পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন৪৭
সিলেবাস
পার্ট-১) প্রাচীন সভ্যতাসমূহ, সাম্রাজ্যসমূহ, গুরুত্বপূর্ণ ঘটনাবলী (যুদ্ধ ও বিপ্লব ইত্যাদি), ধর্মসমূহের ইতিহাস এবং ইতিহাসের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ [শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ুন। এই টপিক সারাজীবন পড়েও শেষ হবে না। তাই শুধু বেসিক তথ্যগুলো পড়ুন] পার্ট-২) Literary Terms and Genres (Metaphor, Simile, Elegy, Alliteration, Personification, Hyperbole, Euphemism, Blank Verse, Ballad, Allegory, Allusion, Tragedy, Comedy, Sonnet, Satire, Ode, Lyric, Irony, etc.), Periods of English Literature (Basic info), Famous Quotation and Characters (All Ages). পার্ট–১ সোর্স: যেকোনো গাইড বই এবং বোর্ড বইগুলোই যথেষ্ট। পার্ট–২ সোর্স: যেকোনো গাইড বই, An ABC OF English Literature - Dr. M. Mofizar Rahman.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪৭ প্রশ্ন

.
'জিগগুরাট' কাদের ধর্মীয় মন্দিরের নাম ছিল?
  1. ক) সুমেরীয়দের
  2. খ) মিশরীয়দের
  3. গ) ক্যালেডীয়দের
  4. ঘ) গ্রিকদের
ব্যাখ্যা
সুমেরীয় শ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি ‘জিগগুরাট’ নামক ধর্মমন্দির।
পশ্চিম এশিয়ায় অবস্থিত সুমেরীয় সভ্যতার সাথে আফ্রিকার মিসরীয় সভ্যতার অনেক মিল রয়েছে। নতুন পাথরের যুগ পার হয়ে ব্রোঞ্জ (তামা) যুগেই উভয় সভ্যতার সৃষ্টি হয়। এখানে তামা বা ধাতু ব্যবহারের ফলে উৎপাদন ক্ষমতা ও হাতিয়ারের ব্যবহার বৃদ্ধি পায়। মিসরীয়দের মতো সুমের অঞ্চলেও রাজা, পুরোহিত, সামরিককর্তা এরূপ বিভাজন দেখা যায়। মেসোপটেমীয় সভ্যতার বিকাশ এবং নিত্য নতুন আবিষ্কারের মূলে সুমেরীয়দের অবদানই অধিক ছিল। 

উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণির ইতিহাস -২য় পত্র বই (উন্মুক্ত)।
.
বৃত্তকে ৩৬০° কোণে ভাগ করে -
  1. ক) অ্যাশেরীয়রা
  2. খ) সুমেরীয়রা
  3. গ) ক্যালেডিওরা
  4. ঘ) মিশরীয়রা
ব্যাখ্যা
সভ্যতায় অ্যাশেরীয়দের অবদান -
- বৃত্তকে ৩৬০° কোণে ভাগ করে অ্যাশেরীয়রা।
- এই সভ্যতা গড়ে উঠেছিল টাইগ্রিস নদীর তীরে।
- এরা যুদ্ধে প্রথম লোহার অস্ত্র ব্যবহার করে।
- সর্বপ্রথম পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেছিল অ্যাশেরীয়রা।
- সভ্যতায় অ্যাশেরীয়দের অবদান সমরবাদী, যুদ্ধবিদ্যা, অস্ত্র ও হাতিয়ার তৈরি। 

উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
.
মিশরের প্রথম ফারাও কে ছিলেন?
  1. ক) নেবুচাদ নেজার
  2. খ) ফেরাউন
  3. গ) মেনেস
  4. ঘ) স্ফিংস
ব্যাখ্যা
মিশরের প্রথম ফারাও হিসেবে মেনেস কে অভিহিত করা হয়।
তিনিই প্রথম লোয়ার ইজিপ্ট ও আপার ইজিপ্ট এ বিভক্ত মিশরকে একত্রিত করেন এবং প্রথম রাজবংশের সূত্রপাত করেন।
তার রাজত্বকাল ছিল আনুমানিক ৩৪০৭ খ্রি. পূ. থেকে ৩৩৪৬ খ্রিস্টপূর্বাব্দ।

সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি
.
কোন সাম্রাজ্যে 'ত্রয়ী শাসন' ব্যবস্থা ছিল?
  1. ক) রোমান
  2. খ) গ্রীক
  3. গ) অটোমান
  4. ঘ) পারস্য
ব্যাখ্যা
জুলিয়াস সিজার ছিলেন প্রাচীন রোমের সবচেয়ে খ্যাতিমান সম্রাট। তাঁর মৃত্যুর পর রোমে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। ৪৪-৪২ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এ যুদ্ধের ব্যাপ্তি ছিল।

যুদ্ধে জয়ী হয়ে একযোগে ক্ষমতায় আসেন তিন নেতা – অক্টেভিয়াস ‍সিজার, মার্ক অ্যান্টনি এবং লেপিডাস। প্রাচীন রোমে তিনজনের মিলিত এ শাসন ‘ত্রয়ী শাসন’ নামে খ্যাত। ‘ত্রয়ী শাসন’ বেশি দিন টেকেনি।

৩১ খ্রিস্টপূর্বাব্দে রোমান সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হয়ে অক্টোভিয়াস সিজার ‘অগাস্টস (প্রথম সম্রাট) সিজার’ উপাধি গ্রহণ করেন। অগাস্টাস সিজারের রাজত্বকালের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হল খ্রিস্টধর্মের প্রবর্তক যীশুখ্রিস্টের জন্ম। রোমের শেষ সম্রাট ছিলেন রোমিউলাস অগাস্টুলাস।

সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি(উন্মুক্ত)
.
পৃথিবীর ইতিহাসের বৃহত্তম সাম্রাজ্য হিসেবে অভিহিত কোনটি?
  1. ক) মোঙ্গল সাম্রাজ্য
  2. খ) অটোমান সাম্রাজ্য
  3. গ) রোমান সাম্রাজ্য
  4. ঘ) ফিনিশীয় সাম্রাজ্য
ব্যাখ্যা
- মোঙ্গল সাম্রাজ্য পৃথিবীর ইতিহাসের বৃহত্তম সাম্রাজ্য হিসেবে অভিহিত। ত্রয়োদশ শতকের শুরুতে (১২০৬ সালে) মঙ্গোলিয়ার যাযাবর উপজাতিগুলোকে সংগঠিত করার মাধ্যমে বিখ্যাত মোঙ্গল নেতা চেঙ্গিস খান এই সাম্রাজ্যের পত্তন করেন।
- চেঙ্গিস খান ১১৬২ সালে মঙ্গোলিয়ায় জন্মগ্রহণ করেন এবং ১২২৭ সালে মৃত্যুবরণ করেন। তার আসল নাম ছিলো তেমুজিন।
- চেঙ্গিস খানের মৃত্যুর পর তার বংশধরগণ এই সাম্রাজ্যের আরো বিস্তৃতি ঘটান। মোঙ্গল সাম্রাজ্য তার সর্বোচ্চ শিখরের সময় পূর্ব ইউরোপ থেকে ইন্দোচীন পর্যন্ত বিস্তৃত ছিলো যার আয়তন ছিলো এক কোটি বর্গমাইলেরও অধিক।
- ১২৫৯ সালে মেংগু খানের মৃত্যুর পর উত্তরাধিকার দ্বন্দ্বে মোঙ্গল সাম্রাজ্য বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পড়ে। এতে করে চতুর্দশ শতকের দ্বিতীয়ার্ধে মোঙ্গল সাম্রাজ্যের বিস্তৃতি কেবল মঙ্গোলিয়ার মধ্যে সীমাবদ্ধ হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা এবং হিস্টোরি ওয়েবসাইট
.
পারসিক সভ্যতার ধর্মের নামটি হলো- 
  1. ক) কনফুসীয়
  2. খ) সাংসারেক
  3. গ) জরথুস্ত্র
  4. ঘ) তাওবাদ
ব্যাখ্যা
- পারস্য সভ্যতার ধর্ম ছিলো জরথুস্ত্র। জরথুস্ত্রের আর্বিভাব ঘটে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে।
- পারস্যের সাসানীয় রাজবংশের সম্রাট আরদাশিরের সময় জরথুস্ত্র ধর্ম রাজকীয় মর্যাদা লাভ করে।
- জরথুস্ত্রবাদ ছিলো একেশ্বরবাদে বিশ্বাসী। বিশ্বের অন্যান্য ধর্মের উপর জরথ্রুস্ত্র ধর্মের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়।
- এই ধর্মের প্রধান দেবতার নাম আছর মাজদা। ধর্মগ্রন্থের নাম জেন্দাবেস্তা।


(তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : ষষ্ঠ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
.
‘অর্থশাস্ত্র’ গ্রন্থের লেখক কে?
  1. ক) মা-হুয়ান
  2. খ) চাণক্য
  3. গ) মেগাস্থিনিস
  4. ঘ) হিউয়েন সাঙ
ব্যাখ্যা
মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত গ্রিকদের আক্রমণ শুধু প্রতিহত নয়, তাদেরকে ভারত থেকে বিতাড়িত করে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার নামানুসারে ভারতবর্ষে খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে যে সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তা মৌর্য সাম্রাজ্য নামে পরিচিত।
চাণক্য ছিলেন তাঁর প্রধানমন্ত্রী। চাণক্য কৌটিল্য ছদ্মনামে ‘অর্থশাস্ত্র’ নামে এক বিখ্যাত গ্রন্থ রচনা করেন। রাষ্ট্রশাসন ও কূটনীতি কৌশলের সারসংক্ষেপ হচ্ছে এই গ্রন্থ।
চন্দ্রগুপ্তের সময়ে গ্রিক পরিব্রাজক মেগাস্থিনিস ভারতবর্ষে আগমন করে ভারতের শাসন প্রকৃতি, ভৌগোলিক বিবরণ, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা তাঁর বিখ্যাত গ্রন্থ ‘ইন্ডিকা’তে লিপিবদ্ধ করেন।

সূত্রঃ ইতিহাস ১ম পত্র, এইচএসসি (উন্মুক্ত)
.
মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
  1. ক) সম্রাট আকবর
  2. খ) সম্রাট বাবর
  3. গ) সম্রাট জাহাঙ্গীর
  4. ঘ) সম্রাট হুমায়ুন
ব্যাখ্যা
- ১৫২৬ সালের এপ্রিল মাসে পানিপথের প্রথম যুদ্ধে লোদী বংশের শাসক ইব্রাহিম লোদীকে পরাজিত করে জহির উদ্দিন মুহাম্মদ বাবর ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
- পানিপথ ভারতের বর্তমান হরিয়ানা রাজ্যে অবস্থিত।
- ভারতে মুঘল সাম্রাজ্য স্থিতিশীলতা লাভ করে সম্রাট আকবরের শাসনামলে।

তথ্যসূত্রঃ উচ্চ মাধ্যমিক ইতিহাস : দ্বিতীয়পত্র
.
কোন সভ্যতা পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয় নাই?
  1. ক) মিশরীয়
  2. খ) গ্রিক
  3. গ) সিন্ধু
  4. ঘ) চৈনিক
ব্যাখ্যা
চৈনিক সভ্যতা (Chinese Civilization):
- চৈনিক সভ্যতা পৃথিবীতে বিরাজমান সবচেয়ে পুরাতন সভ্যতা।
- খ্রিস্টপূর্ব ২০০০ অব্দ থেকে আজ পর্যন্ত চীন তার সাংস্কৃতিক ধারাবাহিকতা বজায় রেখেছে। এটিই একমাত্র সভ্যতা যা কোনো সময় পুরোপুরি ধ্বংস প্রাপ্ত হয়নি।

- চীন পূর্ব এশিয়ার বৃহত্তম রাষ্ট্র। খ্রিস্টপূর্ব ১,৫০০ অব্দে চৈনিক সভ্যতা তার চরম শিখরে অবস্থান করেছিল।
- প্রায় ৪০০০ বছর পূর্বে অর্থ্যাৎ খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে চীনের হোয়াংহো ও ইয়াংসিকিং নদীর তীরে প্রাচীন চৈনিক সভ্যতা গড়ে উঠেছিল বলে ধারনা করা হয়।
- দেশটির তিনটি অঞ্চলে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল। এর মধ্যে একটি হোয়াংহো নদীর তীরে, দ্বিতীয়টি ইয়াংসিকিয়াং নদীর তীরে, তৃতীয়টি দক্ষিণ চীনের ভূখণ্ডে।
- নদীগুলোর প্রভাবে প্রাচীন চীনে কৃষিভিত্তিক সভ্যতা গড়ে উঠেছিল।

- চৈনিক সভ্যতা সৃষ্টি হয়েছিল- শাং রাজবংশ (Shang Dynasty), জোও রাজবংশ (Zhou Dynasty) আমলে।
- এছাড়াও চৈনিক সভ্যতার উত্তরাধিকারী হিসাবে আরো বেশ কয়েকটি রাজবংশ যেমন - জিয়া রাজবংশ (Xia Dynasty), কিন রাজবংশ (Qin Dynasty), মিং রাজবংশ (Ming Dynasty) ইত্যাদি চীন শাসন করে।

উৎস: হিস্টরি.কম
১০.
ক্লিওপেট্রা কোন দেশের রাণী ছিলেন?
  1. ক) বৃটেনের
  2. খ) রোমের
  3. গ) মিশরের
  4. ঘ) গ্রীসের
ব্যাখ্যা
- মিশর শাসনকারী টলেমী বংশের শেষ শাসক ছিলেন সপ্তম ক্লিওপেট্রা।
- রোমান সম্রাট অক্টেভিয়ানের হাতে এন্টনির পতন ঘটলে ক্লিওপেট্রা সর্পদংশনে আত্মহত্যা করেন।
- মার্ক এন্টনি, লেপিডাস ও অক্টেভিয়াস সিজার ছিলেন ত্রয়ী শাসনের নেতা।
১১.
হিব্রু সভ্যতার কেন্দ্রবিন্দু ছিলো -
  1. ক) মিশরের কায়রো নগর
  2. খ) প্রাচীন রোম নগর
  3. গ) জেরুজালেম নগর
  4. ঘ) কনস্টান্টিনোপল নগর
ব্যাখ্যা
- হিব্রু সভ্যতা বর্তমান প্যালেস্টাইনে বিকশিত হয়েছিলো। হিব্রু সভ্যতার কেন্দ্রবিন্দু ছিলো জেরুজালেম নগর। খ্রিস্টপূর্ব প্রায় ১৮০০ অব্দে হযরত ইব্রাহিম (আ.) নেতৃত্বে হিব্রু সভ্যতার সূচনা ঘটে।
- বিশ্ব সভ্যতায় হিব্রুদের সর্বাধিক অবদান হলো ধর্মের ক্ষেত্রে। হিব্রুরাই প্রথম একেশ্বরবাদী ধর্মের সূত্রপাত করে। পরবর্তীতে খ্রিস্ট ও ইসলাম ধর্ম এই একেশ্বরবাদী ধর্ম গোটা পৃথিবীতে প্রচার করে।
- এছাড়া ‘ডিউটোরোনোমিক কোড’ নামে আইন প্রণয়নের জন্যেও হিব্রুরা সভ্যতা বিখ্যাত।

(তথ্যসূত্র: ব্রিটানিকা এবং ইতিহাস : এসএসসি প্রোগ্রাম : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
১২.
ইনকা সভ্যতার একটি নিদর্শন হলো-
  1. ক) তেনোচতিৎলান
  2. খ) মাচুপিচু
  3. গ) চিচেন ইতজা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
- ইনকা সভ্যতা হলো দক্ষিণ আমেরিকায় বিকশিত একটি সভ্যতা। দ্বাদশ শতকে রেড ইন্ডিয়ানরা এই সভ্যতার সূচনা করে।
- উত্তরদিকে ইকুয়েডর থেকে শুরু করে দক্ষিণ দিকে মধ্য চিলি পর্যন্ত ইনকা সাম্রাজ্য বিস্তৃত ছিলো। ষোড়শ শতকে স্পেনিশ উপনিবেশিকদের দ্বারা ইনকা সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়।
- পেরুতে অবস্থিত মাচুপিচু ইনকা সভ্যতার একটি নিদর্শন যা পৃথিবীর একটি সপ্তাশ্চর্য এবং ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য নিদর্শন।

(তথ্যসূত্রঃ হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা)
১৩.
চীনা পরিভাষায় 'এ্যানিমেল ম্যান' কাদের বলা হতো?
  1. ক) কৃষকদের
  2. খ) দাসদের
  3. গ) বণিকদের
  4. ঘ) তাঁতীদের
ব্যাখ্যা
অন্যান্য প্রাচীন সভ্যতার মতো চৈনিক সভ্যতায়ও সামাজিক বৈষম্য ছিল। সমাজে অনেক দাস ছিল। তাদের অবস্থা ছিল
ভয়াবহ।
সরকারিভাবে গবাদি পশু আর দাসদের একই তালিকায় রাখা হতো।
চীনা পরিভাষায় এদের ‘এ্যানিমেল ম্যান’ বলা হতো।
সাধারণ কৃষক ও ভ‚মিদাসদের অবস্থান ছিল সমাজে সবেচেয়ে নিচু স্তরে।
ভূস্বামী ও কৃষকদের মধ্যে ব্যবধান ছিল আকাশপাতাল। সমাজ ছিল সম্পূর্ণভাবে অভিজাতদের নিয়ন্ত্রণে।
পিতৃতান্ত্রিক পরিবার থাকায় মেয়েদের তেমন কোনো অধিকার ছিল না।


[উৎস: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এস এস সি প্রোগ্রাম]
১৪.
Son of God বলা হতো কোন দেশের রাজাকে?
  1. ক) মিশর
  2. খ) চীন
  3. গ) নেপাল
  4. ঘ) মঙ্গলিয়া
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। আর চীনের রাজাকে 'Son of God' বলা হতাে।
উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা
১৫.
মেসোপটেমীয়া কোন ভাষার শব্দ?
  1. ক) গ্রিক
  2. খ) চাইনিজ
  3. গ) সংস্কৃত
  4. ঘ) আরবি
ব্যাখ্যা
পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হল মেসোপটেমীয় সভ্যতা।
- শুধু প্রাচীন নয় গুরুত্বপূর্ণও বটে। এই সুপ্রাচীন মেসোপটেমিয়া বর্তমান সময়ের যে অঞ্চলে ইরাক ও সিরিয়া আছে এই অঞ্চলে অবস্থিত এবং এই এলাকাকে সভ্যতার আঁতুরঘর হিসেবে ধরা হয়।

- সুমের অঞ্চলটি প্রাচীন মেসোপটেমিয়ার একটি অংশ যেটি বর্তমানে দক্ষিণ ইরাক।
- মেসোপটেমিয়া শব্দটি গ্রিক থেকে এসেছে এবং এর অর্থ “দুই নদীর মাঝের অঞ্চল” ।
- মেসোপটেমিয়া এলাকাটি দুইটি নদীর মাঝে অবস্থিত । এই সভ্যতাটি ৫৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৪০০০ পর্যন্ত টিকে ছিল।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয় সপ্তম শ্রেণি।
১৬.
প্রাচীন মিশরীয়দের মাঝে এক ঈশ্বরের ধারণা দেন কে?
  1. ক) ফারাও প্রথম
  2. খ) ইখনাটন
  3. গ) হেরোডোটাস
  4. ঘ) দারিয়ুস
ব্যাখ্যা
প্রাচীন মিশরের সভ্যতা বিকাশে ধর্মের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ধর্মীয় চেতনা মিশরীয়দের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হয়। মিশরীয় স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলায় ধর্মের প্রভাব স্পষ্ট। মিশরীয় সাহিত্য ও দর্শন ধর্মের আলোকে গড়ে উঠেছিল। ধর্মের বিধি-বিধান দিয়ে রাষ্ট্র শাসন করা হতো। ধর্মভিত্তিক গড়ে ওঠা প্রশাসন নিয়ন্ত্রণ করত দেশের অর্থনীতি।

শুরুতে বহু দেব-দেবতায় মিশরীয়রা বিশ্বাসী ছিল। তাদের প্রাচীন ধর্মীয় সভ্যতায় কুসংস্কার প্রবেশ করলে তা দূর করার জন্যে এগিয়ে আসেন ফারাও চতুর্থ আথেনহোটেপ। তিনি বহু দেবতার বদলে একমাত্র সূর্য দেবতার আরাধনার কথা প্রচার করেন। সূর্য দেবতার নাম দেন এটন। দেবতার নামের সাথে মিল রেখে নিজের নাম দেন ‘ইখনাটন'। এভাবে ইখনাটন প্রাচীন মিশরীয়দের মাঝে এক ঈশ্বরের ধারণা দেয়

মিশরীয়রা পুনর্জন্মে বিশ্বাসী ছিল। তারাই প্রথম শেষ বিচার ও পৃথিবীতে কৃতকর্মের উপর স্বর্গ ও নরকে পাঠানোর বিষয় উল্লেখ করে। ধর্ম-কর্ম পরিচালনার জন্য মিশরে পুরোহিত শ্রেণী গড়ে ওঠে।


সূত্র: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 
১৭.
নীল নদের তীরে গড়ে উঠে -
  1. ক) ব্যাবিলনীয় সভ্যতা
  2. খ) মিশরীয় সভ্যতা
  3. গ) গ্রিক সভ্যতা
  4. ঘ) রােমান সভ্যতা
ব্যাখ্যা
- বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসােপটেমীয় সভ্যতা গড়ে উঠে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে।
- মেসােপটেমীয় সভ্যতারই চারটি পর্ব ছিল।
- সেগুলাে হলাে সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাশিরীয় সভ্যতা ও ক্যালডীয় সভ্যতা।
- মিশরীয় সভ্যতা গড়ে উঠে নীল নদের তীরে।
- প্রাচীন রােমের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল রােমান সভ্যতা।
- ভারতে জন্ম হয়েছিলো সিন্ধু সভ্যতা।


উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
১৮.
ইলিয়াড ও ওডিসি কোন সভ্যতার অংশ?
  1. ক) রোমান
  2. খ) গ্রিক
  3. গ) ফিনিশিয়
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
গ্রিকরা কল্পনাপ্রবণ জাতি ছিল। নিজেদের ঐতিহ্য ও বীরদের দুঃসাহসিক অভিযানগুলো বর্ণনা করতে তারা বেশি পছন্দ করত। হোমারের 'ইলিয়ড' ও 'ওডিসি' এমন ধারারই কাজ। এছাড়া বহু কবি ও নাট্যকার গ্রিক সাহিত্যকে সমৃদ্ধ করেছিল।

সূত্র: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১৯.
রোমানদের অন্যতম প্রধান দেবতা -
  1. ক) অ্যাপোলো
  2. খ) জিউস
  3. গ) এথেনা
  4. ঘ) জুপিটার
ব্যাখ্যা
- রোমানদের অন্যতম প্রধান দেবতার নাম জুপিটার
- অন্যান্য গুরুত্বপূর্ণ দেব-দেবী হচ্ছে জুনো, নেপচুন, মারস, ভলকান, ভেনাস, মিনার্ভা, ব্যাকাস ইত্যাদি।
- রোমানদের পরকালের প্রতি বিশ্বাস ছিল না। অগাস্টস সিজারের সময় থেকে ঈশ্বর হিসেবে সম্রাটকে পূজা করার রীতি চালু হয়। এ সময় খ্রিস্টধর্মের প্রবর্তক যীশুখ্রিস্টের জন্ম হয়। পরবর্তীকালে রোমান ধর্মের পাশাপাশি খ্রিস্ট ধর্মের বিস্তার লাভ করতে থাকে।


- গ্রিকদের বারজন দেব-দেবী ছিল।
- এছাড়াও তারা বিভিন্ন প্রাকৃতিক শক্তি ও বীর যোদ্ধাদের পূজা করত।
- জিউস ছিলেন দেবতাদের রাজা। অ্যাপোলো ছিলেন সূর্য দেবতা, পোসিডন ছিলেন সাগরের দেবতা, এথেনা ছিলেন জ্ঞানের দেবী। বারজনের মধ্যে এই চার জন ছিলেন শ্রেষ্ঠ।


সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ৯ম-১০ম শ্রেণি
২০.
চীনের মহাপ্রাচীর কোন রাজার আমলে নির্মিত হয়েছিল?
  1. ক) শাং
  2. খ) হূন
  3. গ) পিকিং
  4. ঘ) শি-হুয়াং তি
ব্যাখ্যা
চীনের প্রাচীর:
চৌ বংশের রাজা শি-হুয়াং তি-এর রাজত্বকালে নির্মিত হয়েছিল 'চীনের মহাপ্রাচীর'। হূনদের আক্রমণ প্রতিরোধ করার জন্যএই প্রাচীর তৈরি করা হয়েছিল। দেড় হাজার মাইল দীর্ঘ  এই প্রাচীরের উচ্চতা ছিল গড়ে ২৪ ফুট। এই প্রাচীরের উপর দিয়ে ৬ জন অশ্বারোহী পাশাপাশি চলতে পারত। চীনের প্রাচীর বিশ্বের আশ্চর্য বস্তুর একটি । 

সূত্র: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 
২১.
হায়ারোগ্লিফিক কী?
  1. ক) মিশরীয় চিত্র লিপি
  2. খ) চীনের লিপি
  3. গ) গ্রিক লিপি
  4. ঘ) রোমান লিপি
ব্যাখ্যা
- মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার।
- নগর সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখনপদ্ধতির উদ্ভব ঘটে।
- পাঁচ হাজার বছর পূর্বে তারা সর্বপ্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করতে সক্ষম হয়।
- প্রথমদিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত। এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি।
- এই চিত্রলিপিকে বলা হয় ‘হায়ারোগ্লিফিক’ বা পবিত্র অক্ষর।

[উৎস: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এস এস সি প্রোগ্রাম] 
২২.
আগুন আবিস্কৃত হয় কোন যুগে?
  1. ক) নব্য প্রস্তর যুগ
  2. খ) মধ্য প্রস্তর যুগ
  3. গ) প্রাচীন প্রস্তর যুগ
  4. ঘ) লৌহ যুগ
ব্যাখ্যা
আগুনের আবিষ্কার হয় প্রাচীন প্রস্তর যুগে। আনুমানিক খ্রিস্টপূর্ব ১ লক্ষ থেকে খ্রিস্টপূর্ব ১০ হাজার অব্দ পর্যন্ত সময়কে প্রাচীন প্রস্তর যুগ ধরা হয়।
নব্য প্রস্তর যুগের গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো চাকা এবং কৃষিকাজ।
সূত্রঃ উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান ২য়পত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
২৩.
কনফুসিয়াস ছিলেন একজন বিখ্যাত-
  1. ক) চীনের দার্শনিক
  2. খ) ফ্রান্সের দার্শনিক
  3. গ) জার্মানির দার্শনিক
  4. ঘ) গ্রিসের দার্শনিক
ব্যাখ্যা
- কনফুসিয়াস ছিলেন প্রাচীন চীনের প্রখ্যাত দার্শনিক এবং চিন্তাবিদ।
- তিনি খ্রিস্টপূর্ব ৫৫১ সালের ২৮ সেপ্টেম্বর চীনের লু শহরে জন্মগ্রহণ করেন।
- তিনি প্রথম চীন দেশের প্রধান বিচারপতি ও পরে প্রধানমন্ত্রী হন।
- তার দর্শন ও রচনাবলী চীনসহ পূর্ব এশিয়ার জীবন দর্শনে বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব বিস্তার করেছে।
- কনফুসিয়াস মূলত নীতিবাদী দার্শনিক ছিলেন।
- তাঁর বিশ্বাস ছিল শিক্ষার মূল ভিত্তি হচ্ছে নীতিজ্ঞান।
- এই প্রাচীন চীনা দার্শনিক খ্রিস্টপূর্ব ৪৭৯ সালে মৃত্যু

উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
২৪.
কোন সভ্যতাটি মেসোপটেমীয় সভ্যতার সবার শেষে গড়ে উঠেছিল?
  1. ক) অ্যাসেরীয় সভ্যতা
  2. খ) ব্যাবিলনীয় সভ্যতা
  3. গ) সুমেরীয় সভ্যতা
  4. ঘ) ক্যালডীয় সভ্যতা
ব্যাখ্যা
পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হলো মেসোপটেমীয় সভ্যতা। বর্তমান ইরাকের ইউফ্রেতিস ও টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলে খ্রিস্টপূর্ব প্রায় ৫,০০০ বছর পূর্বে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল।
মেসোপটেমীয়ায় মোট চারটি সভ্যতা গড়ে উঠে। এগুলো হলো:
- সুমেরীয় সভ্যতা
- ব্যাবিলনীয় সভ্যতা
- অ্যাসেরীয় সভ্যতা
- ক্যালডীয় বা নব্য ব্যাবিলনীয় সভ্যতা।

এদের মধ্যে সবার আগে গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা এবং সবার শেষে গড়ে উঠেছিল ক্যালডীয় সভ্যতা।
অন্যদিকে, অ্যাজটেক সভ্যতা গড়ে উঠেছিলো মধ্য আমেরিকার মেক্সিকোতে।

(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
২৫.
"Imran Khan is a fire." It is an example of -
  1. ক) Personification
  2. খ) Simile
  3. গ) Metaphor
  4. ঘ) Oxymoron
ব্যাখ্যা
Metaphor:
- Metaphor is a compressed form of simile. A figure of speech in which a word or phrase is applied to an object or action to which it is not literally applicable.
- In other words, a  figure of speech that implies comparison between two unlike entities. 

- Metaphor এবং Simile  এর মাঝে পার্থক্য হলো As ও Like  এর উল্লেখ না থাকা। অর্থাৎ উপমাবাচক শব্দের প্রয়োগ না করে, উভয়ের মধ্যে সাধারণ গুনের উল্লেখ না করে সাদৃশ্য প্রদর্শনের নাম Metaphor.

যেমন: Liza is a rose. এটি একটি Metaphor এর উদাহরণ।
কিন্তু, Liza is lovely like a rose.  এটি একটি Simile এর উদাহরণ।

Source: Live MCQ upcoming content 
২৬.
"Ten Thousands saw I at a glance tossing their heads in sprightly dance". It is an example of
  1. ক) Metaphor
  2. খ) Simile
  3. গ) Symbol
  4. ঘ) Hyperbole
ব্যাখ্যা

Hyperbole:
- (অতিরঞ্জন বা অতিশয়োক্তি)
- An exaggerated statement or an extreme overstatement. Generally it is used for emphasis or comic effect.
- কোন ব্যক্তি বা বস্তুকে তার বাস্তব অবস্থানের চেয়ে বাড়িয়ে বলা। যেমন আমরা প্রায়ই এরকম বলে থাকি। 
- I have told you a million times not to disturb me.     
- Example: Ten thousand saw I at a glance. ( Wordsworth: Daffodils)

Source: An ABC of English Literature by Dr. M Mofizar Rahman

২৭.
Which element a "Comedy" does not have?
  1. ক) A plot
  2. খ) Separation and Reconciliation
  3. গ) A happy ending
  4. ঘ) None
ব্যাখ্যা
Comedy:
- Comedy is a light play with a happy ending.
- It is a type of drama that focuses on amusing people.
- Also, it begins with adversity or discord but ends in happiness. Its storyline moves from disorder to order.
- নাটকের মাধ্যমে জীবনের হাসি আনন্দ এবং হালকা বিষয়কে ফুটিয়ে তোলা হয় এ ধরনের সাহিত্যকর্মে। 

- প্রশ্নে উল্লেখিত সবগুলো উপাদানই Comedy এর বৈশিষ্ট্য হতে পারে। 
- Comedy তে  থাকে না এমন একটি উপাদান হলো - Catharsis. যার অর্থ আবেগমুক্তি। যেটার উপস্থিতি দেখা যেতে পারে Tragedy বা কোন বিয়োগান্তক নাটক বা উপন্যাসে। 
 ‍ ‍
Source: https://www.eng-literature.com/
২৮.
Representation of a story in a verse is called-
  1. ক) Ballad
  2. খ) Sonnet
  3. গ) Elegy
  4. ঘ) Ode
ব্যাখ্যা

Ballad: (লোকগাঁথা)
- A narrative poem that tells a story through dialogue and action.
- এই কবিতাগুলোতে ধর্ম, রাজনীতি, বিভিন্ন সামাজিক প্রসঙ্গ স্থান পায়।
- মূলত গ্রামীন জীবনের বিভিন্ন বিষয় উঠে আসে এই কবিতাগুলোতে। আনন্দ বেদনার সংমিশ্রনে কাহিনী বর্ণনা করা হয়। 
- The Rime of the ancient Mariner is an example of Ballad. 

Source: Live MCQ upcoming content 

২৯.
Gulliver's Travel By Jonathan Swift is the best-------- in 18th century.
  1. ক) Irony
  2. খ) Satire
  3. গ) Tragedy
  4. ঘ) All of the above
ব্যাখ্যা
Satire: (ব্যঙ্গধর্মী রচনা)
- A literary attack on the follies and vices (Typical error and mistakes)  of an individual or a society with a view to correcting them through laughter and ridicule.
Example: Animal Farm by George Orwell. 

- সমাজে প্রচলিত অসঙ্গতিকে সুক্ষ্মভাবে কটাক্ষ করা হয়; পাশাপাশি রীতি নীতি বা লোকচরিত্র সংশোধনমূলক এই রচনাগুলো।
- দূর্নীতি বা বিভিন্ন চারিত্রিক স্থলন এর কথাও ব্যাঙ্গাত্মক রীতিতে তুলে ধরা হয়। 

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
৩০.
Complete the quotation: "Cowards die---- before their deaths."
  1. ক) Many Times
  2. খ) several times
  3. গ) Much Times
  4. ঘ) more than once
ব্যাখ্যা

"Cowards die many times before death
The valiant never taste of death but once"

This is an excerpt from Shakespeare's play: Julias Caeser . This saying was told by Caeser to his wife Calpurnia.

৩১.
Catherine & Heathcliff are the two characters from -
  1. ক) Wuthering Heights
  2. খ) Anna Karenina
  3. গ) Arms and the Man
  4. ঘ) A Tale of Two Cities
ব্যাখ্যা
Wuthering Heights:
- Wuthering Heights is an 1847 novel by Emily Brontë, initially published under her pen name Ellis Bell.
- It concerns two families of the landed gentry living on the West Yorkshire moors, the Earnshaws and the Lintons, and their turbulent relationships with Earnshaw's adopted son, Heathcliff.
- The novel was influenced by Romanticism and Gothic fiction.

Main Characters:
- Heathcliff
- Catherine Earnshaw
- Edgar Linton
- Ellen (Nelly) Dean
- Isabella Linton

Source: 
Britannica.com
৩২.
Which of these was not one of the sisters in Little Women?
  1. ক) Meg
  2. খ) Jo
  3. গ) Rebeca
  4. ঘ) Amy
ব্যাখ্যা
Little Women
- This is a coming-of-age novel written by American novelist Louisa May Alcott (1832–1888).
- Originally published in two volumes in 1868 and 1869.
-The story follows the lives of the four March sisters—
Meg, Jo, Beth, and Amy—and details their passage from childhood to womanhood.
- Loosely based on the lives of the author and her three sisters 
- It is classified as an autobiographical or semi-autobiographical novel.
Source: Britannica.com 
৩৩.
The golden age of English Literature is referred to which age?
  1. ক) The Restoration age
  2. খ) The Elizabethan age
  3. গ) The Victorian age
  4. ঘ) The Nineteenth Century
ব্যাখ্যা
The Elizabethan age: 1558-1603
- Probably the most splendid age and can be  rightfully called as the Golden age of English Literature. 
- In the history of English literature, during which such writers as Sir Philip Sidney, Edmund Spenser, Roger Ascham, Richard Hooker, Christopher Marlowe, and William Shakespeare flourished.

Source: 
Britannica.com 
৩৪.
Which literary work ushered the romantic age in English Literature?
  1. ক) Preface to Rime of the ancient Mariner
  2. খ) Preface to John Keats
  3. গ) Preface to Shakespeare
  4. ঘ) Preface to Lyrical Ballads.
ব্যাখ্যা
Lyrical Ballads:
- This is a collection of poems by William Wordsworth and Samuel Taylor Coleridge.
- It was first published in 1798.
- In general, it is considered to be the beginner or ushered the beginning of the English Romantic movement in literature.
- Most of the poems in the 1798 edition were written by Wordsworth, with Coleridge contributing only four poems to the collection (although these made about a third of the book in length), including one of his most famous works, The Rime of the Ancient Mariner.
- A second edition was published in 1800.

Source: Britannica.com
৩৫.
"The car complained as the key was roughly turned in its ignition." this sentence is an example of -
  1. ক) Metaphor
  2. খ) Personification
  3. গ) Hyperbole
  4. ঘ) Irony
ব্যাখ্যা
'Personification' is a figure of speech.
- 'Personification' gives human qualities to non living things or ideas.
- For example: The wind howled in the night.
- My alarm clock yells at me to get out of bed every morning.
According to the above explanation 'wind' is an example of personification as human quality 'asleep' is being given to wind.

Thus, this is an example of personification.
৩৬.
Apparently contradictory words appearing in conjunction is called ---
  1. ক) Oxymoron
  2. খ) Antithesis
  3. গ) Hyperbole
  4. ঘ) Paradox
ব্যাখ্যা
Paradox:(আপাত বিরোধী কিন্তু সত্য)  
- A self-contradictory statement that hides a rational meaning. a person, thing or situation that has two opposite features and therefore seems strange.

- Example: I must be cruel to be kind. (Hamlet, Shakespeare)  

** Paradox  এবং Oxymoron এর মাঝে পার্থক্য: Paradox এর মাঝে একাধিক বাক্য বা বিবৃতি অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু Oxymoron এর মাঝে কেবল দুটি বিপরীতার্থক শব্দ পাশাপাশি বসবে। 
৩৭.
He was moving as fast as cheetah. Here 'as fast as' is -
  1. ক) Exaggeration
  2. খ) Personification
  3. গ) Metaphor
  4. ঘ) Simile
ব্যাখ্যা
Simile (সুস্পষ্ট তুলনামুলক অলঙ্কার):
A simile is an explicit comparison between two different things. Usually as and like are used in it. In simile the resemblance is explicitly indicated by the words. দুটি ভিন্নধর্মী জিনিসের মধ্যে As ও Like দ্বারা তুলনা বোঝালে তাকে Simile বলে। উপমেয়ের সাথে উপমানের সাদৃশ্য কল্পনা করা।

For instance: As big as Elephant. Life is like a box of chocolates.
Check this example by Robert Herrick from his poem To Daffodils:
"We die
As your hours do, and dry 
Away 
Like to the summer’s rain"

Source: Live MCQ upcoming content
৩৮.
Much of Shakespeare's play is composed of which form?
  1. ক) Sonnet form
  2. খ) Alliterative form
  3. গ) Dactylic hexameter
  4. ঘ) None of the above
ব্যাখ্যা

Sonnet and Shakespeare:
- A sonnet is a 14-line poem that rhymes in a particular pattern.
- In Shakespeare's sonnets, the rhyme pattern is abab cdcd efef gg, with the final couplet used to summarize the previous 12 lines or present a surprise ending.
- The rhythmic pattern of the sonnets is the iambic pentameter. An iamb is a metrical foot consisting of one stressed syllable and one unstressed syllable — as in dah-DUM, dah-DUM dah-DUM dah-DUM dah-DUM.
- Shakespeare uses five of these in each line, which makes it a pentameter. 
- Before Shakespeare's death in 1616 the sonnet was no longer fashionable.
- Shakespeare Wrote almost 154 Sonnets. 

Source: Cliffsnotes.com 

৩৯.
In which year the Lyrical Ballads was published?
  1. ক) 1770
  2. খ) 1789
  3. গ) 1779
  4. ঘ) 1798
ব্যাখ্যা
Lyrical Ballads:
- This is a collection of poems by William Wordsworth and Samuel Taylor Coleridge.
- It was first published in 1798.
- In general, it is considered to be the beginner or ushered the beginning of the English Romantic movement in literature.
- Most of the poems in the 1798 edition were written by Wordsworth, with Coleridge contributing only four poems to the collection (although these made about a third of the book in length), including one of his most famous works, The Rime of the Ancient Mariner.
- A second edition was published in 1800.

Source: Britannica.com
৪০.
The Theme of the Tragedies of Elizabethan era is focused mainly on-
  1. ক) Revenge
  2. খ) Love
  3. গ) War
  4. ঘ) Philosophy of life
ব্যাখ্যা
Elizabethan Tragedy is focused on Revenge chiefly.
৪১.
David Copperfield is a/an
  1. ক) Elizabethan Novel
  2. খ) Romantic Novel
  3. গ) Victorian Novel
  4. ঘ) Modern Novel
ব্যাখ্যা
- The Victorian period (1832-1901) is named after Queen Victoria who reigned over England from 1837 to 1901.
- ‘David Copperfield’ is a Victorian novel by Charles dickens written in 1850

Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.
৪২.
Who introduced Sonnet in English Literature?
  1. ক) Thomas Wyatt
  2. খ) Thomas Kyd
  3. গ) Thomas Gray
  4. ঘ) William Shakespeare
ব্যাখ্যা

Sir Thomas Wyatt:
- He was an English Poet who introduced the Italian sonnet and terza rima verse form and the French rondeau into English literature.
- Born: 1503
- Sir Thomas Wyatt the Elder was an accomplished diplomat as well.
Famous Poems:
The flee from me. 
- What no, perdie.
- Lux, My Fair Falcon.

On the other hand, 
- Thomas Kyd is considered to be the father of the English revenge play. 
- Thomas Gray is called the Graveyard poet. 
- William Shakespeare's much of writings were composed in the form of sonnet. 

Source: Britannica.com 

৪৩.
"The waves beside them danced" extracted from 'I wondered lonely as a cloud' is an example of -
  1. ক) Simile
  2. খ) Metaphor
  3. গ) Personification
  4. ঘ) Hyperbole
ব্যাখ্যা

Personification: 
- 'Personification' is a figure of speech.
- 'Personification' gives human qualities to non living things or ideas.

For example:
- The wind howled in the night.
- My alarm clock yells at me to get out of bed every morning. 

On the other hand:
- Simile: refers to the meaning: a figure of speech comparing two unlike things that is often introduced by like or as (as in cheeks like roses)
- Metaphor: a figure of speech in which a word or phrase literally denoting one kind of object or idea is used in place of another to suggest a likeness or analogy between them (as in drowning in money)
- Hyperbole: extravagant exaggeration

Source: Britannica.com and Merriam-Webster dictionary 

৪৪.
Chaucer is the representative poet of the
  1. ক) 16th Century
  2. খ) 17th Century
  3. গ) 14th Century
  4. ঘ) 18th Century
ব্যাখ্যা
- Geoffrey Chaucer (1340-1400) represents by The Middle English Period(1066-1500).
- Elizabethan Age (1558-1603) represents William Shakespeare, Christopher Marlowe.
- Neoclassical age (1660-1785) represents Alexander Pope, Jonathan Swift.
- Romantic period(1798-1832) represents William Wordsworth, John Keats.

Geoffrey Chaucer (1340-1400):
The outstanding English poet before Shakespeare.
His 'The Canterbury Tales' ranks as one of the greatest poetic works in English.

His other notable works-
- Troilus and Criseyde
- The Parlement of Foules
- The Pardoner’s Tale
- The Miller’s Tale
- The Friar’s Tale
- The Nun’s Priest’s Tale
- The Clerk’s Tale
- The Man of Law’s Tale
- The Franklin’s Tale.

Source: An ABC OF English Literature - Dr. M. Mofizar Rahman & Britannica.com
৪৫.
Find the Odd man out
  1. ক) Charles Dickens
  2. খ) H.G Wells
  3. গ) Rudyard Kipling
  4. ঘ) T.S Elliot
ব্যাখ্যা
- The "Odd Man" here is Charles Dickens. 
- Except Charles Dickens, the three other writers are belong to the Modern English Period
- Charles Dickens is considered to be the greatest novelist in the Victorian era

Charles Dickens: English novelist, generally considered the greatest of the Victorian era.
Famous novels:
- Oliver Twist,
- A Tale of Two Cities,
- Great Expectations,
- David Copperfield,
- The Christmas Carol,
- The Bleak House,
- The Battle of Life etc.

Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman and Encyclopedia Britannica.
৪৬.
"Desdemona" is a character from which play?
  1. ক) Macbeth
  2. খ) Hamlet
  3. গ) Othello
  4. ঘ) As you like it
ব্যাখ্যা
Desdemona:
- This is a character in William Shakespeare's play Othello.
- Shakespeare's Desdemona is a Venetian beauty who enrages and disappoints her father, a Venetian senator, when she elopes with Othello, a Moorish Venetian military prodigy.
- Desdemona, fictional character, the wife of Othello and the object of his unwarranted jealousy, in William Shakespeare’s tragic drama Othello (written 1603–04).

Source: Britannica.com
৪৭.
"He is the black sheep of the family." What ornamentation of language has been used here?
  1. ক) Simile
  2. খ) Metaphor
  3. গ) Personification
  4. ঘ) Exaggeration
ব্যাখ্যা
Metaphor:
- This is a compressed form of simile. A figure of speech in which a word or phrase is applied to an object or action to which it is not literally applicable.In other words, a  figure of speech that implies comparison between two unlike entities. 
এটাও দুটি ভিন্ন জিনিসের মাঝে তুলনা তবে Simile এর সাথে পার্থক্য হলো As ও Like  এর উল্লেখ না থাকা। অর্থাৎ উপমাবাচক শব্দের প্রয়োগ না করে, উভয়ের মধ্যে সাধারণ গুনের উল্লেখ না করে সাদৃশ্য প্রদর্শনের নাম Metaphor. যেমন: Liza is like a rose. 

Example:
"All the world’s a stage, 
And All the men and women are merely players.
They have their exits and their entrances"
[Shakespeare: As You Like it]

Simile: (সুস্পষ্ট তুলনামুলক অলঙ্কার)
- A simile is an explicit comparison between two different things.
- Usually as and like are used in it. In simile the resemblance is explicitly indicated by the words.
- দুটি ভিন্নধর্মী জিনিসের মধ্যে As  ও Like দ্বারা তুলনা বোঝালে তাকে Simile বলে।
- উপমেয়ের সাথে উপমানের সাদৃশ্য কল্পনা করা।
For instance:
- As big as Elephant.
- Life is like a box of chocolates.

On the other hand,
- Personification: Attribution of personal qualities. especially : representation of a thing or abstraction as a person or by the human form.


Source: Live MCQ upcoming content & Merriam-webster dictionary