < 0 এবং x - 3 > 0
অর্থাৎ,  x < 2 এবং x > 3
2 এর চেয়ে ছোট এবং 3 এর চেয়ে বড় x এর কোন মান নাই।
এক্ষেত্রে অসমতাটির কোন সমাধান পাওয়া যাবে না।
আবার, 5x - x2 - 6 > 0 সত্য হবে যদি x - 2 > 0 এবং x - 3 < 0 হয়।
এখন,  x - 2 > 0 এবং x - 3 < 0
অর্থাৎ x > 2 এবং x < 3
x এর মান 2 এর চেয়ে বড় এবং 3 এর চেয়ে ছোট।
সুতরাং অসমতাটির সমাধান পাওয়া যাবে.  
সুতরাং নির্ণেয় সমাধানঃ 2 < x < 3
১৮.
-12x - 2x² > - 14  এর সমাধান - 
  1. ক) - 7 < x < 1
  2. খ) - 7 > x > 1
  3. গ) - 7 < x < 2
  4. ঘ) - 7 < x অথবা x < 1
ব্যাখ্যা
-12x - 2x² > - 14
বা, - 6x - x² >  - 7
বা, x² + 6x - 7 < 0
বা, (x+7)(x-1) < 0
(x+7)(x-1) < 0 সত্য হবে যদি x + 7 > 0 এবং  x - 1 < 0 হয়।
x + 7 > 0 হলে, x > -7 এবং x - 1 < 0 হলে, x < 1
(x+7)(x-1) < 0 সত্য হবে যদি - 7 < x < 1 হয়।
-12x - 2x² > - 14  এর সমাধানঃ - 7 < x < 1
১৯.
x2 - 9 < 0 হলে, কোনটি সঠিক?     
  1. ক) x < - 3
  2. খ) x > 3
  3. গ) x < - 3 অথবা x > 3
  4. ঘ) - 3 < x < 3
ব্যাখ্যা
x2 - 9 < 0
⇒ (x - 3)(x + 3) < 0
(x - 3)(x + 3) < 0 সত্য হবে যদি x - 3 < 0 বা x < 3 হয় এবং x + 3 > 0 বা x > - 3 হয়
অর্থাৎ (x - 3)(x + 3) < 0 সত্য হবে যদি - 3 < x < 3 হয়।
২০.
যদি x > 0 এবং y < 0 হয়, তবে কোনটি সত্য?
  1. ক) x + y > 0
  2. খ) x2 - y2 > 0
  3. গ) y2 - x > 0
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
x ও y এর মান জানা না থাকায় অপশনের কোনটিই সঠিক উত্তর নয়।
x2 + y2 > 0 থাকলে এটি সঠিক উত্তর হত।
কারণ ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা যাই হোক না কেন এদের বর্গ সর্বদা ধনাত্মক হয়।
এক বা একাধিক সংখ্যার বর্গের যোগফল সব সময় ধনাত্মক হয় কিন্তু বিয়োগফল ধনাত্মক বা ঋণাত্মক হয়।