পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
বাস্তব সংখ্যা, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি। সোর্স: যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল ২৪, ৩৬, ৭২ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ৬৯
  2. খ) ৬৮
  3. গ) ৬৭
  4. ঘ) ৭০
সঠিক উত্তর:
গ) ৬৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৭
ব্যাখ্যা
সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৭২ এর ল.সা.গু অপেক্ষা ৫ কম। 
৩৬, ২৪ এবং ৭২ এর ল. সা. গু = ৭২
∴ নির্ণেয় লঘিষ্ঠ সংখ্যা = ৭২ - ৫ = ৬৭
.
যদি 1/5 : 1/N = 1/N : 1/1.25 হয়, তবে N এর মান কত?
  1. ক) 3.6
  2. খ) 2.5
  3. গ) 0.2
  4. ঘ) 2.05
সঠিক উত্তর:
খ) 2.5
উত্তর
সঠিক উত্তর:
খ) 2.5
ব্যাখ্যা
1/5 : 1/N = 1/N : 1/1.25
⇒ 5 : N = N : 1.25
⇒ 5/N =N/1.25
⇒ N2 = 6.25
⇒ N = 2.5
.
দুইটি সংখ্যার গুণফল ৩৭৭০ এবং গ.সা.গু. ১৩। সংখ্যা দুইটির ল.সা.গু. কত?
  1. ক) ২৭০
  2. খ) ২৬০
  3. গ) ২৭০
  4. ঘ) ২৯০
সঠিক উত্তর:
ঘ) ২৯০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৯০
ব্যাখ্যা
২টি সংখ্যার গুন ফল = ল.সা.গু.×গ.সা.গু.
ল.সা.গু.= ২টি সংখ্যার গুনফল ÷ গ.সা.গু.
            =৩৭৭০ ÷ ১৩
            = ২৯০
.
A, B, C একটি ব্যবসা 50,000 টাকায় শুরু করে। B এর তুলনায় A 4,000 টাকা বেশি বিনিয়োগ করে এবং C এর তুলনায় B 5,000 টাকা বেশি বিনিয়োগ করে। লাভের পরিমাণ 35,000 টাকা হলে, A কত টাকা পাবে?
  1. ক) 12,500 টাকা
  2. খ) 14,700 টাকা
  3. গ) 15,700 টাকা
  4. ঘ) 13,700 টাকা
সঠিক উত্তর:
খ) 14,700 টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) 14,700 টাকা
ব্যাখ্যা
ধরি, C বিনিয়োগ করেছিল x টাকা, B বিনিয়োগ করেছিল (x + 5,000) টাকা
A বিনিয়োগ করেছিল (x + 5,000 + 4,000) = (x + 9,000) টাকা
প্রশ্নমতে, x + x + 5,000 + x + 9,000 = 50,000
⇒ 3x + 14,000 = 50,000
⇒ 3x = 50,000 - 14,000
⇒ 3x = 36,000
⇒ x = 12000 টাকা
অতএব, A, B, C এর বিনিয়োগের অনুপাত
= (12,000 + 9,000) : (12,000 + 5,000) : 12,000
21,000 : 17,000 : 12,000
21 : 17 : 12
∴ A এর মুনাফা = 35000 × (21/50)
                        = 14,700 টাকা।
 
.
দুটি সংখ্যার অনুপাত ৫ঃ৭ এবং তাদের গ.সা.গু. ৬ হলে সংখ্যা দুটির যোগফল কত?
  1. ক) ৭৫
  2. খ) ৭২
  3. গ) ২১০
  4. ঘ) ৭৭
সঠিক উত্তর:
খ) ৭২
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭২
ব্যাখ্যা
ধরি, সংখ্যা দুইটি ৫ক ও ৭ক
∴ ৫ক ও ৭ক এর গ.সা.গু. = ক
প্রশ্নমতে,
ক = ৬
∴ সংখ্যা দুইটি যথাক্রমে ৫ × ৬ = ৩০ এবং ৭ × ৬ = ৪২
∴ সংখ্যা দুইটির যোগফল = ৩০ + ৪২ = ৭২
.
৪/২৫ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করলে কোনটি হবে?
  1. ক) ২০%
  2. খ) ৩০%
  3. গ) ১৬%
  4. ঘ) ১০%
সঠিক উত্তর:
গ) ১৬%
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬%
ব্যাখ্যা
৪/২৫
= (৪ × ৪)/(২৫ × ৪)
= ১৬/১০০
= ১৬%
 
.
৭০ - ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
  1. ক) ২টি
  2. খ) ১টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৩টি
সঠিক উত্তর:
ঘ) ৩টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩টি
ব্যাখ্যা
১ - ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২, ৩, ৫, ৭ = ৪টি।
১০ - ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ১১, ১৩, ১৭, ১৯ = ৪টি।
২০ - ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৩, ২৯ = ২টি।
৩০ - ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩১, ৩৭ = ২টি।
৪০ - ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪১, ৪৩, ৪৭ = ৩টি।
৫০ - ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৫৩, ৫৯ = ২টি।
৬০ - ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৬১, ৬৭ = ২টি।
৭০ - ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৭১, ৭৩, ৭৯ = ৩টি
৮০ - ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৮৩, ৮৯ = ২টি।
৯০ - ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৯৭ = ১টি।

∴ ১ - ১০০ পর্যন্ত সংখ্যা গুলোর মধ্যে ২৫টি মৌলিক সংখ্যা।
.
নিম্নের সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত কোনটি হবে?
৫ : ৭, ৪ : ৯, ৩ : ২
  1. ক) ৫ : ৭
  2. খ) ১০ : ২১
  3. গ) ৬ : ৮
  4. ঘ) ৯ : ১১
সঠিক উত্তর:
খ) ১০ : ২১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ : ২১
ব্যাখ্যা
প্রদত্ত সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত নির্ণয় কর: ৫ : ৭, ৪ : ৯, ৩ : ২।
অনুপাত তিনটির 
পূর্ব রাশিগুলোর গুণফল ৫ × ৪ × ৩ = ৬০ এবং
উত্তর রাশিগুলোর গুণফল = ৭ × ৯ × ২ = ১২৬ 
 
নির্ণেয় মিশ্র অনুপাত = ৬০ : ১২৬ বা ১০ : ২১।
.
নিম্নের কোন সংখ্যা দুইটি পরস্পর সহমৌলিক?
  1. ক) ৫, ৩
  2. খ) ১৭, ৮৫
  3. গ) ৩, ১১৭
  4. ঘ) ১৯, ৫৭
সঠিক উত্তর:
ক) ৫, ৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫, ৩
ব্যাখ্যা
যদি ২টি সংখ্যার ১ ব্যতীত কোন সাধারণ গুননীয়ক না থাকে, তাহলে সংখ্যা ২টি পরস্পর সহমৌলিক।
এখানে ৫ ও ৩ সংখ্যা দুটির ১ ব্যতীত সাধারণ গুননীয়ক নেই।
অতএব ৫ ও ৩ সংখ্যা দুইটি পরস্পর সহমৌলিক।
১০.
৬% হারে নয় মাসে ১০,০০০/- টাকার সুদাসল কত হবে?
  1. ক) ১০৩৫০ টাকা
  2. খ) ১০৯৫০ টাকা
  3. গ) ১০৪৫০ টাকা
  4. ঘ) ১০৭৫০ টাকা
সঠিক উত্তর:
গ) ১০৪৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০৪৫০ টাকা
ব্যাখ্যা
এখানে r = ৬% = ০.০৬, p= ১০০০০ টাকা , n = ৯ মাস = ৯/১২ বছর = ০.৭৫ বছর

∴ I = pnr = ১০০০০ × ০.৭৫ × ০.০৬ = ৪৫০ টাকা।
 
আমরা জানি, মুনাফা-আসল = মুনাফা + আসল 
=> C = I + P
=> C = ১০০০০ + ৪৫০ টাকা 
=> C = ১০৪৫০ টাকা 
১১.
৬২.৫০% =?
  1. ক) ৩/৪
  2. খ) ৫/৮
  3. গ) ৬/৭
  4. ঘ) ৫/৬
সঠিক উত্তর:
খ) ৫/৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫/৮
ব্যাখ্যা
৬২.৫০%
= ০.৬২৫
= ৫/৮
১২.
একটি ঝুড়িতে কলা এবং আপেলের অনুপাত 5 : 4। যদি ঝুড়ি থেকে 7টি কলা সরানো হয় তাহলে অনুপাত 1:1 হবে। ঝুড়িতে কয়টি আপেল ছিল?
  1. ক) 24টি
  2. খ) 36টি
  3. গ) 14টি
  4. ঘ) 28টি
সঠিক উত্তর:
ঘ) 28টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 28টি
ব্যাখ্যা
ধরি, ঝুড়িতে কলা ছিলো 5x টি এবং আপেল ছিলো 4x টি

প্রশ্নমতে, 
(5x - 7)/4x = 1/1
⇒ 5x - 7 = 4x
⇒ x = 7

∴ আপেল ছিল = 4x = 4 × 7 = 28 টি
১৩.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. ক) √729
  2. খ) 1.25
  3. গ) √(27/48)
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
মূলদ সংখ্যা :  p/q  আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যখন p ও q  পূর্ণসংখ্যা এবং q ≠ 0।
যেমন: √16 = 4 ,3/1 = 3,  11/2= 5.5, 5/ 3 = 1.666... ইত্যাদি মূলদ সংখ্যা।
যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবেও লেখা যায়।
সকল পূর্ণসংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা।
 
√(27/48) 
= √(3 × 9)/(3 × 16)
= 3/4
 
√729 = 27 = 27/1

1.25 = 5/4

অতএব, মূলদ সংখ্যার সংজ্ঞা অনুসারে,
√(27/48), √729, 1.25 হলো মূলদ সংখ্যা। 
১৪.
৯৬০ টাকা ২জন পুরুষ, ৫ জন মহিলা এবং ৮ জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন প্রতি পুরুষ, মহিলা ও বালকের প্রাপ্ত অংশের অনুপাত যথাক্রমে ৩ : ২ : ১ হয়। প্রত্যেক মহিলা কত টাকা পাবে?
  1. ক) ১৮০ টাকা
  2. খ) ৬০ টাকা
  3. গ) ৮০ টাকা
  4. ঘ) ১২০ টাকা
সঠিক উত্তর:
গ) ৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮০ টাকা
ব্যাখ্যা
 
প্রতি পুরুষ, মহিলা ও বালকের প্রাপ্ত অংশের অনুপাত যথাক্রমে ৩ : ২ : ১

ধরি, 
১ জন পুরুষ পাবে = ৩ক টাকা 
১ জন মহিলা পাবে = ২ক টাকা 
১ জন বালক পাবে = ক টাকা 

প্রশ্নমতে, 
২ × ৩ক + ৫ × ২ক + ৮ × ক = ৯৬০ 
৬ক + ১০ক + ৮ক =৯৬০ 
২৪ক = ৯৬০ 
ক = ৯৬০/২৪ 
ক = ৪০ 

১ জন মহিলা পাবে = ২ক টাকা 
                             = ২ × ৪০ 
                              = ৮০ টাকা
১৫.
৯ থেকে ৯৯ পর্যন্ত লিখতে ৯ সংখ্যাটি কতবার ব্যবহৃত হয়?
  1. ক) ১৯বার
  2. খ) ২১বার
  3. গ) ২০বার
  4. ঘ) ২২বার
সঠিক উত্তর:
গ) ২০বার
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০বার
ব্যাখ্যা
১ থেকে ১০০ পযন্ত লিখতে ৯ সংখ্যাটি ব্যবহৃত হয় ৯, ১৯, ২৯, ৩৯, ৪৯, ৫৯, ৬৯, ৭৯, ৮৯, ৯০, ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৮, ৯৯;
৯ সংখ্যাটি ৯৯ এ দুইবারসহ মোট ২০ বার ব্যবহৃত হয়।
১৬.
১ কোন ধরণের সংখ্যা?
  1. ক) মৌলিক
  2. খ) যৌগিক
  3. গ) উভয়ই
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
 
অর্থাৎ, ১ মৌলিক বা যৌগিক কোনটিই নয়। 
১৭.
একটি বই ৩% কমিশনে খরিদ করলে যত টাকা দিতে হয়, ৫% কমিশনে খরিদ করলে তার চেয়ে ৩০ টাকা কম দিতে হয়। বইটির প্রকৃত মূল্য কত?
  1. ক) ১২০০ টাকা
  2. খ) ১০০০ টাকা
  3. গ) ১৫০০ টাকা
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) ১৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫০০ টাকা
ব্যাখ্যা
কমিশন বেশি পাওয়া যায় = ৫ - ৩ = ২%
প্রশ্নমতে,
বইয়ের প্রকৃত মূল্য এর ২% = ৩০
বা, বইয়ের প্রকৃত মূল্য এর ২/১০০ = ৩০
সুতরাং বইয়ের প্রকৃত মূল্য = ১৫০০ টাকা
১৮.
বার্ষিক ৪.৫ টাকা হার মুনাফায় কত টাকা বিনিয়োগে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
  1. ক) ৭২৫ টাকা
  2. খ) ৭০০ টাকা
  3. গ) ৭২৬ টাকা
  4. ঘ) ৭২১ টাকা
সঠিক উত্তর:
খ) ৭০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭০০ টাকা
ব্যাখ্যা
সরল মুনাফার ক্ষেত্রে, 
আমরা জানি,
মুনাফা - আসল = মুনাফা + আসল 
=> C = I + P
=> C = Pnr/100 + P
=> C = P(1 + nr/100)
=> 826 = P{(100 + 4.5 × 4)/100}
=> 826 = P(118/100)
=> P = 82600/118
=> P = 700
 
অতএব, আসল ৭০০ টাকা। 
১৯.
যদি x : y : z = 2 : 3 : 4 এবং 2x - 3y + 4z = 33 হলে, x এর মান কত?
  1. ক) 8
  2. খ) 6
  3. গ) 12
  4. ঘ) 10
সঠিক উত্তর:
খ) 6
উত্তর
সঠিক উত্তর:
খ) 6
ব্যাখ্যা
দেয়া আছে,
x : y : z = 2 : 3 : 4
2x - 3y + 4z = 33 

ধরি, 
x = 2a , y = 3a , z = 4a 

এখন, 
2 × 2a - 3 × 3a + 4 × 4a = 33 
4a - 9a + 16a = 33
20a - 9a = 33
11a = 33 
a = 33/11
a = 3

x = 2a
   = 2 × 3 = 6 
২০.
একটি ল্যাপটপের বিক্রয়মূল্য তার ক্রয়মূল্যের ৩/৪ অংশের সমান। শতকরা ক্ষতির হার কত?
  1. ক) ২০% ক্ষতি
  2. খ) ১৫% ক্ষতি
  3. গ) ২৫% ক্ষতি
  4. ঘ) ১০% ক্ষতি
সঠিক উত্তর:
গ) ২৫% ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫% ক্ষতি
ব্যাখ্যা
বিক্রয়মূল্য ক্রয়মূল্যের = ৩/৪ অংশ
সুতরাং, বিক্রয়মূল্য = ৩ টাকা এবং ক্রয়মূল্য = ৪ টাকা।
সুতরাং, শতকরা ক্ষতি = (৪-৩)/৪ × ১০০
                                 = ১০০/৪
                                 = ২৫%
২১.
কোন দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৪৭ হয়?
  1. ক) ১৪, ১৫
  2. খ) ২৩, ২৪
  3. গ) ২৫, ২৬
  4. ঘ) ১৭, ১৮
সঠিক উত্তর:
খ) ২৩, ২৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৩, ২৪
ব্যাখ্যা
ধরি, একটি সংখ্যা ক
অপর সংখ্যা = ক - ১
প্রশ্নমতে,
- (ক -১) = ৪৭
বা, ক - ক + ২ক - ১ = ৪৭
বা, ২ক = ৪৮
বা, ক = ৪৮/২ = ২৪
∴ একটি সংখ্যা ২৪
অপর সংখ্যা ২৩
২২.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৯, ৪২ ও ৬৭ কে ভাগ করলে যথাক্রমে ৫,৬ ও ৭ ভাগশেষ থাকবে?
  1. ক) ১৪
  2. খ) ৮
  3. গ) ১২
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
গ) ১২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২
ব্যাখ্যা
২৯ - ৫ = ২৪
৪২ - ৬ = ৩৬
৬৭ - ৭ = ৬০
সুতরাং ২৪, ৩৬, ৬০ এর গ.সা.গু = ১২

∴ বৃহত্তম সংখ্যাটি = ১২
২৩.
৫% হারে চক্রবৃদ্ধি মুনাফায় ৫০০ টাকার ২ বছরের সবৃদ্ধিমূল কত?
  1. ক) ৫২১.০৫ টাকা
  2. খ) ৫৫১.২৫ টাকা
  3. গ) ৬৫৭.০৯ টাকা
  4. ঘ) ৬৭৫.৯৭ টাকা
সঠিক উত্তর:
খ) ৫৫১.২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৫১.২৫ টাকা
ব্যাখ্যা
দেওয়া আছে, মূলধন,
P = ৫০০ টাকা
সময়, n = ২ বছর
সুদের হার, r = ৫/১০০

আমরা জানি,
চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধিমূল,
C = P(1 + r)n
= ৫০০(১ + ৫/১০০)
= ৫০০ × (১০৫/১০০) × (১০৫/১০০)
= ৫৫১.২৫
২৪.
টাকায় এক ডজন কলা বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। ৫০% লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রয় করতে হবে?
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৮টি
সঠিক উত্তর:
খ) ৬টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬টি
ব্যাখ্যা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে,
২৫% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ১০০ - ২৫ = ৭৫ টাকা।

৫০% লাভে, বিক্রয়মূল্য  = ১০০ + ৫০ = ১৫০ টাকা।

পূর্বের বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে, বিক্রয় করতে হবে ১৫০ টাকায়।
পূর্বের বিক্রয়মূল্য ১ টাকা হলে, বিক্রয় করতে হবে (১৫০/৭৫) = ২ টাকায়।

২ টাকায় বিক্রি করতে হবে = ১২টি কলা
১ টাকায় বিক্রি করতে হবে (১২/২) = ৬টি কলা।

বিকল্প পদ্ধতিঃ
১ টাকায় xটি কলা ক্র‍য় করায় ২৫% ক্ষতি হয়।

x/12 = 75/100
x = (75/100) × 12
x = 9

ধরি, ১ টাকায় yটি কলা বিক্রয় করায় ৫০ লাভ হয়।

y/9 = 100/150
y = (100/150) × 9
y = 6
২৫.
হাবিলের আয়ের ৪৫% কাবিলের আয়ের ২৫% সমান। তাদের আয়ের অনুপাত কত?
  1. ক) 5 : 6
  2. খ) 5 : 9
  3. গ) 5 : 8
  4. ঘ) 5 : 7
সঠিক উত্তর:
খ) 5 : 9
উত্তর
সঠিক উত্তর:
খ) 5 : 9
ব্যাখ্যা
ধরি, হাবিলের আয় = T
এবং কাবিলের আয় = N
প্রশ্নমতে, 
T এর 45% = N এর 25%
⇒ T(45/100) = N (25/100)
⇒ T/N = (25/100) × (100/45)
⇒ T/N = 25/45
⇒ T/N = 5/9
T : N = 5 : 9