ব্যাখ্যা
অর্থ:
- আবৃত, আচ্ছাদিত
- গুপ্ত, অপ্রকাশিত
- সংকুচিত
অন্যদিকে,
- সংবিত্তি = অনুভব
- সংবৃত্তি = সম্পাদন, জন্ম
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১১৪ প্রশ্ন
Noun যদি জড়পদার্থ বা প্রাণহীন বুঝায় তবে তা Neuter Gender হয়।
কিন্তু জড়পদার্থ না হওয়া সত্ত্বেও baby, child, mouse, dog, cat, bird ইত্যাদি Neuter Gender।
সাধারণত Neuter gender হয় -
1. Non-living thing.
2. Flora and fauna (Plants, trees, animals, birds)
3. Child, baby.
===========
প্রশ্নের অপশনে Neuter Garnder না থাকলে সঠিক উত্তর - Common Gender হতে পারে।
পেট্রোল অথবা, ডিজেল পোড়ালে তাপ শক্তি উৎপন্ন হয়। এছাড়া গ্যাস, কয়লা, কাঠ এর অনুরূপ।
রান্না করতে, মোটর গাড়ী বা, রেলগাড়ির ইঞ্জিন চালাতে যে শক্তি ব্যবহার করা হয়, তাকে তাপ শক্তি বলে।
তাপ শক্তি ছাড়া কোন প্রাণী, উদ্ভিদ বাঁচতে পারে না।
উৎস: সপ্তম শ্রেণির বিজ্ঞান
শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। শব্দ সবচেয়ে বেশি দ্রুত চলাচল করে থাকে কঠিন মাধ্যমে, এরপর যথাক্রমে তরল এবং গ্যাসীয় মাধ্যমে।
শব্দের এক স্থান থেকে অন্যস্থানে যাতায়াতকে শব্দ সঞ্চালন বলে।
উৎস: সপ্তম শ্রেণির বিজ্ঞান
একক ক্ষেত্রফলের উপর বায়ু যে বল প্রয়োগ করে, তাই বায়ুচাপ। বায়ু সবদিক থেকে চাপ দেয়। কোন স্থানের বায়ুচাপ নির্ভর করে সেখানকার তাপমাত্রার উপর। তাপমাত্রা বাড়লে কোন বদ্ধ পাত্রে বায়বীয় পদার্থের চাপ বেড়ে যায়। কিন্তু, বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লে বায়ুচাপ কমে যায়, কারণ বায়ুমণ্ডল কোন বদ্ধ পাত্র নয়, ইহা খোলা।
উৎস: সপ্তম শ্রেণির বিজ্ঞান
ভারী মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে অবিরত আলফা, বিটা ও গামা রশ্মি নির্গমনের প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলে।
প্রকৃতপক্ষে যেসব মৌলের পারমাণবিক সংখ্যা ৮২-এর চেয়ে বেশি তাদেরকে তেজস্ক্রিয় পদার্থ বলা হয়।
যেমন- ইউরেনিয়াম-৯২, নেপচুনিয়াম-৯৩, প্লুটোনিয়াম-৯৪ ইত্যাদি।
টাইটেনিয়াম তেজস্ক্রিয় মৌল নয়। এর পারমাণবিক সংখ্যা - ২২।
লৌহের অভাবে উদ্ভিদের কাণ্ড দুর্বল এবং ছোট হয়। লৌহের অভাবে প্রথম কচি পাতার রঙ হালকা হয়ে যায়, তবে সরু শিরার মধ্যবর্তী স্থানেই প্রথম হালকা হয়ে যায় এবং ক্লোরোসিস হয়। কখনো কখনো সম্পূর্ণ পাতা বিবর্ণ হয়ে যায়।
ম্যাগনেশিয়ামের অভাবে সালোকসংশ্লেষণের হাড় কমে যায়।
ক্যালসিয়ামের অভাবে উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যায় এবং পাতা কুকড়ে যায়।
সালফারের অভাবে পাতা হালকা সবুজ হয় এবং পাতায় লাল এবং বেগুনি দাগ দেখা যায়।
উৎস: নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান
১৯০১ সালে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার মানুষের রক্তের শ্রেণীবিন্যাস করে তা A,B,O এবং AB- এ চারটি গ্রুপের নামকরণ করেন। সাধারণত একজন মানুষের জীবনে রক্তের গ্রুপ আজীবন একই রকম থাকে।
গ্রুপ A- এ শ্রেণির রক্তে A এন্টিজেন এবং b এন্টিবডি থাকে।
গ্রুপ B- এ শ্রেণির রক্তে B এন্টিজেন ও a এন্টিবডি থাকে।
গ্রুপ AB- এ শ্রেণির রক্তে A ও B এন্টিজেন থাকে এবং কোন এন্টিবডি থাকে না।
গ্রুপ O- এ শ্রেণির রক্তে কোন এন্টিজেন থাকে না কিন্তু a ও b এন্টিবডি থাকে।
উৎস: নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান
ইউরেনিয়াম পর্যায় সারণীর ৯২তম মৌল এবং পর্যায় সারণীর ৭ম পর্যায়ের ৩য় শ্রেণির B উপশ্রেনিতে অবস্থিত। ইউরেনিয়াম দেখতে নীলচে সাদা বর্ণের এবং ষ্টীল হতে অপেক্ষাকৃত নমনীয়।
ইউরেনিয়ামের একটি আইসোটোপ আলফা কণা বিকিরণ করে থোরিয়ামের একটি আইসোটোপে পরিণত হয়।
উৎস: নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান
- দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধমকে প্রিজম বলে।
- প্রিজমে আলোর প্রতিসরণ ঘটে থাকে। প্রিজমের মত লেন্সেও আলোর প্রতিসরণ লক্ষ্য করা যায়।
- দর্পণের ক্ষেত্রে আলোর প্রতিফলন লক্ষ্য করা যায়।
- কোনো প্রতিবন্ধকের ধার ঘেঁষে বা সরু চিরের মধ্য দিয়ে যাওয়ার সময় জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে আলোর বেঁকে যাওয়ার ঘটনাকে আলোর অপবর্তন বলে।
- কোনো স্থানে বিন্দু থেকে বিন্দুতে আলোর তীব্রতার পর্যায়ক্রমিক তারতম্যকে আলোর ব্যতিচার বলে।
সূত্র: উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি।
John Backjar আবিষ্কার করেন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ FORTRAN (Formula Translation).
FORTRAN হচ্ছে FORmula TRANslator এর সংক্ষিপ্ত রূপ। এটি কম্পিউটারের জন্য লিখিত সর্বপ্রথম উচ্চস্তরের ভাষা।
Jack Kilby আবিষ্কার করেন Integrated Circuits.
Dr. Grass Hopper আবিষ্কার করেন বিজনেস এপ্লিকেশন ল্যাংগুয়েজ COBOL.
Alan Turing দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানদের কোড ভাঙ্গার সময় একটি ইলেকট্রিক কম্পিউটার আবিষ্কার করেন।
সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
কম্পিউটারের মেমোরির ধারণ ক্ষমতার ক্ষুদ্রতম একক হল কিলোবাইট (সংক্ষেপে KB)।
১০২৪ বাইটে ১ কিলোবাইট হয়।
কম্পিউটার মেমোরিতে বাইনারি ডিজিট, শব্দ ধারনের ক্ষমতাকে মেমোরির ধারণ ক্ষমতা বলা হয়।
সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
Powertech Solution এন্টিভাইরাসটি IBM কোম্পানির একটি প্রোডাক্ট।
অ্যান্টিভাইরাস বলতে সাধারণভাবে কম্পিউটারের ভাইরাস রোধ করার জন্য ব্যবহৃত একধরনের প্রোগ্রাম।
যা কম্পিউটারের সংরক্ষণ এলাকা বা হার্ডডিস্ক বা যে কোন রিমুভেবল ডিস্ক হতে ভাইরাস সনাক্তকরন, প্রতিরোধ ও প্রতিকার করতে পারে।
সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
পাওয়ার পয়েন্টকে উপস্থাপনা তৈরির অ্যাপ্লিকেশন বা প্রেজেন্টেশন ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন বলা হয়।
ডাটাবেজ হলো একটি তথ্য সংরক্ষণের ব্যবস্থা, যেখানে প্রয়োজনীয় তথ্য প্রথমে সংগ্রহ করা হয়, সেগুলিকে জমা রাখা হয়, এবং প্রয়োজন বিশেষে সেখান থেকে এক্সসেস করা যায়।
ডাটাবেজ গুলিকে বিভিন্ন হিসেব-নিকেশ, বার্ষিক রিপোর্ট, বিভিন্ন স্কুল কলেজের পরীক্ষার ফলাফল তৈরি ও সংরক্ষণ প্রভৃতি কাজে ব্যবহার করা হয়।
সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
গুগল হল একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি যা সার্চ ইঞ্জিন প্রযুক্তি, অনলাইন বিজ্ঞাপন, ক্লাউড কম্পিউটিং, কম্পিউটার সফ্টওয়্যার, কোয়ান্টাম কম্পিউটিং, ই-কমার্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভোক্তা ইলেকট্রনিক্সের উপর সেবা প্রদান করে থাকে।
ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা পরিষেবার ক্রয়-বিক্রয় করাকে ই-কমার্স বলা হয়। এটি ইলেকট্রনিক কমার্স বা ইন্টারনেট কমার্স নামেও পরিচিত।
যেমন- alibaba.com, amazon.com, ebay.com ইত্যাদি।
সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
Bugatti হল ফরাসি গাড়ী নির্মাণকারী প্রতিষ্ঠান।
Fanuc- ইহা একটি আমেরিকান রোবট নির্মাণকারী প্রতিষ্ঠান, যা প্রায় সকল ধরণের রোবট প্রস্তুত করে থাকে।
Yaskawa- ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। ইহা আমেরিকার শীর্ষস্থানীয় শিল্প রোবট উৎপাদনকারী কোম্পানি।
Boston Dynamics- বর্তমানে গুগলের সত্ত্বাধিকারি এই কোম্পানিটি সর্বাধুনিক রোবট তৈরি করে। ১৯৯২ সালে এই প্রতিষ্ঠানটির সূচনা হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান