পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বাংলা ব্যাকরণ - ধ্বনি, বর্ণ, প্রয়োগ-অপপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধি, পরিভাষা ও প্রত্যয়
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
অনট্‌ প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি?
  1. ক) বণ্টন
  2. খ) লণ্ঠন
  3. গ) অনটন
  4. ঘ) ভোজন
সঠিক উত্তর:
ঘ) ভোজন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভোজন
ব্যাখ্যা
নয়ন, শ্রবণ, দর্শন, ভোজন এই শব্দগুলো অনট্‌ প্রত্যয় যোগে গঠিত হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
গায়ক শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত হয়?
  1. ক) ণক
  2. খ) ইক
  3. গ) আও
  4. ঘ) ইন
সঠিক উত্তর:
ক) ণক
উত্তর
সঠিক উত্তর:
ক) ণক
ব্যাখ্যা
গায়ক, পাঠক, নায়ক, লেখক এই শব্দগুলো ণক-প্রত্যয় যোগে গঠিত হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
যে ব্যঞ্জনের উচ্চারণে বাতাস মুখবিবরে কোথাও বাধা না পেয়ে কেবল ঘর্ষণপ্রাপ্ত হয় এবং শিশধ্বনির সৃষ্টি করে সেটি -
  1. ক) উষ্মধ্বনি
  2. খ) অন্তঃস্থ ধ্বনি
  3. গ) নাসিক্য ধ্বনি
  4. ঘ) অল্পপ্রাণ ধ্বনি
সঠিক উত্তর:
ক) উষ্মধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
ক) উষ্মধ্বনি
ব্যাখ্যা
যে ব্যঞ্জনের উচ্চারণে বাতাস মুখবিবরে কোথাও বাধা না পেয়ে কেবল ঘর্ষণপ্রাপ্ত হয় এবং শিশধ্বনির সৃষ্টি করে, সেটি উষ্মধ্বনি। যেমন - আশীষ, শিশি, শিশু ইত্যাদি। শিশ দেয়ার সঙ্গে এর সাদৃশ্য রয়েছে বলে একে শিশধ্বনিও বলা হয়। শ, ষ, স - তিনটি উষ্ম বর্ণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
শরীর > শরীল উদাহরণটি কিসের?
  1. ক) দ্বিত ব্যঞ্জন
  2. খ) ব্যঞ্জন বিকৃতি
  3. গ) ব্যঞ্জনচ্যুতি
  4. ঘ) বিষমীভবন
সঠিক উত্তর:
ঘ) বিষমীভবন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিষমীভবন
ব্যাখ্যা
দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। যেমনঃ শরীর > শরীল, লাল > নাল ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
বাংলাদেশ এক উন্নয়নশীল দেশ৷ বাক্যটিতে কোন ধরনের ভুল আছে?
  1. ক) নির্দেশকজনিত
  2. খ) প্রত্যয়জনিত
  3. গ) বিভক্তিজনিত
  4. ঘ) কারকজনিত
সঠিক উত্তর:
ক) নির্দেশকজনিত
উত্তর
সঠিক উত্তর:
ক) নির্দেশকজনিত
ব্যাখ্যা
এখানে নির্দেশক হিসেবে 'টি' যুক্ত করা উচিত ছিলো। শুদ্ধ বাক্য হবে - ''বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ৷''
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
নিচের কোনটি ওষ্ঠ্য বর্ণ?
  1. ক) ঞ
  2. খ) ঙ
  3. গ) ম
  4. ঘ) ঘ
সঠিক উত্তর:
গ) ম
উত্তর
সঠিক উত্তর:
গ) ম
ব্যাখ্যা
চ, ছ, জ, ঝ, ঞ এগুলো তালব্য বর্ণ। প, ফ, ব, ভ, ম এগুলো ওষ্ঠ্য বর্ণ৷ ক, খ, গ, ঘ, ঙ এগুলো কণ্ঠ্যবর্ণ৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
স্বরবর্ণগুলোর কয়টি অর্ধমাত্রার বর্ণ?
  1. ক) ১
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
ক) ১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১
ব্যাখ্যা
বাংলা বর্ণমালায় স্বরবর্ণ মোট ১১টি। তার মধ্যে পূর্ণমাত্রার বর্ণ ৬টি, অর্ধমাত্রার বর্ণ ১টি এবং মাত্রাহীন ৪টি বর্ণ রয়েছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর