পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
পার্ট-১) রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি- সরল ক্ষেত্র, ঘনবস্তু। পার্ট-২) ১) অপারেটিং সিস্টেমস। ২) এমবেডেড কম্পিউটার। ৩) কম্পিউটারের ইতিহাস। ৪) কম্পিউটারের প্রকারভেদ। ৫) কম্পিউটার প্রোগ্রাম: ভাইরাস, ফায়ারওয়াল ইত্যাদি। ৬) ডেটাবেজ সিস্টেম। পার্ট-১ সোর্সঃ যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই। পার্ট-২ সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
অ্যাপলের অপারেটিং সিস্টেম কোনটি?
  1. ক) সিমবিয়ান
  2. খ) ব্ল্যাকবেরি
  3. গ) আইওএস
  4. ঘ) উইন্ডোজ
ব্যাখ্যা

• স্মার্টফোনে যে সকল অপারেটিং সিস্টেম পরিচালিত হয় তাদের মধ্যেঃ
- অ্যাপলের আইওএস (iOS),
- রিমের ব্ল্যাকবেরি,
- গুগলের অ্যান্ড্রয়েড,
- মাইক্রোসফটের উইন্ডোজ,
- নকিয়ার সিমবিয়ান,
- স্যামসাংয়ের বাডা উল্লেখযোগ্য।

.
নিচের কোন বৈশিষ্ট্যটি কম্পিউটারের নেই?
  1. ক) দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা
  2. খ) কম্পিউটার স্মৃতিশক্তি
  3. গ) নির্ভুল কাজ করার ক্ষমতা
  4. ঘ) বুদ্ধি বিবেচনার শক্তি
ব্যাখ্যা

• কম্পিউটারের নিজস্ব বুদ্ধি বিবেচনা শক্তি নেই।
• কম্পিউটারের বৈশিষ্ট্যঃ
- কম্পিউটারের স্মৃতি শক্তি,
- দীর্ঘ সময় কাজ করার ক্ষমতা,
- নির্ভুল কাজ করার ক্ষমতা,
- সূক্ষ্মতা,
- বিশ্বাসযোগ্যতা,
- স্বয়ংক্রিয়তা,
- দ্রুত গতিতে কাজ করার ক্ষমতা ইত্যাদি।

.
চার্লস ব্যাবেজ এনালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কার করেন-
  1. ক) ১৮২৩ সালে
  2. খ) ১৮২২ সালে
  3. গ) ১৮৩৩ সালে
  4. ঘ) ১৮৪২ সালে
ব্যাখ্যা

• ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ অধ্যাপক চার্লস ব্যাবেজ ১৮২২ সালে ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেন।
• ১৮৩৩ সালে এনালিটিক্যাল ইঞ্জিন নামক একটি যান্ত্রিক কম্পিউটার তৈরীর পরিকল্পনা গ্রহণ করেন এবং নকশা করেন।
• এজন্য তাকে কম্পিউটারের জনক বলা হয়।
উৎসঃ মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।

.
এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়-
  1. ক) সুপার কম্পিউটার
  2. খ) মাইক্রো কম্পিউটার
  3. গ) মিনি কম্পিউটার
  4. ঘ) হাইব্রিড কম্পিউটার
ব্যাখ্যা

• হাইব্রিড কম্পিউটার হচ্ছে এনালগ এবং ডিজিটাল উভয় পদ্ধতির সমন্বয়।
• ইনপুট এনালগ প্রকৃতির এবং আউটপুট ডিজিটাল প্রকৃতির।
উৎসঃ মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।

.
ডেবিট কার্ড প্রদান করে-
  1. ক) এনবিআর
  2. খ) স্টক এক্সচেঞ্জ
  3. গ) ব্যাংক
  4. ঘ) দূতাবাস
ব্যাখ্যা

- ডেবিট কার্ড এমন একধরনের কার্ড যার দ্বারা ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহক তার ব্যাংকে সঞ্চিত অর্থ যেকোনো সময় এটিএম বুথ হতে ওঠাতে পারেন।
- বাংলাদেশের প্রচলিত এটিএম কার্ড গুলো মূলত ডেবিট কার্ড।
- ডেবিট কার্ড প্রদান করে ব্যাংক।

.
বর্তমানে বিশ্বের দ্রুততম কম্পিউটার ফুগাকো কোন দেশের তৈরি?
  1. ক) রাশিয়া
  2. খ) চীন
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) জাপান
ব্যাখ্যা

• বর্তমানে বিশ্বের দ্রুততম কম্পিউটার জাপানের Fugaku।
• দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের যথাক্রমে Summit ও Sierra।
• চতুর্থ স্থানে রয়েছে চীনের Sunway TaihuLight।
উৎসঃ সাইন্সনোড ডট কম।

.
'MS Excel' শীটে মোট কলাম থাকে-
  1. ক) ১২৮টি
  2. খ) ২৫৬টি
  3. গ) ৫১২টি
  4. ঘ) ৩৪৩টি
ব্যাখ্যা

- 'MS Excel' সিটে সর্বোচ্চ ৬৫,৫৩৬ টি সারি থাকতে পারে।
- মোট কলামের সংখ্যা ২৫৬ টি।
- মোট সেলের সংখ্যা ১,৬৭,৭৭,২১৬টি।

.
কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার?
  1. ক) Bad boy
  2. খ) Symantec
  3. গ) Cinderella
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা

• কতিপয় ভাইরাসঃ
- AIDS,
- Bye Bye,
- Bad boy,
- Cinderella,
- CIH,
- I love you,
- স্টোন,
- ভিয়েনা ইত্যাদি।
• কতিপয় কম্পিউটার অ্যান্টিভাইরাসঃ
- অভিজি,
- এভিরা,
- এভাস্ট,
- McAfee,
- Norton Antivirus,
- Kaspersky Antivirus,
- Symantec,
- ESET NOD32,
- PANDA,
- Cobra Antivirus,
- PC Tools Antivirus ইত্যাদি।

.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি. এবং প্রস্থ ১২ সে.মি. হলে উহার সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ২২৫ বর্গ সে.মি.
  2. খ) ১৯৬ বর্গ সে.মি.
  3. গ) ১৬৯ বর্গ সে.মি.
  4. ঘ) ১৪৪ বর্গ সে.মি.
ব্যাখ্যা

আমরা জানি,
আয়তক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) = 2(১৮ + ১২) সে.মি.
= ৬০ সে.মি.
শর্তমতে,
৪a = ৬০ (যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা = বর্গক্ষেত্রের পরিসীমা)
বা, a = ১৫
বা, a = ২২৫ বর্গ সে.মি.

১০.
কোনো চতুর্ভুজের চার কোণের অনুপাত 1:2:2:3 হলে উহার ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত?
  1. ক) 60°
  2. খ) 55°
  3. গ) 45°
  4. ঘ) 35°
ব্যাখ্যা

আমরা জানি,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = 360°
এখানে কোণগুলোর অনুপাতের যোগফল = 1 + 2 + 2 + 3
= 8
সুতরাং,
ক্ষুদ্রতম কোণ = 1/8 × 360°
= 45°

১১.
80° কোণের সম্পূরক কোণের অর্ধেক-
  1. ক) 30°
  2. খ) 40°
  3. গ) 50°
  4. ঘ) 45°
ব্যাখ্যা

আমরা জানি,
সম্পূরক কোণের পরিমাণ = 180°
সুতরাং 80° কোণের সম্পূরক কোণের অর্ধেক = 1/2 (180°- 80°)
= 1/2 × 100°
= 50°

১২.
একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকের আয়তন কত গুণ?
  1. ক) ১ গুণ
  2. খ) ২ গুণ
  3. গ) ৪ গুণ
  4. ঘ) ৮ গুণ
ব্যাখ্যা

আমরা জানি,
গোলকের ব্যাসার্ধ r হলে আয়তন = 4/3 πr3
= 4/3 π(2r)3
= 4/3 π 8 r3
= 8 × 4/3 πr3
= 8 × গোলকের আয়তন।

১৩.
51° কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত?
  1. ক) 129°
  2. খ) 29°
  3. গ) 139°
  4. ঘ) 51°
ব্যাখ্যা

- দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয়, এদের যেকোনো একটিকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে।
- কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে, বিপ্রতীপ কোণ বলে।
- দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়।
- তাই 51° কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ 51° ই হবে।

১৪.
একটি চাকা ৮৮ কি.মি. পথ অতিক্রম করতে ১০০০ বার ঘুরলে চাকাটির ব্যাসার্ধ কত?
  1. ক) ১২ মিটার
  2. খ) ১৪ মিটার
  3. গ) ১৩ মিটার
  4. ঘ) ১৫ মিটার
ব্যাখ্যা

এখানে,
৮৮ কি.মি. = ৮৮ ×১০০০ মি.
আমরা জানি,
পরিধি × ঘূর্ণন সংখ্যা = অতিক্রান্ত দূরত্ব
বা, 2πr × ১০০০ = ৮৮ ×১০০০
বা, 2πr = ৮৮
বা, r = ৮৮/2π
বা, r = ৪৪/π
বা, r = ৪৪/(২২/৭)
বা, r = ৪৪ × (৭/২২)
বা, r = ১৪

১৫.
নিচে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব?
  1. ক) 5, 6, 7
  2. খ) 3, 4, 7
  3. গ) 4, 3, 8
  4. ঘ) 3, 5, 8
ব্যাখ্যা

- আমরা জানি, ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম।
- এখানে একমাত্র 5 + 6 > 7 বাহু গুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব।

১৬.
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ১৫ সে.মি., ১২ সে.মি. ও ১০ সে.মি.। এর সমগ্র তলের ক্ষেত্রফল কত?
  1. ক) ৯০০ বর্গ সে.মি.
  2. খ) ৬০০ বর্গ সে.মি.
  3. গ) ৭৫০ বর্গ সে.মি.
  4. ঘ) ৮০০ বর্গ সে.মি.
ব্যাখ্যা

মনে করি,
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, a = ১৫ সে.মি.,
প্রস্থ, b = ১২ সে.মি. এবং
উচ্চতা, c = ১০ সে.মি.।
আমরা জানি,
আয়তাকার ঘনবস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল = 2(ab + bc + ca)
= ২ (১৫×১২ + ১২×১০ + ১০×১৫) বর্গ সে.মি.
= ২ (১৮০+১২০+১৫০) বর্গ সে.মি.
= ২ × ৪৫০ বর্গ সে.মি.
= ৯০০ বর্গ সে.মি.

১৭.
একটি বৃত্তের ব্যাস ৪ গুণ বৃদ্ধি করলে উহার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ১/৪ গুণ
  2. খ) ৪ গুণ
  3. গ) ১/১৬ গুণ
  4. ঘ) ১৬ গুণ
ব্যাখ্যা

এখানে, বৃত্তের ব্যাস = ২r একক
বৃত্তের ব্যাসার্ধ = r একক
বৃত্তের ক্ষেত্রফল = πr বর্গ একক
৪ গুণ বৃদ্ধি করলে, নতুন ব্যাস = ৪.২r একক
= ৮r একক
নতুন ব্যাসার্ধ = ৮r/২ একক
= ৪r একক
সুতরাং নতুন ক্ষেত্রফল = π(৪r) বর্গ একক
= π × ১৬ × r2 বর্গ একক
= ১৬ × বৃত্তের ক্ষেত্রফল

১৮.
দুটি সন্নিহিত কোণের সমষ্টি ২ সমকোণ হলে একটিকে অপরটির কোন কোণ বলে?
  1. ক) রেডিয়ান কোণ
  2. খ) সরল কোণ
  3. গ) সম্পূরক কোণ
  4. ঘ) পূরক কোণ
ব্যাখ্যা

- দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০° হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
- দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
- দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির সন্নিহিত কোণ করে।

১৯.
কোন ত্রিভুজের দুটি কোণ 60° ও 70° হলে ত্রিভুজটি কোন ধরনের?
  1. ক) সমবাহু
  2. খ) সমদ্বিবাহু
  3. গ) সমকোণী
  4. ঘ) বিষমবাহু
ব্যাখ্যা

আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
এখানে দুটি কোণের সমষ্টি = (60° + 70°) = 130°
সুতরাং তৃতীয় কোণের পরিমাণ = 180° - 130° = 50°
সুতরাং ত্রিভুজটি বিষমবাহু কারণ প্রত্যেকটি কোণের পরিমাণ ভিন্ন ভিন্ন।

২০.
একটি বৃত্তের ক্ষেত্রফল ৮ বর্গমিটার এবং পরিধি ৪ মিটার হলে উহার বৃহত্তম জ্যা'র দৈর্ঘ্য কত?
  1. ক) ২ মিটার
  2. খ) ৪ মিটার
  3. গ) ৬ মিটার
  4. ঘ) ৮ মিটার
ব্যাখ্যা

আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2 এবং পরিধি = 2πr
প্রশ্নানুসারে,
πr2/2πr = ৮/৪
বা, r = ২ × ২
বা, r = ৪
বা, ২r = ৮ (যেহেতু বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা)

২১.
সুষম অষ্টভুজের একটি শীর্ষকোণ কত ডিগ্রী?
  1. ক) 145°
  2. খ) 135°
  3. গ) 125°
  4. ঘ) 115°
ব্যাখ্যা

সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
সুতরাং সুষম অষ্টভুজের আট কোণের সমষ্টি = (2 × 8 - 4) সমকোণ
= (16 - 4) × 90°
= 12 × 90°
= 1080°
সুতরাং সুষম অষ্টভুজের একটি শীর্ষ কোণ = 1080°/8
= 135°

 
২২.
কোনো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 4√2 সে.মি. হলে ঘনকটির আয়তন কত?
  1. ক) 81 ঘন সে.মি.
  2. খ) 36 ঘন সে.মি.
  3. গ) 27 ঘন সে.মি.
  4. ঘ) 64 ঘন সে.মি.
ব্যাখ্যা

মনে করি,
ঘনকের ধার, a
আমরা জানি,
ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য = √2a এবং আয়তন = a3 ঘন একক।
প্রশ্নানুসারে, √2a = 4√2
বা, a = 4
সুতরাং ঘনকটির আয়তন = 43
= 64
উৎসঃ গণিত, নবম-দশম শ্রেণি।

২৩.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 8° হলে এর বৃহত্তম কোণটির মান কত?
  1. ক) 41°
  2. খ) 39°
  3. গ) 49°
  4. ঘ) 82°
ব্যাখ্যা

মনে করি,
একটি কোণ 'ক' তাহলে অপর কোণ (90 - ক)
শর্তমতে,
ক - (90 - ক) = 8
বা, ক - 90 + ক = 8
বা, 2ক = 98
বা, ক = 49
সুতরাং অপর কোণটি = 90 - ক
= 90 - 49
= 41°

২৪.
3 সে.মি., 4 সে.মি. ও 5 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি গোলক গলিয়ে একটি গোলক তৈরি করা হলে নতুন গোলকের ব্যাসার্ধ কত?
  1. ক) 6 সে.মি.
  2. খ) 7 সে.মি.
  3. গ) 8 সে.মি.
  4. ঘ) 9 সে.মি.
ব্যাখ্যা

3 সে.মি., 4 সে.মি. ও 5 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট গোলক তিনটির আয়তন যথাক্রমে, (4/3 π 33), (4/3 π 43) ও (4/3 π 53)।
সুতরাং নতুন গোলকটির আয়তন = (4/3 π 3^3) + (4/3 π 4^3) + (4/3 π 5^3)
= 4/3 π (33 + 43 + 53)
= 4/3 π × 216
= 4/3 π × 63
সুতরাং নতুন গোলকটির ব্যাসার্ধ = 6 সে.মি.

২৫.
যদি ∠A = x° এবং ∠B হলো ∠A এর পূরক কোণ হয়। তাহলে ∠B = কত?
  1. ক) 90° + x°
  2. খ) 180° + x°
  3. গ) 90° - x°
  4. ঘ) 180° - x°
ব্যাখ্যা

∠B যদি ∠A এর পূরক কোণ হয়, তবে ∠A + ∠B = 90°
বা, x° + ∠B = 90°
সুতরাং, ∠B = 90° - x°

২৬.
কোন সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য b মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য a মিটার হলে এর ক্ষেত্রফল-
  1. ক) b/2 × √(4b2 - a2)
  2. খ) b/4 × √(4a2 - b2)
  3. গ) b/2 × √(4a2 - b2)
  4. ঘ) b/4 × √(4b2 - a2)
ব্যাখ্যা

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য b মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য a মিটার হলে এর ক্ষেত্রফল = b/4 × √(4a2 - b2)

২৭.
একই চাপের উপর দণ্ডায়মান একটি বৃত্তের বৃত্তস্থ কোণ 60° হলে উহার কেন্দ্রস্থ কোণের মান কত?
  1. ক) 140°
  2. খ) 60°
  3. গ) 120°
  4. ঘ) 90°
ব্যাখ্যা

- আমরা জানি, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
- তাই একটি বৃত্তের বৃত্তস্থ কোণ 60° হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে 120°।

২৮.
একটি বৃত্তের একটি জ্যা কয়টি চাপে বিভক্ত হয়?
  1. ক) 1 টি
  2. খ) 2 টি
  3. গ) 3 টি
  4. ঘ) 4 টি
ব্যাখ্যা
একটি বৃত্তের একটি জ্যা 2টি চাপে বিভক্ত হয়।
২৯.
চিত্রে, PQ || SR, PQ = PR এবং ∠PRQ = 50° হলে ∠LRS = কত?
  1. ক) 30°
  2. খ) 40°
  3. গ) 50°
  4. ঘ) 60°
ব্যাখ্যা

৩০.
ΔABC এর AC = BC এবং ∠C = 40° হলে ∠A = কত?
  1. ক) 40°
  2. খ) 50°
  3. গ) 60°
  4. ঘ) 70°