পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 20 mins১৩৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৪০
সিলেবাস
২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট (প্রতি ১৫ দিনে একটা করে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৪০ প্রশ্ন

.
নিচের কোন বাগধারাটি ‘নিষ্কর্মা ও নির্বোধ’ অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) গোকুলের ষাঁড়
  2. খ) ঢিমে তেতালা
  3. গ) তালকানা
  4. ঘ) ঢেঁকি অবতার
সঠিক উত্তর:
ঘ) ঢেঁকি অবতার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঢেঁকি অবতার
ব্যাখ্যা

ঢেঁকি অবতার = নিষ্কর্মা ও নির্বোধ লোক;
তালকানা = কাণ্ডজ্ঞানহীন;
ঢিমে তেতালা = অতিশয় মন্থরগতি;
গোকুলের ষাঁড় = স্বচ্ছন্দে বিচরণকারী ও অনিষ্টকারী
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

.
ভাব বিশেষণ কত প্রকার?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
গ) ৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪
ব্যাখ্যা

যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাকে ভাব বিশেষণ বলে।
ভাব বিশেষণ ৪ প্রকার। যথা-
- ক্রিয়া বিশেষণ,
- বিশেষণের বিশেষণ,
- অব্যয়ের বিশেষণ ও
- বাক্যের বিশেষণ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
‘ষড়ানন’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ -
  1. ক) ষড় + আনন
  2. খ) ষর্‌ + আনন
  3. গ) ষঠ্‌ + আনন
  4. ঘ) ষট্‌ + আনন
সঠিক উত্তর:
ঘ) ষট্‌ + আনন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ষট্‌ + আনন
ব্যাখ্যা

ক, চ, ট, ত্, প্-এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ্, জ্, ড্ (ড়্), দ্, ব্ হয়।পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়।
যেমন, দিক্  + অন্ত = দিগন্ত, ষট্ + আনন = ষড়ানন, সুপ্ + অন্ত = সুবন্ত, ণিচ্+অন্ত = ণিজন্ত।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

.
বাক্যে প্রয়োগের ক্ষেত্রে নিচের কোনটি শুদ্ধ?
  1. ক) অতলস্পর্শী
  2. খ) মনোকামনা
  3. গ) মনক্ষুন্ন
  4. ঘ) সৌহার্দ্যতা
সঠিক উত্তর:
খ) মনোকামনা
উত্তর
সঠিক উত্তর:
খ) মনোকামনা
ব্যাখ্যা

অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধরূপ -
অতলস্পর্শী = অতলস্পর্শ
মনক্ষুন্ন = মনঃক্ষুন্ন
সৌহার্দ্যতা = সৌহার্দ্য
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

.
নিচের কোনটি ‘দ্বিপ’ শব্দের সঠিক প্রতিশব্দ?
  1. ক) ভূখন্ড
  2. খ) হাতি
  3. গ) জলবেষ্টিত ভূখন্ড
  4. ঘ) বাতি
সঠিক উত্তর:
খ) হাতি
উত্তর
সঠিক উত্তর:
খ) হাতি
ব্যাখ্যা

হাতি = হস্তী, গজ, করী, কুঞ্জর, দন্তী, দ্বিরথ, নাগ, বারণ, মাতঙ্গ ইত্যাদি।
দ্বীপ = জলবেষ্টিত ভূখন্ড।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

.
শত্রুকে হনন করে যে -
  1. ক) শত্রুজিৎ
  2. খ) শ্ত্রুঘ্ন
  3. গ) স্ত্রৈণ
  4. ঘ) পরন্তপ
সঠিক উত্তর:
খ) শ্ত্রুঘ্ন
উত্তর
সঠিক উত্তর:
খ) শ্ত্রুঘ্ন
ব্যাখ্যা

শত্রুকে জয় করে যে = শত্রুজিৎ
শত্রুকে পীড়ন করে এমন = পরন্তপ
শত্রুকে হনন করে যে = শত্রুঘ্ন
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

.
বাক্যে কোন যতিচিহ্ন থাকলে ‘এক’ বলার দ্বিগুণ সময় থামতে হয়?
  1. ক) দাড়ি
  2. খ) উদ্ধৃতি চিহ্ন
  3. গ) কোলন ড্যাস
  4. ঘ) অর্ধচ্ছেদ
সঠিক উত্তর:
ঘ) অর্ধচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অর্ধচ্ছেদ
ব্যাখ্যা

বাক্যে যতিচিহ্ন অনুসারে থামার পরিমাণ -
- কমা বা পাদচ্ছেদ এবং উদ্ধৃতি চিহ্ন থাকলে - 'এক' উচ্চারণে যত সময় লাগে সেই পরিমাণ সময় থামতে হয়।
- সেমিকোলন বা অর্ধচ্ছেদ থাকলে - 'এক' বলার দ্বিগুণ সময় থামতে হয়।
হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন ও ব্রাকেট থাকলে - থামার প্রয়োজন হয় না।
দাড়ি বা পূর্ণচ্ছেদ, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাস, ড্যাস ইত্যাদি চিহ্ন থাকলে - এক সেকেন্ড থামতে হয়।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

.
কোন ধরনের ‘বাচ্যে’ ক্রিয়াপদ সর্বদা নাম পুরুষের অনুসারী হয়?
  1. ক) কর্মবাচ্য
  2. খ) ভাববাচ্য
  3. গ) কর্মকর্তৃবাচ্য
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
খ) ভাববাচ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) ভাববাচ্য
ব্যাখ্যা

যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয়, তাকে ভাববাচ্য বলে। ভাববাচ্যের ক্রিয়াপদ সর্বদাই - নাম পুরুষের হয়। ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া অথবা তৃতীয়া বিভক্তি যুক্ত হয়।
যেমন - ''কোথায় যাওয়া হয়েছে'' ''আমার খাওয়া হলো না'', ''কোথা থেকে আসা হচ্ছে'', ''কোথায় থাকা হয়''।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী ও মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

.
বাংলা ভাষায় ব্যবহৃত ‘পরশ’ শব্দটি কি ধরনের শব্দ?
  1. ক) ফারসি
  2. খ) তৎসম
  3. গ) দেশি
  4. ঘ) অর্ধ-তৎসম
সঠিক উত্তর:
ঘ) অর্ধ-তৎসম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অর্ধ-তৎসম
ব্যাখ্যা

যে সকল তৎসম শব্দ কিছুটা বিকৃত বা পরিবর্তত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, সেগুলোকে অর্ধ-তৎসম শব্দ বলে।
যেমন - গৃহিনী = গিন্নী, কর্মকার = কামার, গর্দভ = গাধা, বর্তিকা = বাতি, গৃহস্থ = গেরস্থ
নিমন্ত্রণ = নেমন্তন্ন, হংস = হাঁস, জ্যোৎস্না = জ্যোছনা, স্পর্শ = পরশ ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

১০.
‘রক্ষণীয়’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. ক) √রক্ষ + অনট
  2. খ) √র + অনীয়
  3. গ) √রক্ষ + অনীয়
  4. ঘ) √র + তব্য
সঠিক উত্তর:
গ) √রক্ষ + অনীয়
উত্তর
সঠিক উত্তর:
গ) √রক্ষ + অনীয়
ব্যাখ্যা
√রক্ষ + অনীয় = রক্ষণীয়; √কৃ + অনীয় = করণীয়, √দৃশ + অনীয় = দর্শনীয়।
১১.
“বিরানব্বই” কোন ধরনের সমাসযোগে গঠিত শব্দ?
  1. ক) অব্যয়ীভাব
  2. খ) অলুক তৎপুরুষ
  3. গ) সংখ্যাবাচক বহুব্রীহি
  4. ঘ) নিত্য সমাস
সঠিক উত্তর:
ঘ) নিত্য সমাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিত্য সমাস
ব্যাখ্যা

যে সমাসে সমস্যমান পদ গুলো নিত্য সমাজবদ্ধ থাকে ব্যাসবাক্যের দরকার হয় না তাকে নিত্য সমাস বলে।
যেমন- অন্য গ্রাম = গ্রামান্তর, কেবল দর্শন =দর্শনমাত্র, অন্য গৃহ = গৃহান্তর, কাল তুল্য সাপ = কালসাপ, দুই এবং নব্বই = বিরানব্বই ইত্যাদি।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।

১২.
নিচের কোন জোড়া শব্দ সঠিক পুরুষ ও স্ত্রীবাচক শব্দ নয়?
  1. ক) সপত্নীক - বিপত্নীক
  2. খ) শুক - সারী
  3. গ) ব্রাহ্মণ - ব্রাহ্মণী
  4. ঘ) মরদ - জেনানা
সঠিক উত্তর:
ক) সপত্নীক - বিপত্নীক
উত্তর
সঠিক উত্তর:
ক) সপত্নীক - বিপত্নীক
ব্যাখ্যা
‘বিপত্নীক’ শব্দটি নিত্য পুরুষবাচক শব্দ। এর স্ত্রীবাচক রূপ নেই।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
১৩.
নিচের কোনটি ‘ষ-ত্ব বিধান’ এর নিয়মানুসারে গঠিত শব্দ?
  1. ক) ষড়যন্ত্র
  2. খ) মানুষ
  3. গ) পরিষ্কার
  4. ঘ) ঊষা
সঠিক উত্তর:
গ) পরিষ্কার
উত্তর
সঠিক উত্তর:
গ) পরিষ্কার
ব্যাখ্যা

র-ধ্বনির পরে যদি অ,আ ভিন্ন অন্য স্বরধনি থাকে, তবে তার পরে 'ষ' বসে।
যেমন - পরিষ্কার, আবিষ্কার ইত্যাদি।
প্রশ্নের বাকি শব্দগুলোতে স্বভাবতই 'ষ' ব্যবহৃত হয়েছে।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

১৪.
বাংলা বর্ণমালায় অর্ধ-মাত্রার ব্যঞ্জন বর্ণ কয়টি?
  1. ক) ৭
  2. খ) ৮
  3. গ) ১০
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
ক) ৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭
ব্যাখ্যা

বাংলা বর্ণমালায় মোট বর্ণ = ৫০টি (স্বরবর্ণ - ১১ ও ব্যঞ্জনবর্ণ - ৩৯টি)।
তারমধ্যে,
- পূর্ণমাত্রার বর্ণ - ৩২টি (স্বরবর্ণ - ৬ ও ব্যঞ্জনবর্ণ - ২৬টি)
- অর্ধমাত্রার বর্ণ - ৮টি (স্বরবর্ণ - ১ ও ব্যঞ্জনবর্ণ - ৭টি) ও
- মাত্রাহীন বর্ণ - ১০টি (স্বরবর্ণ - ৪ ও ব্যঞ্জনবর্ণ - ৬টি) 
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

১৫.
চর্যাপদ সম্পর্কে ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থের নাম কি?
  1. ক) বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
  2. খ) বাঙ্গলা সাহিত্যের কথা
  3. গ) চর্যাপদ ও দোহাকোষ
  4. ঘ) Buddhist Mystic Songs
সঠিক উত্তর:
ঘ) Buddhist Mystic Songs
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Buddhist Mystic Songs
ব্যাখ্যা

চর্যাপদ সম্পর্কিত ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থের নাম - Buddhist Mystic Songs।
তার মতে চর্যাপদ রচিত হয়েছিলো - ৬৫০ - ১২০০ সালের মধ্য।
এই গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির নাম পাওয়া যায়। 
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

১৬.
‘বড়াই’ - চরিত্রটি কার সৃষ্টি?
  1. ক) দ্বিজ চন্ডীদাস
  2. খ) ভারতচন্দ্র রায়গুণাকর
  3. গ) বড়ু চন্ডীদাস
  4. ঘ) বিদ্যাপতি
সঠিক উত্তর:
গ) বড়ু চন্ডীদাস
উত্তর
সঠিক উত্তর:
গ) বড়ু চন্ডীদাস
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের মধ্যযুগের আদিগ্রন্থ - শ্রীকৃষ্ণকীর্তন। গ্রন্থটি মোট ১৩ খন্ডে ৪১৮টি পদে বিন্যস্ত।
এর তিনটি চরিত্র - রাধা, কৃষ্ণ ও বড়াই। রাধা-কৃষ্ণের মাঝে সংযোগ সৃষ্টিকারী অনুঘটক চরিত্র - বড়াই।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

১৭.
কোন মঙ্গল কাব্যের কবিগণ ‘বাইশা’ নামে পরিচিত?
  1. ক) মনসামঙ্গল কাব্য
  2. খ) চণ্ডীমঙ্গল কাব্য
  3. গ) ধর্মমঙ্গল কাব্য
  4. ঘ) অন্নদামঙ্গল কাব্য
সঠিক উত্তর:
ক) মনসামঙ্গল কাব্য
উত্তর
সঠিক উত্তর:
ক) মনসামঙ্গল কাব্য
ব্যাখ্যা

মনসামঙ্গলের জনপ্রিয়তার জন্য বিভিন্ন কবির রচিত কাব্য থেকে বিভিন্ন অংশ সংগ্রহ করে যে পদ সংকলন করা হয়েছিলো তা ''বাইশ কবির মনসামঙ্গল'' বা ''বাইশা'' বলে।
এখানে বাইশ জন কবির অন্তর্ভূক্তি থাকায় এই কবিদের ''বাইশা'' বলা হয়।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

১৮.
কার পৃষ্ঠপোষকতায় আলাওল “পদ্মাবতী” কাব্য রচনা করেন?
  1. ক) দৌলত উজির বাহরাম খান
  2. খ) উজির সৈয়দ মুহম্মদ
  3. গ) কোরেশী মাগন ঠাকুর
  4. ঘ) রাজ কোষাধ্যক্ষ আতিবর
সঠিক উত্তর:
গ) কোরেশী মাগন ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
গ) কোরেশী মাগন ঠাকুর
ব্যাখ্যা

মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় প্রণয়কাব্য - পদ্মাবতী। এর রচয়িতা - মধ্যযুগের শ্রেষ্ঠ কবি - আলাওল।
১৬৫২ সালে আরাকান রাজসভার প্রধানমন্ত্রী - কোরেশী মাগন ঠাকুরের অনুরোধে কবি আলাওল হিন্দি কবি মালিক মুহম্মদ জায়সীর 'পদুমাবৎ' কাব্য অবলম্বনে 'পদ্মাবতী' কাব্য রচনা করেন।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

১৯.
''আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে
বেদনা জাগাতে ভালোবাসে!''
- কার রচিত কবিতার অংশ?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) সুকুমার রায়
  4. ঘ) জীবনানন্দ দাশ
সঠিক উত্তর:
ঘ) জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা

হায় চিল, সোনালী ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে
তুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে!
তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে!
পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে;
আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে
বেদনা জাগাতে ভালোবাসে!
হায় চিল, সোনালী ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে
তুমি আর উড়ে-উড়ে কেঁদো নাকো ধানসিড়ি নদীটির পাশে!
--- 'হায়চিল'; রচয়িতা - জীবনানন্দ দাশ।
উল্লেখ্য, কবিতাটি কবির ''বনলতা সেন'' কাব্যগ্রন্থের অন্তর্গত।

২০.
“কোন মেস্তরি নাও বানাইছে, কেমন দেখা যায়” - কার রচিত গান?
  1. ক) পবন দাস বাউল
  2. খ) দাশরথি রায়
  3. গ) শাহ আবদুল করিম
  4. ঘ) হাসন রাজা
সঠিক উত্তর:
গ) শাহ আবদুল করিম
উত্তর
সঠিক উত্তর:
গ) শাহ আবদুল করিম
ব্যাখ্যা

বাউল সম্রাট শাহ আবদুল করিম রচিত কয়েকটি বিখ্যাত গানঃ
- আগে কি সুন্দর দিন কাটাইতাম
- গাড়ি চলে না
- বন্দে মায়া লাগাইছে, পিড়িতি শিখাইছে
- রঙ এর দুনিয়া তরে চায় না
- কোন মেস্তরি নাও বানাইছে
- মানুষ হয়ে তালাশ করলে
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

২১.
‘ইকারুসের আকাশ’ - কার রচিত কাব্যগ্রন্থ?
  1. ক) আল মাহমুদ
  2. খ) শামসুর রাহমান
  3. গ) ফররুখ আহমদ
  4. ঘ) নির্মলেন্দু গুণ
সঠিক উত্তর:
খ) শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
খ) শামসুর রাহমান
ব্যাখ্যা

শামসুর রাহমান রচিত প্রথম কাব্যগ্রন্থ - প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে ১৯৬০ সালে প্রকাশিত হয়।
তার অন্যান্য কাব্যগ্রন্থঃ
- রোদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- বন্দী শিবির থেকে, (মুক্তিযুদ্ধের সময় রচিত)
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- শূন্যতায় তুমি শোকসভা,
- প্রতিদিন ঘরহীন ঘরে,
- প্রেমের কবিতা,
- ইকারুসের আকাশ,
- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,
- বুক তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি।
উৎসঃবাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

২২.
বন্দীশালায় নারীদের উপর পাক সেনাদের অমানুষিক নির্যাতন - শওকত ওসমানের কোন উপন্যাসের বিষয়বস্তু?
  1. ক) চৌরসন্ধি
  2. খ) নেকড়ে অরণ্য
  3. গ) জলাঙ্গী
  4. ঘ) দুই সৈনিক
সঠিক উত্তর:
খ) নেকড়ে অরণ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) নেকড়ে অরণ্য
ব্যাখ্যা

মুক্তিযুদ্ধের পটভূমিতে শওকত ওসমান ৪টি উপন্যাস রচনা করেছেন।
১. জাহান্নাম হইতে বিদায় (১৯৭১ সালে রচিত ও প্রকাশিত)
২. দুই সৈনিক
৩. নেকড়ে অরণ্য (বন্দীশালায় নারীদের উপর পাক সেনাদের অত্যাচারের ইতিবৃত্ত বর্ণিত হয়েছে।)
৪. জলাঙ্গী
উৎসঃবাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

২৩.
‘ললিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?
  1. ক) গোরা
  2. খ) মালঞ্চ
  3. গ) করুণা
  4. ঘ) নৌকাডুবি
সঠিক উত্তর:
ক) গোরা
উত্তর
সঠিক উত্তর:
ক) গোরা
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের 'গোরা' উপন্যাসটি অনেকের মতে তার শ্রেষ্ঠ উপন্যাস যা ১৯১০ সালে প্রকাশিত হয়।
এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রঃ গোরা, পরেশবাবু, সুচুরিতা, পানবাবু, ললিতা, বিনয়, বরদা সুন্দরী, কৃষ্ণদয়াল, আনন্দময়ী প্রমুখ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

২৪.
‘মোটরযোগে রাঁচী সফর’ - কার রচিত ভ্রমণকাহিনী?
  1. ক) শহীদুল্লাহ কায়সার
  2. খ) এস. ওয়াজেদ আলী
  3. গ) ইব্রাহীম খাঁ
  4. ঘ) নির্মলেন্দু গুণ
সঠিক উত্তর:
খ) এস. ওয়াজেদ আলী
উত্তর
সঠিক উত্তর:
খ) এস. ওয়াজেদ আলী
ব্যাখ্যা

এস. ওয়াজেদ আলী রচিত ভ্রমনকাহিনী - পশ্চিম ভারত ও মোটরযোগে রাচীঁ সফর।
তার রচিত উপন্যাস - গ্রানাডার শেষ বীর
তার রচিত কয়েকটু প্রবন্ধ - প্রাচ্য ও প্রাতীচ্য, ভবিষ্যতের বাঙালী, জীবনের শিল্প ইত্যাদি
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

২৫.
“Midsummer Night” is a/an -
  1. ক) Poem
  2. খ) Novel
  3. গ) Play
  4. ঘ) Speech
সঠিক উত্তর:
ক) Poem
উত্তর
সঠিক উত্তর:
ক) Poem
ব্যাখ্যা

''Midsummer Night'' is a poetry by John Masefield.
His other notable poetry:
Beauty, Her Heart, Being Her Friend
The Vagabond
Wonderings
Right Royal
The Everlasting Mercy Sea-Fever etc
Source: Britannica.com

২৬.
W. B Yeats is a -
  1. ক) Romantic Poet
  2. খ) Victorian Poet
  3. গ) Modern Poet
  4. ঘ) Georgian age’s poet
সঠিক উত্তর:
গ) Modern Poet
উত্তর
সঠিক উত্তর:
গ) Modern Poet
ব্যাখ্যা

William Butler Yeats, (born June 13, 1865, Sandymount, Dublin, Ireland—died January 28, 1939, Roquebrune-Cap-Martin, France), Irish poet, dramatist, and prose writer, one of the greatest English-language poets of the 20th century. He received the Nobel Prize for Literature in 1923.
He was a poet/literary figure of the first portion of modern English literary period which is known as - ''Edwardian Period''.
Source: Britannica.com and Live MCQ lecture.

২৭.
“The Palace of Art” is a poem written by -
  1. ক) Robert Browning
  2. খ) P. B Shelly
  3. গ) Mathew Arnold
  4. ঘ) Alfred Lord Tennyson
সঠিক উত্তর:
ঘ) Alfred Lord Tennyson
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Alfred Lord Tennyson
ব্যাখ্যা

Alfred, Lord Tennyson, in full Alfred Tennyson, 1st Baron Tennyson of Aldworth and Freshwater, (born August 6, 1809, Somersby, Lincolnshire, England—died October 6, 1892, Aldworth, Surrey), English poet often regarded as the chief representative of the Victorian age in poetry. He was raised to the peerage in 1884.
His famous poems:
- Two Brothers
- Two Voices
- Ulysses
- In Memoriam
- The Holy Grail, and Other Poems
- The Lotos-Eaters
- The Palace of Art
- The Lady of Shalott etc.
Source: Britannica.com and Live MCQ lecture.

২৮.
Which literary figure is famous for his ‘dramatic monologue’?
  1. ক) T. S Eliot
  2. খ) Robert Browning
  3. গ) William Wordsworth
  4. ঘ) Methew Arnold
সঠিক উত্তর:
খ) Robert Browning
উত্তর
সঠিক উত্তর:
খ) Robert Browning
ব্যাখ্যা

Robert Browning, (born May 7, 1812, London—died Dec. 12, 1889, Venice), major English poet of the Victorian age, noted for his mastery of dramatic monologue and psychological portraiture. His most noted work was The Ring and the Book (1868–69), the story of a Roman murder trial in 12 books.
His famous poetry:
- Men and Women
- The Ring and the Book
- Fra Lippo Lippi
- My Last Duchess
- The Pied Piper of Hamelin
- Bishop Blougram’s Apology etc.
Source: Britannica.com

২৯.
“Some people will never learn anything, for this reason, because they understand everything too soon.” is a quote of -
  1. ক) John Donne
  2. খ) Alexander Pope
  3. গ) Sir Walter Scott
  4. ঘ) Francis Bacon
সঠিক উত্তর:
খ) Alexander Pope
উত্তর
সঠিক উত্তর:
খ) Alexander Pope
ব্যাখ্যা

Some famous quotes of Alexander Pope:
- Some people will never learn anything, for this reason, because they understand everything too soon.
- A little learning is a dangerous thing; Drink deep, or taste not the Pierian spring.
- Fools rush in where angels fear to tread.
- A God without dominion, providence, and final causes, is nothing else but fate and nature.

৩০.
''Lieutenant Fredrich Henry''- is a protagonist of -
  1. ক) A Farewell to Arms
  2. খ) For Whom The Bell Tolls
  3. গ) A Passage to India
  4. ঘ) Man and Superman
সঠিক উত্তর:
ক) A Farewell to Arms
উত্তর
সঠিক উত্তর:
ক) A Farewell to Arms
ব্যাখ্যা

''A Farewell to Arms'', third novel by Ernest Hemingway, published in 1929.
Its depiction of the existential disillusionment of the ''Lost Generation'' echoes his early short stories and his first major novel, The Sun Also Rises (1926).
A Farewell to Arms - is particularly notable for its autobiographical elements.
The plot of A Farewell to Arms is fairly straightforward. While working with the Italian ambulance service during World War I (1914–18), the American lieutenant Frederic Henry meets the English nurse Catherine Barkley.
Source: Britannica.com

৩১.
Water boils ___ you heat it to 1000 centigrade.
  1. ক) untill
  2. খ) unless
  3. গ) if
  4. ঘ) although
সঠিক উত্তর:
গ) if
উত্তর
সঠিক উত্তর:
গ) if
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয় নি।
৩২.
Which one is similar in meaning to the word ‘Tenacious’?
  1. ক) Patient
  2. খ) Irresolute
  3. গ) Stubborn
  4. ঘ) Hardworking
সঠিক উত্তর:
গ) Stubborn
উত্তর
সঠিক উত্তর:
গ) Stubborn
ব্যাখ্যা

Tenacious = Tending to keep a firm hold of something; clinging or adhering closely.
SYNONYMS = Persevering, persistent, pertinacious, determined, stubborn, intransigent, obstinate, obdurate etc.
ANTONYMS = Irresolute, weak etc.
Source: Oxford Dictionary

৩৩.
“Alluring” means -
  1. ক) Enticing
  2. খ) Pessimistic
  3. গ) Encouraging
  4. ঘ) Optimistic
সঠিক উত্তর:
ক) Enticing
উত্তর
সঠিক উত্তর:
ক) Enticing
ব্যাখ্যা

Alluring = Powerfully and mysteriously attractive or fascinating; seductive.
SYNONYMS = Enticing, tempting, attractive, appealing, fetching, inviting, glamorous, captivating, seductive etc.
ANTONYMS = Regular
Source: Oxford Dictionary

৩৪.
Which sentence is not correct?
  1. ক) You had better go there.
  2. খ) Work hard lest you will fail.
  3. গ) Having done the work, I went out.
  4. ঘ) Ripon has been doing his homework for two hours.
সঠিক উত্তর:
খ) Work hard lest you will fail.
উত্তর
সঠিক উত্তর:
খ) Work hard lest you will fail.
ব্যাখ্যা

Lest দ্বারা যুক্ত দুটি clause এর মধ্যে পরেরটির verb এর আগে 'should' বসে।
এক্ষেত্রে, সঠিক sentence হবে - Work hard lest you should fail.

৩৫.
“She works six days __ week.’ Correct article will be -
  1. ক) the
  2. খ) an
  3. গ) a
  4. ঘ) no article
সঠিক উত্তর:
গ) a
উত্তর
সঠিক উত্তর:
গ) a
ব্যাখ্যা
She works six days a week - এর বাংলা দাঁড়ায় - সে সপ্তাহে ছয় দিন কাজ করে।
৩৬.
Which one is singular in form?
  1. ক) chorus
  2. খ) phenomena
  3. গ) children
  4. ঘ) bacteria
সঠিক উত্তর:
ক) chorus
উত্তর
সঠিক উত্তর:
ক) chorus
ব্যাখ্যা

Singular to Plural:
chorus - choruses
phenomenon - phenomena
child - children
bacterium - bacteria

৩৭.
Which one is always used as feminine gender?
  1. ক) Miss
  2. খ) Shrew
  3. গ) Baby
  4. ঘ) Marchioness
সঠিক উত্তর:
খ) Shrew
উত্তর
সঠিক উত্তর:
খ) Shrew
ব্যাখ্যা

Some words are always used as feminine gender.
Ex: Amazon, Virgin, Shrew, Blonde, Brunette, Nurse, Siren, Laundress etc.

৩৮.
They organised a volunteer corps.
Here ‘corps’ is a/an -
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Pronoun
সঠিক উত্তর:
ক) Noun
উত্তর
সঠিক উত্তর:
ক) Noun
ব্যাখ্যা
Corps = সৈন্যবাহিনীর ভাগবিশেষ। এটি একটি collective noun।
৩৯.
“Among” is a preposition that is used when __ people are involved.
  1. ক) two
  2. খ) two or more than two
  3. গ) more than two
  4. ঘ) more than five
সঠিক উত্তর:
গ) more than two
উত্তর
সঠিক উত্তর:
গ) more than two
ব্যাখ্যা
দুইয়ের মধ্যে সম্পর্ক বোঝাতে - between এবং দুইয়ের অধিকের ক্ষেত্রে among ব্যবহৃত হয়।
৪০.
My hobby is gardening.
The underlined word of the sentence is a/an -
  1. ক) Transitive verb
  2. খ) Gerund
  3. গ) Participle
  4. ঘ) Verbal noun
সঠিক উত্তর:
খ) Gerund
উত্তর
সঠিক উত্তর:
খ) Gerund
ব্যাখ্যা

যখন verb এর সাথে 'ing' যুক্ত হয়ে Noun এর মত কাজ করে; অর্থ্যাৎ বাক্যে subject বা object হিসাবে ব্যবহৃত হয়, তখন তাকে Gerund বলে।
Ex: Reading is an excellent habbit. I saw her crying.

৪১.
We should remember God wherever we go.
The underlined part of the sentence is a/an -
  1. ক) Noun clause
  2. খ) Principal clause
  3. গ) Subordinate clause
  4. ঘ) Coordinate clause
সঠিক উত্তর:
খ) Principal clause
উত্তর
সঠিক উত্তর:
খ) Principal clause
ব্যাখ্যা

যে Clause অর্থ প্রকাশের জন্য অন্য কোন Clause এর উপর নির্ভরশীল নয় তাকে Principal Clause বলে।
Ex: I know the man who came here yesterday.

৪২.
Very gently, the nurse turned out the light.
The underlined part of the above sentence is a/an -
  1. ক) Adjective phrase
  2. খ) Verbal phrase
  3. গ) Adverb phrase
  4. ঘ) Noun phrase
সঠিক উত্তর:
গ) Adverb phrase
উত্তর
সঠিক উত্তর:
গ) Adverb phrase
ব্যাখ্যা

যে phrase, sentence-এ verb, adjective or adverb কে মডিফাই করে, তাকে adverbial phrase বলে।
Ex: The train is leaving right now. Shila finshed the exam extremely quickly.

৪৩.
x²-2 = 0 হলে, x হলো -
  1. ক) মূলদ সংখ্যা
  2. খ) অমূলদ সংখ্যা
  3. গ) জটিল সংখ্যা
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) অমূলদ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) অমূলদ সংখ্যা
ব্যাখ্যা

x²-2 = 0
⇒ x² = 2
⇒ x = √2
√2 একটি অমূলদ সংখ্যা।
যে বাস্তব সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। আবার অসীম অনাবৃত দশমিক সংখ্যাকে অমূলদ সংখ্যা বলে।

৪৪.
গ্যাসের দাম ৩০% বেড়ে যাওয়ায় কোন পরিবার গ্যাসের ব্যবহার এমনভাবে কমালো যে গ্যাস বাবদ খরচ অপরিবর্তিত থাকলো। গ্যাসের ব্যবহার শতকরা কত কমানো হয়েছিল?
  1. ক) ২৩.০৮%
  2. খ) ২৫%
  3. গ) ৩৩.০১%
  4. ঘ) ২৪.০২%
সঠিক উত্তর:
ক) ২৩.০৮%
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৩.০৮%
ব্যাখ্যা

৩০% বৃদ্ধিতে পূর্বের খরচ ১০০ টাকা হলে বর্তমান খরচ ১৩০ টাকা।
১৩০ টাকায় খরচ কমাতে হবে ৩০ টাকা
∴১০০  〃    〃     〃     〃 (৩০×১০০)/১৩০ টাকা
                               = ২৩.০৮ টাকা

৪৫.
3x³ + 2x² -21x - 20 এর একটি উৎপাদক হলো -
  1. ক) x+1
  2. খ) x-1
  3. গ) x+2
  4. ঘ) x-2
সঠিক উত্তর:
ক) x+1
উত্তর
সঠিক উত্তর:
ক) x+1
ব্যাখ্যা

ধরি,
f(x) = 3x³ + 2x² -21x - 20
∴ f(-1) = 3(-1)³ + 2(-1)² -21(-1) - 20
= -3 + 2 + 21 - 20
= 0
যেহেতু f(-1) = 0 হয়, সুতরাং x - (-1) বা x+1 হচ্ছে প্রদত্ত রাশির একটি উৎপাদক।

৪৬.
3(2+x)+6 = 9(x+2) হলে x এর মান কত?
  1. ক) 2
  2. খ) 1
  3. গ) -1
  4. ঘ) 0
সঠিক উত্তর:
গ) -1
উত্তর
সঠিক উত্তর:
গ) -1
ব্যাখ্যা

3(2+x)+6 = 9(x+2)
⇒ 6 + 3x + 6 = 9x + 18
⇒ 3x - 9x = 18 -12
⇒ -6x = 6
∴ x = -1

৪৭.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের গুণফল 6. অংকদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি 9 বৃদ্ধি পায়। সংখ্যাটি কত?
  1. ক) 16
  2. খ) 61
  3. গ) 32
  4. ঘ) 23
সঠিক উত্তর:
ঘ) 23
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 23
ব্যাখ্যা

প্রথম শর্তটি সবগুলো অপশনই পূর্ণ করে।
দ্বিতীয় শর্তের ক্ষেত্রে কেবল 23 এর অংকদ্বয় স্থান পরিবর্তন করলে 32 হয় অর্থাৎ (32-23) = 9 বৃদ্ধি পায়।
বিকল্প পদ্ধতিঃ
ধরি,
একক স্থানিয় অংক = x
দশক স্থানীয় অংক = y
∴ সংখ্যাটি = 10y+x
এবং xy = 6
প্রশ্নমতে,
10x + y = (10y+x) + 9
⇒ 10x + y - 10y - x = 9
⇒ 9x - 9y = 9
∴ x - y = 1 ----------- (1)
আমরা জানি,
(x+y)² = (x-y)² + 4xy
⇒ (x+y)² = (1)² + 4(6)
⇒ (x+y)² = 1 + 24
⇒ (x+y)² = 25
∴ x+y = 5 ----------- (2)
(1)+(2) ⇒ x-y+x+y = 1+5
⇒ 2x = 6
⇒ x = 3
আবার, (2)-(1) ⇒ x+y-x+y = 5-1
⇒ 2y = 4
⇒ y = 2
∴ সংখ্যাটি = 10(2)+3 = 23

৪৮.
1+3+5+......+71 = ?
  1. ক) 1206
  2. খ) 1296
  3. গ) 1297
  4. ঘ) 1207
সঠিক উত্তর:
খ) 1296
উত্তর
সঠিক উত্তর:
খ) 1296
ব্যাখ্যা

প্রথম পদ, a = 1
সাধারণ অন্তর, d = (3-1) = 2
সুতরাং,
n তম পদ = a+(n-1).d
⇒ 71 = 1+(n-1)2
⇒ 71 = 1+2n-2
⇒ 71 + 1 = 2n
⇒ n = 72/2
∴ n = 36
∴ সমষ্টি S = n/2{2a+(n-1)d}
= 36/2{2×1+(36-1)2}
= 18(2 + 70)
= 18 × 72
= 1296

৪৯.
কোন চতুর্ভুজের কোণগুলোর পরিমাপের আনুপাত ১ঃ২ঃ২ঃ৩ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাপ কত হবে?
  1. ক) ৩০°
  2. খ) ৪৫°
  3. গ) ৬০°
  4. ঘ) ৫৫°
সঠিক উত্তর:
খ) ৪৫°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৫°
ব্যাখ্যা

ক্ষুদ্রতম কোণের পরিমাপ = {৩৬০ এর ১/(১+২+২+৩)}° = (৩৬০ এর ১/৮)° = ৪৫°

৫০.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি লম্ব অপেক্ষা 4 সেমি ছোট কিন্তু অতিভুজ লম্ব অপেক্ষা 4 সেমি বড়। অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ক) ৬ সেমি
  2. খ) ৮ সেমি
  3. গ) ১০ সেমি
  4. ঘ) ২০ সেমি
সঠিক উত্তর:
ঘ) ২০ সেমি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০ সেমি
ব্যাখ্যা

ধরি, লম্ব = x সেমি। তাহলে, ভূমি = x-4 সেমি এবং অতিভুজ = x+4 সেমি।
পীথাগোরাসের উপপাদ্য অনুসারে,
x² + (x-4)² = (x+4)²
⇒ x² + x² - 8x + 16 = x² + 8x + 16
⇒ 2x² - 8x + 16 - x² - 8x - 16 = 0
⇒ x² - 16x = 0
⇒ x(x - 16) = 0
⇒ x - 16 = 0 [x = 0 গ্রহণযোগ্য নয়]
∴ x = 16
∴ অতিভুজ = 16+4 = 20 সেমি

৫১.
৯ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য ১৪ সেমি হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর লম্ব দূরত্ব কত?
  1. ক) 2√3
  2. খ) 3√2
  3. গ) 4√2
  4. ঘ) 4√3
সঠিক উত্তর:
গ) 4√2
উত্তর
সঠিক উত্তর:
গ) 4√2
ব্যাখ্যা

চিত্র হতে পাই-
বৃত্তের কেন্দ্র O থেকে AB জ্যা এর লম্ব দূরত্ব-
OD = √(9² - 7²)
= √(81-49)
= √32
= 4√2
৫২.
A = {x : x বিজোড় সংখ্যা এবং x < 7} হলে P(A) এর সদস্য সংখ্যা কত?
  1. ক) 3
  2. খ) 6
  3. গ) 8
  4. ঘ) 9
অনির্ধারিত
ব্যাখ্যা
লাইভ পরীক্ষায় কিছু ডিভাইসে প্রশ্নটি ঠিকভাবে আসেনি। তাই, উত্তর দেয়া হলনা।

7 থেকে ছোট বিজোড় সংখ্যা - 1, 3, 5
অর্থাৎ, A = {1, 3, 5}
∴ A এর সদস্য সংখ্যা 3 টি।
∴ P(A) এর সদস্য সংখ্যা 2³ = 8 টি

৫৩.
১০ টি বই থেকে ৫ টি বই কিভাবে বাছাই করা যায় যেখানে ২ টি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে।
  1. ক) ৫৬
  2. খ) ৬৫
  3. গ) ৭৬
  4. ঘ) ১২৮
সঠিক উত্তর:
ক) ৫৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫৬
ব্যাখ্যা

২ টি বই যেহেতু সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে সুতরাং ৮ টি বই থেকে ৩ টি বই বাছাই করতে হবে।
৮ টি বই থেকে ৩ টি বই বাছাই করার উপায় ৮C৩ = ৮!/৩!×৫! = ৫৬

৫৪.
উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব কত হলে কোন শব্দের প্রতিধ্বনি শোনা যাবে?
  1. ক) ১৬.৫ মিটার
  2. খ) ১৬.৫ ফুট
  3. গ) ১৬.৫ গজ
  4. ঘ) ১৬.৫ ইঞ্চি
সঠিক উত্তর:
ক) ১৬.৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৬.৫ মিটার
ব্যাখ্যা
আমরা যখন কোন শব্দ শুনি তার অনুভূতিটা ০.১ সেকেন্ড সময় পর্যন্ত থেকে যায়। তাই দুটি শব্দ আলাদাভাবে শুনতে হলে দুটি শব্দের মাঝে কমপক্ষে ০.১ সেকেন্ডের একটি ব্যবধান থাকা দরকার। শব্দের বেগ 330 m/s কাজেই ০.১ সেকেন্ডের ব্যবধান তৈরি করতে শব্দকে কমপক্ষে ৩৩ মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তাই উৎস ও প্রতিফলকের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব এর অর্ধেক (১৬.৫ মিটার) হলে শব্দটি গিয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসতে ০.১ সেকেন্ড সময় লাগবে এবং আমরা প্রতিধ্বনি শুনতে পাব। [সূত্র: পদার্থ বিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণী]
৫৫.
নিচের কোনটি বিদ্যুৎ অর্ধপরিবাহী?
  1. ক) মারকারি
  2. খ) এবোনাইট
  3. গ) পিতল
  4. ঘ) জার্মেনিয়াম
সঠিক উত্তর:
ঘ) জার্মেনিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জার্মেনিয়াম
ব্যাখ্যা
সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি বিদ্যুৎ অর্ধপরিবাহী হিসেবে কাজ করে। মারকারি ও পিতল বিদ্যুৎ পরিবাহী এবং এবোনাইট বিদ্যুৎ অপরিবাহী।
৫৬.
কস্টিক সোডার সংকেত কি?
  1. ক) NaOH
  2. খ) NaHCO3
  3. গ) Na2CO3
  4. ঘ) Na2CO3.10H2O
সঠিক উত্তর:
ক) NaOH
উত্তর
সঠিক উত্তর:
ক) NaOH
ব্যাখ্যা
কস্টিক সোডার সংকেত NaOH। এছাড়া, NaHCO3 হলো বেকিং সোডা। Na2CO3 কে সোডা অ্যাস বলে এবং Na2CO3.10H2O হলো কাপড় কাঁচার সোডা। [সূত্র: রসায়ন, রসায়ন, ৯ম-১০ম শ্রেণী]
৫৭.
Mycology কি?
  1. ক) শৈবাল সম্পর্কিত বিদ্যা
  2. খ) ছত্রাক সম্পর্কিত বিদ্যা
  3. গ) কৃমি সম্পর্কিত বিদ্যা
  4. ঘ) মাছ সম্পর্কিত বিদ্যা
সঠিক উত্তর:
খ) ছত্রাক সম্পর্কিত বিদ্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) ছত্রাক সম্পর্কিত বিদ্যা
ব্যাখ্যা
Mycology হলো ছত্রাক সম্পর্কিত বিদ্যা। এছাড়া, শৈবাল সম্পর্কিত বিদ্যা হলো Phycology, কৃমি সম্পর্কিত বিদ্যা হলো Helminthology এবং মাছ সম্পর্কিত বিদ্যা হলো Ichthyology. [সূত্র: ব্রিটানিকা]
৫৮.
ভাইরাসের দেহে নিচের কোনটি পাওয়া যায়?
  1. ক) সাইটোপ্লাজম
  2. খ) প্রোটিন
  3. গ) নিউক্লিয়াস
  4. ঘ) এনজাইম
সঠিক উত্তর:
খ) প্রোটিন
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রোটিন
ব্যাখ্যা

ভাইরাসের গঠনঃ
বিভিন্ন প্রকার ভাইরাসের গঠন বিভিন্ন প্রকার হয়ে থাকে। সাধারণ ভাবে ভাইরাসের গঠন নিম্নরূপ-
প্রতিটি ভাইরাস প্রধানত দুটি অংশে বিভক্ত। যথা-প্রোটিন আবরণ তথা ক্যাপসিড ও নিউক্লিক এসিড।
ক্যাপসিড (Capsid):
অপেক্ষাকৃত জটিল ভাইরাসে নিউক্লিক এসিডের বাইরে একে ঘিরে অবস্থিত প্রোটিন আবরণটি হলো ক্যাপসিড। এ প্রোটিন আবরণটি অসংখ্য প্রোটিন অণু দ্বারা গঠিত। ক্যাপসিড আবরণের এক একটি প্রোটিন অণুকে ক্যাপসোমিয়ার (capsomere) বলে। এ ক্যাপসোমিয়ার অণুসমূহ নির্দিষ্ট ভাইরাস নির্দিষ্ট ধরণের। কোনো কোনো প্রাণি ভাইরাসের ক্যাপসিডের বাহিরে একটি লিপোপ্রোটিনের স্তর থাকে এবং এর একককে পেপলোমার (pelpomer) বলে। এ ধরনের ভাইরাসকে লিপোভাইরাস (lipovirus) বলে।
নিউক্লিক এসিড (Nucleic Acid):
প্রতিটি ভাইরাস দেহের কেন্দ্রে অবস্থান করে নিউক্লিক এসিড। নিউক্লিক এসিড ভাইরাসের বংশগতি নির্ধারক পদার্থ। নিউক্লিক এসিড দু'ধরনের তথা- DNA (ডি অক্সি-রাইবো নিউক্লিক এসিড) ও RNA (রাইবো নিউক্লিক এসিড)।
উৎসঃ নবম-দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই (উন্মুক্ত)।

৫৯.
মাইটোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন থাকে?
  1. ক) ৯০%
  2. খ) ৬৮%
  3. গ) ৭৩%
  4. ঘ) ৮৫%
সঠিক উত্তর:
গ) ৭৩%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৩%
ব্যাখ্যা
মাইটোকন্ড্রিয়ায় ৭০ শতাংশের বেশি বা প্রায় ৭৩ শতাংশ প্রোটিন থাকে। [সূত্রঃ www.ncbi.nlm.nih.gov]
৬০.
অক্সিজেন পরিবহনের কাজে নিয়োজিত -
  1. ক) লোহিত রক্ত কণিকা
  2. খ) হিমোগ্লোবিন
  3. গ) প্লাজমা
  4. ঘ) ফিব্রিনোজেন
সঠিক উত্তর:
খ) হিমোগ্লোবিন
উত্তর
সঠিক উত্তর:
খ) হিমোগ্লোবিন
ব্যাখ্যা
হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকার প্রোটিন অণু যা ফুসফুস থেকে দেহের টিস্যুতে অক্সিজেন বহন করে এবং টিস্যু থেকে ফুসফুসে ফিরে কার্বন ডাই অক্সাইড ফিরিয়ে দেয়। [সূত্র: ব্রিটানিকা]
৬১.
একটি খাবারে কয়টি উপাদান থাকলে তাকে সুষম খাবার বলা যায়?
  1. ক) ৪ টি
  2. খ) ৫ টি
  3. গ) ৬ টি
  4. ঘ) ৭ টি
সঠিক উত্তর:
গ) ৬ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ টি
ব্যাখ্যা
মানবদেহের পুষ্টির চাহিদা সঠিকভাবে পূরণের জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য। সুষম খাদ্যের উপাদান ৬টি। এগুলো হলো- শর্করা, আমিষ, ভিটামিন, খনিজ লবণ, চর্বি ও পানি। [উৎস: সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি]
৬২.
শূন্যস্থানে ফোটনের দ্রুতি কত?
  1. ক) 3×108 ms-1
  2. খ) 1.5×109 ms-1
  3. গ) 2.7×105 ms-1
  4. ঘ) 1.6×107 ms-1
সঠিক উত্তর:
ক) 3×108 ms-1
উত্তর
সঠিক উত্তর:
ক) 3×108 ms-1
ব্যাখ্যা

ফোটন আলোর বেগে প্রবাহিত হয়। আলোর বেগ ৩০০০০০ কিলোমিটার/সেকেন্ড অর্থাৎ ৩০০০০০০০০ মিটার/সেকেন্ড বা 3×10⁸ ms⁻¹।
উৎসঃ পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র,
একাদশ-দ্বাদশ শ্রেণি,
ড. আমির হোসেন,
প্রফেসর মোহাম্মদ ইসহাক
এবং ড. মোহাম্মদ নজরুল ইসলাম।

৬৩.
বজ্রপাত সংঘটিত হয় বায়ু মণ্ডলের কোন স্থরে?
  1. ক) Troposphere
  2. খ) Stratosphere
  3. গ) Atmosphere
  4. ঘ) Mesosphere
সঠিক উত্তর:
ক) Troposphere
উত্তর
সঠিক উত্তর:
ক) Troposphere
ব্যাখ্যা
ভূ-পৃষ্ঠের নিকটতম বায়ুস্তরকে বলে ট্রপোমন্ডল (Troposphere)। আবহাওয়া ও জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ার বেশির ভাগ বায়ুমণ্ডলের এই স্তরে ঘটে। মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড় ও কুয়াশা সবকিছুই এই স্তরে সৃষ্টি হয়। [উৎসঃ নবম-দশম শ্রেণীর ভূগোল বোর্ড বই]
৬৪.
ডায়াবেটিস রোগীর শরীরে কোন উপাদানটির ঘাটতি থাকে?
  1. ক) গ্লুকুজ
  2. খ) ইনসুলিন
  3. গ) বিলিরুবিন
  4. ঘ) হিমোগ্লোবিন
সঠিক উত্তর:
খ) ইনসুলিন
উত্তর
সঠিক উত্তর:
খ) ইনসুলিন
ব্যাখ্যা
অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স থেকে গ্লুকানল এবং ইনসুলিন নির্গত হয়। ইনসুলিনের অভাবেই ডায়াবেটিস রোগ হয়। [উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই]
৬৫.
মাইক্রোকম্পিউটারের জনক বলা হয় কাকে?
  1. ক) চার্লস ব্যাবেজ
  2. খ) এইচ. এডওয়ার্ড রবার্ট
  3. গ) জন ভন নিউম্যান
  4. ঘ) কেনেথ এইচ ওলসেন
সঠিক উত্তর:
খ) এইচ. এডওয়ার্ড রবার্ট
উত্তর
সঠিক উত্তর:
খ) এইচ. এডওয়ার্ড রবার্ট
ব্যাখ্যা

মাইক্রোকম্পিউটারের জনক - এইচ. এডওয়ার্ড রবার্ট ;
কম্পিউটারের জনক - চার্লস ব্যাবেজ ;
আধুনিক কম্পিউটারের জনক - জন ভন নিউম্যান ;
মিনি কম্পিউটারের জনক - কেনেথ এইচ ওলসেন।

৬৬.
হাইব্রিড কম্পিউটার ব্যবহৃত হয় -
  1. ক) রক্তচাপ নির্ণয়ে
  2. খ) পারমাণবিক শক্তি চুল্লিতে
  3. গ) জঙ্গিবিমানে
  4. ঘ) সবগুলোতে
সঠিক উত্তর:
ঘ) সবগুলোতে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলোতে
ব্যাখ্যা
হাইব্রিড কম্পিউটার মূলত Digtal ও Analog কম্পিউটারের কাজের প্রক্রিয়ার সাথে সমন্বয় করে তৈরি করা হয়। এতে ডেটা গ্রহণ করে এনালগ প্রক্রিয়ায় এবং প্রোসেস এর জন্য সংখ্যায় রূপান্তরিত করে ডিজিটাল অংশে প্রেরণ করা হয়। হাসপাতালে শরীরের তাপমাত্রা নির্ণয়ে, রক্তচাপ নির্ণয়ে, হৃদযন্ত্রের ক্রিয়া নির্ণয়ে, পারমাণবিক শক্তি চুল্লিতে, জঙ্গিবিমানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে, নভোযান, আবহাওয়া ইত্যাদি ক্ষেত্রে হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয়।
৬৭.
কোনটি ইনপুট ডিভাইস?
  1. ক) লাইটপেন
  2. খ) প্রিন্টার
  3. গ) মনিটর
  4. ঘ) প্লটার
সঠিক উত্তর:
ক) লাইটপেন
উত্তর
সঠিক উত্তর:
ক) লাইটপেন
ব্যাখ্যা
কিবোর্ড, মাউস, স্ক্যানার, লাইটপেন, গ্রাফিক্স ট্যাবলেট, ওয়েবক্যাম, জয়স্টিক, সেন্সর, ওএমআর, ওসিআর, ডিজিটাইজার, বারকোড রিডার, পাঞ্চকার্ড রিডার, চৌম্বক ড্রাইভ, এমআইসিআর রিডার ইত্যাদি ইনপুট ডিভাইস। অপরদিকে মনিটর, প্রিন্টার, স্পিকার, প্লটার, প্রজেক্টর, হেডফোন ইত্যাদি আউটপুট ডিভাইস।
৬৮.
‘বুটিং’ হলো -
  1. কম্পিউটার স্টার্ট হওয়ার প্রক্রিয়া
  2. ডেটাবেসে কোন তথ্য খুজে বের করা
  3. কম্পিউটারের গতি বৃদ্ধি করা
  4. প্রোগ্রামিং এর ভুল খুজে বের করা
সঠিক উত্তর:
কম্পিউটার স্টার্ট হওয়ার প্রক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
কম্পিউটার স্টার্ট হওয়ার প্রক্রিয়া
ব্যাখ্যা
একটি কম্পিউটারকে চালু করা হলে তার সি পি ইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রথমেই যাচাই করে নেয় যে, কি বোর্ড, মাউস, মনিটর ইত্যাদি যন্ত্রাংশ তার সঙ্গে সঠিক ভাবে যুক্ত আছে কি না। এই যাচাই করার প্রক্রিয়াকে বলে পোস্ট (POST), যার পুরে কথা পাওয়ার অন সেল্ফ টেস্ট (Power on self test)। যদি এই যন্ত্রাংশগুলি সঠিক ভাবে যুক্ত থাকে, তা হলে সি পি ইউ কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে হার্ডডিস্ক থেকে স্বয়ংক্রিয় ভাবে র‍্যামের মধ্যে তুলে নেয় এবং কম্পিউটারকে ব্যবহারকারীর নির্দেশ গ্রহণের জন্য প্রস্তুত করে। এই সামগ্রিক প্রক্রিয়াকেই বলা হয় বুটিং (Booting)। অর্থাৎ বুটিং একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া, যা সম্পূর্ণ হওয়ার পরেই কম্পিউটারকে ব্যবহার করা হয়।
৬৯.
কম্পিউটার ব্যবহার করে ডায়াবেটিস নির্ণয়ে ব্যবহৃত হয় -
  1. ক) বায়োমেট্রিক
  2. খ) বায়োসেন্সর
  3. গ) গ্লুকোমিটার
  4. ঘ) কলরিমিটার
সঠিক উত্তর:
খ) বায়োসেন্সর
উত্তর
সঠিক উত্তর:
খ) বায়োসেন্সর
ব্যাখ্যা
কম্পিউটার ব্যবহার করে ডায়াবেটিস নির্ণয়ে ব্যবহৃত হয় বায়োসেন্সর। বায়োসেন্সর হলো এক ধরনের Analytical device বা বিশ্লেষণধর্মী যন্ত্র। এই যন্ত্রে রয়েছে একটি জৈবিক উপাদান। আর এর সাথে রয়েছে একটি পিজিকোডিটেক্টর। IUPAC বায়োসেন্সরকে সংজ্ঞায়িত করেছে integrated receptor–transducer হিসেবে, যা biological recognition element ব্যবহার করে নির্দিষ্ট পরিমাণগত বা অর্ধ-পরিমাণগত বিশ্লেষণমূলক তথ্য সরবরাহ করতে সক্ষম।
৭০.
কম্পিউটারে সেইফ মোড চালু করতে কোন key ব্যবহার করা হয়?
  1. ক) F6
  2. খ) F7
  3. গ) F8
  4. ঘ) F9
সঠিক উত্তর:
গ) F8
উত্তর
সঠিক উত্তর:
গ) F8
ব্যাখ্যা
F8 ফাংশন কীটি সাধারণত Windows Safe Mode চালু করতে ব্যবহৃত হয়। কিছু কম্পিউটার দ্বারা Windows recovery system অ্যাক্সেস করতে এই কী ব্যবহৃত হয়, তবে একটি উইন্ডোজ ইনস্টলেশন সিডি লাগতে পারে। macOS এর সমস্ত কর্মক্ষেত্রের জন্য এটি একটি থাম্বনেইল চিত্র প্রদর্শন করে।
৭১.
লজিক গেইটে AND ও NOT গেইট এর সমন্বিত রূপ -
  1. ক) NOR
  2. খ) NAND
  3. গ) X-NOR
  4. ঘ) X-OR
সঠিক উত্তর:
খ) NAND
উত্তর
সঠিক উত্তর:
খ) NAND
ব্যাখ্যা
AND গেইট ও NOT গেইটের সমন্বয়ে তৈরি হয় NAND গেইট। অর্থাৎ AND Gate +NOT Gate = NAND Gate. অন্যদিকে, OR Gate + NOT Gate = NOR Gate. NAND ও NOR গেইটকে কে যৌগিক গেইট এবং সার্বজনীন গেইট বলা হয়। এছাড়া X-OR ও X-NOR গেইট দুটিকে বলা হয় বিশেষ গেইট।
৭২.
ইন্টারপ্রেটার হলো -
  1. ক) অনুবাদক প্রোগ্রাম
  2. খ) ব্যাখ্যাকারক প্রোগ্রাম
  3. গ) ভুল ত্রুটি সংশোধনের প্রোগ্রাম
  4. ঘ) রেকর্ডিং প্রোগ্রাম
সঠিক উত্তর:
ক) অনুবাদক প্রোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ক) অনুবাদক প্রোগ্রাম
ব্যাখ্যা

কম্পিউটার কেবল যন্ত্র না মেশিনের ভাষা বুঝে। সেজন্যে কম্পিউটার প্রোগ্রাম যন্ত্র ভাষা ভিন্ন অন্যকোন ভাষায় রচিত হলে তা যান্ত্রিক ভাষা রূপান্তর করতে হয়। এজন্যে অনুবাদক প্রোগ্রাম ব্যবহৃত হয়। অনুবাদক প্রোগ্রাম তিন প্রকার। যথা - কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার।
- কম্পাইলার -- পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে।
- ইন্টারপ্রেটার -- প্রোগ্রামের লাইন বাই লাইন অনুবাদ করে এবং ফলাফল দেখায়।
- অ্যাসেম্বলার -- অ্যাসেম্বলি ভাষায় রচিত প্রোগ্রাম অনুবাদ করতে ব্যবহৃত হয়।
সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণী, শাহ্ শাজাহান সজীব।

৭৩.
গুগলের অপারেটিং সিস্টেম Android এর নবম সংস্করণের নাম কি?
  1. ক) Oreo
  2. খ) Cupcake
  3. গ) Pie
  4. ঘ) Ice Cream Sandwich
সঠিক উত্তর:
গ) Pie
উত্তর
সঠিক উত্তর:
গ) Pie
ব্যাখ্যা
অ্যান্ড্রয়েড এর নবম সংস্করণের নাম Pie. এছাড়া, Android version 8.0 এবং 8.1 এর নাম Oreo ; Android version 1.5 এর নাম Cupcake এবং Android version 4.0 এর নাম Ice Cream Sandwich.
৭৪.
Topology কয় ধরনের হয়ে থাকে?
  1. ক) ৩ ধরনের
  2. খ) ৪ ধরনের
  3. গ) ৫ ধরনের
  4. ঘ) ৬ ধরনের
সঠিক উত্তর:
ঘ) ৬ ধরনের
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬ ধরনের
ব্যাখ্যা
Topology ছয় প্রকার যথা- (১) বাস টপোলজি (Bus topology); (২) রিং টপোলজি (Ring topology); (৩) স্টার টপোলজি (Star topology); (৪) মেশ টপোলজি (Mesh topology); (৫) ট্রি টপোলজি (Tree topology); (৬) হাইব্রিড টপোলজি (Hybrid topology).
৭৫.
ই-কমার্সের কোন প্রকারভেদ অনুসারে ভোক্তার কাছ থেকে ব্যবসায়ী পণ্য সংগ্রহ করে মূল্য পরিশোধ করে?
  1. ক) B2C
  2. খ) B2B
  3. গ) C2B
  4. ঘ) C2C
সঠিক উত্তর:
গ) C2B
উত্তর
সঠিক উত্তর:
গ) C2B
ব্যাখ্যা

পণ্য লেনদেনের প্রকৃতি ও ধরন অনুসারে ই-কমার্সকে ৪ ভাগে ভাগ করা যায়। যথা:
- ব্যবসা থেকে ভোক্তা (B2C)
- ব্যবসা থেকে ব্যবসা (B2B)
- ভোক্তা থেকে ভোক্তা (C2C)
- ভোক্তা থেকে ব্যবসা (C2B)

৭৬.
টুইটার কত সালে চালু হয়?
  1. ক) ২০০৩
  2. খ) ২০০৪
  3. গ) ২০০৬
  4. ঘ) ২০০৭
সঠিক উত্তর:
গ) ২০০৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০৬
ব্যাখ্যা
টুইটার সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থা এবং মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইট। যেখানে ব্যবহারকারীদের সর্বোচ্চ ১৪০ অক্ষরের বার্তা আদান-প্রদান ও প্রকাশ করতে পারেন। ২০০৬ সালে জ্যাক ডরসি, নোয়ান গ্লাস বিজ স্টোন, ইভান উইলিয়ামস টুইটার প্রতিষ্ঠা করেন। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অবস্থিত।
৭৭.
Tree : Trunk : : Man : ?
  1. ক) Leg
  2. খ) Finger
  3. গ) toe
  4. ঘ) Heel
সঠিক উত্তর:
ক) Leg
উত্তর
সঠিক উত্তর:
ক) Leg
ব্যাখ্যা
Trunk অর্থ গাছের কাণ্ড; গুঁড়ি। গাছ যেভাবে কাণ্ডের উপর ভর করে দাঁড়ায় মানুষ তেমনি পায়ের (leg) উপর ভর করে দাঁড়ায়।
৭৮.
ঐশ্বর্য : নিঃস্ব : : অনুগ্রহ : ?
  1. ক) অনুরাগ
  2. খ) বিষণ্ন
  3. গ) বিরক্ত
  4. ঘ) নিগ্রহ
সঠিক উত্তর:
ঘ) নিগ্রহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিগ্রহ
ব্যাখ্যা
ঐশ্বর্য এর বিপরীতার্থক শব্দ নিঃস্ব এবং অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ নিগ্রহ।
৭৯.
একজন কর্মকর্তার বেতন প্রথম মাসে ২০% কমে গেল। পরের মাসে আবার ২০% বৃদ্ধি পেল। এতে ঐ কর্মকর্তার মূল বেতনের উপর কোন প্রভাব পড়বে কি?
  1. ক) ৪% কমে যাবে
  2. খ) ৬% কমে যাবে
  3. গ) ৫% বেড়ে যাবে
  4. ঘ) কোন পরিবর্তন হবে না
সঠিক উত্তর:
ক) ৪% কমে যাবে
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪% কমে যাবে
ব্যাখ্যা

মূল বেতন ১০০ টাকা হলে ২০% কমে গেলে হয় ৮০ টাকা।
আবার ২০% বেড়ে গেলে হয় ৮০ + (৮০ এর ২০/১০০) = ৯৬ টাকা।
অর্থাৎ মূল বেতন (১০০-৯৬) = ৪% কমে যাবে।

৮০.
একটি বক্সে কতগুলো ১০ পয়সা, ২৫ পয়সা ও ৫০ পয়সা রয়েছে। সবগুলো মিলেয়ে ৬ টাকা হলো। যদি ১০ পয়সার সংখ্যা ২৫ পয়সার সংখ্যার চেয়ে ২ টি বেশি হয় এবং মোট টাকার অর্ধেক ৫০ পয়সায় হয় তবে ঐ বক্সে মোট কতটি পয়সা আছে?
  1. ক) ৩০ টি
  2. খ) ২৪ টি
  3. গ) ৩২ টি
  4. ঘ) ২৮ টি
সঠিক উত্তর:
খ) ২৪ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪ টি
ব্যাখ্যা

৫০ পয়সা রয়েছে মোট টাকার অর্ধেক বা ৩ টাকা মূল্যের, অর্থাৎ (৩×১০০)÷৫০ = ৬ টি।
২৫ পয়সার সংখ্যা x টি হলে ১০ পয়সার সংখ্যা (x+২) টি।
প্রশ্নমতে,
১০(x+২) + ২৫x = ৩০০
বা, ১০x + ২০ + ২৫x = ৩০০
বা, ৩৫x = ২৮০
বা, x = ৮
অর্থাৎ, ২৫ পয়সার সংখ্যা ৮ টি এবং ১০ পয়সার সংখ্যা (৮+২) = ১০ টি।
সুতরাং মোট পয়সা আছে (১০+৮+৬) = ২৪ টি

৮১.
কোনটি ভিন্নার্থক?
  1. ক) অনল
  2. খ) পাবক
  3. গ) বহ্নি
  4. ঘ) নগ
সঠিক উত্তর:
ঘ) নগ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নগ
ব্যাখ্যা
অনল, পাবক, বহ্নি এই তিনটি আগুন শব্দের সমার্থক শব্দ। অন্যদিকে নগ হচ্ছে পাহাড় এর সমার্থক শব্দ।
৮২.
কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) personnel
  2. খ) Miscellaneous
  3. গ) Sciscors
  4. ঘ) Typhoid
সঠিক উত্তর:
গ) Sciscors
উত্তর
সঠিক উত্তর:
গ) Sciscors
ব্যাখ্যা
Sciscors শব্দের সঠিক বানান Scissors, এর অর্থ কাঁচি।
৮৩.
ঘড়িতে ১০ঃ২৫ বাজে। একজন লোক সেই সময়টা আয়নায় দেখতে পেল। সে কয়টা বাজতে দেখবে?
  1. ক) ২ঃ০৫
  2. খ) ১১ঃ২০
  3. গ) ১ঃ৩৫
  4. ঘ) ২ঃ৩৫
সঠিক উত্তর:
গ) ১ঃ৩৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১ঃ৩৫
ব্যাখ্যা

অর্থাৎ, আয়নায় ১ঃ৩৫ বাজতে দেখা যাবে।
৮৪.
২,১,২,৪,৪,৫,৬,৭,৮,৮,১০,১১,?
  1. ক) ৯
  2. খ) ১০
  3. গ) ১১
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
খ) ১০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০
ব্যাখ্যা

এখানে তিনটি সিরিজ একত্রে আছে।
১ম টি : ২, ৪, ৬, ৮…...
২য় টি : ১, ৪, ৭, ১০…...
৩য় টি : ২, ৫, ৮, ১১……
১ম টির একটি সংখ্যা তার পর ২য় টির একটি সংখ্যা তার পর ৩য় টির একটি সংখ্যা, এভাবে মূল সিরিজটি সাজানো হয়েছে। সেই অনুসারে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে ১ম সিরিজের পরবর্তী সংখ্যা আসবে। ১ম সিরিজটি ২ ব্যবধানে বাড়ছে, সুতরাং পরবর্তী সংখ্যা হবে ১০।

৮৫.
‘A’ ‘B’ এর চেয়ে বড়, ‘C’ ‘A’ এর থেকে ছোট। তাহলে নিচের কোনটি অবশ্যই সঠিক?
  1. ক) ‘B’ ও ‘C’ সমান
  2. খ) ‘B’ ‘C’ এর চেয়ে বড়
  3. গ) ‘C’ ‘B’ এর চেয়ে বড়
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
এখানে, দুইটি সম্পর্ক দেয়া হয়েছে, A > B এবং C < A. এখান থেকে বুঝা যায় A সব থেকে বড়। কিন্তু B ও C এর মধ্যে কোন সম্পর্ক প্রতিয়মান নয়। তাই নিশ্চিতভাবে তাদের মধ্যে কাউকে বড়, ছোট বা সমান বলা যাবে না। সুতরাং সঠিক উত্তর হবে কোনটিই নয়।
৮৬.
নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে?
  1. ক) ৫ টি
  2. খ) ৬ টি
  3. গ) ৭ টি
  4. ঘ) ৮ টি
সঠিক উত্তর:
ঘ) ৮ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮ টি
ব্যাখ্যা

চিত্র অনুসারে, ত্রিভুজগুলো হলো - △ABC, △ABD, △ACD, △AOB, △BOD, △AOC, △COD এবং △BOC। সুতরাং মোট ত্রিভুজ ৮টি।
৮৭.
জলি, মিলি থেকে ৬ মিটার উত্তরে দাঁড়িয়ে আছে। পলি, মিলি থেকে ৮ মিটার পূর্বে দাঁড়িয়ে আছে। জলি ও পলির মধ্যকার দূরত্ব কত?
  1. ক) ১২ মিটার
  2. খ) ১০ মিটার
  3. গ) ৮ মিটার
  4. ঘ) ৯ মিটার
সঠিক উত্তর:
খ) ১০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ মিটার
ব্যাখ্যা

জলি ও পলির মধ্যকার দূরত্ব = √(6² + 8²)
= √ (36+64)
= √100
= 10 মিটার
৮৮.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি হবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
অনির্ধারিত
ব্যাখ্যা
৩নং চিত্রে ৪১ এর বদলে ৪৯ হবে।

প্রথম বৃত্তে: (42÷6) - (30÷5) = 1
দ্বিতীয় বৃত্তে: (27÷3) - (56÷7) = 1
তৃতীয় বৃত্তে: (49÷7) - (40÷8) = 2
অর্থাৎ, প্রশ্নবোধক চিহ্নিত স্থানে 2 বসবে।

৮৯.
নিচের problem pattern এর প্রশ্নবোধক চিহ্নের স্থানে answer pattern এর কোনটি বসবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ক)
উত্তর
সঠিক উত্তর:
ক)
ব্যাখ্যা
বক্সগুলোতে (+, -) চিহ্নের অবস্থান একই সাথে anti clock wise ঘুরেছে এবং ‘+’ চিহ্ন ‘-’ চিহ্নতে ও ‘-’ চিহ্ন ‘+’ চিহ্নতে পরিবর্তিত হয়েছে।
৯০.
কর্মসংস্থানের দিক থেকে বাংলাদেশের অর্থনীতির বৃহত্তম খাত কোনটি?
  1. ক) শিল্পখাত
  2. খ) তৈরি পোশাক খাত
  3. গ) কৃষিখাত
  4. ঘ) সেবাখাত
সঠিক উত্তর:
গ) কৃষিখাত
উত্তর
সঠিক উত্তর:
গ) কৃষিখাত
ব্যাখ্যা

বাংলাদেশের মোট জনশক্তি - ৬.৩৫কোটি যার মধ্যে-
খাত অনুযায়ী শ্রমশক্তিতে নিয়োজিতঃ
কৃষি- ৪০.৬%
শিল্প- ২০.৪%
সেবা- ৩৯%।
সুতরাং, কর্মসংস্থান - এর দিক থেকে বাংলাদেশের অর্থনীতির বৃহত্তম খাত - কৃষি খাত।
উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯

৯১.
কোন মোঘল সুবেদার বাংলা থেকে পর্তুগীজদের দমন করেছিলেন?
  1. ক) মীর জুমলা
  2. খ) ইব্রাহীম খান ফতেহ জঙ্গ
  3. গ) শায়েস্তা খান
  4. ঘ) কাসিম খান জুয়েনী
সঠিক উত্তর:
ঘ) কাসিম খান জুয়েনী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাসিম খান জুয়েনী
ব্যাখ্যা

সম্রাট শাহজাহান ক্ষমতা গ্রহনের পর ১৬২৮ খ্রিস্টাব্দে কাসিম খান জুয়েনীকে বাংলার সুবেদার করে পাঠান। এসময় বাংলার এই অঞ্চলে পর্তুগীজ বণিকদের প্রভাব অনেক বেড়ে যায়। মীর কাসিম খান জুয়েনী শক্ত হাতে পর্তুগীজ বণিকদের (মগ) বাংলা ও হুগলি থেকে দমন করেন।
উল্লেখ্য, চট্টগ্রাম থেকে পর্তুগীজদের দমন করেছিলেন - শায়েস্তা খান।
উৎসঃ নবম - দশম শ্রেণীর ইতিহাস বই (উন্মুক্ত)।

৯২.
জাতি হিসাবে ‘বঙ্গ’ - এর নাম প্রথম পাওয়া যায় কোন গ্রন্থে?
  1. ক) প্রাচীন বেদ
  2. খ) ঐতরেয় আরণ্যক
  3. গ) আইন-ই-আকবরী
  4. ঘ) আকবরনামা
সঠিক উত্তর:
খ) ঐতরেয় আরণ্যক
উত্তর
সঠিক উত্তর:
খ) ঐতরেয় আরণ্যক
ব্যাখ্যা

বঙ্গ - একটি প্রাচীন জনপদ। 'ঐতরেয় আরণ্যক' গ্রন্থে একটি উপজাতির নাম হিসেবে বঙ্গের প্রথম উল্লেখ পাওয়া যায়।
মহাভারত, রামায়ণ ও হরিবংশেও রয়েছে বঙ্গ প্রসঙ্গ। মহাভারতের আদি অন্যান্য জনপদের সাথে উচ্চারিত হয়েছে বঙ্গের নাম। মহাকবি কালীদাসের রঘুবংশ কাব্যে আছে বঙ্গের অবস্থান ও সীমানা সম্পর্কিত কিছু তথ্য।
উল্লেখ্য, দেশবাচক শব্দ হিসাবে 'বঙ্গ' বা 'বাঙ্গাল' শব্দটি প্রথম পাওয়া যায় - আবুল ফজল রচিত 'আইন-ই-আকবরী' গ্রন্থে।
উৎসঃ নবম - দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বই (উন্মুক্ত)

৯৩.
ভারতবর্ষে কোম্পানী শাসনের অবসান হয় কোন আন্দোলন সংগ্রামের ফলে?
  1. ক) কৃষক বিদ্রোহ
  2. খ) নীল বিদ্রোহ
  3. গ) ফরায়েজী আন্দোলন
  4. ঘ) সিপাহী বিদ্রোহ
সঠিক উত্তর:
ঘ) সিপাহী বিদ্রোহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সিপাহী বিদ্রোহ
ব্যাখ্যা

পলাশী যুদ্ধের একশ বছর পর ভারতের উত্তর ও পূর্বাঞ্চলে প্রধানত সিপাহীদের নেতৃত্বে যে ব্যাপক সশস্ত্র বিদ্রোহ সংঘটিত হয়, তাকেই 'ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম' বলা হয়।
ইস্ট ইন্ডিয়া কোম্পানি দীর্ঘ সময় ধরে রাজনৈতিক, অর্থনৈতিকভাবে চরম শোষণ, সামাজিকভাবে হেয় করা, ধর্মীয় অনুভূতিতে আঘাত, সর্বোপরি ভারতীয় সৈনিকদের প্রতি বৈষম্যমূলক আচরণই এসবই মহাবিদ্রোহ বা প্রথম স্বাধীনতা সংগ্রামের পটভূমি রচনা করেছে।
সিপাহী বিদ্রোহের ফলাফলঃ
- এর ফলে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়। ব্রিটিশ সরকার ও পার্লামেন্টের হাতে ভারত শাসনের দায়িত্ব অর্পিত হয়।
- ১৮৫৮ খ্রিস্টাব্দের ১ নভেম্বর মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রে স্বত্ববিলোপ নীতি এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য নিয়ম বাতিল করা হয়। তাছাড়া এই ঘোষণা পত্রে যোগ্যতা অনুযায়ী ভারতীয়দের চাকরি প্রদান এবং ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তাসহ যুদ্ধে অংশগ্রহণকারীদের প্রতি ক্ষমা ঘোষণা করা হয়।
এই বিদ্রোহের সুদূর প্রসারি গুরুত্ব হচ্ছে, বিদ্রোহের ক্ষোভ থেমে থাকেনি। এই সংগ্রামের পরিপ্রেক্ষিতে জনগণ সচেতন হয়ে উঠে এবং নানা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ১৯৪৭ খ্রিস্টাব্দে ইংরেজ শাসনের অবসান ঘটায়।
উৎসঃ নবম - দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বই (উন্মুক্ত)

৯৪.
‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ঘোষণা ও কর্মসূচি’ - শীর্ষক ইশতেহার কবে প্রচারিত হয়?
  1. ক) ১৯৭১ সালের ২০ জানুয়ারি
  2. খ) ১৯৭১ সালে ২ মার্চ
  3. গ) ১৯৭১ সালের ৩ মার্চ
  4. ঘ) ১৯৭১ সালের ৭ মার্চ
সঠিক উত্তর:
গ) ১৯৭১ সালের ৩ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭১ সালের ৩ মার্চ
ব্যাখ্যা

৩ মার্চ (১৯৭১) অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের অধিবেশন স্থগিতের প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২ মার্চ ঢাকায় এবং পরদিন সারাদেশে হরতাল ডাকেন। তাঁর আহবানে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানবাসী বিক্ষোভে ফেটে পড়ে। ২ এবং ৩ মার্চ হরতালের ফলে সকল সরকারি কর্মকান্ড অচল হয়ে পড়ে। কোনো কোনো ছাত্র এবং শ্রমিক সংগঠন স্বাধীনতার ঘোষণা দাবি করেন। পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ৩ মার্চ ১৯৭১ ঢাকায় পল্টন ময়দানে আয়োজিত জনসভায় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রস্তাব গ্রহণ করে। সভায় ছাত্রলীগের পক্ষ থেকে 'স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ঘোষণা ও কর্মসূচি' শীর্ষক একটি ইশতেহার প্রচার করা হয়। ইশতেহারে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ গঠনের তিনটি লক্ষ্য চিহ্নিত করা হয়।
যেমন:
১. স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠন করে পৃথিবীর বুকে একটি বলিষ্ঠ বাঙালি জাতি সৃষ্টি করা হবে,
২. স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠন করে সমাজতান্ত্রিক অর্থনীতি চালু করা হবে এবং
৩. স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠন করে ব্যক্তি, বাক ও সংবাদপত্রের স্বাধীনতাসহ নির্ভেজাল গণতন্ত্র কায়েম করা হবে।
উৎসঃ নবম - দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বই (উন্মুক্ত)

৯৫.
মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের কয় সদস্য বিশিষ্ট সর্বদলীয় উপদেষ্টা কমিটি ছিলো?
  1. ক) ৬
  2. খ) ৭
  3. গ) ৮
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
গ) ৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮
ব্যাখ্যা

মুজিবনগর সরকারের উপদেষ্টা কমিটি গঠন মুজিবনগর সরকারকে মুক্তিযুদ্ধ বিষয়ে উপদেশ প্রদান করার জন্য মুক্তিযুদ্ধে সমর্থনদানকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে ৮ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠিত হয় (৯ সেপ্টেম্বর ১৯৭১)। মাওলানা আবদুল হামিদ খান ভাসানী এই কমিটির নেতা। এর আহবায়ক ছিলেন - তাজউদ্দীন আহমেদ। কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন:
- অধ্যাপক মোজাফফর আহমদ (মস্কোপন্থী ন্যাপ এর প্রতিনিধি)
- মনিসিংহ (কমিউিনিস্ট পার্টির প্রতিনিধি)
- মনোরঞ্জন ধর (কংগ্রেস দলের নেতা)
- ক্যাপ্টেন মনসুর আলী (আওয়ামী লীগ দলের প্রতিনিধি)
- এ. এইচ. এম. কামারুজ্জামান (আওয়ামী লীগ দলের প্রতিনিধি)
- খন্দকার মোশতাক আহমদ (মুজিবনগর সরকারের প্রতিনিধি)
উৎসঃ নবম - দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বই (উন্মুক্ত)

৯৬.
ডাল গবেষণা কেন্দ্র - কোন জেলায় অবস্থিত?
  1. ক) বগুড়া
  2. খ) পাবনা
  3. গ) গাজীপুর
  4. ঘ) ঢাকা
সঠিক উত্তর:
খ) পাবনা
উত্তর
সঠিক উত্তর:
খ) পাবনা
ব্যাখ্যা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীন গবেষনা কেন্দ্র সমূহঃ
১. কন্দাল ফসল গবেষণা কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর
২. উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর
৩. তৈল বীজ গবেষণা কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর
৪. উদ্ভিদ কৌলি সম্পদ কেন্দ্র - জয়দেবপুর, গাজীপুর
৫. ডাল গবেষণা কেন্দ্র - ঈশ্বরদী, পাবনা
৬. মসলা গবেষণা কেন্দ্র - শিবগঞ্জ, বগুড়া
উৎসঃ BARI website

৯৭.
বাংলাদেশের কোন ধানের জাতটি আউশ, আমন ও বোরো-তিন মৌসুমেই চাষ উপযোগী?
  1. ক) শাহজালাল
  2. খ) বিপ্লব
  3. গ) মালা
  4. ঘ) ব্রি-৯২
সঠিক উত্তর:
খ) বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
খ) বিপ্লব
ব্যাখ্যা

বিআর ৩ঃ
একটি উচ্চফলনশীল ধানের জাত, যা বোরো, আউশ এবং আমন তিন মৌসুমের জন্য অনুমোদিত। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট - ১৯৭৩ সনে জাতটি উদ্ভাবন করেছে।
বিআর৩-এর জনপ্রিয় নাম - বিপ্লব
এ জাতের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো- গাছের উচ্চতা ৯৫ সেন্টিমিটার, এর চাল মাঝারি মোটা ও পেটে সাদা দাগ আছে, গাছ হেলে পড়ে না এবং ভাত ঝরঝরে। জাতটির জীবনকাল বোরো মৌসুমে ১৭০ দিন এবং ফলন হেক্টরপ্রতি ৬.৫ টন।
উৎসঃ কৃষি তথ্য সার্ভিস (এআইএস) এর ওয়েবসাইট।

৯৮.
বর্তমানে বাংলাদেশে দারিদ্র্যের হার -
  1. ক) ২১.৮%
  2. খ) ১১.৩%
  3. গ) ১২.৫%
  4. ঘ) ২২.০৩%
সঠিক উত্তর:
ক) ২১.৮%
উত্তর
সঠিক উত্তর:
ক) ২১.৮%
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুসারে, বাংলাদেশের দারিদ্র‍্যের হার- ২১.৮% এবং চরম দারিদ্রের হার - ১১.৩%।
৯৯.
কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
  1. ক) আয় ও মুনাফার উপর কর
  2. খ) আমদানি ও রপ্তানি শুল্ক
  3. গ) মুসক
  4. ঘ) অভ্যন্তরীণ ঋণ
সঠিক উত্তর:
গ) মুসক
উত্তর
সঠিক উত্তর:
গ) মুসক
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা অনুসারে সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয় - মূল্য সংযোজন কর (মুসক) থেকে।
দ্বিতীয় সর্বোচ্চ আয়, মোনাফা ও মূলধনের উপর কর।
১০০.
মারমা জনগোষ্ঠীর অধিকাংশ কোন জেলায় বসবাস করে?
  1. ক) রাঙ্গামাটি
  2. খ) বান্দরবান
  3. গ) খাগড়াছড়ি
  4. ঘ) কক্সবাজার
সঠিক উত্তর:
খ) বান্দরবান
উত্তর
সঠিক উত্তর:
খ) বান্দরবান
ব্যাখ্যা

''ম্রাইমা' শব্দ থেকে মারমা শব্দটির উৎপত্তি। মারমারা 'মগ' নামেও পরিচিত।
মারমা নৃগোষ্ঠী বাংলাদেশের একটি অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী, যাদের অধিকাংশই পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে বসবাস করে। সংখ্যার দিক থেকে মারমারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের - দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী।
২০১১ সালের আদম শুমারি অনুযায়ী বাংলাদেশে মারমা নৃগোষ্ঠীর ২,০২,৯৭৪ জন মানুষ বসবাস করেন।
মারমারা মূলত রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাস করে। তিন পার্বত্য জেলায় তাদের বসবাস পরিলক্ষিত হলেও - মূল জনগোষ্ঠীর অধিকাংশ - বান্দরবান জেলায় বসবাস করে। এর বাইরে পটুয়াখালি ও কক্সবাজার জেলাও তারা বসবাস করে।
উৎসঃ একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)

১০১.
বর্তমানে বাংলাদেশের প্রতি কিলোমিটারে কতজন মানুষ বাস করে?
  1. ক) ১০৭৭
  2. খ) ১০৮৭
  3. গ) ১১০৩
  4. ঘ) ১১০৯
সঠিক উত্তর:
গ) ১১০৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১০৩
ব্যাখ্যা
২০১৯ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৩৭ লাখ, জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭% ও জনসংখ্যার ঘনত্ব ১১০৩ জন/ কি.মি।
১০২.
বর্তমানে বাংলাদেশে কত বছরের জন্য মুদ্রানীতি প্রণয়ন করা হয়?
  1. ক) ১ বছর
  2. খ) ৬ মাস
  3. গ) ২ বছর
  4. ঘ) ৫ বছর
সঠিক উত্তর:
ক) ১ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ বছর
ব্যাখ্যা

বাংলাদেশ ব্যাংক ২০১৯-২০২০ অর্থবছর থেকে ১ বছর মেয়াদী মুদ্রানীতি গ্রহণ করেছে।
এর পূর্বে ২০০৬ সাল থেকে বাংলাদেশ ব্যাংক বছরে দুটো মুদ্রানীতি ঘোষণা করে আসছিল।
সূত্র: দৈনিক প্রথম আলো আর্কাইভ

১০৩.
বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ মামলার রায় হয় -
  1. ক) ২০১০ সালের ২৪ মার্চ
  2. খ) ২০১২ সালের ১৪ মার্চ
  3. গ) ২০১২ সালের ৭ জুলাই
  4. ঘ) ২০১৪ সালের ৭ জুলাই
সঠিক উত্তর:
খ) ২০১২ সালের ১৪ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০১২ সালের ১৪ মার্চ
ব্যাখ্যা

বাংলাদেশ - মিয়ানমার সমুদ্রসীমার বিরোধ সংক্রান্ত রায় হয় - ২০১২ সালের ১৪ মার্চ আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক ট্রাইবুনাল - ইটলস্‌ থেকে।
অন্যদিকে, ভারতের সাথে সমুদ্রসীমা নিয়ে বিরোধ মামলার রায় হয় - ২০১৪ সালের ৭ জুলাই স্থায়ী সালিশী আদালত থেকে।

১০৪.
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোন ক্রিকেটার একই ম্যাচে হ্যাট্রিক ও সেঞ্চুরি করার বিশ্ব রেকর্ড করেন?
  1. ক) সাকিব আল হাসান
  2. খ) আবুল হাসান রাজু
  3. গ) সোহাগ গাজী
  4. ঘ) অলক কাপালী
সঠিক উত্তর:
গ) সোহাগ গাজী
উত্তর
সঠিক উত্তর:
গ) সোহাগ গাজী
ব্যাখ্যা

বাংলাদেশের খেলোয়াড় সোহাগ গাজী ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একই টেস্টে হ্যাট্রিক সহ ৬ উইকেট ও সেঞ্চুরি করার রেকর্ড করেন।
উল্লেখ্য, সোহাগ গাজী বিশ্বের টেস্টসহ যেকোন ধরনের ক্রিকেটে এই ধরনের কৃতিত্ব দেখানো প্রথম খেলোয়াড়।

১০৫.
বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংক্রান্ত ধারা কয়টি?
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ১৮টি
  4. ঘ) ১৯টি
সঠিক উত্তর:
গ) ১৮টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮টি
ব্যাখ্যা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ২য় অধ্যায়ের ৮ম অনুচ্ছেদ থেকে ২৫তম অনুচ্ছেদ পর্যন্ত রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো বর্ণিত হয়েছে।
জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই চারটি বিষয়কে রাষ্ট্রের স্তম্ভ বা মৌলিক আদর্শ হিসেবে অভিহিত করা হয়েছে।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পেীরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)

১০৬.
দেশের নির্বাহী ক্ষমতা ন্যস্ত থাকে কার উপর?
  1. ক) রাষ্ট্রপতি
  2. খ) প্রধানমন্ত্রী
  3. গ) সংসদ
  4. ঘ) আদালত
সঠিক উত্তর:
খ) প্রধানমন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রধানমন্ত্রী
ব্যাখ্যা

বাংলাদেশের শাসন বিভাগঃ
রাষ্ট্রপতি : শাসন বিভাগের কার্যক্রম মহামান্য রাষ্ট্রপতির নামে সম্পন্ন হয়। সংসদীয় সরকার পদ্ধতি চালুথাকায় রাষ্ট্রপতি প্রকৃত অর্থে নামমাত্র শাসক। রাষ্ট্রের প্রকৃত প্রশাসনিক ক্ষমতা সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রীর উপর ন্যস্ত থাকে। তবে রাষ্ট্রের প্রধান হিসাবে রাষ্ট্রপতি সর্বাধিনায়কের দায়িত্ব পালন করে থাকেন। রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদের সংখ্যাগরিষ্ঠ ভোটের দ্বারা। এই সংসদই যে কোন বড় ধরনের ব্যর্থতার জন্য রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যূত করতে পারে। রাষ্ট্রপতি মূলতঃ অলঙ্কারিক দায়িত্ব পালন করে থাকেন। সংসদীয় প্রথা অনুযায়ী তাঁকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হয়।
প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ :
সংবিধানের দ্বাদশ সংশোধনী গ্রহণের ফলে বাংলাদেশে যে নির্বাহীর উদ্ভব ঘটে তা হল সংসদীয় নির্বাহী। এখানে প্রধানমন্ত্রীর প্রাধান্য নিশ্চিত করার জন্য নানাবিধ ব্যবস্থা সংবিধানভক্তূ হয়। এই ব্যবস্থায় প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত ও অনুেমাদিত না হলে কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন না। প্রকৃতপক্ষে, সরকার প্রধান হিসেবে বাংলাদেশের বর্তমান নির্বাহী ক্ষমতা মূলত: প্রধানমন্ত্রীর ওপরই ন্যস্ত রয়েছে। প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের প্রধান থাকেন। মন্ত্রিপরিষদ তার সকল কর্মকান্ডের জন্য প্রধানমন্ত্রীর নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে। কেননা, প্রধানমন্ত্রী হলেন সংসদ নেতা।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পেীরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)

১০৭.
নিচের কোনটি স্থানীয় সরকারের অংশ নয়?
  1. ক) ইউনিয়ন পরিষদ
  2. খ) উপজেলা প্রশাসন
  3. গ) জেলা পরিষদ
  4. ঘ) সবপগুলোই অংশ
সঠিক উত্তর:
খ) উপজেলা প্রশাসন
উত্তর
সঠিক উত্তর:
খ) উপজেলা প্রশাসন
ব্যাখ্যা

বাংলাদেশে বর্তমানে তিন স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে। যথাঃ
- ইউনিয়ন পরিষদ,
- থানা/উপজেলা পরিষদ এবং
- জেলা পরিষদ।
উপজেলা প্রশাসন 'স্থানীয় প্রশাসনের' অংশ।
উপজেলা পরিষদের প্রধান - চেয়ারম্যান; অন্যদিকে, উপজেলা প্রশাসনের প্রধান - উপজেলা নির্বাহী অফিসার।
উৎসঃ পৌরনীতি ও নাগরিকতাঃনবম দশম শ্রেণী

বাংলাদেশের "স্থানীয় প্রশাসন" একটি প্রশাসনিক ব্যবস্থা যা সরকারের বেতনভুক্ত কর্মকর্তা ও কর্মচারী দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশের স্থানীয় প্রশাসনিক কাঠামো ৩টি স্তরে বিভক্ত যার সর্বনিম্ন স্তর হলো উপজেলা প্রশাসন। এর উপরের দুটি স্তর নিম্নক্রমে জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসন। সুত্রঃ বোর্ড বই।

অর্থাৎ,
স্থানীয় প্রশাসনের সর্বনিম্ন স্তর - উপজেলা প্রশাসন
স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর - ইউনিয়ন পরিষদ

১০৮.
বাংলাদেশ আওয়ামীলীগের দ্বিতীয় সভাপতি কে ছিলেন?
  1. ক) মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ
  2. খ) অধ্যাপক ইউসুফ আলী
  3. গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  4. ঘ) এ.এইচ.এম কামারুজ্জামান
সঠিক উত্তর:
ক) মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ
উত্তর
সঠিক উত্তর:
ক) মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ
ব্যাখ্যা

আওয়ামী লীগের সভাপতিরা:
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সেল (সিআরআই) সূত্রে জানা যায়,
- দলের প্রথম সভাপতি ছিলেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী। তিনি ১৯৪৯ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত চারটি কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন।
- এরপর ওই বছর একটি বিশেষ কাউন্সিলে ভারপ্রাপ্ত সভাপতি হন আবদুর রশিদ তর্কবাগীশ। ১৯৬৪ সালে দলের পঞ্চম কাউন্সিলে তিনি সভাপতি নির্বাচিত হন। সভাপতি পদে ছিলেন ১৯৬৬ সাল পর্যন্ত।
- ওই বছর ষষ্ঠ কাউন্সিলে দলের সভাপতি হন শেখ মুজিবুর রহমান। তিনি ১৯৭৪ সাল পর্যন্ত সভাপতি পদে ছিলেন।
- ১৯৭৪ সালে দশম কাউন্সিলে সভাপতি হন এ এইচ এম কামরুজ্জামান। ১৯৭৫ সালে ঘাতকের গুলিতে কেন্দ্রীয় কারাগারে নিহত হন তিনি।
- এরপর ১৯৭৮ সালে কাউন্সিলে সভাপতি হন আবদুল মালেক। তিনি ১৯৮১ সাল পর্যন্ত ছিলেন।
- ১৯৮১ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৫ বছরের বেশি সময় ধরে দলের সভাপতি পদে আছেন শেখ হাসিনা। দলের ১৩তম কাউন্সিলে তিনি প্রথম সভাপতি হন। সর্বশেষ ২০তম কাউন্সিলেও তিনি একই পদে নির্বাচিত হয়েছেন।
উৎসঃ প্রথম আলো আর্কাইভ

১০৯.
চাপসৃষ্টিকারী গোষ্ঠীসমূহকে Almond ও Powel কয়টি শ্রেণীতে বিভক্ত করেছেন?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
গ) ৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪
ব্যাখ্যা

চাপসৃষ্টিকারী গোষ্ঠীসমূহকে Almond ও Powel চারটি শ্রেণীতে বিভক্ত করেছেন। সেগুলো হল-
1. institutional interest group
2. Anomic interest group
3. Associational interest group.
4. Non-associational interest group.

১১০.
নিচের কোনটি নদী তীরবর্তী সভ্যতা নয়?
  1. ক) মেসোপটেমীয় সভ্যতা
  2. খ) চৈনিক সভ্যতা
  3. গ) গ্রীক সভ্যতা
  4. ঘ) সিন্ধু সভ্যতা
সঠিক উত্তর:
গ) গ্রীক সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
গ) গ্রীক সভ্যতা
ব্যাখ্যা

নদী তীরবর্তী সভ্যতা সমূহঃ
মিশরীয় সভ্যতা - নীলনদ
সিন্ধু সভ্যতা - সিন্ধু নদী
চৈনিক সভ্যতা - হোয়াংহো নদী
মেসোপটেমীয় সভ্যতা - টাইগ্রিস ও ইউফ্রেটিস (দজলা ও ফোরাত) নদী
সমুদ্র তীরবর্তী সভ্যতা সমূহঃ
গ্রীক সভ্যতা - ভূমধ্যসাগর
রোমান সভ্যতা - ভূমধ্যসাগর
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর সমাজ বিজ্ঞান ১ম পত্র বই (উন্মুক্ত)।

১১১.
রাশিয়ার গৃহযুদ্ধের সময়কাল কোনটি?
  1. ক) ১৯১৭-১৯২১ সাল
  2. খ) ১৯১৭-১৯১৮ সাল
  3. গ) ১৯১৮-১৯২২ সাল
  4. ঘ) ১৯১৮-১৯২০ সাল
সঠিক উত্তর:
গ) ১৯১৮-১৯২২ সাল
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯১৮-১৯২২ সাল
ব্যাখ্যা

➣ রুশ বিপ্লবের ফলে ১৯১৮ সালে রাশিয়ায় রাজতন্ত্রের অবসান হয়; পোল্যান্ড ও ফিনল্যান্ড সহ বলকান অনেকগুলো রাষ্ট্র স্বাধীন হয় এবং বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র (Russian Soviet Federative Socialist Republic) প্রতিষ্ঠিত হয়। ১৯১৮ - ২২ সাল পর্যন্ত লেনিনের নিয়ন্ত্রিত 'রেড আর্মি' ও 'হোয়াইট রাশিয়ান' (anti-communists) দের মধ্যে গৃহযুদ্ধ সংঘটিত হয়। এতে রেড আর্মি বিজয়ী হয়ে সমাজতন্ত্রের ভিত মজবুত করে।
১৯২২ সালে যুদ্ধে জয়ী হয়ে লেনিন 'সোভিয়েত ইউনিয়ন' (Union of Soviet Socialist Republics - USSR) গঠন করেন। রাশিয়ার গৃহযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র হোয়াইট রাশিয়ানদের সহযোগীতা করেছিলো এবং তখন থেকেই মূলত 'স্নায়ুযুদ্ধ' (Coldwar) - এর সূত্রপাত হয়।
উৎসঃ Live MCQ Content (upcoming)

১১২.
“Bay of Pigs” কোন দেশের রাজনীতির সাথে জড়িত?
  1. ক) মেক্সিকো
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) ভিয়েতনাম
  4. ঘ) কিউবা
সঠিক উত্তর:
ঘ) কিউবা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কিউবা
ব্যাখ্যা

⇒ ১৯৬০ সালে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় ফিদেল ক্যাস্ত্রো কিউবায় সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। ১৯৬১ সালে যুক্তরাষ্ট্র কিউবার সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছেদ করে। দীর্ঘ ৫৪ বছর পর ২০১৫ সালে আবার কিউবা - যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়।
⇒ ১৯৬১ সালে যুক্তরাষ্ট্রের মদদে কিউবার বিপ্লবের পর পালিয়ে যাওয়াদের মাধ্যমে ফিদেল ক্যাস্ত্রোকে উচ্ছেদ করার জন্য এক অভিযান পরিচালিত হয় যা ''Bay of Pigs'' নামে পরিচিত।
⇒ ১৯৬২ সালে কিউবায় সোভিয়েত মিসাইল স্থাপনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারমাণবিক যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয় যা ''কিউবার মিসাইল সঙ্কট'' (Cuban missile crisis) নামে পরিচিত।
উৎসঃ Live MCQ Content (upcoming)

১১৩.
হানুকা (Hanukkah) - কোন ধর্মালম্বীদের উৎসব?
  1. ক) ইসলাম
  2. খ) খ্রিস্টান
  3. গ) ইহুদী
  4. ঘ) শিখ
সঠিক উত্তর:
গ) ইহুদী
উত্তর
সঠিক উত্তর:
গ) ইহুদী
ব্যাখ্যা

➣ খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীদে Seleucid Empire এর শাসনাধীন থাকা অবস্থায় বিশৃঙ্খলার সুযোগে Judas Maccabeus - এর নেতৃত্বে ইহুদীরা সংঘবদ্ধ হয়ে বিদ্রোহ করে এবং জেরুজালেম দখল করে নেয়। তাদের এই বিজয়কে স্মরণীয় করে রাখতে ইহুদীরা 'হানুকা' (Hanukkah) উৎসব পালন করে।
উৎসঃ Live MCQ Content (upcoming)

১১৪.
নিচের কোনটি নিরস্ত্রীকরণ সংক্রান্ত চুক্তি?
  1. ক) Warsaw Pact
  2. খ) NPT
  3. গ) SEATO
  4. ঘ) NATO
সঠিক উত্তর:
খ) NPT
উত্তর
সঠিক উত্তর:
খ) NPT
ব্যাখ্যা

- North-Atlantic Treaty Organization (NATO) - যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী দেশগুলোর প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত জোট।
- Warsaw Pact - সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলোর নিরাপত্তা চুক্তি। (বর্তমানে বিলুপ্ত)
- Southeast Asia Treaty Organization (SEATO) - দক্ষিন-পূর্ব এশিয়ায় সমাজতন্ত্র বিরোধী নিরাপত্তা চুক্তি। (বর্তমানে বিলুপ্ত)
অন্যদিকে, Treaty on the Non-Proliferation of Nuclear Weapons (NPT) চুক্তিটি পারমাণবিক অস্ত্রের বিস্তাররোধী একটি চুক্তি।
উৎসঃ Live MCQ Content (upcoming)

১১৫.
যুক্তরাষ্ট্র কোন অঙ্গরাজ্যটি স্পেনের কাছ থেকে পেয়েছিলো?
  1. ক) লুইজিয়ানা
  2. খ) ফ্লোরিডা
  3. গ) টেক্সাস
  4. ঘ) ক্যালিফোর্নিয়া
সঠিক উত্তর:
খ) ফ্লোরিডা
উত্তর
সঠিক উত্তর:
খ) ফ্লোরিডা
ব্যাখ্যা

➣ ১৮০৩ সালে ফ্রান্স ‘লুইসিয়ানা’ স্টেট যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দেয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ১৮১৯ সালে স্পেনের কাছ থেকে ‘ফ্লোরিডা’, ১৮৪৮ সালে মেক্সিকোর কাছ থেকে ‘টেক্সাস’ ও ‘নিউ মেক্সিকো’ অঙ্গরাজ্য অধিগ্রহন করে এবং ১৮৬৭ সালে রাশিয়ার কাছ থেকে ‘আলাস্কা’ কিনে নেয়।
উৎসঃ Live MCQ Content (upcoming)

১১৬.
২০১৭ সালে চীন শ্রীলঙ্কার কোন সমুদ্র বন্দরটি ৯৯ বছরের জন্য লিজ নিয়েছে?
  1. ক) কাঙ্কেসান্থুরাই বন্দর
  2. খ) গল সমুদ্র বন্দর
  3. গ) কলম্বো বন্দর
  4. ঘ) হাম্বানটোটা বন্দর
সঠিক উত্তর:
ঘ) হাম্বানটোটা বন্দর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হাম্বানটোটা বন্দর
ব্যাখ্যা
৯ ডিসেম্বর, ২০১৭ সালে হাম্বানটোটা বিমানবন্দরটি শ্রীলংকা ৯৯ বছরের ইজারায় চীনের কাছে হস্তান্তর করে।
প্রথম আলো আর্কাইভ।
১১৭.
তুরস্ককে ‘প্রজাতন্ত্র’ ঘোষনা করা হয় কত সালে?
  1. ক) ১৯১৮
  2. খ) ১৯২০
  3. গ) ১৯২৩
  4. ঘ) ১৯২৫
সঠিক উত্তর:
গ) ১৯২৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯২৩
ব্যাখ্যা

➣ প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক অটোমান শাসনের অধীনে অক্ষশক্তির হয়ে যুদ্ধে অংশ নেয়। যুদ্ধে অক্ষশক্তি পরাজিত হলে ১৯১৯ সাল থেকে তুরস্কের জাতীয় বীর মোস্তফা কামাল পাশার নেতৃত্বে জাতীয়তাবাদী আন্দোলনের সূত্রপাত হয়। শেষ পর্যন্ত ১৯২৩ সালের ২৯ অক্টোবর তুরস্ককে প্রজাতন্ত্র (Republic of Turkey) ঘোষণা করা হয় এবং মোস্তফা কামাল পাশা দেশটির প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন (১৯২৩ - ১৯৩৮)। তার উপাধি - ‘আতার্তুক’ বা ‘তুরস্কের জাতির পিতা’।
উৎসঃ Live MCQ Content (upcoming)

১১৮.
দক্ষিণ-পূর্ব এশিয়ায় ‘ডমিনো তত্ত্ব” প্রয়োগ করেছিলেন কোন মার্কিন প্রেসিডেন্ট?
  1. ক) হ্যারি এস. ট্রুম্যান
  2. খ) ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
  3. গ) জন এফ. কেনেডি
  4. ঘ) রিচার্ড নিক্সন
সঠিক উত্তর:
খ) ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
উত্তর
সঠিক উত্তর:
খ) ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
ব্যাখ্যা

স্নায়ুযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্র যে কয়েকটি পররাষ্ট্র নীতি গ্রহন করেছিল, তার মধ্যে ''ডমিনো তত্ত্ব'' অন্যতম।
কোনো একটি রাষ্ট্রে যদি সাম্যবাদীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সাম্যবাদীদের দখলে চলে যাবে। সাম্যবাদের প্রসার ঠেকানো ছিল ডমিনো তত্ত্বের মূল কথা।
দক্ষিণ পূর্ব এশিয়ায় ''ভিয়েতনাম যুদ্ধ'' ও স্নায়ুযুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র এই ডমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান এই তত্ত্বের উদ্যোক্তা হলেও তার পরবর্তী প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার প্রথম এই অঞ্চলে প্রয়োগ করেন।
উৎসঃ History.com

১১৯.
ভারতের বর্তমানে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ৯
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
খ) ৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮
ব্যাখ্যা

ভারতের বর্তমান রাজ্য সংখ্যা ২৮ টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল ৮টি।
২৬ জানুয়ারি ২০২০ থেকে থেকে 'দমন ও দিউ' এবং 'দাদরা ও নগর হাভেলি' একটাই কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গণ্য হবে।
বর্তমানে ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলগুলো হলঃ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, চন্ডীগড়, 'দাদরা ও নগর হাভেলি এবং দামান ও দিউ', রাজধানী দিল্লি, 'জম্মু ও কাশ্মীর', লক্ষদ্বীপ, লাদাখ এবং পুডুচেরি।
---------
এর আগে, ৩১ অক্টোবর ২০১৯ এ 'জম্মু ও কাশ্মীর' এবং 'লাদাখ' নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের যাত্রা শুরু করে। তখন ভারতের এখন রাজ্য সংখ্যা হয় ২৮টি এবং কেন্দ্রশাসিত অঞ্চল ছিল ৯টি। বর্তমানে, উপরের দুটি অঞ্চল এক হয়ে যাওয়াতে ৮টি হয়ে গেল।
সুত্রঃ ভারতের সরকারি সাইট (knowindia.gov.in)

১২০.
উৎপত্তিস্থল চীনের বাহিরে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় কোন দেশে?
  1. ক) ফ্রান্স
  2. খ) ইতালি
  3. গ) দক্ষিণ কোরিয়া
  4. ঘ) থাইল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) থাইল্যান্ড
ব্যাখ্যা

৩১ ডিসেম্বর ২০১৯ চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে করোনা ভাইরাস বিষয়ে সতর্ক করে। ১১ জানুয়ারী উহানে প্রথম করোনা রোগী মারা যায়।
১৩ জানুয়ারী চীনের বাহিরে - থাইল্যান্ডে সর্বপ্রথম করোনা আক্রান্ত রোগী চিহ্নিত হয়। এই রোগী উহান থেকে থাইল্যান্ডে এসেছিল।
১৬ জানুয়ারী জাপানে করোনা রোগী শনাক্ত। ২ ফেব্রুয়ারী চীনের বাহিরে ফিলিপাইনে প্রথম করোনা রোগী মারা যায়। এই রোগীও উহান থেকে ফিলিপাইন গিয়েছিলো।
বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ।
সূত্রঃ আল জাজিরা

১২১.
“মানাত” (Manat) - কোন দেশের মুদ্রার নাম?
  1. ক) মরিশাস
  2. খ) আজারবাইজান
  3. গ) বাহরাইন
  4. ঘ) ব্রুনেই
সঠিক উত্তর:
খ) আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
খ) আজারবাইজান
ব্যাখ্যা

দেশের নাম - আজারবাইজান
রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম - Republic of Azerbaijan
রাজধানী - বাকু
মুদ্রার নাম - মানাত (Manat)
রাষ্ট্রীয় ভাষা - আজারবাইজানি
সংসদের নাম - National Assembly/Milli Majlis
অন্যদিকে,
মরিশাসের মুদ্রার নাম - রূপী, বাহরাইনের মুদ্রার নাম - দিনার ও ব্রুনাই এর মুদ্রার নাম - ব্রুনেই ডলার।
উৎসঃ Live MCQ content (Upcoming)

১২২.
কোন দিনটিকে ‘বিশ্ব ধরিত্রী দিবস’ হিসাবে পালন করা হয়?
  1. ক) ১১ জুলাই
  2. খ) ২২ এপ্রিল
  3. গ) ৫ জুন
  4. ঘ) ৩১ মে
সঠিক উত্তর:
খ) ২২ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
খ) ২২ এপ্রিল
ব্যাখ্যা

প্রতি বছর ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয়।
১৯৭০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম দিবসটি পালিত হয়। ১৯৭০ সালের এই দিনে পরিবেশ সংরক্ষণ এবং বাসযোগ্য বা নিরাপদ পৃথিবীর দাবীতে প্রায় ২০ লক্ষ মার্কিন জনগণ রাস্তায় নেমে আসে যা ১৯৭২ সালের ৫ জুন UNEP প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১৯৯০ সাল থেকে ধরিত্রী দিবস বিশ্বব্যাপী পালিত হতে শুরু করে যা ১৯৯২ সালে ধরিত্রী সম্মেলন আয়োজনের প্রেক্ষাপট তৈরিতে কাজ করে।
সূত্র: EARTHDAY.ORG ওয়েবসাইট

১২৩.
বৈশ্বিক উষ্ণতা রোধ বিষয়ক চুক্তি কোনটি?
  1. ক) কার্টাগেনা প্রটোকল
  2. খ) কিয়েটো প্রটোকল
  3. গ) মন্ট্রিল প্রটোকল
  4. ঘ) ভিয়েনা কনভেনশন
সঠিক উত্তর:
খ) কিয়েটো প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
খ) কিয়েটো প্রটোকল
ব্যাখ্যা

পরিবেশ বিষয়ক বিভিন্ন চুক্তির বিষয়বস্তুঃ
- মন্ট্রিল প্রটোকল -- ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক ক্ষতিকর পদার্থ সীমিতকরণ।
- ভিয়েনা কনভেনশন -- ওজোন স্তরের সুরক্ষা।
- কিয়েটো প্রটোকল -- গ্রিণ হাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ।
- বাসেল কনভেনশন -- ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক
- কার্টাগেনা প্রটোকল -- জীববৈচিত্র্য সুরক্ষা বিষয়ক
Source: Britannica.com

১২৪.
Conference of Parties (CoP) - এর প্রথম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিলো?
  1. ক) রিও ডি জেনেরিও, ব্রাজিল
  2. খ) জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রকা
  3. গ) বার্লিন, জার্মানি
  4. ঘ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
গ) বার্লিন, জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
গ) বার্লিন, জার্মানি
ব্যাখ্যা

১৯৯২ সালের ৯ মে জাতিসংঘ সদর দপ্তরে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহিত হয়। একই বছরের ৪ থেকে ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে এটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয় যা ২১ মার্চ ১৯৯৪ কার্যকর হয়। এতে ১৯৭ টি দেশ ও সংস্থা স্বাক্ষর করে।
UNFCC এর বাস্তবায়ন ও পর্যালোচনার জন্যে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর UNFCCC তার উদ্যোগে Conference of Parties (CoP) এর আয়োজন করে আসছে। ১৯৯৫ সালের মার্চ মাসে জার্মানির বার্লিনে প্রথম Conference of Parties (CoP) এর আয়োজন করা হয়। এতে UNFCCC তে স্বাক্ষরকারী পক্ষসমূহ অংশ নেয়।
সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরে স্পেনের মাদ্রিদে CoP-25 অনুষ্ঠিত হয়। পরবতী CoP-26 ২০২০ সালের নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে হওয়ার কথা থাকলেও COVID-19 এর কারণে তা স্থগিত করা হয়েছে। CoP-26 ইতালি ও যুক্তরাজ্যের যৌথ আয়োজনে ২০২১ সালে একই শহরে অনুষ্ঠিত হবে। UNFCCC এর সদরদপ্তর জার্মানির বন শহরে অবস্থিত।
সূত্রঃ UNFCCC ওয়েবসাইট

১২৫.
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) - এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ক) ৪৪
  2. খ) ৪৯
  3. গ) ৬৬
  4. ঘ) ৬৮
সঠিক উত্তর:
ঘ) ৬৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬৮
ব্যাখ্যা

এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) সম্পর্কে,
প্রতিষ্ঠাঃ ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে
প্রতিষ্ঠার স্থানঃ ম্যানিলা, ফিলিপাইন
সদস্য সংখ্যাঃ ৬৮টি দেশ (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৯টি দেশ আর বাকি ১৯টি দেশ বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে)
প্রতিষ্ঠাকালীন সদস্যঃ ৩১টি দেশ
সদর দপ্তরঃ মান্দালুইয়ং সিটি, ম্যানিলা, ফিলিপাইন
উৎসঃ Live MCQ content (upcoming)

১২৬.
‘World Development Report’ (WDR) - প্রকাশ করে নিচের কোন অর্থনৈতিক সংস্থা?
  1. ক) IMF
  2. খ) IBRD
  3. গ) IDA
  4. ঘ) UNCTAD
সঠিক উত্তর:
খ) IBRD
উত্তর
সঠিক উত্তর:
খ) IBRD
ব্যাখ্যা

IBRD এর পূর্ণরূপ International Bank for Reconstruction and Development। বিশ্বব্যাংক কর্তৃক পরিচালিত এই আর্থিক প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে বড় উন্নয়ন ব্যাংক। দারিদ্র্য দূরীকরণ ও উন্নয়ন সহযোগী হিসাবে বিশ্বের দরিদ্র্য ও উন্নয়নশীল দেশ সমূহকে ঋণ, আর্থিক ও উন্নয়ন বিষয়ে পরামর্শ, আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে সহায়তা প্রদান করে থাকে। IBRD বিশ্বব্যাংক গ্রুপের প্রধান সংস্থা। জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে ১৫ নভেম্বর, ১৯৪৭ সালে।
প্রতিষ্ঠাঃ ৪ জুলাই, ১৯৪৪ সাল
প্রতিষ্ঠার স্থানঃ নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
সদস্য সংখ্যাঃ ১৮৯টি দেশ
প্রতিষ্ঠাকালীন সম্মেলনঃ Bretton Woods Conference
সদর দপ্তরঃ ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র
➣ IBRD পরিচালিত হয় বিশ্বব্যাংকের Board of Governors দ্বারা। IBRD - ১৯৫৯ সাল থেকে ঋণ প্রদানের ক্ষেত্রে triple-A rating পদ্ধতি অবলম্বন করে আসছে।
➣ বর্তমান প্রধান (প্রেসিডেন্ট) - David Robert Malpass (৯ এপ্রিল, ২০১৯ - বর্তমান)।
➣ বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IBRD এর সদস্যপদ লাভ করে।
➣ IBRD ১৯৭৮ সাল থেকে প্রতিবছর ‘World Development Report’ (WDR) প্রকাশ করে থাকে।
উৎসঃ Live MCQ content (upcoming)

১২৭.
বিশ্ব মেধাস্বত্ব সংস্থা (WIPO) - এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) স্টকহোম
  2. খ) প্যারিস
  3. গ) জেনেভা
  4. ঘ) নিউইয়র্ক
সঠিক উত্তর:
গ) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
গ) জেনেভা
ব্যাখ্যা

WIPO এর পূর্ণরূপ World Intellectual Property Organization বা বিশ্ব মেধাস্বত্ব সংস্থা। বিশ্বের সকল দেশের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ ও কার্যকর মেধাস্বত্ব পদ্ধতির (IP system) উন্নয়ন করা - এই সংস্থার মূল লক্ষ্য। এই সংস্থার উদ্ভাবিত পদ্ধতি কার্যকরের মাধ্যমে বিশ্বের সকল দেশের আর্থ -সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য এটি কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি মেধাস্বত্ব সেবা, পলিসি নির্ধারণ, পলিসির বাস্তবায়ন, তথ্য প্রদান ও সহোযোগীতার মাধ্যমে এর সদস্য দেশ সমূহের মেধাস্বত্বের বিকাশে অনন্য ভূমিকা পালন করছে। এই সংস্থার কার্যকর পদক্ষেপের ফলেই ব্যবসায় ও শিল্প প্রতিষ্ঠান সমূহ সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন পন্য ও সেবা উদ্ভাবনের প্রয়াস পায়। মেধাস্বত্ব রক্ষার জন্য এই সংস্থা নতুন উদ্ভাবিত পণ্য বা সেবার প্যাটেন্ট বা ট্রেডমার্ক ইত্যাদি নির্ধারণ করে থাকে।
বক্সঃ
প্রতিষ্ঠাঃ ১৪ জুলাই, ১৯৬৭ সাল
প্রতিষ্ঠার স্থানঃ স্টকহোম, সুইডেন
সদস্য সংখ্যাঃ ১৯৩টি পূর্ণাঙ্গ সদস্য দেশ ও ৪টি স্থায়ী পর্যবেক্ষক দেশ
প্রতিষ্ঠাকালীন চুক্তিঃ The WIPO Convention
সদর দপ্তরঃ জেনেভা, সুইজারল্যান্ড
উৎসঃ Live MCQ content (upcoming)

১২৮.
মিয়ানমারের সাথে নিচের কোন জেলাটির সীমান্ত নেই?
  1. ক) রাঙ্গামাটি
  2. খ) খাগড়াছড়ি
  3. গ) বান্দরবান
  4. ঘ) কক্সবাজার
সঠিক উত্তর:
খ) খাগড়াছড়ি
উত্তর
সঠিক উত্তর:
খ) খাগড়াছড়ি
ব্যাখ্যা

বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট ৩২টি। তার মধ্যে -
- ভারতের সাথে ৩০টি জেলার এবং
- মিয়ানমারের সাথে ৩টি (কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান) জেলার সীমান্ত রয়েছে।
রাঙ্গামাটি একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার ২টি দেশের সাথেই সীমান্ত রয়েছে।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ

১২৯.
বাংলাদেশে প্রথম কত সালে কয়লা খনি পাওয়া যায়?
  1. ক) ১৯৭৭
  2. খ) ১৯৮৫
  3. গ) ১৯৮৭
  4. ঘ) ১৯৯৪
সঠিক উত্তর:
খ) ১৯৮৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৮৫
ব্যাখ্যা

স্বাধীনতার পর ১৯৭২ সালে গঠিত ''বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর বা জি.এস.বি'' -
- ১৯৮৫ সালে দিনাজপুর জেলার বড়পুকুরিয়াতে,
- ১৯৮৯ সালে রংপুর জেলার খালাশপীর নামক স্থানে এবং
- ১৯৯৫ সালে দিনাজপুরের দীঘিপাড়াতে পার্মিয়ান যুগের গন্ডোয়ানা কয়লাক্ষেত্র আবিষ্কার করে।
বড়পুকুরিয়া কয়লা অববাহিকায় ১৯৮৫ সাল থেকে ১৯৮৭ সালের মধ্যে জি.এস.বি ৭টি উত্তোলন কূপ (drill holes) খনন করতে সক্ষম হয়। জি.এস.বি এ কয়লাক্ষেত্রের মজুত, গুরুত্ব ও বিস্তার নির্ণয় করতেও সমর্থ হয়।
বাংলাদেশে এ পর্যন্ত ৫টি কয়লা ক্ষেত্র আবিস্কৃত হয়েছে। আবিস্কৃত ৫টি কয়লা ক্ষেত্রে কয়লার মোট মজুদের পরিমাণ আনুমানিক ৩৩০০ মিলিয়ন টন।
বিদ্যুৎ উৎপাদন ও ইট ভাটায় জ্বালানি হিসাবে কয়লার ব্যবহার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো কর্তৃক বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল)-এর অনুকূলে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় কয়লা উত্তোলনের জন্য ১৯৯৪ সালে খনি ইজারা মঞ্জুর করা হয়।
উৎসঃ বাংলাপিডিয়া ও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়।

১৩০.
বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন খাতে?
  1. ক) সার উৎপাদনে
  2. খ) শিল্প কারখানায়
  3. গ) বিদ্যুৎ উৎপাদনে
  4. ঘ) গৃহস্থালিতে ব্যবহার
সঠিক উত্তর:
গ) বিদ্যুৎ উৎপাদনে
উত্তর
সঠিক উত্তর:
গ) বিদ্যুৎ উৎপাদনে
ব্যাখ্যা

পেট্রোবাংলার হিসাব মতে, বাংলাদেশের উৎপাদিত গ্যাসের মধ্যে-
- ৩৯৮.৬ বিলিয়ন ঘনফুট বিদ্যুৎ উৎপাদনে
- ১৬৬.৬ বিলিয়ন ঘনফুট শিল্পকারখানায়,
- ১৬০.৫ বিলিয়ন ঘনফুট ক্যাপ্টিভে ও
- ৪৩ বিলিয়ন ঘনফুট সারকারখানায় ব্যবহৃত হয়।
উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।

১৩১.
বাংলাদেশে কোন সময়ে “কাল বৈশাখী” ঝড় হয়?
  1. ক) মার্চ-এপ্রিল মাসে
  2. খ) এপ্রিল-মে মাসে
  3. গ) মে-জুন মাসে
  4. ঘ) এপ্রিল-জুন মাসে
সঠিক উত্তর:
খ) এপ্রিল-মে মাসে
উত্তর
সঠিক উত্তর:
খ) এপ্রিল-মে মাসে
ব্যাখ্যা

কালবৈশাখী (Nor’wester) এক ধরনের বজ্রঝড় (thunderstorm), যা সচরাচর এপ্রিল-মে (বৈশাখ) মাসে উত্তর-পশ্চিম দিক থেকে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়। স্থানীয়ভাবে এ বজ্রঝঞ্ঝা ''কালবৈশাখী'' নামেই অধিক সুপরিচিত। 'কাল' শব্দের অর্থ ঋতু (season), আবার কালো বর্ণকেও বোঝানো হয়ে থাকে।
কালবৈশাখীকে বায়ুপুঞ্জ বজ্রঝড় (air mass thunderstorm) অথবা পরিচলনগত বজ্রঝড় (convective thunderstorm) নামেও আখ্যায়িত করা যায়।
বাংলাদেশে কালবৈশাখী সৃষ্টির প্রধান কারণ হচ্ছে দেশের দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা উষ্ণ ও আর্দ্র বায়ু যা উর্ধ্বে ২ কিলোমিটার পর্যন্ত আরোহন করে থাকে এবং এ উষ্ণ ও আর্দ্র বায়ু উত্তর-পশ্চিম এবং পশ্চিম দিক থেকে আসা অপেক্ষাকৃত শীতল ও শুষ্ক বায়ুর সঙ্গে মিলিত বা মুখোমুখি হয়। উষ্ণ ও আর্দ্র বায়ু ছোটনাগপুর মালভূমিতে সৃষ্টি হয়ে পূর্বদিকে ধাবিত হয়ে বাংলাদেশের সীমায় উপস্থিত হয়। বিপরীতধর্মী ও অসম এ দু বায়ুপ্রবাহের মুখোমুখি হওয়ার ফলে প্রাক-কালবৈশাখীর সৃষ্টি হয়।
উৎসঃ বাংলাপিডিয়া

১৩২.
বাংলাদেশের কোন নদীটির সবচেয়ে বড় নদী-বিধৌত অঞ্চল রয়েছে?
  1. ক) পদ্মা
  2. খ) মেঘনা
  3. গ) কর্ণফুলী
  4. ঘ) ব্রহ্মপুত্র
সঠিক উত্তর:
ঘ) ব্রহ্মপুত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্রহ্মপুত্র
ব্যাখ্যা

- ব্রহ্মপুত্র নদী তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন। তিব্বতে এর নাম সংপো এবং ডিহং নামে এটা আসামের উত্তর-পূর্ব কোণ দিয়ে ভারতে প্রবেশ করেছে।
- অতঃপর ব্রহ্মপুত্র নামে পশ্চিম দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের কুড়িগ্রামের মাজহিয়ালীতে বাংলাদেশে প্রবেশ করেছে।
- পরবর্তীতে ব্রহ্মপুত্র দক্ষিণ-পূর্বে বেঁকে ভৈরব বাজারের কাছে মেঘনার সাথে মিলিত হয়েছে। এ স্থানের নাম পুরাতন ব্রহ্মপুত্র।

- ব্রহ্মপুত্র বাংলাদেশের ৫০,৫০৫ বর্গ কিলোমিটার এলাকা বিধৌত করেছে।
- ১৭৮৭ সালে তিস্তায় প্রবল বন্যার ফলে গতিপথ পরিবর্তন করে ময়মনসিংহ জেলার মধ্যে দিয়ে জোই নামে একটি ক্ষুদ্র শাখা নদীর উপর গিয়ে পড়ে।

অন্যদিকে, পদ্মা-বিধৌত অঞ্চল - ৩৪,১৮৮ বর্গকিঃমিঃ ও
মেঘনা বিধৌত অঞ্চলের পরিমাণ - ২৯,৭৮৫ বর্গকিঃমিঃ।

উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর ভূগোল(অর্থনৈতিক ভূগোল)দ্বিতীয় পত্র বই (উন্মুক্ত)।

১৩৩.
এশিয়ার কোন দেশে নিরক্ষীয় জলবায়ু বিদ্যমান?
  1. ক) ভারত
  2. খ) সিঙ্গাপুর
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
খ) সিঙ্গাপুর
উত্তর
সঠিক উত্তর:
খ) সিঙ্গাপুর
ব্যাখ্যা

নিরক্ষীয় জলবায়ুঃ
নিরক্ষরেখার আশেপাশের অঞ্চলসমূহে অত্যধিক আদ্রতার কারনে যে ভ্যাপসা গরম আবহাওয়া সারা বছরব্যাপী বিদ্যমান থাকে, তাকে নিরক্ষীয় জলবায়ু বলে।
আর পৃথিবীর যে সকল অঞ্চলে নিরক্ষীয় জলবায়ু বিদ্যমান, সে সকল অঞ্চলকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বলা হয়। প্রধানত নিরক্ষীয় রেখার উভয় পাশে ৫ ডিগ্রী অক্ষাংশের মধ্যে এই অঞ্চলের অবস্থান।
এশিয়ার কয়েকটি দেশে এই ধরনের জলবায়ু বিদ্যমান। দেশগুলো হচ্ছে - মলয়শিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, ফিলিপাইনের দক্ষিনের দ্বীপাঞ্চল।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর ভূগোল(প্রাকৃতিক ভূগোল) বই (উন্মুক্ত)।

১৩৪.
অতীতে দুর্যোগ ব্যবস্থাপনা বলতে নিচের কোনটিকে বোঝানো হতো?
  1. ক) পূর্ব প্রস্তুতি
  2. খ) দুর্যোগ প্রশমন
  3. গ) পুনরুদ্ধার
  4. ঘ) সাড়াদান
সঠিক উত্তর:
ঘ) সাড়াদান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সাড়াদান
ব্যাখ্যা

বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদানগুলো হলো:
- দুর্যোগ প্রতিরোধ,
- প্রশমন এবং
- পূর্বপ্রস্তুতি।
এছাড়া অন্যান্য উপাদানগুলোর মধ্যে রয়েছে -
সাড়াদান, পুনরুদ্ধান এবং উন্নয়ন।
- অতীতে দুর্যোগ ব্যবস্থাপনা বলতে সাড়াদানকেই বুঝানো হতো।
সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী

১৩৫.
বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশে কোন নবায়নযোগ্য শক্তি ব্যবহারের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে?
  1. ক) সমুদ্রস্রোত
  2. খ) সৌর শক্তি
  3. গ) বায়ু শক্তি
  4. ঘ) বায়োগ্যাস
সঠিক উত্তর:
খ) সৌর শক্তি
উত্তর
সঠিক উত্তর:
খ) সৌর শক্তি
ব্যাখ্যা

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির উৎসের মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে সৌর শক্তি থেকে উৎপন্ন বিদ্যুতের।
এছাড়াও রয়েছে পানি বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎ, বায়োগ্যাস, ধানের তুষ, ইক্ষুর ছোবড়া, বর্জ্য, শিল্প প্রক্রিয়ার অব্যবহৃত তাপ হতে উৎপাদিত বিদ্যুৎ ইত্যাদি।
সৌরশক্তি বা সোলার পাওয়ার: সূর্য রশ্মির আলো ও তাপ কে ব্যবহার করা হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে। এর ফটোইলেক্ট্রিক ইফেক্টকে কাজে লাগিয়ে ফটোভোল্টাইক কোষের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করার পদ্ধতি আবিষ্কৃত হয় গত শতাব্দীতে।
সূত্রঃ বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়-এর ওয়েবসাইট।

১৩৬.
সুশাসন কয়টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৬
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
খ) ৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪
ব্যাখ্যা

বর্তমান বিশ্বে একটি জনপ্রিয় ধারণা হল সুশাসন। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সুশাসন। ১৯৮৯ সালে বিশ্বব্যাংকের এক প্রতিবেদন সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করা হয়। ২০০০ সালে বিশ্বব্যাংক সুশাসনের চারটি স্তম্ভ ঘোষণা করে। এ চারটি স্তম্ভ হল−
১.দায়িত্বশীলতা,
২.স্বচ্ছতা
৩.আইনী কাঠামো ও
৪.অংশগ্রহণ।
উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই (উন্মুক্ত)।

১৩৭.
ইউএনডিপি (UNDP) - সুশাসন নিশ্চিতের জন্য কয়টি উপাদানের কথা উল্লেখ করেছেন?
  1. ক) ৪
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
ঘ) ৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯
ব্যাখ্যা

UNDP ১৯৯৭ সালে উন্নয়নশীল দেশগুলোর শাসনতান্ত্রিক পলিসির উপর গুরুত্ব আরোপ করতে গিয়ে সুশাসনের সংজ্ঞা প্রদান করে।
সংস্থাটির মতে, ''যে শাসনে আইন-শৃঙ্খলা রক্ষিত থাকে, সম্পদ ও অধিকার রক্ষার্থে বিভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়, বিনিয়োগে উৎসাহিত হয়, মৌলিক পরিকাঠামো প্রতিষ্ঠিত হয়, দরিদ্রকে সেবা প্রদান করা হয় এবং সর্বোপরি জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয় তাকে সুশাসন বলে।''
UNDP সুশাসনের ৯ টি উপাদানের উল্লেখ করে। এগুলো হলোঃ স্বচ্ছতা, আইনের শাসন, সকলের অংশগ্রহণ, সংবেদনশীলতা, সংখ্যাগরিষ্ঠ মতের প্রাধান্য, সমতা, ন্যায্যতা, জবাবদিহিতা এবং কৌশলগত লক্ষ্য।
সূত্র: UNDP Website।

১৩৮.
আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস করে নিচের কোনটি?
  1. ক) রাষ্ট্রীয় মূল্যবোধ
  2. খ) গণতন্ত্র
  3. গ) ই-গভর্নেন্স
  4. ঘ) সংবাদ মাধ্যমের স্বাধীনতা
সঠিক উত্তর:
গ) ই-গভর্নেন্স
উত্তর
সঠিক উত্তর:
গ) ই-গভর্নেন্স
ব্যাখ্যা

ই-গভর্নেন্সের উদ্দেশ্য হল - আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস করা। এর মূল বৈশিষ্ট্য হচ্ছে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সরকারের সাথে জনগণের দূরত্ব কমিয়ে আনা। সরকারের সকল সেবামূলক কর্মকান্ডকে জনগণের হাতের কাছে পৌঁছে দেয়া। এতে করে আমলাতন্ত্রের ওপর জনগণের নির্ভরতা কমে আসে।
সূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই (উন্মুক্ত)।

১৩৯.
রাজনৈতিক দর্শন সমন্ধীয় বই “Two Tracts on Government” এর লেখক কে?
  1. ক) থমাস হবস
  2. খ) মন্টেস্কু
  3. গ) জন লক
  4. ঘ) এরিস্টটল
সঠিক উত্তর:
গ) জন লক
উত্তর
সঠিক উত্তর:
গ) জন লক
ব্যাখ্যা

রাজনৈতিক দার্শনিক জন লকের লেখা কয়েকটি বইঃ
- An Essay Concerning the True Original, Extent and End of Civil Government
- An Essay Concerning Human Understanding
- A Letter Concerning Toleration
- Some Thoughts Concerning Education
- Two Tracts on Government
- Second Treatises of Governement ইত্যাদি।

১৪০.
নৈতিকতার উদ্ভব হয়েছে -
  1. ক) ধর্মীয় রীতি থেকে
  2. খ) ঐতিহ্য থেকে
  3. গ) মানব আচরণ থেকে
  4. ঘ) সবগুলো থেকে
সঠিক উত্তর:
ঘ) সবগুলো থেকে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো থেকে
ব্যাখ্যা

নৈতিকতা মূলত ব্যক্তিগত ও সামাজিক ব্যাপার।
জোনাথান হেইট এর মতে, 'ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ- তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে।'
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম পত্র) বই (উন্মুক্ত)।