পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৫ এপ্রিল, ২০২০সময়40 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
মিক্স জব সল্যুশন পরীক্ষাঃ ১) ক্রীড়া পরিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ২০১৯ এর প্রশ্নের উপর লাইভ পরীক্ষা ২) পিএসসি পিটিআই এর শিক্ষক ২০১৯ ৩) পেট্রোবাংলা হিসাব সহকারী ২০১৯ ৪) পোস্টাল অপারেটর ২০১৯ [পরীক্ষার আগে আর্কাইভ বাটনে ৪টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। পরীক্ষা হবে ১০০ নাম্বারের, মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৫ এপ্রিল, ২০২০ · ১০০ প্রশ্ন

.
কোনটির লিঙ্গান্তর হয় না?
  1. ক) ভেড়া
  2. খ) সাহেব
  3. গ) কৃতদার
  4. ঘ) নাপিত
ব্যাখ্যা
কতোগুলো শব্দ শুধু পুরুষ বোঝায় ফলে এদের লিঙ্গান্তর হয় না। যেমন- কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
.
''এতক্ষণ আমি অঙ্ক করেছি'' - বাক্যের ক্রিয়াটি কোন কালের?
  1. ক) সাধারণ বর্তমান
  2. খ) সাধারণ অতীত
  3. গ) পুরাঘটিত অতীত
  4. ঘ) পুরাঘটিত বর্তমান
ব্যাখ্যা

পূর্বেই শেষ হয়ে যাওয়া কোনো ক্রিয়ার ফল যদি এখনো বর্তমান থাকে তবে তাকে পুরাঘটিত বর্তমান বলে। যেমন, বুকের রক্তে লিখেছি একটি নাম। এ বার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এতক্ষণ আমি অঙ্ক করেছি।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

.
'অর্ণব' শব্দের অর্থ নয় কোনটি?
  1. ক) সৈকত
  2. খ) সমুদ্র
  3. গ) সাগর
  4. ঘ) জলধি
ব্যাখ্যা
অর্ণব- এর সমার্থক শব্দ জলধি, সমুদ্র, পাথার, দরিয়া, সিন্ধু, সাগর।
.
তুর্কী শব্দের উদাহরণ কোনটি?
  1. ক) হরতাল
  2. খ) লুঙ্গি
  3. গ) রিক্সা
  4. ঘ) চাকু
ব্যাখ্যা
হরতাল ও খদ্দর গুজরাটি শব্দ। রিক্সা জাপানী শব্দ। চাকু তুর্কী শব্দ। লুঙ্গী মায়ানমারের শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
'হিতোপদেশ' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) হিত + উপদেশ
  2. খ) হিতো + উপদেশ
  3. গ) হতঃ + উপদেশ
  4. ঘ) হিতো + দেশ
ব্যাখ্যা

ব্যঞ্জনসন্ধিঃ কুজ্ঝটিকা = কুৎ + ঝটিকা।
স্বরসন্ধিঃ হিতোপদেশ = হিত + উপদেশ। তন্বী = তনু + ঈ।
বিসর্গ সন্ধিঃ নিরাকার = নিঃ + আকার।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) ততকালিণ
  2. খ) ততকালীণ
  3. গ) ততোকালীণ
  4. ঘ) তৎকালীন
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে “তৎকালীন” বানানটি সঠিক।
.
'নীলদর্পণ ' নাটক প্রথম কত সালে প্রকাশিত হয়?
  1. ক) ১৮৬০
  2. খ) ১৮৭৫
  3. গ) ১৮৫০
  4. ঘ) ১৯০১
ব্যাখ্যা
দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ১৮৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। নাটকটি বাংলাদেশের মেহেরপুর অঞ্চলের নীলকরদের অত্যাচার ও নীলচাষীদের দুঃখ কষ্ট নিয়ে রচিত। সূত্র: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
.
ফল পাকলে যে গাছ মরে যায় তাকে এক কথায় কী বলে?
  1. ক) কলঙ্ক
  2. খ) ওষধি
  3. গ) পাক্ষ
  4. ঘ) সবজি
ব্যাখ্যা
ওষধি - ফল পাকলে যে গাছ মরে যায়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
'অপকার করিবার ইচ্ছা'-কে এককথায় কী বলে?
  1. ক) অপচিকীর্ষা
  2. খ) জিঘাংসা
  3. গ) অনুচিকীর্ষা
  4. ঘ) অনুচিন্তা
ব্যাখ্যা
অনুকরণ করার ইচ্ছা - অনুচিকীর্ষা।
অপকার করিবার ইচ্ছা -অপচিকীর্ষা।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১০.
নিচের কোনটির বানান সঠিক?
  1. ক) পনঃরুজ্জীবন
  2. খ) পুনরুজ্জীবণ
  3. গ) পুনরুজ্জীবন
  4. ঘ) পূনরুজ্জীবন
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে “পুনরুজ্জীবন” বানানটি সঠিক ।
১১.
'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের চরিত্র কোনটি?
  1. ক) অমিত
  2. খ) রতন
  3. গ) কিশোর
  4. ঘ) শেখর
ব্যাখ্যা
অদ্বৈত মল্লবর্মণ রচিত তিতাস একটি নদীর নাম উপন্যাসটি ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাসপাড়ের জেলেদের জীবনের সুখ-দুঃখের বিচিত্র কাহিনী নিয়ে রচিত। এর প্রধান চরিত্র বাসন্তী ও কিশোর। অন্যদিকে হাঁসুলি বাঁকের উপকথা, হাজার বছর ধরে এবং খোয়াবনামা যথাক্রমে ধর্মীয় কুসংস্কার, আবহমান গ্রামীণ জীবন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন ও ১৯৪৩ সালের দুর্ভিক্ষের প্রেক্ষাপটে রচিত। (সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
১২.
'শ্যামল ছায়া' গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) হুমায়ূন আহমেদ
  2. খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  3. গ) যাযাবর
  4. ঘ) সেলিনা হোসেন
ব্যাখ্যা
১৯৭৫ এর ১৫ই আগস্টের ট্র্যাজেডিকে কেন্দ্র করে রচিত ‘দেয়াল’ রাজনৈতিক উপন্যাসটির রচয়িতা হুমায়ুন আহমেদ। তাঁর রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস - জোছনা ও জননীর গল্প, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, সৌরভ, ১৯৭১, অনীল বাগচীর একদিন।
Source: LiveMCQ Lecture
১৩.
স্পর্ধা˃ আস্পর্ধা- এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে?
  1. ক) আদি স্বরাগম
  2. খ) মধ্য স্বরাগম
  3. গ) বিপ্রকর্ষ
  4. ঘ) অন্ত্য স্বরাগম
ব্যাখ্যা
শব্দের আদিতে বা শুরচতে স্বরধ্বনি এলে তাকে বলা হয় আদি স্বরাগম। যেমন, ‘স্কুল’ শব্দটি উচ্চারণের সুবিধার জন্য শুরচতে ‘ই’ স্বরধ্বনি যুক্ত হয়ে ‘ইস্কুল’ হয়ে গেছে। এটি আদি স্বরাগম। এরকম- স্টেশন˃ ইস্টিশন, স্ট্যাবল˃ আস্তাবল, স্পর্ধা˃ আস্পর্ধা।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
১৪.
বাংলা নাট্য সাহিত্যে 'নাট্যচার্য' কার উপাধি?
  1. ক) সাঈদ আহমদ
  2. খ) সেলিম আল দীন
  3. গ) আতাউর রহমান
  4. ঘ) ড. ইনামুল হক
ব্যাখ্যা
বাংলা নাটকে নতুন ধারার প্রবর্তক নাট্যাচার্য সেলিম আল দীন।
সূত্রঃ বাংলা ট্রিবিউন।
১৫.
'সাতটি তারার তিমির' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) সুফিয়া কামাল
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
জীবনানন্দ দাশের পঞ্চম কাব্যগ্রন্থ সাতটি তারার তিমির। আর এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা ‘আকাশনীলা’।
১৬.
বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্নের প্রবর্তন করেন কে?
  1. ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ) রাজা রামমোহন রায়
  3. গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  4. ঘ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্নের প্রবর্তন করেন। বাংলা গদ্য প্রবাহ সমৃদ্ধির জন্য তিনি ‘উচ্চবচন ধ্বনিতরঙ্গ’ ও ‘অনতিলক্ষ্য ছন্দঃস্রোত’ সৃষ্টি করেন। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৭.
'ঝুনা' শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. ক) কাচা
  2. খ) নাগ
  3. গ) করী
  4. ঘ) শশধর
ব্যাখ্যা
“ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা” অনুসারে “ঝুনা” শব্দের বিপরীত শব্দ- কাচা।
১৮.
'ওখানে যাস না' - কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
  1. ক) প্রার্থনা
  2. খ) উপদেশ
  3. গ) অভিশাপ
  4. ঘ) আদেশ
ব্যাখ্যা
অনুজ্ঞাবাচক বাক্য:--যে বাক্যে আদেশ,অনুরোধ,উপদেশ,প্রার্থনা ইত্যাদি বুঝায় সেই বাক্যকে অনুজ্ঞা বাচিক বাক্য বলে। প্রশ্নে “ওখানে যাস না” বাক্যটি উপদেশ নির্দেশ করে।
১৯.
কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাদণ্ড হয়?
  1. ক) বিদ্রোহী
  2. খ) অগ্রপথিক
  3. গ) আনন্দময়ীর আগমনে
  4. ঘ) কাণ্ডারী হুশিয়ারি
ব্যাখ্যা

''আর কতকাল থাকবি বেটী মাটির ঢেলার মূর্তি আড়াল?
স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল।
দেব-শিশুদের মারছে চাবুক, বীর যুবকদের দিচ্ছে ফাঁসি,
ভূ-ভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী?''
- আনন্দময়ীর আগমনে, কাজী নজরুল ইসলাম।
উল্লেখ্য, এই কবিতা রচনার জন্য কবি প্রথম কারাভোগ করেন। এটি ''দোঁলনচাপা'' কাব্যগ্রন্থের অন্তর্গত।
তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ - অগ্নিবীণা।

২০.
কোনটি তদ্ভব শব্দ?
  1. ক) চাঁদ
  2. খ) সূর্য
  3. গ) নক্ষত্র
  4. ঘ) গগণ
ব্যাখ্যা
চাঁদ- তদ্ভব শব্দ। সূর্য, নক্ষত্র, গগন এগুলো তৎসম শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২১.
নিচের কোনটি সঠিক বানানযুক্ত শব্দ?
  1. ক) Comission
  2. খ) Comeasion
  3. গ) Commission
  4. ঘ) Commision
ব্যাখ্যা
According to the Oxford Dictionary “Commission” is a correctly spelled word.
২২.
The plural form of 'thesis' is-
  1. ক) thesis
  2. খ) theses
  3. গ) thesises
  4. ঘ) None of these
ব্যাখ্যা
Singular number এর শেষে is থাকলে plural করার সময় is এর পরিবর্তে es বসবে। যেমন, thesis এর plural ‘theses’.
২৩.
_____ the bad weather , the outdoor party was rescheduled.
  1. ক) Because of
  2. খ) In order to
  3. গ) Despite
  4. ঘ) But
ব্যাখ্যা
Because of - কারণে , In order to - উদ্দেশ্য, Despite -সত্ত্বেও। উপরের অর্থগুলো পর্যালোচনা করলে (ক) অপশনটিই সঠিক উত্তর। In order to বা Despite ব্যবহার করলে বাক্যের অর্থসঙ্গতি রক্ষা পায় না।
২৪.
The adjective form of the word 'urgency' is-
  1. ক) urgence
  2. খ) urgentness
  3. গ) urgention
  4. ঘ) urgent
ব্যাখ্যা
Urgent (adjective)- জরুরী।
২৫.
In time of financial crisis , such lavish expenditure should be ..... .
  1. ক) curtailed
  2. খ) justified
  3. গ) encouraged
  4. ঘ) Corrected
ব্যাখ্যা
বাক্যটির অর্থ হলো আর্থিক সংকটের সময়ে অত্যধিক ব্যয় পরিহার করা উচিত। Curtailed - সংকুচিত justified - সমর্থনযোগ্য , encouraged - উৎসাহিত , corrected - সংশোধিত। অতএব শব্দগুলো পর্যালোচনা করলে (ক) অপশনটিই যুক্তিযুক্ত। কারণ সংকটের সময় অত্যধিক ব্যয় উৎসাহিত দূরে থাক সমর্থনযোগ্যও না।
২৬.
Choose the correct sentence
  1. ক) Mr. Rahman teaches very well, isn't he?
  2. খ) Mr. Rahman teaches very well , doesn't he?
  3. গ) Mr. Rahman teachers very well, didn't he?
  4. ঘ) Mr. Rahman teaches very well, weren't he?
ব্যাখ্যা
Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি Affirmative হওয়ায় Tag question টি Negative হবে। বাক্যটি Present indefinite tense হওয়ায় এবং verb sigular এবং subject টি 3rd person singular হওয়ায় Tag question এর ক্ষেত্রে doesn't হয়।
২৭.
The antonym for 'Retrogressive' is :
  1. ক) Progressive
  2. খ) Promoting
  3. গ) Opinionated
  4. ঘ) Gentle
ব্যাখ্যা
According to the Oxford Dictionary, the antonym for 'Retrogressive' is ‘Progressive’.
২৮.
The police are looking _______ the case .
  1. ক) for
  2. খ) into
  3. গ) over
  4. ঘ) through
ব্যাখ্যা
Look into অর্থ তদন্ত করা, Look over অর্থ পরীক্ষা করা এবং Look for খোঁজ করা।
২৯.
There are black sheep in every community. 'Black sheep ' means-
  1. ক) a sheep with black color
  2. খ) black sheep goat
  3. গ) bad character
  4. ঘ) none of these
ব্যাখ্যা
Black sheep- কুলাঙ্গার, খারাপ চরিত্রের ব্যক্তি।
৩০.
Which of the following is plural?
  1. ক) anybody
  2. খ) nobody
  3. গ) everyone
  4. ঘ) none of these
ব্যাখ্যা
Indefinite pronouns that end in -one/-body are always singular. These words include anyone, everyone, someone, one, anybody, somebody & nobody.
The indefinite pronouns both, few, many, others, and several are always plural.
The indefinite pronouns all, any, more, most, none, and some can be singular or plural, depending on how they are used.
৩১.
What is the adjective form of the word 'king'?
  1. ক) king-like
  2. খ) kindful
  3. গ) kingly
  4. ঘ) kingage
অনির্ধারিত
ব্যাখ্যা
King শব্দের adjective form ‘kinglike’ এবং ‘kingly’.
৩২.
আন্ডারলাইনযুক্ত শব্দের অর্থের প্রকাশ করে কোনটি? Karim really takes after his grandmother.
  1. ক) Takes care
  2. খ) Looks after
  3. গ) Resembles
  4. ঘ) Loves
ব্যাখ্যা

Takes after-resemble (a parent or ancestor).
Source: Oxford

৩৩.
কোনটি সঠিক বাক্য?
  1. ক) He looks excellently
  2. খ) He looks good
  3. গ) He looks well
  4. ঘ) He looks goodly.
ব্যাখ্যা
Verb - কে Modify করতে হলে adverb ব্যবহৃত হয়। এখানে Well হলো adverb , যার ফলে He looks এর সাথে well হবে। এখানে good শব্দটি adjective, এবং বাক্যের context এর সাথে excellently, goodly যায় না। He looks well. বাক্যটির অর্থ - তাকে ভাল দেখাচ্ছে।
৩৪.
Notorious - এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) Praiseworthy
  2. খ) Infamous
  3. গ) Notable
  4. ঘ) Popular
ব্যাখ্যা
Notorious - famous or well known, typically for some bad quality or deed; Ill-famed, Scandalous, Infamous.
Source: Oxford
৩৫.
The roof is in need ___ repair.
  1. ক) of
  2. খ) for
  3. গ) from
  4. ঘ) at
ব্যাখ্যা

Sub + be + in need of + noun
Jill is in need of money.
The roof is in need of repair.
The organization was in need of volunteers.
Source: Cliffs TOEFL, page no: 91

৩৬.
Choose the correct sentence -
  1. ক) When we saw her last, she ran to catch a bus.
  2. খ) When we saw her last, she had ran to catch a bus.
  3. গ) When we saw her last, she was running to catch a bus.
  4. ঘ) When we saw her last , she has ran to catch a bus.
ব্যাখ্যা
বাক্যটির subordinate clause টি এটাই নির্দেশ করে যে principal clause এর কর্তারা subordinate clause এর কর্তাকে কিছু করায় রত (Continuous in past) দেখেছিলেন কিন্তু সে কাজটা তখনও সমাপ্ত করতে পারে নি বিধায় ‘she was running to catch a bus’ হবে সঠিক subordinate clause।
৩৭.
Translate into English: সে কলেরায় মারা গিয়েছে?
  1. ক) He was died of cholera.
  2. খ) He died of cholera.
  3. গ) He died from cholera.
  4. ঘ) He died for cholera.
ব্যাখ্যা
সে কলেরায় মারা গিয়েছে? এর ইংরেজি অনুবাদ হচ্ছে- He died of cholera.
৩৮.
Change the narration-
The teacher says, 'Rose smells sweet'.
  1. ক) The teacher said that rose smells sweet.
  2. খ) The teacher says that rose smells sweet.
  3. গ) Rose smells sweet is said by teacher.
  4. ঘ) Rose smells sweet was said by teacher .
ব্যাখ্যা
Reporting verb “says” present tense এ আছে; এবং reported speech “Rose smells sweet” চিরন্তন সত্য বাক্য। তাই Indirect speech এ বাক্যটি অপরিবর্তিত থাকবে। তাই সঠিক উত্তর The teacher says that rose smells sweet.
৩৯.
Select the correct spelling of the words
  1. ক) Affedevit
  2. খ) Afidevit
  3. গ) Affidevit
  4. ঘ) Affidavit
ব্যাখ্যা
According to the Oxford Dictionary, ‘Affidavit’ is correctly spelled.
৪০.
The prefix 'mis' can be added to-
  1. ক) feel
  2. খ) take
  3. গ) obey
  4. ঘ) personal
ব্যাখ্যা
mistake - ভুল করা
৪১.
Change the voice “The house is building”.
  1. ক) The house is being built.
  2. খ) The house is built .
  3. গ) The house has built .
  4. ঘ) The house is being building.
ব্যাখ্যা
No explanation added.
৪২.
If something does not make sense , it is not _______.
  1. ক) nice
  2. খ) logical
  3. গ) funny
  4. ঘ) experience
ব্যাখ্যা
Illogical: not reasonable, wise, or practical, usually because directed by the emotions rather than by careful thought.
৪৩.
১ টি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে যেকোন একটি হেড পাওয়ার সম্ভবনা কত?
  1. ক) ১/২
  2. খ) ১/৪
  3. গ) ১/৩
  4. ঘ) ১/৫
ব্যাখ্যা
১ টি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে মোট ফলাফল চারটি = HH, HT, TH, TT
যেকোন একটি হেড পাওয়ার সম্ভাবনা = কাঙ্ক্ষিত ফলাফল/ মোট ফলাফল
= ২/৪ = ১/২
৪৪.
x2-x-2 এর একটি উৎপাদক-
  1. ক) (x +2)
  2. খ) (x - 2)
  3. গ) (x - 3)
  4. ঘ) (x - 1)
ব্যাখ্যা

x² - x - 2
= x² - 2x + x - 2
= x(x - 2) + 1(x - 2)
= (x -2)(x + 1)

৪৫.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩,৪ এবং ৫ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে?
  1. ক) ২১
  2. খ) ৩১
  3. গ) ৪১
  4. ঘ) ৬১
ব্যাখ্যা
৩,৪,৫ এর ল.সা.গু = ৬০
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে = ৬০+১ = ৬১
৪৬.
যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে, তবে ১২ জন লোক ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ৭
  4. ঘ) ৯
ব্যাখ্যা

৯ জন লো করতে পারে = ১২ দিনে
১ ‘’ ‘’ ‘’ = ১২× ৯ দিনে
১২ ‘’ ‘’ ‘’ = (১২× ৯)/১২ = ৯ দিনে

৪৭.
একটি চৌবাচ্চার ৩/৫ ভাগ পূরণ হতে ৭ ঘণ্টা লাগে। চৌবাচ্চাটির সম্পূর্ণ পূরণ করতে কত সময় লাগবে?
  1. ক) ৫ ঘ: ৩০ মি:
  2. খ) ৪ ঘ: ৩০ মি:
  3. গ) ৪ ঘ: ৪০ মি:
  4. ঘ) ১১ ঘ: ৪০ মি:
ব্যাখ্যা
৩/৫ অংশ পূর্ণ হয় = ৭ ঘন্টায়
১ “ “ “ = ৭×৫/৩ “ = ১১ ঘন্টা ৪০ মিনিট
৪৮.
২ কোন সংখ্যার ০.৫%?
  1. ক) ২৫০
  2. খ) ৪০০
  3. গ) ৫০০
  4. ঘ) ২২৫
ব্যাখ্যা

x এর 0.5% = 2
x = 0.5/100 = 2
x = (2 × 100)/0.5
= 400

৪৯.
বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান করার জন্য কোনো এক সমিতির সদস্যরা 45,000 টাকার বাজেট করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে, প্রত্যেক সদস্যই সমান চাঁদা দিবেন। কিন্তু 5 জন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানালেন। এর ফলে প্রত্যেক সদস্যের মাথাপিছু 15 টাকা চাঁদা বৃদ্ধি পেল। ঐ সমিতিতে কতজন সদস্য ছিলেন?
  1. ক) ১৫০
  2. খ) ১২৫
  3. গ) ১৮৫
  4. ঘ) ৮০
ব্যাখ্যা

মনে করি, সমিতির সদস্য সংখ্যা x এবং জনপ্রতি প্রদেয় চাঁদার পরিমাণ q টাকা। তাহলে. মোট চাঁদা, A=qx টাকা
পাঁচজন চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় প্রকৃত সদস্য সংখ্যা ছিল (x-5) জন এবং চাঁদা হলো (q+15) টাকা।
তাহলে, মোট চাঁদা হলো (x-5)(q+15)
প্রশ্নানুসারে, qx= (x-5)(q+15)……….(i)
এবং qx=45,000……….(ii)
সমীকরণ (i)থেকে পাই,
qx=(x-5)(q+15)
বা, qx=qx-5q+15x-75
বা, 5q=15x-75=5(3x-15)
∴ q=3x-15………..(iii)
সমীকরণ (ii)এ q এর মান বসিয়ে পাই,
(3x-15)Xx=45000
বা, 3x2-15x=45000
বা,x2-5x=15000 [উভয়পক্ষকে 3 দ্বারা ভাগ করে]
বা,x2-5x-15000=0
বা, x2-125x+120x-15000=0
বা, x(x-125)+120(x-125)=0
বা, (x-125)(x+120)=0
সুতরাং, (x-125)=0 অথবা (x+120)=0
বা x=125 বা, x=-120
যেহেতু সদস্র সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই x এর মান -120 গ্রহণযোগ্য নয়।
∴x=125
সুতরাং, সমিতির সদস্য সংখ্যা ১২৫ জন।

৫০.
(1−x2) / (1+x) এর লঘিষ্ঠ রুপ নিচের কোনটি?
  1. ক) 1
  2. খ) x
  3. গ) (1-x)
  4. ঘ) (1+x)
ব্যাখ্যা

(1−x2) / (1+x)
= [(1+x) (1-x)] / (1+x) = (1-x)

৫১.
একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে, ছোট বর্গক্ষেত্রটি বড় বর্গক্ষেত্রের কত গুন?
  1. ক) ৪
  2. খ) ৩
  3. গ) ২
  4. ঘ) ৮
অনির্ধারিত
ব্যাখ্যা

ধরা যাক , একটি বর্গক্ষেত্রের এক বাহু = ৪ক
অপর বর্গের পরিসীমা = ৪ক
সুতরাং , অপর বর্গের বাহু = ক
বর্গের বাহু ক হলে ক্ষেত্রফল= ক
ক্ষেত্রফলের অনুপাত =(৪ক): ক = ১৬:১
সঠিক উত্তর অপশনে নেই। তাই এটি বাতিল করা হয়েছে।

৫২.
যদি (x-y, 3) = (0, x+2y) হয় ,তবে x এবং y এর মান কত?
  1. ক) (-1,-1)
  2. খ) (1,3)
  3. গ) (1,1)
  4. ঘ) (-1,-3)
ব্যাখ্যা

x - y =0 ---(1)
x+2y = 3 --(2)
(1) এবং (2) সমাধান করে পায়,
x,y = 1,1

৫৩.
একটি ঘনকে পৃষ্টে কয়টি বর্গক্ষেত্র থাকে?
  1. ক) ৪
  2. খ) ৮
  3. গ) ৬
  4. ঘ) ২৪
ব্যাখ্যা
একটি ঘনকের ছয়টি পৃষ্টে ৬ টি বর্গক্ষেত্র আছে।
৫৪.
একটি পণ্য ২০% ক্ষতিতে ৫৬০ টাকায় বিক্রয় করা হয়। পণ্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৬৪২
  2. খ) ৬৯০
  3. গ) ৬০০
  4. ঘ) ৭০০
ব্যাখ্যা

২০% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয়মূল্য হয় ৮০ টাকা
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ৫৬০ টাকা হলে ক্রয়মূল্য (৫৬০X১০০)/৮০ = ৭০০ টাকা

৫৫.
a +b = 6, এবং a-b=4 হলে, a2 + b2 এর মান কত?
  1. ক) 25
  2. খ) 26
  3. গ) 24
  4. ঘ) 21
ব্যাখ্যা

প্রথম পদ্ধতি,
a2 + b=1/2{ (a+b)2 + (a-b)2} =1/2(36+16) = 26
দ্বিতীয় পদ্ধতি,
a +b = 6…(i) & a-b=4….(ii)
(i)+(ii), 2a = 10
So, a = 5 & b = 1
∴a2 + b2 = 25 + 1 = 26

৫৬.
৭, ১৪, ২৮, ৫৬ ...... ক্রমধারার ষষ্ঠ পদটি কত?
  1. ক) ২২৪
  2. খ) ৮৪
  3. গ) ১১২
  4. ঘ) ১২০
ব্যাখ্যা
ধারাটিতে দেখা যায় প্রতিটি পদ আগের পদের দ্বিগুণ। পঞ্চম পদটি হবে ৫৬X২=১১২ এবং ষষ্ঠ পদ = ১১২X২=২২৪ ।
৫৭.
১৫ টি গরুর মূল্য ৫ টি ঘোড়ার মূল্যের সমান । ২ টি ঘোড়ার মূল্য ৩,০০০ টাকা হলে ১ টি গুরুর মূল্য কত?
  1. ক) ৬০০ টাকা
  2. খ) ৬৫০ টাকা
  3. গ) ৫০০ টাকা
  4. ঘ) ৭০০ টাকা
ব্যাখ্যা

২ টি ঘোড়ার মূল্য ৩০০০ টাকা হলে ১ টি ঘোড়ার মূল্য ১৫০০ টাকা
শর্তমতে, ৫ টি ঘোড়ার মূল্য ৫X১৫০০ = ৭৫০০ টাকা হলে ১৫ টি গরুর মুল্যও ৭৫০০ টাকা
∴ ১ টি গরুর মূল্য ৭৫০০/১৫ = ৫০০ টাকা

৫৮.
একটি গাড়ীর চাকা প্রতি মিনিটে ১২ বার ঘোরে । চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রী ঘুরবে?
  1. ক) ৯০
  2. খ) ৩৬০
  3. গ) ৩০০
  4. ঘ) ১৮০
ব্যাখ্যা
৫ সেকেন্ডে ঘুরে = (৩৬০×১২×৫)/৬০° = ৩৬০°
৫৯.
6a2bc, 8ab2c, 6a2b2c এর ল.সা.গু কোনটি?
  1. ক) 48a2b2c2
  2. খ) 48 abc
  3. গ) 24a2b2c
  4. ঘ) 6abc
ব্যাখ্যা
8 এবং 6 এর ল.সা.গু হচ্ছে 24 এবং a, b, c এর সর্বোচ্চ ঘাতগুলো হচ্ছে a2, b2, c.
৬০.
বাংলাদেশে মর্যাদা অনুসারে দ্বিতীয় বীরত্বসূচক খেতাব কোনটি?
  1. ক) বীর প্রতীক
  2. খ) বীরশ্রেষ্ঠ
  3. গ) বীর উত্তম
  4. ঘ) বীর বিক্রম
ব্যাখ্যা
বাংলাদেশে মর্যাদা অনুসারে ২য় বীরত্বসূচক খেতাব বীর উত্তম। ১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেছিল। ৭ জন বীরশ্রেষ্ঠ, ৬৮ জন বীর উত্তম, ১৭৫ জন বীর বিক্রম এবং ৪২৬ জন কে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছিল। [Source: Banglapedia]
৬১.
বাংলা নববর্ষ প্রবর্তন করেন কে?
  1. ক) সম্রাট আকবর
  2. খ) লহ্মণ সেন
  3. গ) শেরশাহ
  4. ঘ) সম্রাট শাহজাহান
ব্যাখ্যা
কৃষিকাজের সুবিধার জন্য সম্রাট আকবর ১৫৮৪ সালে ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা তার সিংহাসন আরোহণ (১৫৫৬ সাল) থেকে গণনা করা শুরু হয়। [সূত্র: বাংলাপিডিয়া।]
৬২.
বঙ্গবন্ধুর জন্মদিবসকে দিবস হিসেবে পালন করা হয়?
  1. ক) শিশু দিবস
  2. খ) অটিজম দিবস
  3. গ) পরিবেশ দিবস
  4. ঘ) জাতীয় টিকা দিবস
ব্যাখ্যা
জাতীয় শিশু ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম দিবস দিবস ১৭ মার্চ।
Source:dss.gov.bd
৬৩.
বড়পুকুরিয়া কয়লা খনি কত সালে আবিষ্কৃত হয়?
  1. ক) ১৯৮৫
  2. খ) ১৯৭৮
  3. গ) ১৯৮৩
  4. ঘ) ১৯৯০
ব্যাখ্যা
বড়পুকুরিয়া কয়লাখনি বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা খনি। এটি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত। এটি আবিষ্কৃত হয় ১৯৮৫ সালে। এর থেকে প্রাপ্ত কয়লা দিয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
Source:parbatipur.dinajpur.gov.bd
৬৪.
ইয়েরেভান কোন দেশের রাজধানী?
  1. ক) বেলজিয়াম
  2. খ) ভিয়েতনাম
  3. গ) ডেনমার্ক
  4. ঘ) আর্মেনিয়া
ব্যাখ্যা

আর্মেনিয়া এর রাজধানী ইয়েরেভান।
ভিয়েতনামের রাজধানী হ্যানয়।
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস।

৬৫.
মিয়ানমার হতে যে নদীগুলো বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম কী?
  1. ক) পদ্মা, নাফ, মাতামুহুরি
  2. খ) সাঙ্গু, নাফ, মাতামুহুরি
  3. গ) সাঙ্গু, নাফ, যমুনা
  4. ঘ) মেঘনা, নাফ, সুরমা
ব্যাখ্যা
মিয়ানমার থেকে বাংলাদেশে আসা নদী তিনটি । নদীগুলো হলো নাফ, মাতামুহুরী ও সাঙ্গু।
Source: jugantor.com
৬৬.
ঐতিহাসিক ৬ দফা দিবস কবে?
  1. ক) ৫ জুন
  2. খ) ৬ জুন
  3. গ) ৭ জুন
  4. ঘ) ৮ জুন
ব্যাখ্যা
১৯৬৬ সালের ৭ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ-আন্দোলনের সূচনা হয়। সূত্রঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৬৭.
১৯৭১ সালে টাঙ্গাইল জেলা কত নং সেক্টরে ছিল?
  1. ক) ৮
  2. খ) ১১
  3. গ) ৫
  4. ঘ) ২
ব্যাখ্যা
কিশোরগঞ্জ মহকুমা বাদে সমগ্র ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা এবং নগরবাড়ি-আরিচা থকে ফুলছড়ি-বাহাদুরাবাদ পর্যন্ত যমুনা নদী ও তীর অঞ্চল ছিল ১১ নং সেক্টরের এলাকা।
৬৮.
বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন কত সালে চালু হয়?
  1. ক) ১৯৮৮
  2. খ) ১৯৮৯
  3. গ) ১৯৯০
  4. ঘ) ১৯৯৩
ব্যাখ্যা
১৯৯০ সালের ১৩ ফেব্রুয়ারী বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয়। এর ফলে ১ জানুয়ারী ১৯৯৩ থেকে সারাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন চালু হয়। এর পূর্বে ১৯৯২ সালে প্রাথমিকভাবে ৬৮ টি উপজেলায় এই আইন চালু হয়।
সূত্রঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
৬৯.
ইউনেস্কো বাংলাদেশের কোন মসজিদকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে?
  1. ক) কুসুম্বা মসজিদ
  2. খ) আতিয়া জামে মসজিদ
  3. গ) ষাট গম্বুজ মসজিদ
  4. ঘ) ছোট সোনা মসজিদ
ব্যাখ্যা
খান জাহান আলী ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের একজন স্থানীয় শাসক। তিনি রাজা গণেশকে পরাজিত করে বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসলামের পতাকা উড্ডীন করেন। পঞ্চদশ শতাব্দীতে বাগেরহাট জেলায় তিনি বাংলাদেশের মধ্যযুগের সবচেয়ে বড় মসজিদ ‘ষাট গম্বুজ মসজিদ’ নির্মাণ করেন। ১৯৮৫ সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে।
সূত্র- বোর্ড বই, নবম-দশম শ্রেণি ও ইউনেস্কো ওয়েবসাইট।
৭০.
জাতীয় শহিদ মিনারের স্থাপতি কে?
  1. ক) মুঈনুল হোসেন
  2. খ) জয়নুল আবেদীন
  3. গ) হামিদুর রহমান
  4. ঘ) এস এম সুলতান
ব্যাখ্যা
১৯৫২ সালের ২১ ও ২২ শে ফেব্রুয়ারি মাতৃভাষার দাবি জানাতে গিয়ে পুলিশের গুলিতে শহিদদের স্মরণে ২৩শে ফেব্রুয়ারি ছাত্ররা সারারাত জেগে একটি শহিদ মিনার নির্মাণ করে। পরে পুলিশ শহিদ মিনারটি ভেঙ্গে দেয়। ১৯৬৩ সালে অস্থায়ী শহিদ মিনারের স্থলে শিল্পী হামিদুর রহমানের নকশা ও পরিকল্পনায় শহিদ মিনার নির্মাণ করা হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী শহিদ মিনারটি ভেঙ্গে দেয়। ১৯৭২ সালে পূর্বের নকশা অনুযায়ী বর্তমান শহিদ মিনারটি পুনরায় নির্মাণ করা হয়। সূত্র- বোর্ড বইঃ নবম-দশম শ্রেণি।
৭১.
কোন বছর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৮২১
  2. খ) ১৯১১
  3. গ) ১৯২১
  4. ঘ) ১৯৩১
ব্যাখ্যা
১৯২০ সালে ভারতীয় বিধানসভায় গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইনবলে ১৯২১ সালের ১ জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। ঢাকার রমনা এলাকার প্রায় ৬০০ একর জমি নিয়ে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
উৎসঃ বাংলাপিডিয়া
৭২.
বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে অংশগ্রহণ করেন?
  1. ক) ২৯
  2. খ) ৩০
  3. গ) ২৭
  4. ঘ) ২৮
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে সদস্যপদ লাভ করে। একই অধিবেশনে ২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন। বঙ্গবন্ধু জাতিসংঘের কেবল ২৯তম অধিবেশনেই অংশগ্রহণ করেন। সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট।
৭৩.
ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা কি হিসেবে স্বীকৃতি দেয় কবে?
  1. ক) ১৯৯৯ সালের ১৭ নভেম্বর
  2. খ) ১৯৯৯ সালের ১৮ নভেম্বর
  3. গ) ১৯৯৮ সালের ১৭ নভেম্বর
  4. ঘ) ১৯৯৮ সালের ১৮ নভেম্বর
ব্যাখ্যা
১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এই স্বীকৃতি ভাষা আন্দোলনের গুরুত্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি করেছে। সূত্র- বোর্ড বইঃ নবম-দশম শ্রেণি।
৭৪.
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) এর সদরদপ্তর কোথায়?
  1. ক) রোম
  2. খ) ভিয়েনা
  3. গ) জেনেভা
  4. ঘ) প্যারিস
ব্যাখ্যা
The IAEA was created in 1957 in response to the deep fears and expectations generated by the discoveries and diverse uses of nuclear technology. Source: iaea.org
৭৫.
CPU এর প্রধান অংশ কোনটি?
  1. ক) মাউস
  2. খ) কি-বোর্ড
  3. গ) অপারেটিং সিস্টেম
  4. ঘ) গাণিতিক যুক্তি ইউনিট
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসর বা সিপিইউ কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। CPU (Central Processing Unit) তিনটি ভাগে বিভক্ত। যথাঃ গাণিতিক যুক্তি ইউনিট, নিয়ন্ত্রণ ইউনিট এবং রেজিস্টার স্মৃতি।
৭৬.
ওয়াইফাই ( Wi-Fi) এর পূর্ণরুপ কী?
  1. ক) Wireless Fidelity
  2. খ) Wireless Fertility
  3. গ) Wireless Field
  4. ঘ) Wireless Function
ব্যাখ্যা
'Wi-Fi' এর পূর্ণরূপ-- Wireless Fidelity। ওয়াই-ফাই হচ্ছে একটি জনপ্রিয় তারবিহীন প্রযুক্তি যা ব্যবহার করে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ কিংবা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান করতে পারে। এটি প্রযুক্তিগতভাবে আইইইই ৮০২.১১বি নামে পরিচিত। উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭৭.
Mail merge কোন ধরনের সফটওয়্যার দিয়ে করা যায়?
  1. ক) MS Word
  2. খ) MS Excel
  3. গ) MS Power Point
  4. ঘ) MS Outlook
ব্যাখ্যা
MS Word দিয়ে Mail merge করা যায়।একই চিঠিকে চাহিদামতো কয়েকটি ঠিকানায় একসাথে পাঠানোর উপযোগী করাকে মেইল মার্জ বলে।
৭৮.
MS Word এ Cut করার শর্টকাট কমান্ড কোনটি?
  1. ক) Ctrl +X
  2. খ) Ctrl +V
  3. গ) Ctrl +C
  4. ঘ) Alt +C
ব্যাখ্যা
MS Word এ Cut করার শর্টকাট কমান্ড Ctrl +X এবং Ctrl + v হলো paste করার শর্টকাট কমান্ড।
৭৯.
ফিদেল কাস্ত্রো কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
  1. ক) ফিজি
  2. খ) ভারত
  3. গ) কিউবা
  4. ঘ) বলিভিয়া
ব্যাখ্যা
১৯৫৯ সালে কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে ফিদেল কাস্ত্রো তৎকালীন সরকারের পতন ঘটিয়ে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন। ১৯৭৬ সালে পদটি বিলুপ্ত করার পর তিনি পার্টি প্রধান ও দেশটির প্রেসিডেন্ট হন।
উৎসঃ সাম্প্রতিক সমাচার
৮০.
লর্ড ক্লাইভ কত সালে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক করেন?
  1. ক) ১৭৬০
  2. খ) ১৭৬৫
  3. গ) ১৭৯০
  4. ঘ) ১৭৭০
ব্যাখ্যা
১৭৬৫ খ্রিস্টাব্দে লর্ড ক্লাইভ মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করার পর কোম্পানির পক্ষে লর্ড ক্লাইভ বাংলার নবাব নজম-উদ্-দৌলাকে কাঙ্ক্ষিত ৫৩ লক্ষ টাকা দেবার বিনিময়ে রাজস্ব আদায় এবং দেওয়ানি মামলার ভার গ্রহণ করলেন ।
উৎসঃ বাংলাপিডিয়া
৮১.
মালয়েশিয়ার রাজধানীর নাম কি?
  1. ক) রোম
  2. খ) রিয়াদ
  3. গ) কুয়ালালামপুর
  4. ঘ) কলম্বো
ব্যাখ্যা
ইতালির রাজধানী রোম, সৌদি আরবের রাজধানী রিয়াদ, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এবং শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অবস্থিত ।
Source: Britannica
৮২.
OIC- এর সদস্য সংখ্যা কত?
  1. ক) ১২৩
  2. খ) ৫৭
  3. গ) ৭৬
  4. ঘ) ২৩
ব্যাখ্যা
The Organisation of Islamic Cooperation (OIC) is the second largest inter-governmental organization after the United Nations with a membership of 57 states spread over four continents. The Organization is the collective voice of the Muslim world. Its Headquarters is in Jeddah, Kingdom of Saudi Arabia.
Source: OIC website
৮৩.
একটি কম্পিউটারের ব্যবহৃত ধীরগতির মেমোরি কোনটি?
  1. ক) ডিস্ক ড্রাইভ
  2. খ) কী -বোর্ড
  3. গ) ক্যাশ
  4. ঘ) রেজিস্টার
ব্যাখ্যা
নিচের ছবিতে দেখুন - (University Book)
৮৪.
আমেরিকা গৃহযুদ্ধকালীন প্রেসিডেন্ট কে ছিলেন?
  1. ক) জর্জ ওয়াশিংটন
  2. খ) আব্রাহাম লিংকন
  3. গ) থমাস জেফারসন
  4. ঘ) অ্যান্ড্রু জ্যাকসন
ব্যাখ্যা
১৮৬১ সাল থেকে ১৮৬৫ সালপর্যন্ত সংঘটিত আমেরিকান সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ চলাকালীন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিংকন৷
Source: Britannica
৮৫.
কোনটি G-8 ভুক্ত দেশ নয়?
  1. ক) ফ্রান্স
  2. খ) জাপান
  3. গ) কানাডা
  4. ঘ) তুরঙ্ক
ব্যাখ্যা
G-8 Members are the United States, the United Kingdom, France, Germany, Italy, Canada, and Japan.
Source: Britannica
৮৬.
এশিয়ার সবচেয়ে বড় দেশ কোনটি?
  1. ক) চীন
  2. খ) ভারত
  3. গ) কাজাখস্তান
  4. ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
এশিয়ার সবচেয়ে বেশি এলাকা জুড়ে আছে রাশিয়া এবং এশিয়ার সবচেয়ে দেশ চীন
Source: Worldatlas
৮৭.
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত?
  1. ক) ২৪০০ মেগাওয়াট
  2. খ) ২৮০০ মেগাওয়াট
  3. গ) ৩২০০ মেগাওয়াট
  4. ঘ) ১৪০০ মেগাওয়াট
ব্যাখ্যা
বাংলাদেশে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন কার্যক্রম শুরু হয়েছে ২০১৭ সালে।
Source: bbc.com
৮৮.
'ডন' কোন দেশের পত্রিকা?
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) শ্রীলংকা
  4. ঘ) পাকিস্তান
ব্যাখ্যা
Dawn is Pakistan's oldest, leading and most widely read English-language newspaper and is the country's newspaper of record.
Source: dawn.com
৮৯.
২০২২ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) ইংল্যান্ড
  2. খ) ব্রাজিল
  3. গ) কাতার
  4. ঘ) আর্জেন্টিনা
ব্যাখ্যা
২০২২ সালে অনুষ্ঠিত হওয়া ২২তম ফিফা বিশ্বকাপ ফুটবল আসর কাতারে অনুষ্ঠিত হবে।
Source: Fifa
৯০.
কি-বোর্ড কী রকম ডিভাইস?
  1. ক) ইনপুট ডিভাইস
  2. খ) আউটপুট ডিভাইস
  3. গ) অভ্যন্তরীণ ডিভাইস
  4. ঘ) বহিরাগত ডিভাইস
ব্যাখ্যা
যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস। যেমন- কি-বোর্ড, মাউস ইত্যাদি। আর যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস। যেমন- প্রিন্টার। আবার এমনও কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে। যেমন- পেনড্রাইভ।
৯১.
Like priest , Like pupil এর বাংলা প্রবচন কোনটি?
  1. ক) যেমন কর্ম, তেমন ফল
  2. খ) যেমন গাওয়া, তেমন পাওয়া
  3. গ) যেমন গুরু, তেমন চেলা
  4. ঘ) যেমন কুকুর, তেমন মুগুর
ব্যাখ্যা
কোন ব্যখ্যা যোগ করা হয়নি
৯২.
চীনের মুদ্রার নাম কী?
  1. ক) রিংগিত
  2. খ) দিনার
  3. গ) লিরা
  4. ঘ) আরএমবি
ব্যাখ্যা
Renminbi(RMB or CNY) is the official name of the currency introduced by the Communist People's Republic of China at the time of its foundation in 1949. This translates as 'the people's money'. The basic unit is the Yuan.
Source: BBC
৯৩.
মিতি শব্দের অর্থ -
  1. ক) ভূমি
  2. খ) সম্পূরক
  3. গ) পরিমাপ
  4. ঘ) সরলরেখা
ব্যাখ্যা
জ্যামিতি শব্দকে ভাগ করলে দু’টি অংশ পাওয়া যায়, জ্যা এবং মিতি। জ্যা অর্থ ভূমি মিতি অর্থ পরিমাপ। কাজেই যে শাস্ত্রে ভূমির পরিমাপ নিয়ে আলোচনা করা হয় তাকেই জ্যামিতি বলে।
৯৪.
মিয়ানমারে রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় কত সালে?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৮২
  3. গ) ১৯৯২
  4. ঘ) ২০১৮
ব্যাখ্যা
Rohingya Muslims are not considered one of the country's 135 official ethnic groups and have been denied citizenship in Myanmar since 1982.
Source: aljazeera.com
৯৫.
3x2 - x + 5=0 সমীকরণে x2 এর সহগ কত?
  1. ক) 3
  2. খ) -1
  3. গ) 2
  4. ঘ) 1
ব্যাখ্যা

একটি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হল a⋅x2+ b⋅x + c = 0 যেখানে a(≠0),b,c তিনটি ধ্রুবক রাশি। a, b হল যথাক্রমে x2 এবং x এর সহগ এবং c কে সমীকরণটির ধ্রুবক পদ বলে।

৯৬.
বিশুদ্ধ চলিত ভাষা কোনটি?
  1. ক) সামনে একটি বাঁশ বাগান পড়ল ।
  2. খ) সামনে একটা বাঁশ বাগান পড়িল।
  3. গ) সম্মুখে একটা বাঁশ বাগান পড়ল।
  4. ঘ) সামনে একটা বাঁশ বাগান পড়ল।
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৯৭.
খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) জেনেভা
  3. গ) রোম
  4. ঘ) ভিয়েনা
ব্যাখ্যা
সাত পাহাড়ের দেশ- রোম। রোম ১৯৬০ গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করে এবং এতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত। সূত্রঃ ব্রিটানিকা।
৯৮.
'জজ সাহেব' কোন সমাস?
  1. ক) দ্বন্দ্ব
  2. খ) কর্মধারয়
  3. গ) তৎপুরুষ
  4. ঘ) বহুব্রীহি
ব্যাখ্যা
দুটি বিশেষ্য পদে একই ব্যাক্তি বা বস্তুকে বোঝালে কর্মধারয় সমাস হয়। জজ সাহেব = যিনি জজ তিনিই সাহেব।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণী।
৯৯.
বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে উঠার যোগ্যতা অর্জনের জন্য কোন বিষয়টি বিবেচনা করা হয়নি?
  1. ক) মাথাপিছু আয়
  2. খ) মানবসম্পদ
  3. গ) অর্থনৈতিক ঝুঁকি
  4. ঘ) শিক্ষা
ব্যাখ্যা
স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে তিনটি বিষয় বিবেচনা করা হয়। এগুলো হলো মাথাপিছু আয়, মানবসম্পদ ও অর্থনৈতিক ঝুঁকি। সূত্রঃ প্রথম আলো।
১০০.
CNG এর পূর্ণরুপ কী?
  1. ক) Compound Natural Gas
  2. খ) Coated Natural Gas
  3. গ) Common Natural Gas
  4. ঘ) Compressed Natural Gas
ব্যাখ্যা
CNG - Compressed Natural Gas