পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes২২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৩
সিলেবাস
রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি- সরল ক্ষেত্র, ঘনবস্তু। সোর্স: যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 1 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 3 মিটার। ট্রাপিজিয়ামক্ষেত্রের ক্ষেত্রফল 33 বর্গ মিটার হলে, ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত?
  1. ক) 11.5 মিটার
  2. খ) 12.5 মিটার
  3. গ) 10.5 মিটার
  4. ঘ) 14.5 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন : একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 1 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 3 মিটার। ট্রাপিজিয়ামক্ষেত্রের ক্ষেত্রফল 33 বর্গ মিটার হলে, ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান : 
মনে করি, সমান্তরাল বাহুদ্বয় x ও (x+1) মিটার
লম্ব দূরত্ব 3 মিটার
 
আমরা জানি, 
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা
∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল =(3/2)(x + x+ 1) বর্গ মিটার
প্রশমতে,
বা, (3/2)(2x+1) = 33
বা, 2x + 1 = 33 × 2/3
বা, 2x + 1 = 22
বা, 2x = 21
বা, x = 10.5
∴ ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য = 10.5 মিটার।
.
একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 25 মি. এবং প্রস্থ 7 মি. হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) 240 বর্গমিটার
  2. খ) 168 বর্গমিটার
  3. গ) 50√5 বর্গমিটার
  4. ঘ) 40√5 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 25 মি. এবং প্রস্থ 7 মি. হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান: 
ধরি, আয়তক্ষেত্র ABCD এর কর্ণের দৈর্ঘ্য 15 মি. এবং প্রস্থ 10 মি.
∴ দৈর্ঘ্য, BC = √(252 - 72) মি.
                  =√576 মি.
                  = 24 মি 
আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল = 24 × 7 = 168 বর্গমিটার
.
প্রদত্ত চিত্রে ∠PQR = 57°, ∠LRN = 90° এবং PQ ।। MR হলে, ∠MRL এর মান কত?
  1. ক) 61°
  2. খ) 57°
  3. গ) 33°
  4. ঘ) 35°
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে ∠PQR = 57°, ∠LRN = 90° এবং PQ ।। MR হলে, ∠MRL এর মান কত?
 
সমাধান: 
PQ ।। MR হলে
∠PQR = ∠MRL = 57° [অনুরুপ কোণগুলো সমান]  

∠LRN =  ∠MRL  + ∠MRN
90° = 57° + ∠MRN
∠MRN = 90° - 57°
∠MRN = 33°
 
∠MRL = ∠LRN - ∠MRN = 90° -  33° = 57°
=================
লাইভ প্রশ্নে চিত্র আসে নি।
তাই উত্তর বাতিল করা হয়েছে।
.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √২০ সেমি হলে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গসে.মি?
  1. ক) ১২ বর্গ সে.মি
  2. খ) ১০ বর্গ সে.মি
  3. গ) ৫ বর্গ সে.মি
  4. ঘ) ৬ বর্গ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন : একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √২০ সেমি হলে, বর্গক্ষেত্রটির  ক্ষেত্রফল কত সেমি?
সমাধান : 
আমরা জানি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = a সেমি হলে 
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = a√২ সেমি

একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √২০ হলে,
 সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = √২০/√২ 
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (√২০/√২) = ২০/২ = ১০ বর্গ সে.মি
.
2a ব্যাস বিশিষ্ট বৃত্তে একটি বর্গ অন্তর্লিখিত এবং অপর একটি বর্গ বৃত্তকে বেষ্টন করে রয়েছে। অন্তঃবর্গ ও বহিঃবর্গের ক্ষেত্রফলের পার্থক্য কত বর্গ সে.মি.?
  1. ক) 2a2 বর্গ সে.মি.
  2. খ) 4a2 বর্গ সে.মি.
  3. গ) 2a বর্গ সে.মি.
  4. ঘ) a2 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন : 2a ব্যাস বিশিষ্ট বৃত্তে একটি বর্গ অন্তর্লিখিত এবং অপর একটি বর্গ বৃত্তকে বেষ্টন করে রয়েছে। অন্তঃবর্গ ও বহিঃবর্গের ক্ষেত্রফলের পার্থক্য কত বর্গ সে.মি.?
সমাধান : 


বৃত্তটির ব্যাস হলো অন্তঃবর্গের কর্ণ।  

অন্তঃবর্গের এক বাহুর দৈর্ঘ্য x একক হলে 
x√2 = 2a
x = 2a/√2
x = √2a
অন্তবর্গের ক্ষেত্রফল = (√2a)2 = 2a2

অপরদিকে, বৃত্তের কেন্দ্র দিয়ে অতিক্রমকারী বৃহত্তম হজ্যা  অর্থাৎ ব্যাস বহিঃবর্গের এক বাহুর দৈর্ঘ্য। 
সুতরাং, বহিঃবর্গের এক বাহুর দৈর্ঘ্য = 2a
বহিঃবর্গের ক্ষেত্রফল = (2a)2
                               = 4a2
বহিঃবর্গ ও অন্তঃবর্গের ক্ষেত্রফলের পার্থক্য = 4a2 - 2a2  = 2a2 বর্গ সে.মি.
.
একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 150 বর্গ সে. মি. এবং আয়তন 225 ঘন সে. মি.। বেলনের ভূমির ব্যাসার্ধ কত?
  1. ক) 4 সে. মি.
  2. খ) 5 সে. মি.
  3. গ) 3 সে. মি.
  4. ঘ) 6 সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন : একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 150 বর্গ সে. মি. এবং আয়তন 225 ঘন সে. মি.। বেলনের ভূমির ব্যাসার্ধ কত? 

সমাধান : 
মনেকরি,
বেলনটির উচ্চতা h এবং ভূমির ব্যাসার্ধ r 

প্রশ্নমতে,
2πrh = 150 ...........  (1)
πr2h = 225 ............ (2)

(2)নং কে  (1) নং দ্বারা ভাগ করে পাই,
πr2h/2πrh = 225/150
r/2 =3/2 
r= 3
.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 মি. হলে ভূমির দৈর্ঘ্য কত একক?
  1. ক) √10 মি.
  2. খ) √50 মি.
  3. গ) 20 মি.
  4. ঘ) 25 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 মি. হলে ভূমির দৈর্ঘ্য কত একক? 

সমাধান: 
সমকোণ সংলগ্ন প্রতিটি বাহুর দৈর্ঘ্য = a মি.
এখন,
a2 + a2 = 102
2a2 = 100
a2 = 50
a = √50

সুতরাং, ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য =  √50 মি.
.
যদি কোনো সমতলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ রশ্মি থাকে, তবে কোণদ্বয় একে অপরের -
  1. ক) পূরক কোণ
  2. খ) সন্নিহিত কোণ
  3. গ) বিপ্রতীপ কোণ
  4. ঘ) স্থূলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন : যদি কোনো সমতলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু ও একটি সাধারণ রশ্মি থাকে এবং কোণদ্বয় উক্ত সাধারণ রশ্মির বিপরীত পার্শ্বে অবস্থান করে তবে ঐ কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে।
সমাধান :
চিত্রে, একই শীর্ষবিন্দু O-তে দুইটি কোণ ∠AOC এবং ∠BOC। কোণদ্বয় সাধারণ রশ্মি OC এর বিপরীত পার্শ্বে অবস্থিত। ∠AOC এবং ∠BOC কোণদ্বয় পরস্পর সন্নিহিত কোণ।
.
একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের তিনগুণ, যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার 2 টাকা হিসেবে 144 টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) 6 মিটার
  2. খ) √6 মিটার
  3. গ) 6√6 মিটার
  4. ঘ) 2√6 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন : একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের তিনগুণ, যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার 2 টাকা হিসেবে 144 টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত মিটার ?
সমাধান : 
মেঝের প্রস্থ x মিটার হলে দৈর্ঘ্য 3x মিটার।
তাহলে মেঝের ক্ষেত্রফল 3x² বর্গমিটার
আবার, প্রতি বর্গমিটার 2 টাকা হিসেবে 144 টাকা খরচ হলে মেঝের ক্ষেত্রফল = 144/2 বর্গমটার = 72 বর্গমিটার।
এখন,
3x² = 72
⇒ x² = 24
∴ x = 2√6

∴ মেঝের দৈর্ঘ্য 3x = 3 × 2√6 = 6√6 মিটার।
১০.
বৃত্তে অন্তর্লিখিত একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2 সে.মি. হলে, বৃত্তের ক্ষেত্রফল কত?
  1. ক) 2π বর্গ সে.মি.
  2. খ) π বর্গ সে.মি.
  3. গ) π/2 বর্গ সে.মি.
  4. ঘ) 4π বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন :  বৃত্তে অন্তর্লিখিত একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2 সে.মি. হলে, বৃত্তের ক্ষেত্রফল কত?
সমাধান :
ধরি, বৃত্তের ব্যাসার্ধ 'r' সে.মি.
অতএব, বর্গের বাহুর দৈর্ঘ্য  r√2 সে.মি.
প্রশ্নমতে,
   r√2 = 2
বা, r = √2

সুতরাং, বৃত্তের ক্ষেত্রফল = πr2 = π(√2)2 = 2π বর্গ সে.মি.
১১.
একটি সরলরেখার কয়টি প্রান্ত বিন্দু রয়েছে?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) অসংখ্য
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন : একটি সরলরেখার কয়টি প্রান্ত বিন্দু রয়েছে?

সমাধান : 
- সরলরেখার কোন প্রান্ত বিন্দু নেই। 
- রেখাংশের দুইটি প্রান্ত বিন্দু আছে। 
- এবং রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে। 
১২.
৬ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা -
  1. ক) ১৮√৩ সে.মি.
  2. খ) ১২√৩ সে.মি.
  3. গ) ৮√৩ সে.মি.
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন : ৬ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা -
সমাধান : 
ধরি,
ΔABC এর বাহুর দৈর্ঘ্য AB = BC = AC = a
এবং দেওয়া আছে, ত্রিভুজের পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ, R = ৬ সেঃমিঃ
∴ ত্রিভুজের সাইন সূত্রানুসারে, a/SinA = 2R
বা, a = 2RSinA
∴ a = ২.৬(Sin৬০°)
= ১২ × (√(৩)/২)
= ৬√৩
∴ ত্রিভুজের পরিসীমা = ৩ ×৬√৩ = ১৮√৩ সে.মি.
১৩.
অর্ধবৃত্তস্থ কোণের মান এক সরলকোণের -
  1. ক) অর্ধেক
  2. খ) এক-তৃতীয়াংশ
  3. গ) সমান
  4. ঘ) দুই-তৃতীয়াংশ
ব্যাখ্যা
প্রশ্ন : অর্ধবৃত্তস্থ কোণের মান এক সরলকোণের -

সমাধান : 
অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ অর্থাৎ ৯০ ডিগ্রী অর্থাৎ এক সরলকোণের অর্ধেক।
সুতরাং, অর্ধ বৃত্তস্থ কোন = ৯০°

 
 
১৪.
একটি কোণের মান তার সম্পূরক কোণের এক-তৃতীয়াংশ। কোণটি কত?
  1. ক) 15°
  2. খ) 45°
  3. গ) 75°
  4. ঘ) 60°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের মান তার সম্পূরক কোণের এক-তৃতীয়াংশ । কোণটি কত? 

সমাধান: 
আমরা জানি,
দুটি কোণের যোগফল 180° হলে তাকে বলে সম্পূরক কোণ। 
ধরি,
একটি কোণ x 
সম্পূরক কোণ =  180° - x

প্রশ্নমতে,
    x = (180° - x)/3
বা, 3x = 180° - x
বা, 3x + x = 180°
বা, 4x = 180°
বা, x = 180°/4
x = 45°
১৫.
একটি বৃত্ত ও একটি সরলরেখার সর্বাধিক কয়টি সাধারণ বিন্দু থাকে?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) অসংখ্য
ব্যাখ্যা
সমতলস্থ একটি বৃত্ত ও একটি সরলরেখার সর্বাধিক দুইটি সাধারণ বিন্দু বা
ছেদবিন্দু থাকতে পারে ।

সংজ্ঞা : সমতলস্থ একটি বৃত্ত ও একটি সরলরেখার যদি দুইটি ছেদবিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটির একটি ছেদক বলা হয়। 
কিন্তু যদি কেবলমাত্র একটি ছেদবিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটির একটি স্পর্শক বলা হয়। শেষোক্ত ক্ষেত্রে সাধারণ বিন্দুটিকে ঐ স্পর্শকের স্পর্শবিন্দু বলা হয়। 
১৬.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 12° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ক) 39°
  2. খ) 41°
  3. গ) 49°
  4. ঘ) 51°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 12° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত? 

সমাধান: 
ধরি,
ক্ষুদ্রতম কোণ x এবং
অপর ক্ষুদ্রতম কোণ x + 8°

এখন
x + x +12° + 90° = 180°
⇒ 2x = 180° - 102°
⇒ x = 78°/2
∴ x = 39°

ক্ষুদ্রতম কোণ 39°
১৭.
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৬ সে.মি., ৩ সে. মি. ২ সে.মি. হলে আয়তাকার ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) 25√2 সে.মি.
  2. খ) 12 সে.মি.
  3. গ) 5√5 সে.মি.
  4. ঘ) 7 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন : একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৬ সে.মি., ৩ সে. মি. ২ সে.মি. হলে আয়তাকার  ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য কত? 
সমাধান : 
মনেকরি,
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, a = ৬ সে.মি., প্রস্থ, b = ৩ সে.মি. এবং উচ্চতা, c = ২ সে.মি.।

সুতরাং, আয়তাকার  ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য = √(a2 + b2 + c2
                                                       = √(62 + 32 + 22)
                                                       = √(36 + 9 + 4)
                                                        = √49
                                                         = 7
১৮.
সামান্তরিকের সর্বনিম্ন কয়টি কোণ সমকোণ হলে, তা একটি আয়ত হয়?
  1. ক) ২টি
  2. খ) ৪টি
  3. গ) ১টি
  4. ঘ) ৩টি
ব্যাখ্যা
- সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
- সামান্তরিকের কর্ণদ্বয় পরষ্পর অসমান।
- সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।
- সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে, তা আয়ত।
১৯.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু ও ভূমির অনুপাত 5 : 6, পরিসীমা 16 মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) 16 বর্গমিটার
  2. খ) 12 বর্গমিটার
  3. গ) 24 বর্গমিটার
  4. ঘ) 1৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন : একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু ও ভূমির অনুপাত 5 : 6, পরিসীমা 16 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
সমাধান : 
সমান সমান বাহু : ভূমি = 5:6
বা, 5x + 5x + 6x = 16
বা, 16x = 16
বা, x = 1

সুতরাং, ত্রিভুজটির ক্ষেত্রফল = 6/4 × √{4(5)2 - 62}
                                            = 6/4 × √(100 - 36)
                                            = (6/4) × 8
                                            = 12 বর্গমিটার
২০.
অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?
  1. ক) 2πr2
  2. খ) 4/3 π(r)3
  3. গ) 3πr2
  4. ঘ) 2/3 π(r)3
ব্যাখ্যা
গোলকের ব্যাসার্ধ r হলে, গোলকের ক্ষেত্রফল হবে 4πr2
কিন্তু অর্ধগোলকের ক্ষেত্রফল = অর্ধগোলকের ক্ষেত্রফল + বৃত্তের ক্ষেত্রফল
তাই, যেহেতু r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের Base এর উপর অর্ধগোলক রয়েছে তাই এর সাথে বৃত্তের ক্ষেত্রফল যোগ করতে হবে
= 4πr2/2 + πr2
= 2πr2 + πr2
= 3πr2

[নোটঃ গোলক অর্ধেক করলে নিচের দিকে একটি বৃত্ত তৈরি হয়।
অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে গোলকের ক্ষেত্রফল অর্ধেকের সাথে বৃত্তের ক্ষেত্রফলও যোগ করতে হবে।]
২১.
প্রশ্ন : O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে x কোণের অর্ধেক কত?
  1. ক) 68°
  2. খ) 63°
  3. গ) 54°
  4. ঘ) 56°
ব্যাখ্যা
প্রশ্ন : O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে x কোণের অর্ধেক কত?

সমাধান : 
আমরা জানি, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
∠BDC কোণটি বৃত্তস্থ কোণ।
সুতরাং, ∠BDC বৃত্তস্থ কোণটির জন্য
প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ ∠BOC = 2∠BDC
∠BDC = (1/2) প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ ∠BOC
প্রবৃদ্ধ কেন্দ্রস্থ  কোণ ∠BOC = 360° - স্থূলকোণ ∠BOC
                             = 360° - 108°
                             = 252°
∠BDC = (1/2) × 252°
         ∠x = 126°
 
সুতরাং, ∠x  এর অর্ধেক = 126/2 = 63°
২২.
ABCD বৃত্তস্থ চতুর্ভুজে ∠DAB + ∠DCB = ?
  1. ক) 90°
  2. খ) 150°
  3. গ) 180°
  4. ঘ) 80°
ব্যাখ্যা
প্রশ্ন : ABCD বৃত্তস্থ চতুর্ভুজের  ∠DAB + ∠DCB = ?

সমাধান : 
বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ = ১৮০°
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় একে অপরের সম্পূরক কোন 
 
উপরোক্ত চিত্রে, O কেন্দ্রবিশিষ্ট ABCD বৃত্তে 
∠ABC এর বিপরীত কোণ ∠ADC
∴ ∠ABC + ∠ADC = 180°
∠DAB এর বিপরীত কোণ ∠DCB
∴ ∠DAB + ∠DCB = 180°

২৩.
একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20 সেমি, একটি কর্ণের দৈর্ঘ্য 32 সেমি হলে, রম্বসটির ক্ষেত্রফল কত?
  1. ক) 350 বর্গসেমি
  2. খ) 325 বর্গসেমি
  3. গ) 384 বর্গসেমি
  4. ঘ) 390 বর্গসেমি
ব্যাখ্যা
প্রশ্ন : একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20 সেমি, একটি কর্ণের দৈর্ঘ্য 32 সেমি হলে, রম্বসটির ক্ষেত্রফল কত?
সমাধান : 
আমরা জানি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
একটি কর্ণের খন্ডিত অংশের দৈর্ঘ্য = 32/2 = 16 সেন্টিমিটার।
∴ অপর কর্ণের খন্ডিত অংশের দৈর্ঘ্য = √(202 - 162) = √144 = 12
∴ অপর কর্ণের দৈর্ঘ্য = 12 × 2 = 24
 
সুতরাং, রম্বসের ক্ষেত্রফল = 1/2 × দুই কর্ণের গুনফল 
                                       = 1/2 × 24  × 32
                                       = 384 বর্গ সেন্টিমিটার