ব্যাখ্যা
• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক ছিলেন।
• তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।
• তাঁর রচিত উপন্যাসঃ
- চৈতালী ঘূর্ণি,
- ধাত্রীদেবতা,
- কালিন্দী,
- গণদেবতা,
- সপ্তপদী,
- পঞ্চগ্রাম,
- কবি,
- হাঁসুলি বাঁকের উপকথা,
- আরোগ্য নিকেতন,
- চাপাডাঙ্গার বউ,
- একটি কালো মেয়ের কথা (সর্বশেষ উপন্যাস ও বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস)।
• ধাত্রীদেবতা, গণদেবতা ও পঞ্চগ্রাম তাঁর ত্রয়ী উপন্যাস।
• তাঁর রচিত গল্পঃ
- রসকলি,
- বেদেনী,
- ডাকহরকরা,
- তারিণী মাঝি ইত্যাদি।
• তাঁর রচিত নাটকঃ
- দ্বীপান্তর,
- পথের ডাক,
- দুই পুরুষ ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।