১.
মানুষের বাগ্যন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনিসমষ্টিকে কী বলে?
সঠিক উত্তর: খ
খ) ভাষা
উত্তর
সঠিক উত্তর: খ
খ) ভাষা
ব্যাখ্যা
ভাষার সংজ্ঞা:
- ভাষা মানুষের যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে শক্তিশালী মাধ্যম।
- ভাষাবিদগণ একে নানাভাবে সংজ্ঞায়িত করেছেন। নিচে এর কয়েকটি উল্লেখ করা হলো-
১. ‘মনের ভাব প্রকাশের জন্য, বাগ্যন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন, কোনও বিশেষ জনসমাজে ব্যবহৃত, স্বতন্ত্রভাবে অবস্থিত, তথা বাক্যে প্রযুক্ত শব্দসমষ্টিকে ভাষা বলে' (সুনীতিকুমার চট্টোপাধ্যায়)।
২. ‘মানুষ তাহার মনের ভাব প্রকাশ করিবার জন্য কণ্ঠ, জিহ্বা, তালু, ওষ্ঠ, দন্ত, নাসিকা, মুখবিবর প্রভৃতি বাগ্যন্ত্রের সাহায্যে অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনিসমষ্টির উচ্চারণ করিয়া থাকে, সেই ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে ভাষা বলা হয়' (মুহাম্মদ এনামুল হক)।
অর্থাৎ ভাষা হলো মানুষের মুখ-নিঃসৃত অর্থবোধক ধ্বনির সমষ্টি, যা মনের ভাব অন্যের শ্রবণপথে পৌঁছে সেই ভাবের প্রতিবিধান নিশ্চিত করে।
ভাষার বৈশিষ্ট্য:
- উপরে উল্লিখিত সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে আমরা ভাষার কিছু বৈশিষ্ট্য পাই-
১. ভাষা হচ্ছে মানুষের বাগ্যন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনিসমষ্টি
২. ভাষা অর্থবহ ধ্বনির সমষ্টি
৩. ভাষার ধ্বনিসমূহ অন্যের বোধগম্য
৪. ভাষার সাহায্যে মানুষ মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে
৫. ভাষা মানুষের সমাজ-নির্ভর।
উৎস: বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।