উত্তর
ব্যাখ্যা
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
DPE · ২ ডিসেম্বর, ২০২০ · ৮০ প্রশ্ন
বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয়, তাদের বিভক্তি বলে।
বিভক্তি প্রধানত ২ প্রকার।
যথা- ক্রিয়া বিভক্তি(পড়+তে=পড়তে) এবং নাম বিভক্তি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী
তাস খেলে কত ছেলে পড়া নষ্ট করে - এটি করণে শুন্য।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
সঠিক বানান - ছান্দসিক
ছান্দসিক [সংস্কৃত - ছন্দঃ + ইক]
অর্থ - ছন্দ বিষয়ে জ্ঞানসম্পন্ন; ছন্দবিষয়ক
উৎসঃ বাংলা একাডেমি বানান অভিধান ও আধুনিক বাংলা অভিধান।
নিবারণ করা যায় না এমন – অনিবার্য।
যা দমন করা যায় না- অদম্য।
যা সহজে দমন করা যায় না – দুর্দম।
অতি কষ্টে যা নিরাবরণ করা যায় - দুর্নিবার।
উৎসঃ উচ্চ মাধ্যমিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি : ড. হায়াৎ মাহমুদ এবং বাংলা একাডেমী অভিধান
আটকপাল - হতভাগ্য
অষ্টকপাল - হতভাগ্য
একাদশে বৃহস্পতি - সৌভাগ্যের বিষয়
অদৃষ্টের পরিহাস - ভাগ্যের নিষ্ঠুরতা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
এ, ঐ, ও, ঔ এরপরে অন্য কোন স্বরধ্বনি আসলে ‘এ’ এর জায়গায় ‘অয়’, ‘ঐ’ এর জায়গায় ‘আয়’, ‘ও’ এর জায়গায় ‘অব’ এবং ‘ঔ’ এর জায়গায় ‘আব’ হয়। যেমনঃ গায়ক - গৈ + অক; নায়ক - নৈ + অক; নাবিক - নৌ + ইক; ভাবুক - ভৌ + উক; পবিত্র - পো + ইত্র; গবাদি - গো + আদি; গবেষণা - গো + এষণা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
এ, ঐ, ও, ঔ এরপরে অন্য কোন স্বরধ্বনি আসলে ‘এ’ এর জায়গায় ‘অয়’, ‘ঐ’ এর জায়গায় ‘আয়’, ‘ও’ এর জায়গায় ‘অব’ এবং ‘ঔ’ এর জায়গায় ‘আব’ হয়। যেমনঃ গায়ক - গৈ + অক; নায়ক - নৈ + অক; নাবিক - নৌ + ইক; ভাবুক - ভৌ + উক; পবিত্র - পো + ইত্র; গবাদি - গো + আদি; গবেষণা - গো + এষণা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
মূল প্রশ্নেই ভুল ছিল। চারটি বাক্যই ভুল। তাই, উত্তর বাতিল করে দেয়া হয়েছে।
প্রথম বাক্যে sort না হয়ে sorts হবে।
২য় বাক্যে hardly না হয়ে hard হবে।
৩য় বাক্যে great এর পূর্বে a হবে।
চতুর্থ বাক্যে me না হয়ে my হবে।
একজন বোলার ৬ উইকেট পান = ৬×২২ = ১৩২ রানের বিনিময়ে
পরবর্তী খেলায় ৪ উইকেট পান = ৪×১৪ = ৫৬ রানের বিনিময়ে।
সুতরাং, তিনি গড়ে উইকেট প্রতি = (১৩২+৫৬)/১০ = ১৮.৮ রান দিয়েছে।
ক্ষতি= (২০-১৮) টাকা = ২ টাকা
ক্ষতির হার = (২×১০০)/২০ = ১০%
আমরা জানি, লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
লাভ = ৯০ - ৭৫ = ১৫ টাকা
৭৫ টাকায় লাভ হয় ১৫ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (১৫ × ১০০)/৭৫ = ২০ টাকা
∴ লাভ ২০%
ক ১ দিনে করে কাজটির ১/১৫ অংশ
∴ ক ১০〃 〃 〃 ১০/১৫ 〃
= ২/৩ অংশ
∴ খ ১০ দিনে করে কাজটির (১ - ২/৩) বা ১/৩ অংশ
খ ১/৩ অংশ কাজ করে ১০ দিনে
∴ ১ বা সম্পূর্ণ 〃 〃 ১০ × ৩ বা ৩০ দিনে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ২০২১ সালের ৬ জুলাই আনুষ্ঠানিকভাবে WHO ত্যাগ করবে। World Health Organization ৭ এপ্রিল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১০ জুলাই ১৯৪৮ জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
এর প্রতিষ্ঠার দিনটিকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। সদরদপ্তর অবস্থিত জেনেভায়। বর্তমান মহাপরিচালক ইথিওপিয়ার নাগরিক টেড্রস আধানম গেব্রেইসাস।
উৎসঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা
মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য অপরাজেয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সম্মুখ প্রাঙ্গনে অবস্থিত। এটির স্থপতি সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর এটি উদ্বোধন করা হয়।
অপরাজেয় বাংলা কোন শিক্ষা-প্রতিষ্ঠানে স্থাপিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় ১৯৬৪ সালে।
বাংলাদেশে রঙিন টেলিভিশনের যাত্রা শুরু হয় ১৯৮০ সালে।
বাংলাদেশ বেতার প্রথম উদ্বোধন করা হয় ১৯৩৯ সালের ১৬ ডিসেম্বর।
উৎসঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট
১৯৭১ সালের ১১ এপ্রিল প্রবাসী সরকার সমগ্র বাংলাদেশকে ১১ টি সেক্টরে বিভক্ত করে। ফেনী নদী থেকে আখাউড়া-ভৈরব রেললাইনের পশ্চিমপ্রান্ত এবং ঢাকা শহর ও ফরিদপুরের অংশবিশেষ নিয়ে ২নং সেক্টর গঠিত হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২নং সেক্টরের কমান্ডার নিযুক্ত হন মেজর খালেদ মোশারফ। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এ টি এম হায়দার ২নং সেক্টরের কমান্ডার নিযুক্ত হন।
উৎসঃ বাংলাপিডিয়া
কেনিয়া আফ্রিকার দেশ এবং ফিনল্যান্ড নর্ডিক দেশ। অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় এমন দুটি দেশ হচ্ছে ফিনল্যান্ড এবং কেনিয়া।
স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলঃ (৩টি দেশ) - নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক। উল্লেখ্য, এসকল দেশের যে বিশেষ অঞ্চল রয়েছে, সেগুলোও এই স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলের অন্তর্গত।
নর্ডিক অঞ্চলঃ (৫টি দেশ) - ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও Live MCQ content (upcoming)
লালবাগ কেল্লা পুরাতন ঢাকার লালবাগে অবস্থিত।
সতের শতকে ১৬৭৮ সালে সুবাদার আজম শাহ (যুবরাজ আজম শাহ) এটির নির্মাণ কাজ শুরু করেন।
মাঝে এর কাজ বন্ধ হয়ে গেলে ১৬৮০ সালে শায়েস্তা খান পুনরায় এর কাজ শুরু করে এটি নির্মাণ করেন।
এর অভ্যন্তরে শায়েস্তা খানের কন্যা পরীবিবির মাজার অবস্থিত।
১৯১০ সালে লালবাগ কেল্লা কে প্রত্নতত্ত্ব নির্দশন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এর আদি নাম কেল্লা আওরঙ্গবাদ।
লালবাগে অবস্থিত হওয়ায় পরে এর নামকরণ করা হয় লালবাগ কেল্লা।
উৎসঃ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ওয়েবসাইট
বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর স্ট্রাটোমণ্ডল। এই স্তরে ওজোন গ্যাসের স্তর বেশি পরিমাণে আছে। এ ওজোন স্তর সূর্যের আলোর বেশিরভাগ অতিবেগুনি রশ্মি শুষে নেয়। এই স্তরের বায়ুতে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনো রকম জলীয়বাষ্প থাকে না। ফলে আবহাওয়া থাকে শান্ত ও শুষ্ক। ঝড়-বৃষ্টি থাকেনা বলেই এই স্তরের মধ্য দিয়ে সাধারণত জেট বিমানগুলো চলাচল করে।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি
স্যালিক এসিড বলতে কোনো এসিড নেই।
- আপেল, আনারসে থাকে ম্যালিক এসিড;
- আঙ্গুর, কমলা, লেবুতে থাকে সাইট্রিক এসিড;
- তেঁতুলে থাকে টারটারিক এসিড;
- টমেটোতে থাকে অক্সালিক এসিড।
- অষ্টম শ্রেণির বিজ্ঞান বই অনুসারে আমলকিতে এসকরবিক এসিড থাকে।
- সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বই অনুসারে আমলকিতে সাইট্রিক এসিড থাকে।
সূত্র:
১. বিজ্ঞান, ৮ম শ্রেণি।
২. বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
সবুজ রঙের শাকসবজি, লেটুসপাতা, ফুলকপি, বাঁধাকপি, ডিমের কুসুম, সয়াবিন তেল এবং যকৃতে ভিটামিন ‘কে’ পাওয়া যায়।
দেহে ‘ভিটামিন কে’ প্রথ্রোম্বিন নামক প্রোটিন তৈরি করে। প্রথ্রোম্বিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
যকৃত থেকে পিত্তরস নিঃসৃত হয়। পিত্তরস নিঃসরণে অসুবিধা হলে ভিটামিন কে - এর শোষণ কমে যায়।
‘ভিটামিন কে’- এর অভাবে ত্বকের নিচে ও দেহাভ্যন্তরে যে রক্ত ক্ষরণ হয় তা বন্ধ করার ব্যবস্থা না নিলে রোগী মারা যেতে পারে।
উৎসঃ বিজ্ঞান, সপ্তম শ্রেণি