পরীক্ষা আর্কাইভ

ICT Expert

পরীক্ষাICT Expertতারিখতারিখ অনির্ধারিতসময়08 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
"পরীক্ষা – ৩ টপিক: রিভিশন (পরীক্ষা ১ ও ২) [ক্লাস - ১ – ৭]"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ICT Expert

ICT Expert · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
ইনপুট মানের বিপরীত মান পাওয়া যায় কোন গেটের মাধ্যমে?
  1. OR gate
  2. AND gate
  3. NAND gate
  4. NOT gate
ব্যাখ্যা

• লজিক গেইট:
- লজিক গেইট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে কোন যুক্তির ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করে।
- লজিক গেইটে ব্যবহৃত দুটি ইনপুট হলো 1 এবং 0।
- মৌলিক লজিক গেইট তিনটি। যথা- অর গেইট, অ্যান্ড গেইট এবং নট গেইট।

- OR gate: বুলিয়ান অ্যালজেবরার যোগের কাজ সম্পাদনের জন্য অর লজিক গেইট ব্যবহার করা হয়।
- AND gate: বুলিয়ান অ্যালজেবরার গুণনের কাজ সম্পাদনের জন্য এন্ড লজিক গেইট ব্যবহার করা হয়।
- NOT gate: বুলিয়ান অ্যালজেবরার পূরকের কাজ সম্পাদনের জন্য নট লজিক গেইট ব্যবহার করা হয়।

• নট গেইট (NOT Gate):
- বুলিয়ান অ্যালজেবরার পূরকের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেইট ব্যবহার করা হয়, তাকে NOT গেইট বলা হয়।
- এ গেইটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে। আউটপুট ইনপুটের বিপরীত বিধায়, এ গেইটকে ইনভার্টার (Inverter) বলা হয়। 
- এ গেইটে ইনপুট 1 (সত্য) হলে আউটপুট ০ (মিথ্যা), আর ইনপুট ০ (মিথ্যা) হলে আউটপুট 1 (সত্য) হয়। ইনপুট যদি A হয়, তাহলে আউটপুট X = A' (A এর উল্টো)।
- অন্যদিকে, AND গেট সাধারণত গুণের জন্য, OR গেট যোগের কাজ সম্পাদনের জন্য এবং NAND গেট কম্বিনেশন বা অন্যান্য জটিল লজিকের জন্য ব্যবহৃত হয়।



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

.
ASCII-7 কোডের সাথে কী যুক্ত করলে এটি ASCII-8 কোডে রূপান্তরিত হয়?
  1. জোন বিট
  2. ডাটা বিট
  3. প্যারিটি বিট
  4. স্টার্ট বিট
ব্যাখ্যা

• অ্যাসকি কোড (ASCII Code):
- ASCII শব্দের পূর্ণরূপ হলাে American Standard Code for Information Interchange.
- 1963 সালে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউড (ANSI) কর্তৃক ASCII কোডটি আবিষ্কৃত হয়।
- এটি বহুল ব্যবহৃত একটি 7 বিটের কোড, যার দ্বারা 128টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরাে কতকগুলাে বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।
- এটি ASCII-7 কোড নামে পরিচিত।
- ASCII-7 কোডের সর্ব বামে একটি প্যারিটি বিট যােগ করলে ASCII-৪ কোড তৈরি হয়
- ASCII-8 কোডের মাধ্যমে 256টি বিভিন্ন অংক, অক্ষরসহ বিভিন্ন চিহ্ন এবং আরাে কতকগুলাে বিশেষ চিহ্নকে প্রকাশ বা নির্দিষ্ট করা যায়।

'A' এর ASCII code = 65
'B' এর ASCII code = 66
'C' এর ASCII code = 67
'a' এর ASCII code = 97
'b' এর ASCII code = 98
'c' এর ASCII code = 99

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
এমবেডেড কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
  1. এটি আকারে অনেক বড় হয়
  2. এটি সাধারণ কাজের জন্য ব্যবহৃত হয়
  3. এটি নির্দিষ্ট কোনো যন্ত্রের অভ্যন্তরে স্থাপিত ক্ষুদ্রাকৃতির কম্পিউটার
  4. এটি সুপার কম্পিউটারের চেয়ে শক্তিশালী
ব্যাখ্যা

• এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার (Embedded Computer) হলো একটি বিশেষ ধরনের কম্পিউটার সিস্টেম যা একটি বৃহত্তর যান্ত্রিক বা বৈদ্যুতিক সিস্টেমের মধ্যে একটি নির্দিষ্ট কাজ করার জন্য তৈরি করা হয়
- এটি সাধারণ পার্সোনাল কম্পিউটার (PC) এর মতো সব ধরনের কাজ না করে শুধুমাত্র একটি নির্দিষ্ট বা ডেডিকেটেড কাজ সম্পন্ন করার জন্য ডিজাইন করা হয়। 

• এমবেডেড কম্পিউটারের গঠন:
একটি সাধারণ এমবেডেড সিস্টেমে তিনটি প্রধান অংশ থাকে-
ক. হার্ডওয়্যার: এতে মাইক্রোপ্রসেসর বা মাইক্রোকন্ট্রোলার থাকে।
খ. সফটওয়্যার বা ফার্মওয়্যার: এটি নির্দিষ্ট কাজের নির্দেশনা বহন করে।
গ. রিয়েল-টাইম অপারেটিং সিস্টেম (RTOS): যা কাজগুলোকে সময়মতো পরিচালনা করে।

• মূল বৈশিষ্ট্যসমূহ:
১) এটি নির্দিষ্ট একটি কাজের জন্য প্রোগ্রাম করা থাকে (যেমন: এসির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা)।
২) এগুলো সাধারণত খুব কম বিদ্যুৎ খরচ করে।
৩) এগুলো আকারে অনেক ছোট হয় এবং মূল যন্ত্রের ভেতরেই থাকে।
৪) এটি খুব দ্রুত ইনপুটের সাড়া দিতে পারে।
৫) এতে সাধারণত রম (ROM) বা ফ্ল্যাশ মেমোরিতে সফটওয়্যার সংরক্ষিত থাকে।

• দৈনন্দিন জীবনে উদাহরণ:
আমাদের চারপাশে থাকা অসংখ্য ইলেকট্রনিক ডিভাইসে এমবেডেড কম্পিউটার ব্যবহৃত হয়:
গৃহস্থালি সরঞ্জাম: মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, স্মার্ট টিভি, এসি।
যোগাযোগ ব্যবস্থা: স্মার্টফোন, রাউটার।
চিকিৎসা সরঞ্জাম: পেসমেকার, ইসিজি মেশিন, এমআরআই স্ক্যানার।
যানবাহন: গাড়ির অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS), এয়ারব্যাগ কন্ট্রোল সিস্টেম।
শিল্প কারখানা: রোবটিক আর্ম, অটোমেটেড প্রোডাকশন লাইন।

উৎস: 
১। ব্রিটানিকা।
২। Computer & ICT Cloud

.
ফুল অ্যাডার (Full Adder) এবং হাফ অ্যাডার (Half Adder)-এর মধ্যে মূল পার্থক্য কী?
  1. হাফ অ্যাডার বিয়োগ করতে পারে
  2. ফুল অ্যাডার ইনপুট ক্যারি (Carry) যোগ করতে পারে
  3. হাফ অ্যাডার অনেক বেশি দ্রুত
  4. ফুল অ্যাডার কেবল গুণ করতে পারে
ব্যাখ্যা

• অ্যাডার:
- ডিজিটাল সার্কিটে সংখ্যাগুলো যোগ করার জন্য অ্যাডার (Adder) নামক কম্বিনেশনাল সার্কিট ব্যবহার করা হয়।
- অ্যাডার দুটি বাইনারি সংখ্যা নিয়ে তাদের যোগফল তৈরি করে। এটি একটি মৌলিক কম্বিনেশনাল লজিক সার্কিট যা বিট ভিত্তিক গণনা করতে সক্ষম।
- এক বিট যোগফলের জন্য হাফ অ্যাডার (Half Adder) এবং একাধিক বিট যোগফলের জন্য ফুল অ্যাডার (Full Adder) ব্যবহার করা হয়।
- হাফ অ্যাডার শুধু দুটি ইনপুট বিটের যোগফল এবং ক্যারি বের করতে পারে, যেখানে ফুল অ্যাডার অতিরিক্ত ইনপুট ক্যারিও যোগ করতে পারে। 

এছাড়াও, 
• রেজিস্টার:
- রেজিস্টার হলো ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত ডিজিটাল বর্তনী।
- রেজিস্টারের প্রতিটি ফ্লিপ-ফ্লপ এক বিট তথ্য সংরক্ষণ করতে পারে।

• এনকোডার:
- এনকোডার হলো এমন এক ধরনের ইলেট্রনিক সার্কিট বা ডিজিটাল বর্তনী যা আলফাবেট বা মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে।

• ডিকোডার:
- ডিকোডার হলো এমন এক ধরনের ইলেট্রনিক সার্কিট বা ডিজিটাল বর্তনী যা কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

.
BCD শব্দের পূর্ণরূপ নিচের কোনটি?
  1. Bit Coded Decimal
  2. Binary Coded Digital
  3. Binary Coded Decimal
  4. Binary Computer Decimal
ব্যাখ্যা

• বিসিডি কোড:
- বিসিডি (BCD) শব্দের পূর্ণরূপ হলো Binary Coded Decimal
- দশমিক (Decimal) সংখ্যার প্রতিটি অঙ্ককে বাইনারিতে রূপান্তরই হলো বিসিডি কোড।
- এই পদ্ধতিতে দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত মোট দশটি অংককে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয়।
- 4 বিট দ্বারা 24 অর্থাৎ 16 ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়। তাই 16টি অবস্থা ব্যবহার করে কয়েক প্রকার BCD কোড গঠন করা সম্ভব। এর মধ্যে BCD 8421 কোড বিশেষভাবে উল্লেখযোগ্য এবং বহুল ব্যবহৃত।
- বিসিডি কোড (BCD – Binary Coded Decimal) হলো একটি পদ্ধতি, যেখানে প্রতিটি দশমিক সংখ্যা (0–9)কে 4 বিটের বাইনারি সংখ্যা দিয়ে দেখানো হয়। উদাহরণস্বরূপ:

0 → 0000
1 → 0001
2 → 0010
3 → 0011
4 → 0100
5 → 0101
6 → 0110
7 → 0111
8 → 1000
9 → 1001

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
বাণিজ্যিকভাবে উৎপাদিত প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কী?
  1. MARK-I
  2. ENIAC
  3. EDSAC
  4. UNIVAC
ব্যাখ্যা

UNIVAC:
- UNIVAC (Universal Automatic Computer) হলো বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে সফল সাধারণ-উদ্দেশ্যমূলক ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, যা ১৯৫১ সালে জন মাউচলি এবং প্রেসপার একার্ট তৈরি করেন।
- এটি মূলত ভ্যাকুয়াম টিউব প্রযুক্তি, ম্যাগনেটিক টেপ ডেটা স্টোরেজ এবং মার্কারি ডিলে-লাইন মেমরি ব্যবহার করত। 
- ১৯৫১ সালে মার্কিন আদমশুমারি ব্যুরোতে প্রথম এটি ব্যবহার করা হয়।

অপশন আলোচনা:
ENIAC:
- এর পূর্ণরূপ: Electronic Numerical Integrator and Computer।
- ১৯৪৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে জন মাউচলি এবং জে. প্রেসপার একার্ট এটি তৈরি করেন।
- এটি ছিল প্রথম সাধারণ-উদ্দেশ্য সম্পন্ন এবং প্রোগ্রামযোগ্য ডিজিটাল কম্পিউটার।

MARK-I: এটি ছিল প্রথম ইলেকট্রো-মেকানিক্যাল (Electro-mechanical) কম্পিউটার।

EDSAC: এটি প্রথম প্রোগ্রাম সংরক্ষিত (Stored-program) কম্পিউটারগুলোর একটি।


উৎস:
১। US-CB [Link] 
২। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
প্রোগ্রামিং ভাষা অনুবাদের জন্য ব্যবহৃত Compiler বা Interpreter কোন ধরনের সফটওয়্যার?
  1. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
  2. সিস্টেম সফটওয়্যার
  3. প্যাকেজ সফটওয়্যার
  4. ডেটাবেজ সফটওয়্যার
ব্যাখ্যা

• সফটওয়‍্যার:
সফটওয়‍্যারের ওপর কম্পিউটারের ক্ষমতা ও কাজের গতি অনেকাংশে নির্ভর করে। তবে বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের সফটওয়‍্যার ব্যবহৃত হয়। কম্পিউটারের সফটওয়‍্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১। সিস্টেম সফটওয়‍্যার (System Software) ও
২। অ্যাপ্লিকেশন সফটওয়‍্যার (Application Software) বা ব্যবহারিক সফটওয়‍্যার

• সিস্টেম সফটওয়‍্যার:
- সিস্টেম সফটওয়‍্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক। এটি কম্পিউটারের হার্ডওয়‍্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- সিস্টেম সফটওয়‍্যার ছাড়া কম্পিউটার অচল। তাই কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়‍্যার বলে।
- সিস্টেম সফটওয়‍্যার কম্পিউটারের বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে। আবার কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে।
- DOS, Windows Xp, Linux, Unix, Mac OS, Solaries ইত্যাদি হলো সিস্টেম সফটওয়‍্যারের উদাহরণ। আবার Compiler, Interpreter, Assembler প্রোগ্রামসমূহও সিস্টেম সফটওয়‍্যারের অন্তর্গত।

• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- যে সকল সফটওয়‍্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়‍্যার বলা হয়।
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- ব্যবহারকারী যে সকল সফটওয়‍্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়‍্যার বলা হয়।
- MS WORD, MS EXCEL, ORACLE ইত্যাদি হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ।

• প্যাকেজ সফটওয়্যার:
- প্যাকেজ সফটওয়্যার হলো বাণিজ্যিকভাবে তৈরি এমন রেডিমেড বা তৈরি-সফটওয়্যার, যা নির্দিষ্ট কিছু সাধারণ কাজ সম্পাদন করতে ব্যবহারকারীদের জন্য বাণিজ্যিকভাবে বিক্রি করা হয়। এগুলো পূর্বেই প্রস্তুত থাকে এবং সাধারণ ব্যবহারকারীদের ব্যবহারের জন্য তৈরি করা হয়। 
- উদাহরণ: Microsoft Office, Adobe Photoshop, এবং বিভিন্ন অ্যান্টিভাইরাস সফটওয়্যার। 

• ডেটাবেজ সফটওয়্যার:
- ডেটাবেজ সফটওয়্যার বা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) হলো এমন একটি কম্পিউটার অ্যাপ্লিকেশন যা সুশৃঙ্খলভাবে ডেটা সংরক্ষণ, পরিচালনা, নিয়ন্ত্রণ, আপডেট এবং পুনরুদ্ধারের (Retrieve) কাজ করে।
- এটি ব্যবহারকারী এবং ডেটাবেজের মধ্যে মাধ্যম হিসেবে কাজ করে, যা ডেটার নিরাপত্তা ও তথ্যের অসামঞ্জস্যতা দূর করে।
- জনপ্রিয় উদাহরণ হলো MS Access, MySQL, Oracle, SQL Server ইত্যাদি।

উৎস:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। Solarwinds [Link]

.
নিচের কোন উক্তিটি ইউনিকোড সম্পর্কে সঠিক?
  1. এটি 16 বিটের একটি কোড
  2. এটি শুধুমাত্র ইংরেজি ভাষার জন্য
  3. এটি ব্যবহার করে বাংলাসহ বিশ্বের সব ভাষা প্রকাশ করা যায়
  4. ক + গ
ব্যাখ্যা

• ইউনিকোড:
- ইউনিকোড একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড যা বিশ্বের সমস্ত ভাষার অক্ষরকে সংখ্যার মাধ্যমে প্রদর্শন করতে সক্ষম
- ইউনিকোড হচ্ছে 16 বিট কোড
- বিভিন্ন ধরনের ক্যারেক্টার এবং টেক্সটকে প্রকাশ করার জন্য ইউনিকোড ব্যবহৃত হয়।
- বিশ্বের সকল দেশের ভাষাসমূহকে প্রকাশ করার জন্য 16 বিটের এই কোড ব্যবহার করা হয়।
- ইউনিকোডের সাহায্যে 216 = 65,535 কোড গ্রুপ তৈরি করা সম্ভব।
- যে সমস্ত দেশের ভাষাকে প্রকাশ করতে ৪ বিটের বেশি কোড ব্যবহৃত হয় সে সব ক্ষেত্রে ইউনিকোড ব্যবহৃত হয়।
- ইউনিকোড এনকোডিং ফরম্যাট বিভিন্ন ধরণের থাকতে পারে, যার মধ্যে UTF-8 সবচেয়ে বহুল ব্যবহৃত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
বর্তমানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI) পরিবেশে সবচাইতে জনপ্রিয় ওয়ার্ড প্রসেসর কোনটি?
  1. Wordstar
  2. LaTeX
  3. Microsoft Word
  4. Note Pad
ব্যাখ্যা

• ওয়ার্ড প্রসেসিং (Word Processing):
- ওয়ার্ড শব্দের অর্থ শব্দ আর প্রসেসিং শব্দের অর্থ প্রক্রিয়াকরণ।
- কম্পিউটারের সাহায্যে বর্ণমালা, সংখ্যা, চিহ্ন বা শব্দ ব্যবহার করে ডকুমেন্ট বা লিপি তৈরি করা এবং উক্ত ডকুমেন্টকে সম্পাদনাই হলো ওয়ার্ড প্রসেসিং।
- বর্তমানে কম্পিউটার প্রযুক্তিকে ব্যবহার করে অনেক দক্ষতার সাথে চমৎকারভাবে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করা যায়।
- কম্পিউটারের বহুবিদ ব্যবহারের মধ্যে ওয়ার্ড প্রসেসিংও একটি গুরুত্বপূর্ণ ব্যবহার।
- আর ডকুমেন্ট তৈরি ও প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত এক বিশেষ ধরনের কম্পিউটারের ব্যবস্থাকে ওয়ার্ড প্রসেসর বলা হয়।
- মূলত লেখালেখির কাজ করার জন্য ব্যবহৃত অ্যাপ্লিকেশন প্রোগ্রামকেই ওয়ার্ড প্রসেসর বা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম বলা হয়ে থাকে
- আধুনিক ডকুমেন্ট তৈরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্যাকেজ প্রোগ্রাম হচ্ছে।
- উল্লেখযোগ্য ওয়ার্ড প্রসেসর প্রোগ্রামসমূহ হলো- মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft word), ওয়ার্ডস্টার (Wordstar), ওয়ার্ডপারফেক্ট (Wordperfect), ল্যাটেক্স (Latex), নোড প্যাড (Note Pad), ম্যাকরাইট (Mac Write), ওয়ার্ড প্যাড (Word Pad), অপেন অফিস রাইটার ইত্যাদি।
- তবে বর্তমানে পিসিতে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পরিবেশে মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft word) হচ্ছে বহুল ব্যবহৃত এবং ব্যাপকভাবে জনপ্রিয় ওয়ার্ড প্রসেসর বা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০.
যদি একটি কাউন্টারে 'n' সংখ্যক ফ্লিপ-ফ্লপ থাকে, তবে তার মডিউলাস বা মোড নাম্বার কত হবে?   
  1. n2
  2. 2n
  3. 2n
  4. n + 1
ব্যাখ্যা

• কাউন্টার:
- কাউন্টার হলো এমন একটি সিকুয়েন্সিয়াল সার্কিট যা এর মধ্যে প্রদানকৃত ইনপুট পালসের সংখ্যা গুণতে পারে।
- কাউন্টারের ইনপুট পালস্ (যাকে কাউন্ট পালস্ও বলে) ক্লক পালস্ বা অন্য কোন পালস্ হতে পারে।
- কাউন্টার বিভিন্ন সিকুয়েন্স অনুসরণ করতে পারে তবে সবচেয়ে সরল ও সহজ সিকুয়েন্স হলো বাইনারি সিকুয়েন্স।
- যে কাউন্টার বাইনারি সিকুয়েন্স অনুসরণ করে তাকে বাইনারি কাউন্টার বলে।
- একটি n বিট বাইনারি কাউন্টার হলো n টি ফ্লিপ ফ্লপ এবং সংশ্লিষ্ট গেইট যা বাইনারি n ফ্লিপ-ফ্লপ বিট অর্থাৎ 0 থেকে 2n -1 পর্যন্ত গণনার সিকুয়েন্সকে অনুসরণ করতে পারে।
- কাউন্টার সর্বাধিক যতটি সংখ্যা গুণতে পারে তাকে তার মডিউলাস (Modulus) বা মোড নাম্বার বলে।
- কোন কাউন্টারে n টি ফ্লিপ-ফ্লপ থাকলে তার মডিউলাস 2n
- কোন কাউন্টারের ফ্লিপ ফ্লপের সংখ্যা বৃদ্ধি করে মোড নাম্বার বা মডিউলাস বৃদ্ধি করা যায়।

ডিজিটাল ইলেকট্রনিক্সে কাউন্টারের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন-
- ক্লক পালসের সংখ্যা গণনার কাজে
- টাইমিং সিগনাল প্রদানের কাজে
- ডিজিটাল ঘড়িতে
- ডিজিটাল কম্পিউটারে
- অ্যানালগ সিগনালকে ডিজিটাল সিগনালে রূপান্তর করার কাজে; ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১১.
(4CF)16 কে দশমিকে রূপান্তর করুন।
  1. 1024
  2. 1231
  3. 1216
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

(4CF)16 
= 4 × 162 + 12 × 161 + 15 × 160 
= 4 × 256 + 12 × 16 + 15 × 1
= 1024 + 192 +15
= 1231

∴ (4CF)16 = (1231)10

১২.
কোনো নির্দিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠান বা দক্ষ প্রোগ্রামার দিয়ে বিশেষভাবে তৈরি করা সফটওয়্যারকে কী বলা হয়?
  1. প্যাকেজ প্রোগ্রাম
  2. কাস্টমাইজড প্রোগ্রাম
  3. সিস্টেম সফটওয়্যার
  4. অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা

• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- যে সকল সফটওয়‍্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়‍্যার বলা হয়।
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- ব্যবহারকারী যে সকল সফটওয়‍্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়‍্যার বলা হয়।
- MS WORD, MS EXCEL, ORACLE ইত্যাদি হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-
১. সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম। 
২. অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড প্রোগ্রাম।
 
• সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম:
- বাণিজ্যিকভাবে সুনির্দিষ্ট কাজের জন্য তৈরীকৃত সফটওয়‍্যার বা প্রোগ্রামকে সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বলা হয়।
- অর্থাৎ ব্যবহারিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর্তৃক তৈরি যে সমস্ত বাণিজ্যিক সফটওয়‍্যার পাওয়া যায় তাদেরকে সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম বলা হয়।
- যেমন- এমএসওয়ার্ড প্রোগ্রামের সাহায্যে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করা যায়; এমএস এক্সেল প্রোগ্রামের সাহায্যে হিসাব-নিকাশের কাজ করা যায়; এমএস এক্সেস প্রোগ্রামের সাহায্যে ডেটাবেজ ব্যবস্থাপনার কাজ করা যায় ইত্যাদি।
- মূলত কম্পিউটার ব্যবহারকারীগণ সাধারণ ব্যবহারিক প্রোগ্রামের সাহায্যে প্রাত্যহিক সমস্যার সমাধান করে থাকেন।
- এমএস অফিস, ইন্টারনেট এক্সপ্লোরার, নেটস্কেপ নেভিগেটর, নেটস্কেপ কমিউনিকেটর, ইলেকট্রনিক মেইল, পেজ মেকার, ফটোশপ, ইলাস্ট্রেটর ইত্যাদি হচ্ছে উল্লেখযোগ্য সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম।

• অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড প্রোগ্রাম:
- অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজড প্রোগ্রাম হলো কাজের ধরন ও সমস্যা অনুযায়ী ব্যবহারকারীর জন্য কোনো দক্ষ প্রোগ্রামার বা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান দ্বারা বিশেষভাবে তৈরীকৃত প্রোগ্রাম। সমস্যার ধরন ও প্রকৃতি অনুসারে ব্যবহারকারী অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম তৈরি হয়ে থাকে।
- যেমন: ব্যাংকিং কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ব্যাংকিং সফটওয়‍্যার, ইলেকট্রনিস কমার্স, পেরোল সিস্টেম ইত্যাদি হলো অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম।
- কাস্টমাইজড প্রোগ্রাম মূলত ব্যাংক, বীমা, হাসপাতাল ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়ে থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৩.
(27.5)16 সংখ্যাটির অক্ট্যাল সংখ্যা কত?
  1. 37.24
  2. 39.31
  3. 47.24
  4. 49.31
ব্যাখ্যা

১৪.
NOR গেট ছাড়াও আর কোন গেট দিয়ে AND, OR এবং NOT গেট বাস্তবায়ন করা সম্ভব?
  1. NAND
  2. XOR
  3. XNOR
  4. শুধুমাত্র AND
ব্যাখ্যা

 • সার্বজনীন গেইট:
- যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।

অন্যদিকে,
• মৌলিক লজিক গেইট:
- OR Gate,
- AND Gate,
- NOT Gate.

• বিশেষ লজিক গেইট:
- XOR Gate,
- XNOR Gate.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১৫.
ইন্টেল কর্পোরেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. টোকিও
  2. ভার্জিনিয়া
  3. ক্যালিফোর্নিয়া 
  4. ওয়াশিংটন ডি.সি.
ব্যাখ্যা

• ইন্টেল কর্পোরেশন:
- ইন্টেল কর্পোরেশন (Intel Corporation) হলো ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত একটি শীর্ষস্থানীয় আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি, যার সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় অবস্থিত
- এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে মূল্যবান সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারক কোম্পানি, যা প্রধানত মাইক্রোপ্রসেসর, চিপসেট, মাদারবোর্ড এবং এআই (AI) প্রযুক্তির উপাদান তৈরি করে।
- ইন্টেল তাদের উদ্ভাবনী ডিজাইন দিয়ে কম্পিউটার এবং বিভিন্ন শিল্পখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

• ইন্টেল কোম্পানির মূল তথ্য:
প্রতিষ্ঠা: ১৮ জুলাই, ১৯৬৮।
প্রতিষ্ঠাতা: গর্ডন মুর এবং রবার্ট নয়েস।
সদর দপ্তর: সান্তা ক্লারা, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র।
প্রধান পণ্য: মাইক্রোপ্রসেসর (Core, Xeon, Pentium, Celeron, Atom), চিপসেট, মাদারবোর্ড এবং নেটওয়ার্কিং উপাদান।

উৎস: 
১। Britannica [Link]
২। Intel [Link]