পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 20 mins১৩২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৩৩
সিলেবাস
২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট (প্রতি ১০ দিনে একটা করে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৩৩ প্রশ্ন

.
কারবালা ও ইসলামী বিয়োগান্তক কাহিনী নিয়ে রচিত সাহিত্য কোনটি?
  1. ক) মর্সিয়া সাহিত্য
  2. খ) নাথ সাহিত্য
  3. গ) পুঁথি সাহিত্য
  4. ঘ) লোকসাহিত্য
সঠিক উত্তর:
ক) মর্সিয়া সাহিত্য
উত্তর
সঠিক উত্তর:
ক) মর্সিয়া সাহিত্য
ব্যাখ্যা
ফারসি 'মর্সিয়া' শব্দটির অর্থ শোকগাথা। শোকবিষয়ক রচনাকে মর্সিয়া সাহিত্য বা শোককাব্য বলা হয়।
এটি মূলত কারবালা ও ইসলামী বিয়োগান্তক কাহিনী নিয়ে রচিত।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
ময়মনসিংহ গীতিকা কার সম্পাদনায় প্রকাশিত হয়?
  1. ক) আশুতোষ মুখোপাধ্যায়
  2. খ) দীনেশচন্দ্র সেন
  3. গ) চন্দ্রকুমার দে
  4. ঘ) জসীমউদ্দীন
সঠিক উত্তর:
খ) দীনেশচন্দ্র সেন
উত্তর
সঠিক উত্তর:
খ) দীনেশচন্দ্র সেন
ব্যাখ্যা
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীনেশচন্দ্র সেনের আগ্রহে এগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। চন্দ্রকুমার দে ছিলেন ময়মনসিংহ নিবাসী। দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ময়মনসিংহ গীতিকা প্রকাশিত হয়। মৈমনসিংহ গীতিকা বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
'না রবে প্রসাদগুণ না হবে রসাল। অতএব কহি ভাষা যাবনী মিশাল।' উক্তিটির রচয়িতা-
  1. ক) গোবিন্দচন্দ্র
  2. খ) আলাওল
  3. গ) ভারতচন্দ্র
  4. ঘ) মুকুন্দরাম
সঠিক উত্তর:
গ) ভারতচন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারতচন্দ্র
ব্যাখ্যা
ভারতচন্দ্র রায়গুণাকর অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা। তাঁর বিখ্যাত কিছু উক্তি- ১. না রবে প্রসাদগুণ না হবে রসাল। অতএব কহি ভাষা যাবনী মিশাল, ২. 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'। এটা অন্নদামঙ্গল কাব্যের চরিত্র ঈশ্বরী পাটনীর উক্তি। ৩. নগর পুড়িলে দেবালয় কি এড়ায়? ৪. বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষণেকে চাঁদ। ৫. অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাই তার কপালে আগুন। ৬. মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
'পরশুরাম' কার ছদ্মনাম?
  1. ক) কালিপ্রসন্ন
  2. খ) রাজশেখর বসু
  3. গ) সমরেশ বসু
  4. ঘ) বিমল ঘােষ
সঠিক উত্তর:
খ) রাজশেখর বসু
উত্তর
সঠিক উত্তর:
খ) রাজশেখর বসু
ব্যাখ্যা
রাজশেখর বসুর ছদ্মনাম- পরশুরাম, কালিপ্রসন্ন সিংহের- হুতােম পেচা ও বিমল ঘােষের ছদ্মনাম- মৌমাছি। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য কোনটি?
  1. ক) নেকড়ে অরণ্য
  2. খ) হাঙর নদী গ্রেনেড
  3. গ) বাসন
  4. ঘ) নিজ বাসভূমে
সঠিক উত্তর:
গ) বাসন
উত্তর
সঠিক উত্তর:
গ) বাসন
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য- বাসন। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস- শওকত ওসমানের নেকড়ে অরণ্য। সেলিনা হােসেনের ‘হাঙর নদী গ্রেনেড'। শামসুর রাহমানের কাব্য- নিজ বাসভূমে। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়'- পঙক্তিটির উৎস কী
  1. ক) বাউল পদাবলীর অন্তর্গত
  2. খ) শাক্ত পদাবলীর অন্তর্গত
  3. গ) বৈষ্ণব পদাবলীর অন্তর্গত
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) বাউল পদাবলীর অন্তর্গত
উত্তর
সঠিক উত্তর:
ক) বাউল পদাবলীর অন্তর্গত
ব্যাখ্যা
এটি বাউল পদাবলীর অন্তর্গত। বাউল সম্রাট লালনের একটি গান। লালনের গান 'লালন গীতি’ বা ‘লালন সংগীত' নামে পরিচিত। কবিগুরু রবীন্দ্রনাথও লালনের গানে প্রভাবিত হয়েছিলেন এবং এ গান সংগ্রহ ও প্রকাশ করেন। মূলত রবীন্দ্রনাথের প্রচেষ্টায়ই লালন সংগীত মানুষের কাছে পরিচিতি পায়। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
মুক্তিযুদ্ধ ভিত্তিতে রচিত শওকত ওসমানের উপন্যাস--
  1. ক) নেত্রপথ
  2. খ) চৌরসন্ধি
  3. গ) ডিগবাজী
  4. ঘ) জলাঙ্গী
সঠিক উত্তর:
ঘ) জলাঙ্গী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জলাঙ্গী
ব্যাখ্যা
শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস- দুই সৈনিক (১৯৭৩), নেকড়ে অরণ্য (১৯৭৩), জাহান্নাম হইতে বিদায়, জলাঙ্গী ইত্যাদি। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
‘হ-য-ব-র-ল' কার লেখা?
  1. ক) উপেন্দ্রকিশাের রায় চৌধুরী
  2. খ) সুকুমার রায়
  3. গ) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
  4. ঘ) সত্যজিৎ রায়
সঠিক উত্তর:
খ) সুকুমার রায়
উত্তর
সঠিক উত্তর:
খ) সুকুমার রায়
ব্যাখ্যা
সুকুমার রায় একজন ছড়াকার ও শিশুসাহিত্যিক। তার রচিত শিশুতােষ গ্রন্থ- 'আবােল-তাবোল' (১৯২৩), হ-য-ব-র-ল (১৯২৪), পাগলা দাশু (১৯৪০), বহুরূপী (১৯৪৪)। উল্লেখ্য উপেন্দ্রকিশোর রায় চৌধুরী তার পিতা, সত্যজিৎ রায় তার ছেলে। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
নিচের কোনটি কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য?
  1. ক) অগ্নি-বীণা
  2. খ) দোলনচাঁপা
  3. গ) চন্দ্রবিন্দু
  4. ঘ) বিষের বাঁশি
সঠিক উত্তর:
খ) দোলনচাঁপা
উত্তর
সঠিক উত্তর:
খ) দোলনচাঁপা
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের প্রধান কাব্য- দোলনচাঁপা, সিন্ধু-হিন্দোল ইত্যাদি, চন্দ্রবিন্দু- হাসি ও ব্যঙ্গের কাব্য। অগ্নি-বীণা তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ এবং বিষের বাঁশি একটি বিদ্রোহাত্মক ও প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১০.
কোনটি 'বিষাদ সিন্ধু' উপন্যাসের চরিত্র নয়?
  1. ক) জয়নব
  2. খ) কাসেম
  3. গ) হােসেন
  4. ঘ) কুবের
সঠিক উত্তর:
ঘ) কুবের
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কুবের
ব্যাখ্যা
কুবের ‘পদ্মা নদীর মাঝি' উপন্যাসের প্রধান চরিত্র। আর বাকিগুলো 'বিষাদ সিন্ধু' উপন্যাসের চরিত্র। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১১.
'বাকের ভাই' চরিত্রটি আমরা কোথায় দেখতে পাই?
  1. ক) মঞ্চনাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়' তে
  2. খ) সংশপ্তক' উপন্যাসের টিভি সিরিয়ালে
  3. গ) টিভি সিরিয়াল ‘কোথাও কেউ নেই’-তে
  4. ঘ) হুমায়ুন আহমেদের টিভি সিরিয়াল 'বহুব্রীহি’-তে
সঠিক উত্তর:
গ) টিভি সিরিয়াল ‘কোথাও কেউ নেই’-তে
উত্তর
সঠিক উত্তর:
গ) টিভি সিরিয়াল ‘কোথাও কেউ নেই’-তে
ব্যাখ্যা
বাকের ভাই হচ্ছে হুমায়ুন আহমেদের রচনায় বরকত উল্লাহ্‌র পরিচালনায় পরিচালিত ধারাবাহিক নাটক 'কোথাও কেউ নেই' এর প্রধান চরিত্র, যা ১৯৯০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছিল এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। এর চরিত্র চরিত্রায়ণ করেছেন- আসাদুজ্জামান নূর (ডাকনাম-বাকের ভাই)। পেশা- মুলত কিছুই করত না, সাধারনত মানুষদের বিপদে সাহায্য করত। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১২.
'স্বাধীনতা তুমি' কবিতাটি কে রচনা করেন?
  1. ক) সৈয়দ শামসুল হক
  2. খ) ফররুখ আহমদ
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) হুমায়ুন আহমেদ
সঠিক উত্তর:
গ) শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
গ) শামসুর রাহমান
ব্যাখ্যা
শামসুর রাহমানের ‘বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা- 'স্বাধীনতা তুমি' (স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুলের ঝাঁকড়া চুলের বাবরি দোলানাে মহাপুরুষ)।
১৩.
কোন দুইজন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত?
  1. ক) উইলিয়াম কেরি ও ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. খ) উইলিয়াম কেরি ও রামমােহন রায়
  3. গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু
  4. ঘ) রামরাম বসু ও গঙ্গাকিশোর ভট্টাচার্য
সঠিক উত্তর:
গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু
উত্তর
সঠিক উত্তর:
গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু
ব্যাখ্যা
ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতগণ হলেন- উইলিয়াম কেরী, রামরাম বসু, গোলকনাথ শর্মা, মৃত্যুঞ্জয়‌ বিদ্যালঙ্কার, তারিণীচরণ মিত্র, রাজীবলােচন, চণ্ডীচরণ মুনশী ইত্যাদি। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা।
১৪.
‘আনন্দমঠ' উপন্যাসের লেখক কে?
  1. ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  3. গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) আনন্দমােহন বাগচী
সঠিক উত্তর:
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস- আনন্দমঠ (১৮৮২)। এ উপন্যাসটি ছিয়াত্তরের‌ মন্বন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের কাহিনী অবলম্বনে রচিত। এতে 'বন্দে মাতরম' সঙ্গীতটি সংযােজিত আছে। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৫.
‘আধ্যাত্মিকা’ উপন্যাসের লেখক কে?
  1. ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) দমােদর বন্দ্যোপাধ্যায়
  3. গ) প্যারীচাঁদ মিত্র
  4. ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
গ) প্যারীচাঁদ মিত্র
উত্তর
সঠিক উত্তর:
গ) প্যারীচাঁদ মিত্র
ব্যাখ্যা
আধ্যাত্মিকা (১৮৮০) উপন্যাসের লেখক প্যারীচাঁদ মিত্র। তার অন্যান্য গ্রন্থ- মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায় (১৮৫৯), রামারঞ্জিকা (১৮৬০), গীতাঙ্কুর (১৮৬১), যৎকিঞ্চিৎ (১৮৬৫), অভেদী (১৮৭১), বামাতােষিণী (১৮৮১)। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৬.
'তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি।'- রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
  1. ক) পূরবী
  2. খ) আকাশ প্রদীপ
  3. গ) সেঁজুতি
  4. ঘ) শেষ লেখা
সঠিক উত্তর:
ঘ) শেষ লেখা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শেষ লেখা
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কাব্য 'শেষলেখা' (১৯৪১) এর কবিতা 'তোমার সৃষ্টির পথ'র বিখ্যাত লাইন- 'তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনাজালে হে ছলনাময়ী। মিথ্যা বিশ্বাসের ফাঁদে পেতেছ নিপুণ হাতে সরল জীবনে।' উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১৭.
'মুখে-ভাত' কোন সমাসের উদাহরণ?
  1. ক) অলুক দ্বন্দ্ব
  2. খ) অলুক তৎপুরুষ
  3. গ) প্রাদি সমাস
  4. ঘ) অলুক বহুব্রীহি
সঠিক উত্তর:
ঘ) অলুক বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অলুক বহুব্রীহি
ব্যাখ্যা
যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয় না তাকে অলুক বহুব্রীহি বলে। অলুক বহুব্রীহি সমাসে সমস্ত পদটি বিশেষণ হয়। যথা- মাথায় পাগড়ি যার = মাথায়পাগড়ি, গলায় গামছা যার = গলায়গামছা। এরূপ- হাতে-ছড়ি, কানে-কলম, হাতে-বেড়ি, গায়ে-পড়া, মাথায়-ছাতা, মুখে-ভাত, কানে-খাটো ইত্যাদি। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৮.
নিচের কোন বানানটি ভুল?
  1. ক) রুক্মিনী
  2. খ) ক্রন্দন
  3. গ) পিণাক
  4. ঘ) লণ্ঠন
সঠিক উত্তর:
ক) রুক্মিনী
উত্তর
সঠিক উত্তর:
ক) রুক্মিনী
ব্যাখ্যা
ঋ, র, ষ- এর পরে স্বরধ্বনি, ষ, য়, ব, হ, ং, এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য 'ণ' হয়। যেমন- কৃপণ, হরিণ, অর্পণ, লক্ষণ, ব্রাহ্মণ, রুক্মিণী ইত্যাদি। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৯.
নিচের কোনটি ব্যঞ্জনসন্ধির উদাহরণ নয়?
  1. ক) পদ্ধতি
  2. খ) সংস্কৃতি
  3. গ) ষড়ানন
  4. ঘ) গবেষণা
সঠিক উত্তর:
ঘ) গবেষণা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গবেষণা
ব্যাখ্যা
স্বরে-ব্যজ্ঞনে, ব্যজ্ঞনে-স্বরে ও ব্যজ্ঞনে-ব্যজ্ঞনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জনসন্ধি বলে। পদ্ + হতি = পদ্ধতি, সম্ + কৃতি = সংস্কৃতি, ষট্ + আনন = ষড়ানন ইত্যাদি। আর স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি। যেমন- গো + এষণা = গবেষণা, গিরীন্দ্র = গিরি + ইন্দ্র, নদ্যম্বু = নদী + অম্বু ইত্যাদি। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২০.
নিচের কোনটি কম্পনজাত ধ্বনি?
  1. ক) ড়
  2. খ) ল
  3. গ) র
  4. ঘ) ঢ়
সঠিক উত্তর:
গ) র
উত্তর
সঠিক উত্তর:
গ) র
ব্যাখ্যা
ড়, ঢ়- তাড়নজাত ধ্বনি, ল- পার্শ্বিক ধ্বনি এবং র- কম্পনজাত ধ্বনি। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২১.
ভাষার মৌলিক অংশ কয়টি?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৫টি
সঠিক উত্তর:
খ) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪টি
ব্যাখ্যা
প্রত্যেক ভাষারই ৪টি মৌলিক অংশ থাকে। সেগুলো হলো- ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২২.
'আলুসিদ্ধ' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
  1. ক) আলুকে সিদ্ধ
  2. খ) সিদ্ধ আলুর ন্যায়
  3. গ) সিদ্ধ যে আলু
  4. ঘ) আলুর সিদ্ধ
সঠিক উত্তর:
গ) সিদ্ধ যে আলু
উত্তর
সঠিক উত্তর:
গ) সিদ্ধ যে আলু
ব্যাখ্যা
যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন- নীল যে পদ্ম = নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা ইত্যাদি। আবার বিশেষণ ও বিশেষ্য পদে কর্মধারয় সমাস হলে কখনো কখনো বিশেষণ পরে আসে এবং বিশেষ্য আগে যায়। যেমন- সিদ্ধ যে আলু = আলুসিদ্ধ, অধম যে নর = নরাধম। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৩.
'পারাবার' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) রত্নাকর
  2. খ) কবুতর
  3. গ) কলকণ্ঠ
  4. ঘ) নীলিমা
সঠিক উত্তর:
ক) রত্নাকর
উত্তর
সঠিক উত্তর:
ক) রত্নাকর
ব্যাখ্যা
'পারাবার' শব্দের সমার্থক শব্দ জলধি, সমুদ্র, রত্নাকর, জলনিধি, বারিধি, অর্ণব, সাগর, সিন্ধু ইত্যাদি। পারাবত শব্দের সমার্থক শব্দ কপোত, কবুতর, কলকণ্ঠ, পায়রা ইত্যাদি। আর নীলিমা শব্দের অর্থ আকাশ, অম্বর, গগন ইত্যাদি। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৪.
'তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!'- বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে।
  1. ক) অনুকার অব্যয়
  2. খ) পদান্বয়ী অব্যয়
  3. গ) অনুসর্গ অব্যয়
  4. ঘ) অনন্বয়ী অব্যয়
সঠিক উত্তর:
ঘ) অনন্বয়ী অব্যয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনন্বয়ী অব্যয়
ব্যাখ্যা

যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনাে অন্বয় বা সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশ করে তাদেরকে অনন্বয়ী অব্যয় বলে। অনন্বয়ী অব্যয় বক্তার আনন্দ, উচ্ছ্বাস, বিষাদ প্রভৃতি মনােভাব প্রকাশে সহায়তা করে।
যেমন: মরি মরি, উঃ বটে, ছিঃ প্রভৃতি।

- 'তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!'- বাক্যটিতে 'তো' অব্যয়টি অনন্বয়ী অব্যয় হিসেবে ব্যবহৃত হয়েছে, যা বাক্যের অন্য পদের সাথে সরাসরি সম্বন্ধ না রেখে একটি বিশেষ ভাব (এখানে প্রশংসা বা জোর) প্রকাশ করে।

উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

২৫.
‘সংশয়’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) নির্ভয়
  2. খ) বিস্ময়
  3. গ) দ্বিধা
  4. ঘ) প্রত্যয়
সঠিক উত্তর:
ঘ) প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রত্যয়
ব্যাখ্যা
'সংশয়' এর বিপরীত প্রত্যয়। 'নির্ভয়' এর বিপরীত ভয়। 'দ্বিধা' এর বিপরীত নির্দ্বিধা। 'বিস্ময়’ এর বিপরীত স্বাভাবিক। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৬.
নিচের কোন বানানটি ভুল?
  1. ক) গাড়োয়ান
  2. খ) সাক্ষ্যদান
  3. গ) অত্যধিক
  4. ঘ) যথাচিত
সঠিক উত্তর:
ঘ) যথাচিত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যথাচিত
ব্যাখ্যা
যথাচিত বানানটি ভুল। এর সঠিক বানান হচ্ছে- যথোচিত। যার অর্থ যথাযোগ্য বা যেমন হওয়া উচিত তেমন। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৭.
নিচের কোনটি সংস্কৃত কৃৎ প্রত্যয়ের উদাহরণ নয়?
  1. ক) ক্ষয়িষ্ণু
  2. খ) কর্তব্য
  3. গ) চলমান
  4. ঘ) বাড়তি
সঠিক উত্তর:
ঘ) বাড়তি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাড়তি
ব্যাখ্যা
বাড়তি বাংলা কৃৎ প্রত্যয়ের উদাহরণ। বাড়তি = √বাড় + তি = বাড়তি, ঘাটতি = ঘাট + তি ইত্যাদি বাংলা তি প্রত্যয়যোগে গঠিত শব্দ। বাকিগুলো সংস্কৃত কৃৎ প্রত্যয়যোগে গঠিত শব্দ। যেমন- √কৃ + তব্য = কর্তব্য, √চল + শানচ্ = চলমান, √ক্ষয়্ + ইষ্ণু = ক্ষয়িষ্ণু ইত্যাদি। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৮.
নিচের কোন বাক্যটি সঠিক নয়?
  1. ক) তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম
  2. খ) দুর্বলতাবশত অনাথ বসে পড়ল
  3. গ) সকল আলেমগণ আজ উপস্থিত
  4. ঘ) একটা গােপনীয় কথা বলি
সঠিক উত্তর:
গ) সকল আলেমগণ আজ উপস্থিত
উত্তর
সঠিক উত্তর:
গ) সকল আলেমগণ আজ উপস্থিত
ব্যাখ্যা
প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাহুল্য দোষ ঘটে এবং এর ফলে শব্দ তার যোগ্যতা হারিয়ে থাকে। যেমন- 'সকল আলেমগণ আজ উপস্থিত।' এখানে 'আলেমগণ' বহু বচনবাচক শব্দ। এর সাথে সকল শব্দটি অতিরিক্ত ব্যবহারে বাহুল্য দোষ সৃষ্টি করেছে। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৯.
নিচের কোনটি দেশি শব্দ?
  1. ক) বধূ
  2. খ) পেট
  3. গ) হত্থ
  4. ঘ) লবণ
সঠিক উত্তর:
খ) পেট
উত্তর
সঠিক উত্তর:
খ) পেট
ব্যাখ্যা
পেট দেশি শব্দ, লবণ ও বধূ তৎসম শব্দ এবং হত্থ তদ্ভব শব্দ। এছাড়াও কিছু দেশি শব্দ: আলু, কুড়ি, পেট, চুলা, ঝাঁটা, ঝোল, ডিঙা, ডিঙি, কুলা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি, ঢেউ, ঢিল, ডাহা, গঞ্জ, চোঙ্গা ইত্যাদি। তৎসম শব্দ: জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত, চন্দ্র, ভবন, ধর্ম, মনুষ্য, পাত্র, নক্ষত্র, ক্ষুধা, সূর্য, পদ্ম, ক্ষমা, অন্ন, নিমন্ত্রণ, চন্দ্র, স্বামী, পুত্র, খাদ্য, অস্তি, অদ্য, অর্ধ, ইন্দ্রাগার, উপাধ্যায়, ঊষ্ণাপন, করোতি, কথয়তি, কার্য, গৃহ, চক্র, চর্মকার, বধূ, ভক্ত, মিথ্যা, লবণ, হস্ত, স্তম্ভ ইত্যাদি। এবং অর্ধতৎসম শব্দ: জ্যোছনা, ছেরাদ্দ, গিন্নী, বোষ্টম, কুচ্ছিত, চম্মআর, ভত্ত, লোণ, হত্থ, খিদে, চন্দর, নেমন্তন্ন, পত্তর, পিরিতি, মিত্তির, সুরুজ ইত্যাদি।
৩০.
Old English Poetry is classified into ____ categories.
  1. ক) Two
  2. খ) Three
  3. গ) Four
  4. ঘ) Five
সঠিক উত্তর:
ক) Two
উত্তর
সঠিক উত্তর:
ক) Two
ব্যাখ্যা
Old English Poetry is classified into two categories, National and Christian. National poems are those that deal with the subjects drawn from the customs and conditions of English life, while the Christian poems deal with the subject of ecclesiastical and biblical matter. The former is also often labeled as heathen poetry (Brooke), or pre-christian poetry. [source: A History of English Literature, - Dr. Sharad Rajimwale]
৩১.
'Caroline Period' belongs to -
  1. ক) Romantic age
  2. খ) Renaissance age
  3. গ) Elizabethan age
  4. ঘ) Neoclassical age
সঠিক উত্তর:
খ) Renaissance age
উত্তর
সঠিক উত্তর:
খ) Renaissance age
ব্যাখ্যা
Caroline Period (1625-1649) is belongs to the Renaissance age (1500-1660). Besides, the duration of Romantic age is 1798-1832, Elizabethan age is 1558-1603 and Neoclassical age is 1660-1798. [source: LiveMCQ Lecture]
৩২.
Who is more familiar as ‘O. Henry’?
  1. ক) Joseph Conrad
  2. খ) George Orwell
  3. গ) William Somerset Maugham
  4. ঘ) William sydney Porter
সঠিক উত্তর:
ঘ) William sydney Porter
উত্তর
সঠিক উত্তর:
ঘ) William sydney Porter
ব্যাখ্যা
O. Henry, pseudonym of William Sydney Porter, original name William Sidney Porter, (born September 11, 1862, Greensboro, North Carolina, U.S.—died June 5, 1910, New York, New York), American short-story writer whose tales romanticized the commonplace—in particular the life of ordinary people in New York City. [Source: britannica]
৩৩.
‘Duncan’ is a character of the shakespearean play -
  1. ক) Macbeth
  2. খ) Othello
  3. গ) Hamlet
  4. ঘ) King Lear
সঠিক উত্তর:
ক) Macbeth
উত্তর
সঠিক উত্তর:
ক) Macbeth
ব্যাখ্যা
King Duncan, Macbeth, Macduff, Lady Macbeth, Malcolm and Three Witches are the important characters of Shakespeare's play ‘Macbeth’. [Source: Britannica]
৩৪.
Which one is not a novel -
  1. ক) A Farewell to Arms
  2. খ) The Bluest Eye
  3. গ) Don Juan
  4. ঘ) Oliver Twist
সঠিক উত্তর:
গ) Don Juan
উত্তর
সঠিক উত্তর:
গ) Don Juan
ব্যাখ্যা

A Farewell to Arms (Novel by Ernest Hemingway)
The Bluest Eye (Novel by Toni Morrison)
Don Juan (Poem by Lord Byron)
Oliver Twist (Novel by Charles Dickens)
[Source: Britannica]

৩৫.
“A good book is the perilous life-blood of a master spirit” this line is said by-
  1. ক) John Milton
  2. খ) John Donne
  3. গ) John Keats
  4. ঘ) Robert Frost
সঠিক উত্তর:
ক) John Milton
উত্তর
সঠিক উত্তর:
ক) John Milton
ব্যাখ্যা
“A good book is the perilous life-blood of a master spirit” is a famous quotation by John Milton (Areopagitica). [source: LiveMCQ Leture]
৩৬.
University Wits were present in the -
  1. ক) 15th century
  2. খ) 16th century
  3. গ) 17th century
  4. ঘ) 18th century
সঠিক উত্তর:
খ) 16th century
উত্তর
সঠিক উত্তর:
খ) 16th century
ব্যাখ্যা
University wits are a group of young dramatists who wrote and performed in London towards the end of the 16th century during the Elizabethan Period. [source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman]
৩৭.
A poem of serious reflection, typically a lament for the dead refers to the literary term -
  1. ক) Elegy
  2. খ) Allegory
  3. গ) Irony
  4. ঘ) Aside
সঠিক উত্তর:
ক) Elegy
উত্তর
সঠিক উত্তর:
ক) Elegy
ব্যাখ্যা
A lyric poem mourning for death of an individual or lamenting over a tragic event is called elegy. Gray’s “Elegy Written in a Country Churchyard”, Tennyson’s “In Memoriam” are two of the best elegies in English literature. [Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman]
৩৮.
He was potent enough to fight with the beast. What type of part of speech is enough?
  1. ক) Pronoun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Preposition
সঠিক উত্তর:
গ) Adverb
উত্তর
সঠিক উত্তর:
গ) Adverb
ব্যাখ্যা
enough এখানে potent-Adjective কে Modify করার কারণে Adverb.
৩৯.
He turned pale. What type of part of speech is pale?
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Preposition
সঠিক উত্তর:
খ) Adjective
উত্তর
সঠিক উত্তর:
খ) Adjective
ব্যাখ্যা
Here, turn (পরিণত হওয়া) = linking verb.
linking verb এর পর সাধারণত Adjective বসে।
৪০.
Fortune favours the brave. What type of part of speech is brave?
  1. ক) Noun
  2. খ) Pronoun
  3. গ) Adjective
  4. ঘ) Adverb
সঠিক উত্তর:
ক) Noun
উত্তর
সঠিক উত্তর:
ক) Noun
ব্যাখ্যা
Verb এর Object হওয়ায় Noun.
Besides, when adjective refers to any class, it becomes noun. Here brave stands for brave people.
৪১.
Fill in the gap: I take ____ great care of my health.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) zero article
সঠিক উত্তর:
ঘ) zero article
উত্তর
সঠিক উত্তর:
ঘ) zero article
ব্যাখ্যা
সাধারণত abstract noun এর আগে adjective থাকলে a/an বসে। যেমন- He died a peaceful death, কিন্তু great থাকলে zero article হয়।
৪২.
Bird is a ____.
  1. ক) masculine gender
  2. খ) feminine gender
  3. গ) common gender
  4. ঘ) neuter gender
সঠিক উত্তর:
গ) common gender
উত্তর
সঠিক উত্তর:
গ) common gender
ব্যাখ্যা
No explanation added.
৪৩.
What is the plural form of appendix?
  1. ক) appendixis
  2. খ) appendices
  3. গ) appendum
  4. ঘ) appendi
সঠিক উত্তর:
খ) appendices
উত্তর
সঠিক উত্তর:
খ) appendices
ব্যাখ্যা
No explanation added.
৪৪.
I have him ____ my load.
  1. ক) carry
  2. খ) carrying
  3. গ) carried
  4. ঘ) to carry
সঠিক উত্তর:
ক) carry
উত্তর
সঠিক উত্তর:
ক) carry
ব্যাখ্যা
এখানে have = Causative Verb (অন্যকে দিয়ে করানোর জন্য যে Verb ব্যবহৃত হয়), এর পর Bare Infinitive (উহ্য to + Verb এর Base Form) হয়।
৪৫.
I caught sight ____ him in the function.
  1. ক) about
  2. খ) to
  3. গ) with
  4. ঘ) of
সঠিক উত্তর:
ঘ) of
উত্তর
সঠিক উত্তর:
ঘ) of
ব্যাখ্যা
catch sight of = দেখা পাওয়া
৪৬.
He was musing ____ his precarious condition.
  1. ক) for
  2. খ) in
  3. গ) upon
  4. ঘ) to
সঠিক উত্তর:
গ) upon
উত্তর
সঠিক উত্তর:
গ) upon
ব্যাখ্যা
muse upon = গভীরভাবে চিন্তা করা
৪৭.
‘Check in’ means-
  1. ক) search out something
  2. খ) arrive and register at a hotel or airport
  3. গ) control something
  4. ঘ) examine deeply
সঠিক উত্তর:
খ) arrive and register at a hotel or airport
উত্তর
সঠিক উত্তর:
খ) arrive and register at a hotel or airport
ব্যাখ্যা

Check in - Arrive and register at a hotel or airport.

Example sentences:
‘you must check in at least one hour before take-off’
‘He then led us to a very nice hotel where we were checked in and shown to our rooms.’
Source: Oxford Dictionary.

৪৮.
‘Every cloud has a silver lining’ refers to-
  1. ক) to become optimistic
  2. খ) to become pessimistic
  3. গ) to become restless
  4. ঘ) to become temperate
সঠিক উত্তর:
ক) to become optimistic
উত্তর
সঠিক উত্তর:
ক) to become optimistic
ব্যাখ্যা
Every cloud has a silver lining = প্রত্যেক কালো মেঘের সাদা সীমারেখা থাকে। এটা দিয়ে হতাশার মধ্যেও আশাবাদী বা Optimistic হওয়ার অনুপ্রেরণা ব্যক্ত হয়।
৪৯.
He takes a lamp since the night is dark. What type of Adverb Clause is the underlined one?
  1. ক) Adverb Clause of Time
  2. খ) Adverb Clause of Cause & Effect
  3. গ) Adverb Clause of Concession
  4. ঘ) Adverb Clause of Manner
সঠিক উত্তর:
খ) Adverb Clause of Cause & Effect
উত্তর
সঠিক উত্তর:
খ) Adverb Clause of Cause & Effect
ব্যাখ্যা
Verb সংগঠিত হওয়ার কারণ বুঝানোর কারণে Adverb Clause of Cause & Effect.
৫০.
Water, an important element of environment, is polluted by various ways. (Make it complex)
  1. ক) As Water is an important element of environment, it is polluted by various ways.
  2. খ) Water is an important element of environment but it is polluted by various ways.
  3. গ) Water, which is an important element of environment, is polluted by various ways.
  4. ঘ) Water, though an important element of environment, is polluted by various ways.
সঠিক উত্তর:
গ) Water, which is an important element of environment, is polluted by various ways.
উত্তর
সঠিক উত্তর:
গ) Water, which is an important element of environment, is polluted by various ways.
ব্যাখ্যা
Simple এ Noun +Appositive থাকলে, Complex এ Noun+ who/ which/ that + be + Appositive বসে।
Appositive বলা হয়, একটি Noun Phrase দিয়ে আরেকটি Noun/ Noun Phrase এর পরিচয় বা অতিরিক্ত তথ্য দেয়া।
৫১.
John is as industrious as Tom. (Comparative)
  1. ক) Tom is more industrious than John.
  2. খ) John is not less industrious than Tom.
  3. গ) John is less industrious than Tom.
  4. ঘ) Tom is not less industrious than John.
সঠিক উত্তর:
খ) John is not less industrious than Tom.
উত্তর
সঠিক উত্তর:
খ) John is not less industrious than Tom.
ব্যাখ্যা

Comparative / Superlative কে Positive করতে হলে চারটি কাজ করতে হয়:

  1. Subject- Predicate হয়, Predicate - Subject হয়
  2. Affirmative -Negative হয়, Negative Affirmative হয়
  3. Degree change হয়
  4. Indicator Change হয় (than/ the --> as... as/ so....as)

এ হিসাবে সঠিক উত্তর : Tom is not more industrious than John.

অথবা ২য় পদ্ধতি হচ্ছে- 1 no কাজ (Subject- Predicate এর অবস্থান পরিবর্তন) না করে

less+Positive Degree দিয়ে Comparative Degree গঠন করা এবং বাকী কাজগুলো করা।

যেমন- John is not less industrious than Tom.

৫২.
He said that he ____ me Tk. 5000.
  1. ক) gives
  2. খ) will give
  3. গ) would give
  4. ঘ) shall give
সঠিক উত্তর:
গ) would give
উত্তর
সঠিক উত্তর:
গ) would give
ব্যাখ্যা
Past+ that + Corresponding Past (অর্থ সঙ্গতিপূর্ণ Past)
৫৩.
Choose the wrongly spelt word-
  1. ক) Colonel
  2. খ) Pneumonia
  3. গ) Curcumstances
  4. ঘ) Grammatical
সঠিক উত্তর:
গ) Curcumstances
উত্তর
সঠিক উত্তর:
গ) Curcumstances
ব্যাখ্যা
Correct Spelling of the word: Circumstances
৫৪.
Weariness is not synonymous to-
  1. ক) tiredness
  2. খ) exhaustion
  3. গ) apprehension
  4. ঘ) fatigue
সঠিক উত্তর:
গ) apprehension
উত্তর
সঠিক উত্তর:
গ) apprehension
ব্যাখ্যা

weariness = ক্লান্তি
tiredness = ক্লান্তি
exhaustion = ক্লান্তি
apprehension = আশঙ্কা
fatigue = ক্লান্তি

৫৫.
কোনো বাসস্ট্যান্ড থেকে ৪ টি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে ১০ কিমি, ২০ কিমি, ২৪ কিমি, ৩২ কিমি পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস ৪ টি একত্রে মিলিত হবে?
  1. ক) ৫০০
  2. খ) ৪৮০
  3. গ) ৪২০
  4. ঘ) ৪৬০
সঠিক উত্তর:
খ) ৪৮০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৮০
ব্যাখ্যা

১০, ২০, ২৪, ৩২ এর ল.সা.গু. করতে হবে, ল.সা.গু. করলে হয় ৪৮০

৫৬.
x + (1/x) = 2 হলে, x200 + (1/x)500 এর মান কত?
  1. ক) 3
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 2
উত্তর
সঠিক উত্তর:
গ) 2
ব্যাখ্যা

X+1/X=2
(X2+1)/X=2
(x-1)2=0
x=1
Now, X200+1/x500
1200+1/1500
1+1=2

৫৭.
একটি সংখ্যা থেকে সংখ্যাটির ৫০% বিয়োগ করলে ৩০ থাকে। সংখ্যাটি কত?
  1. ক) ৫০
  2. খ) ৩০
  3. গ) ৭০
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
ঘ) ৬০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬০
ব্যাখ্যা

ধরি সংখ্যাটি x
x-x এর ৫০/১০০=৩০
(২x-x)/২=৩০
x=৬০

৫৮.
একটি বই ৫৪০ টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হয়। বইটি ৬৬০ টাকাই বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ক্ষতি ১০%
  2. খ) লাভ ১০%
  3. গ) ১০%
  4. ঘ) লাভ ১০ টাকা
সঠিক উত্তর:
খ) লাভ ১০%
উত্তর
সঠিক উত্তর:
খ) লাভ ১০%
ব্যাখ্যা

১০% ক্ষতিতে
বিক্রয় মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয় মূল্য ৫৪০ টাকা হলে ক্রয়মূল্য (৫৪০×১০০)÷৯০=৬০০টাকা
∴ লাভ (৬৬০-৬০০)=৬০ টাকা
লাভ%=(৬০×১০০)÷৬০০=১০%

৫৯.
12+22+32+.............................+82=?
  1. ক) 350
  2. খ) 204
  3. গ) 402
  4. ঘ) 64
সঠিক উত্তর:
খ) 204
উত্তর
সঠিক উত্তর:
খ) 204
ব্যাখ্যা

12+22+32+.............................+n2=(n(n+1)(2n+1))/6
এখানে, n=8
⇒(8×9×17)÷6=204

৬০.
7. A={1,2,3} হলে, A এর উপসেট কত গুলো?
  1. ক) ৭
  2. খ) ৩
  3. গ) ৮
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
গ) ৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮
ব্যাখ্যা

A সেট এর উপসেট গুলো হলঃ {1,2,3}, {1,2}, {1,3}, {2,3}, {1}, {2}, {3}, Φ মোট ৮ টি

৬১.
কল্লোলের ৬ জন বন্ধু আছেন। তিনি কত প্রকারে তাঁর একজন বা একাধিক বন্ধুকে কল করতে পারবেন?
  1. ক) ৫০
  2. খ) ৯০
  3. গ) ৬৩
  4. ঘ) ৭৩
সঠিক উত্তর:
গ) ৬৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৩
ব্যাখ্যা

নির্ণেয় বাছাইয়ের সংখ্যা= ২n-১
-১=৬৩

৬২.
ABCD রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করে।ΔAOB হবে ____?
  1. ক) সমকোণী ত্রিভুজ
  2. খ) সমবাহু ত্রিভুজ
  3. গ) সূক্ষ্মকোণী ত্রিভুজ
  4. ঘ) স্থুলকোণী ত্রিভুজ
সঠিক উত্তর:
ক) সমকোণী ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
ক) সমকোণী ত্রিভুজ
ব্যাখ্যা

রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখন্ডিত হয়। সুতরাং উৎপন্ন ত্রিভুজের প্রতিটি সমকোণী হবে

৬৩.
নিচের চিত্রে AB এবং CD রেখাদুইটি BE এর উপর লম্ব। যদি CE = 5, CD = 4 হয় তাহলে AB এবং BE এর অনুপাত কত?
  1. ক) 1:1
  2. খ) 4:3
  3. গ) 5:4
  4. ঘ) none
সঠিক উত্তর:
খ) 4:3
উত্তর
সঠিক উত্তর:
খ) 4:3
ব্যাখ্যা

ΔABE ও ΔCDE এর ∠ABE = ∠CDE = 90°; ∠E হল সাধারন কোণ
∴ ΔABE ও ΔCDE হল সদৃশ কোণী।
ΔABE ও ΔCDE এর AB/CD = AE/CE = BE/DE
⇒ AB/BE = CD/DE = 4/DE
DE এর মান বের করার জন্য ΔCDE এ পীথাগোরাসের সূত্র খাটিয়ে পাই,
52 = 42+DE2
DE = 3
AB/BE = 4/3 = 4:3

৬৪.
নিচের চিত্রে ABCD একটি বর্গক্ষেত্র, যার পরিসীমা ২৪ হলে, কালো ছায়া স্থানের ক্ষেত্রফল কত?
  1. ক) ২৭π
  2. খ) ৯π-৩৬
  3. গ) ৩৬-৯π
  4. ঘ) ৩৬
সঠিক উত্তর:
গ) ৩৬-৯π
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৬-৯π
ব্যাখ্যা

বর্গক্ষেত্রের পরিসীমা হল = AB + BC + CD + AC = ২৪
∴AB = BC = CD = AC = 6
ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৩৬
আমরা জানি, কোনো বৃত্তকে ছুয়ে একটি বর্গক্ষেত্র আকলে,বর্গক্ষেত্র এর বাহুর দৈঘ্য হয় বৃত্তের ব্যাসের সমান।
বৃত্তের ব্যাস=৬
বৃত্তের ক্ষেত্রফল=π×৩
ছায়া স্থানের ক্ষেত্রফল = (ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল-বৃত্তের ক্ষেত্রফল) = ৩৬-৯π 

৬৫.
৭২ সংখ্যাটির মোট ভাজক আছে?
  1. ক) ৯ টি
  2. খ) ১০ টি
  3. গ) ১১ টি
  4. ঘ) ১২ টি
সঠিক উত্তর:
ঘ) ১২ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২ টি
ব্যাখ্যা

১×৭২
২×৩৬
৩×২৪
৪×১৮
৬×১২
৮×৯
∴৭২ সংখ্যাটির মোট ভাজক ১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪, ৩৬, ৭২ মোট ১২ টি

৬৬.
১০% হারে ১০ বছরে সুদাসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত টাকা?
  1. ক) ৩০,০০০ টাকা
  2. খ) ২৫,০০০ টাকা
  3. গ) ২০,০০০ টাকা
  4. ঘ) ২৪,০০০ টাকা
সঠিক উত্তর:
খ) ২৫,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫,০০০ টাকা
ব্যাখ্যা

আমরা জানি,
C=P(1+(r×n)÷100
এখানে, C = ৫০,০০০; r = ১০; n = ১০; P = ?
৫০,০০০ = P(১+১)
P = ২৫,০০০

৬৭.
১২০ টি পঁচিশ পয়সার মুদ্রা ও দশ পয়সার মুদ্রা একত্রে ২৭ টাকা হলে, কোন প্রকারের মুদ্রার সংখ্যা কত?
  1. ক) দশ পয়সা ১০০ টি ও পঁচিশ পয়সা ২০ টি
  2. খ) দশ পয়সা ২০ টি ও পঁচিশ পয়সা ১০০ টি
  3. গ) দশ পয়সা ৯০ টি ও পঁচিশ পয়সা ৩০ টি
  4. ঘ) দশ পয়সা ৩০ টি ও পঁচিশ পয়সা ৯০ টি
সঠিক উত্তর:
খ) দশ পয়সা ২০ টি ও পঁচিশ পয়সা ১০০ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) দশ পয়সা ২০ টি ও পঁচিশ পয়সা ১০০ টি
ব্যাখ্যা

দশ পয়সা ক টি  
পঁচিশ পয়সা (১২০-ক)টি
২৭ টাকা=২৭০০ পয়সা
প্রশ্নমতে,
১০ক+২৫(১২০-ক)=২৭০০
১০ক+৩০০০-২৫ক=২৭০০
১৫ক=৩০০
ক=২০
দশ পয়সা ২০ টি
পঁচিশ পয়সা (১২০-২০)=১০০ টি।

৬৮.
কোনটি ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু?
  1. ক) মাইটোকন্ড্রিয়া
  2. খ) গলজি বস্তু
  3. গ) রাইবোজোম
  4. ঘ) লাইসোজোম
সঠিক উত্তর:
গ) রাইবোজোম
উত্তর
সঠিক উত্তর:
গ) রাইবোজোম
ব্যাখ্যা
মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষগহ্বর, লাইসোজোম ইত্যাদি হল ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। অন্যদিকে কোষকঙ্কাল, রাইবোজোম, সেন্ট্রোজোম ইত্যাদি হল ঝিল্লীবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। উৎসঃ জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৯.
শিম জাতীয় উদ্ভিদে কোন ধরনের ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত করে?
  1. ক) নাইট্রোব্যাকটর
  2. খ) নাইট্রোসোমোনাস
  3. গ) নাইট্রোফর্মিং
  4. ঘ) রাইজোবিয়াম
সঠিক উত্তর:
ঘ) রাইজোবিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাইজোবিয়াম
ব্যাখ্যা
শিম জাতীয় উদ্ভিদের মূলে উপস্থিত Rhizobium (রাইজোবিয়াম) ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে নাইট্রেট এ পরিণত করে।
৭০.
মানুষের শ্রাব্যতার সীমা কত?
  1. ক) ২০ MHz - ২০০০০ MHz
  2. খ) ২০ KHz - ২০০০০ kHz
  3. গ) ২০ Hz - ২০০০০ MHz
  4. ঘ) ২০ Hz - ২০০০০ Hz
সঠিক উত্তর:
ঘ) ২০ Hz - ২০০০০ Hz
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০ Hz - ২০০০০ Hz
ব্যাখ্যা
মানুষের শ্রাব্যতার সীমা ২০ Hz থেকে ২০০০০ Hz বা ২০ kHz। শব্দের উৎসের কম্পাঙ্ক যদি এই সীমার মধ্যে হয় তবে মানুষ সেই শব্দ শুনতে পায়। উৎসঃ পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৭১.
নিচের কোনটি স্থির বিদ্যুতের ব্যবহার?
  1. ক) ফটোকপি
  2. খ) গরমের সময় ফ্যান চালানো
  3. গ) টেলিভিশন চালানো
  4. ঘ) এসি ব্যবহার
সঠিক উত্তর:
ক) ফটোকপি
উত্তর
সঠিক উত্তর:
ক) ফটোকপি
ব্যাখ্যা
ফটোকপি, ভ্যান ডি গ্রাফ মেশিন, জ্বালানি ট্রাক, বজ্রপাত ও বজ্রনিরোধক ইত্যাদি হল স্থির বিদ্যুতের ব্যবহার। টেলিভিশন, এসি, ফ্যান ইত্যাদি চালানো চল বিদ্যুতের ব্যবহার। উৎসঃ পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৭২.
বায়ুমণ্ডলের কোন উপাদানটির শতকরা পরিমাণ সবচেয়ে বেশি?
  1. ক) অক্সিজেন
  2. খ) কার্বন-ডাই-অক্সাইড
  3. গ) ওজোন
  4. ঘ) নাইট্রোজেন
সঠিক উত্তর:
ঘ) নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নাইট্রোজেন
ব্যাখ্যা
বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ সর্বাধিক(৭৮.০১%), এর পরে রয়েছে অক্সিজেন(২০.৭১%), কার্বন-ডাই-অক্সাইড(০.০৩%) এবং ওজোন(০.০০০১%)।
৭৩.
রেশম পোকার চাষ সম্পর্কে আলোচনা করা হয় কোন শাখায়?
  1. ক) এপিকালচার
  2. খ) সেরিকালচার
  3. গ) পিসিকালচার
  4. ঘ) হর্টিকালচার
সঠিক উত্তর:
খ) সেরিকালচার
উত্তর
সঠিক উত্তর:
খ) সেরিকালচার
ব্যাখ্যা
এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার ও হর্টিকালচারে যথাক্রমে মৌমাছি, রেশম পোকা, মাছ ও উদ্যান পালন সম্পর্কে আলোচনা করা হয়।
৭৪.
আধুনিক বিজ্ঞানে আলোর কণাধর্মের একক কী নামে পরিচিত?
  1. ক) লেজার
  2. খ) তাড়িত-চৌম্বক তরঙ্গ
  3. গ) পজিট্রন
  4. ঘ) ফোটন
সঠিক উত্তর:
ঘ) ফোটন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফোটন
ব্যাখ্যা
আধুনিক পদার্থ বিজ্ঞান অনুসারে আলোর দ্বৈত ধর্ম বিদ্যমান, যথা- তরঙ্গ ধর্ম ও কণা ধর্ম। আলোর কণা ধর্মে আলোর একক হল ফোটন যার কোন চার্জ নেই এবং নিশ্চল ভর ০।
৭৫.
নিচের কোনটি সংক্রামক ব্যাধি নয়?
  1. ক) এইডস
  2. খ) যক্ষ্মা
  3. গ) ডায়াবেটিস
  4. ঘ) কোভিড-১৯
সঠিক উত্তর:
গ) ডায়াবেটিস
উত্তর
সঠিক উত্তর:
গ) ডায়াবেটিস
ব্যাখ্যা
এইডস, যক্ষ্মা, পোলিও, ধনুষ্টংকার, হাম, হার্পিস, কোভিড-১৯, দাদ ইত্যাদি হল সংক্রামক রোগ। অন্যদিকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমা, কিডনি রোগ ইত্যাদি হল অসংক্রামক রোগ।
৭৬.
বাংলাদেশের কোন ব্যাংক প্রথম কম্পিউটার স্থাপন করে?
  1. ক) ডাচ-বাংলা ব্যাংক
  2. খ) এবি ব্যাংক
  3. গ) ইউনাইটেড ব্যাংক
  4. ঘ) ইস্টার্ন ব্যাংক
সঠিক উত্তর:
গ) ইউনাইটেড ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
গ) ইউনাইটেড ব্যাংক
ব্যাখ্যা
ষাটের দশকের শেষ দিকে তদানীন্তন হাবিব ব্যাংক IBM 1401 কম্পিউটার এবং ইউনাইটেড ব্যাংক IBM 1901 কম্পিউটার স্থাপন করে। সূত্রঃ বাংলাপিডিয়া।
৭৭.
মুদ্রিত লেখা সরাসরি ইনপুট করার জন্য ব্যবহৃত হয় -
  1. ক) Light-pen
  2. খ) MICR
  3. গ) OMR
  4. ঘ) ICR
সঠিক উত্তর:
খ) MICR
উত্তর
সঠিক উত্তর:
খ) MICR
ব্যাখ্যা
উত্তর ঠিক আছে। তবে, অপশনে OCR and MICR একসাথে থাকলে OCR উত্তর করবেন।
MICR এর সঠিক পূর্ণরূপ হচ্ছে Magnetic Ink Character Recognition। চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালীর সাহায্যে MICR লেখা হয়। এই কালিতে লেখা কাগজ শক্তিশালী চৌম্বকক্ষেত্রে রাখলে কালির ফেরোসোফেরিক অক্সাইড চুম্বকে পরিণত হয়। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকসহ সকল তফসিলি ব্যাংকে MICR যুক্ত চেক ব্যবহার বাধ্যতামূলক করেছে। উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭৮.
কম্পিউটারের আই কিউ (IQ) -
  1. ক) ১০০%
  2. খ) ০
  3. গ) অসীম
  4. ঘ) পরিবর্তনশীল
সঠিক উত্তর:
খ) ০
উত্তর
সঠিক উত্তর:
খ) ০
ব্যাখ্যা
কম্পিউটারের কোন নিজস্ব বুদ্ধিমত্তা নেই। এতে দেয়া ইনপুট ডেটা এর উপর ভিত্তি করে এটি ডেটা প্রক্রিয়া করে থাকে। তাই কম্পিউটারের আই কিউ (IQ) শূন্য ধরা হয়।
৭৯.
বিজনেস এপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ COBOL আবিস্কার করেন কে?
  1. ক) Dr. Grass Hopper
  2. খ) Jack Kilby
  3. গ) Dr. John Kamony
  4. ঘ) Dr. Tade Haff
সঠিক উত্তর:
ক) Dr. Grass Hopper
উত্তর
সঠিক উত্তর:
ক) Dr. Grass Hopper
ব্যাখ্যা
১৯৬০ সালে Dr. Grass Hopper আবিস্কার করেন বিজনেস এপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ COBOL. [সূত্রঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, নবম-দশম শ্রেণী (ভোকেশনাল)]
৮০.
(1+10+11+1)2 = কত?
  1. ক) 23
  2. খ) 111
  3. গ) 101
  4. ঘ) 1001
সঠিক উত্তর:
খ) 111
উত্তর
সঠিক উত্তর:
খ) 111
ব্যাখ্যা

বাইনারি যোগের সূত্র অনুসারে-
0+0 = 0
0+1 = 1
1+0 = 1
1+1 = 10
সুতরাং,
(1+10+11+1)2 = 1112

৮১.
মৌলিক লজিক গেইট কয় প্রকারের হয়ে থাকে?
  1. ক) ২ প্রকারের
  2. খ) ৩ প্রকারের
  3. গ) ৪ প্রকারের
  4. ঘ) ৫ প্রকারের
সঠিক উত্তর:
খ) ৩ প্রকারের
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ প্রকারের
ব্যাখ্যা

মৌলিক লজিক গেইট ৩ প্রকারের হয়ে থাকে। যথাঃ
১. অর গেইট (OR Gate): যৌক্তিক যোগের জন্য।
২. অ্যান্ড গেইট (AND Gate): যৌক্তিক গুণের জন্য।
৩. নট গেইট (NOT Gate): যৌক্তিক পূরকের জন্য।
[সূত্রঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, নবম-দশম শ্রেণী (ভোকেশনাল)]

৮২.
কোনটি সেকেন্ডারি মেমোরি?
  1. ক) র‍্যাম
  2. খ) রম
  3. গ) হার্ডডিস্ক
  4. ঘ) সিপিইউ
সঠিক উত্তর:
গ) হার্ডডিস্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) হার্ডডিস্ক
ব্যাখ্যা
কম্পিউটারের প্রধান স্মৃতি বা অভ্যন্তরীণ স্মৃতি তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারে না। তাছাড়া প্রধান স্মৃতির ধারণ ক্ষমতা কম। এজন্য তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য সহায়ক স্মৃতি বা সেকেন্ডারি মেমোরি ব্যবহৃত হয়। এটি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তরযোগ্য। সহায়ক স্মৃতির ধারণ ক্ষমতা প্রধান স্মৃতির ধারণ ক্ষমতা অপেক্ষা বহুগুণ বেশি। শুধুমাত্র ব্যবহারকারীই সহায়ক স্মৃতিতে নতুন তথ্য লিখতে ও পুরাতন তথ্য মুছে দিতে পারে। স্বয়ংক্রিয়ভাবে এই স্মৃতি হতে কোন তথ্য মুছে যায় না। কম্পিউটারের প্রধান স্মৃতিতে প্রক্রিয়াকরণকৃত তথ্য সহায়ক স্মৃতিতে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, সিডি, চৌম্বক ফিতা, চৌম্বক ড্রাম ইত্যাদি উল্লেখযোগ্য সহায়ক স্মৃতি বা সেকেন্ডারি মেমোরি।
৮৩.
মেলিসা নামক ইন্টারনেট ভাইরাস কত সালে আক্রমন চালায়?
  1. ক) ১৯৯৭
  2. খ) ১৯৯৮
  3. গ) ২০০০
  4. ঘ) ২০০১
সঠিক উত্তর:
ঘ) ২০০১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০০১
ব্যাখ্যা
২০০১ ও ২০০২ এ মেলিসা নামক ইন্টারনেট ভাইরাসের আক্রমণে অনেক ওয়েব সার্ভার ক্ষতিগ্রস্থ হয়। ই-মেইল এটাচমেন্ট ফাইলের সাথে আসা এ ভাইরাসটি ভয়াবহ আতঙ্কের সৃষ্টি করে। [সূত্রঃ কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, নবম-দশম শ্রেণী (ভোকেশনাল)]
৮৪.
ওয়েব পেজ লিখা হয় কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে?
  1. ক) HTML
  2. খ) C
  3. গ) C++
  4. ঘ) CSS
সঠিক উত্তর:
ক) HTML
উত্তর
সঠিক উত্তর:
ক) HTML
ব্যাখ্যা
ওয়েব পেজ মূলত HTML ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লিখা হয়। HTML এর পূর্ণরূপ Hyper Text Markup Language.
৮৫.
কোনটি ওয়েব ব্রাউজার নয়?
  1. ক) Safari
  2. খ) Microsoft Edge
  3. গ) Google Chrome
  4. ঘ) Wordpress
সঠিক উত্তর:
ঘ) Wordpress
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Wordpress
ব্যাখ্যা
Wordpress ওয়েব ব্রাউজার নয়, এটি হলো একটি web content management system.
৮৬.
ক, খ এর ছেলে। খ ও গ পরস্পরে ভাই বোন। ঘ হচ্ছে গ এর মা। চ হচ্ছে ঘ এর ছেলে, তা হলে চ এর সাথে ক এর সম্পর্ক কি?
  1. ক) ক এর মামা চ
  2. খ) ক এর খালু চ
  3. গ) চ এর নানা ক
  4. ঘ) ক এর চাচা চ
অনির্ধারিত
ব্যাখ্যা
মামা এবং চাচা দুইটাই উত্তর হতে পারে।
৮৭.
SEIZE শব্দকে যদি QCIXC আকারে লেখা হয়, তাহলে USIRP কে কিভাবে লেখা যাবে?
  1. ক) SQPNU
  2. খ) SQIPN
  3. গ) SQNPC
  4. ঘ) SQUPR
সঠিক উত্তর:
খ) SQIPN
উত্তর
সঠিক উত্তর:
খ) SQIPN
ব্যাখ্যা

S এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর Q
E এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর C
Z এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর X
I অপরিবর্তিত
U এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর S
S এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর Q
R এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর P
P এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর N

৮৮.
Supply an appropriate word to fill in the blanks in the following: Desert is to ocean as ____ is to water.
  1. ক) blue color
  2. খ) water
  3. গ) beach
  4. ঘ) sand
সঠিক উত্তর:
ঘ) sand
উত্তর
সঠিক উত্তর:
ঘ) sand
ব্যাখ্যা

Desert (মরুভূমিতে) বালি থাকে Ocean (মহাসাগর) এ পানি থাকে। ∴Desert যদি হয় Ocean তাহলে Sand হবে Water

৮৯.
Tree : wood :: Bee : ?
  1. ক) Flower
  2. খ) Beehive
  3. গ) Honey
  4. ঘ) Arthropods
সঠিক উত্তর:
গ) Honey
উত্তর
সঠিক উত্তর:
গ) Honey
ব্যাখ্যা

গাছ থেকে আমরা কাঠ পাই সেভাবে মৌমাছি থেকে আমরা মধু পাই।

৯০.
করিম একটি কাজ ৪০ দিনে করতে পারে। সে ৫ দিন কাজ করার পর বাকি কাজ রহিম ৪২ দিনে শেষ করে। দুই জনে একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
  1. ক) ১৩/১২০
  2. খ) ১১/২৪০
  3. গ) ১৫/২৩০
  4. ঘ) ২৪০/১১
সঠিক উত্তর:
ঘ) ২৪০/১১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৪০/১১
ব্যাখ্যা

করিম ৫ দিনে কাজ করে (১÷৪০×৫)=১/৮ অংশ
কাজ বাকি থাকে (১-১/৮)=৭/৮ অংশ
রহিম ৭/৮ অংশ কাজ করে ৪২ দিনে
∴ ১ অংশ কাজ করে (৪২×৮/৭)= ৪৮ দিনে
∴ দুইজনে এক দিনে করে = (১/৪০+ ১/৪৮)=১১/২৪০ অংশ
∴ তারা দুইজনে একত্রে করে = ১/(১১/২৪০) = ২৪০/১১ দিনে।

৯১.
একটি গাড়ি সরল গতিতে 840 কিলোমিটার যায়। গাড়ির গতি যদি 10 কিমি / ঘন্টা বেশি হয় তবে একই দূরত্ব যেতে দুই ঘন্টা কম সময় লাগে। গাড়ীটির গতি কত?
  1. ক) 45
  2. খ) 50
  3. গ) 60
  4. ঘ) 64
সঠিক উত্তর:
গ) 60
উত্তর
সঠিক উত্তর:
গ) 60
ব্যাখ্যা

ধরি গাড়িটির গতি = x কিমি/ঘন্টা
আমরা জানি, সময় = (দূরত্ব  ÷ গতি)
প্রশ্নমতে,
(840/x - 840/(x+10)) = 2
⇒840(x +10) - 840x = 2x(x+10)
⇒x2+10x - 4200 = 0
⇒(x + 70)(x - 60) = 0
∴ x = 60

৯২.
চিত্রে কতটি ত্রিভুজ আছে?
  1. ক) ৯
  2. খ) ১১
  3. গ) ১৬
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
ঘ) ১২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২
ব্যাখ্যা

চিত্রে ত্রিভুজ গুলো ঃ ΔACD, ΔCDE, ΔACE, ΔBCD, ΔABD, ΔABF, ΔAEF, ΔBCF, ΔEFD, ΔACF, ΔAFD, ΔCDF মোট ১২ টি।

৯৩.
রাহি কোন স্থান থেকে ১০ কিমি. উত্তরে হেঁটে পুনরায় ৬ কিমি. দক্ষিণে ফিরে আসল। তারপর সে পশ্চিমে ৩ কিমি. হাঁটে। যাত্রা শুরুর স্থান থেকে রাহি এখন কত দূরে অবস্থান করছে?
  1. ক) ৮ কিমি.
  2. খ) ৫ কিমি.
  3. গ) ৬ কিমি.
  4. ঘ) ১২ কিমি.
সঠিক উত্তর:
খ) ৫ কিমি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ কিমি.
ব্যাখ্যা

মনে করি, x দূরত্বে অবস্থান করছে
∴ x² = (10-6)² + 3²
⇒ x = √(16 + 9)
x = 5

৯৪.
প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে?
২১, √৫২৯, ২৫, √৭২৯ ?
  1. ক) ২৯
  2. খ) ৩০
  3. গ) ২৮
  4. ঘ) ২৬
সঠিক উত্তর:
ক) ২৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৯
ব্যাখ্যা

২১→২১
√৫২৯→২৩
২৫→২৫
√৭২৯→২৭
২৯→২৯

৯৫.
যদি, ৫+৪=৯১; ২+১=৩১; ৯+৩=১২৬; ৫+১ =?
  1. ক) ১৬
  2. খ) ৩৫
  3. গ) ৬৮
  4. ঘ) ৬৪
সঠিক উত্তর:
ঘ) ৬৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬৪
ব্যাখ্যা

অঙ্কদ্বয়ের যোগফলের ১ম অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের যোগফলের সমান এবং ২য় টি হবে অঙ্কদ্বয়ের বিযোগফলের সমান
৫+৪=৯; ৫-৪=১
২+১=৩; ২-১=১
অনুরূপ ভাবে ৫+১=৬; ৫-১=৪; সংখ্যাটি ৬৪ 

৯৬.
জোড় মৌলিক সংখ্যা কতটি?
  1. ক) ১ টি
  2. খ) ৭ টি
  3. গ) অসংখ্য
  4. ঘ) ৩ টি
সঠিক উত্তর:
ক) ১ টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ টি
ব্যাখ্যা

একটি মাত্র জোড় মৌলিক সংখ্যা আছে সেটা হল ২ 

৯৭.
সমতল আয়নায় দেখা গেল, কাটার ঘড়িতে ৯ঃ৩০ বাজে। তখন প্রকৃত সময় কত?
  1. ক) ৪ঃ৩০
  2. খ) ২ঃ৩০
  3. গ) ৩ঃ৩০
  4. ঘ) ১ঃ৩০
সঠিক উত্তর:
খ) ২ঃ৩০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ঃ৩০
ব্যাখ্যা

সমতল আয়নাতে বস্তুর ডান পাশটার বিম্ব বাম পাশ দেখা যায়, আর বাম পাশের বিম্ব ডান পাশে , তাই ২ঃ৩০ কে আয়নাতে ৯ঃ৩০ দেখা যায়

৯৮.
লিভারের মূলনীতি কোনটি?
  1. ক) বল÷বল বাহুর দৈর্ঘ্য = ভার÷ভার বাহুর দৈর্ঘ্য
  2. খ) বল÷ভার = বল বাহুর দৈর্ঘ্য÷ভার বাহুর দৈর্ঘ্য
  3. গ) বল×ভার = বল বাহুর দৈর্ঘ্য×ভার বাহুর দৈর্ঘ্য
  4. ঘ) বল×বল বাহুর দৈর্ঘ্য = ভার×ভার বাহুর দৈর্ঘ্য
সঠিক উত্তর:
ঘ) বল×বল বাহুর দৈর্ঘ্য = ভার×ভার বাহুর দৈর্ঘ্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বল×বল বাহুর দৈর্ঘ্য = ভার×ভার বাহুর দৈর্ঘ্য
ব্যাখ্যা

লিভারের মূলনীতি=বল×বল বাহুর দৈর্ঘ্য= ভার×ভার বাহুর দৈর্ঘ্য

৯৯.
কার সময়ে বঙ্গভঙ্গ রদ করা হয়?
  1. ক) লর্ড কার্জন
  2. খ) লর্ড মিন্টো
  3. গ) লর্ড হার্ডিঞ্জ
  4. ঘ) লর্ড চেমসফোর্ড
সঠিক উত্তর:
গ) লর্ড হার্ডিঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
গ) লর্ড হার্ডিঞ্জ
ব্যাখ্যা
১৯০৫ সালের ১৬ অক্টোবর লর্ড কার্জনের সময়ে বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করা হয় যা বঙ্গভঙ্গ নামে পরিচিত। কিন্তু কংগ্রেস ও হিন্দুদের তীব্র বিরোধিতা এবং সহিংস আন্দোলনের কারণে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। লর্ড হার্ডিঞ্জের সময় ১৯১১ সালের ডিসেম্বরে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। (সূত্রঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১০০.
মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কত নং সেক্টরের অধীন ছিলো?
  1. ক) ৬ নং সেক্টর
  2. খ) ৭ নং সেক্টর
  3. গ) ৮ নং সেক্টর
  4. ঘ) ৯ নং সেক্টর
সঠিক উত্তর:
গ) ৮ নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮ নং সেক্টর
ব্যাখ্যা
১৯৭১ সালের ১১ এপ্রিল প্রবাসী সরকার সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে। এর মধ্যে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর জেলা এবং ফরিদপুর ও খুলনা জেলার অংশ বিশেষ নিয়ে ৮ নং সেক্টর গঠিত হয়। মেহেরপুর জেলা ও মুজিবনগর ৮ নং সেক্টরের অধীন ছিলো। এর সেক্টর কমান্ডার ছিলেন আবু ওসমান চৌধুরী এবং এম এ মঞ্জুর। ঢাকা শহর ২নং সেক্টরের অধীন ছিলো। (সূত্রঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া)
১০১.
কোনটি বাঙালির মুক্তির সনদ নামে পরিচিত?
  1. ক) ছয়দফা
  2. খ) এগারো দফা
  3. গ) উনিশ দফা
  4. ঘ) একুশ দফা
সঠিক উত্তর:
ক) ছয়দফা
উত্তর
সঠিক উত্তর:
ক) ছয়দফা
ব্যাখ্যা
১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত ছয়দফা দাবী কে বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা বলা হয়। ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের সম্মেলনে বঙ্গবন্ধু প্রথম ছয়দফা দাবী উত্থাপন করেন। একই বছরের ১৮-১৯ মার্চ আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা গৃহিত হয় এবং ২৩শে মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছয়দফা উত্থাপন করেন। ৭ জুন ছয়দফা দিবস পালিত হয়। (সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
১০২.
মুজিবনগর সরকার গঠিত হয় কত তারিখে?
  1. ক) ০৮ এপ্রিল ১৯৭১
  2. খ) ১০ এপ্রিল ১৯৭১
  3. গ) ১৭ এপ্রিল ১৯৭১
  4. ঘ) ১৮ এপ্রিল ১৯৭১
সঠিক উত্তর:
খ) ১০ এপ্রিল ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল এ সরকার শপথ গ্রহণ করে। এ সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। অর্থ ও বাণিজ্য মন্ত্রী এম মনসুর আলী। স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষি মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান এবং পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ। (সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১০৩.
বাংলাদেশ সরকারের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?
  1. ক) ইউনিয়ন
  2. খ) পৌরসভা
  3. গ) উপজেলা
  4. ঘ) জেলা
সঠিক উত্তর:
গ) উপজেলা
উত্তর
সঠিক উত্তর:
গ) উপজেলা
ব্যাখ্যা
বাংলাদেশ সরকারের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর হলো উপজেলা প্রশাসন। সর্বোচ্চ স্তর হলো সচিবালয়। এর নিচে বিভাগীয় প্রশাসন। তার নিচে জেলা প্রশাসন। বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনকে মাঠ প্রশাসন ধরা হয়। এছাড়া প্রশাসন ব্যবস্থায় বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বিভাগ, অধিদপ্তর ও দপ্তর রয়েছে। স্থানীয় শাসন ব্যবস্থায় সর্বনিম্ন স্তর হলো ইউনিয়ন পরিষদ। (সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১০৪.
নির্বাচন কমিশনারদের পদের মেয়াদকাল কত বছর?
  1. ক) ৩ বছর
  2. খ) ৪ বছর
  3. গ) ৫ বছর
  4. ঘ) ৬ বছর
সঠিক উত্তর:
গ) ৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ বছর
ব্যাখ্যা
সংবিধানের ১১৮ নং অনুচ্ছেদের দফা ৩ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের পদের মেয়াদ কাল দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ বছর। (সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
১০৫.
প্রথমবারের মতো বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত বিলিয়ন মা. ডলার অতিক্রম করে?
  1. ক) ৩৩ বিলিয়ন মা. ডলার
  2. খ) ৩২ বিলিয়ন মা. ডলার
  3. গ) ৩৬ বিলিয়ন মা. ডলার
  4. ঘ) ৩৮ বিলিয়ন মা. ডলার
সঠিক উত্তর:
গ) ৩৬ বিলিয়ন মা. ডলার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৬ বিলিয়ন মা. ডলার
ব্যাখ্যা
০২ জুলাই ২০২০ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৩৬ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করে। ঐদিন রিজার্ভের পরিমাণ ছিলো ৩৬.১৪৪ বিলিয়ন মা. ডলার যা দেশের ইতিহাসে যেকোন সময়ের তুলনায় সর্বোচ্চ। চলতি জুলাই মাসে রিজার্ভের পরিমাণ ৩৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। জুন মাসে দেশের ইতিহাসে একক মাস হিসেবে রেকর্ড ১৮৩.৩০ লক্ষ মা. ডলার রেমিট্যান্স আসায় মূলত রিজার্ভ বৃদ্ধি পায়। (সূত্র: বণিকবার্তা)
১০৬.
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ-২০২০ ক্রিকেটের ফাইনালে কোন দেশকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়?
  1. ক) নিউজিল্যান্ড
  2. খ) শ্রীলংকা
  3. গ) ভারত
  4. ঘ) পাকিস্তান
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা
৯ ফেব্রুয়ারী ২০২০ আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারতকে ৩ উইকেটে পরাজিত করে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্য ফাইনাল হন বাংলাদেশের অধিনায়ক আকবর আলী। এর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো কোন বৈশ্বিক ক্রীড়া আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। (সূত্রঃ ইএসপিএন ক্রিকইনফো)
১০৭.
বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোন জাতি থেকে?
  1. ক) ভোটচীনীয়
  2. খ) নেগ্রিটো
  3. গ) অস্ট্রিক
  4. ঘ) আর্মেনীয়
সঠিক উত্তর:
গ) অস্ট্রিক
উত্তর
সঠিক উত্তর:
গ) অস্ট্রিক
ব্যাখ্যা
বাঙালি জাতিকে সংকর জাতি মনে করা হয় যা আদি অষ্ট্রেলীয় নরগোষ্ঠীর অন্তর্গত। ইন্দোচীন থেকে অষ্ট্রেলীয় নরগোষ্ঠীর একটি শাখা অস্ট্রিক প্রাক আর্য যুগে বাংলায় বসতি স্থাপন করে। এই অস্ট্রিক নরগোষ্ঠী থেকেই বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। অস্ট্রিক নরগোষ্ঠীর সাথে দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে বাঙালি জাতি গড়ে উঠেছে। তবে ইতিহাসের নানা পর্যায়ে বাঙালি রক্তপ্রবাহে ভোটচীনীয়, ককেশীয়, ইংরেজ, পর্তুগিজ প্রভৃতি জাতিসত্ত্বার সংমিশ্রণ ঘটে যা এখনো চলমান। (সূত্র: বাংলাপিডিয়া ও বাঙালির ইতিহাস : নিহারঞ্জন রায়)
১০৮.
কোন নৃ-গোষ্ঠীর পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক?
  1. ক) রাজবংশী
  2. খ) মণিপুরী
  3. গ) খাসিয়া
  4. ঘ) মারমা
সঠিক উত্তর:
গ) খাসিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) খাসিয়া
ব্যাখ্যা
বাংলাদেশে বসবাসকারী ৫০টি উপজাতির মধ্যে খাসিয়া এবং গারো বা মান্দি সম্প্রদায়ের পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক। বাকি সবগুলো উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক। খাসিয়া সম্প্রদায় বাংলাদেশের সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায় বসবাস করে। এদের আদি নিবাস ছিলো তিব্বতে। খাসিয়া গ্রাম পুঞ্জি এবং পুঞ্জি প্রধান সিয়েম নামে পরিচিত। (সূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
১০৯.
ভাটিয়ালি কোন অঞ্চলের বিখ্যাত গান?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) রংপুর
  3. গ) চাপাইনবাবগঞ্জ
  4. ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তর:
ক) ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ক) ময়মনসিংহ
ব্যাখ্যা
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত লোকজ সংস্কৃতি হলো ভাটিয়ালি গান। ভাওয়াইয়া গান রংপুর অঞ্চল এবং গম্ভীরা গান চাপাইনবাবগঞ্জ অঞ্চলের বিখ্যাত লোকজ সংস্কৃতি এবং ভাণ্ডারী গানের জন্যে চট্টগ্রাম বিখ্যাত। (সূত্রঃ বাংলাপিডিয়া)
১১০.
বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম সভাপতি ছিলেন কে?
  1. ক) শামসুল হক
  2. খ) শেখ ‍মুজিবুর রহমান
  3. গ) মাওলানা ভাসানী
  4. ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
সঠিক উত্তর:
গ) মাওলানা ভাসানী
উত্তর
সঠিক উত্তর:
গ) মাওলানা ভাসানী
ব্যাখ্যা
১৯৪৯ সালের ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগ গঠিত হয়। এর প্রথম কমিটিতে সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। ১৯৫৩ সালের ৩-৫ জুলাই আওয়ামীলীগের দ্বিতীয় সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি টানা চারবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৬৬ সালের ১৯ মার্চ তিনি আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন। (সূত্রঃ কারাগারের রোজনামচা এবং বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েবসাইট)
১১১.
বাংলাদেশে সোনালি আঁশ নামে পরিচিত-
  1. ক) রেশম
  2. খ) রবার
  3. গ) পাট
  4. ঘ) তুলা
সঠিক উত্তর:
গ) পাট
উত্তর
সঠিক উত্তর:
গ) পাট
ব্যাখ্যা
বাংলাদেশে পাট কে সোনালি আঁশ বলা হয়। এটি দেশের প্রধান অর্থকরী ফসল এবং এক সময় দেশের প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনকারী পণ্য ছিলো। এজন্যে পাট কে সোনালি আঁশ নামে ডাকা হয়। বাংলাদেশ পাট উৎপাদনে বিশ্বে দ্বিতীয় (১৬ লক্ষ টন)। পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে বিশ্বে প্রথম। (সূত্রঃ কৃষি তথ্য সার্ভিস এবং গ্লোবাল ট্রেড)
১১২.
বাংলাদেশ সরকারি কর্মকমিশন প্রতিষ্ঠা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ কোনটি?
  1. ক) ১২৬ নং
  2. খ) ১২৭ নং
  3. গ) ১৩৭ নং
  4. ঘ) ১৩৯ নং
সঠিক উত্তর:
গ) ১৩৭ নং
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩৭ নং
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদে বাংলাদেশের জন্যে আইনের দ্বারা এক বা একাধিক কর্মকমিশন গঠন সম্পর্কে বলা হয়েছে। এই বিধান অনুসারে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বা বিপিএসসি গঠিত হয়েছে। সংবিধানের ১২৬ নং অনুচ্ছেদে নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা দান, ১২৭ নং অনুচ্ছেদে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের প্রতিষ্ঠা এবং ১৩৯ নং অনুচ্ছেদে কর্মকমিশনের সদস্যদের পদের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে। (সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
১১৩.
কোন বিভাগে দারিদ্র্য হার সবচেয়ে বেশি?
  1. ক) রাজশাহী বিভাগ
  2. খ) রংপুর বিভাগ
  3. গ) বরিশাল বিভাগ
  4. ঘ) ময়মনসিংহ বিভাগ
সঠিক উত্তর:
খ) রংপুর বিভাগ
উত্তর
সঠিক উত্তর:
খ) রংপুর বিভাগ
ব্যাখ্যা
বিবিএসের খানা আয় ও ব্যয় জরিপ -২০১৬ অনুসারে দেশের মধ্যে দারিদ্র্য হার সবচেয়ে বেশি রংপুর বিভাগে (৪৭.৩ শতাংশ)। সবচেয়ে কম সিলেট বিভাগে (১৬.২ শতাংশ)। জেলা হিসেবে সবচেয়ে বেশি দারিদ্র্য হার কুড়িগ্রাম জেলায় (৭০.৮ শতাংশ) এবং সবচেয়ে কম নারায়ণগঞ্জ জেলায় (২.৬ শতাংশ)। (সূত্রঃ বিবিএস খানা আয় ও ব্যয় জরিপ -২০১৬)
১১৪.
মার্কিন ড্রোন হামলায় কোন ইরানি কমান্ডার নিহত হন?
  1. ক) ইসমাইল কানি
  2. খ) কাশেম সুলাইমানি
  3. গ) হাসান রাফসানজানি
  4. ঘ) খালেদ মেশাল
সঠিক উত্তর:
খ) কাশেম সুলাইমানি
উত্তর
সঠিক উত্তর:
খ) কাশেম সুলাইমানি
ব্যাখ্যা
০৩ জানুয়ারি ২০২০ ইরাকের বাগদাদ বিমানবন্দরের নিকট মার্কিন ড্রোন এমকিউ-৯ রিপার থেকে ছোড়া হেলফায়ার-২ মিসাইলে ইরানের আল কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাশেম সুলাইমানি নিহত হন। একই হামলায় ইরাকি মিলিশিয়া গ্রুপ হাশদ আল রাব্বি এর ডেপুটি কমান্ডার আবু মাহদী আল মুহানদিস সহ আরো কয়েকজন নিহত হন।(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
১১৫.
জাপানের হিরোশিমায় নিক্ষিপ্ত পারমাণবিক বোমার নাম-
  1. ক) ট্রিনিটি
  2. খ) লিটলবয়
  3. গ) ফ্যাটম্যান
  4. ঘ) টমাহক
সঠিক উত্তর:
খ) লিটলবয়
উত্তর
সঠিক উত্তর:
খ) লিটলবয়
ব্যাখ্যা
১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে লিটলবয় নামে পারমাণবিক বোমা নিক্ষেপ করে। এটিই ছিল পৃথিবীতে প্রথম পারমাণবিক অস্ত্রের ব্যবহার। তার তিনদিন পর ৯ আগস্ট নাগাসাকি শহরে ফ্যাটম্যান নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। এতে পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তায় লক্ষাধিক মানুষের প্রাণহানির পাশাপাশি শহর দুটি বসবাসের পরিত্যাক্ত হয়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান পারমাণবিক বোমা নিক্ষেপের নির্দেশ দেন। (সূত্র: হিস্টোরি ডটকম)
১১৬.
লিপুলেখ কোন দুটি দেশের মধ্যকার বিরোধপূর্ণ এলাকা?
  1. ক) চীন ও ভারত
  2. খ) ভারত ও নেপাল
  3. গ) ভুটান ও ভারত
  4. ঘ) নেপাল ও চীন
সঠিক উত্তর:
খ) ভারত ও নেপাল
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারত ও নেপাল
ব্যাখ্যা
লিপুলেখ হলো ভারত ও নেপালের মধ্যে একটি বিরোধপূর্ণ এলাকা যা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ফুট উচুতে অবস্থিত। এই জায়গাটির নিকট নেপাল, ভারত ও চীনের সীমান্ত রয়েছে। লিপুলেখ পাস দিয়ে কৈলাশ শৃঙ্গে যাওয়া হয়। ১৯৯৮ সাল থেকে নেপাল এটিকে নিজেদের ভূমি দাবী করে আসছে। সম্প্রতি ভারতে এর মধ্য দিয়ে একটি রাস্তা নির্মাণ করলে জায়গাটি নিয়ে নেপাল ও ভারতের মধ্যে উত্তেজনা দেখা দেয়। (সূত্রঃ ইন্ডিয়া টুডে এবং ডয়েচভেলে)
১১৭.
কোনটি বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান?
  1. ক) অ্যাসট্রোজেস
  2. খ) সিরাম ইনস্টিটিউট
  3. গ) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস
  4. ঘ) কোডাজেনিক্স
সঠিক উত্তর:
খ) সিরাম ইনস্টিটিউট
উত্তর
সঠিক উত্তর:
খ) সিরাম ইনস্টিটিউট
ব্যাখ্যা
বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো ভারতের সিরাম ইনস্টিটিউট। এটি বার্ষিক প্রায় ১৫০ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদন করে থাকে৷ ভারতের পুনে ব্যতীত নেদারল্যান্ডস এবং চেক প্রজাতন্ত্রে এর প্লান্ট রয়েছে। সম্প্রতি কোভিড-১৯ এর ভ্যাকসিন উৎপাদনের জন্যে মার্কিন সরকার, অক্সফোর্ড ইউভার্সিটি ও বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সাথে সিরাম ইনস্টিটিউট চুক্তিবদ্ধ হয়েছে। (সূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড)
১১৮.
বাংসামারো স্বায়ত্তশাসিত অঞ্চল কোন দেশে অবস্থিত?
  1. ক) চীন
  2. খ) ফিলিপাইন
  3. গ) নেপাল
  4. ঘ) মিয়ানমার
সঠিক উত্তর:
খ) ফিলিপাইন
উত্তর
সঠিক উত্তর:
খ) ফিলিপাইন
ব্যাখ্যা
বাংসামারো হলো ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। ফিলিপাইন সরকার ও মরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তির ফলে মিন্দানাওয়ে বাংসামারো স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠিত হয়। বাংসামারো অর্থ মরো জাতির দেশ। ২০১৯ সালের জানুয়ারিতে এখানে স্বায়ত্তশাসন প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়। ২২ ফেব্রুয়ারি ২০১৯ (MILF) এর নেতা মুরাদ ইব্রাহিমের হাতে বাংসামারোর শাসনভার তুলে দেওয়া হয়। ১৯৭০ সাল থেকে মিন্দানাওয়ে একটি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে MNLF ও MILF লড়াই করে আসছিলো। (সূত্রঃ দৈনিক কালেরকণ্ঠ)
১১৯.
এশিয়ার কোন দেশটি কখনো কোন দেশের উপনিবেশ ছিলো না?
  1. ক) মিয়ানমার
  2. খ) থাইল্যান্ড
  3. গ) ভিয়েতনাম
  4. ঘ) ইরাক
সঠিক উত্তর:
খ) থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) থাইল্যান্ড
ব্যাখ্যা
এশিয়ার দেশ থাইল্যান্ড কখনো কোন দেশের উপনিবেশ ছিলো না। এজন্যে থাইল্যান্ডকে মুক্তভূমি বলা হয়। অন্যদিকে ভিয়েতনাম, মিয়ানমার এবং ইরাক যথাক্রমে ফ্রান্স ও ব্রিটেনের উপনিবেশ ছিলো। (সূত্রঃ হিস্টোরি ডটকম এবং ইউএস লাইব্রেরি অব কংগ্রেস)
১২০.
কোন চুক্তিতে ইসরাইল ও পিএলও পরস্পরকে স্বীকৃতি দেয়?
  1. ক) আলজিয়ার্স চুক্তি
  2. খ) ডেটন চুক্তি
  3. গ) অসলো চুক্তি
  4. ঘ) তাসখন্দ চুক্তি
সঠিক উত্তর:
গ) অসলো চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) অসলো চুক্তি
ব্যাখ্যা
১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে সাক্ষরিত অসলো চুক্তির মাধ্যমে পিএলও এবং ইসরাইল পরস্পরকে স্বীকৃতি প্রদান করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্নিনটন এতে মধ্যস্থতা করেন। অন্যদিকে, আলজিয়ার্স চুক্তি (১৩ জুন, ১৯৭৫) শাত ইল আরব জলপথ নিয়ে ইরাক-ইরান সীমান্ত সমস্যা নিরসন, ডেটন চুক্তি (১৪ ডিসেম্বর, ১৯৯৫) বসনিয়া সংকট নিরসন এবং তাসখন্দ চুক্তি (১০ জানুয়ারী ১৯৬৬) পাক-ভারত যুদ্ধ অবসানে সাক্ষরিত হয়। (সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
১২১.
কোন শহরে মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে শান্তিচুক্তি সাক্ষরিত হয়?
  1. ক) রিয়াদ
  2. খ) দোহা
  3. গ) কাবুল
  4. ঘ) ইসলামাবাদ
সঠিক উত্তর:
খ) দোহা
উত্তর
সঠিক উত্তর:
খ) দোহা
ব্যাখ্যা
কাতারের রাজধানী দোহায় ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবান গোষ্ঠী ঐতিহাসিক শান্তিচুক্তিতে স্বাক্ষর করে। দীর্ঘ ১৯ বছর ধরে চলা আফগান যুদ্ধ অবসানকল্পে এই চুক্তি সাক্ষরিত হয়। এতে আমেরিকার পক্ষে জালমি খলিলজাদ এবং তালেবানের পক্ষে সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আব্দুল গানি স্বাক্ষর করেন। চুক্তির শর্ত অনুযায়ী আগামী ১৪ মাসে আফগানিস্তান থেকে আমেরিকা তার সৈন্য প্রত্যাহার করবে। (সূত্রঃ সিএনএন)
১২২.
কোন ধরনের দূষণে প্রতিবছর বিশ্বে সর্বাধিক মানুষ মারা যায়?
  1. ক) পানি দূষণ
  2. খ) শব্দ দূষণ
  3. গ) বায়ু দূষণ
  4. ঘ) মৃত্তিকা দূষণ
সঠিক উত্তর:
গ) বায়ু দূষণ
উত্তর
সঠিক উত্তর:
গ) বায়ু দূষণ
ব্যাখ্যা
বিশ্বে প্রতিবছর সর্বাধিক সংখ্যক মানুষ মারা যায় বায়ুদূষণের কারণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে প্রতিবছর মোট মৃতের সংখ্যার ৮ জনের ১ জন মারা যায় বায়ুদূষণের ফলে। এছাড়া বায়ুদূষণের ফলে মানুষের মাথাপিছু গড় আয়ুষ্কাল ২.৯ বছর হ্রাস পাচ্ছে। ল্যানসেট সাময়িকী’র তথ্যমতে বায়ুদূষণের পর পানি দূষণ দ্বিতীয় সর্বাধিক মানুষের মৃত্যু কারণ। (সূত্রঃ বিশ্বস্বাস্থ্য সংস্থা ও ল্যানসেট সাময়িকী)
১২৩.
'ব্ল্যাক লাইভস ম্যাটার' হলো-
  1. ক) সমকামি অধিকার আন্দোলন
  2. খ) বর্ণবাদবিরোধী আন্দোলন
  3. গ) পরিবেশ আন্দোলন
  4. ঘ) ভ্যাকসিন কর্মসূচি
সঠিক উত্তর:
খ) বর্ণবাদবিরোধী আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
খ) বর্ণবাদবিরোধী আন্দোলন
ব্যাখ্যা
ব্ল্যাক লাইভস ম্যাটার হলো একটি বর্ণবাদবিরোধী আন্দোলন। ২০১৩ সালে মার্কিন কৃষ্ণাঙ্গ ট্রভয়ের মার্টিনের হত্যাকারী জর্জ জিমারম্যানকে বেকসুর খালাসের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সূত্রপাত ঘটে। সম্প্রতি জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সমগ্র বিশ্বে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের মূল উদ্দেশ্যে হলো বিশ্বব্যাপী বর্ণবাদ বা কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্যের অবসান। (সূত্রঃ ব্ল্যাক লাইভস ম্যাটার ওয়েবসাইট)
১২৪.
৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক-
  1. ক) সিডনি
  2. খ) মাদ্রিদ
  3. গ) টোকিও
  4. ঘ) হংকং
সঠিক উত্তর:
গ) টোকিও
উত্তর
সঠিক উত্তর:
গ) টোকিও
ব্যাখ্যা
২০২০ সালের ২৪ জুলাই থেকে ৯ আগস্ট জাপানের রাজধানী টোকিও শহরে ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু করোনা মহামারির কারণে তা একবছর পিছিয়ে ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট সময়ে একই শহরে আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। তবে এর নাম 'টোকিও ২০২০' ই থাকবে। নতুন তারিখেও যদি তা আয়োজন করা সম্ভব না হয় তাহলে ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস বাতিল ঘোষিত হবে। (সূত্রঃ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ওয়েবসাইট ও ডেইলি স্টার)
১২৫.
ইউরোপীয়ান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা কতটি?
  1. ক) ২৫টি
  2. খ) ২৭টি
  3. গ) ২৮টি
  4. ঘ) ৩০টি
সঠিক উত্তর:
খ) ২৭টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৭টি
ব্যাখ্যা
২০২০ সালের ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকরের মাধ্যমে ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য ইইউ ত্যাগ করে। এর ফলে ইউরোপীয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা দাড়ায় ২৭টি। ইইউ সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলস শহরে অবস্থিত। (সূত্রঃ ইইউ ওয়েবসাইট)
১২৬.
বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
  1. ক) ১৯৭৩ সালে
  2. খ) ১৯৭৪ সালে
  3. গ) ১৯৭৫ সালে
  4. ঘ) ১৯৭৬ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৭৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭৪ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। একই বছর সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বাংলাদেশ প্রথম অংশ নেয়। ২৫ সেপ্টেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ পরিষদে বাংলায় ভাষণ প্রদান করেন। জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি এস এ করিম। (সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
১২৭.
কোনটি রূপান্তরিত শিলা?
  1. ক) চুনাপাথর
  2. খ) গ্রানাইট
  3. গ) ব্যাসল্ট
  4. ঘ) গ্রাফাইট
সঠিক উত্তর:
ঘ) গ্রাফাইট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গ্রাফাইট
ব্যাখ্যা
আগ্নেয় ও পাললিক শিলা প্রচন্ড চাপ, উত্তাপ ও রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করলে তাকে রূপান্তরিত শিলা বলে। গ্রাফাইট হলো কয়লার রূপান্তরিত রূপ। একইভাবে চুনাপাথর, বেলেপাথর, গ্রানাইট ও কাঁদার রূপান্তরিত রূপ হলো যথাক্রমে মার্বেল, কোয়ার্টজাইট, নিস এবং স্লেট। গ্রানাইট ও ব্যাসল্ট হলো আগ্নেয় শিলার উদাহরণ। চুনাপাথর, বেলেপাথর, কাদাপাথর, কয়লা, শেল ও কেওলিন হলো পাললিক শিলা। (সূত্রঃ মাধ্যমিক ভূগোল)
১২৮.
কোনটি ক্ষয়জাত সমভূমি?
  1. ক) সুন্দরবন
  2. খ) মধুপুর ও ভাওয়ালগড়
  3. গ) তিস্তা সংলগ্ন রংপুর ও দিনাজপুর
  4. ঘ) ফরিদপুর
সঠিক উত্তর:
খ) মধুপুর ও ভাওয়ালগড়
উত্তর
সঠিক উত্তর:
খ) মধুপুর ও ভাওয়ালগড়
ব্যাখ্যা
বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা উচ্চভূমি ক্ষয়ের ফলে যে সমভূমি গঠিত হয় তাকে ক্ষয়জাত সমভূমি বলে। বাংলাদেশের মধুপুর ও ভাওয়ালগড় এবং বরেন্দ্রভূমি হলো ক্ষয়জাত সমভূমি। সুন্দরবন ও ফরিদপুর হলো নদীবাহিত পলি দ্বারা সৃষ্ঠ বদ্বীপ। তিস্তা, করতোয়া ও আত্রাই নদী সংলগ্ন রংপুর ও দিনাজপুর জেলা হলো সঞ্চয়জাত পাদদেশীয় পলল সমভূমি। (সূত্রঃ মাধ্যমিক ভূগোল)
১২৯.
আমলাতান্ত্রিক মূল্যবোধ হলো-
  1. ক) স্বাধীনতা
  2. খ) ক্ষমতা
  3. গ) জনকল্যাণ
  4. ঘ) কর্মদক্ষতা
সঠিক উত্তর:
গ) জনকল্যাণ
উত্তর
সঠিক উত্তর:
গ) জনকল্যাণ
ব্যাখ্যা
যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তা ই মূল্যবোধ। একজন আমলা বা প্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো জনগণের কল্যাণ সাধন করা। এই মূল্যবোধের আলোকেই একজন প্রশাসক বা আমলা তার কর্মকাণ্ডকে পরিচালিত করে। (সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক)
১৩০.
তথ্য অধিকার আইন প্রণীত হয় কবে?
  1. ক) ২০০৬ সালে
  2. খ) ২০০৯ সালে
  3. গ) ২০১২ সালে
  4. ঘ) ২০১৪ সালে
সঠিক উত্তর:
খ) ২০০৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০৯ সালে
ব্যাখ্যা
তথ্য অধিকার মানুষের মৌলিক অধিকার। ২০০৯ সালের ৫ এপ্রিল তথ্য অধিকার আইন প্রণীত হয়। এই আইনের অধীনে নির্দিষ্ট কিছু ক্ষেত্র ব্যতীত সকল সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আবেদনের মাধ্যমে নাগরিকগণ তাদের কাঙ্ক্ষিত তথ্য পেতে পারেন। তাদের এই অধিকার লঙ্ঘিত হলে তারা তথ্য কমিশনের প্রতিকার চাইতে পারে।(সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১৩১.
নৈতিকতা'র ভিত্তি নয়-
  1. ক) আইন
  2. খ) আদর্শ
  3. গ) সামাজিক প্রথা
  4. ঘ) ধর্ম
সঠিক উত্তর:
ক) আইন
উত্তর
সঠিক উত্তর:
ক) আইন
ব্যাখ্যা
নৈতিকতা হলো একটি গুণ বা নীতি যা ভালো বা মন্দ কিংবা সঠিক বা বেঠিক আচরণের সঙ্গে সম্পৃক্ত। নৈতিকতা সামাজিক প্রথা, আদর্শ, ধর্ম ও ন্যায়বোধ থেকে উৎসারিত। এটি আইন দ্বারা প্রযুক্ত নয়। তবে এটি আইনের অন্যতম ভিত্তি হিসেবে কাজ করে। (সূত্রঃ অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি এবং নীতিবিদ্যা - মুহম্মদ আবদুল বারী)
১৩২.
মূল্যবোধ শিক্ষা রোধ করে-
  1. ক) অশিক্ষা
  2. খ) সদগুণ
  3. গ) সামাজিক অবক্ষয়
  4. ঘ) সামাজিক প্রগতি
সঠিক উত্তর:
গ) সামাজিক অবক্ষয়
উত্তর
সঠিক উত্তর:
গ) সামাজিক অবক্ষয়
ব্যাখ্যা
মূল্যবোধ শিক্ষা হলো শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, শৃঙ্খলাবোধ প্রভৃতি সম্পর্কিত শিক্ষা। মূল্যবোধের শিক্ষা সামাজিক অবক্ষয় তথা ব্যভিচার, রাহাজানি, মাদকাসক্ত, ইভটিজিং প্রভৃতি রোধ করতে সহায়ক ভূমিকা পালন করে। (সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী এবং)
১৩৩.
সুশাসনের ধারণা কোন ধরনের ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ?
  1. ক) সমাজতন্ত্র
  2. খ) গণতন্ত্র
  3. গ) রাজতন্ত্র
  4. ঘ) একনায়কতন্ত্র
সঠিক উত্তর:
খ) গণতন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) গণতন্ত্র
ব্যাখ্যা
সুশাসন ধারণাটি গণতান্ত্রিক ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ। সুশাসনের অন্যতম মূল বিষয় হলো কার্যকর অংশগ্রহণ। আর শাসন প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থায় সম্ভব। তাছাড়া স্বচ্চতা, জবাবদিহিতা প্রভৃতি মূল্যবোধসমূহ গণতান্ত্রিক ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট। (সূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র – প্রফেসর মো. মোজাম্মেল হক)