পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ভূগোল [৩১১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ভূগোল [৩১১]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন৩২
সিলেবাস
Exam 12 Urban Geography: Definition, scope, methodology of urban Geography, Urbanization concepts, Internal structure of the city Urban Geography: Hierarchy of urban areas (Christaller’s theory and Growth Pole concept), Transportation system [Source: Class–9 and relevant books]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ভূগোল [৩১১]

৪৯তম বিসিএস ⎯ ভূগোল [৩১১] · তারিখ অনির্ধারিত · ৩২ প্রশ্ন

.
Who is considered one of the pioneers of modern Urban Geography?
(আধুনিক আরবান জিওগ্রাফির অন্যতম প্রবর্তক কে?)
  1.  Johann Heinrich von Thünen
  2. Karl Ritter
  3. Brian J.L. Berry
  4. Vidal de la Blache
ব্যাখ্যা

Berry (1960s) আরবান সিস্টেম ও সেন্ট্রাল প্লেস থিওরির উন্নয়নে অবদান রেখেছেন, যা আধুনিক আরবান জিওগ্রাফিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়।
Berry 1960-এর দশকে Urban Geography-তে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
•    তিনি Central Place Theory এবং Urban system-এর উপর কাজ করেন।
•    Berry "urban hierarchy", "functional region" ইত্যাদি ধারণা স্পষ্ট করেন।
•    তার কাজের ফলে Urban Geography একটি বৈজ্ঞানিক ও প্রাতিষ্ঠানিক শাখায় রূপ নেয়।
এছাড়াও Von Thünen, Christaller, Lösch প্রমুখের তত্ত্ব আধুনিক Urban Geography-এর ভিত্তি গড়ে দেয়।

.
Which of the following topics best represents the scope of Urban Geography?
(নিচের কোন বিষয়টি আরবান জিওগ্রাফির আওতাকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে?)
  1. Urban land use and zoning (শহুরে ভূমি ব্যবহার ও জোনিং)
  2. Urban ecology (শহুরে পরিবেশবিদ্যা)
  3. Urban transportation (শহুরে পরিবহন)
  4. All of the above (উপরের সবগুলো)
ব্যাখ্যা

Urban Geography শহরের ভূমি ব্যবহার, জোনিং, পরিবেশ, পরিবহন নেটওয়ার্ক, অর্থনৈতিক কার্যাবলি ইত্যাদি বিস্তৃতভাবে অন্তর্ভুক্ত করে।
Urban Geography একটি multidimensional শাখা। এর আওতায় রয়েছে:
•    Urban land use and zoning → শহরের বিভিন্ন অংশ কীভাবে আবাসিক, বাণিজ্যিক, শিল্পাঞ্চল ইত্যাদিতে ভাগ করা হয়।
•    Urban ecology → শহরের পরিবেশ, pollution, ecological balance ইত্যাদি।
•    Urban transportation → শহরের সড়ক, যানবাহন, ট্রাফিক, মেট্রো ইত্যাদি।
অতএব সবগুলোই Urban Geography-এর scope এর মধ্যে পড়ে।

.
What is the meaning of urbanization?(নগরায়নের অর্থ কী?)
  1. Growth of rural areas (গ্রামীণ এলাকার বৃদ্ধি)
  2. Movement of population from villages to cities (গ্রাম থেকে শহরে জনসংখ্যার স্থানান্তর)
  3. Decline of city population (শহরের জনসংখ্যা হ্রাস)
  4. Development of agriculture (কৃষির উন্নয়ন)
ব্যাখ্যা

Urbanization মানে হলো গ্রামীণ এলাকা থেকে মানুষ শহরমুখী হওয়া এবং শহরের বৃদ্ধি।
এর মধ্যে রয়েছে জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি, শহরের অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং জীবনধারার পরিবর্তন।
বাংলাদেশে গ্রামীণ-শহুরে অভিবাসন, শিল্প ও সেবা খাতের প্রসার এবং শিক্ষার সুযোগ বৃদ্ধির কারণে দ্রুত urbanization ঘটছে।

.
What is meant by the “rate of urbanization”?
(“নগরায়নের হার” দ্বারা কী বোঝায়?)
  1. Percentage of total land under cities (শহরের অধীনে মোট জমির শতকরা হার)
  2. Percentage of population living in urban areas (শহরে বসবাসকারী জনসংখ্যার শতকরা হার)
  3. Growth rate of agricultural production (কৃষি উৎপাদনের বৃদ্ধির হার)
  4. Number of new towns each year (প্রতিবছর নতুন শহরের সংখ্যা)
ব্যাখ্যা

Urbanization rate বলতে বোঝায় → একটি দেশের মোট জনসংখ্যার কত শতাংশ শহরে বাস করে।
বাংলাদেশে ২০২2 সালে প্রায় ৩৯% মানুষ শহরে বাস করত, যা দ্রুত বাড়ছে।
এই হার উন্নত দেশে (যেমন যুক্তরাষ্ট্রে প্রায় ৮০%+) আরও বেশি।

.
Which country has the highest level of urbanization globally?
(বিশ্বে সর্বোচ্চ নগরায়নের মাত্রা  কোন দেশের?)
  1. Bangladesh (বাংলাদেশ)
  2. Japan (জাপান)
  3. Singapore (সিঙ্গাপুর)
  4. Nigeria (নাইজেরিয়া)
ব্যাখ্যা

Level of urbanization বলতে বোঝায় মোট জনসংখ্যার কত অংশ শহরে বাস করছে।
Singapore এ প্রায় শতভাগ এবং Qatar, Kuwait ইত্যাদি দেশে urbanization-এর হার ৯০% এরও বেশি।
অন্যদিকে বাংলাদেশ এখনও মধ্যম স্তরে রয়েছে (প্রায় ৩৯-৪০%)।

.
What is a major negative effect of urban sprawl?
(নগর বিস্তারের একটি বড় নেতিবাচক প্রভাব কী?)
  1. Agricultural expansion (কৃষির সম্প্রসারণ)
  2. Environmental degradation and traffic congestion (পরিবেশের অবনতি ও যানজট)
  3. Population decline in cities (শহরের জনসংখ্যা হ্রাস)
  4. Industrial growth (শিল্পের বৃদ্ধি)
ব্যাখ্যা

Urban sprawl এর ফলে:
•    কৃষি জমি দখল হয়ে যাচ্ছে,
•    বনভূমি ও wetlands নষ্ট হচ্ছে,
•    যানজট ও বায়ুদূষণ বাড়ছে,
•    শহরের বর্জ্য ব্যবস্থাপনা ও পানি সরবরাহে চাপ সৃষ্টি হচ্ছে।
এগুলো টেকসই নগর উন্নয়নের পথে বড় বাধা।

.
According to UN projections, by 2050 what percentage of Bangladesh’s population is expected to live in urban areas?
(জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালে বাংলাদেশের কত শতাংশ মানুষ শহরে বসবাস করবে?)
  1.  30% (৩০%)
  2. 45% (৪৫%)
  3. 56% (৫৬%)
  4. 70% (৭০%)
ব্যাখ্যা

জাতিসংঘের জনসংখ্যা পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালে বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষ শহরে বসবাস করবে।
এটি নির্দেশ করে যে দেশটি দ্রুত urban transition-এর মধ্যে রয়েছে।
তবে এই পরিবর্তনের সাথে পরিকল্পিত নগরায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

The UN projects that the global urban population will reach 68% of the total world population by 2050, a significant increase from today's levels, according to the World Urbanization Prospects: The 2018 Revision report.

.
Which concept best explains uncontrolled horizontal expansion of a city?
(শহরের অনিয়ন্ত্রিত আনুভূমিক প্রসারকে কোন ধারণা সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে?)
  1. Urban morphology (নগর গঠনবিদ্যা)
  2. Urban hierarchy (নগর শ্রেণিবিন্যাস)
  3. Urban sprawl (নগর বিস্তার)
  4. Urban ecology (নগর পরিবেশবিদ্যা)
ব্যাখ্যা

যখন শহর সঠিক land-use পরিকল্পনা ছাড়া ক্রমশ চারদিকে ছড়িয়ে পড়ে, তখন সেটিকে Urban Sprawl বলা হয়।
এটি মূলত দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, রিয়েল এস্টেট উন্নয়ন এবং নগর পরিকল্পনার অভাবের কারণে ঘটে।
ঢাকা, মুম্বাই, লাগোস ইত্যাদি শহরে এ সমস্যাটি খুব স্পষ্ট।

.
Which of the following is NOT a typical characteristic of a CBD?
(নিচের কোনটি CBD-র সাধারণ বৈশিষ্ট্য নয়?)
  1. High land value (উচ্চ জমির মূল্য)
  2. Concentration of commercial activities (বাণিজ্যিক কার্যকলাপের ঘনত্ব)
  3. Predominance of residential housing (আবাসিক বাড়িঘরের আধিক্য)
  4.  High accessibility (উচ্চ প্রবেশযোগ্যতা)
ব্যাখ্যা

CBD-তে জমির মূল্য অনেক বেশি, তাই এখানে প্রধানত অফিস, বাণিজ্যিক কার্যাবলি, খুচরা বাজার, এবং আর্থিক প্রতিষ্ঠান থাকে।
আবাসিক বাড়িঘরের আধিক্য থাকে শহরের আশেপাশের এলাকায় (suburb), CBD-তে নয়।




১০.
Why is the CBD often called the “Peak Land Value Intersection (PLVI)”?
(CBD কেন প্রায়শই “Peak Land Value Intersection (PLVI)” নামে পরিচিত?)
  1. Because it is the most accessible and commercially valuable area
    (কারণ এটি সবচেয়ে প্রবেশযোগ্য এবং বাণিজ্যিকভাবে মূল্যবান এলাকা)
  2. Because it has the highest population density
    (কারণ এখানে সর্বাধিক জনঘনত্ব রয়েছে)
  3.  Because industries cluster there
    (কারণ শিল্প প্রতিষ্ঠানগুলো এখানে জমা হয়)
  4. Because it is always geographically central
    (কারণ এটি সর্বদা ভৌগোলিকভাবে কেন্দ্রে থাকে)
ব্যাখ্যা

CBD হচ্ছে শহরের সবচেয়ে মূল্যবান জমির এলাকা → জমির দাম সবচেয়ে বেশি থাকে এখানে।
কারণ: Accessibility (সব দিক থেকে সহজে পৌঁছানো যায়) + Commercial concentration (অফিস, ব্যাংক, শপিং) → PLVI নামটি এসেছে এই বৈশিষ্ট্য থেকেই।

১১.
Which of the following global cities shows the “decentralization of CBD” most clearly?
(নিচের কোন বৈশ্বিক শহরে CBD-র বিকেন্দ্রীকরণ সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়?)
  1. Dhaka (ঢাকা)
  2. New York (নিউ ইয়র্ক)
  3.  Kolkata (কলকাতা)
  4. Nairobi (নাইরোবি)
ব্যাখ্যা

প্রথাগতভাবে CBD একটি শহরের কেন্দ্রে থাকে। কিন্তু অনেক বড় মেগাসিটিতে (যেমন নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও) CBD বিকেন্দ্রীভূত হয়ে একাধিক sub-CBD বা business nodes তৈরি হয়েছে (যেমন নিউ ইয়র্কে Manhattan → প্রধান CBD, কিন্তু Brooklyn, Queens-এও secondary CBD গড়ে উঠেছে)।
ঢাকা বা কলকাতায় এখনও মূলত একক CBD বেশি প্রকট।

১২.
Which picture stands for Concentric Zone Model of urban structure?
(কোন ছবি কেন্দ্রিভূত এলাকা মডেল বোঝাতে ব্যবহার হয়?)
    ব্যাখ্যা

    ১৩.
    Who proposed the Concentric Zone Model of urban structure?
    (কোন ব্যক্তি কনসেন্ট্রিক জোন মডেল প্রস্তাব করেছিলেন?)
    1. Homer Hoyt (হোমার হোয়াইট)
    2. Ernest Burgess (আর্নেস্ট বার্গেস)
    3. Harris and Ullman (হ্যারিস ও উলম্যান)
    4. Walter Christaller (ভল্টার ক্রিস্টালার)
    ব্যাখ্যা

    Concentric Zone Model প্রথমে Ernest Burgess ১৯২৫ সালে শিকাগো শহরকে কেন্দ্র করে প্রস্তাব করেন। তিনি দেখিয়েছিলেন, শহরটি কেন্দ্রীয় ব্যবসায়িক জেলা (CBD) থেকে শুরু করে একাধিক সমকেন্দ্রিক বলয়ের (Zones) আকারে প্রসারিত হয়।

    ১৪.
    In the Concentric Zone Model, which zone is occupied by recent immigrants and low-income housing?
    (কনসেন্ট্রিক জোন মডেলে কোন জোনে নতুন অভিবাসী এবং নিম্ন আয়ের মানুষ বসবাস করে?)
    1. Zone I – CBD (জোন I – সিবিডি)
    2. Zone II – Zone of Transition (জোন II – রূপান্তর এলাকা)
    3. Zone III – Working-class Zone (জোন III – শ্রমজীবী এলাকা)
    4. Zone V – Commuter Zone (জোন V – যাতায়াতকারী এলাকা)
    ব্যাখ্যা

    - Zone II হলো Zone of Transition, যেখানে পুরনো ও জীর্ণ বাড়ি, শিল্পকারখানা এবং নতুন অভিবাসীদের আবাস গড়ে ওঠে। এখানে নিম্ন আয়ের মানুষ বসবাস করে এবং এটি শহরের পরিবর্তনশীল এলাকা হিসেবে পরিচিত।

    ১৫.
    According to Burgess’s Concentric Zone Model, the outermost zone (Zone V) is mainly:
    (বার্গেসের কনসেন্ট্রিক জোন মডেল অনুযায়ী সর্ববাহু জোন (Zone V) প্রধানত কী?)
    1. High-class residential area (উচ্চবিত্ত আবাসিক এলাকা)
    2. Slum and transition area (বস্তি ও পরিবর্তনশীল এলাকা)
    3. Commuter Zone – suburbs (কমিউটার জোন – শহরতলী)
    4. Industrial zone (শিল্প এলাকা)
    ব্যাখ্যা

    Zone V হলো Commuter Zone, যেখানে শহরতলির মানুষ বসবাস করে যারা প্রতিদিন শহরে কর্মস্থলে যাতায়াত করে। এই অঞ্চল শহরের কেন্দ্র থেকে সবচেয়ে দূরে অবস্থিত এবং সাধারণত উন্নত মানের আবাসিক এলাকা।

    ১৬.
    Who proposed the Sector Model of urban structure?
    (কোন ব্যক্তি শহরের গঠন নিয়ে সেক্টর মডেল প্রস্তাব করেছিলেন?)
    1. Ernest Burgess (আর্নেস্ট বার্গেস)
    2. Homer Hoyt (হোমার হোয়াইট)
    3. Harris and Ullman (হ্যারিস ও উলম্যান)
    4. Walter Christaller (ভল্টার ক্রিস্টালার)
    ব্যাখ্যা

    Sector Model প্রস্তাব করেছিলেন Homer Hoyt (1939)। তিনি দেখিয়েছিলেন, শহরের বৃদ্ধি কেবল কেন্দ্র থেকে সমকেন্দ্রিকভাবে নয়, বরং নির্দিষ্ট সেক্টর বা ধারের দিকে বিস্তার ঘটে, যেমন উচ্চবিত্ত আবাসিক এলাকা বা শিল্প এলাকা।

    ১৭.
    According to Hoyt’s Sector Model, which area extends outward in a wedge or sector shape?
    (হোয়াইটের সেক্টর মডেল অনুযায়ী কোন এলাকা শঙ্কু বা সেক্টরের আকারে বাইরে প্রসারিত হয়?)
    1. CBD (সিবিডি)
    2. High-income residential areas (উচ্চবিত্ত আবাসিক এলাকা)
    3. Industrial zones (শিল্প এলাকা)
    4.  Slums (বস্তি)
    ব্যাখ্যা

    Sector Model-এ দেখা যায় উচ্চবিত্ত এলাকা CBD থেকে দূরে নির্দিষ্ট  দিকে সাধারণত শহরের প্রধান পরিবহন পথের ধারে প্রসারিত হয় ।

    ১৮.
    How does Hoyt’s Sector Model differ from Burgess’s Concentric Zone Model?
    (কিভাবে হোয়াইটের সেক্টর মডেল বার্গেসের কনসেন্ট্রিক জোন মডেল থেকে আলাদা?)
    1. Growth occurs in sectors rather than rings (বৃদ্ধি জোনের পরিবর্তে সেক্টরে ঘটে)
    2.  It only applies to European cities (এটি শুধুমাত্র ইউরোপীয় শহরের জন্য প্রযোজ্য)
    3.  It ignores CBD (সিবিডিকে উপেক্ষা করে)
    4. It emphasizes rural areas (গ্রামীণ এলাকাকে গুরুত্ব দেয়)
    ব্যাখ্যা

    Burgess-এর Concentric Zone Model-এ শহরের বৃদ্ধি সমকেন্দ্রিক বলয় আকারে হয়।
    Hoyt দেখিয়েছিলেন শহরের বৃদ্ধি নির্দিষ্ট দিক বা সেক্টরের দিকে ঘটে, যেমন উচ্চবিত্ত এলাকা, শিল্প এলাকা, নিম্ন আয়ের আবাসিক এলাকা নির্দিষ্ট ধারে বিস্তৃত হয়।

    ১৯.
    Who proposed the Multiple Nuclei Model of urban structure?
    (কোন ব্যক্তি মাল্টিপল নিউক্লিয়াই শহরের গঠন মডেল প্রস্তাব করেছিলেন?)
    1. Ernest Burgess (আর্নেস্ট বার্গেস)
    2.  Homer Hoyt (হোমার হোয়াইট)
    3. Harris and Ullman (হ্যারিস ও উলম্যান)
    4. Walter Christaller (ভল্টার ক্রিস্টালার)
    ব্যাখ্যা

    Multiple Nuclei Model প্রস্তাব করেন Chauncy Harris ও Edward Ullman (1945)।
    তারা দেখিয়েছিলেন শহর শুধুমাত্র CBD বা সেক্টরের উপর নির্ভর করে না, বরং একাধিক কেন্দ্র (nuclei) ধরে বিস্তার ঘটে।

    ২০.
    In the Multiple Nuclei Model, which activity is least likely to be near the high-income residential area?
    (Multiple Nuclei Model-এ কোন কার্যকলাপ উচ্চবিত্ত আবাসিক এলাকার কাছাকাছি সবচেয়ে কম থাকে?)
    1.  Parks and recreational centers (পার্ক ও বিনোদন কেন্দ্র)
    2. Industrial zones (শিল্প এলাকা)
    3. Educational institutions (শিক্ষা প্রতিষ্ঠান)
    4. Commercial shopping areas (বাণিজ্যিক শপিং এলাকা)
    ব্যাখ্যা

    উচ্চবিত্ত এলাকা সাধারণত শিল্প এলাকা থেকে দূরে থাকে কারণ শিল্প এলাকা শব্দ, দূষণ, ও ভিড় তৈরি করে।

    ২১.
    Which urban model best explains the presence of multiple business districts in a large metropolitan city?
    (কোন শহর মডেল একটি বড় মেট্রোপলিটান শহরে একাধিক সিবিডি  থাকা বোঝায়?)
    1. Concentric Zone Model (কনসেন্ট্রিক জোন মডেল)
    2.  Sector Model (সেক্টর মডেল)
    3. Multiple Nuclei Model (মাল্টিপল নিউক্লিয়াই মডেল)
    4. Linear Model (লাইনিয়ার মডেল)
    ব্যাখ্যা

    বড় শহরে একাধিক CBD বা ব্যবসায়িক কেন্দ্র দেখা যায়, যা Multiple Nuclei Model ব্যাখ্যা করতে পারে।

    ২২.
    Who proposed the Central Place Theory?
    (কোন ব্যক্তি Central Place Theory প্রস্তাব করেছিলেন?)
    1. Ernest Burgess (আর্নেস্ট বার্গেস)
    2. Homer Hoyt (হোমার হোয়াইট)
    3. Chauncy Harris (চনসি হ্যারিস)
    4. Walter Christaller (ভাল্টার ক্রিস্টালার)
    ব্যাখ্যা

    Central Place Theory প্রস্তাব করেন Walter Christaller (1933)। এটি শহর ও বাজারের আবস্থান ও আকারের সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়

    ২৩.
    What is the main idea of Central Place Theory?
    (Central Place Theory-এর মূল ধারণা কী?)
    1. Cities grow in concentric rings (শহর সমকেন্দ্রিক বলয়ে বৃদ্ধি পায়)
    2.  Settlements serve as “central places” providing goods and services to surrounding areas (নিবাসক কেন্দ্রগুলি আশেপাশের এলাকার জন্য পণ্য ও সেবা প্রদান করে)
    3. Population grows only along rivers (জনসংখ্যা শুধুমাত্র নদীর ধারে বৃদ্ধি পায়)
    4. Industry is located randomly in the city (শিল্প এলোমেলোভাবে শহরে থাকে)
    ব্যাখ্যা

    Central Place Theory-তে প্রতিটি শহর বা টাউন কেন্দ্র হিসাবে কাজ করে, যা আশেপাশের গ্রাম ও ছোট শহরের মানুষের চাহিদা পূরণ করে।

    ২৪.
    According to ChristallAccording to Christaller, settlements are arranged in which geometric pattern?
    (Christaller-এর মতে, settlements কোন জ্যামিতিক প্যাটার্নে বিন্যস্ত?)
    1. Hexagonal (ষড়ভুজাকার)
    2.  Random (এলোমেলো)
    3. Linear (রৈখিক)
    4. Circular (বৃত্তাকার)
    ব্যাখ্যা

    Christaller দেখিয়েছিলেন বাজার কেন্দ্রগুলো ষড়ভুজাকার প্যাটার্নে থাকে যাতে কোন এলাকায় পরিষেবা পুনরাবৃত্তি বা ফাঁক না থাকে।

    ২৫.
    What determines the hierarchy of central places in Christaller’s theory?
    (Christaller-এর তত্ত্ব অনুযায়ী কেন্দ্রগুলোর শ্রেণিবিন্যাস কী দ্বারা নির্ধারিত?)
    1. Size and population of settlements (নিবাসের আকার ও জনসংখ্যা)
    2. Distance from the river (নদীর দূরত্ব)
    3.  Level of industrialization (শিল্পায়নের স্তর)
    4. Political influence (রাজনৈতিক প্রভাব)
    ব্যাখ্যা

    Christaller-এর তত্ত্ব অনুযায়ী বড় শহর → উচ্চতর সেবা, ছোট শহর → সীমিত সেবা। শহরের আকার ও জনসংখ্যা অনুযায়ী উচ্চ-নিম্ন কেন্দ্রের শ্রেণিবিন্যাস হয়।

    ২৬.
    Who proposed the Growth Pole Theory?
    (Growth Pole Theory প্রস্তাব করেছিলেন কে?)
    1.  Walter Christaller (ভাল্টার ক্রিস্টালার)
    2. François Perroux (ফ্রাঁসোয়া পেরু)
    3.  Chauncy Harris (চনসি হ্যারিস)
    4.  Ernest Burgess (আর্নেস্ট বার্গেস)
    ব্যাখ্যা

    Growth Pole Theory প্রস্তাব করেন François Perroux (1955)। এটি দেখায় কিভাবে অর্থনৈতিক বৃদ্ধি নির্দিষ্ট কেন্দ্র বা “পোল” থেকে শুরু হয়ে আশেপাশের অঞ্চলে বিস্তার পায়।

    ২৭.
    What is the main idea of Growth Pole Theory?
    (Growth Pole Theory-এর মূল ধারণা কী?)
    1. Economic growth occurs uniformly across all regions (অর্থনৈতিক বৃদ্ধি সব অঞ্চলে সমানভাবে হয়)
    2. Agriculture is the main driver of urban growth (শহর বৃদ্ধির প্রধান চালিকা শক্তি কৃষি)
    3.  Economic growth originates from specific key industries or centers (অর্থনৈতিক বৃদ্ধি নির্দিষ্ট প্রধান শিল্প বা কেন্দ্র থেকে শুরু হয়)
    4. Urban growth depends on transport corridors only (শহর বৃদ্ধি শুধুমাত্র পরিবহন রুটের উপর নির্ভর করে)
    ব্যাখ্যা

    Growth Pole-এ দেখানো হয় যে বড় শিল্প বা অর্থনৈতিক কেন্দ্র growth nucleus হিসেবে কাজ করে, যা আশেপাশের অঞ্চলের উন্নয়নকে টান দেয়।

    ২৮.
    Which of the following is a main factor influencing the transportation pattern of a city?
    (নিম্নলিখিত কোনটি শহরের পরিবহন প্যাটার্নকে প্রধানভাবে প্রভাবিত করে?)
    1. Land use pattern (ভূমি ব্যবহার প্যাটার্ন)
    2. Climate only (শুধু জলবায়ু)
    3. Population gender ratio (জনসংখ্যার লিঙ্গ অনুপাত)
    4. Local festivals (স্থানীয় উৎসব)
    ব্যাখ্যা

    শহরের ভূমি ব্যবহার (residential, commercial, industrial, recreational) নির্ধারণ করে রাস্তাঘাট, বাস, ট্রেন ও অন্যান্য পরিবহন নেটওয়ার্ক কোথায় থাকবে।

    ২৯.
    Which transportation pattern is typical in cities with a central business district (CBD)?
    (CBD-যুক্ত শহরে কোন পরিবহন প্যাটার্ন সাধারণ?)
    1. Radial pattern (কেন্দ্রীভূত তির্যক প্যাটার্ন)
    2. Grid pattern (গ্রিড প্যাটার্ন)
    3. Random pattern (এলোমেলো প্যাটার্ন)
    4. Circular pattern (বৃত্তাকার প্যাটার্ন)
    ব্যাখ্যা

    CBD শহরের কেন্দ্র হিসেবে কাজ করে। প্রধান রাস্তাগুলো CBD-এর দিকে কেন্দ্রীভূত থাকে, যাতে শহরের যেকোনো অংশ থেকে কেন্দ্রে সহজে পৌঁছানো যায়।
     

    ৩০.
    What is a characteristic of the linear transportation pattern in a city?
    (শহরের রৈখিক পরিবহন প্যাটার্নের বৈশিষ্ট্য কী?)
    1. Roads radiate from a central point (রাস্তা কেন্দ্রীভূতভাবে বিস্তার পায়)
    2. Development occurs along a transport corridor (উন্নয়ন পরিবহন রুট বরাবর ঘটে)
    3. Streets form a grid (রাস্তা গ্রিড আকারে থাকে)
    4. Streets are randomly placed (রাস্তা এলোমেলোভাবে বসানো হয়)
    ব্যাখ্যা

    Linear pattern-এ শহরের বৃদ্ধি সাধারণত নদী, হাইওয়ে বা রেলপথের ধারে হয়। রাস্তা ও বসতি এক লাইনের মতো প্রসারিত হয়।

    ৩১.
    In a country, the urban population growth rate is 3.5% per year, and the total population growth rate is 2.0% per year. What is the Rate of Urbanization?
    একটি দেশে নগর জনসংখ্যার বৃদ্ধি হার বছরে ৩.৫%, আর মোট জনসংখ্যার বৃদ্ধি হার ২.০%। নগরায়ণের হার কত?
    1. 55%
    2.  65%
    3. 75%
    4. 85%
    ব্যাখ্যা

    Solution:
    Rate = (3.5 – 2.0) / 2.0 × 100 = 1.5 / 2.0 × 100 = 75%

    Urbanization rate বোঝায় → নগর জনসংখ্যা কত দ্রুত গ্রামীণ এলাকার তুলনায় বাড়ছে। এখানে নগর বৃদ্ধির হার বেশি → তাই নগরায়ণ দ্রুত হচ্ছে।

    ৩২.
    If a country has a total population of 200 million, and its urban population is 70 million, what is the Level of Urbanization?
    একটি দেশের মোট জনসংখ্যা ২০০ মিলিয়ন, তার মধ্যে নগর জনসংখ্যা ৭০ মিলিয়ন। নগরায়ণের মাত্রা কত?
    1.  30%
    2.  32%
    3. 35%
    4. 37%
    ব্যাখ্যা

    Solution:
     Level of Urbanization = 70 / 200 × 100 = 35%
    Level of Urbanization বলতে বোঝায় → মোট জনসংখ্যার মধ্যে কত শতাংশ নগরে বাস করছে।
    Rate হলো পরিবর্তনের গতি, আর Level হলো নির্দিষ্ট সময়ে অবস্থা।