পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins৯৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৯৬
সিলেবাস
বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [প্রতি শুক্রবারে ফ্রি এবং সবার জন্য উন্মুক্ত একটি মডেল টেস্ট থাকবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯৬ প্রশ্ন

.
'সপ্তপদী' উপন্যাসটি কার লেখা?
  1. সৈয়দ মুজতবা আলী
  2. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. এস ওয়াজেদ আলী
সঠিক উত্তর:
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা

• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক ছিলেন।
• তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।

• তাঁর রচিত উপন্যাসঃ
- চৈতালী ঘূর্ণি,
- ধাত্রীদেবতা,
- কালিন্দী,
- গণদেবতা,
- সপ্তপদী,
- পঞ্চগ্রাম,
- কবি,
- হাঁসুলি বাঁকের উপকথা,
- আরোগ্য নিকেতন,
- চাপাডাঙ্গার বউ,
- একটি কালো মেয়ের কথা (সর্বশেষ উপন্যাস ও বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস)।
• ধাত্রীদেবতা, গণদেবতা ও পঞ্চগ্রাম তাঁর ত্রয়ী উপন্যাস।
• তাঁর রচিত গল্পঃ
- রসকলি,
- বেদেনী,
- ডাকহরকরা,
- তারিণী মাঝি ইত্যাদি।
• তাঁর রচিত নাটকঃ
- দ্বীপান্তর,
- পথের ডাক,
- দুই পুরুষ ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
'রমা ও রমেশ' চরিত্র দুটি পাওয়া যায় শরৎচন্দ্রের-
  1. দেবদাসে
  2. চরিত্রহীনে
  3. গৃহদাহে
  4. পল্লী সমাজে
সঠিক উত্তর:
পল্লী সমাজে
উত্তর
সঠিক উত্তর:
পল্লী সমাজে
ব্যাখ্যা

• বাংলা সাহিত্যের 'অপরাজেয় কথাশিল্পী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮) জন্মগ্রহণ করেন হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে।
• তাঁর বিখ্যাত পল্লী সমাজ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রঃ
- রমা,
- রমেশ,
- বেণী,
- বলরাম প্রমুখ।
• তাঁর রচিত বিখ্যাত উপন্যাসঃ
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পন্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- শ্রীকান্ত,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয়।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।

.
সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল-
  1. অষ্টম থেকে চতুর্দশ শতাব্দীতে
  2. সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীতে
  3. দশম থেকে দ্বাদশ শতাব্দীতে
  4. দশম থেকে চতুর্দশ শতাব্দীতে
সঠিক উত্তর:
দশম থেকে দ্বাদশ শতাব্দীতে
উত্তর
সঠিক উত্তর:
দশম থেকে দ্বাদশ শতাব্দীতে
ব্যাখ্যা

- ধারণা করা হয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী কোন এক সময়ে চর্যাপদ রচিত হয়েছিল।
- ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে ৬৫০-১২০০ সালের মধ্যে রচিত।
- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে ৯৫০-১২০০ সালের (দশম থেকে দ্বাদশ শতাব্দীর) মধ্যে রচিত। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাইভ এমসিকিউ লেকচার।

.
আবু জাফর শামসুদ্দীনের ত্রয়ী উপন্যাস নয়-
  1. ভাওয়াল গড়ের উপাখ্যান
  2. পদ্মা মেঘনা যমুনা
  3. কড়ি দিয়ে কিনলাম
  4. সংকর সংকীর্তন
সঠিক উত্তর:
কড়ি দিয়ে কিনলাম
উত্তর
সঠিক উত্তর:
কড়ি দিয়ে কিনলাম
ব্যাখ্যা

• আবু জাফর শামসুদ্দীনের ত্রয়ী উপন্যাসঃ
- ভাওয়াল গড়ের উপাখ্যান,
- পদ্মা মেঘনা যমুনা এবং
- সংকর সংকীর্তন।
• এছাড়াও তাঁর রচিত অন্যান্য উপন্যাসঃ
- দেয়াল,
- পরিত্যক্ত স্বামী,
- প্রপঞ্চ ইত্যাদি।
• অপরদিকে, বিমল মিত্রের ত্রয়ী উপন্যাস হলোঃ
- সাহেব বিবি গোলাম,
- কড়ি দিয়ে কিনলাম ও
- একক দশক শতক।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার ও বাংলাপিডিয়া।

.
আবুল ফজলের উপন্যাস নয়-
  1. চৌচির
  2. প্রদীপ ও পতঙ্গ
  3. রেখাচিত্র
  4. রাঙ্গা প্রভাত
সঠিক উত্তর:
রেখাচিত্র
উত্তর
সঠিক উত্তর:
রেখাচিত্র
ব্যাখ্যা

• 'রেখাচিত্র' আবুল ফজলের দিনলিপি।
• তাঁর রচিত উপন্যাসঃ
- চৌচির,
- প্রদীপ ও পতঙ্গ এবং
- রাঙ্গা প্রভাত।
• তিনি শিখা পত্রিকার পঞ্চম সংখ্যার সম্পাদনা করেন।
• তাঁর রচিত গল্পগ্রন্থঃ
- মাটির পৃথিবী,
- মৃতের আত্মহত্যা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
নিচের কোন বাক্যটি সঠিক?
  1. ভাত ছড়ালে শালিখের অভাব হয় না।
  2. সব মাছগুলোর দাম কত?
  3. আমি বড় অপমানিত হইয়াছি।
  4. বুনো কচু, বাঘা তেঁতুল।
সঠিক উত্তর:
আমি বড় অপমানিত হইয়াছি।
উত্তর
সঠিক উত্তর:
আমি বড় অপমানিত হইয়াছি।
ব্যাখ্যা

- প্রদত্ত অপশনগুলোতে সঠিক বাক্যটি হলোঃ আমি বড় অপমানিত হইয়াছি।
- 'বুনো কচু, বাঘা তেঁতুল।' বাক্যটির শুদ্ধরূপ হবেঃ 'বুনো ওল, বাঘা তেঁতুল।
- 'ভাত ছড়ালে শালিখের অভাব হয় না।' বাক্যটির শুদ্ধরূপ হবেঃ ভাত ছড়ালে কাকের অভাব হয় না।
- 'সব মাছগুলোর দাম কত?' বাক্যটির শুদ্ধরূপ হবেঃ
মাছগুলোর দাম কত? অথবা সব মাছের দাম কত?
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
সব্যয় পদ কত প্রকার?
  1. দুই
  2. তিন
  3. চার
  4. পাঁচ
সঠিক উত্তর:
চার
উত্তর
সঠিক উত্তর:
চার
ব্যাখ্যা

• পদ প্রধানত দুই প্রকার। যথাঃ
- সব্যয় পদ ও
- অব্যয় পদ।
• সব্যয় পদ চার প্রকার। যথাঃ
- বিশেষ্য,
- বিশেষণ,
- সর্বনাম ও
- ক্রিয়া।
• সুতরাং পদ মোট পাঁচ প্রকার। যথাঃ
- বিশেষ্য,
- বিশেষণ,
- সর্বনাম,
- ক্রিয়া ও
- অব্যয় পদ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
'হেড-মৌলভী' কোন কোন ভাষার শব্দের মিশ্রণ?
  1. ইংরেজি ও বাংলা
  2. ইংরেজি ও তৎসম
  3. ইংরেজি ও ফারসি
  4. ইংরেজি ও আরবি
সঠিক উত্তর:
ইংরেজি ও ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ইংরেজি ও ফারসি
ব্যাখ্যা

• বাংলা ভাষায় ব্যবহৃত কিছু মিশ্রিত শব্দের উদাহরণঃ
- হাট-বাজার (বাংলা ও ফারসি),
- রাজা-বাদশাহ (তৎসম ও ফারসি),
- হেড-মৌলভী (ইংরেজি ও ফারসি),
- হেড-পন্ডিত (ইংরেজি ও তৎসম),
- খ্রিস্টাব্দ (ইংরেজি উত্তর সহ),
- ডাক্তার-খানা (ইংরেজি ও ফারসি),
- পকেটমার (ইংরেজি ও বাংলা),
- চৌহদ্দি (আরবি ও ফারসি)।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
'Yellow dog' শব্দের পারিভাষিক অর্থ-
  1. হলুদ কুকুর
  2. দুর্বল ব্যক্তি
  3. অসহায় ব্যক্তি
  4. হীন ব্যক্তি
সঠিক উত্তর:
হীন ব্যক্তি
উত্তর
সঠিক উত্তর:
হীন ব্যক্তি
ব্যাখ্যা
'Yellow dog' শব্দের পারিভাষিক অর্থ হীন ব্যক্তি।
১০.
'হরহামেশা' শব্দের 'হর' কোন ভাষার উপসর্গ?
  1. খাঁটি বাংলা
  2. ফারসি
  3. উর্দু-হিন্দি
  4. আরবি
সঠিক উত্তর:
উর্দু-হিন্দি
উত্তর
সঠিক উত্তর:
উর্দু-হিন্দি
ব্যাখ্যা

- হর একটি উর্দু-হিন্দি উপসর্গ।
- প্রত্যেক অর্থে হরহামেশা, হররোজ, হরমাহিনা, হরকিসিম ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১১.
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ নয়-
  1. পারাবার
  2. বারিধি
  3. স্রোতস্বতী
  4. রত্নাকর
সঠিক উত্তর:
স্রোতস্বতী
উত্তর
সঠিক উত্তর:
স্রোতস্বতী
ব্যাখ্যা

• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দঃ
- অর্ণব,
- জলধি,
- জলনিধি,
- পারাবার,
- বারিধি,
- রত্নাকর,
- সাগর,
- সিন্ধু ইত্যাদি।
• নদী শব্দের সমার্থক শব্দঃ
- স্রোতস্বতী,
- তটিনী,
- স্রোতস্বিনী।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১২.
Which of the following is not the work of Jane Austen?
  1. Sense and sensibility
  2. The essays of Elia
  3. Mansfield Park
  4. Love and friendship
সঠিক উত্তর:
The essays of Elia
উত্তর
সঠিক উত্তর:
The essays of Elia
ব্যাখ্যা

Jane Austen’s novels are:
- Sense and Sensibility (1811),
- Pride and Prejudice (1813),
- Mansfield Park (1814) and
- Emma (1816),
- 'Northanger Abbey' and ‘Persuasion’ both published posthumously in 1818.

On the other hand, ‘The essays of Elia’ is written by Charles Lamb.

Source- An ABC of english Literature, Dr. M Mofizur Rahman

১৩.
Who does not belong to ‘The Romantic Period’?
  1. William Blake
  2. Lord Byron
  3. John Keats
  4. Daniel Defoe
সঠিক উত্তর:
Daniel Defoe
উত্তর
সঠিক উত্তর:
Daniel Defoe
ব্যাখ্যা

Writers of Romantic Period are:
- William Blake
- Lord Byron
- John Keats
- William Wordsworth
- Samuel Taylor Coleridge
- Jane Austane
- Charles Lamb
- Percy Bysshe Shelley
- William Hazlitt

Daniel Defoe is a writer from the Augustan Age.

Source- An ABC of english Literature, Dr. M Mofizur Rahman

১৪.
‘Poetry is the record of the best and happiest moments of the happiest and best minds’ stated by-
  1. Sir Philip Sydney
  2. Dr. Samuel Johnson
  3. William Wordsworth
  4. P.B. Shelly
সঠিক উত্তর:
P.B. Shelly
উত্তর
সঠিক উত্তর:
P.B. Shelly
ব্যাখ্যা

According to the esay “A Defense of Poetry”, Shelley defined poetry as “the record of the best and happiest moments of the happiest and best minds”.
Human beings in society are all emotional creatures, and poetry allows people to express feelings with language.

Source- An ABC of english Literature, Dr. M Mofizur Rahman

১৫.
How many types are there in an ‘Ode’?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

An ode is a type of lyrical stanza. It is an elaborately structured poem praising or glorifying an event or individual, describing nature intellectually as well as emotionally.

There are three typical forms of odes:
- The Pindaric or regular ode
- Horatian ode
- Irregular ode.

Source- An ABC of english Literature, Dr. M Mofizur Rahman.

১৬.
Which of the following is not written by Charles Dickens?
  1. The Pickwick Papers
  2. David Copperfield
  3. Bleak House
  4. The Return of the Native
সঠিক উত্তর:
The Return of the Native
উত্তর
সঠিক উত্তর:
The Return of the Native
ব্যাখ্যা

Major works of Charles Dickens are-
- The Pickwick Papers
- David Copperfield
- Bleak House
- A Tale of Two Cities
- Great Expectations
- Oliver Twist

Major works of Thomas Hardy-
- The Return of the Native
- The Mayor of Casterbridge
- Tess of the D’Urbervilles

Source- An ABC of English Literature, Dr. M Mofizur Rahman

১৭.
Which modern dramatist is famous for his ‘Drama of ideas’?
  1. William Makepeace Thackeray
  2. Matthew Arnold
  3. George Bernard Shaw
  4. Oscar Wilde
সঠিক উত্তর:
George Bernard Shaw
উত্তর
সঠিক উত্তর:
George Bernard Shaw
ব্যাখ্যা

George Bernard Shaw was a modern Dramatist and is famous for his drama of ideas.
His famous works are-
- Arms and the Man
- You Never Can Tell
- The Philanderer
- Mrs. Warren's Profession
- Arms and the Man
- Candida
- The Devil's Disciple
- Caesar and Cleopatra

Source- An ABC of English Literature, Dr. M Mofizar Rahman

১৮.
‘Where Angels Fear to Tread’ is a famous work of -
  1. Joseph Conrad
  2. Rudyard Kipling
  3. Edward Morgan Forster
  4. Henry James
সঠিক উত্তর:
Edward Morgan Forster
উত্তর
সঠিক উত্তর:
Edward Morgan Forster
ব্যাখ্যা

Edward Morgan Forster was an English fiction writer, essayist and librettist. His first novel, ‘Where Angels Fear to Tread’, is the story of Lilia, a young English widow who falls in love with an Italian, and of the efforts of her bourgeois relatives to get her back from Monteriano.
Other works of him-
- A Room with a View (1908),
- Howards End (1910)
- Where Angels Fear to Tread (1905)
- The Longest Journey (1907)
- Howards End (1910)
- A Passage to India (1924)
- Maurice

Source- An ABC of English Literature, Dr. M Mofizar Rahman

১৯.
Shakespeare's Which of the following is not a dark comedy?
  1. Merchant of Venice
  2. Measure for Measure
  3. Winter’s Tale
  4. As you like it
সঠিক উত্তর:
As you like it
উত্তর
সঠিক উত্তর:
As you like it
ব্যাখ্যা

Dark comedy is a kind of drama which portrays the meaninglessness of human existence. This kind of comedy laughs at human predicaments which hide a bitter frustration.
Ex: Merchant of Venice, Measure for Measure etc.
- As you like it’ is a comedy of manners.

Source: An ABC of english Literature, Dr. M Mofizur Rahman

২০.
Which of the following does not belong to the Restoration period?
  1. John Dryden
  2. John Bunyan
  3. Samuel Butler
  4. Ben Jonson
সঠিক উত্তর:
Ben Jonson
উত্তর
সঠিক উত্তর:
Ben Jonson
ব্যাখ্যা

Major Writers of the Restoration period
-John Milton
-John Bunyan
-John Wilmot,
-John Dryden.
-John Locke
-William Wycherley
-Aphra Behn
-William Congreve

Ben Jonson is a writer from the Renaissance Period.

Source- An ABC of English Literature, Dr. M Mofizar Rahman

 
২১.
Who is famous for his ‘Dramatic Monologue’?
  1. Edward Fitzgerald
  2. Robert Browning
  3. Charlotte Bronte
  4. George Elliot
সঠিক উত্তর:
Robert Browning
উত্তর
সঠিক উত্তর:
Robert Browning
ব্যাখ্যা

Robert Browning, major English poet of the Victorian age, noted for his mastery of dramatic monologue and psychological portraiture.
His notable works are-
- “The Ring and the Book”
- “Fra Lippo Lippi”
- “My Last Duchess”
- “Sordello”
- “The Pied Piper of Hamelin”
- “The Bishop Orders His Tomb at St. Praxed’s Church”
- “Pippa Passes”
- “Rabbi Ben Ezra”
- “Bishop Blougram’s Apology”
- “Christmas-Eve and Easter-Day”

Source- An ABC of English Literature, Dr. M Mofizar Rahman & Britannica.

 
২২.
The disabled have found it very difficult to get a job. The word 'disabled' in this sentence is a/an -
  1. Noun
  2. Adjective
  3. Pronoun
  4. Adverb
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা

ব্যাখ্যা:
disabled শব্দটি মূলত adjective। এটি বেশিরভাগ সময় কোন nounকে মডিফাই করতে ব্যবহৃত হয়। যেমন: a disabled person (একজন বিখ্যাত ব্যক্তি)।এখানে disabled শব্দটি person শব্দটিকে মডিফাই করছে, তাই disabled এখানে একটি adjective।
কিন্তু The disabled have found it very difficult to get a job.-তে disabled শব্দটি noun হিসাবে ব্যবহৃত হয়েছে কারণ এটি subject হিসেবে বসেছে এবং এর আগে the বসে এই nounটির plural অর্থ প্রকাশ করছে। অর্থাৎ, the disabled বলতে কোন একজন disabled মানুষকে বুঝাচ্ছে না, disabled personদের বুঝাচ্ছে।

২৩.
A person who is not pretentious is known as-
  1. unassuming
  2. articulate
  3. compassionate
  4. courageous
সঠিক উত্তর:
unassuming
উত্তর
সঠিক উত্তর:
unassuming
ব্যাখ্যা

Unassuming-modest
Articulate- বাকপটু
Compassionate- দয়াশীল
Courageous- সাহসী
অর্থাৎ এখানে A person who is not pretentious এর synonym হিসেবে আমরা unassuming -কে বেছে নিতে পারি।
Unassuming (adjective)
Meaning: not pretentious or arrogant; modest.
Bengali Meaning: ভদ্র
Source: Oxford Languages

২৪.
The details of the people that helped you to write the report is found in the-
  1. Acknowledgements
  2. Introduction
  3. Title Page
  4. Table of Contents
সঠিক উত্তর:
Acknowledgements
উত্তর
সঠিক উত্তর:
Acknowledgements
ব্যাখ্যা
Definition: Acknowledgements enable you to thank all those who have helped in carrying out the research.
২৫.
‘ipso facto’ means-
  1. In conclusion
  2. For example
  3. By the fact
  4. That is
সঠিক উত্তর:
By the fact
উত্তর
সঠিক উত্তর:
By the fact
ব্যাখ্যা

Ipso facto (adverb)
Meaning: By the fact or act
Example: If he is right, then anyone who disagrees with him is, ipso facto, wrong.
Source: Cambridge Dictionary

২৬.
Identify the word which is spelt correctly:
  1. commemoration
  2. comemoretion
  3. comemmoration
  4. comemoration
সঠিক উত্তর:
commemoration
উত্তর
সঠিক উত্তর:
commemoration
ব্যাখ্যা

ব্যাখ্যা: commemoration (adjective)
Meaning: the action or fact of commemorating a dead person or fact
Source: Oxford Languages

২৭.
Since you are ill, you need not come. The underlined part is-
  1. Adjective clause
  2. Adverbial clause
  3. Prepositional Clause
  4. Noun Clause
সঠিক উত্তর:
Adverbial clause
উত্তর
সঠিক উত্তর:
Adverbial clause
ব্যাখ্যা

ব্যাখ্যা:
বাক্যের অর্থ: যেহেতু তুমি অসুস্থ, তোমার আসা লাগবে না।
আমরা জানি,
when, where, why, how -এর উত্তর হিসেবে যে শব্দ বা শব্দগুচ্ছ পাওয়া যায়, সেটিই হল adverb। সুতরাং adverbial clause-ও অবশ্যই when, where, why, how -এর উত্তর দিবে।
আন্ডারলাইনকৃত অংশটিতে why-এর উত্তর পাওয়া যাচ্ছে। তাই, এটি adverb clause।
Because, as, since-ইত্যাদি দিয়ে শুরু হলে সেটি কারণ নির্দেশ করে। এধরণের clause-কে adverbial clause of reason বলে।

Source: Applied English Grammar and Composition by P C Das

২৮.
Would you mind ____ me?
  1. to help
  2. help
  3. helping
  4. have helped
সঠিক উত্তর:
helping
উত্তর
সঠিক উত্তর:
helping
ব্যাখ্যা

ব্যাখ্যা:
যে Structureটি follow করা হয়েছে তা নিম্নরূপ:
Would you mind-এ পরে verb-এর সাথে -ing যুক্ত হয়।
Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain

২৯.
The plural form for ‘zero’ is:
  1. Zero
  2. Zeroies
  3. Zeroes
  4. Zerose
সঠিক উত্তর:
Zeroes
উত্তর
সঠিক উত্তর:
Zeroes
ব্যাখ্যা

ব্যাখ্যা:
যেসব noun-এর শেষে o থাকে এবং তার ঠিক আগের বর্ণটি consonant থাকে, সেগুলোর শেষে es যোগ করে plural করতে হয়।

Source: oxfordadvancedlearnersdictionaries.com and Applied English Grammar and Composition by P C Das

৩০.
(Transform this sentence into Positive) ‘Saree is more popular than any other dress.’-
  1. Saree is the most popular dress.
  2. Saree is popular than any other dress.
  3. Any other dress is as popular as saree.
  4. No other dress is as popular as Saree.
সঠিক উত্তর:
No other dress is as popular as Saree.
উত্তর
সঠিক উত্তর:
No other dress is as popular as Saree.
ব্যাখ্যা

ব্যাখ্যা:
comparative-এর অর্থ অপরিবর্তিত রেখে positive-এ পরিবর্তিত করতে হলে নিচের গঠণ প্রণালীটি অনুসরণ করতে হয়:
No other + (২য় noun) + ….. + be verb + as + Adj + as (১ম noun)

৩১.
Change the voice : My friend sent me a gift.
  1. I was sent a gift by my friend.
  2. I am sent a gift by my friend.
  3. I am being sent a gift by my friend.
  4. A gift is sent my friend by me.
সঠিক উত্তর:
I was sent a gift by my friend.
উত্তর
সঠিক উত্তর:
I was sent a gift by my friend.
ব্যাখ্যা

ব্যাখ্যা:
বাক্যটিতে দুটি object আছে। a gift (বস্তুবাচক অর্থাৎ direct object)এবং me (প্রাণীবাচক অর্থাৎ indirect object)।
এই বাক্যটিকে আমরা প্রথমে I (indirect object)-কে Subject ধরে Passive voice করতে পারি।
অর্থাৎ, Indirect object + be + Verb-এর past particple+ Direct Object+ by+ Active Voice-এর Subject-কে object-এ রূপান্তর ।
Indirect Object-কে Subject-এ রূপান্তর করাই অধিক সঙ্গত।

Source: Applied English grammar and composition by P C Das

৩২.
Fill in the blank: The kids started acting _____.
  1. up
  2. in
  3. for
  4. by
সঠিক উত্তর:
up
উত্তর
সঠিক উত্তর:
up
ব্যাখ্যা

ব্যাখ্যা:
act up একটি phrasal verb।
Act up (phrasal verb)
Meaning: behave badly

Source: Oxford Learners Dictionary

৩৩.
Fill in the blank : I took shelter under a tree ____ that I wouldn’t get drenched in the rain.
  1. and
  2. so
  3. for
  4. same
সঠিক উত্তর:
so
উত্তর
সঠিক উত্তর:
so
ব্যাখ্যা

ব্যাখ্যা:
বাক্যের অর্থ: আমি গাছের নিচে আশ্রয় নিলাম যাতে ভিজে না যাই।
এখানে বাক্যটি সম্পূর্ণ করতে so conjunction টি প্রয়োজন ছিল। এখানে so অর্থ ‘যাতে’।

৩৪.
What is the opposite word for ‘mercenary’?
  1. Excessively greedy
  2. Covetous
  3. Acquisitive
  4. Generous
সঠিক উত্তর:
Generous
উত্তর
সঠিক উত্তর:
Generous
ব্যাখ্যা

Mercenary (Adjective):
Meaning: primarily concerned with making money at the expense of ethics.
Synonym: grasping, greedy, insatiable, materialistic, rapacious
Antonym: generous

Source: Oxford Languages.

৩৫.
She had ___ bad cold.
  1. a
  2. an
  3. the
  4. no article
সঠিক উত্তর:
a
উত্তর
সঠিক উত্তর:
a
ব্যাখ্যা
Cold, flu, fever, measles ইত্যাদি রোগের নামের আগে a বসে।
৩৬.
আসিফের মাসিক বেতন ১০% বৃদ্ধি পেয়ে ১৬৫০ টাকা হলে পূর্বে বেতন কত ছিল?
  1. ১৪০০টাকা
  2. ১৪৫০টাকা
  3. ১৫০০টাকা
  4. ১৫৫০টাকা
সঠিক উত্তর:
১৫০০টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫০০টাকা
ব্যাখ্যা

১০% বৃদ্ধিতে,
বর্তমানে বেতন ১১০ টাকায় পূর্ব বেতন ১০০টাকা
∴ বর্তমানে বেতন ১৬৫০ টাকায় পূর্ব বেতন (১০০ × ১৬৫০)/১১০
= ১৫০০টাকা

৩৭.
এক ব্যক্তি ১০% হার চক্রবৃদ্ধি সুদে ব্যাংকে ২০০০টাকা জমা রাখেন। ২য় বছরে সুদের হার ৫% হলো। ২য় বছর শেষে ঐ ব্যক্তি সুদে আসলে কত টাকা পাবেন?
  1. ২৩০০টাকা
  2. ২৩১০টাকা
  3. ২৩৫০টাকা
  4. ২৪০০টাকা
সঠিক উত্তর:
২৩১০টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৩১০টাকা
ব্যাখ্যা

১ম বছর শেষে সুদাসল = ২০০০ × ১১০/১০০
২য় বছর শেষে সুদাসল = ২০০০ × ১১০/১০০ × ১০৫/১০০
= ২৩১০টাকা

৩৮.
2x - 2/x = 3 হলে 4x2 - 4/x2 = ?
  1. 12
  2. 13
  3. 14
  4. 15
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা

2x - 2/x = 3.....(1)
বা, (2x - 2/x)2 = 9
বা, (2x + 2/x)2 - 4.2x.2/x = 9
বা, (2x + 2/x)2 = 9 + 16 = 25
বা, 2x + 2/x = 5.....(2)

(1) নং × (2) নং করে পাই,
(2x + 2/x)(2x - 2/x) = 15
4x2 - 4/x2 = 15

৩৯.
x2 + y2 = ৩১৩, xy = ১৫৬ হলে x2 - y2 = ?
  1. ২৩
  2. ২৪
  3. ২৫
  4. ২৬
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা

x2 + y2 = ৩১৩
বা, (x2 + y2)2 = (৩১৩)2
বা, (x2 - y2)2 + ৪x2y2 = (৩১৩)2
বা, (x2 - y2)2 + ৪(১৫৬)2 = (৩১৩)2
বা, (x - y)2 + ৯৭৩৪৪ = ৯৭৯৬৯
বা, (x - y)2 = ৯৭৯৬৯ - ৯৭৩৪৪ = ৬২৫
∴ x - y = ২৫

৪০.
-1 < x < 0 হলে নিচের কোনটি ক্ষুদ্রতম?
  1. 1/x
  2. 1/x2
  3. x
  4. x2
সঠিক উত্তর:
1/x
উত্তর
সঠিক উত্তর:
1/x
ব্যাখ্যা

ধরি,
x = -(1/2)
তাহলে,
1/x = -2,
x2 = 1/4,
1/x2 = 4
∴ -2 < -(1/2) < 1/4 < 4
বা, 1/x < x < x2 < 1/x2

৪১.
x4 ÷ x9 × x5 = ?
  1. 0
  2. 1
  3. x-10
  4. x-1
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা

x4 ÷ x9 × x5 
= (x4/x9) × x5
= x9/x9
= 1

৪২.
log√32x = 5(1/5) হলে x = ? [5(1/5) একটি মিশ্র ভগ্নাংশ]
  1. 25
  2. 27
  3. 211
  4. 213
সঠিক উত্তর:
213
উত্তর
সঠিক উত্তর:
213
ব্যাখ্যা

log√32x = 5(1/5) = 26/5
বা, x = (√32)26/5
বা, x = {(32)1/2}26/5
= {(25)1/2}26/5
= 25×1/2×26/5
= 213

৪৩.
৭ + ১০ + ১৩ +...... + ৭৩ ধারাটির সমষ্টি কত?
  1. ৯১০
  2. ৯২০
  3. ৯১৫
  4. ৯২৫
সঠিক উত্তর:
৯২০
উত্তর
সঠিক উত্তর:
৯২০
ব্যাখ্যা

১ম পদ a = ৭,
সাধারন অন্তর d = ১০ - ৭ = ৩
∴ n-তম পদ = a + (n - ১)d = ৭৩
বা, ৭ + (n - ১)৩ = ৭৩
বা, ৭ + ৩n - ৩ = ৭৩
বা, ৩n + ৪ = ৭৩
বা, ৩n = ৬৯
∴ n = ২৩

∴ সমষ্টি = ২৩/২{২ × ৭ + (২৩ - ১)৩}
= ২৩/২(১৪ + ২২ × ৩)
= (২৩ × ৮০)/২
= ৯২০

৪৪.
ΔABC- এ AD = BD = CD এবং ∠ADC = 76° হলে ∠B = ?
  1. 35°
  2. 36°
  3. 37°
  4. 38°
সঠিক উত্তর:
38°
উত্তর
সঠিক উত্তর:
38°
ব্যাখ্যা

ΔABC - এ,
AD = BD
∴ ∠ABD = ∠BAD
বহিঃস্থ ∠ADC = ∠ABD + ∠BAD = ∠ABD + ∠ABD = 2 ∠ABD
বা, 2 ∠ABD = ∠ADC = 76°
বা, ∠ABD = 38°
∴ ∠B = 38°

৪৫.
ΔABC একটি সমবাহু ত্রিভূজ যেখানে O বৃত্তের কেন্দ্র; তবে ∠BOC = ?

  1. 60°
  2. 90°
  3. 120°
  4. 150°
সঠিক উত্তর:
120°
উত্তর
সঠিক উত্তর:
120°
ব্যাখ্যা

ΔABC সমবাহু ত্রিভূজ
∴ ∠A = 60°
∴ কেন্দ্রস্থ ∠BOC = বৃত্তস্থ 2 ∠A
= 2 × 60°
= 120°

৪৬.
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ও প্রস্থের অনুপাত ৬ঃ১ এবং ক্ষেত্রফল ১০৫৮ বর্গ সেঃমিঃ হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত?
  1. ২৩ সেঃমিঃ
  2. ৪৬ সেঃমিঃ
  3. ৩৪.৫ সেঃমিঃ
  4. ৬৯ সেঃমিঃ
সঠিক উত্তর:
৪৬ সেঃমিঃ
উত্তর
সঠিক উত্তর:
৪৬ সেঃমিঃ
ব্যাখ্যা

মনে করি,
পরিসীমা = ৬a,
প্রস্থ = a
∴ ২(দৈর্ঘ্য + প্রস্থ) = পরিসীমা = ৬a
বা, দৈর্ঘ্য + প্রস্থ = ৩a
বা, দৈর্ঘ্য = ৩a - প্রস্থ
= ৩a - a
= ২a
∴ ক্ষেত্রফল = ২a × a = ১০৫৮
বা, ২a2 = ১০৫৮
বা, a2 = ৫২৯
∴ a = ২৩
∴ দৈর্ঘ্য = ২a = ৪৬

৪৭.
SCIENCE শব্দটির বর্ণগুলো কতভাবে সাজানো যায়?
  1. 2520
  2. 5040
  3. 180
  4. 120
অনির্ধারিত
ব্যাখ্যা

SCIENCE শব্দটিতে মোট 7টি বর্ণ আছে যাদের 2টি E
∴ সবগুলো বর্ণ সাজানোর উপায় = 7!/(2! × 2!)
= 7 × 6 × 5 × 3 × 2
= 1260
(অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে।)

৪৮.
একটি ব্যাগে 4টি সাদা এবং 5টি কালো বল আছে। একজন লোক নিরপেক্ষভাবে তিনটি বল উত্তোলন করলেন। বল তিনটি একই রংয়ের হওয়ার সম্ভাবনা-
  1. 1/4
  2. 1/5
  3. 1/6
  4. 1/3
সঠিক উত্তর:
1/6
উত্তর
সঠিক উত্তর:
1/6
ব্যাখ্যা

সাদা বল = 4টি
কালো বল = 5টি
মোট বল = 9টি
∴ 3টি বল একই রংয়ের হওয়ার সম্ভবনা
= 4c3/ 9c3 + 5c3/9c3
= 4/84 + 10/84
= 14/84
= 1/6

৪৯.
যেসব পরমাণুর ভর সংখ্যা অভিন্ন কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন ভিন্ন তাদেরকে কী বলে?
  1. আইসোটোপ
  2. আইসোবার
  3. আইসোমার
  4. আইসোটোন
সঠিক উত্তর:
আইসোবার
উত্তর
সঠিক উত্তর:
আইসোবার
ব্যাখ্যা
আইসোবার : প্রকৃতিতে এমন কিছু পরমাণু রয়েছে যাদের পারমাণবিক সংখ্যা ভিন্ন ভিন্ন কিন্তু ভর সংখ্যা অভিন্ন। এ ধরনের পরমাণুকে পরস্পরের আইসোবার বলে।
যেমন- 146C ও 147N পরস্পর আইসোবার। কারণ কার্বন ও নাইট্রোজেন প্রত্যেকেরই ভর সংখ্যা ১৪ করে কিন্তু কার্বনের পারমাণবিক সংখ্যা ৬ ও নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা ৭।

সূত্রঃ রসায়ন প্রথম পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০.
নিচের প্রাণীগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি কম্পাঙ্কের শব্দ শুনতে পারে?
  1. মানুষ
  2. বিড়াল
  3. কুকুর
  4. বাদুড়
সঠিক উত্তর:
বাদুড়
উত্তর
সঠিক উত্তর:
বাদুড়
ব্যাখ্যা


সূত্রঃ পদার্থবিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
স্থির তড়িৎ এর ব্যবহার হয় -
  1. স্প্রের সাহায্যে কোন বস্তু রং করতে
  2. ফটোকপি মেশিনে
  3. ক্যামেরায়
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা

কল কারখানা থেকে নির্গত কালো ধোয়ার কারণে বায়ুদূষণ মুক্ত করা, ছোট বা অসম আকৃতির বস্তুকে স্প্রের সাহায্যে রং করা, উচ্চ বিভব সৃষ্টি করা ইত্যাদির জন্য আমরা স্থির তড়িৎ ব্যবহার করে থাকি।
এমনকি বর্তমানে যে সব মুভি ক্যামেরা এবং স্থির ক্যামেরা ব্যবহার করা হয় সেগুলোও পরিচালনার জন্য স্থির তড়িৎ ব্যবহার করা হয়।

সূত্রঃ পদার্থবিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫২.
মানবদেহের ক্ষুদ্রান্ত কয়টি অংশে বিভক্ত?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
সঠিক উত্তর:
তিনটি
উত্তর
সঠিক উত্তর:
তিনটি
ব্যাখ্যা
ক্ষুদ্রান্ত্র
পাকস্থলির পাইলোরাস অংশের পর থেকে ইলিওকোলি পর্যন্ত প্রায় ৬-৭ মিটার লম্বা বিস্তৃত অংশ ক্ষুদ্রান্ত্র এটি আবার ৩ অংশে বিভক্ত,
যথা- ডিওডেনাম, জেজুনাম ও ইলিয়াম।
ডিওডেনামে মূলত: অগ্ন্যাশয়িক রসের এনজাইমের ক্রিয়া এবং জেজুনাম ও ইলিয়ামে আন্ত্রিক রসের এনজাইমের ক্রিয়ার পরিপাক ঘটে।

সূত্রঃ প্রাণিবিজ্ঞান, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩.
কোয়ার্ক কণিকা দ্বারা গঠিত হয় নিচের কোনটি??
  1. ইলেক্ট্রন
  2. নিউট্রন
  3. প্রোটন
  4. খ + গ
সঠিক উত্তর:
খ + গ
উত্তর
সঠিক উত্তর:
খ + গ
ব্যাখ্যা

কোয়ার্ক (Quark) : কোয়ার্ক পদার্থ গঠনের অন্যতম মৌলিক কণিকা। সকল বস্তু প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। আর এই প্রোটন ও নিউট্রন গঠিত হলো কোয়ার্ক দিয়ে।
দুটি আপ কোয়ার্ক ও একটি ডাউন কোয়ার্ক নিয়ে প্রোটন এবং দুটি ডাউন এবং একটি আপ কোয়ার্ক নিয়ে নিউট্রন গঠিত।
কোয়ার্ক মূলত ৬ টি। এগুলো হলো আপ (u), ডাউন (d), চার্ম (c) ও স্ট্রেঞ্জ (s) এবং টপ (t) ও বটম (b)।

সূত্রঃ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৪.
ইন্টারনেট প্রটোকলভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার হয় কোনটিতে?
  1. ২য় প্রজন্মের ফোনে
  2. ৩য় প্রজন্মের ফোনে
  3. ৪র্থ প্রজন্মের ফোনে
  4. সবগুলো
সঠিক উত্তর:
৪র্থ প্রজন্মের ফোনে
উত্তর
সঠিক উত্তর:
৪র্থ প্রজন্মের ফোনে
ব্যাখ্যা

চতুর্থ প্রজন্ম (Fourth Generation-4G: 2009-2020)
চতুর্থ প্রজন্মের মােবাইল ফোনের প্রযুক্তিগত বৈশিষ্ট্য হলাে সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিং ডেট
ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রটোকলভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার। ফলে LAN, WAN, VoIP, Internet প্রভৃতি সিস্টেমে প্যাকেট সুইচিংয়ের পরিবর্তে প্রটোকলভিত্তিক ভয়েস ডেটা ট্রান্সফার সম্ভব হচ্ছে। দ্রুত। চতুর্থ প্রজন্মের মােবাইল ফোন LTE (Long Term Evolution) স্ট্যান্ডার্ডে কাজ করে।

৫৫.
সোর্স প্রোগ্রামকে অনুবাদ করার জন্য অনুবাদক প্রোগ্রাম কোনটি?
  1. কম্পাইলার (Compiler)
  2. এসেম্বলার (Assembler)
  3. ইন্টারপ্রেটার (Interpreter)
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা

সোর্স প্রোগ্রামকে অনুবাদ করার জন্য তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম আছে। যথা-
১) কম্পাইলার (Compiler)
২) এসেম্বলার (Assembler)
৩) ইন্টারপ্রেটার (Interpreter)

৫৬.
ব্লুটুথ একসাথে কতটি ডিভাইসকে সংযোগ করতে পারে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
ব্লুটুথ একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক-প্যান (PAN), 2.45 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং এর ব্যাপ্তি ৩ থেকে ১০ মিটার হয়ে থাকে।
হাফ-ডুপ্লেক্স মােডে এর ডেটা ট্রান্সমিশন রেট প্রায় 1Mbps বা তারচেয়ে বেশি। এটি স্থাপন করা সহজ এবং স্বয়ংক্রিয়ভাবে। কনফিগারেশন করা যায়।
ব্লুটুথ নেটওয়ার্ককে পিকোনেটও বলা হয় -এর আওতায় সর্বোচ্চ ৪ (আট) টি যন্ত্রের সাথে সিগন্যাল আদান-প্রদান করতে পারে, এর মধ্যে একটি মাস্টার ডিভাইস এবং বাকিগুলাে স্লেভ ডিভাইস। হিসেবে কাজ করে। কতকগুলাে পিকোনেট মিলে আবার একটি স্ক্যাটারনেট গঠিত হতে পারে।
৫৭.
এক মেগাবাইটে কত বাইট?
  1. 210
  2. 220
  3. 230
  4. 215
সঠিক উত্তর:
220
উত্তর
সঠিক উত্তর:
220
ব্যাখ্যা

বিট (Bit) : বাইনারি সংখ্যা ০ এবং ১ কে বলা হয় বিট। মেমরির ধারণক্ষমতা পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে বিট।

বাইট (Byte) :
 ৮ বিটের সমন্বয়ে গঠিত হয় একটি বাইট। বিট বা বাইটের সমন্বয়ে তৈরি হয় শব্দ।

মেমরি পরিমাপের এককগুলোর মধ্যে সম্পর্ক নিম্নরূপঃ

৮ বিট = ১ বাইট = ১ অক্ষর
১০ বাইট বা ১০২৪ বাইট = ১ কিলোবাইট (1 KB)
২০ বাইট বা ১০২৪ কিলোবাইট = ১ মেগাবাইট (1 MB)
৩০ বাইট বা ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (1 GB)
৪০ বাইট বা ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (1 TB)
৫০ বাইট বা ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (1 PB)

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৫৮.
তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম অংশসমূহ হচ্ছে
  1. ফিল্ড
  2. রেকর্ড
  3. সেল
  4. ডাটা
সঠিক উত্তর:
ডাটা
উত্তর
সঠিক উত্তর:
ডাটা
ব্যাখ্যা
Data শব্দটি ল্যাটিন শব্দ Datum-এর বহুবচন। তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম অংশসমূহ হচ্ছে ডাটা বা উপাত্ত।
প্রক্রিয়াকরণ করে তথ্যে পরিণত করার জন্য ডাটা টেবিলের বিভিন্ন ফিল্ডে আমরা যা কিছু ইনপুট করি টাই ডাটা।
৫৯.
নিচের কোনটি 16310 এর বাইনারি রূপ?
  1. 110011102
  2. 110001012
  3. 101010112
  4. 101000112
সঠিক উত্তর:
101000112
উত্তর
সঠিক উত্তর:
101000112
৬০.
NOT গেইটে কোনটি থাকে?
  1. ১টি ইনপুট ও ১টি আউটপুট।
  2. ২টি ইনপুট ও ২টি আউটপুট।
  3. ৩টি ইনপুট ও ৩টি আউটপুট।
  4. সবগুলো।
সঠিক উত্তর:
১টি ইনপুট ও ১টি আউটপুট।
উত্তর
সঠিক উত্তর:
১টি ইনপুট ও ১টি আউটপুট।
ব্যাখ্যা
নট গেইটঃ এই গেইট যৌক্তিক উল্টানো পদ্ধতিতে কাজ করে। যে গেইটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে তাকে নট গেইট বলে।
এই গেইটের ইনপুট ১ হলে আউটপুট হবে ০ এবং ইনপুট ০ হলে আউটপুট হবে।
৬১.
LinkedIn কে কোন প্রতিষ্ঠান অধিগ্রহণ করে?
  1. Dropbox
  2. Facebook
  3. Tencent
  4. Microsoft
সঠিক উত্তর:
Microsoft
উত্তর
সঠিক উত্তর:
Microsoft
ব্যাখ্যা
২০১৬ সালে মাইক্রোসফট প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট লিংকড-ইনকে কিনে নেয়।
৬২.
√(16.9 × ?) = 13
  1. 9
  2. 10
  3. 12
  4. 13
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা

মনে করি, √(16.9 × x) = 13
বা, 16.9 × x = 132
বা, x = 169/16.9 = 10

৬৩.
Antonym of 'Snobbish' -
  1. Modest
  2. Elitist
  3. Arrogant
  4. Peremptory
সঠিক উত্তর:
Modest
উত্তর
সঠিক উত্তর:
Modest
ব্যাখ্যা
Snobbish - being or characteristic of a person who has an offensive air of superiority and tends to ignore or disdain anyone regarded as inferior
Synonyms: Elitist, Arrogant, Peremptory
Antonym: Modest, Humble
৬৪.
ABC = ZYX হলে, DEAF = ?
  1. WVZU
  2. YUVW
  3. WYUV
  4. YWVU
সঠিক উত্তর:
WVZU
উত্তর
সঠিক উত্তর:
WVZU
ব্যাখ্যা

এখানে ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণের অবস্থানের সমান হয়েছে শেষ বর্ণের অবস্থান। ১ম বর্ণ = ২৬ তম বর্ণ; ২য় বর্ণ = ২৫ তম; ৩য় বর্ণ = ২৪ তম বর্ণ।
সুতরাং, DEAF = WVZU

 
৬৫.
আয়নায় প্রদত্ত শব্দের প্রতিবিম্ব কী হবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
৬৬.
331, 482, 551, 263, 383, 362, 284 - এখানে কোন সংখ্যাটি বেমানান?
  1. 263
  2. 383
  3. 331
  4. 551
সঠিক উত্তর:
383
উত্তর
সঠিক উত্তর:
383
ব্যাখ্যা
383 ছাড়া বাকি সংখ্যাগুলোর মাঝের সংখ্যা সমান প্রথম এবং শেষ অঙ্কের গুণফল।
৬৭.
একটি স্প্রিং-এর সাথে 10 পাউন্ড ওজনের বস্তু সংযুক্ত করলে এর প্রসারণ ঘটে 0.5 ইঞ্চি। যদি এর সাথে আরো দশ পাউন্ড ওজনের বস্তু সংযুক্ত করা হয়, তবে এর মোট প্রসারণ হবে-
  1. 0.25 ইঞ্চি
  2. 0.5 ইঞ্চি
  3. 0.75 ইঞ্চি
  4. 1 ইঞ্চি
সঠিক উত্তর:
1 ইঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
1 ইঞ্চি
ব্যাখ্যা
স্প্রিংটি 10 পাউন্ড ওজনের বস্তু ধরলে এর প্রসারণ ঘটে 0.5 ইঞ্চি।
অর্থাৎ, প্রতি 10 পাউন্ডের জন্য প্রসারণ ঘটে 0.5 ইঞ্চি।
তাহলে অতিরিক্ত 10 পাউন্ডের জন্য প্রসারণ 0.5 ইঞ্চি বেড়ে মোট প্রসারণ হবে 1 ইঞ্চি।
৬৮.
‘খাদ্য’ - এর সমার্থক শব্দ চিহ্নিত করুন।
  1. ভক্ষ্য
  2. ভিক্ষা
  3. খনা
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ভক্ষ্য
উত্তর
সঠিক উত্তর:
ভক্ষ্য
ব্যাখ্যা
খাদ্য - ভক্ষ্য, ভোজ্য, খানা, অন্ন, রসদ, আহার্য।
উৎসঃ বাংলা ব্যাকরণ ৯ম-১০ম শ্রেণি
৬৯.
A, B এবং C সবাই পরস্পরের আপন বোন এবং B, D এর ভাগ্নি। E যদি D এর আপন খালাতো বোন হয় তবে E, A-এর কী হতে পারে?
  1. খালা
  2. মা
  3. নানী
  4. ক ও খ উভয়ই
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
ব্যাখ্যা

যেহেতু B, D এর ভাগ্নী, তবে A, C-ও D এর ভাগ্নী হবে। আর E, D-এর বোন।
তাই E, A এর মা অথবা খালা যেকোনোটাই হতে পারে। 

৭০.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
3 নং ব্যতীত বাকি চিত্রগুলোর আড়াআড়ি বাহু সংলগ্ন কোণ সমান।
৭১.
Play is to actor as concert is to
  1. symphony
  2. musician
  3. piano
  4. percussion
সঠিক উত্তর:
musician
উত্তর
সঠিক উত্তর:
musician
ব্যাখ্যা
An actor performs in a play. A musician performs at a concert.
৭২.
Look at this series: F2, ____, D8, C16, B32, ... What number should fill the blank?
  1. A16
  2. G4
  3. E4
  4. E3
সঠিক উত্তর:
E4
উত্তর
সঠিক উত্তর:
E4
ব্যাখ্যা
পূর্ববর্তী সংখ্যা হতে পরের সংখ্যা পেতে বর্ণমালা এক ঘর করে হ্রাস পায় এবং সংখ্যাগুলো দ্বিগুণ হয়।
৭৩.
এক দিনে কয়বার ঘড়ির ঘণ্টা এবং মিনিটের কাটা সরলরেখায় থাকে এবং পরস্পর বিপরীত দিকে অবস্থান করে?
  1. 20
  2. 22
  3. 24
  4. 48
সঠিক উত্তর:
22
উত্তর
সঠিক উত্তর:
22
ব্যাখ্যা
ঘড়ির মিনিট এবং ঘণ্টার কাটা প্রতি বারো ঘণ্টায় সোজা এবং পরস্পর বিপরীত দিকে অবস্থান করে এগারোবার। কারণ ৫ টা থেকে ৭ টা এর মধ্যে শুধু মাত্র ছয়টা বাজার সময়ই ঘড়ির কাটা সরলরেখায় এবং পরস্পর বিপরীত দিকে অবস্থান করে।
অর্থাৎ, একদিনে মোট ২২ বার এমন হয়।
৭৪.
বাংলায় স্বাধীন সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
  1. ফখরুদ্দিন মুবারক শাহ
  2. শামসুদ্দিন ইলিয়াস শাহ
  3. আলাউদ্দিন হুসেন শাহ
  4. গিয়াসউদ্দিন আযম শাহ
সঠিক উত্তর:
শামসুদ্দিন ইলিয়াস শাহ
উত্তর
সঠিক উত্তর:
শামসুদ্দিন ইলিয়াস শাহ
ব্যাখ্যা
- বাংলায় স্বাধীন সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ (১৩৪২-১৩৫৮ খ্রি.)।
- তিনি ১৩৫২ খ্রিস্টাব্দে সোনারগাঁওয়ের শাসনকর্তা ফখরুদ্দিন মুবারক শাহের পুত্র ইখতিয়ার উদ্দিন গাজি শাহকে পরাজিত করে দুই বাংলা একত্র করে বৃহত্তর বা অখণ্ড বাংলা প্রতিষ্ঠা করেন।
- তার সময় থেকেই বাংলায় বসবাসকারী জনগোষ্ঠী ‘বাঙালি’ নামে পরিচিত পায়।
- তিনি `ইলিয়াস শাহী’ বংশের প্রতিষ্ঠাতা। তার উপাধি ছিলো ‘শাহ-ই বাঙালা’ ও ‘শাহ-ই বাঙালিয়ান’।
(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৭৫.
ছয়দফা প্রস্তাবনায় কেন্দ্রীয় সরকারের অধীনে কোন দুটি বিষয় ন্যস্ত হওয়ার কথা বলা হয়?
  1. যোগাযোগ ও প্রতিরক্ষা
  2. প্রতিরক্ষা ও পররাষ্ট্র
  3. প্রতিরক্ষা ও অর্থ
  4. বাণিজ্য ও প্রতিরক্ষা
সঠিক উত্তর:
প্রতিরক্ষা ও পররাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
প্রতিরক্ষা ও পররাষ্ট্র
ব্যাখ্যা

- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারী পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধীদলসমূহের সম্মেলনে বঙ্গবন্ধু প্রথম ছয়দফা দাবী উত্থাপন করেন।
এগুলো হলো:
- লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করতে হবে, যেখানে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে নির্বাচিত আইন পরিষদ সার্বভৌম হবে
- ফেডারেল সরকারের হাতে থাকবে শুধু দুটি বিষয়, প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্ক, এবং অপর সব বিষয় ফেডারেশনে অন্তর্ভুক্ত রাজ্যসমূহের হাতে ন্যস্ত থাকবে
- পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা চালু করতে হবে। যদি তা সম্ভব না হয় তাহলে সমগ্র পাকিস্তানের জন্য ফেডারেল সরকারের নিয়ন্ত্রণাধীন একটিই মুদ্রাব্যবস্থা থাকবে, একটি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক ও দুটি আঞ্চলিক রিজার্ভ ব্যাঙ্ক থাকবে। তবে এক্ষেত্রে পূর্ব পাকিস্তান থেকে পুঁজি যাতে পশ্চিম পাকিস্তানে পাচার হতে না পারে তার ব্যবস্থা সম্বলিত সুনির্দিষ্ট বিধি সংবিধানে সন্নিবিষ্ট করতে হবে
- দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক হিসাব থাকবে এবং অর্জিত বৈদেশিক মুদ্রা রাজ্যের হাতে থাকবে। তবে ফেডারেল সরকারের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা দুই অঞ্চল থেকে সমানভাবে কিংবা উভয়ের স্বীকৃত অন্য কোনো হারে আদায় করা হবে
- দুই অংশের মধ্যে দেশিয় পণ্য বিনিময়ে কোনো শুল্ক ধার্য করা হবে না এবং রাজ্যগুলো যাতে যেকোন বিদেশি রাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারে সংবিধানে তার বিধান রাখতে হবে।
- প্রতিরক্ষায় পূর্ব পাকিস্তানকে স্বাবলম্বী করার লক্ষ্যে আধা-সামরিক রক্ষীবাহিনী গঠন, পূর্ব পাকিস্তানে অস্ত্র কারখানা স্থাপন এবং কেন্দ্রীয় নৌবাহিনীর সদর দফতর পূর্ব পাকিস্তানে স্থাপন করতে হবে।
- ১৯৬৬ সালের ১৮-১৯ মার্চ আওয়ামীলীগের ওয়ার্কিং কমিটির সভায় ছয়দফা গৃহিত হয় এবং ২৩শে মার্চ বঙ্গবন্ধু সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছয়দফা উত্থাপন করেন।
- ৭ জুন ‘ছয়দফা দিবস’ পালিত হয়।
- ছয়দফা দাবী কে ‘বাঙালির মুক্তির সনদ’ বা ‘ম্যাগনাকার্টা’ বলা হয়।
(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)

৭৬.
নিচের কোন রাজনৈতিক দলটি ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেনি?
  1. ন্যাপ (ভাসানী)
  2. পিডিপি
  3. জামায়াতে-ইসলামী
  4. ন্যাপ (ওয়ালী)
সঠিক উত্তর:
ন্যাপ (ভাসানী)
উত্তর
সঠিক উত্তর:
ন্যাপ (ভাসানী)
ব্যাখ্যা
- ১৯৭০ সালের ৭ ডিসেম্বর পাকিস্তান জাতীয় পরিষদ এবং ১৭ ডিসেম্বর পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এই পূর্ব পাকিস্তানের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নেতৃত্বাধীন ন্যাপ অংশগ্রহণ করেনি।
- প্রাদেশিক পরিষদের ১০টি সংরক্ষিত মহিলা আসনসহ মোট ৩১০টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৯৮টি লাভ করে।
- জাতীয় পরিষদের পূর্ব পাকিস্তানের ১৬৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ ৭টি সংরক্ষিত নারী আসন সহ মোট ১৬৭টি আসন লাভ করে।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৭৭.
বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান কে?
  1. জেনারেল হাসান সোহরাওয়ার্দী
  2. জেনারেল তারিক সিদ্দিকী
  3. জেনারেল আজিজ আহমেদ
  4. জেনারেল শফিউদ্দিন আহমেদ
সঠিক উত্তর:
জেনারেল শফিউদ্দিন আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
জেনারেল শফিউদ্দিন আহমেদ
ব্যাখ্যা
- বাংলাদেশের বর্তমান ১৭তম সেনাপ্রধান হলেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি গত ২৪ জুন সেনাপ্রধান হিসেবে পূর্ববর্তী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হন।
(তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক)
৭৮.
মুক্তিযুদ্ধে বীরত্বের জন্যে একমাত্র বিদেশী হিসেবে বীর প্রতীক খেতাব লাভ করেন কে?
  1. জর্জ হ্যারিসন
  2. ডব্লিউ. এস. ওডারল্যান্ড
  3. সাইমন ড্রিং
  4. মার্ক টালী
সঠিক উত্তর:
ডব্লিউ. এস. ওডারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ডব্লিউ. এস. ওডারল্যান্ড
ব্যাখ্যা
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের জন্যে ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক হলেন ডব্লিউ এ. এস. ওডারল্যান্ড।
- তিনি অস্ট্রেলিয়ার নাগরিক। তবে তার জন্ম নেদারল্যান্ডসে।
- তিনি ১৯৭১ সালে ঢাকা বাটা সু কোম্পানিতে কর্মরত ছিলেন। ওডারল্যান্ড ২নং সেক্টরে যুদ্ধ করেন।
- তিনি ২০০১ সালের ১৮ মে অস্ট্রেলিয়ায় মারা যান।
(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া)
৭৯.
‍মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ জেলা কত নং সেক্টরের অধীন ছিলো?
  1. ৩ নং সেক্টর
  2. ৬ নং সেক্টর
  3. ৯ নং সেক্টর
  4. ১১ নং সেক্টর
সঠিক উত্তর:
১১ নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
১১ নং সেক্টর
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১১ এপ্রিল ‍মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে।
- এর মধ্যে টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত সমগ্র ময়মনসিংহ জেলা নিয়ে ১১ নং সেক্টর গঠিত হয়।
- এই সেক্টরের কমান্ডার ছিলেন প্রথমদিকে মেজর এম. আবু তাহের এবং পরবর্তীতে স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহ।
- ১১ নং সেক্টরের সদরদপ্তর ছিলো মহেন্দ্রগঞ্জ। এই সেক্টরের অধীনে আটটি সাব-সেক্টর ছিলো।
(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া)
৮০.
বাংলাদেশে বাণিজ্যিকভাবে প্রথম চা বাগান গড়ে উঠে কবে?
  1. ১৮৩৯ সালে
  2. ১৮৪৪ সালে
  3. ১৮৫৪ সালে
  4. ১৮৫৯ সালে
সঠিক উত্তর:
১৮৫৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮৫৪ সালে
ব্যাখ্যা
- বাংলাদেশে বাণিজ্যিকভাবে প্রথম চা বাগান গড়ে উঠে সিলেটের মালিনীছড়ায় ১৮৫৪ সালে।
- বর্তমানে বাংলাদেশ চা বোর্ডের অধীনে মোট ১৬৭টি চা বাগান ও টি এস্টেট রয়েছে।
- সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ চা বোর্ড)
৮১.
গৌরমতি কীসের জাত?
  1. পেঁয়াজ
  2. কলা
  3. আম
  4. বেগুন
সঠিক উত্তর:
আম
উত্তর
সঠিক উত্তর:
আম
ব্যাখ্যা
- গৌরমতি হলো আমের একটি জাত।
আমের অন্যান্য জাতসমূহের মধ্যে রয়েছে:
- মহানন্দা
- আম্রপালি
- হিমসাগর বা ক্ষীরসাপাত
- ফজলি
- ল্যাংড়া
- হাড়িভাঙ্গা
- মোহনভোগ
- বান্দিগুড়ি
- গোপালভোগ
- সূর্যপুরী প্রভৃতি।
(তথ্যসূত্র: কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট)
৮২.
Bangladesh Rice Research Institute কোথায় অবস্থিত?
  1. ঢাকা
  2. ময়মনসিংহ
  3. গাজীপুর
  4. সিলেট
সঠিক উত্তর:
গাজীপুর
উত্তর
সঠিক উত্তর:
গাজীপুর
ব্যাখ্যা
- Bangladesh Rice Research Institute (BRRI) গাজীপুর জেলার জয়দেবপুরে অবস্থিত।
- এটি ১৯৭০ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- এটি উচ্চ ফলনশীল ধানের জাত এবং চাষাবাদের কলাকৌশল উদ্ভাবনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।
- BRRI বর্তমান পর্যন্ত ধানের মোট ১০৬টি আধুনিক জাত উদ্ভাবন করেছে।
(তথ্যসূত্রঃ Bangladesh Rice Research Institute ওয়েবসাইট)
৮৩.
বাংলাদেশ বিশ্বের কততম বৃহত্তম অর্থনীতির দেশ?
  1. ৩৫তম
  2. ৩৭তম
  3. ৪১তম
  4. ৪৬তম
সঠিক উত্তর:
৪১তম
উত্তর
সঠিক উত্তর:
৪১তম
ব্যাখ্যা
- বাংলাদেশ বিশ্বের ৪১তম বৃহত্তম অর্থনীতির দেশ।
- বাংলাদেশের জিডিপির আকার ৩০,৮৭,৩০০ কোটি টাকা।
(তথ্যসূত্র: বাজেট বক্তৃতা : ২০২১-২০২২)
৮৪.
চলতি বাজেটে সরকারি আয়ের প্রধান খাত ধরা হয়েছে কোনটিকে?
  1. আয়কর
  2. মূসক
  3. সম্পূরক শুল্ক
  4. আমদানি শুল্ক
সঠিক উত্তর:
মূসক
উত্তর
সঠিক উত্তর:
মূসক
ব্যাখ্যা
বাংলাদেশ সরকারের আয়ের প্রধান খাতসমূহ (২০২১-২০২২ অর্থবছর হিসাব):
- প্রথম : মূল্য সংযোজন কর (৩৮.৭ শতাংশ)
- দ্বিতীয় : আয়কর (৩১.৮ শতাংশ)
- তৃতীয় : সম্পূরক শুল্ক (১৬.৫ শতাংশ)
- চতুর্থ : আমদানি শুল্ক (১১.৫ শতাংশ)।
(তথ্যসূত্র: অর্থ বিভাগ ওয়েবসাইট)
৮৫.
কোন দেশের সহায়তায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে?
  1. ভারত
  2. চীন
  3. জাপান
  4. মালয়েশিয়া
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
- বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে।
- সমুদ্রবন্দরটি নির্মাণে আর্থিক ও কারিগরি সহায়তা করছে জাপান সরকার।
- প্রকল্পে মোট ব্যয় হবে ১৭,৭৭৫ কোটি টাকা যার অধিকাংশ জাপানি সংস্থা জাইকা সরবরাহ করবে।
- ২০২৫ সাল নাগাদ এটির নির্মাণ কাজ সমাপ্ত হবে। এ বন্দরে বার্ষিক প্রায় ৮ লক্ষ কন্টেইনার উঠানামা করবে।
- তবে এটি স্বতন্ত্র বন্দর না হয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বন্দর হিসেবে কাজ করবে।
(তথ্যসূত্র: অর্থবিভাগ ওয়েবসাইট)
৮৬.
চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্রের পটভূমি কী?
  1. মুক্তিযুদ্ধ
  2. দেশভাগ
  3. বঙ্গভঙ্গ
  4. ছিয়াত্বরের মন্বন্তর
সঠিক উত্তর:
দেশভাগ
উত্তর
সঠিক উত্তর:
দেশভাগ
ব্যাখ্যা
- 'চিত্রা নদীর পাড়ে' চলচ্চিত্রটি ১৯৪৭ সালের দেশভাগের পটভূমিতে নির্মিত।
- এটির পরিচালক তানভীর মোকাম্মেল।
- ছবিটি ১৯৯৮ সালে মুক্তি পায়।
- শ্রেষ্ঠ সিনেমা ও শ্রেষ্ঠ পরিচালকসহ মোট সাতটি ক্যাটাগরিতে এটি ১৯৯৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
(তথ্যসূত্রঃ বাংলা ট্রিবিউন এবং চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্র)
৮৭.
নবম মস্কো নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
  1. ১৮-২০ এপ্রিল, ২০২১
  2. ১-৩ মে, ২০২১
  3. ৪-৬ জুন, ২০২১
  4. ২২-২৪ জুন, ২০২১
সঠিক উত্তর:
২২-২৪ জুন, ২০২১
উত্তর
সঠিক উত্তর:
২২-২৪ জুন, ২০২১
ব্যাখ্যা

- নবম মস্কো নিরাপত্তা সম্মেলন ২০২১ সালের ২২-২৪ জুন রাশিয়ার মস্কো শহরে অনুষ্ঠিত হয়।
- এতে বাংলাদেশসহ ছয়টি মহাদেশের ৫০টির অধিক দেশের প্রতিনিধিরা অংশ নেয়। এই সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি ও কৌশল নিয়ে আলোচনা হয়।
- মিয়ানমারের সামরিক জান্তা প্রধান জেনালের মিন অং হ্লাইং এই অংশ সম্মেলনে অংশ নিতে রাশিয়া সফরে যান।
(তথ্যসূত্র: মস্কো নিরাপত্তা সম্মেলন ওয়েবসাইট)

৮৮.
জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সর্বপ্রথম কোন দেশ সফর করেন?
  1. তুরস্ক
  2. কানাডা
  3. বেলজিয়াম
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা
- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের পর গত ৯ জুন সর্বপ্রথম কোন দেশ হিসেবে যুক্তরাজ্য সফর করেন।
- ‍যুক্তরাজ্য সফরে বাইডেন ১১-১৩ জুন কর্নওয়ালের কার্বিস বে তে অনুষ্ঠিত ৪৭তম জি-৭ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন।
- এরপর তিনি বেলজিয়াম সফর করেন এবং সেখানে ১৪ জুন ন্যাটো শীর্ষ সম্মেলন এবং ১৫ জুন যুক্তরাষ্ট্র-ইউরোপিয়ান ইউনিয়ন সম্মেলনে অংশ নেন।
- ১৬ জুন তিনি সু্ইজারল্যান্ডের জেনেভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেন।
(তথ্যসূত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর)
৮৯.
কোন চুক্তির মাধ্যমে আরব-ইসরাইল শান্তি প্রক্রিয়ার সূচনা হয়?
  1. আলজিয়ার্স চুক্তি
  2. অসলো চুক্তি
  3. আব্রাহাম চুক্তি
  4. ডেটন চুক্তি
সঠিক উত্তর:
অসলো চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
অসলো চুক্তি
ব্যাখ্যা
- ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে ইসরাইল ও ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) মধ্যে স্বাক্ষরিত অসলো চুক্তির মাধ্যমে আরব-ইসরাইল শান্তি প্রক্রিয়ার সূচনা হয়।
- এই চুক্তির মাধ্যমে ইসরাইল ও পিএলও পরস্পরকে স্বীকৃতি প্রদান করে। ফিলিস্তিনে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা পায়। পিএলও সশ্বস্ত্র লড়াই পরিত্যাগ করে এবং ইসরাইল পিএলওকে ফিলিস্তিনের বৈধ অথরিটি হিসেবে মেনে নেয়।
- সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এই চুক্তি সম্পাদনে ভূমিকা পালন করেন।
অন্যদিকে,
- আলজিয়ার্স চুক্তি (১৩ জুন, ১৯৭৫) : শাত ইল আরব জলপথ নিয়ে ইরাক-ইরান সীমান্ত সমস্যা নিরসন
- ডেটন চুক্তি (১৪ ডিসেম্বর, ১৯৯৫) : বসনিয়া সংকট নিরসন
- আব্রাহাম চুক্তি হলো ট্রাম্প প্রশাসন গৃহিত ইসরাইল-ফিলিস্তিন বিষয়ে একটি নতুন রোডম্য্যাপ। এই চুক্তির অধীনে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপন করে।
(তথ্যসূত্রঃ মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়েবসাইট এবং ব্রিটানিকা)
৯০.
NAM প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন না কে?
  1. জওহরলাল নেহেরু
  2. গামাল আবদেল নাসের
  3. নেলসন ম্যান্ডেলা
  4. ব্রোজ মার্শাল টিটো
সঠিক উত্তর:
নেলসন ম্যান্ডেলা
উত্তর
সঠিক উত্তর:
নেলসন ম্যান্ডেলা
ব্যাখ্যা
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যথাক্রমে পুঁজিবাদী ব্লক ও সমাজতান্ত্রিক ব্লকে বিভক্ত হয়ে পড়ে।
- এরূপ পরিস্থিতিতে যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট যোসেফ ব্রোজ মার্শাল টিটো, ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়া ড. আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের প্রমুখ নেতৃত্ববৃন্দ জোট নিরপেক্ষ অবস্থান অবলম্বন করেন।
- এই লক্ষ্যে ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বান্দুং সম্মেলনে NAM (Non-Aligned Movement) গঠনের বিষয়ে আলোচনা হয়।
- ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৪টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার (বর্তমান সার্বিয়া) রাজধানী বেলগ্রেড শহরে প্রথম NAM (The Non-Aligned Movement) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে।
- বর্তমানে ন্যামের সদস্য সংখ্যা ১২০টি।
- নেলসন ম্যান্ডেলা ন্যামের প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন না।
(তথ্যসূত্রঃ ন্যাম ওয়েবসাইট)
৯১.
২০০১ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানে পরিচালিত অভিযান কী নামে পরিচিত?
  1. অপারেশন ডেজার্ট স্টর্ম
  2. অপারেশন জেরোনিমো
  3. অপারেশন ওডিসি ডন
  4. অপারেশন এনডিউরিং ফ্রিডম
সঠিক উত্তর:
অপারেশন এনডিউরিং ফ্রিডম
উত্তর
সঠিক উত্তর:
অপারেশন এনডিউরিং ফ্রিডম
ব্যাখ্যা
- অপারেশন এনডিউরিং ফ্রিডম : ২০০১ সাল থেকে আফগানিস্তানে চলমান মার্কিন অভিযান।
- অপারেশন ডেজার্ট স্টর্ম : ১৯৯০ সালের ২ আগস্ট ইরাক কর্তৃক কুয়েত আক্রান্ত হলে ১৯৯১ সালের ১৭ জানুয়ারি মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ইরাকের উপর বিমান হামলা।
- অপারেশন জেরোনিমো : ওসামা বিন লাদেন যে অভিযানে নিহত হন।
- অপারেশন ওডিসি ডন : ২০১১ সালে বহুজাতিক বাহিনীর লিবিয়া আক্রমণ।
(তথ্যসূত্র: হিস্টোরি ডটকম)
৯২.
নিচের কোন বায়ুটি সারাবছর একইদিকে প্রবাহিত হয়?
  1. মিস্ট্রাল বায়ু
  2. মৌসুমি বায়ু
  3. পশ্চিমা বায়ু
  4. পাম্পেরু বায়ু
সঠিক উত্তর:
পশ্চিমা বায়ু
উত্তর
সঠিক উত্তর:
পশ্চিমা বায়ু
ব্যাখ্যা
- পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যে বায়ু সারাবছর একইদিকে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে।
নিয়ত বায়ু তিন প্রকার। যথা:
- অয়ন বায়ু
- পশ্চিমা বায়ু
- মেরু বায়ু।
অন্যদিকে,
- মৌসুমি বায়ু নির্দিষ্ট ঋতুতে প্রবাহিত হয়।
- মিস্ট্রাল ও পাম্পেরু হলো যথাক্রমে ফ্রন্সের মালভূমি এবং দক্ষিণ আমেরিকার পাম্পেরু অঞ্চলে প্রবাহিত স্থানীয় বায়ু।
(তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
৯৩.
স্থলভাগে নিম্নচাপের ফলে কোন দুর্যোগের সৃষ্টি হয়?
  1. ঘূর্ণিঝড়
  2. টর্নেডো
  3. ভূমিকম্প
  4. বজ্রপাত
সঠিক উত্তর:
টর্নেডো
উত্তর
সঠিক উত্তর:
টর্নেডো
ব্যাখ্যা
- স্থলভাগে সৃষ্ট ঝড়ের গতিবেগ ১০০ কিলোমিটারের অধিক হলে সাধারণত তাকে টর্নেডো বলা হয়।
- ঘূর্ণিঝড়ের ন্যায় টর্নেডো সৃষ্টিরও মুখ্য কারণ নিম্নচাপ। স্থলভাগে নিম্নচাপ সৃষ্টির ফলে উচ্চচাপ অঞ্চল থেকে শীতল ও ভারী বায়ু প্রবল বেগে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে টর্নেডোতে রূপ নেয়।
- টর্নেডোর স্থায়ীত্ব স্বল্প সময়ের জন্যে হলেও এর তাণ্ডবের মাত্রা থাকে অত্যধিক।
(তথ্যসূত্রঃ সাধারণ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
৯৪.
বরেন্দ্র অঞ্চলের আয়তন কত বর্গ কিলোমিটার?
  1. ৪,১০৩ বর্গ কি.মি.
  2. ৬,৬৬৫ বর্গ কি.মি.
  3. ৯,৩২০ বর্গ কি.মি.
  4. ১২,২২৪ বর্গ কি.মি.
সঠিক উত্তর:
৯,৩২০ বর্গ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
৯,৩২০ বর্গ কি.মি.
ব্যাখ্যা
- নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর ও দিনাজপুর জেলার অংশবিশেষ বরেন্দ্রভূমি নামে পরিচিত। এটির আয়তন প্রায় ৯,৩২০ বর্গকিলোমিটার।
- এই ভূমিরূপ প্রায় ২৫ হাজার বছর পূর্বে প্লাইস্টোসিনকালে গঠিত হয়েছিলো।
- প্লাবন সমভূমি থেকে বরেন্দ্রভূমি ৬ থেকে ১২ মিটার অধিক উচ্চতায় অবস্থিত।
- বরেন্দ্রভূমির মাটি ধূসর ও লাল বর্ণের।
(তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী : পৃষ্ঠা-৬০)
৯৫.
কতটি জেলা নিয়ে দেশের হাওর বেসিন গঠিত?
  1. চারটি
  2. পাঁচটি
  3. সাতটি
  4. নয়টি
সঠিক উত্তর:
সাতটি
উত্তর
সঠিক উত্তর:
সাতটি
ব্যাখ্যা
- দেশের উত্তর-পূর্বাঞ্চলের ৭টি জেলা নিয়ে বাংলাদেশের হাওর বেসিন বা হাওরাঞ্চল গঠিত।
জেলাসমূহ হলো:
- সিলেট
- সুনামগঞ্জ
- মৌলভীবাজার
- হবিগঞ্জ
- নেত্রকোনা
- কিশোরগঞ্জ
- ব্রাহ্মণবাড়িয়া।
- হাওরাঞ্চলে মোট ৩৭৩টি হাওর রয়েছে যার মোট আয়তন ৮,৫৮,৪৬০ হেক্টর।
- এর মধ্যে সবচেয়ে বেশি হাওর রয়েছে সিলেটে ১০৫টি।
- সবচেয়ে বড় হাওর হলো সিলেট ও মৌলভীবাজার জেলা জুড়ে বিস্তৃত হাকালুকি হাওর।
(তথ্যসূত্রঃ বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর ওয়েবসাইট)
৯৬.
নিচের কোনটি সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়াকে নির্দেশ করে?
  1. জিটুজি
  2. জিটুবি
  3. জিটুসি
  4. জিটুই
সঠিক উত্তর:
জিটুজি
উত্তর
সঠিক উত্তর:
জিটুজি
ব্যাখ্যা
- জিটুজি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট) হলো সরকারের সাথে সরকারের বা সরকারের বিভিন্ন বিভাগের মধ্যকার মিথস্ক্রিয়া।
অন্যদিকে,
- জিটুসি (গভর্নমেন্ট টু সিটিজেন) সরকারের সাথে নাগরিক বা ব্যক্তির ক্রিয়া-প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়াকে নির্দেশ করে।
- জিটুই (গভর্নমেন্ট টু এমপ্লয়ি) সরকারের সাথে সরকারি কর্মচারীদের ক্রিয়া-প্রতিক্রিয়াকে নির্দেশ করে।
- জিটুবি হলো সরকারের সাথে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক।
(তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন)