পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১]তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন২৭
সিলেবাস
পরীক্ষা- ২ মধ্যযুগের সাহিত্যধারা, শ্রীকৃষ্ণকীর্তন, মঙ্গলকাব্য (লেকচার ২)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১]

৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১] · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
বাংলা সাহিত্যে চণ্ডিদাস কত জন?
  1. ৩ জন
  2. ৪ জন
  3. ৫ জন
  4. অমিমাংসিত
সঠিক উত্তর:
অমিমাংসিত
উত্তর
সঠিক উত্তর:
অমিমাংসিত
ব্যাখ্যা
ব্যাখাঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ও আহমদ শরীফ ৩ জন চণ্ডীদাস এ-র কথা বলেছেন।
আহমদ শরীফ যে ৩ জনের কথা বলেছেন তারা হলেন
১. অনন্ত বড়ু চণ্ডীদাস ( সর্বপ্রাচীন)
২. চণ্ডীদাস( চৈতন্য পূর্বকাল বা জৈষ্ঠ্য সমসাময়িক) 
৩. পালা গানের রচয়িতা দীন চণ্ডীদাস 
তবে মধ্যযুগীয় বাংলা সাহিত্যে চণ্ডীদাস নামে অন্তত ৫ জন কবির নাম পাওয়া যায়। চণ্ডীদাস সমস্যা সম্পর্কে পণ্ডিতেরা মতানৈক্য দূর করতে সক্ষম হননি, চণ্ডীদাস সমস্যা বাংলা সাহিত্যে একটি রহস্যময় অধ্যায় সৃষ্টি করেছে। 
উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
.
মধ্যযুগে মানবতার গায়ক কে?
  1. ভারতচন্দ্র রায় গুণাকর
  2. বড়ু চণ্ডীদাস 
  3. কানাহরিদত্ত
  4. চণ্ডীদাস
সঠিক উত্তর:
চণ্ডীদাস
উত্তর
সঠিক উত্তর:
চণ্ডীদাস
ব্যাখ্যা
মধ্যযুগে মানবতার অন্যতম গায়ক পদাবলীর বিশুদ্ধ গীতিকার চণ্ডীদাস। তার বিখ্যাত উক্তি' শুনহে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই'। 
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
.
"সই কেমনে ধরিব হিয়া
আমার বধুয়া আন বাড়ি যায়
আমার আঙিনা দিয়া" এই উক্তিটি কে করেছেন?
  1. জ্ঞানদাস
  2. চণ্ডীদাস
  3. গোবিন্দদাস
  4. বড়ুচণ্ডীদাস
সঠিক উত্তর:
চণ্ডীদাস
উত্তর
সঠিক উত্তর:
চণ্ডীদাস
ব্যাখ্যা
বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি কবি চণ্ডীদাস। তিনি দুঃখের কবি, সত্যের কবি, বিরহের কবি।
"সই কেমনে ধরিব হিয়া
আমার বধুয়া আন বাড়ি যায়
আমার আঙিনা দিয়া" এই পঙক্তি তার রচনা। তার রচিত অন্য আরেকটি পঙক্তি হলো "সই, কেবা শুনাইলো শ্যাম নাম? 
কানের ভিতরে দিয়া মরমে পশিলো গো
আকুল করিলো মোর প্রাণ"

​উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস,  মাহবুবুল আলম।

.
চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে ?
  1. বৃন্দাবনদাস
  2. কৃষ্ণদাস
  3. লোচনদাস
  4. গোবিন্দদাস
সঠিক উত্তর:
কৃষ্ণদাস
উত্তর
সঠিক উত্তর:
কৃষ্ণদাস
ব্যাখ্যা
চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কৃষদাস কবিরাজ। তার রচিত গ্রন্থের নাম শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত। অন্যদিকে শ্রীশ্রীচৈতন্যভাগবত গন্থের লেখক বৃন্দাবন দাস। 
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
.
এ সখি হামারি দুখের নাহি ওর
এ ভরা বাদর মাহ ভাদর
 শূন্য মন্দির মোর' এই পঙক্তি গুলো কে লিখেছেন?
  1. বিদ্যাপতি
  2. জ্ঞানদাস
  3. গোবিন্দদাস
  4. চণ্ডীদাস
সঠিক উত্তর:
বিদ্যাপতি
উত্তর
সঠিক উত্তর:
বিদ্যাপতি
ব্যাখ্যা
এ সখি হামারি দুখের নাহি ওর
এ ভরা বাদর মাহ ভাদর
 শূন্য মন্দির মোর' এই গুরত্বপূর্ণ পঙক্তিগুলো লিখেছেন বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা বিদ্যাপতি।
তার উপাধি ছিলো মৈথিল কোকিল, অভিনব জয়দেব, কবিরঞ্জন, কবি কণ্ঠহার।
বিদ্যাপতির গ্রন্থসমূহঃ
কীর্তিলতা
কীর্তিপতাকা
পুরুষপরীক্ষা
গোরক্ষ বিজয়
দানবাক্যাবলী
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
.
শ্রীকৃষ্ণকীর্তনের কাহিনির কিছু অংশ নেওয়া হইছে?
  1. জয়দেবের ' গীতগোবিন্দ ' থেকে
  2. বিদ্যাপতির পদাবলি থেকে
  3. মুরারি গুপ্তের কড়চা থেকে
  4. লোচনদাসের 'চৈতন্যমঙ্গল' থেকে
সঠিক উত্তর:
জয়দেবের ' গীতগোবিন্দ ' থেকে
উত্তর
সঠিক উত্তর:
জয়দেবের ' গীতগোবিন্দ ' থেকে
ব্যাখ্যা
জয়দেব লক্ষণ সেনের সভাকবি ছিলেন। তিনি বাঙালি কবি কিন্তু পদ রচনা করেন সংস্কৃত ভাষায়। এ-ই জন্য তাকে পদাবলির সংস্কৃত ভাষার আদি কবি বলা হয়। শ্রীকৃষ্ণকীর্তনের কাহিনির কিছু অংশ তার কাব্য'গীতগবিন্দম্'  থেকে নেয়া হয়।
উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহবুবুল আলম।
.
মনসা দেবীকে নিয়ে লেখা বিপ্রদাস পিপিলাই এ-র মঙ্গলকাব্যের নাম?
  1. পদ্মপুরাণ
  2. মনসামঙ্গল
  3. মনসাবিজয়
  4. পদ্মার সর্পসজ্জা
সঠিক উত্তর:
মনসাবিজয়
উত্তর
সঠিক উত্তর:
মনসাবিজয়
ব্যাখ্যা
বিজয়গুপ্তের 'পদ্মপুরাণ' রচনার ১ বছর পর বিপ্রদাস পিপিলাই 'মনসাবিজয়' কাব্য রচনা করেন। ১৪৯৫ সালে সালে গৌড়ের সুলতান হুসেন শাহের রাজত্বকালে তিনি ' মনসাবিজয়' কাব্য রচনা করেন।
কানাহরিদত্তের কাব্যের নাম 'পদ্মার সর্প সজ্জা'
বিজয়গুপ্ত এবং নারায়নদেবের কাব্যের নাম 'পদ্মপুরাণ'
উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহবুবুল আলম

.
মঙ্গল কাব্যের কবি নন কে?
  1. নারায়ন দেব
  2. দ্বিজ বংশীদাস
  3. দ্বিজ মাধব
  4. মালাধর বসু
সঠিক উত্তর:
মালাধর বসু
উত্তর
সঠিক উত্তর:
মালাধর বসু
ব্যাখ্যা
নারায়ন দেব, দ্বিজ বংশীদাস (কবি চন্দ্রাবতীর পিতা) , দ্বিজ মাধব উনারা প্রত্যেকেই মঙ্গলকাব্যের কবি। অন্যদিকে সংস্কৃত ভাষার ভাগবত বাংলায় প্রথম অনুবাদ করেন মালাধর বসু। তার অনুদিত গ্রন্থের নাম ' শ্রীকৃষ্ণবিজয়'। উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
.
রসগত দিক থেকে ' শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য মূলত?
  1. নাট্যগীতি
  2. ধামালি
  3. পদাবলি
  4. প্রেমগীতি
সঠিক উত্তর:
ধামালি
উত্তর
সঠিক উত্তর:
ধামালি
ব্যাখ্যা
রসগত দিক থেকে সমগ্র কাব্যজুড়ে ধামালি প্রধান হয়ে উঠেছে বলে ড. বিমানবিহারী মজুমদার একে ' রাধাকৃষ্ণের ধামালি' বলে উল্লেখ করেছেন। শ্রীকৃষ্ণকীর্তন আঙ্গিক বা গঠনগত দিক থেকে নাটগীতি প্রকরণে পদাবলী, শোণিত প্রেমগীত ও রসসঞ্চালনায় ভূমিকা পালন করেছে ধামালি।
উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
 
১০.
মধ্যযুগের কবি নন কে?
  1. জয়ানন্দ
  2. কেতকাদাস ক্ষেমানন্দ
  3. রামনিধি গুপ্ত
  4. তারিণীচরণ মিত্র
সঠিক উত্তর:
তারিণীচরণ মিত্র
উত্তর
সঠিক উত্তর:
তারিণীচরণ মিত্র
ব্যাখ্যা
জয়ানন্দ চৈতন্য জীবনী কাব্যের রচয়িতা। তার রচিত কাব্যের নাম ' চৈতন্যমঙ্গল'। 
কেতকাদাস ক্ষেমানন্দ মঙ্গলকাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি।শ্রীকর নন্দী মহাভারতের অনুবাদক।
তারিণীচরণ মিত্র ফোর্ট উইলিয়াম কলেজের লেখক।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

১১.
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের শেষ খণ্ড?
  1. কালীয়দমন খণ্ড
  2. বাণ খণ্ড
  3. বংশী খণ্ড
  4. বিরহ খণ্ড
সঠিক উত্তর:
বিরহ খণ্ড
উত্তর
সঠিক উত্তর:
বিরহ খণ্ড
ব্যাখ্যা
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে মোট ১৩ টি খণ্ড রয়েছে এগুলো হলো
জন্ম খণ্ড
তাম্বুল খণ্ড
দান খণ্ড
নৌকা খণ্ড
ভার খণ্ড
ছত্র খণ্ড
বৃন্দাবন খণ্ড
কালিয়দমন খণ্ড
যমুনা খণ্ড
হার খণ্ড
বাণ খণ্ড
বংশী খণ্ড
বিরহ খণ্ড
উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

১২.
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোন রস প্রধান কাব্য?
  1. দাস্যরস
  2. বাৎসল্যরস
  3. শৃঙ্গাররস
  4. শান্তরস
সঠিক উত্তর:
শৃঙ্গাররস
উত্তর
সঠিক উত্তর:
শৃঙ্গাররস
ব্যাখ্যা
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের চরিত্রের মধ্যে ঘাত-প্রতিঘাত আছে, বাক-বিতণ্ডা রাগ-দ্বেষ ইত্যাদি আছে। ফলে কাব্যটি গতিশীল ও নাট্যরসাশ্রিত হয়েছে। এতে গীতিরসেরও উপস্থিতি লক্ষণীয়।  কাব্যটি শৃঙ্গাররস প্রধান এবং ঝুমুর গানের লক্ষণাক্রান্ত। শৃঙ্গার রস হলো সংস্কৃত নব রসের মধ্যে একটি প্রধান রস যা প্রেম, সৌন্দর্য ও রোমান্সের রস হিসেবে পরিচিত। কাব্যটি পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কোন ছন্দে রচিত?
  1. স্বরবৃত্ত ছন্দ
  2. অক্ষরবৃত্ত ছন্দ
  3. ত্রিপদী ছন্দ
  4. ধ্রুপদী ছন্দ
সঠিক উত্তর:
ত্রিপদী ছন্দ
উত্তর
সঠিক উত্তর:
ত্রিপদী ছন্দ
ব্যাখ্যা
শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি শৃঙ্গাররস প্রধান এবং ঝুমুর গানের লক্ষণাক্রান্ত। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে পয়ার ও ত্রিপদী ছন্দের প্রয়োগ ত্রুটিহীনভাবে না লেখা হলেও এখানে কবির দক্ষতার পরিচয় লক্ষ করা যায়।
উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
১৪.
কোনটি পৌরাণিক শ্রেণিভুক্ত মঙ্গলকাব্য?
  1. মনসামঙ্গল
  2. কালিকামঙ্গল
  3. শীতলামঙ্গল
  4. গৌরিমঙ্গল
সঠিক উত্তর:
গৌরিমঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
গৌরিমঙ্গল
ব্যাখ্যা
মঙ্গলকাব্যগুলোকে শ্রেণিগত দিক থেকে পৌরাণিক ও লৌকিক এ-ই ২ ভাগে ভাগ করা যায়।
পৌরাণিক শ্রেণির মধ্যে উল্লেখযোগ্য হলো।
গৌরীমঙ্গল
-দুর্গামঙ্গল
-ভবানীমঙ্গল
-অন্নদামঙ্গল
অপরদিকে লৌকিক শ্রেণির মধ্যে উল্লেখযোগ্য হলো
শিবমঙ্গল
মনসামঙ্গল
-চণ্ডীমঙ্গল
-কালিকামঙ্গল
-শীতলামঙ্গল
উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
১৫.
চণ্ডীমঙ্গল কাব্যে কাহিনি আছে কয়টি?
  1. ২ টি
  2. ৩ টি
  3. ৪ টি
  4. ৫ টি
সঠিক উত্তর:
২ টি
উত্তর
সঠিক উত্তর:
২ টি
ব্যাখ্যা
চণ্ডীমঙ্গল কাব্যে ২ টি কাহিনি আছে। যথা-
১। আক্ষেটিক খণ্ডঃ এখানে কালকেতু ও ফল্লুরার কাহিনি বর্ণত হয়েছে।
২। বণিক খণ্ডঃ এ-ই খণ্ডে ধনপতি সদাগরের কাহিনি বর্ণনা করা হয়েছে।

​উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১৬.
"মোচারিয়া গোঁফ দুইটা বান্ধিলেন ঘাড়ে।
এক শ্বাসে সাত হাড়ি আমানি উজাড়ে।" এ-ই পঙক্তি কোন কাব্যের অন্তর্গত?
  1. অন্নদামঙ্গল 
  2. চণ্ডীমঙ্গল 
  3. মনসামঙ্গল 
  4. ধর্মমঙ্গল
সঠিক উত্তর:
চণ্ডীমঙ্গল 
উত্তর
সঠিক উত্তর:
চণ্ডীমঙ্গল 
ব্যাখ্যা
এ-ই পঙক্তি মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের 'কালকেতু উপাখ্যান' থেকে নেয়া হয়েছে। এখানে কালকেতুর খাদ্যগ্রহনের বর্ণনা দেয়া হয়েছে। কালকেতু এক শ্বাসে সাত হাড়ি ভাত খেতে পারতো।
উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
১৭.
সত্য নারায়ণ পাঁচালী কে রচনা করেন?
  1. রুপরাম চক্রবর্তী 
  2. মানিকদত্ত
  3. নারায়ন দেব
  4. ভারতচন্দ্র
সঠিক উত্তর:
ভারতচন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
ভারতচন্দ্র
ব্যাখ্যা
অন্নদামঙ্গল ছাড়া ভারতচন্দ্র রায়গুণাকরের অন্যান্য সাহিত্যকর্ম হলোঃ
সত্যনারায়ণ পাঁচালী(কাব্য)
নাগাষ্টক ও গঙ্গাষ্টক(নাটক)।
উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

১৮.
মঙ্গলকাব্যে 'বাইশা' বলতে বুঝায়
  1. বাইশজন কবির  রচিত রচনা
  2. বাইশ অক্ষরে রচিত রচনা
  3. বাংলা বাইশ অক্ষরে রচিত রচনা
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
বাইশজন কবির  রচিত রচনা
উত্তর
সঠিক উত্তর:
বাইশজন কবির  রচিত রচনা
ব্যাখ্যা
মনসামঙ্গলের জনপ্রিয়তার জন্য ২২ জন কবির রচিত কাব্য থেকে বিভিন্ন অংশ সংকলিত করে যে পদ সংকলন রচিত হয়েছিলো তাই বাংলা সাহিত্যে 'বাইশা' বা 'বাইশ কবি মনসা নামে প্রচলিত।
উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

১৯.
মনসা মঙ্গল ধারার প্রাচীনতম শাখা?
  1. চণ্ডীমঙ্গল 
  2. মনসামঙ্গল 
  3. ধর্মমঙ্গল 
  4. অন্নদামঙ্গল 
সঠিক উত্তর:
মনসামঙ্গল 
উত্তর
সঠিক উত্তর:
মনসামঙ্গল 
ব্যাখ্যা
মঙ্গলকাব্যগুলোর মধ্যে 'মনসামঙ্গল' প্রাচীনতম।'মনসামঙ্গল' কাব্যের অপর নাম 'পদ্মপুরাণ'। 
উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
২০.
মধ্যযুগের কোন সাহিত্যধারা ব্যতিক্রম?
  1. মঙ্গলকাব্য
  2. নাথ সাহিত্য
  3. বৈষ্ণব সাহিত্য
  4. লোক সাহিত্য
সঠিক উত্তর:
লোক সাহিত্য
উত্তর
সঠিক উত্তর:
লোক সাহিত্য
ব্যাখ্যা

মধ্যযুগের বাংলায় প্রধান সাহিত্যধারা গুলো হলোঃ
বৈষ্ণব সাহিত্য
জীবন সাহিত্য 
মঙ্গলকাব্য
অনুবাদ সাহিত্য
পুঁথিসাহিত্য
লোকসাহিত্য

উল্লেখ্য মধ্যযুগে লোকসাহিত্য ধারাটি ব্যাতিক্রম।  কারণ এই ধারায় ধর্ম বা দেব-দেবী নয়। মানুষের গুরুত্ব অধিক। তার প্রণয় ও কামনাকে মূখ্য বিবেচনা করা হয়েছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা,  ড. সৌমিত্র শেখর।

২১.
কবি বিদ্যাপতির উপাধি ছিলো
  1. কবিকঙ্কণ
  2. কবিরঞ্জন
  3. রাজকণ্ঠের মনিমালা
  4. কবিরাজ
সঠিক উত্তর:
কবিরঞ্জন
উত্তর
সঠিক উত্তর:
কবিরঞ্জন
ব্যাখ্যা

বিদ্যাপতির উপাধিগুলোর মধ্যে রয়েছে,
কবিকণ্ঠহার, কবিরঞ্জন, অভিনব জয়দেব, নবকবি শেখর।

অন্যদিকে রাজা রঘুনাথ রায় মুকুন্দরাম চক্রবর্তীকে 'কবিকঙ্কণ' উপাধি দেন, এবং শ্রীজীব গোস্বামী গোবিন্দদাসকে 'কবিরাজ' উপাধি দেন। 
উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

২২.
চণ্ডীদাসের ভাব শিষ্য কে ছিলেন?
  1. গোবিন্দদাস
  2. জ্ঞানদাস
  3. বিদ্যাপতি
  4. লোচনদাস
সঠিক উত্তর:
জ্ঞানদাস
উত্তর
সঠিক উত্তর:
জ্ঞানদাস
ব্যাখ্যা

জ্ঞান্দাস চণ্ডীদাসের ভাবশিষ্য ছিলেন, অপরিদিকে বিদ্যাপতির ভাবশিষ্য গোবিন্দদাস, যাকে দ্বিতীয় বিদ্যাপতিও বলা হয়।
জ্ঞানদাসের পদঃ
" রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর।
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর"

" সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল।
অমিয়া-সাগরে সিনান করিতে সকলি গরল ভেল"
উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

২৩.
মঙ্গলকাব্যে ধর্মীয় আরাধনা মূখ্য হলেও এ-র অন্যতম সাধারণ বৈশিষ্ট্য হলো
  1. ব্যক্তির মুক্তি
  2. অন্ত্যেবাসী মানুষ 
  3. সামাজিক মিথস্ক্রিয়া
  4. শ্রেণিদ্বন্দ
সঠিক উত্তর:
সামাজিক মিথস্ক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
সামাজিক মিথস্ক্রিয়া
ব্যাখ্যা

মঙ্গলকাব্য' ধর্মীয় আরাধনার মাধ্যমে লোকজ সমাজে ধর্মচেতনা বিস্তারের জন্য রচিত হলেও এতে সামাজিক বাস্তবতা লোকজ বিশ্বাস,  পারস্পারিক সম্পর্ক গুরুত্বপূর্ণভাবে উপস্থাপিত হয়েছে।


মঙ্গলকাব্যে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে যে আন্তঃসম্পর্ক,  মেলামেশা ও সামাজিক যোগাযোগের চিত্র ফুটে উঠেছে সেটিই সাজিক মিথস্ক্রিয়া। 

যেমনঃ মনসামঙ্গলে চাঁদ সওদাগরের বাণিজ্যিক অভিযান ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের ভূমিকা।
উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

২৪.
মঙ্গলকাব্যে কত জন কবির সন্ধান পাওয়া যায়?
  1. ৫২
  2. ৫৩
  3. ৬২
  4. ৬৩
সঠিক উত্তর:
৬২
উত্তর
সঠিক উত্তর:
৬২
ব্যাখ্যা

মঙ্গলকাব্যে ৬২ জন কবির সন্ধান পাওয়া যায়।
এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কানাহরিদত্ত, বিজয়গুপ্ত, নারায়ণ দেব, মানিকদত্ত, দ্বিজমাধব, ময়ূর ভট্ট, রূপরাম চক্রবর্তী।
উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

২৫.
জন্মভূমি জননী স্বর্গের গরীয়সী' এটি
  1. খণার বচন
  2. ডাকের বচন
  3. মুকুন্দরামের উক্তি
  4. ভারতচন্দ্রের উক্তি
সঠিক উত্তর:
ভারতচন্দ্রের উক্তি
উত্তর
সঠিক উত্তর:
ভারতচন্দ্রের উক্তি
ব্যাখ্যা

ভারতচন্দ্র রায় গুণাকরের কিছু বিখ্যাত উক্তি হলো-
যতন নহিলে নাহি মিলয়ে রতন
বাপে না জিজ্ঞাসে মায়ে না সম্ভাষে যদি দেখে লক্ষ্মীছাড়া।
হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়।
কড়িতে বাঘের দুধ মিলে।
জন্মভূমি জননী স্বর্গের গরীয়সী। 
উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

২৬.
বিদ্যাসুন্দর নামে অভিহিত মঙ্গলকাব্য?
  1. ধর্মমঙ্গল
  2. চণ্ডীমঙ্গল 
  3. অন্নদামঙ্গল 
  4. মনসামঙ্গল 
সঠিক উত্তর:
অন্নদামঙ্গল 
উত্তর
সঠিক উত্তর:
অন্নদামঙ্গল 
ব্যাখ্যা

অন্নদামঙ্গল ৩টি খণ্ডে বিভক্ত
১. শিবনারায়ণ অন্নদামঙ্গলঃ এ-ই অংশে ভারতচন্দ্রের পৃষ্ঠপোষক রাজা কৃষ্ণচন্দ্রের নবাব আলীবর্দী কর্তৃক বন্দি হওয়া, অন্নপূর্ণা দেবীর পূজা করে মুক্তিলাভ বর্ণিত আছে।

২. কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দরঃ এ-ই অংশে রাজকুমার সুন্দর এবং রাজকুমারী বিদার প্রেম কাহিনি,  সুন্দরকে চোর হিসেবে ধরে শিরশ্ছেদের জন্য শ্মশানে নিয়ে যাওয়া কালীর কৃপায় সুন্দরের রক্ষা পাওয়া বর্ণিত আছে।

৩. মানসিংহ-ভবানন্দ উপাখ্যানঃ এ অংশে অন্নদার বরপুত্র ভবানন্দের সহায়তায় মুঘল সম্রাট জাহাঙ্গীরের পক্ষ হয়ে মানসিংহ কর্তৃক বাংলার বীর প্রতাপাদিত্যকে পরাজিত করা, পুরস্কারের পরিবর্তে সম্রাট কর্তৃক অপমান লাভ এবং পরিশেষে অন্নপূর্ণার অনুচর ভূত-প্রেতের অত্যাচার অতিষ্ঠ হয়ে সম্রাটের নতি স্বীকার এবং ভবানন্দকে বিস্তৃত জমিদারি ও রাজা উপাধি দেওয়ার কাহিনি বর্ণিত আছে।
উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

২৭.
রাজা হরিশ্চন্দ্রের কাহিনি আছে কোন মঙ্গলকাবে?
  1. চণ্ডীমঙ্গলের আক্ষেটিক খণ্ড
  2. শিবনারায়ণ অন্নদামঙ্গল 
  3. শ্রীধর্মমঙ্গল
  4. চণ্ডীমঙ্গলের বণিক খণ্ড
সঠিক উত্তর:
শ্রীধর্মমঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
শ্রীধর্মমঙ্গল
ব্যাখ্যা

শ্রীধর্মমঙ্গল কাব্যে ২ টি কাহিনী পাওয়া যায়,
১। রাজা হরিশ্চন্দ্রের কাহিনি- উল্লেখ যোগ্য চরিত্রঃ রানি মদনা, লুইধর।

২। লাউসেনের কাহিনিঃ এ-র চরিত্র সমূহ- কর্ণসেন, লাউসেন ইত্যাদি।
উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম