পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ২ ডিসেম্বর, ২০২০সময়40 minutes৭৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- ঝিলাম- ০৮.১১.২০১৩ (গ্রেড-১৩)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ২ ডিসেম্বর, ২০২০ · ৮০ প্রশ্ন

.
“লালসালু” উপন্যাসের লেখক কে?
  1. ক) সৈয়দ ওয়ালীউল্লাহ
  2. খ) শওকত আলী
  3. গ) মুনীর চৌধুরী
  4. ঘ) শহীদুল্লাহ কায়সার
ব্যাখ্যা
'লালসালু' উপন্যাসের রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ। ধর্ম নিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীদের স্বরূপ উন্মোচন এবং নারী জাগরণের প্রেক্ষাপটে সমাজচেতনা এই উপন্যাসের মূল বিষয়। সৈয়দ ওয়ালীউল্লাহর 'লালসালু' একটি বহুমাত্রিক ও কালোত্তীর্ণ উপন্যাস। এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র- মজিদ, জমিলা, আমেনা, খালেক ব্যাপারী, রহিমা, আক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
“মরণ রে, তুঁহুঁ মম শ্যাম সমান।” - পঙ্‌ক্তিটির রচয়িতা কে?
  1. ক) বিহারীলাল চক্রবর্তী
  2. খ) অতুলপ্রসাদ সেন
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) সুফিয়া কামাল
ব্যাখ্যা
“মরণ রে, তুঁহুঁ মম শ্যাম সমান” এই উক্তিটি রবীন্দ্রনাথের ভানুসিংহ ঠাকুরের পদাবলী থেকে নেওয়া।
Source: wikisource.org
.
“জন্ডিস ও বিবিধ বেলুন” নাটকটির রচয়িতা কে?
  1. ক) মামুনুর রশীদ
  2. খ) হুমায়ূন আহমেদ
  3. গ) আবুল হায়াত
  4. ঘ) সেলিম আল দীন
ব্যাখ্যা
'জন্ডিস ও বিবিধ বেলুন' সেলিম আল দীন রচিত একটি নাটক। যা ১৯৭২ সালে ডাকসু মঞ্চস্থ করে এবং নাট্য প্রতিযোগিতাতেও প্রথম পুরস্কার পায়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
.
“বিটপী” শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) পুষ্প
  2. খ) বৃক্ষ
  3. গ) পদ্ম
  4. ঘ) স্বর্ণ
ব্যাখ্যা
বিটপী শব্দের সমার্থক শব্দ হলো বৃক্ষ, গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী ইত্যাদি।
উৎসঃ প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি : একাদশ-দ্বাদশ শ্রেণী, ড. হায়াৎ মামুদ
.
“কুটিল” শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) অকুটিল
  2. খ) বাঁকা
  3. গ) সরল
  4. ঘ) হালকা
ব্যাখ্যা
কুটিল শব্দের অর্থ অসরল, বক্র, জটিল, শঠ, কপট। এর বিপরীত শব্দ হলো সরল।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
.
বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কী বলে?
  1. ক) কারক
  2. খ) বিভক্তি
  3. গ) সমাস
  4. ঘ) সম্বন্ধ পদ
ব্যাখ্যা

বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয়, তাদের বিভক্তি বলে।
বিভক্তি প্রধানত ২ প্রকার।
যথা- ক্রিয়া বিভক্তি(পড়+তে=পড়তে) এবং নাম বিভক্তি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী

.
কোনটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ?
  1. ক) বালকেরা ফুটবল খেলে
  2. খ) তাস খেলা ভাল নয়
  3. গ) কাচের জিনিস সহজে ভাঙে
  4. ঘ) টাকায় কিনা হয়
ব্যাখ্যা
করণ কারকে সপ্তমী বিভক্তির কয়েকটি উদাহরণঃ
টাকায় কিনা হয়
টাকায় বাঘের দুধ মেলে

তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে - এটি করণে শুন্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর

.
“আমাকে যেতে হবে” - বাক্যে “আমাকে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তৃকারকে দ্বিতীয়া
  2. খ) কর্মে দ্বিতীয়া
  3. গ) করণে দ্বিতীয়া
  4. ঘ) অপাদানে দ্বিতীয়া
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ কারক ও বিভক্তির উদাহরণঃ
আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা - কর্মে ২য়া
আমাকে যেতে হবে - কর্তায় ২য়া
আমারে লহ তুমি করুণা করে - কর্মে ২য়া
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) মুহুর্মুহু
  2. খ) মূহুমুহু
  3. গ) মূহূর্মূহু
  4. ঘ) মূহুর্মূহু
ব্যাখ্যা
মুহুর্মুহু (অব্যয়) - বারে বারে; পুনঃপুন; ঘনঘন।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১০.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) ছান্দসিক
  2. খ) ছন্দসিক
  3. গ) ছন্দসীক
  4. ঘ) ছান্দসীক
ব্যাখ্যা

সঠিক বানান - ছান্দসিক
ছান্দসিক [সংস্কৃত - ছন্দঃ + ইক]
অর্থ - ছন্দ বিষয়ে জ্ঞানসম্পন্ন; ছন্দবিষয়ক
উৎসঃ বাংলা একাডেমি বানান অভিধান ও আধুনিক বাংলা অভিধান।

১১.
“যে উপকারীর উপকার স্বীকার করে”- এক কথায় কী হবে?
  1. ক) অকৃতার্থ
  2. খ) কৃতজ্ঞ
  3. গ) কৃতঘ্ন
  4. ঘ) অকৃতজ্ঞ
ব্যাখ্যা
উপকারীর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ
যে উপকারীর অপকার করে - কৃতঘ্ন
যে উপকারীর উপকার স্বীকার করে না - অকৃতজ্ঞ
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
১২.
“কোনোভাবেই যা নিবারণ করা যায় না”- এক কথায় কী হবে?
  1. ক) অদম্য
  2. খ) অসম্ভব
  3. গ) অনিবার্য
  4. ঘ) অনিবারিত
ব্যাখ্যা

নিবারণ করা যায় না এমন – অনিবার্য।
যা দমন করা যায় না- অদম্য।
যা সহজে দমন করা যায় না – দুর্দম।
অতি কষ্টে যা নিরাবরণ করা যায় - দুর্নিবার।
উৎসঃ উচ্চ মাধ্যমিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি : ড. হায়াৎ মাহমুদ এবং বাংলা একাডেমী অভিধান 

১৩.
“আট কপালে” বাগধারা দিয়ে নিচের কোনটি প্রকাশ করা হবে?
  1. ক) হতভাগ্য
  2. খ) ভাগ্যবান
  3. গ) সরু কপাল
  4. ঘ) চওড়া কপাল
ব্যাখ্যা

আটকপাল - হতভাগ্য
অষ্টকপাল - হতভাগ্য
একাদশে বৃহস্পতি - সৌভাগ্যের বিষয়
অদৃষ্টের পরিহাস - ভাগ্যের নিষ্ঠুরতা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি

১৪.
“বইপড়া” কোন সমাস?
  1. ক) কর্মধারয়
  2. খ) বহুব্রীহি
  3. গ) অব্যয়ীভাব
  4. ঘ) তৎপুরুষ
ব্যাখ্যা
বইকে পড়া = বইপড়া, এটি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। পূর্বপদের দ্বিতীয়া বিভক্তির (কে, রে) লোপ হয়ে যে সমাস হয় তাকে দ্বিতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমন- দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত।
উৎসঃ বাংলা প্রশ্নের টীকা-ভাষ্য, অধ্যাপক ড. সৌমিত্র শেখর
১৫.
“উপকথা” কোন সমাস?
  1. ক) কর্মধারয়
  2. খ) অব্যয়ীভাব
  3. গ) বহুব্রীহি
  4. ঘ) দ্বিগু
ব্যাখ্যা
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। উপকথা - কথার সদৃশ্য, এটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ। এছাড়াও উপকূল, উপকণ্ঠ, উপশহর, উপগ্রহ এসব অব্যয়ীভাব সমাসের উদাহরণ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি
১৬.
“সুবর্ণ” কোন সমাস?
  1. ক) কর্মধারয়
  2. খ) তৎপুরুষ
  3. গ) বহুব্রীহি
  4. ঘ) অব্যয়ীভাব
ব্যাখ্যা
যে বহুব্রীহি সমাসে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয়ে থাকে তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে। যেমন - কালো বরণ যার - কালোবরণ; সুন্দর বর্ণ যার - সুবর্ণ; পোড়া কপাল যার - পোড়াকপাল ইত্যাদি।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ
১৭.
“ষোড়শ” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) ষট্‌ + দশ
  2. খ) সড় + শ
  3. গ) ষোড় + অশ
  4. ঘ) ষোড় + শ
ব্যাখ্যা
কতকগুলো সন্ধি কোন নিয়ম অনুসরণ করে না। এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে। যেমনঃ ষট্‌ + দশ = ষোড়শ; পর + পর = পরস্পর; গো + পদ = গোস্পদ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১৮.
“গায়ক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) গা + অক
  2. খ) গৈ + অক
  3. গ) গা + য়ক
  4. ঘ) গো + অক
ব্যাখ্যা
এ, ঐ, ও, ঔ এরপরে অন্য কোন স্বরধ্বনি আসলে ‘এ’ এর জায়গায় ‘অয়’, ‘ঐ’ এর জায়গায় ‘আয়’, ‘ও’ এর জায়গায় ‘অব’ এবং ‘ঔ’ এর জায়গায় ‘আব’ হয়। যেমনঃ গায়ক - গৈ + অক; নায়ক - নৈ + অক; নাবিক - নৌ + ইক; ভাবুক - ভৌ + উক; পবিত্র - পো + ইত্র; গবাদি - গো + আদি; গবেষণা - গো + এষণা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১৯.
“গবেষণা” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) গব + এষণা
  2. খ) গবে + এষণা
  3. গ) গৌ + এষণা
  4. ঘ) গো + এষণা
ব্যাখ্যা

এ, ঐ, ও, ঔ এরপরে অন্য কোন স্বরধ্বনি আসলে ‘এ’ এর জায়গায় ‘অয়’, ‘ঐ’ এর জায়গায় ‘আয়’, ‘ও’ এর জায়গায় ‘অব’ এবং ‘ঔ’ এর জায়গায় ‘আব’ হয়। যেমনঃ গায়ক - গৈ + অক; নায়ক - নৈ + অক; নাবিক - নৌ + ইক; ভাবুক - ভৌ + উক; পবিত্র - পো + ইত্র; গবাদি - গো + আদি; গবেষণা - গো + এষণা
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী

২০.
“ভাবুক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) ভৌ + উক
  2. খ) ভো + উক
  3. গ) ভাব + উক
  4. ঘ) ভৌ + অক
ব্যাখ্যা

এ, ঐ, ও, ঔ এরপরে অন্য কোন স্বরধ্বনি আসলে ‘এ’ এর জায়গায় ‘অয়’, ‘ঐ’ এর জায়গায় ‘আয়’, ‘ও’ এর জায়গায় ‘অব’ এবং ‘ঔ’ এর জায়গায় ‘আব’ হয়। যেমনঃ গায়ক - গৈ + অক; নায়ক - নৈ + অক; নাবিক - নৌ + ইক; ভাবুক - ভৌ + উক; পবিত্র - পো + ইত্র; গবাদি - গো + আদি; গবেষণা - গো + এষণা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী

২১.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) SURVEILANCE
  2. খ) SARVEILANCE
  3. গ) SURVEILLANCE
  4. ঘ) SURVEILLENCE
ব্যাখ্যা
Surveillance - close observation, especially of a suspected spy or criminal.
Source: Oxford
২২.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) ENCICLOPEDIA
  2. খ) ENCYCLOPAEDIA
  3. গ) ENCICLOPEADIA
  4. ঘ) ENCYCLOPEDIA
অনির্ধারিত
ব্যাখ্যা
Encyclopedia, encyclopaedia - a book or set of books giving information on many subjects or on many aspects of one subject and typically arranged alphabetically.
Source: Oxford
২৩.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) CALEIDOSCOPE
  2. খ) CALEIDOSKOPE
  3. গ) KALAIDOSCOPE
  4. ঘ) KALEIDOSCOPE
ব্যাখ্যা
Kaleidoscope - a toy consisting of a tube containing mirrors and pieces of coloured glass or paper, whose reflections produce changing patterns when the tube is rotated.
Source: Oxford
২৪.
‘Anita is a good girl’ বাক্যে ''girl'' শব্দটি -
  1. ক) Proper noun
  2. খ) Common noun
  3. গ) Collective noun
  4. ঘ) Material noun
ব্যাখ্যা
A noun that names a general class of persons, places or things is a common noun. Example: girl, boy, cricketer, footballer, man, poet, dress, flower, planet, member, month, office etc.
২৫.
Ali saw a flock of sheep বাক্যে ''flock'' শব্দটি-
  1. ক) Proper noun
  2. খ) Common noun
  3. গ) Collective noun
  4. ঘ) Material noun
ব্যাখ্যা
যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে। অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে। যেমন - Committee, Cattle, Army, Audience, Crowd, Class, Group, Family, Flock, Fleet, Jury, Herd, People, Public, Team ইত্যাদি।
২৬.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) Television is a wonderful invention.
  2. খ) My brother is M.A.
  3. গ) He speaks English like English.
  4. ঘ) I feel uneasy.
অনির্ধারিত
ব্যাখ্যা
Television এর ক্ষেত্রে invention ব্যবহার না করে discovery ব্যবহার করলে তখন বাক্যটি ভুল হতো। অপশন খ তে M.A. এর পূর্বে Article ‘an’ ব্যবহার করলে বাক্যটি শুদ্ধ হতো। অপশন গ তে ইংরেজদের মত ইংরেজি কথা বলতে পারা বুঝাতে দ্বিতীয় English শব্দের আগে ইংরেজ জাতী বুঝানোর জন্য the ব্যবহার করতে হবে। I feel uneasy - এই বাক্যটিও শুদ্ধ।
২৭.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) I feel out of sort today.
  2. খ) He tried hardly to succeed.
  3. গ) I have great deal of work to do.
  4. ঘ) Please give me attendance.
অনির্ধারিত
ব্যাখ্যা

মূল প্রশ্নেই ভুল ছিল। চারটি বাক্যই ভুল। তাই, উত্তর বাতিল করে দেয়া হয়েছে।
প্রথম বাক্যে sort না হয়ে sorts হবে।
২য় বাক্যে hardly না হয়ে hard হবে।
৩য় বাক্যে great এর পূর্বে a হবে।
চতুর্থ বাক্যে me না হয়ে my হবে।

২৮.
He deals ____ rice. বাক্যের শূন্যস্থানে শব্দ বসবে -
  1. ক) with
  2. খ) in
  3. গ) at
  4. ঘ) by
ব্যাখ্যা
Deal in = ব্যবসা করা।
Deal with = আচরণ করা।
তিনি চালের ব্যবসা করেন বোঝাতে তাই শূন্যস্থানে in হবে।
২৯.
He died ____ overeating. বাক্যের শূন্যস্থানে শব্দ বসবে -
  1. ক) from
  2. খ) by
  3. গ) in
  4. ঘ) to
ব্যাখ্যা
Die from - প্রতিক্রিয়ার জন্য মারা যাওয়া, কোন কিছুর জন্য মারা যাওয়া, অতিরিক্ত কম/অতিরিক্ত বেশি এমন কিছুর প্রভাবে মারা যাওয়া। যেমন-
He died from hunger.
He died from overeating.
He, unfortunately, died from overtaking.
৩০.
Mr. Anwar is expert ____ physics. বাক্যের শূন্যস্থানে শব্দ বসবে -
  1. ক) at
  2. খ) to
  3. গ) in
  4. ঘ) with
ব্যাখ্যা
কোনো বিষয়ে দক্ষ বুঝাতে expert এর সাথে in ব্যবহার করতে হয়।
যেমন - My brother is an expert in foreign policy.
Mr. Anwar is an expert in physics.
Source: learnersdictionary.com
৩১.
I am fearful ____ enemies. বাক্যের শূন্যস্থানে শব্দ বসবে-
  1. ক) in
  2. খ) with
  3. গ) to
  4. ঘ) of
ব্যাখ্যা
Fearful - filled with fear.
They are fearful of the threat of nuclear war.
I am fearful of enemies.
I was fearful of failing the test.
৩২.
He is engaged ____ writing a book. বাক্যের শূন্যস্থানে শব্দ বসবে-
  1. ক) in
  2. খ) with
  3. গ) to
  4. ঘ) At
ব্যাখ্যা
Engage in something - to take part in or do something:
Most students engage in extracurricular activities after school and on weekends.
The men were engaged in a heated dispute.
Source: Cambridge
৩৩.
I am writing a letter- বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-
  1. ক) A letter is written by me.
  2. খ) A letter was written by me.
  3. গ) A letter was being written by me.
  4. ঘ) A letter is being written by me.
ব্যাখ্যা
Present continuous Tense এর Active voice থেকে Passive voice করার নিয়ম: Object টির subjective form + am being/ is being/ are being + মূল verb এর past participle + by + subject এর objective form. সুতরাং, সঠিক passive form হবে - A letter is being written by me.
৩৪.
Give the order- বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে -
  1. ক) Let the order to give.
  2. খ) Let the order given.
  3. গ) Let the order be given.
  4. ঘ) Let the order give.
ব্যাখ্যা
Imperative sentence এর voice change করার নিয়ম হচ্ছে : Let + object + be + past participle.
সুতরাং,বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে - Let the order be given.
৩৫.
Do not hate the poor. বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে-
  1. ক) Let not the poor be hated.
  2. খ) Let the poor not be hated.
  3. গ) Let not the poor hate.
  4. ঘ) Let poor not be hate.
ব্যাখ্যা
Imperative sentence এর voice change করার নিয়ম হচ্ছে : Let + object + be + past participle. বাক্য নেগেটিভ হলে Let এর পরে not যুক্ত হবে।
সুতরাং,বাক্যটির সঠিক পরিবর্তিত voice হবে - Let not the poor be hated.
৩৬.
Asad said to me, ''I want to go to school now.'' বাক্যটির indirect speech হবে-
  1. ক) Asad said to me that he wanted to go to school now.
  2. খ) Asad said to me that he wanted to go to school then.
  3. গ) Asad told me that he wanted to go to school then.
  4. ঘ) Asad told me that he wants to go to school then.
ব্যাখ্যা
Direct speech থেকে Indirect speech এ রূপান্তরের বেলায় সাধারণত Reporting verb যদি past indefinite tense এ থাকে, তবে reporting speech টি present indefinite tense এ থাকলে indirect speech এ তা past indefinite হবে। এবং now থাকলে than হবে। সুতরাং গ হবে সঠিক উত্তর।
৩৭.
Abid said to me, ''I was ill'' বাক্যটির indirect speech হবে-
  1. ক) Abid said to me that he was ill.
  2. খ) Abid told me that he had been ill.
  3. গ) Abid told me that I had been ill.
  4. ঘ) Abid told me that he has been ill.
ব্যাখ্যা
Reporting verb এবং Reported speech উভয়েই past indefinite tense হলে indirect speech এর বেলায় reported speech কে past perfect করতে হয়। সুতরাং, অপশন খ হবে সঠিক উত্তর।
৩৮.
Penalty - এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) Punishment
  2. খ) Pardon
  3. গ) Reward
  4. ঘ) Compensation
ব্যাখ্যা
Penalty - a punishment imposed for breaking a law, rule, or contract.
Source: Oxford
৩৯.
Sacred - এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) Secular
  2. খ) Evil
  3. গ) Profane
  4. ঘ) Divine
ব্যাখ্যা
Sacred - connected with God or a god or dedicated to a religious purpose and so deserving veneration; Divine.
Source: Oxford
৪০.
1 + 2 + 3 + 4 + ------ + 18 = কত?
  1. ক) 168
  2. খ) 171
  3. গ) 174
  4. ঘ) 176
ব্যাখ্যা
আমরা জানি,
সমষ্টি S = {n(n+1) / 2}
= {18(18 + 1) / 2}
= 171
৪১.
দুই সন্তানের বয়সের গড় ১০ বৎসর ও মাতাসহ তাদের বয়সের গড় ১৭ বৎসর হলে, মাতার বয়স কত হবে?
  1. ক) ১৪ বৎসর
  2. খ) ১৫ বৎসর
  3. গ) ৩১ বৎসর
  4. ঘ) ১৮ বৎসর
ব্যাখ্যা
মায়ের বয়স = (৩×১৭ - ২×১০) = ৩১
৪২.
পিতা ও মাতার বয়সের গড় ৩৬ বৎসর। পিতা, মাতা ও মেয়ের বয়সের গড় ২৯ বৎসর হলে মেয়ের বয়স কত হবে?
  1. ক) ১৪ বৎসর
  2. খ) ১৫ বৎসর
  3. গ) ১৬ বৎসর
  4. ঘ) ১৮ বৎসর
ব্যাখ্যা
মেয়ের বয়স = (২৯×৩ - ৩৬×২) = ১৫
৪৩.
একজন বোলার গড়ে ২২ রান দিয়ে ৬টি উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ১৪ রান দিয়ে ৪টি উইকেট পান। তিনি গড়ে উইকেটপ্রতি কত রান দিয়েছেন?
  1. ক) ১৪.০
  2. খ) ১৬.০
  3. গ) ১৮.০
  4. ঘ) ১৮.৮
ব্যাখ্যা

একজন বোলার ৬ উইকেট পান = ৬×২২ = ১৩২ রানের বিনিময়ে
পরবর্তী খেলায় ৪ উইকেট পান = ৪×১৪ = ৫৬ রানের বিনিময়ে।
সুতরাং, তিনি গড়ে উইকেট প্রতি = (১৩২+৫৬)/১০ = ১৮.৮ রান দিয়েছে।

৪৪.
একজন কলা বিক্রেতা ১ হালি কলা ২০ টাকায় ক্রয় করে ১৮ টাকায় বিক্রয় করলেন। এতে তাঁর শতকরা কত ক্ষতি হবে?
  1. ক) ১০%
  2. খ) ১২%
  3. গ) ১৩%
  4. ঘ) ১৫%
ব্যাখ্যা

ক্ষতি= (২০-১৮) টাকা = ২ টাকা
ক্ষতির হার = (২×১০০)/২০ = ১০%

৪৫.
৭৫ টাকায় ১৫টি বলপেন কিনে ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ১৬%
  2. খ) ১৮%
  3. গ) ২০%
  4. ঘ) ২১%
ব্যাখ্যা

আমরা জানি, লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
লাভ = ৯০ - ৭৫ = ১৫ টাকা
৭৫ টাকায় লাভ হয় ১৫ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (১৫ × ১০০)/৭৫ = ২০ টাকা
∴ লাভ ২০%

৪৬.
একজন দোকানদার কিছু ডাল ২৩৭৫ টাকায় বিক্রয় করায় তার ৫% ক্ষতি হলো। ঐ ডাল কত টাকায় বিক্রয় করলে, তার ৬% লাভ হতো?
  1. ক) ২৫০০ টাকা
  2. খ) ২৫৫০ টাকা
  3. গ) ২৬০০ টাকা
  4. ঘ) ২৬৫০ টাকা
ব্যাখ্যা
৫% ক্ষতিতে ৯৫ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ২৩৭৫ টাকা হলে, ক্রয়মূল্য ১০০×২৩৭৫ / ৯৫ = ২৫০০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে ৬% লাভে বিক্রয়মূল্য ১০৬ টাকা
∴ ক্রয়মূল্য ২৫০০ টাকা হলে বিক্রয়মূল্য ২৫০০×১০৬ / ১০০ = ২৬৫০ টাকা
৪৭.
একটি রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১৬ দিন লাগবে, ২৮ জন শ্রমিকের কত দিন লাগবে?
  1. ক) ২০ দিন
  2. খ) ২১ দিন
  3. গ) ২২ দিন
  4. ঘ) ২৪ দিন
ব্যাখ্যা
রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১৬ দিন লাগে
রাস্তা মেরামত করতে ২৮ জন শ্রমিকের ১৬×৩৫ / ২৮ = ২০ দিন লাগ
৪৮.
ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। ক একা কাজটি ১৫ দিনে শেষ করতে পারলে খ একা কাজটি করতে পারে -
  1. ক) ২৪ দিনে
  2. খ) ২৮ দিনে
  3. গ) ৩০ দিনে
  4. ঘ) ৩২ দিনে
ব্যাখ্যা

ক ১ দিনে করে কাজটির ১/১৫ অংশ
∴ ক ১০〃 〃 〃 ১০/১৫ 〃
= ২/৩ অংশ
∴ খ ১০ দিনে করে কাজটির (১ - ২/৩) বা ১/৩ অংশ
খ ১/৩ অংশ কাজ করে ১০ দিনে
∴ ১ বা সম্পূর্ণ 〃 〃 ১০ × ৩ বা ৩০ দিনে।

৪৯.
কোনো পরিবারে মজুদ খাদ্যে ৪ জন সদস্যের ১৮ দিন চলে। মেহমান আসায় ঐ খাদ্যে ১২ দিন চললে কতজন মেহমান এসেছিল?
  1. ক) ২ জন
  2. খ) ৩ জন
  3. গ) ৪ জন
  4. ঘ) ৫ জন
ব্যাখ্যা
১৮ দিন চলে ৪ জন সদস্যের
১২ দিন চলে ১৮×৪ / ১২ = ৬ জনের
সুতরাং মেহমান এসেছিলো ৬ - ৪ = ২ জন
৫০.
একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত হবে?
  1. ক) ৭ : ২
  2. খ) ৫ : ১
  3. গ) ৬ : ১
  4. ঘ) ১৫ : ৩
ব্যাখ্যা
এখানে ক্রয়মূল্য ১২০ টাকা এবং লাভ (১৪৪ - ১২০) = ২৪ টাকা
সুতরাং, ক্রয়মূল্য : লাভ = ১২০ : ২৪ = ৫ : ১
৫১.
৬৩ কে ৮ : ৯ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে -
  1. ক) ৫৬
  2. খ) ৫৮
  3. গ) ৬০
  4. ঘ) ৬২
ব্যাখ্যা
ধরি, নতুন সংখ্যাটি ক
শর্তমতে, ক : ৬৩ = ৮ : ৯
বা, ক = ৬৩×৮ / ৯ = ৫৬
৫২.
সুষম পঞ্চভুজের বহিঃস্থ কোণের পরিমাণ হবে -
  1. ক) ৬০°
  2. খ) ৬৬°
  3. গ) ৭০°
  4. ঘ) ৭২°
ব্যাখ্যা
আমরা জানি, সুষম পঞ্চভুজের অন্তস্থ কোণের পরিমাণ = {(৫ - ২)/৫} × ১৮০° = ১০৮°
অতএব, বহিঃস্থ কোণের পরিমাণ = ১৮০° - ১০৮° = ৭২°
৫৩.
নিম্নলিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ক) ২/৩
  2. খ) ৩/৪
  3. গ) ৫/৯
  4. ঘ) ৭/১২
ব্যাখ্যা
২/৩ = ০.৬৭
৩/৪ = ০.৭৫
৫/৯ = ০.৫৬
৭/১২ = ০.৫৮
সুতরাং, ক্ষুদ্রতম ভগ্নাংশটি হচ্ছে = ৫/৯
৫৪.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদরদপ্তর অবস্থিত কোথায়?
  1. ক) রোমে
  2. খ) প্যারিসে
  3. গ) জেনেভায়
  4. ঘ) হেগে
ব্যাখ্যা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি। তবে মার্কিন ‍যুক্তরাষ্ট্র ২০২১ সালের ৬ জুলাই আনুষ্ঠানিকভাবে WHO ত্যাগ করবে। World Health Organization ৭ এপ্রিল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১০ জুলাই ১৯৪৮ জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
এর প্রতিষ্ঠার দিনটিকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। সদরদপ্তর অবস্থিত জেনেভায়। বর্তমান মহাপরিচালক ইথিওপিয়ার নাগরিক টেড্রস আধানম গেব্রেইসাস।
উৎসঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৫৫.
জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন?
  1. ক) ঘানা
  2. খ) নরওয়ে
  3. গ) ব্রিটেন
  4. ঘ) দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিগভেলি। তিনি ফেব্রুয়ারি ১৯৪৬ থেকে নভেম্বর ১৯৫২ মেয়াদে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন।
পর্তুগালের অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের নবম ও বর্তমান মহাসচিব।
উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট
৫৬.
নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?
  1. ক) ১২
  2. খ) ১৩
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্য ৫টি দেশ হলোঃ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়। জার্মানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়।
উৎসঃ জাতিসংঘ ওয়েবসাইট
৫৭.
“অপরাজেয় বাংলা”র ভাস্কর কে?
  1. ক) শিল্পী হামিদুজ্জামান খান
  2. খ) ভাস্কর নভেরা আহমেদ
  3. গ) ভাস্কর সৈয়দ আদুল্লাহ খালেদ
  4. ঘ) ভাস্কর শামীম শিকদার
ব্যাখ্যা

মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য অপরাজেয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সম্মুখ প্রাঙ্গনে অবস্থিত। এটির স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর এটি উদ্বোধন করা হয়।
অপরাজেয় বাংলা কোন শিক্ষা-প্রতিষ্ঠানে স্থাপিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী

৫৮.
বাংলাদেশে রঙ্গিন টেলিভিশন চালু হয় কবে?
  1. ক) ১৯৮০ সালে
  2. খ) ১৯৮১ সালে
  3. গ) ১৯৮২ সালে
  4. ঘ) ১৯৮৩ সালে
ব্যাখ্যা

বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় ১৯৬৪ সালে।
বাংলাদেশে রঙিন টেলিভিশনের যাত্রা শুরু হয় ১৯৮০ সালে।
বাংলাদেশ বেতার প্রথম উদ্বোধন করা হয় ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর।
উৎসঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট

৫৯.
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
  1. ক) ১নং
  2. খ) ২নং
  3. গ) ৩নং
  4. ঘ) ৪নং
ব্যাখ্যা

১৯৭১ সালের ১১ এপ্রিল প্রবাসী সরকার সমগ্র বাংলাদেশকে ১১ টি সেক্টরে বিভক্ত করে। ফেনী নদী থেকে আখাউড়া-ভৈরব রেললাইনের পশ্চিমপ্রান্ত এবং ঢাকা শহর ও ফরিদপুরের অংশবিশেষ নিয়ে ২নং সেক্টর গঠিত হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২নং সেক্টরের কমান্ডার নিযুক্ত হন মেজর খালেদ মোশারফ। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এ টি এম হায়দার ২নং সেক্টরের কমান্ডার নিযুক্ত হন।
উৎসঃ বাংলাপিডিয়া

৬০.
স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি?
  1. ক) নরওয়ে
  2. খ) কেনিয়া
  3. গ) ডেনমার্ক
  4. ঘ) ফিনল্যান্ড
অনির্ধারিত
ব্যাখ্যা

কেনিয়া আফ্রিকার দেশ এবং ফিনল্যান্ড নর্ডিক দেশ। অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় এমন দুটি দেশ হচ্ছে ফিনল্যান্ড এবং কেনিয়া।
স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলঃ (৩টি দেশ) - নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক। উল্লেখ্য, এসকল দেশের যে বিশেষ অঞ্চল রয়েছে, সেগুলোও এই স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলের অন্তর্গত।
নর্ডিক অঞ্চলঃ (৫টি দেশ) - ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও Live MCQ content (upcoming)

৬১.
কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত?
  1. ক) ইউরোপ
  2. খ) দক্ষিণ আমেরিকা
  3. গ) আফ্রিকা
  4. ঘ) উত্তর আমেরিকা
ব্যাখ্যা
কলম্বিয়া দক্ষিণ আমেরিকার একটি দেশ। এই দেশের অফিশিয়াল নাম - রিপাবলিক অব কলম্বিয়া। এর রাজধানী বোগোটা।
Source: Britannica
৬২.
প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল?
  1. ক) ইতালিতে
  2. খ) উরুগুয়েতে
  3. গ) ব্রাজিলে
  4. ঘ) মেক্সিকোতে
ব্যাখ্যা
বিশ্বকাপ ফুটবল খেলা প্রথম শুরু হয় ১৯৩০ সালে। ফুটবল বিশ্বকাপের প্রথম আসরটি অনুষ্ঠিত হয় উরুগুয়েতে। প্রথম আসরে ১৩ টি দল অংশ নেয়। সেই আসরে আর্জেন্টিনাকে হারিয়ে উরুগুয়ে চ্যাম্পিয়ান হয়।
উৎসঃ ব্রিটানিকা
৬৩.
বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়?
  1. ক) ৪ বছর পরপর
  2. খ) ৫ বছর পরপর
  3. গ) প্রতি বছর
  4. ঘ) ৩ বছর পরপর
ব্যাখ্যা
বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় ৪ বছর পরপর। সর্বশেষ বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় ২০১৮ সালে রাশিয়াতে। পরবর্তি বিশ্বকাপ ২০২২ সালে অনুষ্ঠিত হবে কাতারে।
উৎসঃ ফিফা
৬৪.
সাত গম্বুজ মসজিদের নির্মাতা-
  1. ক) মীর জুমলা
  2. খ) সুবেদার ইসলাম খান
  3. গ) মুর্শিদকুলি খান
  4. ঘ) শায়েস্তা খান
ব্যাখ্যা
ষোড়শ শতাব্দীতে প্রতিষ্ঠিত মোগল শাসনের ধারাবাহিকতায় যে স্থাপত্যরীতি প্রচলিত রয়েছে তারই উদাহরণ ‘সাত গম্বুজ মসজিদ’টি। ধারণা করা যায়, ১৬৮০ খ্রিস্টাব্দে নবাব শায়েস্তা খাঁ মসজিদটি নির্মাণ করেন। অন্য এক তথ্যে জানা যায়, নবাব শায়েস্তা খাঁর জ্যেষ্ঠপুত্র বুজুর্গ উদ্দিন (উমিদ) খাঁ এই মসজিদের প্রতিষ্ঠাতা। বর্তমানে, মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্বাবধানে আছে।
উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন
৬৫.
সাত গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা -
  1. ক) ৪টি
  2. খ) ৩টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৭টি
ব্যাখ্যা
ষোড়শ শতাব্দীতে প্রতিষ্ঠিত মোগল শাসনের ধারাবাহিকতায় যে স্থাপত্যরীতি প্রচলিত রয়েছে তারই উদাহরণ ‘সাত গম্বুজ মসজিদ’টি। ধারণা করা যায়, ১৬৮০ খ্রিস্টাব্দে নবাব শায়েস্তা খাঁ মসজিদটি নির্মাণ করেন। অন্য এক তথ্যে জানা যায়, নবাব শায়েস্তা খাঁর জ্যেষ্ঠপুত্র বুজুর্গ উদ্দিন (উমিদ) খাঁ এই মসজিদের প্রতিষ্ঠাতা। বর্তমানে, মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্বাবধানে আছে।
মসজিদের বিবরণঃ এর ছাদে রয়েছে তিনটি বড় গম্বুজ এবং চার কোণের প্রতি কোনায় একটি করে অনু গম্বুজ থাকায় একে সাত গম্বুজ মসজিদ বলা হয়।
উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন
প্রশ্নে মূল গম্বুজ সংখ্যা জানতে চাওয়া হলে উত্তর ৩টি হবে।
৬৬.
লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন -
  1. ক) ইসলাম খান
  2. খ) শায়েস্তা খান
  3. গ) যুবরাজ মোহাম্মদ আযম
  4. ঘ) মীর জুমলা
ব্যাখ্যা

লালবাগ কেল্লা পুরাতন ঢাকার লালবাগে অবস্থিত।
সতের শতকে ১৬৭৮ সালে সুবাদার আজম শাহ (যুবরাজ আজম শাহ) এটির নির্মাণ কাজ শুরু করেন।
মাঝে এর কাজ বন্ধ হয়ে গেলে ১৬৮০ সালে শায়েস্তা খান পুনরায় এর কাজ শুরু করে এটি নির্মাণ করেন।
এর অভ্যন্তরে শায়েস্তা খানের কন্যা পরীবিবির মাজার অবস্থিত।
১৯১০ সালে লালবাগ কেল্লা কে প্রত্নতত্ত্ব নির্দশন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এর আদি নাম কেল্লা আওরঙ্গবাদ।
লালবাগে অবস্থিত হওয়ায় পরে এর নামকরণ করা হয় লালবাগ কেল্লা।
উৎসঃ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ওয়েবসাইট

৬৭.
বেতবুনিয়া কোন জেলায় অবস্থিত?
  1. ক) ঢাকা
  2. খ) পাবনা
  3. গ) চট্টগ্রাম
  4. ঘ) রাঙামাটি
ব্যাখ্যা
বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র ৪টি। বেতবুনিয়া (রাঙ্গামাটি), ১৯৭৫; তালিবাবাদ (গাজীপুর), ১৯৮২; মহাখালী (ঢাকা), ১৯৯৫ এবং সিলেট, ১৯৯৭।
উৎসঃ দৈনিক পত্রিকা এবং জাতীয় তথ্য বাতায়ন
৬৮.
বেতবুনিয়া উপগ্রহ ভূ-কেন্দ্রটি স্থাপিত হয়-
  1. ক) ১৯৭৪ সালে
  2. খ) ১৯৭৫ সালে
  3. গ) ১৯৭৬ সালে
  4. ঘ) ১৯৭৭ সালে
ব্যাখ্যা
বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র ৪টি। বেতবুনিয়া (রাঙ্গামাটি), ১৯৭৫; তালিবাবাদ (গাজীপুর), ১৯৮২; মহাখালী (ঢাকা), ১৯৯৫ এবং সিলেট, ১৯৯৭।
উৎসঃ দৈনিক পত্রিকা এবং জাতীয় তথ্য বাতায়ন
৬৯.
বাংলাদেশ মেশিন টুলস কারখানা অবস্থিত-
  1. ক) গাজীপুরে
  2. খ) টঙ্গীতে
  3. গ) নারায়ণগঞ্জে
  4. ঘ) খুলনাতে
ব্যাখ্যা
দেশের একমাত্র মেশিন টুলস ফ্যাক্টরিটি কোথায় অবস্থিত গাজীপুরে। এটি আগে সরকারি মালিকানাধিন ছিলো, পরে অব্যাহত লোকসানের হাত থেকে বাচতে এই প্রতিষ্ঠানতিকে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়।
উৎসঃ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা
৭০.
বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থা অবস্থিত?
  1. ক) কুমিল্লায়
  2. খ) চট্টগ্রাম
  3. গ) টঙ্গীতে
  4. ঘ) সিলেট
ব্যাখ্যা
বাংলাদেশের সরকারী প্রতিষ্ঠান টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) অবস্থিত টঙ্গীতে।
উৎসঃ ডেইলি স্টার
৭১.
বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপ -
  1. ক) কমে যায়
  2. খ) বেড়ে যায়
  3. গ) স্থির থাকে
  4. ঘ) শূন্য হয়
ব্যাখ্যা
বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপ কমে যায়। বায়ুর তাপমাত্রা বাড়লে বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যায়।
উৎসঃ ভুগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৭২.
বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি?
  1. ক) ওয়াট
  2. খ) ওয়াট-ঘন্টা
  3. গ) জুল
  4. ঘ) কিলোওয়াট-ঘন্টা
ব্যাখ্যা
সাধারণত বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক হিসাবের জন্য কিলোওয়াট-ঘন্টা একক ব্যবহৃত হয়। এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র এক ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে এক কিলোওয়াট ঘন্টা বলে। কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করা হয় ভোল্ট একক দ্বারা।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান (১ম পত্র) বোর্ড বই
৭৩.
কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষতা বেশি?
  1. ক) কালো
  2. খ) লাল
  3. গ) বেগুনি
  4. ঘ) সাদা
ব্যাখ্যা
সাদা রঙের জামার তাপ শোষণ ক্ষমতা কম। এজন্যই গ্রীষ্মকালে সাদা রঙের জামা অধিক আরামদায়ক। অন্যদিকে, কালো রঙের জামার তাপ শোষণ ক্ষমতা বেশি, সেজন্য তা গ্রীষ্মকালে ততটা আরামদায়ক হয় না।
উৎসঃ পদার্থবিজ্ঞান (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৭৪.
তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি?
  1. ক) পরিবহন
  2. খ) পরিচলন
  3. গ) বিকিরণ
  4. ঘ) এর কোনোটিই নয়
ব্যাখ্যা
তাপ সঞ্চালন হয় তিন প্রক্রিয়ায়।
১) পরিবহন,
২) পরিচলন,
৩) বিকিরণ।
পরিবহন এবং পরিচলন প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, এবং এই দুই পদ্ধতিতে মাধ্যমকে উত্তপ্ত করে তাপ সঞ্চালন করতে হয়।
কিন্তু বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনে মাধ্যমের প্রয়োজন হয় না। সূর্য থেকে তাপ পৃথিবীতে এভাবেই আসে। তাই বলা যায় তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া হচ্ছে বিকিরণ।
৭৫.
বায়ুমন্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে?
  1. ক) হিলিয়াম
  2. খ) ওজোন
  3. গ) অক্সিজেন
  4. ঘ) নাইট্রোজেন
ব্যাখ্যা

বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর স্ট্রাটোমণ্ডল। এই স্তরে ওজোন গ্যাসের স্তর বেশি পরিমাণে আছে। এ ওজোন স্তর সূর্যের আলোর বেশিরভাগ অতিবেগুনি রশ্মি শুষে নেয়। এই স্তরের বায়ুতে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনো রকম জলীয়বাষ্প থাকে না। ফলে আবহাওয়া থাকে শান্ত ও শুষ্ক। ঝড়-বৃষ্টি থাকেনা বলেই এই স্তরের মধ্য দিয়ে সাধারণত জেট বিমানগুলো চলাচল করে।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি

৭৬.
স্যালিক এসিড পাওয়া যায়-
  1. ক) কমলা লেবুতে
  2. খ) টমেটোতে
  3. গ) আমলকিতে
  4. ঘ) আঙ্গুরে
অনির্ধারিত
ব্যাখ্যা

স্যালিক এসিড বলতে কোনো এসিড নেই।

- আপেল, আনারসে থাকে ম্যালিক এসিড;
- আঙ্গুর, কমলা, লেবুতে থাকে সাইট্রিক এসিড;
- তেঁতুলে থাকে টারটারিক এসিড;
- টমেটোতে থাকে অক্সালিক এসিড।

- অষ্টম শ্রেণির বিজ্ঞান বই অনুসারে আমলকিতে এসকরবিক এসিড থাকে।
- সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই অনুসারে আমলকিতে সাইট্রিক এসিড থাকে।

সূত্র:
১. বিজ্ঞান, ৮ম শ্রেণি।
২. বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৭.
টুথপেস্টের প্রধান উপাদান
  1. ক) সাবান ও পাওডার
  2. খ) জেলী ও মসলা
  3. গ) ফ্লোরাইড ও ক্লোরোফিল
  4. ঘ) ভোজ্য তেল ও সোডা
ব্যাখ্যা

এখানে সোডিয়াম লরেল সালফেট হচ্ছে সাবান যা দাত ব্রাশ করার সময় ফেনা তৈরি করে।
৭৮.
মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর-
  1. ক) অক্সিজেন
  2. খ) নাইট্রোজেন
  3. গ) হাইড্রোজেন
  4. ঘ) কার্বন ডাই-অক্সাইড
ব্যাখ্যা
মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে নাইট্রোজেন।
রাইজোবিয়াম একপ্রকার ব্যাকটেরিয়া। শিম জাতীয় উদ্ভিদের শিকড়ে এক ধরনের গুটলি দেখা যায়, যার ভিতর রাইজোবিয়াম জাতীয় ব্যাকটেরিয়া থাকে, যা বাতাসের নাইট্রোজেনকে নাইট্রেট সারে রূপান্তরিত করে মাটির উর্বরতা বৃদ্ধি করে। উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৭৯.
কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়?
  1. ক) নারিকেল
  2. খ) গম
  3. গ) ভুট্টা
  4. ঘ) কাঁঠাল
ব্যাখ্যা
যেসব উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে, তাদের দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে।
যেমন: আম, জাম, কাঁঠাল।
যেসব উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে, তাদের একবীজপত্রী উদ্ভিদ বলে।
যেমন: ধান, গম, ভুট্টা, নারিকেল, খেজুর।
উৎসঃ বাংলাপিডিয়া
৮০.
কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
  1. ক) ভিটামিন বি
  2. খ) ভিটামিন সি
  3. গ) ভিটামিন কে
  4. ঘ) ভিটামিন বি২
ব্যাখ্যা

সবুজ রঙের শাকসবজি, লেটুসপাতা, ফুলকপি, বাঁধাকপি, ডিমের কুসুম, সয়াবিন তেল এবং যকৃতে ভিটামিন ‘কে’ পাওয়া যায়।
দেহে ‘ভিটামিন কে’ প্রথ্রোম্বিন নামক প্রোটিন তৈরি করে। প্রথ্রোম্বিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে
যকৃত থেকে পিত্তরস নিঃসৃত হয়। পিত্তরস নিঃসরণে অসুবিধা হলে ভিটামিন কে - এর শোষণ কমে যায়।
‘ভিটামিন কে’- এর অভাবে ত্বকের নিচে ও দেহাভ্যন্তরে যে রক্ত ক্ষরণ হয় তা বন্ধ করার ব্যবস্থা না নিলে রোগী মারা যেতে পারে।
উৎসঃ বিজ্ঞান, সপ্তম শ্রেণি