পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৭ নভেম্বর, ২০২২সময়40 minutes
মোট প্রশ্ন৭০
সিলেবাস
সমাজসেবা অধিদপ্তর - ২১.১০.২০২২ পদের নাম: ইউনিয়ন সমাজকর্মী (গ্রেড-১৬)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৭ নভেম্বর, ২০২২ · ৭০ প্রশ্ন

.
x - y = 2 এবং xy = 24 হলে (x + y)2 এর মান কত?
  1. ক) 90
  2. খ) 22
  3. গ) 100
  4. ঘ) 20
ব্যাখ্যা
প্রশ্ন: x - y = 2 এবং xy = 24 হলে (x + y)2 এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
 x - y = 2 
xy = 24 

এখন 
(x + y)= (2)2 + 4 × 24
            = 4 + 96
            = 100
.
কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?
  1. ক) ৬/৫
  2. খ) ১/২
  3. গ) ২/৩
  4. ঘ) ১১/১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?

সমাধান: 
যে ভগ্নাংশের লব হরের থেকে বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
৬/৫ = অপ্রকৃত ভগ্নাংশ
১/২ = প্রকৃত ভগ্নাংশ
২/৩ = প্রকৃত ভগ্নাংশ
১১/১২ = প্রকৃত ভগ্নাংশ
.
কোনটি বড়?
  1. ক) ০.০৫
  2. খ) ০.৫
  3. গ) ০.২৫
  4. ঘ) ০.৫৫
ব্যাখ্যা
প্রদত্ত দশমিক সংখ্যাগুলোর মধ্যে 
০.৫৫ সবচেয়ে বড়।
.
ল.সা.গু এর পূর্ণরূপ কী?
  1. ক) লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক
  2. খ) লঘিষ্ঠ সাধারণ গুণফল
  3. গ) লঘিষ্ঠ সাধারণ গুণিতক
  4. ঘ) লঘিষ্ঠ সাধারণ গুণক
ব্যাখ্যা
- ল.সা.গু এর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 
- গ.সা.গু এর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
.
বৃত্তের দৈর্ঘ্যকে কী বলে?
  1. ক) জ্যা
  2. খ) ব্যস
  3. গ) পরিধি
  4. ঘ) বৃত্তচাপ
ব্যাখ্যা
বৃত্ত সম্পর্কে কিছু তথ্য: 
- বৃত্তের দৈর্ঘ্য কে পরিধি বলে।
- একটি বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলে।
- জ্যা যদি বৃত্তের কেন্দ্রগামি হয় তবে তাকে ব্যাস বলে।
- ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ।
- বৃত্তের পরিধির অংশকে চাপ বলে।
- বৃত্তের ব্যাসার্ধ r হলে বৃত্তের পরিধি = 2πr
.
কোনটি বর্গসংখ্যা নয়?
  1. ক) ১
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৯
ব্যাখ্যা
কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ঐ সংখ্যার বর্গসংখ্যা বলা হয় 
এখানে,
১ × ১ = ১
২ × ২ = ৪
৩ × ৩ = ৯

৫ বর্গসংখ্যা নয়
.
দুইটি সংখ্যার বর্গের অন্তর ৩ হলে সংখ্যা দুটি কত?
  1. ক) ৪ ও ৯
  2. খ) ১ ও ২
  3. গ) ১৬ ও ২৫
  4. ঘ) ৩৬ ও ৪৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার বর্গের অন্তর ৩ হলে সংখ্যা দুটি কত?

সমাধান: 
অপশন টেস্ট: 
= ৪
= ১
- ১= ৩
.
কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে ৫ বছর, ৭ বছর ও ৯ বছর। তিনি ৪২০০ টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন। ৫ বছর বয়সী ছেলে কত টাকা পেল?
  1. ক) ১০০০
  2. খ) ১৪০০
  3. গ) ১৮০০
  4. ঘ) ২২০০
ব্যাখ্যা
প্রশ্ন: কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে ৫ বছর, ৭ বছর ও ৯ বছর। তিনি ৪২০০ টাকা বয়স অনুপাতে পুত্রদের মাঝে ভাগ করে দিলেন। ৫ বছর বয়সী ছেলে কত টাকা পেল?

সমাধান: 
তিন পুত্রের বয়সের অনুপাত = ৫ : ৭ : ৯
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৫ + ৭ + ৯ = ২১

 ৫ বছর বয়সী ছেলে পেল = {৪২০০ এর ৫/২১} টাকা
                                        =  ১০০০ টাকা
.
৩টি ৫ টাকায় কিনে ৫টি ৯ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?
  1. ক) ৭%
  2. খ) ৯%
  3. গ) ৮%
  4. ঘ) ৬%
ব্যাখ্যা
প্রশ্ন: ৩টি ৫ টাকায় কিনে ৫টি ৯ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?

সমাধান: 
৩ টি পণ্যের ক্রয়মূল্য ৫ টাকা
∴ ১ টি পণ্যের ক্রয়মূল্য ৫/৩ টাকা
আবার,
৫ টি পণ্যের বিক্রয় মূল্য ৯ টাকা
∴ ১ টি পণ্যের বিক্রয়মূল্য ৯/৫ টাকা

∴ লাভ = (৯/৫) - (৫/৩)
            = (২৭ - ২৫)/১৫
             = ২/১৫

৫/৩ টাকায় লাভ হয় ২/১৫ টাকা
∴ ১ টাকায় লাভ হয় (২ × ৩)/(১৫ × ৫) টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (২ × ৩ × ১০০)/(১৫ × ৫) টাকা
                              = ৮ টাকা
১০.
কোন বর্গের ক্ষেত্রফল ৪ বর্গমিটার হলে এর পরিসীমা কত?
  1. ক) ৮ মিটার
  2. খ) ১০ মিটার
  3. গ) ১২ মিটার
  4. ঘ) ২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বর্গের ক্ষেত্রফল ৪ বর্গমিটার হলে এর পরিসীমা কত?

সমাধান: 
বর্গের ক্ষেত্রফল ৪ বর্গমিটার
বর্গের এক বাহুর দৈর্ঘ্য a = √৪ = ২ মিটার 
বর্গের পরিসীমা = ৪a মিটার 
                        = (৪ × ২) মিটার 
                        = ৮ মিটার
১১.
x = 2, y = 4 হলে 7x - 3y = ?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 7
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: x = 2, y = 4 হলে 7x - 3y = ?

সমাধান: 
 x = 2, y = 4 

7x - 3y = 7 × 2 - 3 × 4 
            = 14 - 12 
            = 2
১২.
কোন আসল সরল সুদে পাঁচ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত?
  1. ক) ২০%
  2. খ) ১০%
  3. গ) ৫%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন আসল সরল সুদে পাঁচ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত?

সমাধান: 
ধরি,
আসল = ১০০
∴ সুদাসল = ২০০

 সুদ = ২০০  - ১০০ = ১০০ 
১০০ টাকার ৫ বছরের সুদ ১০০ টাকা
১০০ টাকার ১ বছরের সুদ ১০০/৫ টাকা
                                = ২০ টাকা
∴ সুদের হার ২০%
১৩.
কোন ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে এটি কোন ধরণের ত্রিভুজ?
  1. ক) সমবাহু
  2. খ) সূক্ষ্মকোণী
  3. গ) সমকোণী
  4. ঘ) স্থুলকোণী
ব্যাখ্যা
কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে, ত্রিভুজটিকে সমকোণী ত্রিভুজ বলে।
১৪.
সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ-
  1. ক) ৬০°
  2. খ) ৩০°
  3. গ) ৭০°
  4. ঘ) ৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ-

সমাধান
- যে ত্রিভুজের তিন কোণ সমান, তার বাহুগুলোও সমান হয় বলে তাকে সমবাহু ত্রিভুজ বলে।
- সমবাহু ত্রিভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ ৬০°।
- সমবাহু ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর সমান
১৫.
দুইটি কোণের সমষ্টি ৯০ ডিগ্রী হলে এর প্রত্যেকটি কোণের নাম কী?
  1. ক) সম্পূরক কোণ
  2. খ) পূরক কোণ
  3. গ) সরল কোণ
  4. ঘ) স্থুলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি কোণের সমষ্টি ৯০ ডিগ্রী হলে এর প্রত্যেকটি কোণের নাম কী?

সমাধান: 
দুইটি কোণের পরিমাপের সমষ্টি এক সমকোণ হলে কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ।
অর্থাৎ দুটি পূরক কোণের সমষ্টি = ৯০°
∴ ৪৫ ডিগ্রী কোণের পূরক কোণ = ৯০° - ৪৫° = ৪৫°
১৬.
চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন?
  1. ক) ‘আই-সিং
  2. খ) ফ-হিয়েন
  3. গ) হিউয়েন সাং
  4. ঘ) ইবনে বতুতা
ব্যাখ্যা
ফা-হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্ত  (৩৮০-৪১৩খ্রি.) এর সময় বাংলায় আসেন।
- ৩৯৯ খ্রিস্টাব্দে ফা-হিয়েন ভারত অভিমুখে যাত্রা করেন।
- গোবি, খোটান, পামির মালভূমি এবং গান্ধারন দেশ অতিক্রম করে তিনি ৪০১ খ্রিস্টাব্দে ভারতে প্রবেশ করেন।
- তিনি টানা ১০ বছর ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছিলেন।
- ফা-হিয়েনের ভ্রমন বৃত্তান্ত ‘ফো-কুয়ো-কিং’ নামে পরিচিত।
- এটি ভারতের ইতিহাসের একটি বিশিষ্ট ও প্রামাণ্য দলিল।

তথ্যসূত্র:- ইতিহাস প্রথম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
১৭.
ইখতিয়ার ঊদ্দীন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে?
  1. ক) ১২০০ সালে
  2. খ) ১২০৪ সালে
  3. গ) ১২১২ সালে
  4. ঘ) ১২১১ সালে
ব্যাখ্যা
১২০৪ সালে ইখতিয়ার ঊদ্দীন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন।
- বাংলার উত্তর ও উত্তর পশ্চিমাংশের সেন শাসনের অবসান ঘটিয়ে বাংলায় প্রাথমিক মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়।
- হিন্দু বৌদ্ধ শাসনের অবসান ঘটেও সূচনা হয় বিদেশী মুসলিম শাসনের ।
- ইসলামের আগমন এদেশের ঐতিহ্যবাহী সমাজ ও সংস্কৃতিতে আনে ব্যাপক পরিবর্তন।

• বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজী।
- বখতিয়ার খলজী আফগানিস্তানের গরমশির বা আধুনিক দশত-ই-মার্গের অধিবাসী ছিলেন।
- তিনি তুর্কিদের খলজী সম্প্রদায়ভুক্ত ছিলেন। 

তথ্যসূত্র:- ইতিহাস, বিএসএস প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
১৮.
কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ?
  1. ক) হুমায়ুন
  2. খ) বাবর
  3. গ) আকবর
  4. ঘ) জাহাঙ্গীর
ব্যাখ্যা
সম্রাট হুমায়ুন বাংলার রাজধানীর নতুন নামকরণ করেন ‘জান্নাতাবাদ’।
- সম্রাট হুমায়ূন বাংলায় ছয়মাস অবস্থান করেন।

• হুমায়ুন (১৫৩০-১৫৫৬) মুগল সম্রাট  বাবরের জ্যেষ্ঠ পুত্র।
- ১৫৩০ খ্রিস্টাব্দে পিতার উত্তরাধিকারী হিসেবে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। 

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
১৯.
ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় সুবেদার কে ছিলেন?
  1. ক) ইব্রাহীম খান
  2. খ) ইসলাম খান
  3. গ) শায়েস্তা খান
  4. ঘ) মীর জুমলা
ব্যাখ্যা
• ১৬১০ খ্রিস্টাব্দে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন।
- সম্রাটের নামানুসারে ঢাকার নাম করেন জাহাঙ্গীরনগর। 

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
২০.
ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১ জুলাই, ২০১৯
  2. খ) ১ জুলাই, ১৯২১
  3. গ) ১ জুলাই, ১৯১৯
  4. ঘ) ১ জুলাই, ১৯২৩
ব্যাখ্যা
• ঢাকা বিশ্ববিদ্যালয়  বাংলাদেশের প্রাচীনতম, সর্ববৃহৎ এবং উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান।
- ১৯২০ সালে ভারতীয় বিধানসভায় গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইনবলে ১৯২১ সালের ১ জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
- ঢাকার রমনা এলাকার প্রায় ৬০০ একর জমি নিয়ে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। 

তথ্যসূত্র:- ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
২১.
বঙ্গভঙ্গ রদ হয় কোন সনে?
  1. ক) ১৯১৬
  2. খ) ১৯০৫
  3. গ) ১৯২০
  4. ঘ) ১৯১১
ব্যাখ্যা
• লর্ড কার্জন (১৮৯৮-১৯০৫) ভাইসরয় থাকাকালীন সময়ে ১৯০৫ সালের ১৬ অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয়।
• রাজা পঞ্চম জর্জ ১৯১১ সালের ডিসেম্বর মাসে দিল্লি­তে তাঁর রাজ্যাভিষেক দরবারে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন।

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
২২.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কতবার পরিবর্তন করা হয়েছে?
  1. ক) ১৫ বার
  2. খ) ১৬ বার
  3. গ) ১৭ বার
  4. ঘ) ১৮ বার
ব্যাখ্যা
•  ৫০ বছরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৭ বার পরিবর্তন করা হয়েছে।
- প্রথম সংশোধনীর মূল কারণ ছিল যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করা।
- সংবিধানের প্রথম সংশোধনী বিল পাস হয় ১৯৭৩ সালের ১৫ই জুলাই।
- অন্যদিকে, সর্বশেষ ২০১৮ সালে সংশোধনীর মাধ্যমে ৫০টি সংরক্ষিত নারী আসন আরও ২৫ বছর বহাল রাখার বিধান আনা হয়েছে।

• সংবিধান  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সংবিধান কার্যকর করা হয়।
- সংবিধানে ১১টি ভাগে মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।

 তথ্যসূত্র:- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। 
২৩.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কত?
  1. ক) ১৫২
  2. খ) ১৫১
  3. গ) ১৪৮
  4. ঘ) ১৫৩
ব্যাখ্যা
• সংবিধান  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সংবিধান কার্যকর করা হয়।
- সংবিধানে ১১টি ভাগে মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।

•  ৫০ বছরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৭ বার পরিবর্তন করা হয়েছে।
- প্রথম সংশোধনীর মূল কারণ ছিল যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করা।
- সংবিধানের প্রথম সংশোধনী বিল পাস হয় ১৯৭৩ সালের ১৫ই জুলাই।
- অন্যদিকে, সর্বশেষ ২০১৮ সালে সংশোধনীর মাধ্যমে ৫০টি সংরক্ষিত নারী আসন আরও ২৫ বছর বহাল রাখার বিধান আনা হয়েছে।

 তথ্যসূত্র:- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
২৪.
মুজিবনগর সরকার গঠিত হয় কোন তারিখে?
  1. ক) ১০ই এপ্রিল ১৯৭১
  2. খ) ১৪ই এপ্রিল ১৯৭১
  3. গ) ১৭ই এপ্রিল ১৯৭১
  4. ঘ) ১২ই এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা
• ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগর সরকার গঠিত হয়।
- মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার।  
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল মান্নান এম.এন.এ।
- স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী এম.এন.এ।
- নবগঠিত সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে এখানে গার্ড অব অনার প্রদান করা হয়। 
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
- মুজিবনগর সরকারের কর্মকান্ড বাংলাদেশ ভূখন্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এ সরকার প্রবাসী মুজিবনগর সরকার হিসেবেও খ্যাত।

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
২৫.
‘গ্রীনপিস’ কোন দেশের পরিবেশবাদী গ্রুপ?
  1. ক) সুইজারল্যান্ড
  2. খ) নিউজিল্যান্ড
  3. গ) নেদারল্যান্ড
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
• গ্রিন পিসের সদর দপ্তর নেদারল্যান্ডস-এর আমস্টারডাম শহরে৷
• ১৯৭১ সালের ১৫ সেপ্টেম্বরে  গ্রিন পিস শুরু করে তার প্রথম আনুষ্ঠানিক শুভযাত্রা৷
-  ‘ডোন্ট মেইক অ্যা ওয়েইভ' গ্রুপ তাদের নাম পরিবর্তন করে৷ নতুন নাম হয় ‘গ্রিন পিস'৷
- যদিও গ্রিন পিসের জন্ম ক্যানাডার ভ্যানকুভারে, কিন্তু গ্রিন পিসের সদর দপ্তর নেদারল্যান্ডস-এর আমস্টারডাম শহরে৷

সূত্র: ডয়চে ভেলের বাংলা বিভাগ।
২৬.
জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ক) ১৯৩
  2. খ) ১৯১
  3. গ) ১৯৭
  4. ঘ) ১৯২
ব্যাখ্যা
• জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি দেশ
• পোল্যান্ডসহ জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি। 
• ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।

• জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি।
এগুলো হলো:
- সাধারণ পরিষদ
- নিরাপত্তা পরিষদ
- অর্থনৈতিক ও সামাজিক কমিশন
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
- অছি পরিষদ ও
- জাতিসংঘ সচিবালয়।

• জাতিসংঘের অফিসিয়াল ভাষা ছয়টি।
এগুলো হলো:
- ইংরেজি
- ফ্রেঞ্চ/ফরাসি
- রাশিয়ান
- চীনা
- স্পেনিশ
- আরবি।

• জাতিসংঘের কার্যকরি ভাষা দুইটি।
- ইংরেজি
- ফ্রেঞ্চ/ফরাসি

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট
২৭.
A.C.U-এর পূর্ণরূপ কী?
  1. ক) American Cluster Union
  2. খ) Asian Clearing Union
  3. গ) Asian Cluster Union
  4. ঘ) American Clearing Union
ব্যাখ্যা
Asian Clearing Union (ACU) হলো- কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা।
- এশিয়ার ৯ দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তা প্রতি দুই মাস পরপর নিষ্পত্তি হয়।
- বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়।
- ইরানের রাজধানী তেহরানে আকুর সদর দপ্তর।
- ১৯৭৪ সালে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছে।

তথ্যসূত্র: Asian Clearing Union (ACU)
২৮.
শেখ মুজিবকে রাজনীতির কবি উপাধি দিয়েছিল-
  1. ক) দ্যা ইকোনমিষ্ট
  2. খ) দ্যা টাইম
  3. গ) দ্যা গার্ডিয়ান
  4. ঘ) দ্যা নিউজ উইক
ব্যাখ্যা
• ১৯৭১ সালের ৫ এপ্রিল প্রকাশিত দ্যা নিউজ উইক ম্যাগাজিন বঙ্গবন্ধুকে ’রাজনীতির কবি’ হিসেবে আখ্যায়িত করে। 
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯২০-১৯৭৫)  জাতির জনক এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি (২৬ মার্চ ১৯৭১ থেকে ১১ জানুয়ারি ১৯৭২)।
- ১৯৭৩ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় জুলিও কুরি পদক। 
- ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে সর্বদলীয় ছাত্র সংগ্রাম থেকে তোফায়েল আহমদ 'বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করেন।

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া ও mujib100.gov.bd
 
২৯.
ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে?
  1. ক) ইউক্রেন
  2. খ) পোল্যান্ড
  3. গ) জার্মান
  4. ঘ) ইতালি
ব্যাখ্যা
ইউক্রেন বিশ্বের শীর্ষস্থানীয় গম ও খাদ্য শস্য উৎপাদনকারী দেশ।
- তাই ইউক্রেনকে ‘ইউরোপের রুটির ঝুড়ি’ বলা হয়।

তথ্যসূত্র:- Britannica
৩০.
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মদিন-
  1. ক) ১৭ই এপ্রিল, ১৯১৮
  2. খ) ১৭ই মার্চ, ১৯১৮
  3. গ) ১৭ই মার্চ, ১৯২০
  4. ঘ) ১৭ই মে, ১৯২০
ব্যাখ্যা
• শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর বাবা শেখ লুৎফর রহমান এবং মা শেখ সায়েরা খাতুন।
- ৪ কন্যা এবং ২ পুত্র সন্তানের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয়।
- মা-বাবা তাঁকে ‘খোকা’ বলে ডাকতেন।
 
• ১৯৭৫ সালে ১৫ আগস্টের ভোরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে নিজ বাসভবনে সেনাবাহিনীর কিছু বিপথগামী ও উচ্চাভিলাষী বিশ্বাসঘাতক অফিসারদের হাতে সপরিবারে নিহত হন।
- দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা বিদেশে অবস্থান করায় সৌভাগ্যক্রমে বেঁচে যান।
- ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে অন্ধকারতম দিন।
- বাঙালি জাতি এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে এবং সাথে সাথে স্মরণ করে বিশাল হৃদয়ের সেই মহাপ্রাণ মানুষটিকে যিনি তাঁর সাহস, শৌর্য, আদর্শের মধ্য দিয়ে চিরকাল বেঁচে থাকবেন বাঙালি জাতির অন্তরে।

তথ্যসূত্র:- mujib100.gov.bd
৩১.
‘দুই বিঘা জমি’ কবিতাটি কার লেখা?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) কায়কোবাদ
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা
• 'দুই বিঘা জমি'- রবীন্দ্রনাথ ঠাকুরের 'কথা ও কাহিনী' কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত একটি কবিতা।
'কথা' (১৮৯৯) ও 'কাহিনী' (১৮৯৯) - দুটি আলাদা কাব্যগ্রন্থ ছিলো যা পরবর্তীতে 'কথা ও কাহিনী' নামে ১৯০০ সালে প্রকাশিত হয়।
- এই কাব্যগ্রন্থটি বাঙ্গালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে উৎসর্গ করা হয়।
'কথা ও কাহিনী' কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত কবিতাগুলো হচ্ছে -
- কত কী যে আসে কত কী যে যায়
- গানভঙ্গ
- পুরাতন ভৃত্য
- দুই বিঘা জমি
- দেবতার গ্রাস
- নিস্ফল উপহার
- দীন দান
- বিসর্জন
- জুতা আবিষ্কার

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং 'কথা ও কাহিনী' কাব্যগ্রন্থ।
৩২.
ছেলেটি দ্রুত দৌঁড়ায়। ‘দ্রত’ কোন পদের উদাহরণ?
  1. ক) বিশেষণ
  2. খ) ক্রিয়া
  3. গ) ক্রিয়া বিশেষণ
  4. ঘ) বিশেষ্য
ব্যাখ্যা
ক্রিয়া বিশেষণ: যে শব্দ ক্রিয়া পদকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে।
যেমন -
- ছেলেটি দ্রুত দৌড়ায়।
- লোকটি ধীরে হাঁটে।
- মেয়েটি গুনগুনিয়ে গান করছে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৩৩.
মন রূপ মাঝি = মন মাঝি কোন সমাসের উদাহরণ?
  1. ক) বহুব্রীহি
  2. খ) তৎপুরুষ
  3. গ) রূপক কর্মধারয়
  4. ঘ) দ্বন্দ্ব
ব্যাখ্যা
• মন রূপ মাঝি= মন মাঝি, রূপক কর্মধারয় সমাসের উদাহরণ

• কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়।
- এগুলােকে রূপক কর্মধারয় সমাস বলে।
যেমন –
- বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু
- মন রূপ মাঝি = মনমাঝি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৩৪.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) মুমুর্ষূ
  2. খ) মুমুর্ষু
  3. গ) মুমূর্ষু
  4. ঘ) মূমূর্ষূ
ব্যাখ্যা
শুদ্ধ বানান - মুমূর্ষু

মুমূর্ষু (বিশেষণ)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = √ম্+সন্‌+উ
- অর্থ: মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্ৰায়

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩৫.
‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অর্ণব
  2. খ) অর্ক
  3. গ) প্রসূন
  4. ঘ) পল্লব
ব্যাখ্যা
'অর্ক' 'সূর্য' শব্দের সমার্থক শব্দ।
'সূর্য' শব্দের অন্যান্য সমার্থক শব্দ - আফতাব, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি। 

অন্যদিকে, 
অর্ণব = সমুদ্র এর সমার্থক শব্দ।
প্রসূন = ফুল এর সমার্থক শব্দ।
পল্লব = পাতা এর সমার্থক শব্দ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৬.
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
  1. ক) ১০টি
  2. খ) ৮টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা
উপযুক্ত বর্ণসমূহকে মাত্রার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়। ।

• মাত্রাহীন বর্ণ: বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা ১০ টি।
এর মধ্যে স্বরবর্ণ ৪টি এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ)।

• অর্ধমাত্রার বর্ণ: বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮টি।
এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)।

• পূর্ণমাত্রার বর্ণ: বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রার বর্ণ ৩২টি।
এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬টি।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৭.
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
  1. ক) কার
  2. খ) ফলা
  3. গ) স্বরলিপি
  4. ঘ) সম্প্রসারণ
ব্যাখ্যা
• স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে 'কার' বলে।
- স্বরবর্ণে কার আছে ১০ টি।
- 'অ' স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই। তাই 'অ' একটি নিলীন বর্ণ।

• ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে।
- ব্যঞ্জনবর্ণে ফলা আছে মোট ৬ টি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৩৮.
যা ক্রিয়া সম্পাদন করে তাকে কী বলে?
  1. ক) বিজ্ঞপ্তি
  2. খ) উপসর্গ
  3. গ) অনুজ্ঞা
  4. ঘ) কারক
ব্যাখ্যা
• কারক শব্দটির অর্থ হলো- যা ক্রিয়া সম্পাদন করে।
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, তাকে কারক বলে।

• কারক ছয় প্রকার :
- কর্তা কারক
- কর্ম কাবক
- করণ কারক
- অপাদান কারক
- অধিকরণ কারক ও
- সম্বন্ধ কারক।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৩৯.
বাংলা উপসর্গ কয়টি?
  1. ক) ২০টি
  2. খ) ২১টি
  3. গ) ১৯টি
  4. ঘ) ১২টি
ব্যাখ্যা
• উপসর্গ ৩ প্রকার। যথা- বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ।

• বাংলা উপসর্গ ২১ টি। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
• তৎসম উপসর্গ ২০ টি। যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৪০.
সংখ্যা গণনার মূল একক-
  1. ক) শূণ্য
  2. খ) এক
  3. গ) ক্রম
  4. ঘ) তারিখ
ব্যাখ্যা
• সংখ্যা মানে গণনা বা গণনা দ্বারা লব্ধ ধারণা।
- সংখ্যা গণনার মূল একক 'এক'।
- কাজেই সংখ্যাবাচক শব্দে এক, একাধিক, প্রথম, প্রাথমিক ইত্যাদির ধারণা করতে পারি।
যেমন: এক টাকা, দশ টাকা

সংখ্যাবাচক শব্দ চার প্রকার
যথা:
- অংকবাচক
- পরিমাণ বা গণনাবাচক
- ক্রম বা পূরণবাচক
- তারিখবাচক

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৪১.
‘চোখের বালি’- বাগধারাটির অর্থ কী?
  1. ক) প্রিয় বস্তু
  2. খ) বিরক্তিকর বস্তু
  3. গ) আকর্ষণ
  4. ঘ) চোখের রোগ
ব্যাখ্যা
• ‘চোখের বালি’ বাগধারাটির অর্থ = চক্ষুশূল/বিরক্তিকর বস্তু
উদাহরণ- আমি তো তার চোখের বালি, আমি তার কাছে যাব না৷

• আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে, 
চোখের বালি (বিশেষ্য) এর অর্থ: 
- চোখের জন্য পীড়াদায়ক বালিকণা
- (আলংকারিত অর্থে) যাকে দেখলে বালিকণার মতো পীড়া অনুভূত হয়; চক্ষুশূল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি
৪২.
‘উভয় সংকট’ বাগধারাটির অর্থ কী?
  1. ক) দুই দিকে পথ
  2. খ) দুই দিকে বিপদ
  3. গ) আসন্ন সংকট
  4. ঘ) ভুলপথে গমন
ব্যাখ্যা
উভয়সংকট (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = উভয়+সংকট
অর্থ: কোনো দিকেই পরিত্রানের উপায় নেই এমন অবস্থা। 
বা দুই দিকে বিপদ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪৩.
বাংলা লিপির উৎস কি?
  1. ক) সংস্কৃত লিপি
  2. খ) চীনা লিপি
  3. গ) আরবী লিপি
  4. ঘ) ব্রাহ্মী লিপি
ব্যাখ্যা
বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে।
- তাই বাংলা বর্ণমালার উৎস ব্রাহ্মী লিপি। 

ব্রাহ্মী লিপির তিনটি রূপ রয়েছে।
- সারদা,
- নাগর ও
- কুটিল।

- 'কুটিল' রূপ থেকে এসেছে বাংলা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৪.
বাংলাদেশের জাতীর কবি কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) জীবনানন্দ দাশ
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) জসীম উদ্দীন
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- নজরুল ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ১৩৮৩ বঙ্গাব্দের ১২ই ভাদ্র (১৯৭৬ সালের ২৯ আগস্ট) ঢাকার পিজি হাসপাতালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৪৫.
বাক্যে যতিচিহ্ন দাঁড়ি (।) থাকলে কতক্ষণ থামতে হয়?
  1. ক) ১ সেকেন্ড
  2. খ) ১ বলতে যে সময় প্রয়োজন
  3. গ) এক বলার দ্বিগুন
  4. ঘ) থামার প্রয়োজন নেই
ব্যাখ্যা
• বাক্যে যতিচিহ্ন দাঁড়ি (।) থাকলে ১ সেকেন্ড থামতে হয়.

• বাক্যে যতিচিহ্ন অনুসারে থামার পরিমাণ:
- কমা বা পাদচ্ছেদ এবং উদ্ধরণ চিহ্ন থাকলে -- 'এক' উচ্চারণে যত সময় লাগে সেই পরিমাণ সময় থামতে হয়।
- সেমিকোলন বা অর্ধচ্ছেদ থাকলে -- 'এক' বলার দ্বিগুণ সময় থামতে হয়।
- হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন ও ব্রাকেট থাকলে -- থামার প্রয়োজন হয় না।
- দাড়ি বা পূর্ণচ্ছেদ, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাস, ড্যাস ইত্যাদি চিহ্ন থাকলে - এক সেকেন্ড থামতে হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৪৬.
কোন পুরুষবাচক শব্দের দুইটি স্ত্রীবাচক শব্দ আছে?
  1. ক) রাষ্ট্রপতি
  2. খ) যোদ্ধা
  3. গ) দেবর
  4. ঘ) কেরানী
ব্যাখ্যা
• কিছু পুরুষবাচক শব্দের দুটি  করে স্ত্রীবাচক শব্দ রয়েছে।
যেমন- 
- দেবর - ননদ/জা
- ভাই - বোন/ভাবী 
- শিক্ষক - শিক্ষিকা/শিক্ষক পত্নী
- বন্ধু - বান্ধবী/বন্ধু পত্নী 
- দাদা - দিদি/ বৌদি 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭.
‘তারিখ’ কোন ভাষার শব্দ-
  1. ক) আরবী
  2. খ) ফার্সি
  3. গ) তুর্কি
  4. ঘ) পুর্তগিজ
ব্যাখ্যা
তারিখ (বিশেষ্য) 
- আরবি ভাষা থেকে আগত শব্দ
অর্থ: মাসের দিন নির্দেশিক সংখ্যা, তিথি। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪৮.
‘কবর’- কবিতাটি কে লিখেছেন?
  1. ক) কায়কোবাদ
  2. খ) জসীম উদ্দীন
  3. গ) মাইকেল মধুসূদন দত্ত
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
• 'কবর' কবিতাটির রচয়িতা পল্লীকবি জসীমউদদীন। 
- কবিতাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায় ।
- কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত ।
- কবিতাটিতে ১১৮টি পংক্তি আছে ।

 • কবি কলেজে পড়ার সময় কবিতাটি রচনা করেন ।
- কবি ছাত্রাবস্থাতেই কবিতাটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য- তালিকাভুক্ত হয় ।
- প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ কবিতাটির বিষয়বস্তু ।

উৎস: সাহিত্য পাঠ (একাদশ-দ্বাদশ শ্রেণি) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৯.
’রবীন্দ্র’- এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) রবী+ইন্দ্র
  2. খ) রবী+ঈন্দ্র
  3. গ) রবি+ইন্দ্র
  4. ঘ) রবি+ঈন্দ্র
ব্যাখ্যা
• 'রবীন্দ্র' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো রবি+ইন্দ্র।

• ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়।
- অনুরূপভাবে: অতীত, পরীক্ষা, প্রতীক্ষা, সতীন্দ্র, রবীন্দ্র, মহীন্দ্র, সতীশ ইত্যাদি৷

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৫০.
ক্রিয়ার কাল কত প্রকার?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা
• ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলে।
- ক্রিয়ার কাল তিন প্রকার।
যথা-
- বর্তমান কাল,
- অতীত কাল ও
- ভবিষ্যৎ কাল।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৫১.
He has no appetite ____ food.
  1. ক) to
  2. খ) for
  3. গ) with
  4. ঘ) about
ব্যাখ্যা
সঠিক উত্তর হচ্ছে - for.
Appetite - the feeling of wanting something very much বা (বিশেষত খাদ্যের জন্য) জৈব আকাঙ্ক্ষা; ক্ষুধা।
Appetite এর পর appropriate preposition হিসাবে for ব্যবহৃত হয়। 
Complete sentence: He has no appetite for food.
৫২.
His words conform........his work.
  1. ক) about
  2. খ) into
  3. গ) with
  4. ঘ) for
ব্যাখ্যা
His words conform ___ his work বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে - with.

to be similar or identical বা to be in agreement or harmony বুঝাতে conform এর পরে to অথবা with বসে।
ex: Changes that conform with our plans.

Source: Merriam-webster Dictionary
৫৩.
One of the students ____ failed.
  1. ক) has
  2. খ) have
  3. গ) would
  4. ঘ) will
ব্যাখ্যা
কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).
One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
তাই বাক্যটিতে one of the এরপর plural noun students হয়েছে এবং singular form হিসেবে verb হবে has.

সম্পূর্ণ বাক্যটি - One of the students has failed.
৫৪.
The thief ran away after he ___ the police.
  1. ক) saw
  2. খ) seen
  3. গ) sean
  4. ঘ) had seen
ব্যাখ্যা
after দ্বারা দুইটি clause যুক্ত থাকলে এর প্রথম অংশ Past indefinite tense হলে এর পরের অংশ past perfect tense এ হয়।
যেহেতু প্রদত্ত বাক্যটিতে after যুক্ত clause টি past indefinite এ আছে, সুতরাং এর পরের অংশে past perfect হবে।
তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - had seen.
সম্পূর্ণ বাক্যটি - The thief ran away after he had seen the police.
৫৫.
Which of the following is plural?
  1. ক) furniture
  2. খ) linguistics
  3. গ) geese
  4. ঘ) news
ব্যাখ্যা
প্রশ্ন প্রদত্ত অপশন গুলোর মধ্যে - 
Furniture একটি singular word, এর কোনো plural form হয় না।
linguistics এবং news are nouns, which are plural in form but singular in use.
আর Geese হচ্ছে Goose এর plural form.

সুতরাং বোঝা যাচ্ছে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - কেবল মাত্র Geese, plural হিসেবে ব্যবহৃত হয় , এবং যার singular form আছে।
তাই Geese অধিকতর গ্রহণযোগ্য উত্তর।
৫৬.
He got his house ___ last month.
  1. ক) to paint
  2. খ) painting
  3. গ) paint
  4. ঘ) painted
ব্যাখ্যা
Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

Causative verb হিসাবে get এর structure - 
Subject + get + object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।

সুতরাং, প্রদত্ত বাক্যে কাউকে দিয়ে রং করিয়ে নেওয়া বোঝাতে paint এর past participle form হিসাবে painted হবে।
৫৭.
She made her daughter ___ homework.
  1. ক) do
  2. খ) did
  3. গ) to do
  4. ঘ) done
ব্যাখ্যা
Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

Causative verb হিসাবে 'Make' এর ব্যবহার - 
Make এরপর কোনো ব্যক্তি বা বস্তু থাকলে verb এর base form বসে।
প্রদত্ত বাক্যে made এরপর her daughter ব্যক্তি বাচক তাই এরপর verb do বসবে।
৫৮.
The man got used to ____ a walk every morning.
  1. ক) take
  2. খ) taken
  3. গ) taking
  4. ঘ) took
ব্যাখ্যা
সঠিক উত্তর হবে - taking.
যদি কোনো বাক্যে শুধু used to থাকলে verb এর base form হয়। 
কিন্তু be used to/ get used to + Verb + ing হয়। 
যেহেতু প্রদত্ত প্রশ্নে used to এর পূর্বে got আছে তাই এরপরের verbটির সাথে ing যুক্ত হবে। 
সম্পূর্ণ বাক্যটি হবে - The man got used to taking a walk every morning.
৫৯.
He does not like company. So, he has ___ friends.
  1. ক) a few
  2. খ) few
  3. গ) many
  4. ঘ) fewer
ব্যাখ্যা
A few, Little, few  ইত্যাদি বাক্যে Determiner হিসাবে বসে।

Few - নেই বললেই চলে।
A few - সামান্য পরিমান বোঝায়।
 fewer - বেশি নয়; স্বল্প।
many -  বহু; বহুসংখ্যক; অনেক।

few, negative অর্থে ব্যবহৃত determiner. যেহেতু প্রদত্ত বাক্যেটি negative অর্থ প্রকাশ করে, তাই এখানে, শুধু few ব্যবহার হবে।
৬০.
There was ___ water in the Jug. She could quench her thirst.
  1. ক) a little
  2. খ) little
  3. গ) less
  4. ঘ) the little
ব্যাখ্যা
Uncountable noun এর ক্ষেত্রে little/ a little Determiner হিসাবে ব্যবহৃত হয়।
আবার - হ্যাঁ - বোধক অর্থে a little এবং না - বোধক অর্থে little বসে।

যেহেতু water একটি uncountable noun  এবং There was ___ water in the Jug She could quench her thirst. বাক্যটি দ্বারা বোঝাচ্ছে যে, jug এ যে পরিমাণ পানি আছে তা দ্বারা তার তৃষ্ণা মেটানো সম্ভব অর্থাৎ বাক্যটি হ্যা-বোধক।
তাই এর পূর্বে a little বসবে।
৬১.
Which of the following is singular?
  1. ক) trousers
  2. খ) jeans
  3. গ) glasses
  4. ঘ) athletics
ব্যাখ্যা
Athletics - Athletics is plural in form but is used with both plural and singular verbs.

প্রশ্ন প্রদত্ত অন্য অপশন গুলোর মধ্যে - 
Trousers, Glasses and Trousers এই noun তিনটি সর্বদাই plural, এদের কোনো singular form হয় না।
৬২.
Truth triumphs ___ falsehood.
  1. ক) on
  2. খ) over
  3. গ) to
  4. ঘ) for
ব্যাখ্যা
Triumph over -  কোনো কিছুর বা কারোর বিপক্ষে জয় বা সাফল্য বোঝাতে triumph over ব্যবহৃত হয়।
তাই সঠিক উত্তর হচ্ছে - over.
সম্পূর্ন বাক্যটি - Truth triumphs over falsehood.
৬৩.
The jury ___ unanimous in giving verdict.
  1. ক) was
  2. খ) were
  3. গ) have
  4. ঘ) has
ব্যাখ্যা
শ্যূন্যস্থানে সঠিক উত্তর হবে - was.
Jury অর্থ বিচারকমণ্ডলী এবং এটি একটি collective noun.
Collective noun হচ্ছে অবিভক্ত সমষ্টি এবং এর verb এবং pronoun দুটোই singular হয়ে থাকে।

unanimous অর্থ সর্বসম্মতভাবে; একবাক্যে; সমস্বরে।
The jury ___ unanimous in giving verdict - বাক্যটিতে unanimous দ্বারা বোঝা যাচ্ছে যে , the jury, verdict এর ক্ষেত্রে অবিভক্ত মতামত প্রকাশ করছে তাই এর verb হবে singular অর্থাৎ was. 

মনে রাখতে হবে, Collective Noun এর সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে, তাদেরকে একক ভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদাভাবে বোঝালে ,তাদেরকে noun of multitude বলে। Noun of multitude এর verb and pronoun দুটাই plural হয়ে থাকে।
যেমন: The jury were divided in giving virdict.
৬৪.
They were sitting by a swimming pool. Here the underlined word is a -
  1. ক) participle
  2. খ) infinitive
  3. গ) gerund
  4. ঘ) finite verb
ব্যাখ্যা
Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
এই বাক্যে 'swimming' শব্দটি Gerund হবে।

- Sometimes it is difficult to distinguish between a present participle and a gerund, since gerunds can also be used as adjectives.
For example:
In the phrase 'swimming pool' the word 'swimming' is a gerund used as an adjective.
- We know this because, swimming pool means pool that is used for the activity of swimming.
- It is not a present participle because the pool is not doing the action of swimming.

Lets see another example:
- He dived into the swimming pool.
- He waved to the swimming children.

In the first sentence, the pool is used for swimming. So it is a Gerund.
In the second sentence, children are doing the action of swimming. So it is a Present Participle.

------------------------
Here are some other examples of gerunds used as adjectives:
- Sewing machine
- Frying pan
- Baking sheet
- Fishing rod
- Bathing suit
- Drinking water
- Shaving cream
- Ironing board

Source: Gmat Club and Applied English Grammar and Composition, P.C Das
৬৫.
A stitch in time saves ___
  1. ক) money
  2. খ) nine
  3. গ) time
  4. ঘ) energy
ব্যাখ্যা
শূন্যস্থানের সঠিক উত্তর হবে nine.
- A stitch in time saves nine হচ্ছে একটি proverb যার অর্থ সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।
- It refers to timely action.
৬৬.
The child saw a flying bird. Here the underline word is a-
  1. ক) participle
  2. খ) gerund
  3. গ) infinitive
  4. ঘ) finite verb
ব্যাখ্যা
Verb এর সাথে ing যুক্ত হয়ে যখন একই সাথে verb ও adjective এর কাজ করে তখন তাকে participle বলে। 
প্রদত্ত বাক্যে verb fly এর সাথে ing যুক্ত হয়ে flying হয়েছে যা noun bird কে modify করেছে। সুতরাং এখানে flying একটি participle.
৬৭.
It was necessary that she ____ the meeting.
  1. ক) joined
  2. খ) join
  3. গ) joins
  4. ঘ) to join
ব্যাখ্যা
Essential, Necessary, Advised, Required ইত্যাদি এরপর that clause থাকলে verb এর base form হয়।
সুতরাং নিয়মানুযায়ী শূন্যস্থানে join বসবে। 
সম্পূর্ণ বাক্যটি - It was necessary that she join the meeting.
৬৮.
If he helps me, I ____ the work.
  1. did
  2. will do
  3. would do
  4. would have done
ব্যাখ্যা
• If যুক্ত কোন sentence এর if যুক্ত বা প্রথম অংশটি present indefinite এ হলে পরের cluse টি future indefinite এ হবে।
- Structure: If + present indefinite + future indefinite.
- সুতরাং নিয়মানুযায়ী সম্পূর্ণ বাক্যটি হবে -
- If he helps me, I will do the work.
৬৯.
I introduced my friend ___ my parents.
  1. ক) to
  2. খ) with
  3. গ) between
  4. ঘ) among
ব্যাখ্যা
সঠিক উত্তর হবে - to.
Introduce to - কাউকে কোনো কিছুর সাথে পরিচিত করানো অর্থে introduce to ব্যবহৃত হয়।
যেহেতু প্রদত্ত প্রশ্নে কারোর সাথে পরিচয় করিয়ে দেয়া বোঝানো হয়েছে তাই সঠিক উত্তর হবে to.
সম্পূর্ণ বাক্য - I introduced my friend to my parents.
৭০.
Vice results __ misery.
  1. ক) to
  2. খ) for
  3. গ) with
  4. ঘ) in
ব্যাখ্যা
কোনো কিছুর পরিণতিতে বা ফলস্বরূপ অন্য কিছু হওয়া অর্থে result in something ব্যবহৃত হয়। যেহেতু প্রশ্নে vice এর result হিসাবে misery কে বোঝানো হয়েছে, তই সঠিক  উত্তর হবে - in.
সম্পূর্ণ বাক্য - Vice results in misery.