পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ২৮ এপ্রিল, ২০২০সময়40 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর | (গ্রেড-১০) পদের নাম: ব্যক্তিগত কর্মকর্তা (সাধারণ) | পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ:১২.০৩.২০১৮ Faculty Name: Institute of Business Administration (IBA)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ২৮ এপ্রিল, ২০২০ · ১০০ প্রশ্ন

.
ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1ঃ1ঃ√2 হলে ত্রিভুজটি হবে -
  1. ক) সমকোণী
  2. খ) সূক্ষকোণী
  3. গ) স্থুলকোণী
  4. ঘ) বিষমবাহু
সঠিক উত্তর:
ক) সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
ক) সমকোণী
ব্যাখ্যা

আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে-
(অতিভুজ)² = লম্ব² + ভূমি²
⇒ অতিভুজ² = 1² + 1²
⇒ অতিভুজ = √(1² + 1²) = √2
এখানে যেহেতু ১ম দুটি বাহু দ্বারা ৩য় বাহুটি অর্থাৎ অতিভুজ পাওয়া যায়, তাই ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ।

.
একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোন ধরনের সংখ্যা?
  1. ক) মৌলিক
  2. খ) মূলদ
  3. গ) স্বাভাবিক
  4. ঘ) অমূলদ
সঠিক উত্তর:
ঘ) অমূলদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অমূলদ
ব্যাখ্যা
বৃত্তের পরিধি : ব্যাস = 2πr : 2r = π, যা একটি অমূলদ সংখ্যা।
.
a+1/a = 2 হলে a² + a + 1/a + 1/a² = কত?
  1. ক) 4
  2. খ) 2
  3. গ) 8
  4. ঘ) 6
সঠিক উত্তর:
ক) 4
উত্তর
সঠিক উত্তর:
ক) 4
ব্যাখ্যা

a² + a + 1/a + 1/a²
= a² + 1/a² + a + 1/a
= (a + 1/a)² - 2.a.1/a + (a + 1/a)
= 2² - 2 + 2
= 4

.
a³ - 21a - 20 রাশিটির একটি উৎপাদক নিচের কোনটি?
  1. ক) (a+5)
  2. খ) (a+4)
  3. গ) (a-1)
  4. ঘ) (a+2)
সঠিক উত্তর:
খ) (a+4)
উত্তর
সঠিক উত্তর:
খ) (a+4)
ব্যাখ্যা

a³ - 21a - 20
= a³ + a² - a² - a - 20a - 20
= a²(a+1) - a(a +1) - 20(a +1)
= (a+1)(a² - a - 20)
= (a+1) (a2 - 5a + 4a - 20)
= (a+1) {a(a-5) + 4(a-5)}
= (a+1) (a-5) (a+4)

.
দুইটি ক্রমিক অখন্ড সংখ্যার বর্গের অন্তর ৪৯ হলে, ছোট সংখ্যাটি হবে-
  1. ক) ১৯
  2. খ) ২০
  3. গ) ২৪
  4. ঘ) ২৫
সঠিক উত্তর:
গ) ২৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪
ব্যাখ্যা

ধরি, ছোট সংখ্যাটি = x
∴ বড় সংখ্যাটি = x+1
প্রশ্নমতে,
(x+1)² - x² = 49
⇒ x²+2x+1-x² = 49
⇒ 2x = 48
∴ x = 24

.
কত টাকার ৩/৫ অংশ ৯০ টাকার ৫/৬ অংশের সমান?
  1. ক) ১২৫ টাকা
  2. খ) ১২০ টাকা
  3. গ) ১১৫ টাকা
  4. ঘ) ১১০ টাকা
সঠিক উত্তর:
ক) ১২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২৫ টাকা
ব্যাখ্যা

ধরি, টাকার পরিমাণ = x
প্রশ্নমতে,
x টাকার ৩/৫ অংশ = ৯০ টাকার ৫/৬
বা, x টাকার ৩/৫অংশ = ৭৫
বা, x = (৭৫× ৫)/৩
∴ x = ১২৫ টাকা।

.
log2√6 + log2√(2/3) = কত?
  1. ক) -1
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) -2
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা

log2√6 + log2√(2/3) = log2(√6 × √(2/3)) = log2(√3×√2 × √2/√3) = log22 = 1

.
১৯০ টাকায় একটি দ্রব্য বিক্রয় করাতে ৫% ক্ষতি হলে, দ্রব্যটি ক্রয়মূল্য কত?
  1. ক) ১৯৫ টাকা
  2. খ) ২০০ টাকা
  3. গ) ২০৫ টাকা
  4. ঘ) ২১০ টাকা
সঠিক উত্তর:
খ) ২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০ টাকা
ব্যাখ্যা

৫% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা।
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৯৫ টাকা।
বিক্রয়মূল্য ১৯০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৯০)/৯৫ = ২০০ টাকা।

.
4x+1 = 32 সমীকরণে x = ?
  1. ক) 3/2
  2. খ) 2/3
  3. গ) 3
  4. ঘ) 1/3
সঠিক উত্তর:
ক) 3/2
উত্তর
সঠিক উত্তর:
ক) 3/2
ব্যাখ্যা

4x+1 = 32 
⇒ 22(x + 1) = 25 
⇒ 2(x + 1) = 5 
⇒ 2x + 2 = 5 
⇒ 2x = 5 - 2 
⇒ 2x = 3 
⇒ x = 3/2

১০.
৫ এর গুণিতক সেট কোন ধরনের সেট?
  1. ক) সসীম সেট
  2. খ) সার্বিক সেট
  3. গ) ফাঁকা সেট
  4. ঘ) অসীম সেট
সঠিক উত্তর:
ঘ) অসীম সেট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অসীম সেট
ব্যাখ্যা
৫ এর গুণিতক সংখ্যার সেট = {৫,১০,১৫,২০,২৫,……...} যা অসীম সেট।
১১.
রম্বসের কর্ণদ্বয় পরস্পর d1 ও d2 একক হলে, রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ক) d1d2
  2. খ) 1/2(d1d2)
  3. গ) 2(d1d2)
  4. ঘ) 4(d1d2)
সঠিক উত্তর:
খ) 1/2(d1d2)
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/2(d1d2)
ব্যাখ্যা
আমরা জানি, রম্বসটির ক্ষেত্রফল = ১/২ × কর্ণদ্বয়ের গুনফল।
১২.
বৃহত্তম কোন সংখ্যা দ্বারা ২১১ এবং ৯৩৯ কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ৩ ভাগশেষ থাকবে?
  1. ক) ১০২
  2. খ) ১০৪
  3. গ) ১০৮
  4. ঘ) ১১২
সঠিক উত্তর:
খ) ১০৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০৪
ব্যাখ্যা

বৃহত্তম সংখ্যাটি হবে (২১১ - ৩) = ২০৮ ও (৯৩৯ - ৩) = ৯৩৬ এর গ.সা.গু।
সংখ্যা দুটির গ.সা.গু = ১০৪। সুতরাং, সঠিক উত্তর = ১০৪।

১৩.
কোন সংখ্যার দ্বিগুণের সাথে ৩৫ যোগ করলে যোগফল ৬১ হবে-
  1. ক) ১৩
  2. খ) ১১
  3. গ) ১৫
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) ১৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৩
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
২ক + ৩৫ = ৬১
বা, ২ক = ৬১ - ৩৫
বা, ২ক = ২৬
বা, ক = ১৩

১৪.
5(1 − x) + 3(2 − x) = −29 সমীকরণের মূল হবে-
  1. ক) 4
  2. খ) 8
  3. গ) 5
  4. ঘ) 10
সঠিক উত্তর:
গ) 5
উত্তর
সঠিক উত্তর:
গ) 5
ব্যাখ্যা

5(1 − x) + 3(2 − x) = − 29
বা, 5 - 5x + 6 - 3x = -29
বা, - 8x = -29 - 11
বা, x = -40/-8 = 5

১৫.
16, 33, 67, 135 ...... ধারাটির পরবর্তী পদ কত?
  1. ক) 202
  2. খ) 270
  3. গ) 271
  4. ঘ) 275
সঠিক উত্তর:
গ) 271
উত্তর
সঠিক উত্তর:
গ) 271
ব্যাখ্যা
ধারাটির অন্তর = 17, 34, 68, 136
সুতরাং ধারাটির পরবর্তী পদ = 136 + 135 = 271
১৬.
বার্ষিক ৮% হার সুদে কত বছরে ৩৫০ টাকায় সুদ ১৪০ টাকা হবে?
  1. ক) ৪
  2. খ) ৪.৫
  3. গ) ৫
  4. ঘ) ৫.৫
সঠিক উত্তর:
গ) ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫
ব্যাখ্যা

ধরি, বছর = ক
৮% সুদে ৩৫০ টাকায় 'ক' বছরের সুদ = ৮×ক×৩৫০/১০০ = ১৪০ টাকা
বা, ২৮ক = ১৪০
বা, ক = ৫
অর্থাৎ, ১৪০ টাকা সুদ পাওয়া যাবে ৫ বছরে।

১৭.
∆ABC এর BC কে D পর্যন্ত বর্ধিত করলে ∠ACD = ?
  1. ক) ∠A+∠B+∠C
  2. খ) ∠A+∠C
  3. গ) ∠A+∠B
  4. ঘ) ∠B+∠C
সঠিক উত্তর:
গ) ∠A+∠B
উত্তর
সঠিক উত্তর:
গ) ∠A+∠B
ব্যাখ্যা
ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
১৮.
x+2y = 4 এবং x/y = 2 হলে, x = কত?
  1. ক) 2/3
  2. খ) 3/2
  3. গ) 2
  4. ঘ) 1/2
সঠিক উত্তর:
গ) 2
উত্তর
সঠিক উত্তর:
গ) 2
ব্যাখ্যা

দেওয়া আছে, x/y = 2
∴ y = x/2
এখন, x+2y = 4
⇒ x + 2.x/2 = 4
⇒ x + x = 4
⇒ 2x = 4
∴ x = 2

১৯.
cosθ = 2/√5, হলে tanθ = ?
  1. ক) 1/2
  2. খ) 2
  3. গ) 1/√2
  4. ঘ) 1√3
সঠিক উত্তর:
ক) 1/2
উত্তর
সঠিক উত্তর:
ক) 1/2
ব্যাখ্যা

এখানে cosθ = 2/√5 ⇒ secθ = √5/2
আমরা জানি, sec²θ - tan²θ = 1
⇒ tan²θ = sec²θ - 1
⇒ tan²θ = (√5/2)² - 1
⇒ tan²θ = 5/4 - 1
⇒ tan²θ = 1/4
∴ tanθ = 1/2

২০.
(x² - 6x + 5)/(x² - 25) এর লঘিষ্ঠ আকারে প্রকাশিত রূপ কোনটি?
  1. ক) (x−5)/(x+5)
  2. খ) (x+5)/(x−5)
  3. গ) (x−1)/(x−5)
  4. ঘ) (x−1)/(x+5)
সঠিক উত্তর:
ঘ) (x−1)/(x+5)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (x−1)/(x+5)
ব্যাখ্যা

(x² - 6x + 5)/(x² - 25)
= (x² - 5x - x + 5)/(x² - 25)
= {x(x-5) - 1(x-5)}/{(x-5)(x+5)}
= (x-5)(x-1)/(x-5)(x+5)
= (x−1)/(x+5)

২১.
আখতারুজ্জামান ইলিয়াস রচিত ‘রেইনকোট’ গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত?
  1. ক) একাত্তরের মুক্তিযুদ্ধ
  2. খ) ভাষা আন্দোলন
  3. গ) ঊনসত্তরের গনঅভ্যত্থান
  4. ঘ) সিপাহী বিদ্রোহ
সঠিক উত্তর:
ক) একাত্তরের মুক্তিযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
ক) একাত্তরের মুক্তিযুদ্ধ
ব্যাখ্যা
আখতারুজ্জামান ইলিয়াসের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক গল্প- রেইনকোট, মিলির হাতে স্টেনগান। তার উনসত্তরের গণঅভ্যুত্থান নিয়ে লেখা উপন্যাস- চিলেকোঠার সেপাই। অন্যান্য গল্প- অন্য ঘরে অন্য স্বর, খোঁয়ারি, দুধভাতে উৎপাত, দোজখের ওম ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
২২.
‘চারপায়া’ শব্দের অর্থ-
  1. ক) মোড়া
  2. খ) চৌকি
  3. গ) চেয়ার
  4. ঘ) টেবিল
সঠিক উত্তর:
খ) চৌকি
উত্তর
সঠিক উত্তর:
খ) চৌকি
ব্যাখ্যা
চারপায়া (বিশেষ্য) চারপায়াযুক্ত খাটিয়া বিশেষ, এক প্রকার ছোটো খাট।
২৩.
বঙ্কিমচন্দ্রের সাহিত্য চর্চা শুরু হয় কোন পত্রিকার মাধ্যমে?
  1. ক) লাঙল
  2. খ) সুবজপত্র
  3. গ) সংবাদ প্রভাকর
  4. ঘ) বঙ্গদর্শন
সঠিক উত্তর:
গ) সংবাদ প্রভাকর
উত্তর
সঠিক উত্তর:
গ) সংবাদ প্রভাকর
ব্যাখ্যা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৫২ সালে 'সংবাদ প্রভাকর' পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে সাহিত্যিক জীবন শুরু করেন। তিনি 'বঙ্গদর্শন' (১৮৭২) পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৪.
এখনো দেখনি তুমি? এখানে ‘নি’ কী হিসেবে ব্যবহৃত হয়েছে?
  1. ক) ক্রিয়া বিশেষণ
  2. খ) না-বাচক ক্রিয়া বিশেষণ
  3. গ) বিশেষণ
  4. ঘ) সর্বনাম
সঠিক উত্তর:
খ) না-বাচক ক্রিয়া বিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
খ) না-বাচক ক্রিয়া বিশেষণ
ব্যাখ্যা

না-বাচক ক্রিয়া বিশেষণঃ
নি-
এখনো দেখ নি তুমি?
ফুল কি ফোটে নি শাখে?
পুষ্পারতি লভে নি কি ঋতুর রাজন? রাখি নি সন্ধান
রহে নি, সে ভুলে নি তো
না-
বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?
রচিয়া লহ না আজও গীতি।
ভুলিতে পারি না কোন মতে।
নাই-
শুনি নাই, রাখি নি সন্ধান
নাই হল, না হোক এবারে
করে নাই অর্ঘ্য বিরুন?

২৫.
আরেক ফাল্গুন উপন্যাসের রচয়িতা -
  1. ক) জহির রায়হান
  2. খ) জাহানারা ইমাম
  3. গ) মুনীর চৌধুরী
  4. ঘ) সুফিয়া কামাল
সঠিক উত্তর:
ক) জহির রায়হান
উত্তর
সঠিক উত্তর:
ক) জহির রায়হান
ব্যাখ্যা
ভাষা আন্দোলন নিয়ে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস - আরেক ফাল্গুন। প্রকাশকাল - ১৯৬৮ সাল। এটি ১৯৫৫ সালের ভাষা দিবস ২১ ফেব্রুয়ারি পালন নিয়ে লেখা। পুলিশ ভাষা দিবস পালনকারী অনেককে গ্রেপ্তার করলে একজন বলে - ‘আসছে ফাল্গুনে আমরা দ্বিগুন হবো’ যা প্রণিধানযোগ্য। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
২৬.
‘তাম্বুল রাতুল হইল অধর পরশে’ পঙক্তিটি রচয়িতা-
  1. ক) শাহ মুহম্মদ সগীর
  2. খ) আলাওল
  3. গ) কোরেশী মাগন ঠাকুর
  4. ঘ) মুহম্মদ কবীর
সঠিক উত্তর:
খ) আলাওল
উত্তর
সঠিক উত্তর:
খ) আলাওল
ব্যাখ্যা
পংক্তিটি আলাওল রচিত “পদ্মাবতী” কাব্য থেকে নেওয়া। পদ্মাবতীর রূপের বর্ণনা দেওয়ার সময় উল্লেখিত পক্তি ব্যক্ত হয়েছিলো। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
২৭.
নবান্ন কী?
  1. ক) নতুন ধান
  2. খ) নতুন বৎসর
  3. গ) ফসল কাটার উ’ৎসব
  4. ঘ) ফসল বোনার উৎসব
সঠিক উত্তর:
গ) ফসল কাটার উ’ৎসব
উত্তর
সঠিক উত্তর:
গ) ফসল কাটার উ’ৎসব
ব্যাখ্যা
নবান্ন শস্যভিত্তিক একটি লোকউৎসব। কৃষিভিত্তিক সভ্যতায় প্রধান শস্য সংগ্রহকে কেন্দ্র করে যেকোনো ঋতুতে এ উৎসব পালিত হয়ে থাকে। অধিক শস্যপ্রাপ্তি, বৃষ্টি, সন্তান ও পশুসম্পদ কামনা এ উৎসব প্রচলনের প্রধান কারণ। উৎসঃ বাংলাপিডিয়া।
২৮.
বাংলা গদ্যের জনক কে?
  1. ক) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
  2. খ) বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
  3. গ) সুনীল গঙ্গোপাধ্যায়
  4. ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সঠিক উত্তর:
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
বাংলা গদ্যের জনক ও বাংলা গদ্যে প্রথম যতি চিহ্ন ব্যবহারকারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সার্থক উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান ঔপন্যাসিক মীর মোশারফ হোসেন। সূত্রঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
২৯.
যাপিত জীবন উপন্যাসের গ্রন্থের রচয়িতা-
  1. ক) আহমদ ছফা
  2. খ) আহমদ শরীফ
  3. গ) সেলিনা হোসেন
  4. ঘ) রোকেয়া সাথাওয়াত হোসেন
সঠিক উত্তর:
গ) সেলিনা হোসেন
উত্তর
সঠিক উত্তর:
গ) সেলিনা হোসেন
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নারী ঔপন্যাসিক সেলিনা হোসেনের উল্লেখযোগ্য উপন্যাসঃ জলোচ্ছ্বাস, হাঙর নদী গ্রেনেড (মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে রচিত), যাপিত জীবন (৪৭ থেকে ৫২ সালের ভাষা আন্দোলনের ঘটনা অবলম্বনে রচিত), পোকামাকড়ের ঘরবসতি (শাহ পরীর দ্বীপের মানুষদের নিয়ে লেখা) ইত্যাদি। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
৩০.
শাহ আব্দুল করিম রচিত গ্রন্থ-
  1. ক) ধলমেলা
  2. খ) সারাদুপুর
  3. গ) ছায়াহরিণ
  4. ঘ) নতুন সকাল
সঠিক উত্তর:
ক) ধলমেলা
উত্তর
সঠিক উত্তর:
ক) ধলমেলা
ব্যাখ্যা
করিম, শাহ আবদুল (১৯১৬-২০০৯) লোকসঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার। ১৯৫৪ সালে শাহ আবদুল করিম প্রণীত গণসঙ্গীত গ্রন্থ প্রকাশিত হয়। তাঁর প্রকাশিত অন্যান্য গানের সংকলন হলো আফতাব সঙ্গীত (১৯৪৮), কালনীর ঢেউ (১৯৮১), ভাটির চিঠি (১৯৯৮), ধলমেলা (১৯৯০), কালনীর কূলে (২০০১)।
৩১.
‘পুষ্পারতি’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
  1. ক) পুষ্প+রতি
  2. খ) পুষ্পা+আরতি
  3. গ) পুষ্পা+রতি
  4. ঘ) পুষ্প+আরতি
সঠিক উত্তর:
ঘ) পুষ্প+আরতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পুষ্প+আরতি
ব্যাখ্যা
'পুষ্পারতি' শব্দের অর্থ হলো ‘ফুলের নিবেদন’ এবং এর সন্ধিবিচ্ছেদ হলো পুষ্প+আরতি (অ+আ = আ)।
উৎসঃ সাহিত্য পাঠ, একাদশ-দ্বাদশ শ্রেণী এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
৩২.
‘কারাগারের রোজনামচা’ গ্রন্তটির রচয়িতা কে?
  1. ক) শেখ মুজিবুর রহমান
  2. খ) শেখ হাসিনা
  3. গ) সুফিয়া কামাল
  4. ঘ) সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর:
ক) শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ক) শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
রাজবন্দীর রোজনামচা শহীদুল্লাহ কায়সার রচিত প্রবন্ধগ্রন্থ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রম্যরচনা হলো কমলাকান্তের জবানবন্দি। রাজবন্দীর জবানবন্দী কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ। বঙ্গবন্ধু রচিত গ্রন্থ হলো কারাগারের রোজনামচা। সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার ও কারাগারের রোজনামচা।
৩৩.
ফরমান শব্দের অর্থ-
  1. ক) বাণী
  2. খ) সংবাদ
  3. গ) খবর
  4. ঘ) সবকটিই সঠিক
সঠিক উত্তর:
ঘ) সবকটিই সঠিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবকটিই সঠিক
ব্যাখ্যা
ফরমান- খবর, বাণী, সংবাদ। সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৪.
নয়নচারা কোন শ্রেণির রচনা?
  1. ক) গল্প
  2. খ) উপন্যাস
  3. গ) কাব্য
  4. ঘ) নাটক
সঠিক উত্তর:
ক) গল্প
উত্তর
সঠিক উত্তর:
ক) গল্প
ব্যাখ্যা
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত গল্পগ্রন্থঃ নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প। নাটকঃ বহিপীর, সুড়ঙ্গ, তরঙ্গভঙ্গ, উজানে মৃত্যু ইত্যাদি। উপন্যাসঃ লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, দি আগলি এশিয়ান ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৩৫.
গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ কী?
  1. ক) ভূমিকা
  2. খ) মূলবিষয়
  3. গ) সারাংশ
  4. ঘ) উপসংহার
সঠিক উত্তর:
ক) ভূমিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ভূমিকা
ব্যাখ্যা
গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ ভূমিকা, সূচনা, অনুবন্ধ, প্রবর্তনা, প্রারম্ভ। উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
৩৬.
বাংলা সাহিত্যের আদি কবি কে?
  1. ক) কাহ্নপা
  2. খ) ঢেন্ডন পা
  3. গ) লুইপা
  4. ঘ) ভুসুকপা
সঠিক উত্তর:
গ) লুইপা
উত্তর
সঠিক উত্তর:
গ) লুইপা
ব্যাখ্যা
চর্যাপদের প্রথম পদটি লুইপার। সে হিসেবে বাংলা সাহিত্যের আদি কবি লুই পা। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৩৭.
অরিন্দম কে?
  1. ক) বিভীষণ
  2. খ) মেঘনাদ
  3. গ) রাম
  4. ঘ) লক্ষণ
সঠিক উত্তর:
খ) মেঘনাদ
উত্তর
সঠিক উত্তর:
খ) মেঘনাদ
ব্যাখ্যা
মেঘনাদের উপাধি অরিন্দম অর্থাৎ যে শত্রুদের দমন করে।
৩৮.
কোন শব্দটি প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
  1. ক) রাশি
  2. খ) রাজি
  3. গ) পুঞ্জ
  4. ঘ) যূথ
সঠিক উত্তর:
ঘ) যূথ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যূথ
ব্যাখ্যা
পাল ও যূথ কেবল জন্তুর (প্রাণিবাচক) শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। যেমন: গরুর পাল, হস্তিযূথ। রাশি, রাজি, পুঞ্জ - অপ্রাণিবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
৩৯.
’বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে’ উক্তিটির তাৎপর্য হচ্ছে-
  1. ক) আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
  2. খ) বনের পশু বনে থাকতেই ভারবাসে
  3. গ) জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
  4. ঘ) প্রাকৃতিক রূপ সৌন্দর্য আদিও অকৃত্রিম
সঠিক উত্তর:
গ) জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
উত্তর
সঠিক উত্তর:
গ) জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
ব্যাখ্যা
''বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে'' - চমৎকার এ কথাটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন 'পালামৌ' নামের ভ্রমণকাহিনীতে। এর মূলভাব হলো সৌন্দর্য্য সর্বত্র বিকশিত হয় না। প্রাকৃতিক নিয়মে যার যথা স্থান সেখানেই তার সৌন্দর্য ফুটে উঠে। উৎসঃ পৃষ্ঠা নংঃ ৫৬০, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর এবং পৃষ্ঠা নংঃ ৯১৪, ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
৪০.
কোনটি বিধু শব্দের সমার্থক?
  1. ক) সূর্য
  2. খ) নক্ষত্র
  3. গ) গ্রহ
  4. ঘ) চাঁদ
সঠিক উত্তর:
ঘ) চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চাঁদ
ব্যাখ্যা
বিধু শব্দের সমার্থক শদ গুলো হলো- চাঁদ, চন্দ্র, চন্দ্রমা, শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সোম, ইন্দু, সিতকর, নিশাকর, সুধাকর, নিশাকান্ত, মৃগাঙ্ক, রজনীকান্ত, কলাধর, কলানিধি, কুমুদনাথ।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৪১.
রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল-
  1. ক) ১৮৬১-১৯৪১
  2. খ) ১৮৬০-১৯৪১
  3. গ) ১৮৬০-১৯৪০
  4. ঘ) ১৮৬১-১৯৪০
সঠিক উত্তর:
ক) ১৮৬১-১৯৪১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮৬১-১৯৪১
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে। তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সূত্রঃ বাংলাপিডিয়া।
৪২.
‘পরানের গহীন ভিতর’ গ্রন্থের রচয়িতা-
  1. ক) হাসান হাফিজুর রহমান
  2. খ) আহসান হাবীব
  3. গ) সৈয়দ শামসুল হক
  4. ঘ) শহীদ কাদরী
সঠিক উত্তর:
গ) সৈয়দ শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
গ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
তিনি যদি অন্য সব বাদ দিয়ে দুটো বই লিখতেন 'পরানের গহীন ভেতর' এবং 'বৈশাখে রচিত পঙক্তিমালা' তাহলে এ দুটো বই তাকে অমর করে রাখত। তিনি যদি শুধু তার কাব্যনাট্যগুলো লিখতেন 'নুরলদিনের সারাজীবন' এবং 'পায়ের আওয়াজ পাওয়া যায়' তাহলেও আমরা চিরদিনের জন্য তাকে বাংলা সাহিত্যে স্মরণ করতে বাধ্য থাকতাম। তাঁর কবিতা-নাটক-কলাম সবটা মিলিয়ে যে ব্যক্তিত্বটি দাঁড়ায় তা তুলনারহিত। বলেন লেখক আনিসুল হক। সূত্রঃ বিবিসি।
৪৩.
বাংলা উপসর্গ কয়টি?
  1. ক) ঊনিশটি
  2. খ) কুড়িটি
  3. গ) একুশটি
  4. ঘ) বাইশটি
সঠিক উত্তর:
গ) একুশটি
উত্তর
সঠিক উত্তর:
গ) একুশটি
ব্যাখ্যা
বাংলা উপসর্গ মোট ২১ টি এবং তৎসম উপসর্গ মোট ২০ টি।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
৪৪.
মুক্তিযুদ্ধভিত্তিক রচনা নয় কোনটি?
  1. ক) নিষিদ্ধ
  2. খ) দুই সৈনিক
  3. গ) কবর
  4. ঘ) জীবন আমার সেন
সঠিক উত্তর:
গ) কবর
উত্তর
সঠিক উত্তর:
গ) কবর
ব্যাখ্যা

- মুনীর চৌধুরীর বিখ্যাত নাটক (একাঙ্ক) কবর।
- রণেশ দাসগুপ্তের অনুরোধে জেলে থাকাকালীন সময়ে তিনি এটি ১৯৫৩ সালে রচনা করেন এবং তখনই রাজবন্দীদের দ্বারা সেটি অভিনীত হয়েছিল।
- ১৯৫৫ সালের আগস্ট মাসে সংবাদ পত্রিকার আজাদী সংখ্যায় কবর প্রথম প্রকাশিত হয়। এর ১০ বছর পর হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের দ্বিতীয় সংস্করণে নাটকটি পুনর্মুদ্রিত হয় এবং ১৯৬৬ সালে চট্টগ্রামের শাহীন বুক ক্লাব থেকে অপর দুটি নাটিকা ‘মানুষ’ ও ‘নষ্টছেলে’র সঙ্গে কবর শিরোনামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- প্রকাশ্যে প্রথম মঞ্চস্থ হয় ১৯৫৬ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে উদযাপন উপলক্ষে।
- একুশে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত প্রথম নাটক এটি।
- মার্কিন নাট্যকার Irwin Shaw এর Bury the Dead অবলম্বনে রচিত।
সুত্রঃ লাইভ এমসিকিউ লেকচার, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।, শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা। 

৪৫.
Executive এর পরিভাষা-
  1. ক) ঊর্ধ্বতন কর্মকর্তা
  2. খ) নির্বাহী
  3. গ) মনযোগী
  4. ঘ) ব্যবস্থাপক
সঠিক উত্তর:
খ) নির্বাহী
উত্তর
সঠিক উত্তর:
খ) নির্বাহী
ব্যাখ্যা
Executive (adjective) সম্পাদনকারী; নির্বাহী; কার্যনির্বাহী; শাসনমূলক।
৪৬.
TIN এর পূর্ণরূপ -
  1. ক) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নেটওয়্যার
  2. খ) ট্যাকস ইনডেকস নাম্বার
  3. গ) ট্যাকস পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার
  4. ঘ) ট্রান্স অব ইনফরমেশন
সঠিক উত্তর:
গ) ট্যাকস পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার
উত্তর
সঠিক উত্তর:
গ) ট্যাকস পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার
ব্যাখ্যা
TIN: Taxpayer Identification Number.
৪৭.
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা কোন সালে ও কোথায় ঘোষনা করেন?
  1. ক) ১৯৬৬ সালে লাহোরে
  2. খ) ১৯৬৭ সালে করাচিতে
  3. গ) ১৯৬৮ সালে চট্টগ্রামে
  4. ঘ) ১৯৬৮ সালে ঢাকায়
সঠিক উত্তর:
ক) ১৯৬৬ সালে লাহোরে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৬৬ সালে লাহোরে
ব্যাখ্যা
১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের সম্মেলেনে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন সংবলিত ছয় দফা দাবি উত্থাপন করেন। পরবর্তীতে ১৮-২০ মার্চ ১৯৬৬ আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভায় ৬ দফা গৃহিত হয়। ৭ জুন ছয় দফা দাবী এবং বঙ্গবন্ধুর মুক্তির দাবীতে হরতাল চলাকালে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে অনেকে নিহত হয়। এর ফলশ্রুতিতে ৭ জুনকে ছয় দফা দিবস হিসেবে পালন করা হয়। ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়। সূত্রঃ অসমাপ্ত আত্মজীবনী এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী।
৪৮.
বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়?
  1. ক) ১৬ অক্টোবর ১৯৭২
  2. খ) ১৬ নভেম্বর ১৯৭২
  3. গ) ৪ নভেম্বর ১৯৭২
  4. ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭২
সঠিক উত্তর:
ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭২
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান খসড়া তৈরীর উদ্দেশ্যে গণপরিষদে ১১ এপ্রিল, ১৯৭২ সালে ৩৪ সদস্য বিশিষ্ঠ সংবিধান প্রনয়ন কমিটি গঠন করা হয়। এর সভাপতি ছিলেন - ড. কামাল হোসেন। এই কমিটি ৭০টি বৈঠক করে খসড়া সংবিধান প্রণয়ন করেন এবং ১২ অক্টোবর, ১৯৭২ তারিখে গণপরিষদে উত্থাপন করা হয় সাধারন আলোচনার জন্য। গণপরিষদ সদস্যরা সাধারন আলোচনার পর ১৯৭২ সালের ৪ নভেম্বর তা গণপরিষদে পাশ হয়। এটিই সংবিধান দিবস। সংবিধান ১৬ ডিসেম্বর, ১৯৭২ সাল থেকে কার্যকর হয়। সূত্রঃ বাংলাদেশের সংবিধানের ইতিহাস
৪৯.
বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীতে কত সাল পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে?
  1. ক) ১৯৫৫
  2. খ) ১৯৬৬
  3. গ) ১৯৫৭
  4. ঘ) ১৯৬৯
সঠিক উত্তর:
ক) ১৯৫৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৫৫
ব্যাখ্যা
অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধুর শৈশব থেকে ১৯৫৫ পর্যন্ত বিভিন্ন ঘটনাবলি নিয়ে লেখা হয়েছে এবং কারাগারের রোজনামচাতে লেখা হয়েছে ১৯৬৬-১৯৬৮ পর্যন্ত সময়ে ঘটনাবলি নিয়ে।
বিশেষ নোটঃ প্রশ্নে ভাষাগত অস্পষ্টতা আছে। যাইহোক প্রশ্নের অপশন গুলোতে ১৯৬৮ নাই (১৯৬৮ অপশনে থাকলেও তা উত্তর হতো কি না সেটা বিতর্কের বিষয় ছিল)। সম্ভবত, প্রশ্নকর্তা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইকে লক্ষ্য করেই প্রশ্নটি করেছেন। আর অপশন গুলোতেও ১৯৫৫ আছে। তাই ১৯৫৫ কে সঠিক উত্তর হিসেবে ধরা হয়েছে।
৫০.
কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন?
  1. ক) মুহাম্মদ বিন- কাশিম
  2. খ) মোহাম্মদ ঘোরী
  3. গ) জহির উদ্দিন মুহাম্মদ বাবর
  4. ঘ) ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিরজী
সঠিক উত্তর:
ক) মুহাম্মদ বিন- কাশিম
উত্তর
সঠিক উত্তর:
ক) মুহাম্মদ বিন- কাশিম
ব্যাখ্যা
মুহাম্মদ বিন কাসিম ৭১২ হিজরির ১২ জুন সিন্ধু জয় করেন। উৎসঃ অ্যান অ্যাডভান্স হিস্টরি অব ইন্ডিয়া।
৫১.
দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন শুরু হয়?
  1. ক) ১ সেপ্টেম্বর ১৯৩৯
  2. খ) ২ সেপ্টেম্বর ১৯৩৯
  3. গ) ৩ সেপ্টেম্বর ১৯৩৯
  4. ঘ) ৪ সেপ্টেম্বর ১৯৩৯
সঠিক উত্তর:
ক) ১ সেপ্টেম্বর ১৯৩৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ সেপ্টেম্বর ১৯৩৯
ব্যাখ্যা
১৯৩৯ সালের ১ লা সেপ্টেম্বর জার্মান জাহাজ থেকে বোমা বর্ষণ করা হয় ডানজিগ বন্দরের অদূরে এক উপদ্বীপে পোলিশ অবস্থানের উপর৷ তার অল্প পরে প্রায় দেড় লক্ষ জার্মান সেনা সীমান্ত অতিক্রম করে ঢুকে পড়ে পোল্যান্ডে৷ শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ৷ [Source: dw.com]
৫২.
প্রাচীন বাংলার সমতট জনপথের বর্তমান অবস্থান কোনটি?
  1. ক) রবিশাল অঞ্চল
  2. খ) খুলনা অঞ্চল
  3. গ) কুমিল্লা অঞ্চল
  4. ঘ) রংপুর অঞ্চল
সঠিক উত্তর:
গ) কুমিল্লা অঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
গ) কুমিল্লা অঞ্চল
ব্যাখ্যা
বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের কিছু অংশ, বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী একসময় সমতট নামে পরিচিত ছিল। রাজ্য রাজভট্টের (৭ম শতকে) অন্যতম রাজধানী ছিল কর্মান্ত বা ত্রিপুরা (কুমিল্লা) জেলার ময়নামতির অদূরে বড়কামতা। সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী।
৫৩.
বিশ্বে প্রথম কোন শহরে সেল ফোন চালু হয়?
  1. ক) বার্লিন
  2. খ) শিকাগো
  3. গ) নিউইর্য়ক
  4. ঘ) প্যারিস
সঠিক উত্তর:
খ) শিকাগো
উত্তর
সঠিক উত্তর:
খ) শিকাগো
ব্যাখ্যা
১৯৮৩ সালে শিকাগো শহরে বিশ্বে প্রথম বাণিজ্যিক ভাবে সেল ফোন চালু হয়। উৎসঃ ব্রিটানিকা এবং ফোর্বস ম্যাগাজিন।
৫৪.
এশিয়ার নগর রাষ্ট্র কোনটি?
  1. ক) সিঙ্গাপুর
  2. খ) হংকং
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) ভুটান
সঠিক উত্তর:
ক) সিঙ্গাপুর
উত্তর
সঠিক উত্তর:
ক) সিঙ্গাপুর
ব্যাখ্যা
সিঙ্গাপুর ও ভ্যাটিকান নগর-রাষ্ট্র। উৎসঃ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ৬ষ্ঠ শ্রেণী।
৫৫.
রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ গঠন হয় কোন সালে?
  1. ক) ১৯৪৭ সালে
  2. খ) ১৯৪৮ সালে
  3. গ) ১৯৪৯ সালে
  4. ঘ) ১৯৫০ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৪৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৪৭ সালে
ব্যাখ্যা
তমদ্দুন মজলিসের উদ্যোগে ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে ‘রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়। এর আহব্বায়ক মনোনীত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূরুল হক ভূঁইয়া। সূত্রঃ বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৫৬.
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
  1. ক) ১১৪
  2. খ) ১১৯
  3. গ) ১৩৩
  4. ঘ) ১৩৭
সঠিক উত্তর:
ঘ) ১৩৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৩৭
ব্যাখ্যা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
(1972 সনের নং আইন )
নবম ভাগ
বাংলাদেশের কর্মবিভাগ
২য় পরিচ্ছেদ
সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠা


অনুচ্ছেদ ১৩৭ঃ আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাইবে এবং একজন সভাপতিকে ও আইনের দ্বারা যেরূপ নির্ধারিত হইবে, সেইরূপ অন্যান্য সদস্যকে লইয়া প্রত্যেক কমিশন গঠিত হইবে।

৫৭.
বাংলাদেশে স্থানীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে?
  1. ক) লর্ড রিপন
  2. খ) লর্ড কার্জন
  3. গ) লর্ড ডালহৌসী
  4. ঘ) লর্ড লিটন
সঠিক উত্তর:
ক) লর্ড রিপন
উত্তর
সঠিক উত্তর:
ক) লর্ড রিপন
ব্যাখ্যা

লর্ড লিটনের পদত্যাগের পর লর্ড রিপন ভারতের ভাইসরয় নিযুক্ত হন। তার শাসনকাল ১৮৮০ - ১৮৮৪ সাল।
তিনি সাম্রাজ্যবাদী নীতির বিরোধী ছিলেন এবং ভারতবাসীর আশা আকাঙ্খার প্রতি শ্রদ্ধা রেখে উদারনীতি অবলম্বন করেন।
তার উল্লেখযোগ্য কয়েকটি সংস্কার কাজ হচ্ছে -
- আফগান সীমান্ত সমস্যার সমাধান,
- সংবাদপত্রের স্বাধীনতা,
- শিক্ষা কমিশন গঠন (হান্টার কমিশন),
- স্থানীয় স্বায়ত্বশাসনমূলক আইন, রাজ্বস্ব ও প্রজাস্বত্ব আইন,
- ফ্যাক্টরি আইন (দৈনিক ৮ ঘন্টা কাজের নিয়ম) ইত্যাদি।
সূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেনীর ইতিহাস বই, অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা।

৫৮.
ছিয়াত্তরের মন্বন্তর, নামক দুর্ভিক্ষ ইংরেজি কোন সালে হয়েছিল?
  1. ক) ১৬৬৭ খ্রি
  2. খ) ১৭৭০ খ্রি
  3. গ) ১৭৭৬ খ্রি
  4. ঘ) ১৮০৬ খ্রি.
সঠিক উত্তর:
খ) ১৭৭০ খ্রি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৭৭০ খ্রি
ব্যাখ্যা
দেওয়ানি ও দ্বৈত শাসনের চূড়ান্ত পরিণাম ছিল বাংলায় ছিয়াত্তরের মন্বন্তরের ধ্বংসলীলা। একদিকে দ্বৈত শাসনের দায়িত্বহীনতার ফলে বাংলার জনজীবনে অরাজকতা নেমে আসে, অন্যদিকে অবাধ লুন্ঠন ও যথেচ্ছভাবে রাজস্ব আদায়ের ফলে গ্রাম্যজীবন ধ্বংস হয়ে যায়। তদুপরি পরপর দু’বছর কৃষির অবনতি ও অনাবৃষ্টির ফলে ১৭৭০ খ্রিস্টাব্দে অর্থাৎ ১১৭৬ বঙ্গাব্দে দেশে যে দুর্ভিক্ষ দেখা দেয় তা ইতিহাসে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত। সূত্রঃ বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৫৯.
বাংলাদেশের কোন ব্যাংক নোট প্রচলন করতে পারে?
  1. ক) সোনালী ব্যাংক
  2. খ) জনতা ব্যাংক
  3. গ) বাংলাদেশ ব্যাংক
  4. ঘ) অগ্রণী ব্যাংক
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ ব্যাংক
ব্যাখ্যা
ব্যাংক নোট বের করে বাংলাদেশ ব্যাংক। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সই থাকে। আর সরকারি নোট বের করে অর্থ মন্ত্রণালয়। এতে থাকে অর্থসচিবের সই। ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট এখন ব্যাংক নোট। আর সরকারি নোট হচ্ছে ১, ২ ও ৫ টাকা। সূত্রঃ প্রথম আলো।
৬০.
যুক্তরাষ্ট্র এর মোট অঙ্গরাজ্য কয়টি?
  1. ক) ৫০টি
  2. খ) ৫১টি
  3. গ) ৫২টি
  4. ঘ) ৫৩টি
সঠিক উত্তর:
ক) ৫০টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০টি
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্র এর মোট অঙ্গরাজ্য ৫০টি। সূত্রঃ ব্রিটানিকা।
৬১.
বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত?
  1. ক) ৪০টি
  2. খ) ৪৫টি
  3. গ) ৫০টি
  4. ঘ) ৫৫টি
সঠিক উত্তর:
গ) ৫০টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০টি
ব্যাখ্যা
জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০; যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত ৩০০ সংসদ সদস্যের ভোটে (পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে) নির্বাচিত হন।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৬২.
আমন ধান আহরণ করা হয় কোন মাসে?
  1. ক) বৈশাখ-জৈষ্ঠ্য
  2. খ) আষাঢ়-শ্রাবণ
  3. গ) আশ্বিণ-কার্তিক
  4. ঘ) অগ্রহায়ণ-পৌষ
সঠিক উত্তর:
ঘ) অগ্রহায়ণ-পৌষ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অগ্রহায়ণ-পৌষ
ব্যাখ্যা
আমন ধান মূলত দুই প্রকার; রোপা আমন ও বোনা আমন। রোপা আমন অন্য জমিতে চারা প্রস্তুত করে, সেই চারা ক্ষেতে রোপণ করে ধান উৎপন্ন হয় বলে এর এরূপ নাম। রোপা আমন আষাঢ় মাসে বীজতলায় বীজ বোনা হয়, শ্রাবণ-ভাদ্র মাসে মূল জমিতে রোপণ করা হয় এবং কার্তিক-অগ্রহায়ণ-পৌষ (এলাকাভেদে) মাসে ধান কাটা হয়। Source: ais.gov.bd
৬৩.
জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি?
  1. ক) বাংলাদেশে
  2. খ) পাকিস্তান
  3. গ) ইন্দোশিয়া
  4. ঘ) ইরান
সঠিক উত্তর:
গ) ইন্দোশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ইন্দোশিয়া
ব্যাখ্যা
জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দেনেশিয়া। ৩০ হাজার মুসল্লি ধারণ ক্ষমতাসম্পন্ন এশিয়ার সর্ববৃহৎ মসজিদ ‘বাইতুর রহমান’ এখানেই অবস্থিত। জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের স্থান- চতুর্থ। উৎসঃ কালের কন্ঠ।
৬৪.
কোন সালে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়?
  1. ক) ১৯৫২ সালে
  2. খ) ১৯৫৪ সালে
  3. গ) ১৯৫৬ সালে
  4. ঘ) ১৯৫৮ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৫৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৫৬ সালে
ব্যাখ্যা
১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে ৭ মে অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়ে সংবিধানে পরিবর্তন আনা হয় ১৯৫৬ সালের ২৯ ফেব্রুয়ারি।
৬৫.
বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন?
  1. ক) শাহ ওলি উল্লাহ
  2. খ) পীর মুহসিন উদ্দিন
  3. গ) হাজী শরীয়ত উল্লাহ
  4. ঘ) ফকির মজনুশাহমাদার
সঠিক উত্তর:
গ) হাজী শরীয়ত উল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
গ) হাজী শরীয়ত উল্লাহ
ব্যাখ্যা
শরীয়তুল্লাহ, হাজী (১৭৮১-১৮৪০) বাংলার একজন ইসলামি সংস্কারক। ১৭৯৯ সালে তিনি মক্কা গমন করেন এবং ১৮১৮ সালে বাংলায় ফিরে আসেন। দেশে ফিরে তিনি আরবের তৎকালীন ওহাবী আন্দোলনের অনুরূপ ইসলামি সংস্কার আন্দোলন শুরু করেন। যা পরবর্তীকালে ফরায়েজী আন্দোলন নামে পরিচিতি পায়। সূত্রঃ বাংলাপিডিয়া.
৬৬.
মাদার তেরেসা জন্ম কোন দেশে?
  1. ক) ভারত
  2. খ) আলবেনিয়া
  3. গ) মেসিডোনিয়া
  4. ঘ) পোল্যান্ড
সঠিক উত্তর:
গ) মেসিডোনিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) মেসিডোনিয়া
ব্যাখ্যা
Mother Teresa was born in Macedonia on August 26,1910. Her family was of Albanian descent. Source: nobelprize.org
৬৭.
বাংলাদেশের স্বাধীনতা ইশতেহার করে কোথায় পাঠ করা হয়?
  1. ক) ১৭ এপ্রিল ১৯৭১ মুজিবনগর
  2. খ) ১০ এপ্রিল ১৯৭১ কুষ্টিয়া
  3. গ) ২৬ মার্চ ১৯৭১ ধানমন্ডূ
  4. ঘ) ৩ মার্চ ১৯৭১ পল্টন ময়দান
সঠিক উত্তর:
ঘ) ৩ মার্চ ১৯৭১ পল্টন ময়দান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩ মার্চ ১৯৭১ পল্টন ময়দান
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২ মার্চ ঢাকায় এবং তার পরদিন সারা প্রদেশে হরতাল ডাকেন। সকল সরকারি কর্মকান্ড প্রায় অচল হয়ে পড়ে। ৩ মার্চ (১৯৭১) পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ঢাকার পল্টন ময়দানের জনসভায় ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ঘোষণা ও কর্মসূচি’ শীর্ষক একটি ইশতেহার প্রচার করে। সূত্রঃ বাংলাপিডিয়া।
৬৮.
Which is the past form of the verb 'wring'?
  1. ক) wrong
  2. খ) wrang
  3. গ) wrung
  4. ঘ) wringed
সঠিক উত্তর:
গ) wrung
উত্তর
সঠিক উত্তর:
গ) wrung
ব্যাখ্যা
Wring (verb transitive) (past tense, past participle wrung) মোচড়ানো; ঘোরানো; পাকানো।
৬৯.
To err is human, to forgive _____.
  1. ক) golden
  2. খ) divine
  3. গ) paradise
  4. ঘ) worldly
সঠিক উত্তর:
খ) divine
উত্তর
সঠিক উত্তর:
খ) divine
ব্যাখ্যা
Alexander Pope কে Mock heroic poet বলা হয়ে থাকে। Homer এর Illiod এবং Odyssey এর ইংরেজি অনুবাদ করেন। ‘Translation of Homer’ এর জন্য বিখ্যাত। ‘To err is human, to forgive divine (An Essay on Criticism) থেকে নেওয়া।
৭০.
‘Hamlet' is a _____ by shakespeare.
  1. ক) poem
  2. খ) epic
  3. গ) story
  4. ঘ) drama
সঠিক উত্তর:
ঘ) drama
উত্তর
সঠিক উত্তর:
ঘ) drama
ব্যাখ্যা
Hamlet, tragedy in five acts by William Shakespeare, written about 1599–1601 and published in a quarto edition in 1603 from an unauthorized text, with reference to an earlier play.
Source: Encyclopaedia Britannica.
৭১.
‘I wandered lonely as a cloud' is an example of _____.
  1. ক) a symbol
  2. খ) a simile
  3. গ) a metaphone
  4. ঘ) an alliteration
সঠিক উত্তর:
খ) a simile
উত্তর
সঠিক উত্তর:
খ) a simile
ব্যাখ্যা
যদি কোন বাক্যে দুটো জিনিসের মধ্যে তুলনা বুঝায় এবং As, like থাকে তাহলে তাকে Simile বলে। যেমনঃ The soul was like a star dwelt apart. The child shows the man, as morning shows the day.
৭২.
I look forward to _______.
  1. ক) hearing from you soon
  2. খ) hear for you soon
  3. গ) see you soon
  4. ঘ) have heard from you soon
সঠিক উত্তর:
ক) hearing from you soon
উত্তর
সঠিক উত্তর:
ক) hearing from you soon
ব্যাখ্যা
With a view to, look forward to এগুলোর পর verb এর সাথে ing যুক্ত হয়।
৭৩.
Executive এর পরিভাষা-
  1. ক) ঊর্ধ্বতন কর্মকর্তা
  2. খ) নিবার্হী
  3. গ) মনযোগী
  4. ঘ) ব্যবস্থাপক
সঠিক উত্তর:
খ) নিবার্হী
উত্তর
সঠিক উত্তর:
খ) নিবার্হী
ব্যাখ্যা
Executive (adjective): সম্পাদনকারী; নির্বাহী; কার্যনির্বাহী; শাসনমূলক।
Source: Bangla Academy Dictionary.
৭৪.
He lives in the suburb of Dhaka. The underline phrase is __________.
  1. ক) a noun phrase
  2. খ) an adjective
  3. গ) an adverbial phrase
  4. ঘ) an infinitive phrase
সঠিক উত্তর:
গ) an adverbial phrase
উত্তর
সঠিক উত্তর:
গ) an adverbial phrase
ব্যাখ্যা
যে phrase, sentence-এ verb, adjective or adverb কে মডিফাই করে, তাকে adverbial phrase বলে। যেমন, Somnambulist lives in the suburb of dhaka. Source: Live MCQ Archive.
৭৫.
She won't dance in the party, _______?
  1. ক) will she?
  2. খ) will not she?
  3. গ) would she?
  4. ঘ) would'n't she?
সঠিক উত্তর:
ক) will she?
উত্তর
সঠিক উত্তর:
ক) will she?
ব্যাখ্যা
Tag question করার সময় affirmative statement থাকলে তাকে negative করতে হয় এবং negative statement থাকলে তাকে affirmative করতে হয়। সে অনুসারে will she হবে।
৭৬.
What is the antonym of 'Apex'?
  1. ক) top
  2. খ) peak
  3. গ) pinnacle
  4. ঘ) base
সঠিক উত্তর:
ঘ) base
উত্তর
সঠিক উত্তর:
ঘ) base
ব্যাখ্যা
Apex (noun) (plural 'apexes' বা 'apices') উচ্চতম বিন্দু; শীর্ষবিন্দু।
Base (noun): যেকোনো বস্তুর নিম্নাংশ; ভিত্তি; পীট; অধোভাগ; তল; মূল।
৭৭.
Choose the correct sentence.
  1. ক) Repeat it again
  2. খ) Repeat it
  3. গ) Repeats it again
  4. ঘ) Repeat it against
সঠিক উত্তর:
খ) Repeat it
উত্তর
সঠিক উত্তর:
খ) Repeat it
ব্যাখ্যা
সঠিক বাক্য হলো repeat it কেননা repeat অর্থ পুনরায় বলা বা করা সুতরাং এর সাথে again ব্যবহার সঠিক নয়।
৭৮.
The synonyms of the 'glamorous' is-
  1. ক) cheerful
  2. খ) gallant
  3. গ) gluttoning
  4. ঘ) attractive
সঠিক উত্তর:
ঘ) attractive
উত্তর
সঠিক উত্তর:
ঘ) attractive
ব্যাখ্যা
Glamorous (adjective) জাদুময়; মোহিনী; রূপময়।
৭৯.
We _________ always be open to new ideas.
  1. ক) are
  2. খ) could
  3. গ) should
  4. ঘ) wouldn't
সঠিক উত্তর:
গ) should
উত্তর
সঠিক উত্তর:
গ) should
ব্যাখ্যা
অর্থ বিবেচনায় শূন্যস্থানে should বসবে।
৮০.
Everybody must be true ______ his word.
  1. ক) to
  2. খ) with
  3. গ) on
  4. ঘ) by
সঠিক উত্তর:
ক) to
উত্তর
সঠিক উত্তর:
ক) to
ব্যাখ্যা
True to- কোনো কিছুর প্রতি অটল থাকা, কোনো কিছু দৃঢ়ভাবে বিশ্বাস করা।
৮১.
'Oliver Twist’ is a
  1. ক) Drama
  2. খ) Novel
  3. গ) Epic
  4. ঘ) Poem
সঠিক উত্তর:
খ) Novel
উত্তর
সঠিক উত্তর:
খ) Novel
ব্যাখ্যা
Oliver Twist, novel by Charles Dickens, published serially under the pseudonym “Boz” from 1837 to 1839 in Bentley’s Miscellany and in a three-volume book in 1838. The novel was the first of the author’s works to realistically depict the impoverished London underworld and to illustrate his belief that poverty leads to crime.
Source: Encyclopaedia Britannica.
৮২.
Smoking is addictive ______ expensive.
  1. ক) as well
  2. খ) well
  3. গ) as well as
  4. ঘ) well as
সঠিক উত্তর:
গ) as well as
উত্তর
সঠিক উত্তর:
গ) as well as
ব্যাখ্যা
as well as এর অর্থ ও, এবং।
৮৩.
The term 'Fiction' is related to _______.
  1. ক) Fact
  2. খ) Friction
  3. গ) Faction
  4. ঘ) Imagination
সঠিক উত্তর:
ঘ) Imagination
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Imagination
ব্যাখ্যা
Fiction (noun) [countable noun] কল্পিত বা বানানো কিছু; (সত্যের সঙ্গে বৈপরীত্যসূচক)।
৮৪.
The prefix, mis can be added to _____.
  1. ক) foal
  2. খ) fire
  3. গ) obey
  4. ঘ) personal
সঠিক উত্তর:
খ) fire
উত্তর
সঠিক উত্তর:
খ) fire
ব্যাখ্যা
The prefix 'mis' can be added to fire and form the word “misfire” which means “something went wrong”. Source: Oxford Dictionary.
৮৫.
Flock is a ______.
  1. ক) proper noun
  2. খ) common noun
  3. গ) collective
  4. ঘ) abstract noun
সঠিক উত্তর:
গ) collective
উত্তর
সঠিক উত্তর:
গ) collective
ব্যাখ্যা
Flock (প্রাণির দল) বলতে অনেকগুলো প্রাণীর সমষ্টিকে বোঝায়। সুতরাং, Flock একটি Collective Noun.
৮৬.
Choose the correct sentence.
  1. ক) Idle man can not prosper in life.
  2. খ) An idle man can not prosper in life.
  3. গ) The idle man can not prosper in life.
  4. ঘ) Idle man can not prosper at life.
সঠিক উত্তর:
খ) An idle man can not prosper in life.
উত্তর
সঠিক উত্তর:
খ) An idle man can not prosper in life.
ব্যাখ্যা
An idle man can not prosper in life- একজন অলস মানুষ জীবনে উন্নতি করতে পারে না।
৮৭.
Good friends ___ listen to each other.
  1. ক) never
  2. খ) ever
  3. গ) might
  4. ঘ) must
সঠিক উত্তর:
ঘ) must
উত্তর
সঠিক উত্তর:
ঘ) must
ব্যাখ্যা
বাক্যের অর্থ বিবেচনায় শূন্যস্থানে must বসবে। Good friends must listen to each other- ভাল বন্ধুরা একে অপরের কথা শুনতে হবে।
৮৮.
A baker's dozen means _______.
  1. ক) Charity
  2. খ) Allowance
  3. গ) Twelve
  4. ঘ) Thirteen
সঠিক উত্তর:
ঘ) Thirteen
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Thirteen
ব্যাখ্যা
এ phrase টি মূলত রুটি বা বিস্কুট তৈরীকারীদের অতীত রীতি থেকে এসেছে। তারা কোন অর্ডার এর ক্ষেত্রে ১২ টির জায়গায় একটি অতিরিক্ত দিয়ে ১৩ টি দিত। তাই ‘A baker’s dozen’ অর্থ ১৩ টি।
৮৯.
Choose the correct translation of the following sentence:
যত গর্জে তত বর্ষে না।
  1. ক) One sows, another reaps
  2. খ) All's well that ends well
  3. গ) Much cry and little water
  4. ঘ) O the times o the rain
সঠিক উত্তর:
গ) Much cry and little water
উত্তর
সঠিক উত্তর:
গ) Much cry and little water
ব্যাখ্যা
যত গর্জে তত বর্ষে না- Much cry, little water. or, Barking dogs seldom bite.
৯০.
‘Sedative' means _________.
  1. ক) to criticize
  2. খ) a drug used to calm a person or animal to make them sleep
  3. গ) very energetic behaviour of people
  4. ঘ) in a fright-night,violent and powerful way.
সঠিক উত্তর:
খ) a drug used to calm a person or animal to make them sleep
উত্তর
সঠিক উত্তর:
খ) a drug used to calm a person or animal to make them sleep
ব্যাখ্যা
Sedative (noun), (adjective) স্নায়বিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমিত করে এমন (ওষুধ)।
৯১.
Choose the correct indirect form of the following sentence: He said to me, “I don't believe you”.
  1. ক) He said that he didn't believe you
  2. খ) He said he hadn't believe me
  3. গ) He told me that he didn't believe me.
  4. ঘ) He told me he wouldn't believe me.
সঠিক উত্তর:
গ) He told me that he didn't believe me.
উত্তর
সঠিক উত্তর:
গ) He told me that he didn't believe me.
ব্যাখ্যা
Direct narration এর reporting verb টি past tense এ থাকলে indirect narration করার ক্ষেত্রে reported speech ও past tense হবে।
৯২.
The adjective of time is ______.
  1. ক) temporal
  2. খ) timorous
  3. গ) intimately
  4. ঘ) temperamental
সঠিক উত্তর:
ক) temporal
উত্তর
সঠিক উত্তর:
ক) temporal
ব্যাখ্যা
Temporal (adjective) সময়গত; পার্থিব বা বিষয়ী; অনাধ্যাত্মিক।
৯৩.
কোন প্রাণীর তিনটি হৃৎপিন্ড আছে?
  1. ক) অক্টোপাস
  2. খ) ক্যাটল ফিস
  3. গ) কচ্ছপ
  4. ঘ) কুমির
অনির্ধারিত
ব্যাখ্যা
ক্যাটল ফিস ও অক্টোপাস উভয়ের তিনটি করে হৃৎপিন্ড আছে। তাছাড়া ব্যাঙের হৃদপিন্ডে ৩টি প্রকোষ্ঠ এবং মানুষের হৃৎপিণ্ডে ৪ টি প্রকোষ্ঠ আছে।
৯৪.
খনিজ লবণের প্রধান উৎস-
  1. ক) মাংস, ডিম
  2. খ) দুধ, কলা
  3. গ) সবুজ শাকসবজি
  4. ঘ) সবকটি
সঠিক উত্তর:
ঘ) সবকটি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবকটি
ব্যাখ্যা
মাংস, ডিম, দুধ, সবুজ শাকসবজি এবং ফল (কলা) খনিজ লবণের প্রধান উৎস। খনিজ লবণ দেহের অস্থি, দাঁত, এনজাইম ও হরমোন গঠনের জন্য অপরিহার্য উপাদান। ক্যালসিয়াম দাঁত ও হাড় গঠনে, রক্ত জমাট বাঁধতে, স্নায়ু ব্যবস্থায় সুষ্ঠু কাজ সম্পাদনে সহায়তা করে। লৌহ রক্তের লোহিত রক্তকণিকা গঠন করে। আয়োডিন থাইরয়েড গ্রন্থির কাজ ও বিপাকের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে সহায়তা করে। দেহকোষ ও দেহরসের জন্য সোডিয়াম প্রয়োজন। সূত্রঃ যুগান্তর।
৯৫.
বহুরূপী মেটাল কোনটি?
  1. ক) পটাশিয়াম
  2. খ) বেরিয়াম
  3. গ) আয়রন
  4. ঘ) কার্বন
অনির্ধারিত
ব্যাখ্যা
কার্বন একটি বহুরূপী মৌল। কার্বনের পরমাণুসমূহ বিভিন্নভাবে সজ্জিত হয়ে ভিন্ন ভিন্ন উপায়ে অণু গঠন করে। তাই প্রকৃতিতে বিভিন্নরূপে কার্বন পাওয়া যায়। পদার্থের এই ধর্মকে বলে ‘বহুরূপতা’ এবং মৌলটিকে বলে ‘বহুরূপী’। কার্বনের দুটি রূপভেদ হলো হীরক ও গ্রাফাইট। প্রশ্নে বহুরূপী মেটাল পরিবর্তে বহুরূপী মৌল হলে উত্তর (ঘ) কার্বন হতো।
৯৬.
প্রাকৃতিক গ্যাসের কোন শক্তি সঞ্চিত থাকে?
  1. ক) তাপ শক্তি
  2. খ) আলোক শক্তি
  3. গ) রাসায়নিক শক্তি
  4. ঘ) সৌর শক্তি
সঠিক উত্তর:
গ) রাসায়নিক শক্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) রাসায়নিক শক্তি
ব্যাখ্যা
প্রাকৃতিক গ্যাস পোড়ালে ও এদের মধ্যকার সঞ্চিত রাসায়নিক শক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। উৎসঃ বিজ্ঞান বোর্ড বই।
৯৭.
যে সব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়-
  1. ক) প্যাথোজেনিক
  2. খ) ইনফেকশন
  3. গ) টক্সিন
  4. ঘ) জীবাণু
সঠিক উত্তর:
ক) প্যাথোজেনিক
উত্তর
সঠিক উত্তর:
ক) প্যাথোজেনিক
ব্যাখ্যা
যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয় প্যাথোজেনিক। অন্যদিকে ইনফেকশন হলো সংক্রমণ। টক্সিক হলো বিষাক্ত পদার্থ এবং জীবণু হলো ক্ষুদ্র ক্ষুদ্র অনুজীব যারা রোগ সৃষ্টি করতেও পারে নাও পারে। উৎসঃ প্রাণিবিজ্ঞান, একাদশ দ্বাদশ শ্রেণি।
৯৮.
নিচের কোনটি কঠিন পদার্থ-
  1. ক) SO2
  2. খ) Co
  3. গ) NH3
  4. ঘ) MgCl2
সঠিক উত্তর:
ঘ) MgCl2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) MgCl2
ব্যাখ্যা


চিত্রঃ MgCl2
৯৯.
কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?
  1. ক) বায়বীয়
  2. খ) তরল
  3. গ) শূন্য
  4. ঘ) কঠিন
সঠিক উত্তর:
ঘ) কঠিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কঠিন
ব্যাখ্যা
কঠিন পদার্থে শব্দের বেগ সবচেয়ে বেশি। শূন্যতায় শব্দের বেগ শূন্য। বাতাসে ৩৩০ মি/সে, পানিতে ১৪৯৩ মি/সে এবং লোহাতে ৫১৩০ মি/সে। উৎসঃ পৃষ্ঠা নংঃ ২০৩, নবম দশম শ্রেণীর পদার্থজ্ঞান বই।
১০০.
কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?
  1. ক) লাল
  2. খ) হলুদ
  3. গ) সাদা
  4. ঘ) কালো
সঠিক উত্তর:
ঘ) কালো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কালো
ব্যাখ্যা
গ্রীষ্মকালে সাদা রঙের জামা অধিক আরামদায়ক কারণ সাদা রঙের জামার তাপ শোষণ ক্ষমতা কম। অন্যদিকে, কালো রঙের জামার তাপ শোষণ ক্ষমতা বেশি, তা গ্রীষ্মকালে ততটা আরামদায়ক হয় না। সূত্রঃ পদার্থবিজ্ঞান (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।