পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৫৫
সিলেবাস
পরীক্ষা – ৫১ ফুল মডেল টেস্ট-৮ (সম্পূর্ণ সিলেবাস)।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ৫৫ প্রশ্ন

.
মানুষের বাগ্‌যন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনিসমষ্টিকে কী বলে?
  1. ক) বর্ণ
  2. খ) ভাষা
  3. গ) ধ্বনি
  4. ঘ) অক্ষর
ব্যাখ্যা
ভাষার সংজ্ঞা:
- ভাষা মানুষের যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে শক্তিশালী মাধ্যম।
- ভাষাবিদগণ একে নানাভাবে সংজ্ঞায়িত করেছেন। নিচে এর কয়েকটি উল্লেখ করা হলো- 
১. ‘মনের ভাব প্রকাশের জন্য, বাগ্যন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন, কোনও বিশেষ জনসমাজে ব্যবহৃত, স্বতন্ত্রভাবে অবস্থিত, তথা বাক্যে প্রযুক্ত শব্দসমষ্টিকে ভাষা বলে' (সুনীতিকুমার চট্টোপাধ্যায়)। 
২.মানুষ তাহার মনের ভাব প্রকাশ করিবার জন্য কণ্ঠ, জিহ্বা, তালু, ওষ্ঠ, দন্ত, নাসিকা, মুখবিবর প্রভৃতি বাগ্যন্ত্রের সাহায্যে অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনিসমষ্টির উচ্চারণ করিয়া থাকে, সেই ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে ভাষা বলা হয়' (মুহাম্মদ এনামুল হক)। 
অর্থাৎ ভাষা হলো মানুষের মুখ-নিঃসৃত অর্থবোধক ধ্বনির সমষ্টি, যা মনের ভাব অন্যের শ্রবণপথে পৌঁছে সেই ভাবের প্রতিবিধান নিশ্চিত করে। 

ভাষার বৈশিষ্ট্য:
- উপরে উল্লিখিত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে আমরা ভাষার কিছু বৈশিষ্ট্য পাই- 
১. ভাষা হচ্ছে মানুষের বাগ্যন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনিসমষ্টি
২. ভাষা অর্থবহ ধ্বনির সমষ্টি
৩. ভাষার ধ্বনিসমূহ অন্যের বোধগম্য
৪. ভাষার সাহায্যে মানুষ মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে
৫. ভাষা মানুষের সমাজ-নির্ভর। 

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোনটি 'তালব্য' বৰ্গীয় বৰ্ণ?
  1. ক) গ
  2. খ) ঠ
  3. গ) ঝ
  4. ঘ) থ
ব্যাখ্যা
বর্গীয় ধ্বনি
- ক থেকে ম পর্যন্ত পঁচিশটি স্পর্শধ্বনিকে উচ্চারণস্থানের দিক থেকে পাঁচটি গুচ্ছ বা বর্গে ভাগ করা হয়েছে।
- প্রতি গুচ্ছের প্রথম ধ্বনিটির নামানুসারে সে গুচ্ছের সবগুলো ধ্বনিকে বলা হয় বর্গীয় ধ্বনি।
- বর্গভুক্ত বলে এ ধ্বনির চিহ্নগুলোকেও ঐ বর্গীয় নামে অভিহিত করা হয়। যেমন- 

বৰ্গ ⇒ বৰ্গীয় বৰ্ণ ⇒ বর্গের ভাষাবৈজ্ঞানিক নাম:
• ক ⇒ ক খ গ ঘ ঙ ⇒ কণ্ঠ্য
চ ছ জ ঝ ঞ তালব্য
• ট ⇒ ট ঠ ড ঢ ণ ⇒ মূর্ধন্য
• ত ⇒ ত থ দ ধ ন ⇒ দন্ত্য
• প ⇒ প ফ ব ভ ম ⇒ ওষ্ঠ্য। 

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'হিতাহিত' শব্দটি স্বরসন্ধির কোন নিয়মে গঠিত হয়েছে?
  1. ক) আ + অ = আ
  2. খ) অ + আ = আ
  3. গ) অ + অ = আ
  4. ঘ) আ + আ = আ
ব্যাখ্যা
স্বরসন্ধি:
- স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি।
- অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয় মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
যেমন-
অ + অ = আ ⇒ নর + অধম = নরাধম । এরূপ-হিতাহিত (হিত + অহিত), হিমাচল, হস্তান্তর, প্রণাধিক ইত্যাদি।   
• অ + আ = আ ⇒ হিম + আলয় = হিমালয়। এরূপ-সিংহাসন, দেবালয়, রত্নাকর ইত্যাদি।
• আ + অ = আ ⇒ যথা + অর্থ = যথার্থ। এরূপ-মহার্ঘ, আশাতীত, কথামৃত ইত্যাদি। 
• আ + আ = আ  ⇒ বিদ্যা + আলয় = বিদ্যালয়। এরূপ- মহাশয়, সদানন্দ, কারাগার ইত্যাদি। 

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোনটি ক্লীবলিঙ্গের উদাহরণ?
  1. ক) পর্বত
  2. খ) মানুষ
  3. গ) কবি
  4. ঘ) গোয়ালা
ব্যাখ্যা
- বাংলা ব্যাকরণে লিঙ্গকে চার ভাগে ভাগ করা হয়েছে। এ চার প্রকার লিঙ্গ হলো- 
ক) পুংলিঙ্গ
- যে সব নামবাচক শব্দের সাহায্যে পুরুষজাতিকে বোঝায়, তাদেরকে বলা হয় পুংলিঙ্গ।
- এসব নামবাচক শব্দের উদাহরণ হলো— কাকা, চাচা, ছেলে, বালক, নানা, বাবা, গোয়ালা, কিশোর, প্রবীণ ইত্যাদি। 
খ) স্ত্রীলিঙ্গ:
- যে সব নামবাচক শব্দের সাহায্যে স্ত্রীজাতিকে বোঝায়, সেসব শব্দকে স্ত্রীলিঙ্গ বলে।
- এসব স্ত্রীবাচক শব্দের উদাহরণ হলো— কাকী, মামী, চাচী, মা, আম্মা, কিশোরী, প্রবীণা ইত্যাদি।
গ) ক্লীবলিঙ্গ
- যে সব শব্দের সাহায্যে পুরুষ ও স্ত্রীজাতি কোনোটিই বোঝায় না, সেসব শব্দকে বলা হয় ক্লীবলিঙ্গ।
- এসব শব্দের উদাহরণ হলো— গাছ, পাহাড়, পর্বত, বই, টেবিল, ফুল, ফল, চেয়ার ইত্যাদি।
ঘ) উভয় লিঙ্গ:
- যে সব শব্দের সাহায্যে স্ত্রী ও পুরুষজাতি উভয়ই বোঝায়, তাকে বলা হয় উভয়লিঙ্গ।
- উভয়লিঙ্গের উদাহরণ হলো— শিল্পী, ডাক্তার, শিশু, মানুষ, কবি ইত্যাদি।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোন বহুবচন বাচিক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
  1. ক) মালা
  2. খ) দাম
  3. গ) বৃন্দ
  4. ঘ) গুচ্ছ
ব্যাখ্যা
বহুবচন:
- যে বচন বা পারিভাষিক শব্দের সাহায্যে একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে বলা হয় বহুবচন।
- বহুবচনের উদহারণ- মেয়েরা স্কুলে যাচ্ছে , আমাকে দুটি কলম দিন, তিনজন লোক একসঙ্গে গান গাইছে। ইত্যাদি। 
- বাংলায় বহুবচন প্রকাশের জন্য রা, এরা, গুলি, গুলা, গুলো, দিগ, দের, প্রভৃতি যুক্ত হয় এবং সব, সকল, সমুদয়, কূল, বৃন্দ, বর্গ, নিচয়, রাজি, রাশি, পাল, দাম, নিকর, মালা, আবলি প্রভৃতি সমষ্টিবাচক শব্দ ব্যবহৃত হয়।
- সমষ্টিবোধক শব্দগুলোর অধিকাংশই তৎসম বা সংস্কৃত ভাষা থেকে আগত। 
- উন্নত প্রাণিবাচক মানুষ প্রকাশক বহুবচনে নিম্নলিখিত বদ্ধরূপমূল ব্যবহৃত হয়-
গণ: জনগণ, শিক্ষকগণ, দেবগণ, নরগণ ইত্যাদি। 
বৃন্দ: শিক্ষকবৃন্দ, সুধীবৃন্দ, ভক্তবৃন্দ ইত্যাদি।
মণ্ডলি: সম্পাদকমণ্ডলি, শিক্ষকমণ্ডলি ইত্যাদি।
বর্গ: পণ্ডিতবর্গ, মন্ত্রিবর্গ ইত্যাদি।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'অভাব অর্থে' বাংলা উপসর্গ সহযোগে গঠিত শব্দ নিচের কোনটি?
  1. ক) অফুরন্ত
  2. খ) অকাল
  3. গ) অচিন
  4. ঘ) অযাচিত
ব্যাখ্যা
বাংলা উপসর্গ:
- যেসব অব্যয় জাতীয় শব্দ বা শব্দাংশ বাংলা শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাদেরকে বাংলা উপসর্গ বলা হয়।
বৈশিষ্ট্য:
১. বাংলা উপসর্গগুলোকে খাঁটি বাংলা উপসর্গ নামে অভিহিত করা হয়।
২. বাংলা ভাষায় কিছু অব্যয় জাতীয় শব্দ স্বাধীনভাবে ব্যবহৃত হয় না ।
৩. এগুলো সাধারণত নাম শব্দের পূর্বে যুক্ত হয়।
৪. এদের খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
বাংলা উপসর্গ একুশটি। এগুলি হলো-
- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊনা, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

উপসর্গ ⇒ ব্যবহৃত অর্থ ⇒ উদাহরণ- 
অ ⇒ নিন্দিত অর্থে ⇒ অকাজ, অকেজো, অকাল, অপয়া, অকাট, অপাত্র ইত্যাদি।
অভাব অর্থেঅচিন, অজানা, অথৈ।
⇒ না অর্থে ⇒ অখুশি, অদেখা, অচেনা, অমিল, অমর, অবলা, অযাচিত
⇒ পরিমাণ অর্থে ⇒ অঢেল, অগুনতি, অফুরন্ত। 

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
.
'মাতা'র সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. ক) মা+তা
  2. খ) ম+আতা
  3. গ) মাতৃ+আ
  4. ঘ) মা+তৃচ
ব্যাখ্যা
প্রত্যয়
- প্রত্যয় ভাষার শব্দ গঠনের সঙ্গে সম্পৃক্ত। 
- যেসব শব্দাংশ শব্দের পরে বসে নতুন শব্দগঠনে ভূমিকা পালন করে অথবা শব্দের প্রসারে ভূমিকা পালন করে তাকে বলা হয় প্রত্যয় ।
- প্রত্যয় সাধারণত দুই প্রকার- কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়।
কৃৎ প্রত্যয়:
- উৎস অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত কৃৎ প্রত্যয়সমূহকে দুই ভাগে ভাগ করা যায়। এগুলো হলো : বাংলা কৃৎ প্রত্যয় ও সংস্কৃত কৃৎ প্রত্যয়। 
- তৃচ একটি সংস্কৃত কৃৎ প্রত্যয়। 
তৃচ:
• √দা+তৃচ = দাতা
√মা+তৃচ = মাতা
• Vক্রী+তৃচ = ক্রেতা
• √ষুধ+তৃচ = যোদ্ধা।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'আমি ভাত খেয়ে স্কুলে যাব' এখানে 'যাব' কোন ক্রিয়া?
  1. ক) প্রযোজক ক্রিয়া
  2. খ) সমাপিকা ক্রিয়া
  3. গ) অসমাপিকা ক্রিয়া
  4. ঘ) যৌগিক ক্রিয়া
ব্যাখ্যা
অসমাপিকা ক্রিয়া:
- যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না, বক্তার কথা অসম্পূর্ণ থেকে যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলে।
যেমন- আমি ভাত খেয়ে---। এখানে ‘খেয়ে’ ক্রিয়াপদ দ্বারা কথা শেষ হয়নি; কথা সম্পূর্ণ করতে আরো শব্দের প্রয়োজন।
- বাক্য দুটি সম্পূর্ণ করলে দাঁড়াবে- আমি ভাত খেয়ে স্কুলে যাব। এখানে ‘খেয়ে' অসমাপিকা ক্রিয়া এবং 'যাব' সমাপিকা ক্রিয়া

 উৎস: বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
.
নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
  1. ক) জলে-স্থলে
  2. খ) অহি-নকুল
  3. গ) চা-বিস্কুট
  4. ঘ) আয়-ব্যয়
ব্যাখ্যা
দ্বন্দ্ব সমাস:
- যে সমাসে সমস্যমান প্রত্যেক পদের অর্থের প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস।
যেমন- ছেলে ও মেয়ে = ছেলেমেয়ে, স্বর্গ ও নরক = স্বর্গ-নরক ইত্যাদি। 
- দ্বন্দ্ব মানে জোড়া।
- এ সমাসে পূর্বপদ ও পরপদের সম্বন্ধ বোঝানোর জন্য ব্যাসবাক্যে ও, এবং, আর- এ তিনটি অব্যয়পদ সংযোজক হিসেবে ব্যবহৃত হয়। 
প্রকারভেদ:
- দ্বন্দ্ব সমাসকে নিম্নোক্ত কয়েক প্রকার হতে পারে-
১. মিলনার্থক দ্বন্দ্ব: যে দ্বন্দ্ব সমাসে দুটি পদের পরস্পর মিলন ঘটে এবং এদের অর্থের দিক থেকেও মিল থাকে সে দ্বন্দ্ব সমাসকে বলা হয় মিলনার্থক দ্বন্দ্ব।
যেমন- ভাই-বোন, মা-বাপ, মাসি-পিসি, চা-বিস্কুট, লতা-পাতা, মাছ-ভাত, পিতা-পুত্র ইত্যাদি। 
২. বিরোধার্থক দ্বন্দ্ব: অর্থের দিক থেকে যে দ্বন্দ্ব পরস্পরের মধ্যে বিরোধ তৈরি করে তাকে বলা হয় বিরোধার্থক দ্বন্দ্ব ।
যেমন- ভালো-মন্দ, সাদা-কালো, দা-কুমড়া, অহি-নকুল, স্বর্গ-নরক, দেব-দানব, ধনী-গরিব ইত্যাদি।
৩. বিপরীতার্থক দ্বন্দ্ব: যে দ্বন্দ্ব সমাসে পরপদটি পূর্বপদের বিরোধী ভাব বা অর্থ প্রকাশ করে, তাকে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বলে।
যেমন- ভালোমন্দ, দিনরাত, টকমিষ্টি, দেশেবিদেশে, ছেলেবুড়ো, আয়-ব্যয়, জমা-খরচ,  লাভ-লোকসান ইত্যাদি। 
৪. অঙ্গবাচক দ্বন্দ্ব: যে দ্বন্দ্ব সমাসের সাহায্যে শরীরের বিভিন্ন অঙ্গকে নির্দেশ করা হয় তাকে বলা হয় অঙ্গবাচক দ্বন্দ্বসমাস।
যেমন- নাক-মুখ, মাথা-মুণ্ডু, বুক-পিঠ, নাক-কান, হাত-পা ইত্যাদি।
৫. বহুপদবিশিষ্ট দ্বন্দ্ব: যে দ্বন্দ্ব সমাসে দুই বা ততোধিক পদ মিলে দ্বন্দ্ব সমাস হয় তাকে বলা হয় বহুপদবিশিষ্ট দ্বন্দ্ব সমাস।
যেমন- কায়, মনো এবং বাক্যে= কায়মনোবাক্যে, সাহেব, গোলাম এবং বিবি = সাহেব-গোলাম-বিবি, আমি, তুমি এবং সে = আমরা, স্বর্গ, মর্ত এবং পাতাল = স্বর্গ-মর্ত-পাতাল ইত্যাদি।
৬. সংখ্যাবাচক দ্বন্দ্ব: যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় দ্বারা সংখ্যা বোঝায় তাকে বলা হয় সংখ্যাবাচক দ্বন্দ্ব।
যেমন- সাত-পাঁচ, ছয়-নয়, নয়-ছয়, ঊনিশ-বিশ. সাত-সতের, লক্ষ-কোটি, দশ-বারো ইত্যাদি। 
৭. সমার্থক দ্বন্দ্ব: একই জাতীয় বস্তুর সাহায্যে যে দ্বন্দ্ব বা মিলনবাচক সমাস হয় অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপর একই অর্থ বহন করে, তাকে সমার্থক দ্বন্দ্ব বলে।
যেমন- ঘরদুয়ার, ঘরবাড়ি, কলকারখানা, বইপুস্তক, গাছগাছালি, শাকসবজি, কাগজপত্র, চিঠিপত্র, হাটবাজার ইত্যাদি।
৮. একশেষ দ্বন্দ্ব: যে সমাসে অন্যান্য পদের বিলুপ্তি ঘটিয়ে প্রধান পদটির সঙ্গে শেষপদটির সামঞ্জস্য রচিত হলে তাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব।
যেমন- জায়া ও পতি = দম্পতি, তুমি ও সে = তোমরা ইত্যাদি। 
৯. অলুক দ্বন্দ্ব: যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তির লোপ হয় না তাকে বলা হয় অলুক দ্বন্দ্ব।
যেমন- দুধে-ভাতে, জলে-স্থলে, মায়ে-ঝিয়ে, ঘরে-বাইরে, আগে-পরে, ধনেজনে, বনে-জঙ্গলে, বুকেপিঠে, হাতেকলমে ইত্যাদি।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
বাংলা ভাষায় বহুবচন প্রকাশক পদাশ্রিত নির্দেশক নিচের কোনটি?
  1. ক) টুকু
  2. খ) গুলি
  3. গ) খানা
  4. ঘ) জন
ব্যাখ্যা
পদাশ্রিত নির্দেশক:
- যে সব অব্যয় বা প্রত্যয় বিশেষ্য ও সর্বনাম পদকে নির্দেশ করার জন্য বিশেষ্য বা সর্বনামের সঙ্গে যুক্ত হয়, সেগুলোকে পদাশ্রিত নির্দেশক বলা হয়। 
- বাংলা ভাষায় ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক: বাংলা ভাষার ব্যবহৃত পদাশ্রিত নির্দেশকের মধ্যে টি, টা, টো, টুকু, টুকুন, টু, টুক, খান, খানা, খানি, খানেক, খানিক, গাছ, গাছি, গাছা, গোটা, গুলি, গুলো, গুলান ইত্যাদি বহুল প্রচলিত। 

- বাংলা পদাশ্রিতনির্দেশকের ধরন বাংলা ভাষায় বচনভেদে পদাশ্রিত নির্দেশক বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন-
ক. একবচন প্রকাশে: টি, টা, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি। 
উদাহরণ- কলমটি, বইটা, বৈঠকখানা, ইত্যাদি।

খ. বহুবচন প্রকাশে: গুলি, গুলা, গুলো ইত্যাদি। 
উদাহরণ— আমগুলি, ফলগুলো, গরুগুলো, কুকুরগুলো, বিড়ালগুলা প্রভৃতি। 

গ. কোনো সংখ্যা বা পরিমাপের স্বল্পতা প্রকাশে: টে, টুকু, টুকুন ইত্যাদি। 
উদাহরণ- তিনটে চাল, ভাতটুকু, পায়েস টুকুন, এতটুকুন মেয়ে প্রভৃতি। 

ঘ. অনির্দেশক প্রত্যয়: টি, টা, এক, জন, খান ইত্যাদি দ্বারা নির্দিষ্ট কাউকে বোঝায় না। তাই এসব প্রত্যয় অনির্দেশক প্রত্যয় হিসেবে গণ্য করা হয়েছে। 
উদাহরণ- একটা গল্প বলি, চারটি ভাত দাও, জন চারেক লোক হলেই চলবে, এক যে ছিল রাণী, গোটা কয়েক সমস্যা ইত্যাদি।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
What is the bengali meaning of 'Harm watch, harm catch'?
  1. ক) ডরালেই ডরে ধরে।
  2. খ) অভ্যাসই স্বভাব হয়ে দাঁড়ায়।
  3. গ) তাড়াহুড়ায় জিনিস খারাপ হয়।
  4. ঘ) দুধের সাধ ঘোলে মেটানো
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে Harm watch, harm catch এর অর্থ হচ্ছে ভয় করলে ভয় আপনি এসে পড়ে / ডরালেই ডরে ধরে।

Others option & Bengali Meaning:
• Habit is second nature.
অভ্যাসই স্বভাব হয়ে দাঁড়ায়।
• Haste makes waste.
তাড়াহুড়ায় জিনিস খারাপ হয়।
• Have to be satisfied with an inferior substitute.
দুধের সাধ ঘোলে মেটানো।

Source: Live MCQ Lecture.
১২.
Fill in the blank: Would that I _____ a child again!
  1. ক) can
  2. খ) could
  3. গ) can be
  4. ঘ) could be
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে could be.

• কোনো বাক্যের শুরুতে would that থাকলে Subject এরপর could বসে এবং verb টির present form হয়।
Example of Sentence:
Would that I could be a child again!

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
১৩.
What is the antonym of 'Impassive'?
  1. ক) Unexpressive
  2. খ) Expressionless
  3. গ) Alert
  4. ঘ) Stolid
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের Impassive এর antonym হচ্ছে Alert.

• Impassive (adjective)
English Meaning: Not showing or feeling any emotion.
Bangla Meaning: নির্বিকার; নিরাবেগ।
Synonyms: Expressionless (ভাবলেশহীন), Unexpressive (আবেগশূন্য), Unresponsive (সংবেদনহীন), Stolid (অবিচলিত), Stoic (ভাবলেশহীন)।
Antonyms: Expressive (প্রকাশক), Passionate (অনুরাগী) Alert (তৎপর), Excitable (উৎসাহী, Active (সক্রিয়)। 

Other Forms:
Impassively (adverb) - নির্বিকারভাবে।
Impassiveness, impassivity (noun) - নির্বিকারত্ব।
Example Sentence:
1. He remains utterly impassive when an entire audience is booing him behind his back.
2. She remained impassive as the officers informed her of her son's death.

Source: Live MCQ Lecture.
১৪.
Choose the appropriate article given in the options: Even ____ darkest cloud has a silver lining.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) zero article
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে the.

• Superlative degree এর Adjective এবং Superlative সূচক শব্দের পূর্বে the বসে।
Example of Sentence:
Even the darkest cloud has a silver lining.
He is the best boy in the class.
She is the most beautiful girl.
The Chief Minister/The Prime Minister has arrived here.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
১৫.
Choose the appropriate article given in the options: One hundred centimetres make ____ metre.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) none
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে a.

• একক বা ইউনিট বোঝাতে A বা An হয়।
Example of Sentence:
One hundred centimetres make a metre.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
১৬.
The synonym of 'Dissolution' is -
  1. ক) Union
  2. খ) Commencement
  3. গ) Combination
  4. ঘ) Break up
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের Dissolution এর Synonym হচ্ছে Break up.

• Dissolution (noun)
English Meaning: The ending of especially an official organization or a legal arrangement.
Bangla Meaning: Dissolution (of) দ্রবণ; (সংগঠনাদির/বৈবাহিক) অবসান; (বিশেষত নির্বাচনের আগে) পার্লামেন্টের অবলুপ্তি।
Synonyms: Split-up (আলাদা হওয়া বা আলাদা করা), Disbanding (ভেঙে), Separation (বিচ্ছেদ), Break up (ভাঙ্গন), Partition (বিভাজন)।
Antonyms: Asceticism (কৃচ্ছ্রব্রত), Restraint (নিয়ন্ত্রণ), Union (সংযোগ), Commencement (মিলন), Combination(সংমিশ্রন)।

Other Forms: Dissociative (adjective) - পৃথকীকরণ।
Example Sentence:
1. The treatment is used for the dissolution of kidney stones.
2. The dissolution of the Soviet Union happened just before the 1992 Winter Olympics.

Source: Live MCQ Lecture.
১৭.
Fill in the blank with appropriate preposition. He burst _____ laughing at my joke.
  1. ক) into
  2. খ) in
  3. গ) out
  4. ঘ) to
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে out.
Burst out শব্দের অর্থ হচ্ছে ফেটে পড়া।
Example: He burst out aughing at my joke.

এছাড়াও,
Burst into অর্থ হচ্ছে ভেঙ্গে পড়া।
Example: He burst into tears at the sad news.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
১৮.
Correct passive form of 'You were doing it.'
  1. ক) It has been done by you.
  2. খ) It was being did by you.
  3. গ) It was being done by you.
  4. ঘ) It is being done by you.
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের Passive form হচ্ছে It was being done by you.

• Past continuous tense যুক্ত active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম-
Object এর subject + number কিংবা person অনুসারে was being/were being + verb এর past participle form + by + subject এর object.
Example:
Active: You were doing it.
Passive: It was being done by you.

Active: They were catching fishes.
Passive: Fishes were being caught by them.
১৯.
Very few students are so good as Jahir. (Make it Comparative)
  1. ক) Jahir are better than most other students.
  2. খ) Jahir is better than any other students.
  3. গ) Jahir is better than most other students.
  4. ঘ) Jahir are better than any other students.
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের Correct Comparative Degree হচ্ছে Jahir is better than most other students.

• Very few যুক্ত positive Degree কে Comparative Degree তে রুপান্তর করার নিয়ম - 
- প্রদত্ত sentence এর শেষের subject + verb + positive degree এর comparative form + very few থাকলে than most other + বাকি অংশ।
Example:
Positive: Very few students are so good as Jahir.
Comparative: Jahir is better than most other students.
২০.
He sings a song. Here the underlined word is -
  1. ক) Non-finite verb
  2. খ) Finite verb
  3. গ) Causative verb
  4. ঘ) Conjunction
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের sings হচ্ছে Finite verb.

- A finite verb is a verb that has a subject and shows tense.
- Finite verbs are not gerunds, infinitives or participles, which are classified as non-finite verbs.
- Tense এর গঠন অনুসারে যে verb বসে, সেটিই Finite Verb.
সুতরাং sings হচ্ছে Finite verb.

Source: Cambridge Dictionary
২১.
Fill in the blank with the right form of verb. Tuhin acts as if he _____ everything.
  1. ক) had known
  2. খ) knew
  3. গ) is known
  4. ঘ) know
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে knew.

• As if/as though এর পূর্বে present indefinite থাকলে এরপরে past indefinite tense হয়।
Example of Sentence:
Tuhin acts as if he knew everything.
She behaves as if she knew everything.
• As if/as though এর পূর্বে past indefinite tense থাকলে এরপরে past perfect tense হয়।
Example of Sentence:
Alam behaved as though he had known everything.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
২২.
Plural form of 'Terminus' -
  1. ক) Terminii
  2. খ) Termini
  3. গ) Termiminus
  4. ঘ) Termins
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'Terminus' এর plural form হচ্ছে Termini & terminuses.

 • কয়েকটি গুরুত্বপূর্ণ Number হচ্ছে:
Singular - plural
Genus - Genera
Forum - Forums
Datum - Data
Agendum - Agenda
Focus - Foci/Focuses
Vertex - Vertices

Source:
1. Applied English Grammar and composition, P.C. DAS.
2. Britannica Dictionary.
২৩.
The boy or the girl ___ fond of sweets.
  1. ক) is
  2. খ) are
  3. গ) have
  4. ঘ) were
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে is.

• দুই বা ততোধিক Singular Subject 'or', 'nor', either.....or' বা 'neither.....or' দ্বারা যুক্ত হলে verbটি singular হয়।
Example of Sentence:
The boy or the girl is fond of sweets.
Either Amal or Bimal has eaten the mango.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
২৪.
What is the meaning of the expression 'Blue blood'?
  1. ক) Accept someone's behavior but have doubts.
  2. খ) Aristocratic birth.
  3. গ) A market in which share prices are rising, encouraging buying
  4. ঘ) A list of foods that are served
ব্যাখ্যা
• Blue blood
English Meaning: Aristocratic birth
Bangla Meaning: আভিজাত্য উচ্চ বংশে জন্ম। 

• Others Option & Meaning:
- Benefit of the doubt–  accept someone's behaviour but have doubts ( সন্দেহাবসর)।
- Bill of fare - A list of foods that are served, মেনু বা খাদ্য তালিকা।
- Bull market –  a market in which share prices are rising, encouraging buying ( তেজি বাজার)।

Source: Applied English Grammar and composition, P.C. DAS
২৫.
Fill in the blank: If they had worked hard, they ______ in life.
  1. ক) will shine
  2. খ) would shine
  3. গ) would have shone
  4. ঘ) would be shine
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে would have shone.

If যুক্ত clauseটি past perfect tense হলে পরবর্তী clauseটি perfect conditional (sub+would have/could have/might have+verb এর V3+object) হয়।
Example of Sentence: If they had worked hard, they would have shone in life.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
২৬.
x2 - y(y - 2) - 1 এর উৎপাদক নিচের কোনটি?
  1. ক) (x - y - 1) (x - y + 1)
  2. খ) (x + y - 1) (x - y + 1)
  3. গ) (x + y + 1) (x - y - 1)
  4. ঘ) (x + y + 1) (x - y + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - y(y-2) - 1 এর উৎপাদক নিচের কোনটি? 

সমাধান:
x2 - y(y - 2) - 1 
= x2 - y2 + 2y - 1 
= x2 - (y2- 2y + 1) 
= x2 - (y - 1)2 
= (x + y - 1) (x - y + 1)
২৭.
করিম সাহেব একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করলো। যদি বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হতো তাহলে ৫% লাভ হতো, ঘড়িটির ক্রয়মূল্য কত? 
  1. ক) ২৫০ টাকা
  2. খ) ৩০০ টাকা
  3. গ) ৩৫০ টাকা
  4. ঘ) ৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: করিম সাহেব একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করলো। যদি বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হতো তাহলে ৫% লাভ হতো, ঘড়িটির ক্রয়মূল্য কত? 

সমাধান
মনে করি, 
ঘড়িটির ক্রয়মূল্য = ১০০ টাকা 
তাহলে,
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য এবং  ৫% লাভে বিক্রয়মূল্যের পার্থক্য = (১০৫ - ৯০) টাকা
= ১৫ টাকা
এখন, 
বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা  
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/১৫ টাকা 
∴ বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৪৫)/১৫ টাকা
= ৩০০ টাকা 

∴ ঘড়িটির ক্রয়মূল্য = ৩০০ টাকা 
২৮.
2 সে.মি বাহুবিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে অন্তঃবৃত্ত অঙ্কিত হলো। বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত বর্গ সে.মি? 
  1. ক) 2 - π
  2. খ) 4 - π2
  3. গ) 4 - π
  4. ঘ) π - 4
ব্যাখ্যা
প্রশ্ন: 2 সে.মি বাহুবিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে অন্তঃবৃত্ত অঙ্কিত হলো। বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত বর্গ সে.মি? 

সমাধান

এখানে, 
বর্গের বাহুর দৈর্ঘ্য, a = 2 সে.মি। 
∴ বর্গের ক্ষেত্রফল a2 = 22 বর্গ সে.মি 
= 4 বর্গ সে.মি 
আবার, 
বর্গের অভ্যন্তরস্থ অন্তর বৃত্তের ব্যাসার্ধ, r = a/2 সে.মি 
= 2/2 সে.মি 
= 1 সে.মি
আমরা জানি, 
বৃত্তের ক্ষেত্রফল = πr2 বর্গ সে.মি  
= π × (1)2 বর্গ সে.মি  
= π বর্গ সে.মি

∴ বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল = (বর্গের ক্ষেত্রফল - বৃত্তের ক্ষেত্রফল) 
= (4 - π) বর্গ সে.মি। 
২৯.
√m + (1/√m) = 2 হলে, √m - (1/√m) = কত? 
  1. ক) 0
  2. খ) 2
  3. গ) √2
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: √m + (1/√m) = 2 হলে, √m - (1/√m) = কত?  

সমাধান
দেওয়া আছে, 
√m + (1/√m) = 2  
এখন,
{√m - (1/√m)}2 = {√m + (1/√m)}2 - 4. √m (1/√m)
বা, {√m - (1/√m)}2 = (2)- 4 
বা,  {√m - (1/√m)}2 = 4 - 4  
বা,  {√m - (1/√m)}2 = 0 
বা,  {√m - (1/√m)} = 0

∴ √m - (1/√m) = 0 
৩০.
P টাকার P% হার সরল মুনাফায় 4 বছরের মুনাফা P টাকা হলে, P এর মান কত? 
  1. ক) 15
  2. খ) 20
  3. গ) 25
  4. ঘ) 50
ব্যাখ্যা
প্রশ্ন: P টাকার P% হার সরল মুনাফায় 4 বছরের মুনাফা P টাকা হলে, P এর মান কত? 

সমাধান
আমরা জানি,
I = Pnr 
বা, P = P × 4 × P/100 
বা, P = P2/25 
বা, P2 = 25P 

∴ P = 25 
৩১.
5 + 8 + 11 + 14 +...................ধারাটির কোন পদ 302? 
  1. ক) 100
  2. খ) 101
  3. গ) 102
  4. ঘ) 103
ব্যাখ্যা
প্রশ্ন: 5 + 8 + 11 + 14 +...................ধারাটির কোন পদ 302? 

সমাধান
ধারাটির প্রথম পদ, a = 5 
সাধারণ অন্তর, d = 8 - 5 = 3 
r তম পদ = 302 
সমান্তর ধারার সূত্রমতে, 
r তম পদ = a + (r - 1) d  
প্রশ্নমতে,
 a + (r - 1) d = 302
বা, 5 + (r - 1) 3 = 302 
বা,  (r - 1) 3 = 302 - 5
বা,  (r - 1) 3 = 297 
বা, r - 1 = 297/3 
বা, r - 1 = 99 
বা, r = 99 + 1 
∴ r = 100 

∴ ধারাটির 100 তম পদ 302 ।
৩২.
ABCD সামান্তরিকের ∠BCD = 130° হলে, ∠ABC = কত? 
  1. ক) 40° 
  2. খ) 50° 
  3. গ) 90° 
  4. ঘ) 120° 
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD সামান্তরিকের ∠BCD = 130° হলে, ∠ABC = কত? 

সমাধান

সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান  এবং যেহেতু চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360°। 
দেওয়া আছে, 
 ABCD সামান্তরিকের ∠BCD = 130°
∠BAD + ∠BCD = 130° + 130° = 260°
∠ABC + ∠ADC = (360° - 260°) = 100°
2∠ABC = 100° [যেহেতু ∠ABC = ∠ADC]  
∴ ∠ABC = 50° 

তাহলে, ∠ABC = 50°
৩৩.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ ও ২৪ দ্বারা বিভাজ্য হবে? 
  1. ক) ৭২
  2. খ) ৭৬
  3. গ) ৭০
  4. ঘ) ৮০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ ও ২৪ দ্বারা বিভাজ্য হবে? 

সমাধান:
১২, ১৮ ও ২৪ এর ল.সা.গু = ৭২ 
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৭২ - ২ = ৭০ 
৩৪.
কোনো স্কুলে ৫৩ জন ছাত্রের মধ্যে ৩৬ জন গান পছন্দ করে, ১৮ জন কবিতা পছন্দ করে। ১০ জন কোনটিই পছন্দ করে না। কতজন দুটোই পছন্দ করে? 
  1. ক) ১১ জন
  2. খ) ১২ জন
  3. গ) ১৪ জন
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো স্কুলে ৫৩ জন ছাত্রের মধ্যে ৩৬ জন গান পছন্দ করে, ১৮ জন কবিতা পছন্দ করে। ১০ জন কোনটিই পছন্দ করে না। কতজন দুটোই পছন্দ করে? 

সমাধান:
শুধু গান অথবা শুধু কবিতা অথবা উভয়টিই পছন্দ করে = (৫৩ - ১০) জন = ৪৩ জন 
৩৬ জন গান পছন্দ করে,
∴ শুধু কবিতা পছন্দ করে = (৪৩ - ৩৬) জন = ৭ জন 
কিন্তু মোট কবিতা পছন্দ করে ১৮ জন, 
∴ গান ও কবিতা উভয়টিই পছন্দ করে = (১৮-৭) জন = ১১ জন 

∴ দুটোই পছন্দ করে = ১১ জন।
৩৫.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত একক?
  1. ক) ১৫
  2. খ) ৩০
  3. গ) ২৪
  4. ঘ) ২০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত একক? 

সমাধান
আমরা জানি, 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × সমকোণ সংলগ্ন সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল 
বা, ১৪৪ = (১/২) × ১২ × অপর বাহু 
বা,  ১২ × অপর বাহু = ২৮৮ 
বা, অপর বাহু = ২৮৮/১২ 
∴ অপর বাহু = ২৪ একক 
৩৬.
logx√343 = 3/2 হলে x এর মান কত? 
  1. ক) 7√7
  2. খ) 7
  3. গ) √7
  4. ঘ) 72
ব্যাখ্যা
প্রশ্ন: logx(√343) = 3/2 হলে x এর মান কত? 

সমাধান
 logx(√343) = 3/2
বা, x3/2 = (√343)
বা, (x3/2)2 = (√343)[বর্গ করে] 
বা, x3 = 343 
বা, x3 = 73
∴ x = 7 
৩৭.
একজন কর্মকর্তা তার মূল বেতনের ২০% মহার্ঘ ভাতা পান। যদি তার মূল বেতন ৬৩০০ টাকা হয় তবে তার মোট বেতন কত?  
  1. ক) ১২৬০ টাকা
  2. খ) ৪৮০০ টাকা
  3. গ) ৭২০০ টাকা
  4. ঘ) ৭৫৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন কর্মকর্তা তার মূল বেতনের ২০% মহার্ঘ ভাতা পান। যদি তার মূল বেতন ৬৩০০ টাকা হয় তবে তার মোট বেতন কত?

সমাধান
১০০ টাকায় মহার্ঘ বেতন পান = ২০ টাকা 
∴ ১ টাকায় মহার্ঘ বেতন পান = ২০/১০০ টাকা 
∴ ৬৩০০ টাকায় মহার্ঘ বেতন পান = (২০ ×৬৩০০)/১০০ টাকা  
= ১২৬০ টাকা 

∴ তার মোট বেতন = (৬৩০০ + ১২৬০) টাকা 
= ৭৫৬০ টাকা 
৩৮.
১ থেকে ২২ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত? 
  1. ক) ১২
  2. খ) ১৫
  3. গ) ১৮
  4. ঘ) ২১
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২২ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত? 

সমাধান
 ১ থেকে ২২ পর্যন্ত ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হবে- 
৩, ৬, ৯, ১২, ১৫,১৮,২১
এখানে,
n = ৭

∴ মধ্যমা = (n + ১)/২ তম পদ
              = (৭ + ১)/২ তম পদ
               = ৪ তম পদ 
               = ১২
৩৯.
একটি বাক্সে 10টি নীল ও 15টি লাল মার্বেল আছে। যেমন খুশি টানলে প্রতিবার 2টি একই রংয়ের মার্বেল হওয়ার সম্ভাব্যতা কত? 
  1. ক) 1/4
  2. খ) 1/2
  3. গ) 1/3
  4. ঘ) 1/5
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সে 10টি নীল ও 15টি লাল মার্বেল আছে। যেমন খুশি টানলে প্রতিবার 2টি একই রংয়ের মার্বেল হওয়ার সম্ভাব্যতা কত? 

সমাধান
নীল মার্বেল = 10 টি 
লাল মার্বেল = 15 টি 
---------------------------
∴ মোট মার্বেল = 25 টি 

দুটি নীল মার্বেল হওয়ার সম্ভাব্যতা = {(10/25) × (9/24)} = 3/20 
দুটি লাল মার্বেল হওয়ার সম্ভাব্যতা = {(15/25) × (14/24)} = 7/20 
∴ মোট সম্ভাব্যতা = {(3/20) + (7/20)} 
= (3 + 7)/20 
= 10/20
= 1/2 

∴ সম্ভাব্যতা = 1/2 
৪০.
একটি মহল্লার জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা ৫৫%। ঐ মহল্লার পুরুষের সংখ্যা ১১০০ হলে ঐ মহল্লার মোট জনসংখ্যা কত?  
  1. ক) ২০০০ জন
  2. খ) ২৩০০ জন
  3. গ) ২০০৫ জন
  4. ঘ) ২১০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মহল্লার জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা ৫৫%। ঐ মহল্লার পুরুষের সংখ্যা ১১০০ হলে ঐ মহল্লার মোট জনসংখ্যা কত?

সমাধান:
পুরুষ যখন ৫৫ জন তখন মোট জনসংখ্যা = ১০০ জন 
∴ পুরুষ যখন ১ জন তখন মোট জনসংখ্যা = ১০০/৫৫ জন  
∴ পুরুষ যখন ১১০০ জন তখন মোট জনসংখ্যা = (১০০ × ১১০০)/৫৫ জন  
= ২০০০ জন

∴ ঐ মহল্লার মোট জনসংখ্যা = ২০০০ জন 
৪১.
একটি আয়তাকার মসজিদের মেঝে ১৫ মিটার দীর্ঘ ও ১১ মিটার প্রশস্ত। ২.২ মিটার লম্বা এবং ১.২৫ মিটার চওড়া কতটি মাদুর দিয়ে এর মেঝে ঢাকা যাবে? 
  1. ক) ৩০টি
  2. খ) ৮০টি
  3. গ) ৭০টি
  4. ঘ) ৬০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার মসজিদের মেঝে ১৫ মিটার দীর্ঘ ও ১১ মিটার প্রশস্ত। ২.২ মিটার লম্বা এবং ১.২৫ মিটার চওড়া কতটি মাদুর দিয়ে এর মেঝে ঢাকা যাবে? 

সমাধান:
দেওয়া আছে,
মসজিদের মেঝের দৈর্ঘ্য = ১৫ মিটার
মসজিদের মেঝের প্রস্থ = ১১ মিটার 
∴ মসজিদের ক্ষেত্রফল = (১৫ × ১১) বর্গ মিটার = ১৬৫ বর্গ মিটার
আবার, 
মাদুরের দৈর্ঘ্য = ২.২ মিটার 
মাদুরের প্রস্থ = ১.২৫ মিটার
∴ মাদুরের ক্ষেত্রফল = (২.২ × ১.২৫) বর্গ মিটার = ২.৭৫ বর্গ মিটার 

∴ মাদুরের সংখ্যা = (১৬৫/২.৭৫) বর্গ মিটার 
= ৬০ টি 
৪২.
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৭ সে.মি ও ৫ সে.মি এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব ৪ সে.মি হলে এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি?
  1. ক) ১২ বর্গ সে.মি
  2. খ) ২৪ বর্গ সে.মি
  3. গ) ৩০ বর্গ সে.মি
  4. ঘ) ৪৮ বর্গ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৭ সে.মি ও ৫ সে.মি এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব ৪ সে.মি হলে এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি? 

সমাধান:
আমরা জানি, 
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = {(১/২) × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) × উচ্চতা} বর্গ একক 
= (১/২) × (৭ + ৫) × ৪ বর্গ সে.মি 
=  (১/২) × ১২ × ৪ বর্গ সে.মি 
= ২৪ বর্গ সে.মি 

∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ২৪ বর্গ সে.মি। 
৪৩.
২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কখন?
  1. ক) ২০০০
  2. খ) ১৯৯৭
  3. গ) ২০০২
  4. ঘ) ১৯৯৯
ব্যাখ্যা
- ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছিল বৃহষ্পতিবার, ৮ ফাল্গুন ১৩৫৮ বঙ্গাব্দ।
- একুশে ফেব্রুয়ারির শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা একটি শহীদ মিনার নির্মাণ করেন (২৩ ফেব্রুয়ারি)।
- ড. সাঈদ হায়দার নকশার পরিকল্পনা করেন।
- শহীদ শফিউরের পিতা ২৪ তারিখে শহীদ মিনার উদ্বোধন করেন।
- ২৬ ফেব্রুয়ারি পুলিশ সেই মিনারটি ভেঙ্গে ফেলে।
-  ভাষা আন্দোলনের অনুপ্রেরণা আমাদের মুক্তিসংগ্রামের অনুপ্রেরণা।
- ভাষা আন্দোলন থেকেই বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে।
- একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ:- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১  ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।
- এই স্বীকৃতি ভাষা আন্দোলনের গুরুত্ব বৃদ্ধি করেছে এবং বাংলা ভাষার মর্যাদা বেড়েছে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪.
'মোদের গর্ব মোদের আশা আ মরি বাংলা ভাষা'- গানের রচয়িতা কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) অতুল প্রাসাদ সেন
  3. গ) হাসান হাফিজুর রহমান
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
- 'মোদের গর্ব মোদের আশা আ মরি বাংলা ভাষা' এই বিখ্যাত গানের গীতিকার অতুল প্রাসাদ সেন।
- তিনি ১৮৭১ সালের ২০ অক্টোবর ঢাকায় জন্ম গ্রহণ করেন।
- তাঁর আদি নিবাস ছিল ফরিদপুরের দক্ষিণ বিক্রমপুরের মগর গ্রামে।
 - ১৯১৬ সালে লক্ষ্ণৌতে সর্বভারতীয় কংগ্রেস অধিবেশনে স্বেচ্ছাসেবকদের অধিনায়ক হিসেবে তিনি যে দেশাত্মবোধক গানটি রচনা করেন, তাতে হিন্দু-মুসলমানের ঐক্যের সুর আছে: ‘দেখ মা এবার দুয়ার খুলে/ গলে গলে এল মা/ তোর হিন্দু-মুসলমান দু ছেলে’।
- ‘মোদের গরব, মোদের আশা/ আ মরি বাংলা ভাষা’ গানটিতে অতুলপ্রসাদের মাতৃভাষার প্রতি মমত্ববোধ ফুটে উঠেছে।
- এ গান বাংলাদেশের  ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের মধ্যে অফুরন্ত প্রেরণা জুগিয়েছে।
- ১৯৩৪ সালের ২৬ আগস্ট লক্ষ্ণৌতে তাঁর মৃত্যু হয়। 

উৎস: বাংলাপিডিয়া।
৪৫.
মানব দেহের দৈনিক শক্তি চাহিদার কত অংশ শর্করা জাতীয় খাদ্য হতে গ্রহণ করা উচিত?
  1. ক) ৪০-৪৫%
  2. খ) ৪৫-৫৫%
  3. গ) ৫৫-৬০%
  4. ঘ) ৩০-৪০%
ব্যাখ্যা
- শর্করা বা কার্বোহাইড্রেট হলো-মানবদেহের কর্মশক্তি ও তাপশক্তির প্রধান উৎস।
- মানুষের প্রধান খাদ্য শর্করা।
- কার্বন (C) হাইড্রোজেন (H2) ও অক্সিজেন (O2) নিয়ে শর্করার যৌগ গঠিত হয়।
- এটি মিষ্টি স্বাদযুক্ত এবং গন্ধ ও বর্ণহীন।
শর্করার উৎস:` কার্বোহাইড্রেট বা শর্করা প্রাণি এবং উদ্ভিদ উভয় ধরনের উৎস থেকেই পাওয়া যায়।
- উদ্ভিদ হতে প্রাপ্ত শর্করাগুলো হলোচিনি, মধু, মিষ্টি ফল (আম, আঙ্গুর, কলা, কাঠাল, খেজুর ইত্যাদি), আখের রস, গুড়, খেজুরের রস, চাল, গম, ভুট্টা, আলু, কচু ইত্যাদি।
- প্রাণি হতে প্রাপ্ত শর্করার ভালো উৎস হলো- দুধের শর্করা, প্রাণিদেহের যকৃত ও পেশিকোষের শর্করা।
- শর্করার প্রকারভেদ: গঠন অনুসারে শর্করা তিন প্রকার যথা : এক শর্করা (মনোস্যাকারাইড), দ্বি-শর্করা (ডাইস্যাকারাইড) ও বহু শর্করা (পলিস্যাকারাইড)।
- পুষ্টিবিদগণের মতে মানুষের দৈনিক ক্যালরি চাহিদার ৫৫-৬০% শর্করা কার্বোহাইডেট জাতীয় খাদ্য হতে নেয়া প্রয়োজন।
- পরিশ্রমভেদে এর তারতম্য হতে পারে।
- সাধারণভাবে বলা যায় যে, প্রতি কিলোগ্রাম দেহওজনের জন্য ৪-৬ গ্রাম শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করা উচিত। 

উৎস: সাধারণ বিজ্ঞান, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪৬.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি পেশ করেন কখন?
  1. ক) ১৯৬৬
  2. খ) ১৯৬৯
  3. গ) ১৯৭০
  4. ঘ) ১৯৬৮
ব্যাখ্যা
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলের সম্মেলনে ঐতিহাসিক ছয়দফা কর্মসূচি ঘোষণা করেন।
- তিনি ছয়দফা ভিত্তিক আন্দোলনও গড়ে তোলেন।
- ছয়দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়।
- ১৯৬৯ সালের গণআন্দোলনের সময় ঘোষিত ১১ দফা দাবির মধ্যে ৬ দফা দাবিসমূহ অন্তর্ভুক্ত করা হয়।
- ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু ছয়দফাকে নির্বাচনী ম্যান্ডেট হিসেবে ঘোষণা করেন।
- ছয়দফার আন্দোলনে স্বাধীনতার বীজ নিহিত ছিল।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭.
'মোহনবাঁশী ও বীটজবা' কোন ফসলের উন্নত জাত?
  1. ক) তরমুজ
  2. খ) মরিচ
  3. গ) গম
  4. ঘ) কলা
ব্যাখ্যা
- 'মোহনবাঁশী ও বীটজবা' দুটি কলার উন্নত জাত।
- এছাড়াও, অগ্নিশ্বর, কানাইবাশী প্রভৃতি কলার উন্নত জাত।
- অন্যদিকে, তরমুজের উন্নত জাত- পদ্মা।
- মরিচের উন্নত জাত -যমুনা।
- গমের উন্নত জাত -বলাকা ও দোয়েল , শতাব্দী, অগ্রণী, সোনালিকা, আনন্দ, আকবর, কাঞ্চন, বর্ণালী, শুভ্রা, উত্তরণ প্রভৃতি।

উৎস: জাতীয় কৃষি তথ্য সার্ভিস।
৪৮.
বাংলাদেশের সর্বশেষ গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?
  1. ক) তিতাস
  2. খ) বাখরাবাদ
  3. গ) হরিপুর
  4. ঘ) জকিগঞ্জ
ব্যাখ্যা
- সিলেটের জকিগঞ্জে নতুন গ্যাসক্ষেত্র পাওয়া গেছে।
- এটি থেকে প্রতিদিন এক কোটি ঘনফুট গ্যাস তোলা যাবে বলে আশা করা হচ্ছে।
- দেশের ২৮তম গ্যাসক্ষেত্র এটি।
- এখানে মোট ৬ হাজার ৮০০ কোটি ঘনফুট (৬৮ বিসিএফ) গ্যাস আছে বলে ধারণা করা হচ্ছে।
- জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের ঘোষণা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
- তিনি বলেন, নতুন গ্যাসক্ষেত্রে যে পরিমাণ গ্যাস পাওয়া যাবে, তার বর্তমান দাম ১ হাজার ২৭৬ কোটি টাকা।

উৎস: প্রথম আলো পত্রিকা।
৪৯.
OIC -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেদ্দা
  2. খ) দোহা
  3. গ) ইস্তাম্বুল
  4. ঘ) কায়রো
ব্যাখ্যা
- OIC -এর পূর্ণরূপ– Organization of Isalmic Co-operation (ইসলামী সহযোগী সংস্থা। 
- এর সদর দপ্তর- সৌদি আরবের জেদ্দায় অবস্তিত।
- ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে মরক্কোর রাবাতে গঠিত হয়।
- ইসলামী সহযোগী সংস্থার বর্তমান সদস্য দেশ- ৫৭ টি।
- ইসলামী সহযোগী সংস্থা অফিসিয়াল ভাষা ৩টি - আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ।
- OIC -এর বর্তমান ১২তম প্রসিডেন্ট হুসেইন ইব্রাহিম তোহা, চ্যাদ।
- বাংলাদেশ ইসলামী সহযোগী সংস্থা এর সদস্য লাভ করে- ১৯৭৪ সালে।
- ইসলামী সহযোগী সংস্থা - এর বর্তমান প্রেসিডেন্ট-  সৌদি আরবের সালমান বিন আবদুল আজিজ। 

উৎস: OIC -এর ওয়েবসাইট।
৫০.
জি-২০ এর বর্তমান সভাপতি কোন দেশ?
  1. ক) ইন্দোনেশিয়া
  2. খ) দক্ষিণ কোরিয়া
  3. গ) ভারত
  4. ঘ) মালয়শিয়া
ব্যাখ্যা
- জি-২০ এর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- ১৬ নভেম্বর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছ থেকে পরবর্তী এক বছরের জি-২০ গোষ্ঠীর সভাপতির ভার গ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- ভারত ১ ডিসেম্বর ২০২২ থেকে ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত জি-২০ সভাপতির দায়িত্ব পালন করবে।
- ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হবে ১৮তম শীর্ষ জি-২০ সম্মেলন।
- সেখানে বাংলাদেশকে পর্যবেক্ষক হওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। বাংলাদেশ তা গ্রহণ করেছে।

তথ্যসূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি, ২০২৩
৫১.
রক্তের তরল হলুদ বর্ণের জলীয় পদার্থটির নাম কী?
  1. ক) রক্তরস
  2. খ) রক্তকণিকা
  3. গ) অ্যান্টিটক্সিন
  4. ঘ) যোজক কলা
ব্যাখ্যা
- রক্ত এক প্রকার যোজক কলা।
- এর অন্ত:কোষ মাধ্যমটি তরল, হলুদ বর্ণের জলীয় পদার্থ দ্বারা গঠিত।
- এ তরল পদার্থকে প্লাজমা বা রক্তরস বলে।
- এ প্লাজমার মধ্যে রক্তকণিকাগুলো ভাসমান অবস্থায় থাকে।
- রক্তরে দুটি উপাদান (১) রক্তরস এবং (২) রক্তকণিকা।
- সমগ্র রক্তের ৫৫% রক্তরস এবং বাকি ৪৫% রক্তকণিকা।
- রক্তকণিকা প্রধানত তিন রকম, যথা:- লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা।
- রক্তের অন্তঃকোষ মাধ্যমটি তরল, হলুদ বর্ণের জলীয় পদার্থ দ্বারা গঠিত।
- এ তরল পদার্থকে প্লাজমা বা রক্তরস বলে।
 - মানুষের লোহিত কণিকার আয়ু প্রায় চার মাস অর্থাৎ ১২০ দিন।

উৎস: সাধারণ বিজ্ঞান, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যলয়।  
৫২.
মুক্তিযুদ্ধে অস্থায়ী সরকার কোন জেলায় গঠিত হয়?
  1. ক) ফরিদপুর
  2. খ) মেহেরপুর
  3. গ) গোপালগঞ্জ
  4. ঘ) যশোর
ব্যাখ্যা
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিতি।
- ১০ এপ্রিল ঘোষিত মুজিবনগর সরকার ১৭ এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুর মহকুমার (বর্তমান মেহেরপুর জেলা)  ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলায় শপথ গ্রহণ করে।
- বৈদ্যনাথতলার পরিবর্তিত নাম মুজিবনগর।
- ১০ এপ্রিল ঘোষিত স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে মুজিবনগর প্রশাসনের সকল কর্মকান্ডের বৈধকরণ করা হয়।
- যুদ্ধকালীন বাংলাদেশের মৌলিক আইনের ভিত্তি ছিল এই স্বাধীনতার সনদ।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর দেশের সংবিধান কার্যকর না হওয়া পর্যন্ত এটিই ছিল দেশের সংবিধান।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত  বিশ্ববিদ্যালয়।
৫৩.
মহান মুক্তিযুদ্ধে প্রথম শহীদ হন কে?
  1. ক) শম্ভু সরকার
  2. খ) সন্তু নাথ
  3. গ) নূর হোসেন
  4. ঘ) শঙ্কু সমজদার
ব্যাখ্যা
•  ১৯৭১ সালের ৩ মার্চ দেশব্যাপী হরতাল চলাকালে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন শঙ্কু সমজদার।
• তাকে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের গেজেটে অন্তর্ভুক্ত করা হয়।

সূত্র: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
৫৪.
কোনটি ওয়ার্ড প্রসেসিং সফ্টওয়্যার?
  1. ক) মাইক্রোসফ্ট ওয়ার্ড
  2. খ) মাইক্রোসফ্ট এক্সেল
  3. গ) স্প্রেডসীট সফ্টওয়্যার
  4. ঘ) ডেটাবেজ সফ্টওয়্যার
ব্যাখ্যা
- বিভিন্ন প্রয়োজনে আমরা লেখালেখি করে থাকি। যেমন-কেউ বই লেখেন, কেউ গল্প উপন্যাস লেখেন কিংবা কেউ দিনপঞ্জি লেখেন।
- লেখালেখির পাশাপাশি আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের হিসাব-নিকাশ করে থাকি।
- লেখালেখি ও হিসাবের এ কাজগুলো করা এক সময় অনেক কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ ছিল।
- কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্রম বিকাশের ফলে এ কাজগুলো করা এখন অনেক সহজসাধ্য হয়ে গেছে।
- এসব সফ্টওয়্যারকে বলা হয় অফিস সফ্টওয়্যার।
- আমাদের ল্যাপটপ, ডেস্কটপ কিংবা স্মার্টফোনে সহজেই এ ধরনের সফ্টওয়্যারগুলো ইন্সটল ও ব্যবহার করা যায়।
- বর্তমানে এই কাজে যে সফ্টওয়্যার ব্যবহার করা হয় তাকে ওয়ার্ড প্রসেসর বলে।
- যেমন- এমএস অফিস (MS Office) এর মাইক্রোসফ্ট ওয়ার্ড (Micrsoft Word),  নোডপ্যাড, ওপেন অফিস ইত্যাদি।
- কম্পিউটার ব্যবস্থায় অথবা  আইসিটি ডিভাইসসমূহে সাধারণত ডকুমেন্ট তৈরি ও প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত বিশেষ ধরনের সফ্টওয়্যারকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং বা ওয়ার্ড প্রসেসর।
- মাইক্রোসফ্ট ওয়ার্ড, ওয়ার্ড পারফেক্ট, ওয়ার্ডস্টার ইত্যাদি হলো ওয়ার্ড প্রসেসিং বা ওয়ার্ড প্রসেসর।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যলয়।
৫৫.
আধুনিক ইতিহাসের জনক কে?
  1. ক) লিওপোল্ড ফন্ র‍্যাংকে
  2. খ) ই এইচ কার
  3. গ) হেরোডোটাস
  4. ঘ) মারটিমার হুইলা
ব্যাখ্যা
- ইতিহাসের জনক হচ্ছেন - হেরোডোটাস।
- আধুনিক ইতিহাসের জনক হচ্ছেন - লিওপোল্ড ফন্ র‍্যাংকে।
- লিওপোল্ড ফন্ র্যাংকে মনে করেন কোন কিছুই অনুসন্ধান ও সত্য বিবরণই হলো ইতিহাস।
------------------------

- ‘ইতিহাস’ শব্দটির উৎপত্তি ‘ইতিহ’ শব্দ থেকে যার অর্থ ‘ঐতিহ্য’।
- ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য-সংস্কৃতি যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। 
- ইতিহাস হলো মানব সভ্যতা ও মানব সমাজের অগ্রগতির ধারাবাহিক সত্যনির্ভর বিবরণ।
- বিভিন্ন জাতি গোষ্ঠির উত্থান পতনের সত্যনিষ্ঠ বর্ণনা ইতিহাসের বিষয়বস্তু।
- গ্রিক পণ্ডিত হেরোডোটাস সর্বপ্রথম বিজ্ঞান সম্মতভাবে মানুষের অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য-সংস্কৃতি কাহিনি ধারাবাহিকভাবে রচনার চেষ্টা করেছিলেন বলে তাকে ইতিহাসের জনক বলা হয়।
- সর্বোপরি ইতিহাস পাঠ মানুষের মধ্যে দেশপ্রেম, আত্মমর্যাদাবোধ এবং জাতীয়তাবোধেরও জন্ম দেয়।


উৎস:  হিস্টোরি ডট কম, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।