পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
পরীক্ষা – ৯ টপিক: বিন্যাস ও সমাবেশ [Live Class – 10 & 11]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
nC9 = nC5 হলে, n এর মান কত?
  1. 12
  2. 4
  3. 11
  4. 14
ব্যাখ্যা

প্রশ্ন: nC9 = nC5 হলে, n এর মান কত?

সমাধান:
nC9 = nC5
nC9 = nCn - 5  [nCr = nCn - r সূত্র প্রয়োগ]
⇒ 9 = n - 5
⇒ n = 9 + 5
∴ n = 14

.
একটি ক্লাবের 12 জন সদস্যের মধ্য থেকে প্রতিবার 4 জন নিয়ে কতটি কমিটি গঠন করা যায়, যেখানে 3 জন সদস্য কোনো কমিটিতে থাকবে না?
  1. 84
  2. 126
  3. 495
  4. 100
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাবের 12 জন সদস্যের মধ্য থেকে প্রতিবার 4 জন নিয়ে কতটি কমিটি গঠন করা যায়, যেখানে 3 জন সদস্য কোনো কমিটিতে থাকবে না?

সমাধান:
3 জন সদস্যকে বাদ দিয়ে বাকি 9 জন সদস্যের মধ্য থেকে 4 জন নির্বাচন করতে হবে।

∴ 4 জনের কমিটি গঠনের উপায়,
= 9C4
= 9!/{4! × (9 - 4)!}
= 9!/(4! × 5!)
= (9 × 8 × 7 × 6)/(4 × 3 × 2 × 1)
= 126

.
'MISSISSIPPI' শব্দটির বর্ণ নিয়ে কতগুলো বিন্যাস করা যাবে, যাদের প্রথম অক্ষর হবে 'M'?
  1. 3150
  2. 3450
  3. 3600
  4. 3750
ব্যাখ্যা

প্রশ্ন: 'MISSISSIPPI' শব্দটির বর্ণ নিয়ে কতগুলো বিন্যাস করা যাবে, যাদের প্রথম অক্ষর হবে 'M'?

সমাধান:
'MISSISSIPPI' শব্দটিতে মোট ১১টি বর্ণ রয়েছে।

এখন,
'M' প্রথম স্থানে স্থির, তাই বাকি ১০টি স্থানে বাকি বর্ণগুলো বিন্যাস করতে হবে - I, I, I, I, S, S, S, S, P, P।
এখানে I চারটি, S চারটি, P দুটি রয়েছে।

∴ বাকি ১০টি বর্ণের বিন্যাস সংখ্যা =

অতএব, 'M' দিয়ে শুরু হওয়া 'MISSISSIPPI' শব্দের বিন্যাসের সংখ্যা = 3150.

.
18 টি বিন্দু দিয়ে কতটি ত্রিভুজ গঠন করা যাবে?
  1. 816
  2. 926
  3. 1632
  4. 1224
ব্যাখ্যা

প্রশ্ন: 18 টি বিন্দু দিয়ে কতটি ত্রিভুজ গঠন করা যাবে?

সমাধান:
আমরা জানি,
একটি ত্রিভুজ গঠন করতে ৩ টি বিন্দু প্রয়োজন হয়।
তাহলে,
18 টি বিন্দু দিয়ে গঠিত ত্রিভুজের সংখ্যা,
= 18C3
= 18!/{3! × (18 - 3)!}
= 18!/(3! × 15!)
= (18 × 17 × 16 × 15!)/(3 × 2 × 1 × 15!)
= (18 × 17 × 16)/(3 × 2 × 1)
= (18 × 17 × 16)/6
= 4896/6
= 816

.
"AUTHOR" শব্দটিতে কেবল স্বরবর্ণগুলোকে বিজোড় স্থানে রেখে শব্দটি কতভাবে সাজানো যাবে?
  1. 24
  2. 36
  3. 42
  4. 66
ব্যাখ্যা

প্রশ্ন: "AUTHOR" শব্দটিতে কেবল স্বরবর্ণগুলোকে বিজোড় স্থানে রেখে শব্দটি কতভাবে সাজানো যাবে?

সমাধান:
এখানে
মোট বর্ণ আছে 6টি
স্বরবর্ণ অর্থাৎ Vowel আছে (A, O, U) 3টি
ব্যঞ্জনবর্ণ অর্থাৎ Consonant আছে (T, H, R) 3টি

স্বরবর্ণ 3টি বিজোড় স্থানে রেখে বিন্যাস সংখ্যা = 3! = 6
বাকি 3টি ব্যঞ্জনবর্ণ 3টি জোড় স্থানে রেখে বিন্যাস সংখ্যা = 3! = 6

∴ স্বরবর্ণগুলোকে কেবল বিজোড় স্থানে রেখে মোট বিন্যাস সংখ্যা = 6 × 6
= 36

অতএব, AUTHOR শব্দটিকে স্বরবর্ণগুলোকে কেবল বিজোড় স্থানে রেখে মোট 36 উপায়ে সাজানো যাবে।

.
যদি nC7 = nC5 হয়, তাহলে nC2 এর মান কত?
  1. 36
  2. 45
  3. 54
  4. 66
ব্যাখ্যা

প্রশ্ন: যদি nC7 = nC5 হয়, তাহলে nC2 এর মান কত?

সমাধান:
আমরা জানি,
যদি nCa = nCb হয়, তাহলে হয় a = b অথবা a + b = n হবে।

এখানে,
nC7 = nC5
⇒ 7 + 5 = n
⇒ n = 12

nC2 = 12C2
= 12!/2!(12 - 2)!
= (12 × 11 × 10!)/(2 × 1 × 10!)
= 66

.
7 জন শিক্ষক ও 5 জন শিক্ষার্থীর মধ্য হতে কতভাবে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা যাবে যেখানে ন্যূনতম পক্ষে 2 জন শিক্ষক ও 2 জন শিক্ষার্থী থাকবে?
  1. 190
  2. 210
  3. 250
  4. 260
ব্যাখ্যা

প্রশ্ন: 7 জন শিক্ষক ও 5 জন শিক্ষার্থীর মধ্য হতে কতভাবে 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা যাবে যেখানে ন্যূনতম পক্ষে 2 জন শিক্ষক ও 2 জন শিক্ষার্থী থাকবে?

সমাধান:
7 জন শিক্ষক থেকে 2 জন বাছাইয়ের উপায় = 7C2
= 7!/(2! × 5!)
= (7 × 6)/(2 × 1)
= 21

5 জন শিক্ষার্থী থেকে 2 জন বাছাইয়ের উপায় = 5C2
= 5!/(2! × 3!)
= (5 × 4)/(2 × 1)
= 10

∴ মোট কমিটি গঠনের উপায় = 21 × 10 = 210

.
৬টি ভিন্ন বর্ণের পুঁতি দিয়ে কত উপায়ে একটি তসবী তৈরি করা যাবে?
  1. ৪৫
  2. ৬০
  3. ৯০
  4. ৩৬
ব্যাখ্যা

প্রশ্ন: ৬টি ভিন্ন বর্ণের পুঁতি দিয়ে কত উপায়ে একটি তসবী তৈরি করা যাবে?

সমাধান:
তসবী, মালা ইত্যাদি গঠন করলে বিন্যাস সংখ্যা হয় = (n - 1)!/2

এখানে, n = 6

∴ তসবী গঠনের উপায় = (6 - 1)!/2
= 5!/2
= (5 × 4 × 3 × 2 × 1)/2
= 120/2
= 60

.
2, 3, 5, 7, 8, 9 অঙ্কগুলো একবার ব্যবহার করে 4 অঙ্কবিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে?
  1. 120
  2. 280
  3. 360
  4. 400
ব্যাখ্যা

প্রশ্ন: 2, 3, 5, 7, 8, 9 অঙ্কগুলো একবার ব্যবহার করে 4 অঙ্কবিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে?

সমাধান:
যেহেতু, অঙ্কের সংখ্যা 6টি।
4 অঙ্কবিশিষ্ট সংখ্যা গঠন করা যাবে = 6P4
= 6!/(6 - 4)!
= 6!/2!
= (6 × 5 × 4 × 3 × 2 × 1)/(2 × 1)
= 6 × 5 × 4 × 3
= 360

∴ মোট 4 -অঙ্কবিশিষ্ট সংখ্যা গঠন করা যাবে 360 টি।

১০.
৮ জন খেলোয়াড়কে একটি গোল টেবিলে কতভাবে বসানো যেতে পারে?
  1. ৬০৮০
  2. ৫০৪০
  3. ৭০৫৪
  4. ৮০০০
ব্যাখ্যা

প্রশ্ন: ৮ জন খেলোয়াড়কে একটি গোল টেবিলে কতভাবে বসানো যেতে পারে?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক ব্যক্তিকে একটি গোল টেবিলে বসানোর উপায় = (n - 1)!
∴ ৮ জন খেলোয়াড়কে বসানোর উপায় = (৮ - ১)! = ৭!
= ৫০৪০

১১.
যদি 7Pr = 210 হয়, তাহলে r এর মান কত?
  1. 3
  2. 4
  3. 7
  4. 5
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 7Pr = 210 হয়, তাহলে r এর মান কত?

সমাধান:
7Pr = 210
⇒ 7!/(7 - r)! = 210
∴ 5040/(7 - r)! = 210
⇒ (7 - r)! = 5040/210 
⇒ (7 - r)! = 24
⇒ (7 - r)! = 4!
⇒ 7 - r = 4
⇒ r = 7 - 4
∴ r = 3

১২.
"BALANCE" শব্দটির বিন্যাস সংখ্যা "BALLOON" শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ?
  1. 2
  2. 3
  3. 4
  4. 6
ব্যাখ্যা

প্রশ্ন: "BALANCE" শব্দটির বিন্যাস সংখ্যা "BALLOON" শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ?

সমাধান:
BALANCE শব্দটির বর্ণ সংখ্যা = 7
A দুইবার আছে, বাকিগুলো একবার করে।

∴ মোট বিন্যাস = 7!/2!
= 5040/2
= 2520

BALLOON শব্দটির বর্ণ সংখ্যা = 7
L দুইবার, O দুইবার, বাকিগুলো একবার করে।

∴ মোট বিন্যাস = 7!/(2! × 2!)
= 5040/4 = 1260

∴ অনুপাত = 2520/1260
= 2

অতএব, "BALANCE" শব্দটির বর্ণগুলোর বিন্যাস সংখ্যা "BALLOON" শব্দটির বিন্যাস সংখ্যার 2 গুণ।

১৩.
LETTER শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায়, যখন T গুলো একত্রে থাকবে না?
  1. 60
  2. 120
  3. 150
  4. 180
ব্যাখ্যা

প্রশ্ন: LETTER শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায়, যখন T গুলো একত্রে থাকবে না?

সমাধান:
LETTER শব্দে মোট অক্ষর = 6টি।

এখানে E এবং T  উভয়ই ২ বার করে এসেছে।

∴ মোট বিন্যাস = 6!/(2! × 2!)
= 720 / 4
= 180

এখন,
দুটি T একত্রে থাকলে অক্ষরগুলো হয়:
TT, L, E, E, R (মোট ৫টি একক, যেখানে E দুইবার আছে)।
∴  বিন্যাস = 5!/2!
= 120 / 2
= 60

∴ T একত্রে না থাকার বিন্যাস সংখ্যা = 180 - 60
= 120

১৪.
30 জন ছাত্রের একটি শ্রেণি থেকে একজন সভাপতি এবং একজন সাধারণ সম্পাদক কতভাবে নির্বাচন করা যাবে?
  1. 720
  2. 870
  3. 960
  4. 1020
ব্যাখ্যা

প্রশ্ন: 30 জন ছাত্রের একটি শ্রেণি থেকে একজন সভাপতি এবং একজন সাধারণ সম্পাদক কতভাবে নির্বাচন করা যাবে?

সমাধান:
প্রথমে 30 জন ছাত্র থেকে 1 জন সভাপতি নির্বাচন করা যায়,
30C1 
= 30

সভাপতি নির্বাচনের পর বাকি থাকে ২৯ জন।

∴ 29 জন থেকে 1 জন সাধারণ সম্পাদক নির্বাচন করা যায়,
= 29C1
= 29

∴ মোট বাছাই সংখ্যা = 30 × 29 = 870

১৫.
একটি শিক্ষার্থী ৬টি বিষয়ের পরীক্ষায় অংশ নিচ্ছে। সেই শিক্ষার্থী কত উপায়ে পরীক্ষায় ফেল করতে পারে?
  1. 49
  2. 63
  3. 75
  4. 54
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শিক্ষার্থী ৬টি বিষয়ের পরীক্ষায় অংশ নিচ্ছে। সেই শিক্ষার্থী কত উপায়ে পরীক্ষায় ফেল করতে পারে?

সমাধান:
পরীক্ষার্থী পরীক্ষায় 1, 2, 3, 4, 5, 6 এর মধ্যে যেকোনো সংখ্যক বিষয়ে ফেল করতে পারে।

∴ মোট ফেল করার উপায়,
= 6C1 + 6C2 + 6C3 + 6C4 + 6C5 + 6C6
= (6 + 15 + 20 + 15 + 6 + 1)
= 63

১৬.
6টি ব্যঞ্জনবর্ণ ও 4টি স্বরবর্ণ থেকে 3টি ব্যঞ্জনবর্ণ ও 2টি স্বরবর্ণ নিয়ে মোট কতটি শব্দ তৈরি করা যাবে?
  1. 12600
  2. 14400
  3. 18320
  4. 22200
ব্যাখ্যা

প্রশ্ন: 6টি ব্যঞ্জনবর্ণ ও 4টি স্বরবর্ণ থেকে 3টি ব্যঞ্জনবর্ণ ও 2টি স্বরবর্ণ নিয়ে মোট কতটি শব্দ তৈরি করা যাবে?

সমাধান:
6টি ব্যঞ্জনবর্ণ থেকে 3টি ব্যঞ্জনবর্ণ বাছাই করার উপায়,
= 6C3 = 20

4টি স্বরবর্ণ থেকে 2টি স্বরবর্ণ বাছাই করার উপায়,
= 4C2 = 6

∴ মোট বর্ণ বাছাইয়ের উপায় = 20 × 6 = 120

এখন,
প্রতিটি শব্দে বর্ণ থাকবে 5টি, এদের সাজানোর উপায়,
= 5! = 120

সুতরাং, মোট শব্দ সংখ্যা = 120 × 120
= 14,400

১৭.
একটি পরীক্ষায় ক বিভাগ ও খ বিভাগে ৬টি করে মোট ১২টি প্রশ্ন আছে। একজন পরীক্ষার্থী মোট ৭টি প্রশ্নের উত্তর দেবে, তবে কোনো বিভাগ থেকে সর্বোচ্চ ৫টি প্রশ্ন নিতে পারবে। কতভাবে সে প্রশ্নগুলো বাছাই করতে পারে?
  1. 780
  2. 810
  3. 720
  4. 1020
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পরীক্ষায় ক বিভাগ ও খ বিভাগে ৬টি করে মোট ১২টি প্রশ্ন আছে। একজন পরীক্ষার্থী মোট ৭টি প্রশ্নের উত্তর দেবে, তবে কোনো বিভাগ থেকে সর্বোচ্চ ৫টি প্রশ্ন নিতে পারবে। কতভাবে সে প্রশ্নগুলো বাছাই করতে পারে?

সমাধান:
মোট ৭টি প্রশ্ন বাছাই করতে হবে, তবে কোনো বিভাগ থেকে ৫টির বেশি নেওয়া যাবে না। তাহলে, সম্ভাব্য উপায়গুলো হলো-

১) ক বিভাগ থেকে 2টি, খ বিভাগ থেকে 5টি
২) ক বিভাগ থেকে 3টি, খ বিভাগ থেকে 4টি
৩) ক বিভাগ থেকে 4টি, খ বিভাগ থেকে 3টি
৪) ক বিভাগ থেকে 5টি, খ বিভাগ থেকে 2টি

প্রতিটি ক্ষেত্রে বাছাইয়ের উপায়:
(১) 6C2 × 6C5 = 15 × 6 = 90
(২) 6C3 × 6C4 = 20 × 15 = 300
(৩) 6C4 × 6C3 = 15 × 20 = 300
(৪) 6C5 × 6C2 = 6 × 15 = 90

∴ মোট উপায় = 90 + 300 + 300 + 90 = 780

১৮.
18 বাহুবিশিষ্ট একটি বহুভুজের কতটি কর্ণ আছে?
  1. 121
  2. 135
  3. 163
  4. 190
ব্যাখ্যা

প্রশ্ন: 18 বাহুবিশিষ্ট একটি বহুভুজের কতটি কর্ণ আছে?

সমাধান:
আমরা জানি,
বহুভুজের কর্ণের সংখ্যা নির্ণয়ের সূত্র:
কর্ণের সংখ্যা = nC2 - n

এখানে, বহুভুজের বাহুর সংখ্যা n = 18

∴ কর্ণের সংখ্যা = 18C2 - 18
= {18!/2! × (18 - 2)!} - 18
= {18!/(2! × 16!)} - 18
= {(18 × 17 × 16!)/(2 × 1 × 16!)} - 18
= {(18 × 17)/2} − 18
= 153 - 18
= 135

১৯.
BEAUTIFUL শব্দটির বর্ণগুলির মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলিকে মোট কত রকমে সাজানো যেতে পারে?
  1. 24
  2. 60
  3. 120
  4. 32
ব্যাখ্যা

প্রশ্ন: BEAUTIFUL শব্দটির বর্ণগুলির মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলিকে মোট কত রকমে সাজানো যেতে পারে?

সমাধান:
BEAUTIFUL শব্দে মোট 9টি বর্ণ আছে। 
স্বরবর্ণ: E, A, U, I, U মোট 5টি, যার মধ্যে U আছে 2 বার।

যেহেতু স্বরবর্ণের অবস্থান পরিবর্তন করা যাবে না, তাই কেবল ব্যঞ্জনবর্ণগুলিকে (B, T, F, L) সাজানো যাবে।

ব্যঞ্জনবর্ণ = 4টি এবং সব ভিন্ন।
∴ সাজানোর সংখ্যা = 4! = 4 × 3 × 2 × 1 = 24