পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১১৪
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১১৪ প্রশ্ন

.
সংবৃতি শব্দের অর্থ কী?
  1. ক) অনুভূতি
  2. খ) সম্পাদন
  3. গ) আচ্ছাদিত
  4. ঘ) জন্ম
সঠিক উত্তর:
গ) আচ্ছাদিত
উত্তর
সঠিক উত্তর:
গ) আচ্ছাদিত
ব্যাখ্যা
সংবৃতি (বিশেষ্য)
অর্থ: 
- আবৃত, আচ্ছাদিত
- গুপ্ত, অপ্রকাশিত
- সংকুচিত 

অন্যদিকে, 
- সংবিত্তি = অনুভব 
- সংবৃত্তি = সম্পাদন, জন্ম 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
সুফিয়া কামাল রচিত গ্রন্থ কোনটি?
  1. ক) সাঁঝের মায়া
  2. খ) মায়া কাজল
  3. গ) কেয়ার কাঁটা
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
বেগম সুফিয়া কামাল কবি, বুদ্ধিজীবী, সমাজনেত্রী।
- সুফিয়া কামালের জন্ম ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে। 

তাঁর কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- সাঁঝের মায়া 
- মায়া কাজল 
- মন ও জীবন
- মোর যাদুদের সমাধি পরে
- উদাত্ত পৃথিবী
- অভিযাত্রিক  ইত্যাদি।

গল্পগ্রন্থ:
- কেয়ার কাঁটা 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'প্রাচ্য' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. ক) √প্রাচ্‌+য
  2. খ) √প্রাচীন+য
  3. গ) প্রাচ্‌+য
  4. ঘ) প্রাচীন+য
সঠিক উত্তর:
গ) প্রাচ্‌+য
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রাচ্‌+য
ব্যাখ্যা
প্রাচ্য (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- সঠিক প্রত্যয় = প্রাচ্‌+য
অর্থ: পূর্বদিকস্থ, পূর্বদেশীয় 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
সুষুপ্তি:নিদ্রা :: ময়ূখ: ?
  1. ক) পদ্ম
  2. খ) দীপ্তি
  3. গ) মেঘ
  4. ঘ) সূর্য
সঠিক উত্তর:
খ) দীপ্তি
উত্তর
সঠিক উত্তর:
খ) দীপ্তি
ব্যাখ্যা
'সুষুপ্তি' = 'নিদ্রা' এর প্রতিশব্দ।
'ময়ূখ' = 'দীপ্তি' এর প্রতিশব্দ।

'দীপ্তি' এর অন্যান্য প্রতিশব্দ = আলোক, দ্যুতি, প্রভা, তেজ, শোভা। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
অশুদ্ধ বানান কোনটি?
  1. ক) কৌমার্য
  2. খ) গ্রথিত
  3. গ) সহিষ্ণু
  4. ঘ) শিক্ত
সঠিক উত্তর:
ঘ) শিক্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শিক্ত
ব্যাখ্যা
অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ- 
সিক্ত (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- সঠিক প্রত্যয় = √সিচ্‌+ত
অর্থ: ভেজা, আর্দ্র। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'কুন্দনন্দিনী' চরিত্রের দেখা পাওয়া যায় কোন উপন্যাসে?
  1. ক) কৃষ্ণকান্তের উইল
  2. খ) আনন্দমঠ
  3. গ) বিষবৃক্ষ
  4. ঘ) কপালকুন্ডলা
সঠিক উত্তর:
গ) বিষবৃক্ষ
উত্তর
সঠিক উত্তর:
গ) বিষবৃক্ষ
ব্যাখ্যা
'বিষবৃক্ষ' বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি সামাজিক উপন্যাস।
- এটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। 
- চরিত্র: কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ।
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৬৯ খ্রিষ্টাব্দে। 
- এতে বিধবা বিবাহ,পুরুষের একাধিক বিবাহ,নারীর আত্মসম্মান ও অধিকারবোধ ফুটিয়ে তোলা হয়েছে।
- বাল্য বিধবা কুন্দনন্দিনী এ উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'নয়ন' শব্দটি স্বরসন্ধির কোন সূত্র অনুসারে গঠিত হয়েছে?
  1. ক) অ + এ
  2. খ) আ + এ
  3. গ) এ + অ
  4. ঘ) এ + আ
সঠিক উত্তর:
গ) এ + অ
উত্তর
সঠিক উত্তর:
গ) এ + অ
ব্যাখ্যা
শব্দের মধ্যে এ-কারের পর স্বরধ্বনি থাকলে এ-কারের স্থানে 'অয়' হয়।   
এ + অ সূত্রযোগে গঠিত শব্দ- 
- নে + অন = নয়ন 
- বে + অন = বয়ন  

এ + আ  সূত্রযোগে গঠিত শব্দ- 
- শে + আন = শয়ান 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'নীল-দর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় কত সালে?
  1. ক) ১৮৬০
  2. খ) ১৮৬১
  3. গ) ১৮৬২
  4. ঘ) ১৮৬৩
সঠিক উত্তর:
খ) ১৮৬১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮৬১
ব্যাখ্যা
নীল-দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ 'Nil Darpan or The Indigo Planting Mirror'।
- অনুবাদটি প্রকাশিত হয় ১৮৬১ খ্রিষ্টাব্দে। 
- মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুবাদ করেছিলেন।
- মাইকেল মধুসূদন দত্ত A Native ছদ্মনামে এই অনুবাদ করেন। 

- দীনবন্ধু মিত্র রচিত নীল-দর্পণ নাটকটি প্রকাশিত হয় ১৮৬০ খ্রিষ্টাব্দে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিম্নের কোনটি দেশি শব্দ নয়?
  1. ক) খোকা
  2. খ) আড়ং
  3. গ) ডাব
  4. ঘ) ঝাঁটা
সঠিক উত্তর:
ক) খোকা
উত্তর
সঠিক উত্তর:
ক) খোকা
ব্যাখ্যা
খোকা (বিশেষ্য) 
- তুর্কি শব্দ 
অর্থ:
শিশুপুত্র, পুত্রসন্তান, 
- বালক
- বালকসুলভ আচরণকারী বয়স্ক লোক।

অন্যদিকে,
আড়ং, ডাব, ঝাঁটা  = দেশি শব্দ

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১০.
মধ্যযুগে বাংলা সাহিত্যের দ্বিতীয় অনুবাদ গ্রন্থ কোনটি?
  1. ক) রামায়ণ
  2. খ) মহাভারত
  3. গ) চৈতন্যমঙ্গল
  4. ঘ) শ্রীকৃষ্ণবিজয়
সঠিক উত্তর:
ঘ) শ্রীকৃষ্ণবিজয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শ্রীকৃষ্ণবিজয়
ব্যাখ্যা
মধ্যযুগের বাংলা সাহিত্যের দ্বিতীয় অনুবাদ গ্রন্থ 'শ্রীকৃষ্ণবিজয়'। 
- এর রচয়িতা মালাধর বসু।  
- শ্রীকৃষ্ণবিজয়  একটি আখ্যানকাব্য।
- এটি সংস্কৃত ভাগবতের দশম ও একাদশ অধ্যায় অনুসরণে রচিত।
- ভাগবতে হিন্দুধর্মের তত্ত্বকথা ও শ্রীকৃষ্ণের জীবনবৃত্তান্ত আছে; শ্রীকৃষ্ণবিজয়েও কৃষ্ণের জন্ম থেকে মহাপ্রয়াণ পর্যন্ত জীবনবৃত্তান্ত বর্ণিত হয়েছে।
- মালাধর বসু ব্যাসদেব কর্তৃক স্বপ্নাদিষ্ট হয়ে ভাগবতের দশম ও একাদশ স্কন্ধ অনুসারে 'শ্রীকৃষ্ণবিজয়' কাব্য রচনা করেন। 

- কৃত্তিবাসের রামায়ণ মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম অনুবাদ গ্রন্থ। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।
১১.
"তুমি আসবে বলে, হে স্বাধীনতা,
সকিনা বিবির কপাল ভাঙলো," পঙক্তিদ্বয় কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? 

  1. ক) তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
  2. খ) বন্দী শিবির থেকে
  3. গ) আদিগন্ত নগ্ন পদধ্বনি
  4. ঘ) বিধ্বস্ত নীলিমা
সঠিক উত্তর:
খ) বন্দী শিবির থেকে
উত্তর
সঠিক উত্তর:
খ) বন্দী শিবির থেকে
ব্যাখ্যা
আলোচ্য পঙক্তিদ্বয় কবি শামসুর রাহমান রচিত 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থের 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার অন্তর্গত। 
- ১৯৭২ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে কলকাতা থেকে গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। 
- ৩৮ টি কবিতা এ গ্রন্থে সংযোজন করা হয়েছে। 
কবিতাটি নিম্নরূপ-  

তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা,
তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন?

তুমি আসবে বলে, হে স্বাধীনতা,
সকিনা বিবির কপাল ভাঙলো,
সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর।
তুমি আসবে বলে হে স্বাধীনতা,
শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো
দানবের মত চিৎকার করতে করতে,
তুমি আসবে বলে হে স্বাধীনতা,
ছাত্রাবাস, বস্তি উজাড় হল। রিকয়েললেস রাইফেল
আর মেশিনগান খই ফোটালো যত্রতত্র।
তুমি আসবে বলে ছাই হল গ্রামের পর গ্রাম।
তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার
ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর।
তুমি আসবে বলে হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর।
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন? (সংক্ষিপ্ত) 

উৎস: বন্দী শিবির থেকে, শামসুর রাহমান।
১২.
'দেশে বিদেশে' ভ্রমণকাহিনিতে বিশেষত কোন স্থানের ভ্রমণ অভিজ্ঞতা বর্ণিত হয়েছে?
  1. ক) পেশোয়ার
  2. খ) মিশর
  3. গ) তাসখন্দ
  4. ঘ) কাবুল
সঠিক উত্তর:
ঘ) কাবুল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাবুল
ব্যাখ্যা
'দেশে বিদেশে' সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণকাহিনি।
- এটি তাঁর প্রথম গ্রন্থ। 
- লেখক নিজে বিভিন্ন দেশে বিশেষত আফগানিস্তানের কাবুলে অবস্থান ও ভ্রমণ করে যে বিচিত্র অভিজ্ঞতা লাভ করেছেন তার পরিচয় আছে এই গ্রন্থে। 
- প্রকাশিত হয়েছে ১৯৪৯ খ্রিষ্টাব্দে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
নিম্নের কোন দুটি বাগ্‌ধারা একই অর্থ প্রকাশ করে?
  1. ক) জবরজং, ছক্কাপাঞ্জা করা
  2. খ) কানকাটা, চশমখোর
  3. গ) কেউকেটা, কূপমণ্ডূক
  4. ঘ) উনপাঁজুরে, ডাকাবুকো
সঠিক উত্তর:
খ) কানকাটা, চশমখোর
উত্তর
সঠিক উত্তর:
খ) কানকাটা, চশমখোর
ব্যাখ্যা
'কানকাটা' ও 'চশমখোর' উভয় বাগ্‌ধারার অর্থ = নির্লজ্জ।

অন্যান্য বাগ্‌ধারা এবং এর অর্থ: 
- জবরজং = জমকালো কিন্তু বেমানান।
- ছক্কাপাঞ্জা করা = বড়ো বড়ো কথা বলা। 
- কেউকেটা = বিশিষ্ট ব্যক্তি।  
- কূপমণ্ডূক = সীমাবদ্ধ জ্ঞান।
- উনপাঁজুরে = দুর্বল ও ব্যক্তিত্বহীন 
- ডাকাবুকো = নির্ভীক 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৪.
সাঁওতাল বিদ্রোহ নিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
  1. ক) অরণ্যবহ্নি
  2. খ) একটি কালো মেয়ের কথা
  3. গ) কালিন্দা
  4. ঘ) রসকলি
সঠিক উত্তর:
ক) অরণ্যবহ্নি
উত্তর
সঠিক উত্তর:
ক) অরণ্যবহ্নি
ব্যাখ্যা
সাঁওতাল বিদ্রোহ নিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস 'অরণ্যবহ্নি'। 
- এটি প্রকাশিত হয় ১৯৬৬ খ্রিষ্টাব্দে।

'একটি কালো মেয়ের কথা' - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত স্বাধীনতা সংগ্রাম নিয়ে রচিত উপন্যাস। 
'কালিন্দা' - নদীর বুকে উৎপন্ন চর কে কেন্দ্র করে তৈরি বিবাদ নিয়ে রচিত উপন্যাস। 
'রসকলি' - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত ছোটগল্প। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
বাংলা কোন কবিতায় অ্যাডগার এলেন পো-র 'টু হেলেন' কবিতার প্রভাব পড়েছে?
  1. ক) মৃত্যুর আগে
  2. খ) হায় চিল
  3. গ) বনলতা সেন
  4. ঘ) ঝরাপালক
সঠিক উত্তর:
গ) বনলতা সেন
উত্তর
সঠিক উত্তর:
গ) বনলতা সেন
ব্যাখ্যা
জীবনানন্দ দাশ রচিত 'বনলতা সেন' কবিতায় অ্যাডগার এলেন পো-র 'টু হেলেন' কবিতার প্রভাব পড়েছে। 
- কবিতাটি 'বনলতা সেন' কাব্যগ্রন্থের অন্তর্গত। 
- কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯৪২ খ্রিষ্টাব্দে। 
- এটি বাংলা সাহিত্যেরখ্যাতনামা গ্রন্থগুলির অন্যতম। 

- 'মৃত্যুর আগে' কবিতাটি কবি W.B. Yeats-এর 'The falling of the leaves's' কবিতার মিল আছে।  

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
A channel is a type of landform consisting of the outline of a path of relatively shallow and narrow body of water or of other fluids.
Here what kind of noun is 'Channel'?
  1. ক) Material Noun
  2. খ) Collective Noun
  3. গ) Proper Noun
  4. ঘ) Common Noun
সঠিক উত্তর:
ঘ) Common Noun
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Common Noun
ব্যাখ্যা
Channel (noun)
(১) প্রণালি।
(২) প্রাকৃতিক বা কৃত্রিম জলপথ; খাল; তরল পদার্থ নিঃসরণের পথ বা খাত।
(৩) কোনো জলপথের গভীরতর অংশ।

A common noun is one which is common to each member of class of persons or things. (যে noun কোন এক শ্রেণির ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।)
Channel দ্বারা সকল প্রণালির সাধারণ নাম প্রকাশ করছে তাই এটি Common noun.
 ----------------------
নির্দিষ্ট কোনো কিছুর নির্দিষ্ট নাম, যা অন্য কিছুর নাম নয় = Proper Noun
যা দেখা যায়, গণনা করা যায় = Common Noun. যেহেতু Channel দেখাও যায়, গণনাও করা যায়, তাই এটা Common Noun.
যা দেখা যায়, গণনা করা যায় না = Material Noun. 
যা দেখা যায় না, গণনা করা যায় না = Abstract Noun
১৭.
Meteors are commonly called shooting stars. Here 'shooting stars' is a –
  1. ক) Infinitive
  2. খ) Gerund
  3. গ) Adjective
  4. ঘ) Compound Noun 
সঠিক উত্তর:
ঘ) Compound Noun 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Compound Noun 
ব্যাখ্যা
Shooting stars - উল্কা

Compound Nouns:

A compound noun is a noun that is made with two or more words. A compound noun is usually [noun + noun] or [adjective + noun], but there are other combinations. Each compound noun acts as a single unit and can be modified by adjectives and other nouns.

There are three forms for compound nouns:
1. open or spaced - space between words (tennis shoe)
2. hyphenated - hyphen between words (six-pack)
3. closed or solid - no space or hyphen between words (bedroom)
১৮.
In which sentence is the word 'Enough' used as a noun?
  1. ক) I have had enough of this.
  2. খ) He has enough money to buy a car.
  3. গ) You know well enough what I mean. 
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
ক) I have had enough of this.
উত্তর
সঠিক উত্তর:
ক) I have had enough of this.
ব্যাখ্যা
Enough 
• Adjective -- He has enough money to buy a car.
Money - noun কে modify করার কারণে এখানে Adjective.

• Adverb -- You know well enough what I mean. 
এখানে well - adverb কে modify করার কারণে adverb হবে।

• Noun -- I have had enough of this.
Had - verb এর Object হিসেবে এখানে noun.
১৯.
Identify the determiner in the sentence - "Buy me that pizza".
  1. ক) buy
  2. খ) me
  3. গ) that
  4. ঘ) pizza
সঠিক উত্তর:
গ) that
উত্তর
সঠিক উত্তর:
গ) that
ব্যাখ্যা
Determiner বলতে বুঝায় যা কোনো Noun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ বুঝায়।
এখানে that একটি Demonstrative বা ইঙ্গিতসূচক শব্দ যা pizza শব্দটিকে নির্দিষ্ট করে বুঝাচ্ছে। অতএব, that এখানে একটি Determiner.

এছাড়া Buy হচ্ছে Verb, me হচ্ছে Pronoun, pizza হচ্ছে Noun.
২০.
Which gender is the word 'Baby'?
  1. ক) Neuter
  2. খ) Feminine
  3. গ) Common 
  4. ঘ) Masculine
সঠিক উত্তর:
ক) Neuter
উত্তর
সঠিক উত্তর:
ক) Neuter
ব্যাখ্যা

Noun যদি জড়পদার্থ বা প্রাণহীন বুঝায় তবে তা Neuter Gender হয়।
কিন্তু জড়পদার্থ না হওয়া সত্ত্বেও baby, child, mouse, dog, cat, bird ইত্যাদি Neuter Gender।

সাধারণত Neuter gender হয় -
1. Non-living thing.
2. Flora and fauna (Plants, trees, animals, birds)
3. Child, baby.
===========
প্রশ্নের অপশনে Neuter Garnder না থাকলে সঠিক উত্তর - Common Gender হতে পারে।

২১.
The name on the ticket should be identical ____ the one in the passport.
  1. ক) with
  2. খ) of
  3. গ) by
  4. ঘ) about
সঠিক উত্তর:
ক) with
উত্তর
সঠিক উত্তর:
ক) with
ব্যাখ্যা
Identical - পুরোপুরি একই রকম।
এর পর to অথবা with ব্যবহৃত হয়।
-----------------

Identical (adjective)
- similar in every detail
Identical to somebody/something: Her dress is almost identical to mine.
Identical with somebody/something: The name on the ticket should be identical with the one in the passport.

Source: www.oxfordlearnersdictionaries.com
২২.
"She contemplated marrying her cousin." Here 'marrying' is a/an -
  1. ক) present participle
  2. খ) gerund 
  3. গ) verb 
  4. ঘ) infinitive 
সঠিক উত্তর:
খ) gerund 
উত্তর
সঠিক উত্তর:
খ) gerund 
ব্যাখ্যা
Contemplate – Verb এর Object হওয়ার কারণে এটা Noun হয়েছে।
আর Verb+ing – Noun হিসেবে ব্যবহৃত হলে এটা Gerund হয়।
২৩.
Fill in the blank with right tense: 'Mahdi ______ before Sabit came'.
  1. ক) would be leaving
  2. খ) had been leaving
  3. গ) had left
  4. ঘ) will leave
সঠিক উত্তর:
গ) had left
উত্তর
সঠিক উত্তর:
গ) had left
ব্যাখ্যা
Before এর পরের অংশ Past Indefinite Tense হলে before এর আগের অংশ Past Perfect Tense হয়।
যেহেতু পরের অংশ Past Indefinite Tense আছে তাই আগের অংশ Past Perfect Tense হবে।
এ হিসেবে সঠিক উত্তর (গ) had left.
২৪.
We took a tourist guide with us, as we didn't want to _____ our path in the jungle. 
  1. ক) lost
  2. খ) Loss
  3. গ) loose
  4. ঘ) lose
সঠিক উত্তর:
ঘ) lose
উত্তর
সঠিক উত্তর:
ঘ) lose
ব্যাখ্যা
কিছু verb (want, wish, seem, start, prefer, offer, love, learn, continue, hope, dare ইত্যাদি) এর পর to + verb (Base Form) বসে।

lose = হারানো। [এখানে lose ব্যবহার যথাযথ]
loose = শিথিল করা
lost – এটা lose এর Past Form
Loss = ক্ষতি, এটা একটা noun.
২৫.
Do you know where _______?  -Which of the following is the best clause in the above sentence?
  1. ক) does Maruf live
  2. খ) Maruf does live
  3. গ) Maruf lives
  4. ঘ) lives Maruf
সঠিক উত্তর:
গ) Maruf lives
উত্তর
সঠিক উত্তর:
গ) Maruf lives
ব্যাখ্যা
Subordinate Clause সবসময় Assertive Sentence এর গঠনে হয়।
এখানে “Do you know” হচ্ছে Principal Clause আর “where Maruf lives” হচ্ছে Subordinate Clause.
does Maruf live এটা হচ্ছে Interrogative এর Structure তাই এটি হবে না।
২৬.
Which word is Antonymous to 'Felicitous'?
  1. ক) Suitable
  2. খ) Relevant
  3. গ) Appropriate
  4. ঘ) Unfortunate
সঠিক উত্তর:
ঘ) Unfortunate
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Unfortunate
ব্যাখ্যা
Felicitous (adjective)
English Meaning: Well chosen or suited to the circumstances.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) (শব্দ, মন্তব্য ইত্যাদি প্রসঙ্গে) সুনির্বাচিত; সুখপূর্ণ; মনোরম।

Synonyms: Suitable (উপযোগী), Appropriate (যথাযথ), Relevant (প্রাসঙ্গিক).
Antonyms: Inappropriate (অনুপযোপী), Unfortunate (দুর্ভাগ্যজনক).

Other Forms:
- Felicitously (adverb)
- Felicitate [ফালিসিটেইট্] (verb transitive) felicitate somebody (on/upon something) (আনুষ্ঠানিক) অভিনন্দিত করা।
- Felicitation [ফালিসিটেইশন] (noun) অভিনন্দন; অভিনন্দিতকরণ।

Source: Live MCQ Lecture
২৭.
‘Around the World in Eighty Days’ is a travel adventure novel written by -
  1. ক) Gabriel García Márquez
  2. খ) Jonathan Swift
  3. গ) William Somerset Maughm
  4. ঘ) Jules Verne
সঠিক উত্তর:
ঘ) Jules Verne
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Jules Verne
ব্যাখ্যা
Around the World in Eighty Days, a travel adventure novel by French author Jules Verne

His other famous literary works are:
- Twenty Thousand Leagues Under the Sea
- The Adventures of Captain Hatteras
- Journey to the Center of the Earth
- Paris in the Twentieth Century
- From the Earth to the Moon
- In Search of the Castaways

Source: Biography.com
২৮.
'The Massacre of Paris' is written by -
  1. ক) Christopher Marlowe
  2. খ) Joseph Conrad
  3. গ) Lord Alfred Tennyson
  4. ঘ) Thomas Gray
সঠিক উত্তর:
ক) Christopher Marlowe
উত্তর
সঠিক উত্তর:
ক) Christopher Marlowe
ব্যাখ্যা
Christopher Marlowe is the Father of English Drama/Tragedy.
• He is a University wit.
The Massacre at Paris is his famous play.
• His other famous plays:
- Doctor Faustus,
- The Jew of Malta,
- Tambeurlaine the Great,
- Edward II,
- Didu, Queen of Carthage etc.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Encyclopedia of Britannica.
২৯.
'The Excursion' is a/an -
  1. ক) Poem
  2. খ) Story
  3. গ) Drama
  4. ঘ) Essay
সঠিক উত্তর:
ক) Poem
উত্তর
সঠিক উত্তর:
ক) Poem
ব্যাখ্যা
• William Wordsworth is an English poet whose ‘Lyrical Ballads’ (1798), written with Samuel Taylor Coleridge, helped launch the English Romantic movement.

• Famous poems of Wordsworth:
- The Solitary Reaper,
- Tintern Abbey,
- Rainbow,
- Lucy Poems,
- The Daffodils,
- Ode on immortality,
- The Excursion,
- Michael etc.

• The only play of William Wordsworth is The Borderers.
The Borderers, a tragedy in five acts, was Wordsworth's first major work. 

[Source: Encyclopaedia Britannica]
৩০.
Who wrote the Poem 'Ode to Adversity'?
  1. ক) Thomas Gray
  2. খ) John Keats
  3. গ) P. B Shelley
  4. ঘ) William Wordsworth
সঠিক উত্তর:
ক) Thomas Gray
উত্তর
সঠিক উত্তর:
ক) Thomas Gray
ব্যাখ্যা
"Ode to Adversity" is a poem written by Thomas Gray.
This poem is somewhat of prayer to Jove and adversity. Gray tells us all the things that Virtue, the child of Jove, had done to overcome what happened to her.

Thomas Gray is a famous Graveyard Poet.
His famous Elegy is 'Elegy Written in a Country Churchyard'.
His other notable works are:
- Alexander’s Feast,
- Ode to adversity,
- The Bard.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Britannica.com
৩১.
The leading character in a play/ film/ novel is called -
  1. ক) Exposition
  2. খ) Catharsis
  3. গ) Prologue
  4. ঘ) Protagonist
সঠিক উত্তর:
ঘ) Protagonist
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Protagonist
ব্যাখ্যা
Protagonist (noun)
- The leading character or one of the major characters in a play, film, novel, etc.
"the novel's main protagonist is an American intelligence officer."

Source: Oxford Dictionary.
৩২.
"In sooth, I know not why I am so sad." - This quotation is by -
  1. ক) William Shakespeare
  2. খ) P.B. Shelley
  3. গ) John Milton
  4. ঘ) John Webster
সঠিক উত্তর:
ক) William Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
ক) William Shakespeare
ব্যাখ্যা
• The Merchant of Venice is a famous comedy by William Shakespeare.
• Famous quotations of this comedy:
- All that glitters is not gold.
- It is a wise father that knows his own child.
- Love is blind.
- In sooth, I know not why I am so sad.

Source: The Oxford Dictionary of Quotations.
৩৩.
'The Hairy Ape' is a -
  1. ক) Drama
  2. খ) Poem
  3. গ) Novel
  4. ঘ) Epic
সঠিক উত্তর:
ক) Drama
উত্তর
সঠিক উত্তর:
ক) Drama
ব্যাখ্যা
The Hairy Ape is a drama in eight scenes by Eugene O’Neill.
- It was produced in 1922 and published the following year.
- It is considered one of the prime achievements of Expressionism on stage.

Source: Britannica
৩৪.
"She can hear a pin drop a mile away." This is an example of -
  1. ক) Hyperbole
  2. খ) Euphemism
  3. গ) Comedy
  4. ঘ) Blank Verse
সঠিক উত্তর:
ক) Hyperbole
উত্তর
সঠিক উত্তর:
ক) Hyperbole
ব্যাখ্যা
• Hyperbole is an exaggerated statement or an extreme overstatement.
- Hyperbole used to create strong emotional response. 
- It can be positive as well as negative. 
- It can be a source of laughter. 
- It also can be a bitter criticism. 

• Some examples of Hyperbole:
- I'm so hungry I could eat a horse.
- She's as old as the hills.
- I walked a million miles to get here.
- She can hear a pin drop a mile away.
- I died of embarrassment.
- He's as skinny as a toothpick.
- She's as tall as a beanpole.
- It's raining cats and dogs.

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
৩৫.
The book 'A Thousand Splendid Suns' is written by -
  1. ক) Salman Rushdi
  2. খ) George Bernard Shaw
  3. গ) Khaled Hosseini
  4. ঘ) Earnest Hemingway
সঠিক উত্তর:
গ) Khaled Hosseini
উত্তর
সঠিক উত্তর:
গ) Khaled Hosseini
ব্যাখ্যা
The book 'A Thousand Splendid Suns' is written by Khaled Hosseini.
 
A Thousand Splendid Suns is divided into four parts.
- Part 1 tells the story of Mariam, a young girl born in Afghanistan in the 1950s.
- Part 2 describes the early life of Laila, who was born in Kabul in the late 1970’s.
- The lives of the two women intersect in Part 3.
- Part 4 is from Laila’s perspective.
Throughout the story, global and regional power struggles bring chaos and destruction to both women’s lives, and to the country of Afghanistan.

Source: Sparknotes
৩৬.
(4x - 1)/(2x + 1) = কত ?
  1. ক) 2x - 1
  2. খ) 2x + 1
  3. গ) 2x
  4. ঘ) 22x - 1
সঠিক উত্তর:
ক) 2x - 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 2x - 1
ব্যাখ্যা
(4x - 1)/(2x + 1) 
{(22)x- 1}/(2x +1) 
(2x)2 - (1)2/(2x + 1) 
(2x + 1)(2x - 1)/(2x + 1)
2x - 1
৩৭.
জাহিদ একটি পণ্য বিক্রয় করে ক্রয়মূল্যের ১/৫ ভাগ লাভ করলো। যদি সে পণ্যটি ৫১০ টাকায় বিক্রয় করে তাহলে ক্রয়মূল্য কত?
  1. ক) ৪৭৫ টাকা
  2. খ) ৪৫৫ টাকা
  3. গ) ৪২৫ টাকা
  4. ঘ) ৩৯৫ টাকা
সঠিক উত্তর:
গ) ৪২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪২৫ টাকা
ব্যাখ্যা
ধরি, 
পণ্যটির ক্রয়মূল্য ক টাকা 

বিক্রয়মূল্য = ক + ক/৫
                = (৫ক + ক)/৫ 
                = ৬ক/৫

প্রশ্নমতে, 
৬ক/৫ = ৫১০
ক = (৫১০ × ৫)/৬
     =৪২৫ টাকা 

পণ্যটির ক্রয়মূল্য ৪২৫ টাকা
৩৮.
একটি বাক্সে 10টি কালো এবং 15টি সবুজ বল আছে। দৈব চয়নে প্রতিস্থাপন না করে পরপর দুটি বল তুললে দুটিই একই রংয়ের হবার সম্ভাব্যতা কত? 
  1. ক) 1/2
  2. খ) 1/3
  3. গ) 1/5
  4. ঘ) 1/4
সঠিক উত্তর:
ক) 1/2
উত্তর
সঠিক উত্তর:
ক) 1/2
ব্যাখ্যা
বাক্সে 10 টি কালো এবং 15 টি সবুজ বল আছে
 মোট বল = 10+15 = 25 টি

কালো বল হওয়ার সম্ভাবনা = (10/25) × (9/24)
                                      = 3/20
সবুজ বল হওয়ার সম্ভাবনা = (15/25)×(14/24)
                                      =7/20

মোট সম্ভাবনা = (3/20) + (7/20)
                     = (3 + 7)/20
                     = 10/20
                     = 1/2
৩৯.
(27)2 - 1 এর বৃহত্তম মৌলিক উৎপাদক হলো -
  1. ক) 2
  2. খ) 7
  3. গ) 13
  4. ঘ) 17
সঠিক উত্তর:
গ) 13
উত্তর
সঠিক উত্তর:
গ) 13
ব্যাখ্যা
এখানে 
(27)2 - 1 = (27)2 - 12
              = (27 + 1)(27 - 1)
              = 28 × 26 
              = 2 × 2 × 7 × 2 × 13

সুতরাং, বৃহত্তম মৌলিক উৎপাদক  হলো 13
৪০.
x2 = 11 + 2√30 হলে, x + 1/x এর মান কত?
  1. ক) 2√6
  2. খ) 2√5
  3. গ) 2(√6 + √5)
  4. ঘ) √6 - √5
সঠিক উত্তর:
ক) 2√6
উত্তর
সঠিক উত্তর:
ক) 2√6
ব্যাখ্যা
দেয়া আছে, 
x2 = 11 + 2√30
x2 = 6 + 2√30  + 5
x2 = (√6)2 + 2.√6.√5 + (√5)2
x2 = (√6 +√5)2
x = √6 +√5 
1/x = 1/(√6 +√5)
1/x = (√6 - √5)/(√6 +√5)(√6 -√5)
1/x = (√6 - √5)/(√6)2 - (√5)2
1/x = (√6 - √5)/(6 - 5)
1/x = √6 - √5

x  + 1/x = √6 + √5 + √6 - √5 = 2√6
৪১.
{1/(2x + 1)} + {1/(2x + 1)2} + {1/(2x + 1)3} + .................. একটি গুণোত্তর ধারা। x = 1 হলে, ধারটির সাধারণ অনুপাত কত?
  1. ক) 1
  2. খ) 1/3
  3. গ) 1/4
  4. ঘ) 1/2
সঠিক উত্তর:
খ) 1/3
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/3
ব্যাখ্যা
{1/(2x + 1)} + {1/(2x + 1)2} + {1/(2x + 1)3} + .................. একটি গুণোত্তর ধারা। 
 x = 1 হলে
{1/(2 × 1 + 1)} + {1/(2 × 1 + 1)2} + {1/(2 × 1 + 1)3} + .................. 
1/3 + (1/32) +  (1/33) +.....................

ধারাটির সাধারণ অনুপাত = (1/32) /(1/3)
                                       = (1/9) × (3/1)
                                       = 1/3
৪২.
2x + 3y = 31, 2x - 3y = - 23 হলে (x, y) এর মান কত?
  1. ক) (2,3) 
  2. খ) (3,3) 
  3. গ) (2,2) 
  4. ঘ) (2,1) 
সঠিক উত্তর:
ক) (2,3) 
উত্তর
সঠিক উত্তর:
ক) (2,3) 
ব্যাখ্যা
দেয়া আছে, 
2x + 3y = 31..............(1)
2x - 3y = - 23..............(2)
(1) নং এবং (2)নং যোগ করে পাই, 
2x + 3y + 2x - 3y =31 - 23 
2.2x = 8
2x = 4 
2x = 22
x = 2 

(1) নং এ x  এর মান বসিয়ে পাই 
2x + 3y = 31
22 + 3y = 31 
4 + 3y = 31 
3y = 31 - 4
3y = 27
3y = 33 
y = 3 

নির্ণেয় সমাধান (x, y) =(2,3) 
৪৩.
যদি 3x2 + mx + 6 এর একটি উৎপাদক (x + 3) হয়, তাহলে m এর মান কত?
  1. ক) 9
  2. খ) 10
  3. গ) 11
  4. ঘ) 12
সঠিক উত্তর:
গ) 11
উত্তর
সঠিক উত্তর:
গ) 11
ব্যাখ্যা
(x + 3) রাশিটি 3x2 + mx + 6 এর একটি উৎপাদক হলে x + 3 = 0 হবে।  
x = - 3 হলে, 3x2 + mx + 6 এর মান  শূন্য হবে. 

এখানে,
3x2 + mx + 6 = 0
3(- 3)2+ ( - 3)m + 6=0
27 - 3m + 6= 0
33 - 3m=0
3m = 33
m = 11
৪৪.
কোনো ক্লাসে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত ১ : ৪। ১০ জন শিক্ষার্থী বেশি উপস্থিত হলে অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত হতো ১ : ৯। মোট শিক্ষার্থীর সংখ্যা কত? 
  1. ক) ৬০ জন
  2. খ) ৮০ জন
  3. গ) ১০০ জন
  4. ঘ) ১২০ জন
সঠিক উত্তর:
গ) ১০০ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০০ জন
ব্যাখ্যা
অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত ১ : ৪

ধরি, 
অনুপস্থিত শিক্ষার্থী = ক জন 
 উপস্থিত শিক্ষার্থী = ৪ক  জন
মোট শিক্ষার্থী = ৪ক + ক = ৫ক জন 

প্রশ্নমতে, 
(ক - ১০) : (৪ক + ১০) = ১ : ৯ 
(ক - ১০)/(৪ক + ১০) = ১ / ৯ 
৯ক -৯০ = ৪ক + ১০
৯ক - ৪ক = ৯০ + ১০ 
৫ক = ১০০ 
ক = ১০০/৫
ক = ২০

মোট শিক্ষার্থী = ৫ক জন 
                     = ৫ × ২০
                     = ১০০ জন
৪৫.
একটি ট্রেন 84 কি.মি./ঘণ্টা গতিবেগে 1 মিনিটে 600 মিটার দৈর্ঘ্যের একটি সেতু পার হলো। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) 1400 মিটার
  2. খ) 800 মিটার
  3. গ) 1200 মিটার
  4. ঘ) 600 মিটার
সঠিক উত্তর:
খ) 800 মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 800 মিটার
ব্যাখ্যা
1 ঘণ্টা = 60 মিনিট 
84 কিলোমিটার =(84 × 1000) মিটার 
                         = 84000

60 মিনিটে ট্রেনটি যায় = 84000 মিটার
১ মিনিটে ট্রেনটি যায়= 84000/60
                               = 1400 মিটার

 সেতু অতিক্রম করার জন্য ট্রেনকে তার নিজের দৈর্ঘ্যের সমান পথ অতিক্রম করতে হবে।

অতএব, ট্রেনটির দৈর্ঘ্য = (1400 - 600) মিটার
                                  = 800 মিটার
৪৬.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ভূমির দৈর্ঘ্য 16 মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. ক) 36 বর্গ মিটার 
  2. খ) 42 বর্গ মিটার 
  3. গ) 48 বর্গ মিটার 
  4. ঘ) 52 বর্গ মিটার 
সঠিক উত্তর:
গ) 48 বর্গ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
গ) 48 বর্গ মিটার 
ব্যাখ্যা
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি,b = 16 মি. 
সমান সমান বাহুর দৈর্ঘ্য, a = 10 মি.

আমরা জানি,
∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2
                                                 =(16/4)√(4 × 102 - 162)
                                                  =4√(400 - 256)
                                                  =4√144
                                                  = 4 × 12 
                                                   = 48 বর্গ মিটার
৪৭.
'ADVANCED' শব্দটিকে কত প্রকারে সাজানো যায় যেন ১ম অক্ষর V ও শেষ অক্ষর N থাকে?
  1. ক) 120
  2. খ) 140
  3. গ) 160
  4. ঘ) 180
সঠিক উত্তর:
ঘ) 180
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 180
ব্যাখ্যা
ADVANCED শব্দে 8টি  বর্ণ আছে।  যেখানে 
A = 2 টি
D =2টি

১ম অক্ষর V ও শেষ অক্ষর N , বাকি থাকবে 6টি অক্ষর

∴ সাজানো যাবে = 6!/(2! 2!)
                         = 180 উপায়ে
৪৮.
৪, ৭, ৮ এবং x এর গড় মান ৭ .৫ হলে x এর মান কত? 
  1. ক) ১০
  2. খ) ৬
  3. গ) ১২
  4. ঘ) ১১
সঠিক উত্তর:
ঘ) ১১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১১
ব্যাখ্যা
৪, ৭, ৮ এবং x এর গড় মান ৭ .৫ 
৪, ৭, ৮ এবং x এর সমষ্টি = ৭ .৫ × ৪
                                       = ৩০
৪, ৭, এবং ৮ এর সমষ্টি = ৪ + ৭ + ৮ =১৯

x এর মান = ৩০ - ১৯ =১১
৪৯.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা এবং এর কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত? 
  1. ক) 1 : 2
  2. খ) 4 : 1
  3. গ) 2√2 : 1
  4. ঘ) √2 : 1
সঠিক উত্তর:
গ) 2√2 : 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 2√2 : 1
ব্যাখ্যা
বর্গক্ষেত্রের একবাহু= a
বর্গক্ষেত্রের পরিসীমা = 4a
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a

পরিসীমা : কর্ণ = 4a : √2a
পরিসীমা : কর্ণ = 4 : √2
                       = 2√2 : 1
৫০.
পেট্রোল বা ডিজেল পোড়ালে কোন ধরণের শক্তি পাওয়া যায়?
  1. ক) রাসায়নিক শক্তি
  2. খ) আলোক শক্তি
  3. গ) যান্ত্রিক শক্তি
  4. ঘ) তাপ শক্তি
সঠিক উত্তর:
ঘ) তাপ শক্তি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তাপ শক্তি
ব্যাখ্যা

পেট্রোল অথবা, ডিজেল পোড়ালে তাপ শক্তি উৎপন্ন হয়। এছাড়া গ্যাস, কয়লা, কাঠ এর অনুরূপ।
রান্না করতে, মোটর গাড়ী বা, রেলগাড়ির ইঞ্জিন চালাতে যে শক্তি ব্যবহার করা হয়, তাকে তাপ শক্তি বলে।
তাপ শক্তি ছাড়া কোন প্রাণী, উদ্ভিদ বাঁচতে পারে না।

উৎস: সপ্তম শ্রেণির বিজ্ঞান

৫১.
কোন মাধ্যমে শব্দ সবচেয়ে দ্রুত চলাচল করে?
  1. ক) কঠিন
  2. খ) তরল
  3. গ) বায়ু 
  4. ঘ) কোনটিই নয় 
সঠিক উত্তর:
ক) কঠিন
উত্তর
সঠিক উত্তর:
ক) কঠিন
ব্যাখ্যা

শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়। শব্দ সবচেয়ে বেশি দ্রুত চলাচল করে থাকে কঠিন মাধ্যমে, এরপর যথাক্রমে তরল এবং গ্যাসীয় মাধ্যমে।
শব্দের এক স্থান থেকে অন্যস্থানে যাতায়াতকে শব্দ সঞ্চালন বলে।

উৎস: সপ্তম শ্রেণির বিজ্ঞান

৫২.
কোন স্থানের বায়ুচাপ নিচের কোনটির উপর নির্ভর করে?
  1. ক) বায়ুর আর্দ্রতা
  2. খ) তাপমাত্রা
  3. গ) জলীয় বাষ্প
  4. ঘ) কোনটিই নয় 
সঠিক উত্তর:
খ) তাপমাত্রা
উত্তর
সঠিক উত্তর:
খ) তাপমাত্রা
ব্যাখ্যা

একক ক্ষেত্রফলের উপর বায়ু যে বল প্রয়োগ করে, তাই বায়ুচাপ। বায়ু সবদিক থেকে চাপ দেয়। কোন স্থানের বায়ুচাপ নির্ভর করে সেখানকার তাপমাত্রার উপর। তাপমাত্রা বাড়লে কোন বদ্ধ পাত্রে বায়বীয় পদার্থের চাপ বেড়ে যায়। কিন্তু, বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লে বায়ুচাপ কমে যায়, কারণ বায়ুমণ্ডল কোন বদ্ধ পাত্র নয়, ইহা খোলা।

উৎস: সপ্তম শ্রেণির বিজ্ঞান

৫৩.
কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
  1. ক) প্লুটোনিয়াম
  2. খ) নেপচুনিয়াম
  3. গ) টাইটেনিয়াম
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) টাইটেনিয়াম
উত্তর
সঠিক উত্তর:
গ) টাইটেনিয়াম
ব্যাখ্যা

ভারী মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে অবিরত আলফা, বিটা ও গামা রশ্মি নির্গমনের প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলে।
প্রকৃতপক্ষে যেসব মৌলের পারমাণবিক সংখ্যা ৮২-এর চেয়ে বেশি তাদেরকে তেজস্ক্রিয় পদার্থ বলা হয়।
যেমন- ইউরেনিয়াম-৯২, নেপচুনিয়াম-৯৩, প্লুটোনিয়াম-৯৪ ইত্যাদি।

টাইটেনিয়াম তেজস্ক্রিয় মৌল নয়। এর পারমাণবিক সংখ্যা - ২২।

৫৪.
নিচের কোনটির কারণে উদ্ভিদের কাণ্ড ছোট এবং দুর্বল হয়? 
  1. ক) ম্যাগনেশিয়াম
  2. খ) লৌহ
  3. গ) সালফার
  4. ঘ) ক্যালসিয়াম 
সঠিক উত্তর:
খ) লৌহ
উত্তর
সঠিক উত্তর:
খ) লৌহ
ব্যাখ্যা

লৌহের অভাবে উদ্ভিদের কাণ্ড দুর্বল এবং ছোট হয়। লৌহের অভাবে প্রথম কচি পাতার রঙ হালকা হয়ে যায়, তবে সরু শিরার মধ্যবর্তী স্থানেই প্রথম হালকা হয়ে যায় এবং ক্লোরোসিস হয়। কখনো কখনো সম্পূর্ণ পাতা বিবর্ণ হয়ে যায়।
ম্যাগনেশিয়ামের অভাবে সালোকসংশ্লেষণের হাড় কমে যায়।
ক্যালসিয়ামের অভাবে উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যায় এবং পাতা কুকড়ে যায়।
সালফারের অভাবে পাতা হালকা সবুজ হয় এবং পাতায় লাল এবং বেগুনি দাগ দেখা যায়।

উৎস: নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান

৫৫.
মানবদেহের রক্তের শ্রেণিবিন্যাস করেন কে?
  1. ক) কার্ল ল্যান্ডস্টাইনার
  2. খ) লুই পাস্তুর
  3. গ) লিউয়েন হুক
  4. ঘ) আলেকজান্ডার ফ্লেমিং 
সঠিক উত্তর:
ক) কার্ল ল্যান্ডস্টাইনার
উত্তর
সঠিক উত্তর:
ক) কার্ল ল্যান্ডস্টাইনার
ব্যাখ্যা

১৯০১ সালে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার মানুষের রক্তের শ্রেণীবিন্যাস করে তা A,B,O এবং AB- এ চারটি গ্রুপের নামকরণ করেন। সাধারণত একজন মানুষের জীবনে রক্তের গ্রুপ আজীবন একই রকম থাকে।
গ্রুপ A- এ শ্রেণির রক্তে A এন্টিজেন এবং b এন্টিবডি থাকে।
গ্রুপ B- এ শ্রেণির রক্তে B এন্টিজেন ও a এন্টিবডি থাকে।
গ্রুপ AB- এ শ্রেণির রক্তে A ও B এন্টিজেন থাকে এবং কোন এন্টিবডি থাকে না।
গ্রুপ O- এ শ্রেণির রক্তে কোন এন্টিজেন থাকে না কিন্তু a ও b এন্টিবডি থাকে।

উৎস: নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান

৫৬.
ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত?
  1. ক) ৯০
  2. খ) ৯১
  3. গ) ৯২
  4. ঘ) ৯৩
সঠিক উত্তর:
গ) ৯২
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯২
ব্যাখ্যা

ইউরেনিয়াম পর্যায় সারণীর ৯২তম মৌল এবং পর্যায় সারণীর ৭ম পর্যায়ের ৩য় শ্রেণির B উপশ্রেনিতে অবস্থিত। ইউরেনিয়াম দেখতে নীলচে সাদা বর্ণের এবং ষ্টীল হতে অপেক্ষাকৃত নমনীয়।
ইউরেনিয়ামের একটি আইসোটোপ আলফা কণা বিকিরণ করে থোরিয়ামের একটি আইসোটোপে পরিণত হয়।
উৎস: নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান

৫৭.
প্রিজমে কোন আলোকীয় ঘটনা আবলোকন করা যায়?
  1. ক) প্রতিফলন
  2. খ) প্রতিসরণ
  3. গ) ব্যতিচার
  4. ঘ) অপবর্তন
সঠিক উত্তর:
খ) প্রতিসরণ
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রতিসরণ
ব্যাখ্যা

- দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধমকে প্রিজম বলে।
- প্রিজমে আলোর প্রতিসরণ ঘটে থাকে। প্রিজমের মত লেন্সেও আলোর প্রতিসরণ লক্ষ্য করা যায়।

- দর্পণের ক্ষেত্রে আলোর প্রতিফলন লক্ষ্য করা যায়। 
- কোনো প্রতিবন্ধকের ধার ঘেঁষে বা সরু চিরের মধ্য দিয়ে যাওয়ার সময় জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্যে আলোর বেঁকে যাওয়ার ঘটনাকে আলোর অপবর্তন বলে। 
- কোনো স্থানে বিন্দু থেকে বিন্দুতে আলোর তীব্রতার পর্যায়ক্রমিক তারতম্যকে আলোর ব্যতিচার বলে।

সূত্র: উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি। 

৫৮.
প্রোগ্রামিং ল্যাংগুয়েজ FORTRAN এর আবিষ্কারক কে?
  1. ক) John Backjar
  2. খ) Jack Kilby
  3. গ) Dr. GrassHopper
  4. ঘ) Alan Turing 
সঠিক উত্তর:
ক) John Backjar
উত্তর
সঠিক উত্তর:
ক) John Backjar
ব্যাখ্যা

John Backjar আবিষ্কার করেন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ FORTRAN (Formula Translation).
FORTRAN হচ্ছে FORmula TRANslator এর সংক্ষিপ্ত রূপ। এটি কম্পিউটারের জন্য লিখিত সর্বপ্রথম উচ্চস্তরের ভাষা।
Jack Kilby আবিষ্কার করেন Integrated Circuits.
Dr. Grass Hopper আবিষ্কার করেন বিজনেস এপ্লিকেশন ল্যাংগুয়েজ COBOL.
Alan Turing দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানদের কোড ভাঙ্গার সময় একটি ইলেকট্রিক কম্পিউটার আবিষ্কার করেন।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৫৯.
মেমোরির ধারণক্ষমতার ক্ষুদ্রতম একক কোনটি?
  1. ক) টেরাবাইট
  2. খ) এক্সাবাইট
  3. গ) কিলোবাইট
  4. ঘ) মেগাবাইট 
সঠিক উত্তর:
গ) কিলোবাইট
উত্তর
সঠিক উত্তর:
গ) কিলোবাইট
ব্যাখ্যা

কম্পিউটারের মেমোরির ধারণ ক্ষমতার ক্ষুদ্রতম একক হল কিলোবাইট (সংক্ষেপে KB)।
১০২৪ বাইটে ১ কিলোবাইট হয়।
কম্পিউটার মেমোরিতে বাইনারি ডিজিট, শব্দ ধারনের ক্ষমতাকে মেমোরির ধারণ ক্ষমতা বলা হয়।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৬০.
'Powertech Solution' অ্যান্টিভাইরাসটি নিচের কোন প্রতিষ্ঠানের?
  1. ক) IBM
  2. খ) Norton
  3. গ) McAfee
  4. ঘ) Kaspersky
সঠিক উত্তর:
ক) IBM
উত্তর
সঠিক উত্তর:
ক) IBM
ব্যাখ্যা

Powertech Solution এন্টিভাইরাসটি IBM কোম্পানির একটি প্রোডাক্ট।
অ্যান্টিভাইরাস বলতে সাধারণভাবে কম্পিউটারের ভাইরাস রোধ করার জন্য ব্যবহৃত একধরনের প্রোগ্রাম।
যা কম্পিউটারের সংরক্ষণ এলাকা বা হার্ডডিস্ক বা যে কোন রিমুভেবল ডিস্ক হতে ভাইরাস সনাক্তকরন, প্রতিরোধ ও প্রতিকার করতে পারে।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৬১.
নিচের কোনটি ডাটাবেজ সফটওয়্যার নয়?
  1. ক) ওরাকল
  2. খ) সাইবেজ
  3. গ) বেজ
  4. ঘ) পাওয়ারপয়েন্ট
সঠিক উত্তর:
ঘ) পাওয়ারপয়েন্ট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পাওয়ারপয়েন্ট
ব্যাখ্যা

পাওয়ার পয়েন্টকে উপস্থাপনা তৈরির অ্যাপ্লিকেশন বা প্রেজেন্টেশন ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন বলা হয়।
ডাটাবেজ হলো একটি তথ্য সংরক্ষণের ব্যবস্থা, যেখানে প্রয়োজনীয় তথ্য প্রথমে সংগ্রহ করা হয়, সেগুলিকে জমা রাখা হয়, এবং প্রয়োজন বিশেষে সেখান থেকে এক্সসেস করা যায়।
ডাটাবেজ গুলিকে বিভিন্ন হিসেব-নিকেশ, বার্ষিক রিপোর্ট, বিভিন্ন স্কুল কলেজের পরীক্ষার ফলাফল তৈরি ও সংরক্ষণ প্রভৃতি কাজে ব্যবহার করা হয়।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

৬২.
কোনটি ই-কমার্সের প্রতিষ্ঠান নয়?
  1. ক) alibaba.com
  2. খ) amazon.com
  3. গ) ebay.com
  4. ঘ) google.com
সঠিক উত্তর:
ঘ) google.com
উত্তর
সঠিক উত্তর:
ঘ) google.com
ব্যাখ্যা

গুগল হল একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি যা সার্চ ইঞ্জিন প্রযুক্তি, অনলাইন বিজ্ঞাপন, ক্লাউড কম্পিউটিং, কম্পিউটার সফ্টওয়্যার, কোয়ান্টাম কম্পিউটিং, ই-কমার্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভোক্তা ইলেকট্রনিক্সের উপর সেবা প্রদান করে থাকে।
ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা পরিষেবার ক্রয়-বিক্রয় করাকে ই-কমার্স বলা হয়। এটি ইলেকট্রনিক কমার্স বা ইন্টারনেট কমার্স নামেও পরিচিত।
যেমন- alibaba.com, amazon.com, ebay.com ইত্যাদি।

সুত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান

৬৩.
রোবট নির্মাতা প্রতিষ্ঠান নয় কোনটি?
  1. ক) Fanuc
  2. খ) Yaskawa
  3. গ) Boston Dynamics
  4. ঘ) Bugatti
সঠিক উত্তর:
ঘ) Bugatti
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Bugatti
ব্যাখ্যা

Bugatti হল ফরাসি গাড়ী নির্মাণকারী প্রতিষ্ঠান।
Fanuc- ইহা একটি আমেরিকান রোবট নির্মাণকারী প্রতিষ্ঠান, যা প্রায় সকল ধরণের রোবট প্রস্তুত করে থাকে।
Yaskawa- ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। ইহা আমেরিকার শীর্ষস্থানীয় শিল্প রোবট উৎপাদনকারী কোম্পানি।
Boston Dynamics- বর্তমানে গুগলের সত্ত্বাধিকারি এই কোম্পানিটি সর্বাধুনিক রোবট তৈরি করে। ১৯৯২ সালে এই প্রতিষ্ঠানটির সূচনা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান

৬৪.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে? 
CNN, EPP, GRR, ______ , KVV
  1. ক) KUU
  2. খ) ITT
  3. গ) IUU
  4. ঘ) HVV
সঠিক উত্তর:
খ) ITT
উত্তর
সঠিক উত্তর:
খ) ITT
ব্যাখ্যা
এখানে 
১ম সিরিজ = C, E, G, I, K
২য় সিরিজ = NN, PP, RR, TT, VV

CNN, EPP, GRR, ITT , KVV
৬৫.
log3(x2 + x) - log3(x + 1) = 2 হলে x এর মান কত?
  1. ক) 3
  2. খ) 2
  3. গ) 9
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 9
উত্তর
সঠিক উত্তর:
গ) 9
ব্যাখ্যা
log3(x2 + x) - log3(x + 1) = 2
log3{(x2 + x)/(x + 1)} = 2
log3{x(x + 1)/(x + 1)} = 2
log3x = 2
x = 32
x = 9
৬৬.
B এর চেয়ে ছোট A, C এর চেয়ে ছোট B, D এর চেয়ে বড় C এবং B এর চেয়ে D বড়। সবচেয়ে ছোট কে? 
  1. ক) A
  2. খ) D
  3. গ) B
  4. ঘ) C
সঠিক উত্তর:
ক) A
উত্তর
সঠিক উত্তর:
ক) A
ব্যাখ্যা
প্রদত্ত তথ্যগুলোকে অসমতার সাহায্যে প্রকাশ করে পাই,
A < B , B < C , C > D , D > B 
উপরের অসমতাটির ক্রম হবে 
A < B < D < C 

অতএব, সবচেয়ে ছোট A
৬৭.
যদি x = 5, y = 3 এবং z = 2 হলে, x(y - z)/y(x + y + z) এর মান কত? 
  1. ক) 1/2
  2. খ) 1/3
  3. গ) 1/6
  4. ঘ) 1/10
সঠিক উত্তর:
গ) 1/6
উত্তর
সঠিক উত্তর:
গ) 1/6
ব্যাখ্যা
দেয়া আছে, 
x = 5, y = 3 এবং z = 2 

x(y - z)/y(x + y + z) = 5(3 - 2)/3(5 + 3 + 2)
                                =5/(3 × 10)
                                = 1/6
৬৮.
প্যাটার্ন সমাপ্ত করতে কোন চিত্রটির প্রয়োজন? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ঘ) 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4
ব্যাখ্যা
প্যাটার্ন সমাপ্ত করতে অপশন ঘ এর চিত্রটি প্রয়োজন।
৬৯.
(√7 + √5)/(√7 - √5) = কত ?
  1. ক) 2 + √7
  2. খ) 3 + √5
  3. গ) 6 + √35
  4. ঘ) 2
সঠিক উত্তর:
গ) 6 + √35
উত্তর
সঠিক উত্তর:
গ) 6 + √35
ব্যাখ্যা
(√7 + √5)/(√7 - √5) 
= (√7 + √5)(√7 + √5)/(√7 - √5)(√7 + √5)
= (√7 + √5)2/(√7)2 - (√5)2
=(7 + 5 + 2√35)/(7 - 5)
=12 + 2√35)/2
= 2(6 +√35)/2
= 6 + √35
৭০.
একটি গাছের সারিতে যেকোন প্রান্ত থেকে একটি গাছ ৬ষ্ঠ। ঐ সারিতে কতটি গাছ আছে ? 
  1. ক) ৯টি
  2. খ) ১০টি
  3. গ) ১১টি
  4. ঘ) ১২টি
সঠিক উত্তর:
গ) ১১টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১টি
ব্যাখ্যা
গাছের সারিতে যেকোন প্রান্ত থেকে একটি গাছ ৬ষ্ঠ।
অর্থাৎ গাছটির ডানে আছে = ৫টি গাছ 
গাছটির বামে আছে = ৫টি গাছ 

সারিতে মোট গাছ = (৫ + ১ + ৫)টি = ১১টি
৭১.
নিচের এলোমেলো অক্ষর দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষর কোনটি? 
ধ, নি, রা, প, র  
  1. ক) ধ
  2. খ) র
  3. গ) নি
  4. ঘ) প
সঠিক উত্তর:
ক) ধ
উত্তর
সঠিক উত্তর:
ক) ধ
ব্যাখ্যা
প্রদত্ত এলোমেলো অক্ষর দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দ = নিরপরাধ 
অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষরটি হলো = ধ
৭২.
একটি ঘড়িতে আয়নায় দেখানো সময় ৮ : ২৩ মিনিট। তখন প্রকৃত সময় কত? 
  1. ক) ২ : ৩২
  2. খ) ৮ : ২৩
  3. গ) ৩ : ৩৭
  4. ঘ) ৪ : ১২
সঠিক উত্তর:
গ) ৩ : ৩৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩ : ৩৭
ব্যাখ্যা
প্রকৃত সময় = ১১ : ৬০ – আয়নার দেখা সময়
                    = ১১ : ৬০ - ৮ : ২৩
                    =  ৩ : ৩৭
৭৩.
'ঘৃতার্চি' শব্দের অর্থ হলো- 
  1. ক) বৃক্ষ
  2. খ) ঘৃণ্য
  3. গ) অগ্নি
  4. ঘ) অশ্ব
সঠিক উত্তর:
গ) অগ্নি
উত্তর
সঠিক উত্তর:
গ) অগ্নি
ব্যাখ্যা
'ঘৃতার্চি(বিশেষ্য)' শব্দের অর্থ হলো- অগ্নি 
এটি সংস্কৃত ভাষার শব্দ।  

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
৭৪.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে? 
  1. ক) 8টি 
  2. খ) 9টি 
  3. গ) 11টি 
  4. ঘ) 10টি 
সঠিক উত্তর:
ঘ) 10টি 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 10টি 
ব্যাখ্যা
 

১টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = AJF, FBG, GCH, HDIএবং IEJ = 5টি 
৩টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে =EBH, AIC, EFC, ADG এবং BJD =5টি 
মোট ত্রিভুজ আছে = (5 + 5)টি = 10টি
৭৫.
‘সম্মিলিত বিরোধী দল' (কপ) কোনটির প্রেক্ষিতে গঠিত হয়?
  1. ক) ১৯৫৪ সালের নির্বাচন
  2. খ) ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
  3. গ) ১৯৬৫ সালের নির্বাচন
  4. ঘ) ১৯৫২ সালের ভাষা আন্দোলন
সঠিক উত্তর:
গ) ১৯৬৫ সালের নির্বাচন
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৬৫ সালের নির্বাচন
ব্যাখ্যা
১৯৬৫ সালের নির্বাচন
- ১৯৬২ সালের ৮ জুন সামরিক আইন স্থগিত করে দলীয় রাজনীতির অধিকার ফিরিয়ে দেওয়া হয়। 
- ১৯৬৪ সালে আইয়ুব খান যথাক্রমে প্রেসিডেন্ট, জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের ঘোষণা দেন। 
- ১৯৬৪ সালের শুরুতে আওয়ামী লীগ এনডিএফ থেকে বেরিয়ে আসে। 
- শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হন।
- ১৯৬৫ সালের ২ জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনে আইয়ুব খানের বিরুদ্ধে একক প্রার্থী দেওয়ার জন্য আওয়ামী লীগ, ন্যাপ, কাউন্সিল মুসলিম লীগ, নেজামে ইসলাম প্রভৃতি দল মিলে ‘সম্মিলিত বিরোধী দল' (Combined Opposition Party, COP) নামে একটি জোট গঠন করে। 
- প্রেসিডেন্ট নির্বাচনে আইয়ুব খানের বিরুদ্ধে COP-এর প্রার্থী হিসেবে ফাতেমা জিন্নাহ প্রতিদ্বন্দ্বিতা করেন । 
- মৌলিক গণতন্ত্রীদের নিরঙ্কুশ সমর্থনে আইয়ুব খান ফাতেমা জিন্নাহকে সহজেই পরাজিত করে দ্বিতীয়বারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হন। 
- অবৈধ প্রভাব ও প্রশাসনিক যন্ত্রকে ব্যবহার করেই আইয়ুব খান মার্চ মাসে অনুষ্ঠিত জাতীয় পরিষদ এবং মে মাসে অনুষ্ঠিত প্রাদেশিক পরিষদ নির্বাচনে জয় নিশ্চিত করেন। 
- ফলে ১৯৬৫ সালের নির্বাচন পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি উন্নয়নে কোন ভূমিকা রাখতে পারেনি ।
 
উৎস: বিবিএ বাংলা, বাংলাদেশ স্ট্যাডিজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৭৬.
মর্লি-মিন্টো সংস্কার আইনের উল্লেখযোগ্য বিষয় কোনটি?
  1. ক) ফেডারেশন পদ্ধতির সরকার প্রবর্তন
  2. খ) ভারতকে ডোমিনিয়নের মর্যাদা প্রদান
  3. গ) মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা রাখা
  4. ঘ) প্রত্যক্ষ নির্বাচন প্রবর্তন
সঠিক উত্তর:
গ) মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা রাখা
উত্তর
সঠিক উত্তর:
গ) মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা রাখা
ব্যাখ্যা
- ভারতে প্রতিনিধিত্বশীল সরকার প্রবর্তনের লক্ষ্যে ব্রিটিশ সরকার ১৯০৯ সালে ‘ইন্ডিয়া অ্যাক্ট’ পাস করে যা ‘মর্লি-মিন্টো সংস্কার আইন’ নামেই অধিক পরিচিত। 
- এই আইনে প্রথম মুসলমানদের জন্যে পৃথক নির্বাচনের বিধান রাখা হয়।
- সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের দাবি স্বীকার করে এ আইনে মুসলিম সম্প্রদায়কে পৃথকভাবে নিজেদের প্রতিনিধি নির্বাচনের (পৃথক নির্বাচন ব্যবস্থা) অধিকার দেয়া হয়। 
- এর মাধ্যমে আইন সভার সদস্য সংখ্যা বৃদ্ধি করা হলেও প্রতিনিধিদের প্রত্যক্ষভাবে নির্বাচনের ব্যবস্থা ছিল না। 
- তবে মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করায় স্বভাবতই তারা খুশী হয়, যদিও কংগ্রেস এতে ক্ষুব্ধ ছিল
কংগ্রেসের নরমপন্থীরাও সন্তুষ্ট ছিল না ।
- ১৯০৯ খ্রিস্টাব্দের সংস্কার আইন ভারতে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়।
- আইন সভার নির্বাচিত সদস্যগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতেন না। তাছাড়া তাদেরকে কোন ক্ষমতাও দেয়া হয়নি। 
- কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন সভাগুলোতে তারা সব সময়ই সংখ্যালঘু ছিলেন। প্রকৃতপক্ষে এ সংস্কার আইনের মাধ্যমে ভারতে প্রতিনিধিমূলক শাসন ব্যবস্থা প্রবর্তনের কোন ইচ্ছাই ইংরেজদের ছিল না।
 
উৎস: ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৭৭.
‘স্বার্থ একত্রীকরণকারী' বলা হয় কাকে?
  1. ক) রাজনৈতিক দল
  2. খ) সরকার
  3. গ) জনগণ
  4. ঘ) চাপসৃষ্টিকারী গোষ্ঠী
সঠিক উত্তর:
ঘ) চাপসৃষ্টিকারী গোষ্ঠী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চাপসৃষ্টিকারী গোষ্ঠী
ব্যাখ্যা
স্বার্থের সংহতি সাধন : 
প্রতিটি আধুনিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় স্বার্থের সংহতি সাধনের জন্য যে সব ব্যবস্থা আছে তার মধ্যে চাপসৃষ্টিকারী দল অন্যতম। সমাজের বিভিন্ন অংশ এবং বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষের স্বার্থ চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মাধ্যমে প্রতিফলিত হয়।
 
উৎস: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৭৮.
সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতিতে প্রথমবার পরিবর্তন আনা হয়?
  1. ক) পঞ্চদশ সংশোধনী
  2. খ) ষোড়শ সংশোধনী
  3. গ) পঞ্চম সংশোধনী
  4. ঘ) চতুর্দশ সংশোধনী
সঠিক উত্তর:
গ) পঞ্চম সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
গ) পঞ্চম সংশোধনী
ব্যাখ্যা
- ১৯৭২ সালের মূল সংবিধানে রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি ছিলো:
- জাতীয়তাবাদ
- সমাজতন্ত্র
- গণতন্ত্র ও
- ধর্মনিরপেক্ষতা।

- ১৯৭৯ সালের ৫ এপ্রিল সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্র পরিচালনার এই চারটি মূলনীতিতে প্রথমবার পরিবর্তন আনা হয়।
- কিন্তু সুপ্রিমকোর্ট ২০১০ সালের ২ ফেব্রুয়ারি পঞ্চম সংশোধনীকে বাতিল ঘোষণা করে।
- ফলে ২০১১ সালের ৩ জুলাই জাতীয় সংসদে গৃহিত সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে ‍বাহাত্তরের মূল সংবিধানের রাষ্ট্র পরিচালনার চারটি মূলনীতি পুনঃস্থাপন করা হয়। (পুনরায় পরিবর্তন করা হয়)
 
এছাড়া, ২০১১ সালে ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করলে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বাদ দেওয়া হয়।
 
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান সংযোজন : ১৩তম সংশোধনী
- বিচারপতিদের অপসারণ সংক্রান্ত বিধান : ১৬তম সংশোধনী
- স্বাধীনতার ঘোষণাপত্র ষষ্ঠ তফসিলে সংযোজন : ১৫তম সংশোধনী।
- বিচারপতিদের অবসরের বয়সসীমা বৃদ্ধি : সপ্তম ও চতুর্দশ সংশোধনী।

(তথ্যসূত্রঃ আইন মন্ত্রণালয়, বাংলাদেশ সংবিধান এবং বাংলাদেশের সংবিধান - আরিফ খান)
৭৯.
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (SRDI) কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা
  2. খ) গাজীপুর
  3. গ) সিলেট
  4. ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তর:
ক) ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ঢাকা
ব্যাখ্যা
- মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (SRDI) হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন একটি সরকারী প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠান-এর প্রধান নির্বাহী হচ্ছেন মহাপরিচালক।
- এর উদ্দেশ্য যথাযথ এবং টেকসই ভূমি ও মৃত্তিকা (বাংলাদেশের প্রধান সম্পদ) ব্যবস্থাপনা ও পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তির মাধ্যমে খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জন এবং সকলের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ।
- ১৯৬১ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান বিভিন্ন ধাপ পেরিয়ে ১৯৮৩ সালে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট নামে নতুনভাবে যাত্রা শুরু করে। 
- এর প্রধান কার্যালয়: মৃত্তিকা ভবন, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা

উৎস: ভূগোল প্রথম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও srdi.portal.gov.bd।
৮০.
চীনা পরিব্রাজক ফা-হিয়েন কোন বংশের শাসনামলে বাংলায় আগমন করেন?
  1. ক) গুপ্ত
  2. খ) মৌর্য
  3. গ) খড়গ
  4. ঘ) বর্মণ
সঠিক উত্তর:
ক) গুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) গুপ্ত
ব্যাখ্যা
ফা-হিয়েন বাংলায় ভ্রমণকারী প্রথম চীনা পরিব্রাজক।
- দ্বিতীয় চন্দ্রগুপ্ত (৩৮০-৪১৩খ্রি.) এর সময় বাংলায় আসেন। অর্থ্যাৎ গুপ্ত যুগে বাংলায় আগমনকারী চীনা পরিব্রাজক হলেন ফা-হিয়েন
- ৩৯৯ খ্রিস্টাব্দে ফা-হিয়েন ভারত অভিমুখে যাত্রা করেন। গোবি, খোটান, পামির মালভ‚মি এং গান্ধার দেশ অতিক্রম করে তিনি ৪০১ খ্রিস্টাব্দে ভারতে প্রবেশ করেন।
- তিনি টানা ১০ বছর ভারতের বিভিন্ন স্থানে ভ্রমণ করেছিলেন।
- ফা-হিয়েনের ভ্রমন বৃত্তান্ত ‘ফো-কুয়ো-কিং’ নামে পরিচিত। এটি ভারতের ইতিহাসের একটি বিশিষ্ট ও প্রামাণ্য দলিল।

অন্যদিকে,
- মা হুয়ান চীনা পরিব্রাজক । গিয়াস উদ্দীন আজম শাহের সময় বাংলায় আসেন।
- বিখ্যাত চৈনিক পর্যটক হিউয়েন সাং হর্ষবর্ধনের শাসনামলে ভারতবর্ষে আসেন।
- মেগাস্থিনিস (গ্রিস) রাজকীয় দূত হিসেবে ভারতীয় রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের (স্যান্ড্রাকোটাস) রাজদরবারে দায়িত্ব পালন করেন।

উৎস: ইতিহাস প্রথম পত্র, HSC প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
৮১.
বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন -
  1. ক) শাহ আব্দুল হামিদ
  2. খ) আব্দুর রশিদ তর্কবাগীশ
  3. গ) মোহাম্মদ উল্লাহ
  4. ঘ) আবু সাইদ চৌধুরী
সঠিক উত্তর:
ক) শাহ আব্দুল হামিদ
উত্তর
সঠিক উত্তর:
ক) শাহ আব্দুল হামিদ
ব্যাখ্যা
- বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ।
- বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ।
- বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী।

উৎসঃ জাতীয় সংসদের ওয়েবসাইট এবং পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৮২.
নিচের কোনটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়?
  1. ক) বাংলাদেশ সরকারি কর্মকমিশন
  2. খ) জাতীয় মানবাধিকার কমিশন
  3. গ) মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়
  4. ঘ) এটর্নি জেনারেলের কার্যালয়
সঠিক উত্তর:
খ) জাতীয় মানবাধিকার কমিশন
উত্তর
সঠিক উত্তর:
খ) জাতীয় মানবাধিকার কমিশন
ব্যাখ্যা
- সংবিধানের সুস্পষ্ট বিধি মোতাবেক যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে তাদের সাংবিধানিক প্রতিষ্ঠান বলা হয়।

বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে রয়েছে:
- বাংলাদেশ সরকারি কর্মকমিশন
- এটর্নি জেনারেলের কার্যালয়
- বাংলাদেশ নির্বাচন কমিশন
- মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়
- জাতীয় সংসদ।

অন্যদিকে,
- বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, জীবন বীমা কর্পোরেশন ও জাতীয় মানবাধিকার কমিশন হলো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান।

(তথ্যসূত্রঃ বাংলাদেশ সংবিধান এবং রাষ্ট্রবিজ্ঞান : স্নাতক শ্রেণি)
৮৩.
বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে মাঠ পর্যায়ের অংশ কোনটি?
  1. ক) উপজেলা প্রশাসন
  2. খ) বিভাগীয় প্রশাসন
  3. গ) জেলা প্রশাসন
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
বাংলাদেশ সরকারের প্রশাসনিক কাঠামো কেন্দ্রিয় প্রশাসন ও মাঠ প্রশাসনে বিভক্ত।
- সচিবালয় হলো সর্বোচ্চ বা কেন্দ্রীয় প্রশাসন।
- বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনকে মাঠ প্রশাসন ধরা হয়।

প্রশাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর হলো - উপজেলা প্রশাসন।

সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী
৮৪.
বাংলাদেশের কোন প্রকল্পটি 'এক নগরী দুই শহর' (one city two town) ধারণার সাথে সম্পর্কিত?
  1. ক) পদ্মা সেতু
  2. খ) মেট্রো রেল
  3. গ) কর্ণফুলী টানেল
  4. ঘ) এক্সপ্রেস হাইওয়ে
সঠিক উত্তর:
গ) কর্ণফুলী টানেল
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্ণফুলী টানেল
ব্যাখ্যা
- চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে দেশের প্রথম সুরঙ্গপথ বঙ্গবন্ধু টানেল নির্মিত হচ্ছে।
- এটির দৈর্ঘ্য ৩.৪ কিলোমিটার।
- চট্টগ্রাম শহরের পতেঙ্গা ও আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করে এটি নির্মিত হচ্ছে।
- এর মাধ্যমে চট্টগ্রামকে চীনের সাংহাই নগরীর আদলে ''এক নগরী দুই শহর'' (one city two town) রূপে গড়ে তোলা হচ্ছে।
- দীর্ঘ টানেলটি নির্মাণে মোট ব্যয় প্রায় দশ হাজার চারশ কোটি টাকা।
- এটি নির্মাণে চীনা সরকার আর্থিক ও কারিগরি সহায়তা করছে। চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি এটি নির্মাণ করছে।
- ২০২২ সালে ডিসেম্বরে এটি যান চলাচলের জন্যে উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে।

(তথ্যসূত্র: সেতু কর্তৃপক্ষ, ডেইলি স্টার ও প্রথম আলো)
৮৫.
জাতিগতভাবে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় কী?
  1. ক) কৃষ্ণকায়
  2. খ) দ্রাবিড়ীয়
  3. গ) অস্ট্রেলীয়
  4. ঘ) সংকর জাতি
সঠিক উত্তর:
ঘ) সংকর জাতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সংকর জাতি
ব্যাখ্যা
- বাংলাদেশে বসবাসকারী মানুষের প্রাক-ইতিহাস যথেষ্ট তথ্য-প্রমাণ সমর্থিত নয়। 
- আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতার অভাবে জীবাশ্মবিজ্ঞানের গবেষণা এখানে তেমন হয়নি। আর সেকারণেই বাংলাদেশের মানুষের আদি পরিচয় ও জন্ম-উৎস এখনো অনেকটা অমীমাংসিত ।
- এ অঞ্চলে প্রথম অস্ট্রিক জনগোষ্ঠীর লোকরা আসে এবং সেটি সম্ভবত পাঁচ-ছয় হাজার বছর পূর্বে ইন্দোচীন থেকে। 
- এরপর একে একে দ্রাবিড়, আর্য, মঙ্গোল, শক, সেন, বর্মণ, তুর্কি, পাঠান, ইরানি, আরবীয়, আবিসিনীয়, ইংরেজ, পর্তুগিজ, মগ, ওলন্দাজ, আলপাইন প্রভৃতি ধারার মানুষদের আগমন ঘটে। 
- এসব নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মিলন-মিশ্রণে বাঙ্গালীরা একটি সংকর জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। 
- অনেকের মতে সংকর জনগোষ্ঠী হওয়া সত্ত্বেও বাঙ্গালীদের দেহবৈশিষ্ট্যে আদি অস্ট্রেলীয় বা অস্ট্রিক তথা ভেড্ডিড জনগোষ্ঠীর দৈহিক বৈশিষ্ট্য বেশি প্রকট।
 
উৎস: সমাজবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৮৬.
বাংলাদেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদান -
  1. ক) ১১.৩৪%
  2. খ) ১১.৯৭%
  3. গ) ১১.৫০%
  4. ঘ) ১১.৬৮%
সঠিক উত্তর:
গ) ১১.৫০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১.৫০%
ব্যাখ্যা
অর্থনীতি/জিডিপিতে,
   - কৃষিখাতের অবদান - ১১.৫০%
   - কৃষিখাতে শ্রমশক্তি নিয়োজিত - ৪০.৬%
   - কৃষিখাতে প্রবৃদ্ধির হার - ২.২০%
 
   - শিল্পখাতের অবদান - ৩৭.০৭%
   - শিল্পখাতে শ্রমশক্তি নিয়োজিত - ২০.৪%
   - শিল্পখাতে প্রবৃদ্ধির হার - ১০.৪৪%
 
   - সেবাখাতের অবদান - ৫১.৪৪%
   - সেবাখাতে শ্রমশক্তি নিয়োজিত - ৩৯.০%
   - সেবাখাতে প্রবৃদ্ধির হার - ৬.৩১%
 
উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২২
৮৭.
বাংলাদেশের কোন অঞ্চল 'শস্যগোলা' নামে পরিচিত?
  1. ক) দক্ষিণ বঙ্গ
  2. খ) পূর্ববঙ্গ
  3. গ) পশ্চিমবঙ্গ
  4. ঘ) উত্তরবঙ্গ
সঠিক উত্তর:
ঘ) উত্তরবঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উত্তরবঙ্গ
ব্যাখ্যা
- বাংলাদেশের শস্যগোলা ধরা হয় উত্তরবঙ্গকে। 
- কিন্তু উত্তরবঙ্গ এখন জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত। 
- পানি সংকটে সেখানে এখন শস্য উৎপাদন সংকটাপন্ন। 
- খরা ও শৈত্যপ্রবাহ এখন শস্যহানির এক অনিবার্য নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। 
- উত্তম ব্যবস্থাপনার মাধ্যমে এরই মধ্যে এ উত্তরাঞ্চলের অনেক জমি উৎপাদনের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। 
- অথচ উপকূলীয় অঞ্চলে অনেক ফসলের ফলন এখনও নিম্ন পর্যায়ে রয়েছে।
 
উৎস: কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট। 
৮৮.
১৯৮৯ সালের ৩ ডিসেম্বর মিখাইল গর্বাচেভ ও জর্জ বুশ কোন সম্মেলনে Cold War এর ইতি টানার ঘোষণা দেন?
  1. ক) ভিয়েনা সম্মেলন
  2. খ) মালটা সম্মেলন
  3. গ) জেনেভা সম্মেলন
  4. ঘ) বেলগ্রেড সম্মেলন
সঠিক উত্তর:
খ) মালটা সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
খ) মালটা সম্মেলন
ব্যাখ্যা
- মালটা সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৮৯ সালের ৩ ডিসেম্বর। 
- দুই বিশ্ব পরাশক্তি  যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার এই দ্বিপাক্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- রাশিয়া প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ হারবার্ট ওয়ার্কার বুশ এই সম্মেলনে অংশগ্রহণ করেন। 
- এই সম্মেলনে দুই দেশের রাষ্ট্র প্রধান Cold War এর ইতি টানার ঘোষণা দেন। 
 
উৎস: বিবিসি 
৮৯.
'টেকসই উন্নয়ন' ধারণার সাথে নিম্নের কোনটি সংশ্লিষ্ট?
  1. ক) Reparation Commission
  2. খ) Brundtland's Commission
  3. গ) Palgrave Commission
  4. ঘ) Global Ocean Commission
সঠিক উত্তর:
খ) Brundtland's Commission
উত্তর
সঠিক উত্তর:
খ) Brundtland's Commission
ব্যাখ্যা
- Sustainable Development এর 'Sustainability' শব্দ দিয়ে উন্নয়ন ও পরিবেশের মধ্যে সম্পর্ক বোঝানো হয়েছে। 
- মূলত ১৯৭০ এবং ১৯৮০ এর দশকে ‘Sustainability' শব্দটির প্রচলন ঘটে। 
- পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সম্মেলন যেমন- মানব পরিবেশ সম্পর্কিত জাতিসংঘের সম্মেলন (১৯৭২), পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত কমিশন (১৯৮৭), পরিবেশ ও উন্নয়ন শীর্ষক সম্মেলন (১৯৯২), পরিবেশ ও উন্নয়নের জন্য জাতিসংঘের বিশেষ অধিবেশন (১৯৯৭), এবং বিশ্ব পরিবেশ ও উন্নয়ন সম্মেলন (২০০২) ইত্যাদির মাধ্যমে Sustainable Development ধারণার অবস্থান পোক্ত হয়। 
- Brundtland's Commission কার্যকরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা শুরু হয়।
-  এই কমিশনের লক্ষ্য ছিল:
ক) পরিবেশ এবং উন্নয়ন সম্পর্কিত জটিল বিষয়গুলি বিবেচনা করে বাস্তবসম্মত প্রস্তাব প্রদান করা এবং
খ) গ্রহণযোগ্যতা বাড়ানো যাতে ব্যক্তি, স্বেচ্ছাসেবী, সংস্থা, ব্যবসা, এবং সরকারগুলি আরও নিবিড়ভাবে কাজ করে ।
 
উৎস: বিবিএ বাংলা, বাংলাদেশ স্ট্যাডিজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৯০.
কোন রাষ্ট্রপ্রধান সর্বপ্রথম পেনশন ব্যবস্থা চালু করেন?
  1. ক) কাইজার
  2. খ) অটোভন বিসমার্ক
  3. গ) উইলহেম
  4. ঘ) উড্রো উইলসন
সঠিক উত্তর:
খ) অটোভন বিসমার্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) অটোভন বিসমার্ক
ব্যাখ্যা
- অটোভন বিসমার্ক ছিলেন প্রথম জার্মান চ্যান্সেলর(১৮৭১-৯০) ।
- তিনি আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা।
- তাকে 'Man of blood and iron' নামে অভিহিত করা হয়।
- ১৮৮০ এর দশকে তিনি বিশ্বের প্রথম দেশ হিসেবে জার্মানিতে পেনসন ব্যবস্থা চালু করেন।

The German Chancellor, Otto von Bismarck, introduced the world's first state pension system in the 1880s.

উৎসঃ বিবিসি, ব্রিটানিকা।
৯১.
'UNCLOS' কত সালে স্বাক্ষরিত হয়?
  1. ক) ১৯৮২
  2. খ) ১৯৮৪
  3. গ) ১৯৮৫
  4. ঘ) ১৯৮৭
সঠিক উত্তর:
ক) ১৯৮২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৮২
ব্যাখ্যা
- জাতিসংঘের সমুদ্রবিষয়ক আইন বা United Nations Convention on the Law of the Sea (UNCLOS) ১৯৮২ সালে সমুদ্রবিষয়ক তৃতীয় জাতিসংঘ সম্মেলনে স্বাক্ষরিত একটি চুক্তির নাম।
- সমুদ্রবিষয়ক তৃতীয় জাতিসংঘ সম্মেলনে এটি স্বাক্ষরিত হয়।
- সম্মেলনটি ১৯৭৩ থেকে ১৯৮২ সাল পর্যন্ত চলেছিল। এ আইনটি UNCLOS-III নামেও পরিচিত।
- মৎস্য শিকার, নৌচলাচল, মহীসােপান, গভীর সমুদ্রতল, বৈজ্ঞানিক গবেষণা ও সমুদ্র দূষণের মত বিষয়গুলাে এ চুক্তির মূল বিষয়।

উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট
৯২.
'ওয়ার্‌শ' নিচের কোন দেশের রাজধানী?
  1. ক) পোল্যান্ড
  2. খ) বেলারুশ
  3. গ) কাজাখস্তান
  4. ঘ) পর্তুগাল
সঠিক উত্তর:
ক) পোল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) পোল্যান্ড
ব্যাখ্যা
কয়েকটি দেশের রাজধানী:
- পোল্যান্ড এর রাজধানীর নাম ওয়ার্‌শ। 
- কাজাখস্তানের নতুন রাজধানী নুর সুলতান।
- পর্তুগালের রাজধানী লিসবন।
- বেলারুশের রাজধানীর মিনস্ক।
 
উৎস: ব্রিটানিকা 
 
৯৩.
ভার্সাই সন্ধি অনুযায়ী কোন বন্দরকে মুক্ত বা আন্তর্জাতিক বন্দর হিসেবে ঘোষণা করা হয়?
  1. ক) ডানজিগ
  2. খ) আকাবা
  3. গ) ওডেসা
  4. ঘ) কায়রো
সঠিক উত্তর:
ক) ডানজিগ
উত্তর
সঠিক উত্তর:
ক) ডানজিগ
ব্যাখ্যা
- ১৯১৯ সালের ২৮ জুন ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়। 
- ভার্সাই প্যারিসের অদূরে অবস্থিত। সন্ধির খসড়া জার্মান প্রতিনিধিবর্গকে দেখানো হয় ও মন্তব্য করতে খসড়ার বিভিন্ন শর্ত তাঁরা আপত্তি জানান, কিন্ত সেগুলো গ্রাহ্য হয়নি। 
- একতরফা ভাবে ইউরোপের আঞ্চলিক পুনর্গঠন, সাময়িক, অর্থনৈতিক ও রাজনৈতিক শর্তাবলী জার্মানির ওপর চাপিয়ে দেওয়া হয়।
- ভার্সাই সন্ধির শর্ত অনুসারে জার্মানি ফ্রান্সকে আলসাস-লোরেন, বেলজিয়ামকে মরেসনেট, ইউপেন, মালমেডি, লিথুয়ানিকে মেমেল, পোল্যান্ডকে পোজেন ও পশ্চিম প্রুশিয়ার অংশ বিশেষ ছেড়ে দিতে বাধ্য হয়। 
- ডানজিগ উন্মুক্ত বন্দর হিসেবে ঘোষিত হয়। 
- উপনিবেশ ও বিশ্বের বিভিন্ন স্থানে অর্জিত বিশেষ অধিকারগুলো জার্মানিকে প্রত্যার্পন করতে বলা হয়। 
- উত্তর সাইলেশিয়া ও পূর্ব এশিয়ার অধিবাসীগণ গণভোটের মাধ্যমে স্থির করবে তারা পোল্যান্ডের সঙ্গে সংযুক্তির পক্ষপাতি কিনা। 
- জার্মানির শিল্প ও খনিজ প্রধান সার (Saar) অঞ্চলে ১৫ বছরের জন্য ফ্রান্সের কর্তৃত্ব স্থাপিত হয় ।
 
উৎস: এসএসএইচএল, আধুনিক ইউরোপের ইতিহাস - ২; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৯৪.
কোন জোটের নেতৃবৃন্দ IPMDA প্রনয়ন করে?
  1. ক) CENTO
  2. খ) NATO
  3. গ) Quad
  4. ঘ) ANZUS
সঠিক উত্তর:
গ) Quad
উত্তর
সঠিক উত্তর:
গ) Quad
ব্যাখ্যা
- IPMDA'র পূর্ণরূপ - Indo-Pacific Partnership for Maritime Domain Awareness.
- কোয়াড জোটের নেতৃবৃন্দ IPMDA প্রনয়ন করে। 
- কোয়াড্রাল্যাটেরাল সিকিউিরিটি ডায়ালগ যা সংক্ষেপে কোয়াড নামে পরিচিত।
- যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত এই চারটি দেশের জোট হচ্ছে কোয়াড।
- ২০০৭ সালে কোয়াড গঠনের পর দীর্ঘদিন এর কোন তৎপরতা না থাকলেও ১২ নভেম্বর ২০১৭ এক বৈঠকের মাধ্যমে কোয়াড আবারো সক্রিয় হয়ে ওঠে।
 
উৎস: পত্রিকা রিপোর্ট। 
৯৫.
বিশ্বের দুঃস্থ মানুষের সেবায় নিয়োজিত আন্তর্জাতিক রেডক্রসের প্রতীক নয় কোনটি?
  1. ক) রেড ক্রিসেন্ট
  2. খ) রেড স্কাউট
  3. গ) রেড ক্রস
  4. ঘ) রেড ক্রিস্টাল
সঠিক উত্তর:
খ) রেড স্কাউট
উত্তর
সঠিক উত্তর:
খ) রেড স্কাউট
ব্যাখ্যা
- সুইজারল্যান্ডের নাগরিক হেনরি ডুনান্ট ১৮৬৩ সালে ‘রেডক্রস’ প্রতিষ্ঠা করেন।
- এটি মুসলিম বিশ্বে ‘রেডক্রিসেন্ট’ নামে পরিচিত।
- এটির সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- হেনরি ডুনান্টের জন্ম তারিখ ৮ মে ‘বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস’ হিসেবে পালন করা হয়।
- আন্তর্জাতিক রেডক্রস কমিটি মোট তিনবার (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
 
রেডক্রসের প্রতীক ৩টি। যথা - 
রেড ক্রস - মুসলিম বিশ্ব ব্যতীত অন্যান্য দেশের জন্য। (সুইজারল্যান্ডের পতাকা থেকে নেওয়া)
রেড ক্রিসেন্ট - মুসলিম বিশ্বের জন্য। (১৯২৯ সালে গৃহীত এবং অটোমান পতাকা থেকে নেওয়া) ও
রেড ক্রিস্টাল - যুদ্ধাবস্থায় প্রযোজ্য যার অর্থ - Don’t Shoot বা Don’t Attack।

(তথ্যসূত্রঃ রেডক্রস ও রেডক্রিসেন্ট ওয়েবসাইট)
৯৬.
নিম্নের কোন দেশটি সর্বপ্রথম জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড (সিসিটিএফ) গঠন করে?
  1. ক) ঘানা
  2. খ) কেনিয়া
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
ব্যাখ্যা
- ২০০৯ সালে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্ম পরিকল্পনা ২০০৯ (বিসিসিএসএপি, ২০০৯)  চুড়ান্ত করা হয়।
-  উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম এই ধরণের সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহন করে। 
- বিসিসিএসপি ২০০৯ এ বর্ণিত কর্মসূচী বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ২০০৯-১০ অর্থবছরে সরকারের নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড (সিসিটিএফ) গঠন করা হয়। 
- জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশের অর্থ প্রাপ্তির জন্য অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নে এ ধরণের তহবিল গঠন বিশ্বে প্রথম যা আন্তর্জাতিক পরিমন্ডলে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
 
উৎস: বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ওয়েবসাইট 
৯৭.
সর্বশেষ YCELP প্রকাশিত প্রতিবেদন অনুসারে, পরিবেশ সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) আইসল্যান্ড
  2. খ) ডেনমার্ক
  3. গ) নরওয়ে
  4. ঘ) ফিনল্যান্ড
সঠিক উত্তর:
খ) ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
খ) ডেনমার্ক
ব্যাখ্যা
আন্তর্জাতিক পরিবেশবিষয়ক সূচক: 
জুন ২০২২-এ যুক্তরাষ্ট্রের ইয়েল সেন্টার ফর এনভায়রনমেন্টাল ল অ্যান্ড পলিসি এবং কলাম্বিয়া ইউনিভার্সিটির সেন্টার ফর ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স ইনফরমেশন নেটওয়ার্ক ১৮০টি দেশকে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করে প্রকাশ করে এ সূচক।
সূচক অনুসারে -
শীর্ষ দেশ: ডেনমার্ক এবং সর্বনিম্ন দেশ ভারত।
সার্কভুক্ত দেশের অবস্থান: 
- ৮১. আফগানিস্তান, 
- ৮৫. ভুটান, 
- ১১৩. মালদ্বীপ, 
- ১৩২. শ্রীলংকা, 
- ১৬২. নেপাল, 
- ১৭৬. পাকিস্তান, 
- ১৭৭. বাংলাদেশ ও 
- ১৮০. ভারত।
 
সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
৯৮.
ইসরায়েল মধ্যপ্রাচ্যের কোন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে?
  1. ক) কাতার
  2. খ) সংযুক্ত আরব আমিরাত
  3. গ) কুয়েত
  4. ঘ) বাহরাইন
সঠিক উত্তর:
খ) সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
খ) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
- সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় - ৩১ মে ২০২২।
- এর মধ্য দিয়ে উপসাগরীয় কোনো দেশের সঙ্গে প্রথম এ ধরনের চুক্তিতে গেল ইসরায়েল।
- নতুন এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি হওয়া সব পণ্যের ওপর ৯৬ শতাংশ শুল্কছাড় পাওয়া যাবে।
 
উৎস: প্রথম আলো
৯৯.
'কিয়েটো প্রটোকল' কোথায় সংশোধিত হয়?
  1. ক) আবুধাবি
  2. খ) রিওডি জেনেরিও
  3. গ) দোহা
  4. ঘ) টোকিও
সঠিক উত্তর:
গ) দোহা
উত্তর
সঠিক উত্তর:
গ) দোহা
ব্যাখ্যা
- ২০১২ সালের ৮ ডিসেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত COP এর ১৮-তম সম্মেলনে (COP-18) কিয়েটো প্রটোকল সংশোধিত হয়।
- কিয়েটো প্রটোকল - এর সংশোধনী কার্যকরের জন্য এর অনুমোদনকারী পক্ষ সমূহের তিন - চতুর্থাংশ অর্থ্যাৎ ১৪৪টি দেশের অনুসমর্থনের প্রয়োজন ছিল।
- ২০২২ সালের ১৫ জুন পর্যন্ত ১৪৮টি দেশ তা অনুসমর্থন করায় দোহা সংশোধনীর শর্ত পূরণ হয়েছে। সংশোধনীটি ৩১ ডিসেম্বর ২০২০ এ কার্যকর হয়।    

কিয়ােটো প্রটোকলঃ
-বৈশ্বিক উষ্ণায়নের জন্যে দায়ী গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানাের উদ্দেশ্যে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের কিয়ােটো শহরে কিয়ােটো প্রটোকল গৃহীত হয়।
- এর অংশীদার মােট ১৯২টি দেশ ও সংস্থা।
- ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়।
- ২০১২ সালে এর মেয়াদ শেষ হলে দোহা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটির মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বৃদ্ধি করা হলেও তা এখনাে কার্যকর হয়নি।
 
উৎসঃ UNFCCC ওয়েবসাইট 
১০০.
বর্তমানে বাংলাদেশের রাডার স্টেশন সংখ্যা -
  1. ক) ৬টি
  2. খ) ৪টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৫টি
সঠিক উত্তর:
ঘ) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫টি
ব্যাখ্যা
বর্তমান আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ সুবিধাসমূহ নিম্নরূপ:
- Synoptic stations (1st Class Obs.): 35
- Agro meteorological stations: 12
- Pilot Balloon stations: 10
- Radar stations: 05
- Seismic stations: 04
- Rawin Sonde stations: 03 

উৎস: আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট।
১০১.
ভূ-পৃষ্ঠ থেকে কত মিটারের মধ্যে নিচু আকাশের মেঘ গঠিত হয়?
  1. ক) ৩,০০০ মিটার
  2. খ) ২,০০০ মিটার
  3. গ) ৬,০০০ মিটার
  4. ঘ) ৫,০০০ মিটার
সঠিক উত্তর:
খ) ২,০০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ২,০০০ মিটার
ব্যাখ্যা
মেঘের প্রকারভেদ (Types of Couds) : 
উচ্চতা অনুসারে মেঘকে তিনটি শ্রেণিতে বিভক্ত করা হয়। যথা:
ক. উঁচু মেঘ
খ. মধ্যম উঁচু মেঘ এবং
গ. নিচু মেঘ ।

ক. উঁচু মেঘ (High Cloud) : উঁচু মেঘের উচ্চতা সাধারণত ৬,০০০ মিটার হতে ১২,০০০ মিটার ।
খ. মধ্যম উঁচু মেঘ (Medium High Cloud) : এ মেঘ ২,০০০ হতে ৬,০০০ মিটার উচ্চতায় উৎপন্ন হয়। 
গ. নিচু আকাশের মেঘ (Low Colud) : ভূ-পৃষ্ঠের নিকটবর্তী অঞ্চলে ২,০০০ মিটারের মধ্যে এ জাতীয় মেঘ গঠিত হয়। এটি অপেক্ষাকৃত ভারী বলে আকাশের নিচে ভেসে বেড়ায় ।
 
উৎস: ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১০২.
বাংলাদেশে ভূমিকম্প প্রস্তুতি এবং সচেতনতা সংক্রান্ত কমিটি কোনটি?
  1. ক) EIPAC
  2. খ) OSHE
  3. গ) EPAC
  4. ঘ) JMREMP
সঠিক উত্তর:
গ) EPAC
উত্তর
সঠিক উত্তর:
গ) EPAC
ব্যাখ্যা
- EPAC এর পূর্ণরূপ Earthquake Preparedness and Awareness Committee.
- ভূমিকম্প প্রস্তুতি এবং সচেতনতার জন্য এই কমিটি গঠিত হয় ২০০৯ সালে 
- এই কমিটির চেয়ারম্যান হলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী। 
 
উৎস: ddm.portal.gov.bd
১০৩.
শালবন কোন ধরনের বনভূমি?
  1. ক) চিরহরিৎ
  2. খ) পর্ণমোচী
  3. গ) স্রোতজ
  4. ঘ) বিরুৎ
সঠিক উত্তর:
খ) পর্ণমোচী
উত্তর
সঠিক উত্তর:
খ) পর্ণমোচী
ব্যাখ্যা
- শালবন একটি পত্রপতনশীল বা পর্ণমোচী বৃক্ষের বনভূমি। অর্থাৎ শীতকালে এই বনভূমির বৃক্ষের পাতা ঝড়ে যায়।
- শাল বা গজারি এই বনের প্রধান বৃক্ষ।
- শালবনের মোট আয়তন প্রায় ১.২ লক্ষ হেক্টর।
- টাঙ্গাইলের মধুপুর, গাজীপুরের ভাওয়াল গড়, শেরপুর, ময়মনসিংহ ও বরেন্দ্রভূমি এলাকা জুড়ে শালবন বিস্তৃত।

(তথ্যসূত্রঃ বন অধিদপ্তর ওয়েবসাইট)
১০৪.
নিচের কোনটি অন্তঃজ আগ্নেয় শিলা?
  1. ক) ব্যাসল্ট ও রায়োলাইট
  2. খ) ল্যাকোলিথ ও ডলোরাইট
  3. গ) চুনাপাথর ও ব্যাসল্ট
  4. ঘ) গ্রাফাইট ও কেওলিন
সঠিক উত্তর:
খ) ল্যাকোলিথ ও ডলোরাইট
উত্তর
সঠিক উত্তর:
খ) ল্যাকোলিথ ও ডলোরাইট
ব্যাখ্যা
পৃথিবী সৃষ্টির প্রাথমিক পর্যায়ের উত্তপ্ত ও গলিত অবস্থা হতে ক্রমান্বয়ে শীতল ও ঘনীভূত হয়ে যে শিলা গঠিত হয়েছে তা আগ্নেয় শিলা নামে পরিচিত। পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয়েছে বিধায় আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলাও বলা হয়।

আগ্নেয় শিলা দুপ্রকার।
যথা:
- অন্তঃজ আগ্নেয় শিলা এবং
- বহিঃজ আগ্নেয় শিলা।

অন্তঃজ আগ্নেয় শিলা:
 - গ্রানাইট
- গ্যাব্রো
- ডলোরাইট
- ল্যাকোলিথ
- ব্যাথোলিথ
- ডাইক
- সিল প্রভৃতি।

বহিঃজ আগ্নেয় শিলা:
- ব্যাসল্ট
- রায়োলাইট
- অ্যান্ডিসাইট।

অন্যদিকে,
- চুনাপাথর ও কেওলিন : পাললিক শিলা
- গ্রাফাইট : রূপান্তরিত শিলা।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১০৫.
বাংলাদেশে উপকূলীয় অঞ্চলের পরিমাণ -
  1. ক) ৩.০৭ মিলিয়ন হেক্টর
  2. খ) ১.০৫ মিলিয়ন হেক্টর
  3. গ) ২.৫ মিলিয়ন হেক্টর
  4. ঘ) ১.২৫ মিলিয়ন হেক্টর
সঠিক উত্তর:
গ) ২.৫ মিলিয়ন হেক্টর
উত্তর
সঠিক উত্তর:
গ) ২.৫ মিলিয়ন হেক্টর
ব্যাখ্যা
- লোনা পানির অনুপ্রবেশের মাধ্যমে মাটির লবণাক্ততা বৃদ্ধি দেশের দক্ষিণাঞ্চলের কৃষিতে এক মারাত্মক সমস্যা। 
- বাংলাদেশের ২.৫ মিলিয়ন হেক্টর উপকূলীয় অঞ্চল। এর মধ্যে ১.০৫৬ মিলিয়ন হেক্টর জমি বিভিন্ন মাত্রায় লবণাক্ততায় আক্রান্ত হয়। - জলবায়ুর পরিবর্তন ও শুকনো মৌসুমে নদী প্রবাহ ক্রমাগত কমে যাওয়ায় চট্টগ্রাম ছাড়া দেশের দক্ষিণাঞ্চলের সর্বত্র ভূ ভাগের অনেক গভীরে সমুদ্রের লোনা পানি অনুপ্রবেশ করে মাটির লবণাক্ততা বৃদ্ধি করছে। 
- বাংলাদেশের উপকূলীয় এলাকায় মাটিতে লবণাক্ততার প্রভাব দেখা যায়। 
- বর্ষা মৌসুমে উপকূলীয় বন্যা (জুন থেকে অক্টোবর), সরাসরি লবণাক্ত পানি দিয়ে জমি ডুবে যাওয়া এবং শুষ্ক মৌসুমে (নভেম্বর থেকে মে) মাটির নিচে থাকা লবণাক্ত পানির উপরের দিকে বা পাশের দিকে প্রবাহিত হওয়ার কারণে মাটিতে লবণের পরিমাণ বেড়ে যায় যা মাটির উর্বরতা নষ্ট করে। 
- উপকূলীয় অঞ্চলের ৭টি জেলা- বরগুনা, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশালের ভূমি সমতল, জোয়ার ভাটাসমৃদ্ধ। 
 
উৎস: dae.portal.gov.bd
১০৬.
বাংলাদেশে সমুদ্র বন্দরগুলোর জন্য সাধারণত কয় ধরনের সতর্ক সংকেত প্রচার করা হয়?
  1. ক) ৩
  2. খ) ৫
  3. গ) ৪
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
গ) ৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪
ব্যাখ্যা
বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর প্রকাশিত “ঘূর্ণিঝড় ও আবহাওয়ার সতর্ক সঙ্কেত ও গণদুর্যোগ বার্তা” অনুসারে,
সমুদ্র বন্দর ও উপকূল অঞ্চলের জন্য ঘূর্ণিঝড়ের সঙ্কেত মোট - ১০টি।
তার মধ্যে,
- সতর্ক সঙ্কেত - চারটি (১ - ৪)।
- বিপদ সঙ্কেত - ৩টি (৫ - ৭)
- মহাবিপদ সঙ্কেত - ৩টি (৮ - ১০)

তবে, আবহাওয়ার বিপদ সংকেত প্রদানকারী কর্তৃপক্ষের সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে আরেকটি সঙ্কেত প্রচার করে থাকে যা মূলত স্থানীয় কর্তৃপক্ষের জন্য। এটি ১১ নং মহাবিপদ সংকেত হিসাবে বিবেচিত। তবে সর্বসাধারণের জন্য প্রচারিত ঘূর্ণিঝড়ের সংকেত - ১০টি।

--------

নিম্নে ১০টি সংকেতের অর্থ দেওয়া হলঃ

সতর্ক সংকেত:
১ নং দূরবর্তী সতর্ক সংকেতঃ
জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে। দূরবর্তী এলাকায় একটি ঝড়ো হাওয়ার অঞ্চল রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬১ কিলোমিটার (কি.মি.)। ফলে সামুদ্রিক ঝড়ের সৃষ্টি হবে।

২ নং দূরবর্তী হুঁশিয়ারি সংকেতঃ
দূরে গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে। সেখানে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিলোমিটার। বন্দর এখনই ঝড়ে কবলিত হবে না, তবে বন্দর ত্যাগকারী জাহাজ পথে বিপদে পড়তে পারে।

৩ নং স্থানীয় সতর্ক সংকেতঃ
বন্দর ও বন্দরে নোঙর করা জাহাজগুলোর দুর্যোগ কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কি.মি. হতে পারে।

৪ নং স্থানীয় হুঁশিয়ারি সংকেতঃ
বন্দর ঘূর্ণিঝড় কবলিত। বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘণ্টায় ৫১-৬১ কি.মি.। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেয়ার মতো তেমন বিপজ্জনক সময় এখনও আসেনি।

বিপদ সংকেত:
৫ নং বিপদ সংকেতঃ
বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কি.মি.। ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে।

৬ নং বিপদ সংকেত:
বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কি.মি.। ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে।

৭ নং বিপদ সংকেতঃ
বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কি.মি.। ঝড়টি বন্দরের উপর বা এর নিকট দিয়ে উপকূল অতিক্রম করতে পারে।

মহাবিপদ সংকেত:
৮ নং মহাবিপদ সংকেতঃ
বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতর ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কি.মি. বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করবে।

৯ নং মহাবিপদ সংকেতঃ
বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কি.মি. বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে।

১০ নং মহাবিপদ সংকেতঃ
বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতর এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কি.মি.বা তার বেশি হতে পারে।

উৎসঃ বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো, ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) ওয়েবসাইট ও বিবিসি বাংলা প্রতিবেদন।
১০৭.
নিম্নের কোন গ্রহ 'Blue Planet' নামে পরিচিত?
  1. ক) মঙ্গল
  2. খ) নেপচুন
  3. গ) জুপিটার
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) নেপচুন
উত্তর
সঠিক উত্তর:
খ) নেপচুন
ব্যাখ্যা
সৌরজগতে পৃথিবীর পর অন্য যে গ্রহটি নীল গ্রহ (Blue Planet) নামে পরিচিত, তার নাম হলো নেপচুন। 

সৌরজগতের গ্রহসমূহের রং:
Mercury – Grey
Venus – Brown and grey
Earth – Blue, brown green and white
Mars – Red, brown and tan
Jupiter – Brown, orange and tan, with white cloud stripes
Saturn – Golden, brown, and blue-grey
Uranus – Blue-green
Neptune – Blue

উৎসঃ নাসা ওয়েবসাইট, স্পেস.কম ওয়েবসাইট।
১০৮.
বাংলাদেশের কোন দ্বীপে গন্ধক (Sulphur) এর সন্ধান পাওয়া গিয়েছে?
  1. ক) মহেশখালী দ্বীপ
  2. খ) সেন্ট মার্টিন্‌স দ্বীপ
  3. গ) কুতুবদিয়া দ্বীপ
  4. ঘ) সোনাদিয়া দ্বীপ
সঠিক উত্তর:
গ) কুতুবদিয়া দ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
গ) কুতুবদিয়া দ্বীপ
ব্যাখ্যা
গন্ধক (Sulphur) : 
বাংলাদেশে শুধুমাত্র কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপে গন্ধক পাওয়া গেছে।
সালফিউরিক এসিড, বারুদ ও কীটনাশক তৈরিতে গন্ধক ব্যবহৃত হয়।
 
উৎস: ভূগোল ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
১০৯.
"ন্যায় সংরক্ষণের তাগিদে রাষ্ট্র যেসব নীতি স্বীকার করে এবং প্রয়োগ করে তাই আইন।” - উক্তিটি কার প্রদত্ত?
  1. ক) অধ্যাপক হল্যান্ড
  2. খ) অধ্যাপক স্যালমন্ড
  3. গ) জন অস্টিন
  4. ঘ) অধ্যাপক গেটেল
সঠিক উত্তর:
খ) অধ্যাপক স্যালমন্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) অধ্যাপক স্যালমন্ড
ব্যাখ্যা
রাষ্ট্রবিজ্ঞানী ও আইনবিদগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আইনের সংজ্ঞা প্রদান করেছেন।
- এরিস্টটল বলেছেন, “যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হচ্ছে আইন।" (Law is the passionless reason)।
- টমাস হবস (Thomas Hobbes)-এর মতে, “জনগণের ভবিষ্যৎ কার্যাবলি নির্দিষ্ট করে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ যে আদেশ প্রদান করে তাই আইন।"
- অধ্যাপক হল্যান্ড (Prof. Holland)-এর মতে, “আইন হচ্ছে, সেই সাধারণ নিয়ম যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ যা প্রয়োগ করেন।" (A Law is a general rule of external action enforced by the sovereign political authority.)
- জন অস্টিন (John Austin) বলেন, “আইন হচ্ছে নিম্নতমের প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃত্বের আদেশ।" (Law is the command of the political superior i. e. sovereign to the political inferior.) 
- অধ্যাপক স্যালমন্ড (Prof. Salmond)-এর মতে, "ন্যায় সংরক্ষণের তাগিদে রাষ্ট্র যেসব নীতি স্বীকার করে এবং প্রয়োগ করে তাই আইন।”
- অধ্যাপক গেটেল (Prof. Gettel) বলেন, “রাষ্ট্র যেসব নিয়ম-কানুন সৃষ্টি বা স্বীকার করে এবং বলবৎ করে তাই শুধু আইন বলে পরিগণিত হয়।" (Only those rules which the state creates or which as recognises, enforces become law.)

- আইনের একটি সর্বজনগ্রাহ্য ও চমৎকার সংজ্ঞা প্রদান করেছেন আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি উড্রো উইলসন (Woodrow Wilson)।
তাঁর মতে, “আইন হলো মানুষের স্থায়ী আচার-ব্যবহার ও চিন্তাধারার সেই অংশ যা রাষ্ট্রের দ্বারা স্বীকৃত বিধিতে পরিণত হয়েছে এবং যার পশ্চাতে রাষ্ট্রীয় কর্তৃত্বের সুস্পষ্ট সমর্থন আছে।” (Law is that portion of the established thought and habit which has gained distinct and formal recognition in the shape of uniform rules backed by the authority and power of the government.)
 
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১১০.
সরকার ও জনগণের মধ্যে আয়নার মতো কাজ করে কোনটি?
  1. ক) গণতন্ত্র
  2. খ) রাজনৈতিক দল
  3. গ) মিডিয়া
  4. ঘ) আইনজীবী
সঠিক উত্তর:
গ) মিডিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) মিডিয়া
ব্যাখ্যা
- সরকার ও জনগণের মধ্যে আয়নার মতো কাজ করে মিডিয়া।
- গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া তথা স্বাধীন সংবাদমাধ্যম।
- গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের সকল কার্যক্রম প্রচার করে থাকে মিডিয়া‌।

সংবাদপত্র - সমাজের দর্পণ স্বরুপ। সংবাদপত্রের মাধ্যমে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক খবর সম্পর্কে জনগণ জানতে পারে। সরকারি কোন সিদ্ধান্তের ভালো মন্দ জেনে জনগণ নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করতে পারে।
- সরকার ভালো কাজ করলে সংবাদপত্র জনগণের হয়ে সরকারের প্রশংসা করে, আর জনবিরোধী কার্যক্রম করলে তার প্রতিবাদ করে।
- এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকারের পক্ষে-বিপক্ষে জনমত গড়ে উঠে। এভাবে সংবাদপত্র জনমত গঠন করে জনগণের অধিকার রক্ষা করে থাকে।

উৎস: একাদশ - দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন ১ম পত্র বই (উন্মুক্ত)।
১১১.
পুঁজিবাদ কোন গুরুত্বপূর্ণ উপাদানের উপর নির্ভরশীল?
  1. ক) উদার বাজার ব্যবস্থা
  2. খ) স্বাধীন শ্রম
  3. গ) ব্যক্তি মালিকানা
  4. ঘ) পুঁজির সম্প্রসারণ
সঠিক উত্তর:
গ) ব্যক্তি মালিকানা
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্যক্তি মালিকানা
ব্যাখ্যা
- পুঁজিবাদ প্রকৃতপক্ষে এক প্রকার অর্থনৈতিক ব্যবস্থা যা' সমাজতন্ত্রবাদ নামক মতবাদের বিপরীত। 
- এ অর্থব্যবস্থার মূল কথা হল, ব্যক্তি তার উপার্জিত ধনসম্পদের একচেটিয়া মালিক। 
- রাষ্ট্রীয় বিধি বিধানের মধ্যে থেকে সে অবাধে ধনসম্পদ উপার্জন করতে পারে এবং তার পছন্দমত ক্ষেত্রে ও পন্থায় তা ভোগ-ব্যবহার ও বিনিয়োগ করতে পারে। রাষ্ট্র এ ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতা ততদূর পর্যন্ত নিশ্চিত করবে যতদূর পর্যন্ত ভোগ করলে অন্যের অধিকারের সীমায় অনুপ্রবেশ ঘটবে না।
-  পুঁজিবাদ শব্দটির সাথে স্বার্থপরতা, শোষণ, অসাম্য, সাম্রাজ্যবাদ এবং যুদ্ধ - এর মিল দেখা যায়। 
- এ মতবাদের ফলে সমাজে ধনবন্টনের ক্ষেত্রে একপ্রকার বৈষম্য বিরাজ করে, সর্বদাই সম্পদশালী তার পুঁজিকে সম্প্রসারিত করার জন্য শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের আয় ও উপার্জন নানা প্রক্রিয়ার কুক্ষিগত করে থাকে।
-  পুঁজিবাদ এমন এক ব্যবস্থা যাতে উৎপাদন ও বন্টনের সকল উপাদান ব্যক্তি, গোষ্ঠী, কোম্পানী, সমবায় ইত্যাদির নিয়ন্ত্রণে থাকে এবং রাষ্ট্রশক্তিকে করায়ত্ত করে তারা এসব উপাদানের উপর পূর্ণ কর্তৃত্ব প্রয়োগের মাধ্যমে এ সব উপাদান হতে অর্জিত সম্পদ নিজেদের কল্যাণে ব্যয় করতে উদ্যোগী হয়।
 
উৎস: রাষ্ট্রবিজ্ঞান : রাষ্ট্রতত্ত্ব; এসএসএইচএল; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
 
 
১১২.
মানবাধিকারের সার্বজনীন ঘোষণায় বর্ণিত অধিকারসমূহ হচ্ছে -
  1. ক) সার্বজনীন
  2. খ) বিশেষ মর্যাদা নির্ভর নয়
  3. গ) আদায়যোগ্য
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
যে অধিকার একান্তভাবেই মানুষের, প্রথমত, তাকেই মানবাধিকার বলে।
পশুপাখির প্রাণ আছে তাই তারা প্রাণী, মানুষের প্রাণ আছে, তাই মানুষও প্রাণী। প্রাণীর এই দুই শ্রেণীর মধ্যে নিশ্চয়ই তফাৎ আছে। পশুপাখি যা’ পারে না মানুষ তা' পারে। মানুষের এই বিশেষ ক্ষমতাই তার বিশেষ অধিকার । মানুষ চিন্তা করতে পারে, উদ্ভাবন করতে পারে। চিন্তা ও উদ্ভাবনের এই ক্ষমতা মানুষকে পশুপাখি থেকে পৃথক করেছে। এই শক্তি বা ক্ষমতা নিয়েই মানুষ জন্মেছে।
এ শক্তির ব্যবহারের অধিকারই মানবাধিকার। 
 
১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সার্বজনীন ঘোষণা গৃহীত হয়। 
এতে সর্বমোট ৩০টি ধারা আছে। 
এই চুক্তি স্বাক্ষরের পরেই ১০ ডিসেম্বরকে মানবাধিকার দিবস ঘোষণা করা হয়।
চুক্তিটি প্রস্তুত করেন নোবেল বিজয়ী ওরেন ক্যাসিন।
 
- মানবাধিকার হচ্ছে সকল মানুষের অধিকার। 
- মানবাধিকারের ধারণার মধ্যে আছে সকল মানুষের সমানঅংশ। 
- বিশেষ মর্যাদার কারণে মানবাধিকারের ঘোষণা মানুষের মধ্যে পার্থক্য করে না। 
- মানবাধিকারের সার্বজনীন ঘোষণায় বর্ণিত অধিকারসমূহ হচ্ছে এমন যেগুলো আদায়যোগ্য। 
- মানবাধিকার হচ্ছে সার্বজনীন, চিরন্তন। 
 
উৎস: সিভিক এডুকেশন- ১, বিএ/বিএসএস প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; জাতিসংঘ ওয়েবসাইট। 
১১৩.
UNHRC সুশাসনের কোন উপাদানটি উল্লেখ করেনি?
  1. ক) জবাবদিহিতা
  2. খ) ন্যায্যতা
  3. গ) সংবেদনশীলতা
  4. ঘ) দায়বদ্ধতা
সঠিক উত্তর:
খ) ন্যায্যতা
উত্তর
সঠিক উত্তর:
খ) ন্যায্যতা
ব্যাখ্যা
- জাতিসংঘ মানবাধিকার কমিশন (UNHRC) সুশাসনের উপাদানের ৫টি উপাদান চিহ্নিত করেছে।
এগুলো হলোঃ
- স্বচ্ছতা
- দায়বদ্ধতা
- জবাবদিহিতা
- অংশগ্রহণ এবং
- সংবেদনশীলতা।

(তথ্যসূত্রঃ UNHRC ওয়েবসাইট)
১১৪.
“Ought implies can” - উক্তিটি কার প্রদত্ত?
  1. ক) হার্বার্ট স্পেন্সার
  2. খ) ইমানুয়েল কান্ট
  3. গ) ডেভিড হিউম
  4. ঘ) নিকোলা ম্যাকিয়াভ্যালি
সঠিক উত্তর:
খ) ইমানুয়েল কান্ট
উত্তর
সঠিক উত্তর:
খ) ইমানুয়েল কান্ট
ব্যাখ্যা
- অনুমোদনযোগ্য অধিকার ভোগ করার সময় কিছু যৌক্তিক কাজ করার প্রয়োজন হয়। 
- ঐ যৌক্তিক কাজকেই কর্তব্য বলা হয়। মনে রাখতে হবে যে, সুবিধা ভোগ থেকে দায়িত্বের (burden) সৃষ্টি হয়, আর দায়িত্ব থেকে কর্তব্যের সৃষ্টি হয়। 
- কিন্তু দায়-দায়িত্ব ও কর্তব্য একে অপরের বিপরীতমুখী কাজ নয়। কর্তব্য নৈতিক আইন মেনে চলে। 
- নৈতিক আইনানুযায়ী আমাদের কর্তব্য ও ব্যয় হলো নৈতিক আইন অনুযায়ী দায়িত্ব পালন করা। 
- ইমানুয়েল কান্ট মনে করেন, “Ought implies can” অর্থাৎ “বিবেক সায় দিলে যে কোনো কাজ পারা যায়।” 
- অধিকার ও কর্তব্য পরস্পর সম্পর্কিত। যখন কারো কিছু করার অধিকার থাকবে, তখন ঐ কাজটি সঠিকভাবে করা তার কর্তব্য। 
 
Ought implies can, in ethics, the principle according to which an agent has a moral obligation to perform a certain action only if it is possible for him or her to perform it.
 
উৎস: কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা, এমবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা।