পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
বাস্তব সংখ্যা, ল.সা.গু ও গ.সা.গু
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের ল.সা.গু. ২১০ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ক) ২৬
  2. খ) ৩২
  3. গ) ৪২
  4. ঘ) ৪৮
ব্যাখ্যা
দেয়া আছে,
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭ 
তাদের ল.সা.গু. ২১০

মনেকরি,
সংখ্যা দু'টি = ৫x, ৭x
৫x ও ৭x এর ল.সা গু = ৩৫x

প্রশ্নমতে,
               ৩৫x =২১০
                  x =২১০/৩৫
                ∴ x = ৬

∴ বড় সংখ্যাটি = ৭ × ৬ 
                        = ৪২
.
কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ২৪,৩৬ এবং ৪৮ দ্বারা বিভাজ্য হবে? 
  1. ক) ১৩৯
  2. খ) ১৪১
  3. গ) ১৪৪
  4. ঘ) ১৪৮
ব্যাখ্যা
২৪, ৩৬ এবং ৪৮ এর ল. সা. গু = ১৪৪

∴ নির্ণেয় লঘিষ্ঠ সংখ্যা = ১৪৪ - ৫ = ১৩৯
.
২০ - ৮০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানে ৯ আছে তাদের সমষ্টি কত? 
  1. ক) ১৫৪
  2. খ) ১৫৯
  3. গ) ১৬১
  4. ঘ) ১৬৭
ব্যাখ্যা
২০ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ আছে এমন সংখ্যা তিনটি ।
যথাঃ ২৯  ৫৯ এবং ৭৯।

তাদের যোগফল = ২৯ + ৫৯ + ৭৯
                         =১৬৭
.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৩৬৭ এবং ৪৬১ কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে ৭ ও ৫ থাকে? 
  1. ক) ১৮
  2. খ) ২২
  3. গ) ২৫
  4. ঘ) ২৪
ব্যাখ্যা
বৃহত্তম সংখ্যাটি হবে (৩৬৭ - ৭) = ৩৬০ এবং (৪৬১ - ৫) = ৪৫৬ এর গসাগু।

∴ ৩৬০ এবং ৪৫৬ এর গসাগু = ২৪

নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি ২৪
.
m এবং n উভয় বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? 
  1. ক) m + n
  2. খ) mn
  3. গ) mn + 2
  4. ঘ) m + n + 1
ব্যাখ্যা
যেকোনো দুইটি বেজোড় সংখ্যার যোগ করলে প্রাপ্ত যোগফল জোড় সংখ্যা হয়।
m + n = জোড় সংখ্যা 
.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩০, ৩৬ এবং ৪৮ দিয়ে ভাগ করলে যথাক্রমে ১৫, ২০, ২৫, ৩১ ও ৪৩ ভাগশেষ থাকবে?
  1. ক) ৩৬০০
  2. খ) ৩৬০৫
  3. গ) ৩৫৯৫
  4. ঘ) ৩৬১৫
ব্যাখ্যা
এখানে, 
২০ - ১৫ = ৫
২৫ - ২০ = ৫
৩০ - ২৫ = ৫
৩৬ - ৩১ = ৫ 
৪৮ - ৪৩ = ৫ 
 
ক্ষুদ্রতম সংখ্যাটি  ২০, ২৫, ৩০, ৩৬ এবং ৪৮ এর ল.সা.গু  থেকে ৫ কম 
 ২০, ২৫, ৩০, ৩৬ এবং ৪৮ এর ল.সা.গু  = ৩৬০০

নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৩৬০০ - ৫ 
                                   = ৩৫৯৫
.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৫৯ হলে, বড় সংখ্যাটি কত? 
  1. ক) ৮০
  2. খ) ৯০
  3. গ) ১০০
  4. ঘ) ১১০
ব্যাখ্যা

ধরি 
ছোট সংখ্যাটি ক
বড় সংখ্যাটি ক + ১ 

প্রশ্নমতে,
(ক+১)- ক = ১৫৯
বা, ক+ ২ক + ১ - ক = ১৫৯
বা, ২ক = ১৫৯ - ১
বা, ২ক = ১৫৮
বা, ক = ৭৯

∴ বড় সংখ্যাটি = ক+১
                       =৭৯ + ১
                       = ৮০
.
দুটি সংখ্যার গুণফল ১৩৪৪। সংখ্যা দুটির ল.সা.গু. ৯৬ হলে, তাদের গ.সা.গু কত? 
  1. ক) ১২
  2. খ) ১৪
  3. গ) ১৬
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
আমরা জানি,
দুটি সংখ্যার ল.সা.গু. × দুটি সংখ্যার গ.সা.গু. = দুটি সংখ্যার গুণফল
⇒ গ.সা.গু. = দুটি সংখ্যার গুণফল/ ল.সা.গু.
∴ গ.সা.গু. = ১৩৪৪/৯৬
                 = ১৪
.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. ক) √5
  2. খ) √5/2
  3. গ) 11/2
  4. ঘ) 7√3
ব্যাখ্যা
p/q আকারের কোনাে সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যখন p ও q পূর্ণসংখ্যা এবং q≠0।
যেমন = 3, 11/2 = 5.5, 5/3= 1.666... ইত্যাদি মূলদ সংখ্যা।
যে কোনাে মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবেও লেখা যায়।
সকল পূর্ণসংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা।
১০.
একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ৬৭২ সে.মি. ও ৯৬০ সে.মি. পাত দুটি কেটে নেয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? 
  1. ক) ২৪সে.মি.
  2. খ) ৪৮সে.মি.
  3. গ) ৯৬ সে.মি.
  4. ঘ) ৭২সে.মি.
ব্যাখ্যা
সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে ৬৭২ সে.মি. ও ৯৬০ সে.মি. এর গ.সা.গু 
৬৭২ ও ৯৬০ এর গ.সা.গু = ৯৬ 
সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য =৯৬ সে.মি.
১১.
কোনটি অঋণাত্মক সংখ্যার সেট?
  1. ক) {0, 1, 2, 3, 4,.....}
  2. খ) {1, 2, 3, 4,.....}
  3. গ) {...,-2, -1, 1, 2}
  4. ঘ) {...,-4, - 2, 2, 4, ...}
ব্যাখ্যা
পূর্ণসংখ্যা : শূন্যসহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণসংখ্যা বলা হয়।
অর্থাৎ ...,- 3, 2, - 1, 0, 1, 2, 3, ... ইত্যাদি পূর্ণসংখ্যা।

ধনাত্মক সংখ্যা : শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়
 যেমন,  2, 1/2, 3/2, √2, 0.415, ইত্যাদি ধনাত্মক সংখ্যা।

ঋণাত্মক সংখ্যা : শূন্য থেকে ছােট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়।
যেমন, -2, -1/2, -3/2, -√2, - 0.415, ইত্যাদি ঋণাত্মক সংখ্যা। 

অঋণাত্মক সংখ্যা :
শূন্যসহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়।
যেমন, 0, 3,1/2 , 0.612, .... .......ইত্যাদি অঋণাত্মক সংখ্যা।
১২.
দুটি সংখ্যার যোগফল 55। তাদের মধ্যে পার্থক্য তাদের যোগফলের 1/11 ভাগ। তাদের ল.সা.গু কত? 
  1. ক) 120
  2. খ) 100
  3. গ) 150
  4. ঘ) 1880
ব্যাখ্যা
মনেকরি, 
একটি সংখ্যা x 
অপর সংখ্যা y 

শর্তমতে,
x + y = 55 ............. (1)
x - y = 5 ............. (2)
[যেহেতু পার্থক্য তাদের যোগফলের 1/11 ভাগ]

(1)নং + (2)নং ⇒
x + y + x - y = 55 + 5 
2x = 60 
x = 30 

x এর মান (1)নং এ বসিয়ে পাই - 
30 + y = 55
y = 55 - 30 
y = 25

30 ও 25 এর  ল.সা.গু. = 150
১৩.
৪৮ সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে?
  1. ক) ৯টি
  2. খ) ১০টি
  3. গ) ১১টি
  4. ঘ) ১২টি
ব্যাখ্যা
নিয়ম-১ঃ
৪৮ = ২ × ২ × ২ × ২×৩ = ২ × ৩
৪৮ সংখ্যাটির ভাজক = (৪ + ১) × (১ + ১) = ১০টি।

নিয়ম-২ঃ
৪৮ = ১ × ৪৮
      = ২ × ২৪
      = ৩ × ১৬
      = ৪ × ১২
      = ৬ × ৮

৪৮ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৮, ১২, ১৬, ২৪, ৪৮
                                 = ১০ টি।
১৪.
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি -
  1. ক) জটিল সংখ্যা
  2. খ) মূলদ সংখ্যা
  3. গ) অমূলদ সংখ্যা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
কোনাে অমূলদ সংখ্যাকে দুইটিপূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
১৫.
৫.২৫ মিটার দৈর্ঘ্য এবং ৩.৭৮ মিটার প্রস্থ বিশিষ্ট একটি কক্ষ সমান আকৃতির বর্গাকার টাইলস দিয়ে আবৃত করা হয়। সর্বোচ্চ কত দৈর্ঘ্যের টাইলস এক্ষেত্রে ব্যবহৃত হতে পারে? 
  1. ক) ২৫ সে.মি
  2. খ) ২১ সে.মি
  3. গ) ২৭সে.মি
  4. ঘ) ২৯ সে.মি
ব্যাখ্যা
দৈর্ঘ্য = ৫.২৫ মিটার
        = (৫.২৫ × ১০০) সে.মি. 
        = ৫২৫ সে.মি. 
 প্রস্থ = ৩.৭৮ মিটার
        = (৩.৭৮× ১০০) সে.মি. 
        = ৩৭৮ সে. মি. 

৫২৫ ও ৩৭৮  এর গ.সা.গু  = ২১ 

ব্যবহৃত টাইলসের দৈর্ঘ্য = ২১ সে.মি.
১৬.
a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে, নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?
  1. ক) abcd
  2. খ) ab + cd
  3. গ) abcd + 1
  4. ঘ) abcd – 1
ব্যাখ্যা
আমরা জানি,
যে কোনাে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যােগ করলে যােগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 
a, b, c, d চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা।
a, b, c, d এর গুণফল = abcd 

abcd গুণফলের সাথে 1 যােগ করলে যােগফল  = abcd + 1
abcd + 1 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 
১৭.
৮, ১২/৫, ৮/১০ এর গ. সা. গু কত?
  1. ক) ৫/২৪
  2. খ) ২/৫
  3. গ) ২/৩
  4. ঘ) ২৪/৫
ব্যাখ্যা
প্রদত্ত ভগ্নাংশগুলোর লব ৮, ১২ , ৮ এর গ.সা.গু = ৪ 
প্রদত্ত ভগ্নাংশগুলোর হর ৫, ১০ এর ল.সা.গু = ১০

নির্ণেয় গ.সা.গু = ভগ্নাংশগুলোর লবের গ.সা.গু/ভগ্নাংশগুলোর হরের ল.সা.গু 
                       = ৪/১০
                        = ২/৫
১৮.
একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে 15 যোগ করলে যোগফল 271 হয়। সংখ্যাটি কত? 
  1. ক) 8
  2. খ) 10
  3. গ) 12
  4. ঘ) 14
ব্যাখ্যা
মনে করি, 
সংখ্যাটি x 

প্রশ্নমতে, 
(2x)2 + 15 = 271
4x2 + 15 = 271
4x2 = 271 - 15 
4x2 = 256
x2 = 64
x2 = 82
x = 8