• সফটওয়্যার:
সফটওয়্যারের ওপর কম্পিউটারের ক্ষমতা ও কাজের গতি অনেকাংশে নির্ভর করে। তবে বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহৃত হয়। কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যথা-
১। সিস্টেম সফটওয়্যার (System Software) ও
২। অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software) বা ব্যবহারিক সফটওয়্যার
• সিস্টেম সফটওয়্যার:
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক। এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার অচল। তাই কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- সিস্টেম সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগ্রাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে। আবার কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে।
- DOS, Windows Xp, Linux, Unix, Mac OS, Solaries ইত্যাদি হলো সিস্টেম সফটওয়্যারের উদাহরণ। আবার Compiler, Interpreter, Assembler প্রোগ্রামসমূহও সিস্টেম সফটওয়্যারের অন্তর্গত।
• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
- যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
- MS WORD, MS EXCEL, ORACLE ইত্যাদি হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ।
• প্যাকেজ সফটওয়্যার:
- প্যাকেজ সফটওয়্যার হলো বাণিজ্যিকভাবে তৈরি এমন রেডিমেড বা তৈরি-সফটওয়্যার, যা নির্দিষ্ট কিছু সাধারণ কাজ সম্পাদন করতে ব্যবহারকারীদের জন্য বাণিজ্যিকভাবে বিক্রি করা হয়। এগুলো পূর্বেই প্রস্তুত থাকে এবং সাধারণ ব্যবহারকারীদের ব্যবহারের জন্য তৈরি করা হয়।
- উদাহরণ: Microsoft Office, Adobe Photoshop, এবং বিভিন্ন অ্যান্টিভাইরাস সফটওয়্যার।
• ডেটাবেজ সফটওয়্যার:
- ডেটাবেজ সফটওয়্যার বা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) হলো এমন একটি কম্পিউটার অ্যাপ্লিকেশন যা সুশৃঙ্খলভাবে ডেটা সংরক্ষণ, পরিচালনা, নিয়ন্ত্রণ, আপডেট এবং পুনরুদ্ধারের (Retrieve) কাজ করে।
- এটি ব্যবহারকারী এবং ডেটাবেজের মধ্যে মাধ্যম হিসেবে কাজ করে, যা ডেটার নিরাপত্তা ও তথ্যের অসামঞ্জস্যতা দূর করে।
- জনপ্রিয় উদাহরণ হলো MS Access, MySQL, Oracle, SQL Server ইত্যাদি।
উৎস:
১। মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। Solarwinds [Link]