ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ৭ প্রশ্ন
১.
অনট্ প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি?
ক
ক) বণ্টন
খ
খ) লণ্ঠন
গ
গ) অনটন
ঘ
ঘ) ভোজন
ব্যাখ্যা
নয়ন, শ্রবণ, দর্শন, ভোজন এই শব্দগুলো অনট্ প্রত্যয় যোগে গঠিত হয়। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২.
গায়ক শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত হয়?
ক
ক) ণক
খ
খ) ইক
গ
গ) আও
ঘ
ঘ) ইন
ব্যাখ্যা
গায়ক, পাঠক, নায়ক, লেখক এই শব্দগুলো ণক-প্রত্যয় যোগে গঠিত হয়। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৩.
যে ব্যঞ্জনের উচ্চারণে বাতাস মুখবিবরে কোথাও বাধা না পেয়ে কেবল ঘর্ষণপ্রাপ্ত হয় এবং শিশধ্বনির সৃষ্টি করে সেটি -
ক
ক) উষ্মধ্বনি
খ
খ) অন্তঃস্থ ধ্বনি
গ
গ) নাসিক্য ধ্বনি
ঘ
ঘ) অল্পপ্রাণ ধ্বনি
ব্যাখ্যা
যে ব্যঞ্জনের উচ্চারণে বাতাস মুখবিবরে কোথাও বাধা না পেয়ে কেবল ঘর্ষণপ্রাপ্ত হয় এবং শিশধ্বনির সৃষ্টি করে, সেটি উষ্মধ্বনি। যেমন - আশীষ, শিশি, শিশু ইত্যাদি। শিশ দেয়ার সঙ্গে এর সাদৃশ্য রয়েছে বলে একে শিশধ্বনিও বলা হয়। শ, ষ, স - তিনটি উষ্ম বর্ণ। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৪.
শরীর > শরীল উদাহরণটি কিসের?
ক
ক) দ্বিত ব্যঞ্জন
খ
খ) ব্যঞ্জন বিকৃতি
গ
গ) ব্যঞ্জনচ্যুতি
ঘ
ঘ) বিষমীভবন
ব্যাখ্যা
দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। যেমনঃ শরীর > শরীল, লাল > নাল ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৫.
বাংলাদেশ এক উন্নয়নশীল দেশ৷ বাক্যটিতে কোন ধরনের ভুল আছে?
ক
ক) নির্দেশকজনিত
খ
খ) প্রত্যয়জনিত
গ
গ) বিভক্তিজনিত
ঘ
ঘ) কারকজনিত
ব্যাখ্যা
এখানে নির্দেশক হিসেবে 'টি' যুক্ত করা উচিত ছিলো। শুদ্ধ বাক্য হবে - ''বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ৷'' উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৬.
নিচের কোনটি ওষ্ঠ্য বর্ণ?
ক
ক) ঞ
খ
খ) ঙ
গ
গ) ম
ঘ
ঘ) ঘ
ব্যাখ্যা
চ, ছ, জ, ঝ, ঞ এগুলো তালব্য বর্ণ। প, ফ, ব, ভ, ম এগুলো ওষ্ঠ্য বর্ণ৷ ক, খ, গ, ঘ, ঙ এগুলো কণ্ঠ্যবর্ণ৷ উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৭.
স্বরবর্ণগুলোর কয়টি অর্ধমাত্রার বর্ণ?
ক
ক) ১
খ
খ) ৩
গ
গ) ৪
ঘ
ঘ) ৬
ব্যাখ্যা
বাংলা বর্ণমালায় স্বরবর্ণ মোট ১১টি। তার মধ্যে পূর্ণমাত্রার বর্ণ ৬টি, অর্ধমাত্রার বর্ণ ১টি এবং মাত্রাহীন ৪টি বর্ণ রয়েছে। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর