পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ব্যবস্থাপনা [৭৩১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ব্যবস্থাপনা [৭৩১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৪৯
সিলেবাস
Exam 13 Topic: Part II: Organizing Nature, formal and informal organization, Span of management, departmentation, organization structure, Line and staff concepts, delegation of authority, centralization, decentralization and recentralization. Source: Class – 10, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ব্যবস্থাপনা [৭৩১]

৪৯তম বিসিএস ⎯ ব্যবস্থাপনা [৭৩১] · তারিখ অনির্ধারিত · ৪৯ প্রশ্ন

.
Which process establishes relationships among different functions of management? (ব্যবস্থাপনার কোন প্রক্রিয়া ভিন্ন ভিন্ন কার্যক্রমের সম্পর্ক স্থাপন করে?)
  1. Planning (পরিকল্পনা)
  2. Organizing (সংগঠন)
  3. Supervision (তত্ত্বাবধান)
  4. Direction (নির্দেশনা)
ব্যাখ্যা

Organizing হলো সেই প্রক্রিয়া, যা ব্যবস্থাপনার অন্যান্য কার্যক্রম যেমন—planning (পরিকল্পনা), direction (নির্দেশনা), controlling (নিয়ন্ত্রণ) ইত্যাদির মধ্যে কার্যকর সম্পর্ক তৈরি করে।

উদাহরণস্বরূপ, একটি কারখানায় Planning এ সিদ্ধান্ত হলো ১০০০ ইউনিট উৎপাদন করতে হবে।

Organizing নির্ধারণ করবে: উৎপাদন বিভাগে কতজন শ্রমিক থাকবে, কাঁচামাল কে আনবে, ফাইন্যান্স বিভাগ কীভাবে টাকা ছাড় করবে, মার্কেটিং বিভাগ কখন বিক্রি শুরু করবে।
এইভাবে Organizing সব কার্যক্রমকে সম্পর্কিত করে।

.
Who defined organizing as “the process of identifying and grouping the work to be performed”? (কে সংগঠনকে “কাজ চিহ্নিতকরণ ও গ্রুপভুক্ত করার প্রক্রিয়া” হিসেবে সংজ্ঞায়িত করেছেন?)
  1. Henry Fayol 
  2. Louis A. Allen
  3. Koontz & O’Donnel
  4. Chester Barnard
ব্যাখ্যা

Louis A. Allen সংগঠন (Organizing) সম্পর্কে একটি সুপরিচিত সংজ্ঞা দিয়েছেন—

 “Organizing is the process of identifying and grouping the work to be performed, defining and delegating responsibility and authority, and establishing relationships for the purpose of enabling people to work most effectively together in accomplishing objectives.”

অর্থাৎ 
“সংগঠন হলো কাজ চিহ্নিত করা ও গ্রুপভুক্ত করা, দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ করা, এবং মানুষের মধ্যে সম্পর্ক স্থাপন করা যাতে তারা লক্ষ্য অর্জনে কার্যকরভাবে একসাথে কাজ করতে পারে।”

.
Which element is reflected in organizational structure?
(সংগঠন কাঠামোতে কোনটি প্রতিফলিত হয়?)
  1. Type of leadership (নেতৃত্বের ধরন)
  2. Type of direction (নির্দেশনার ধরন)
  3. Nature of representation (প্রতিনিধিত্বের সামর্থ্য)
  4. Flow of authority (কর্তৃত্ব প্রবাহ)
ব্যাখ্যা

Organizational Structure (সংগঠন কাঠামো) হলো এমন একটি কাঠামো যা প্রতিষ্ঠানের ভেতরে কর্তৃত্ব (Authority) ও দায়িত্ব (Responsibility) কীভাবে বণ্টিত হবে এবং কোন পথে প্রবাহিত হবে তা দেখায়।

মূলত—

কে কাকে রিপোর্ট করবে (Chain of Command)
সিদ্ধান্ত কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হবে
কোন স্তরে কতটুকু ক্ষমতা থাকবে

এসব বিষয় Organizational Structure-এর মাধ্যমে প্রতিফলিত হয়। তাই এর মূল প্রতিফলন হলো Flow of Authority।

.
What does organizational structure indicate in management? (সংগঠন কাঠামো ব্যবস্থাপনায় কী নির্দেশ করে?)
  1. Principles of control (নিয়ন্ত্রণ পদ্ধতি)
  2. Interrelationship and coordination of positions (পদমর্যাদার সম্পর্ক ও সমন্বয়ের নির্দেশ)
  3. Human resource plan (মানবিক গুণাবলির পরিকল্পনা)
  4. System of resources (সম্পদের ব্যবস্থা)
ব্যাখ্যা

Organizational Structure (সংগঠন কাঠামো) হলো প্রতিষ্ঠানের ভেতরে দায়িত্ব, কর্তৃত্ব এবং সম্পর্কের আনুষ্ঠানিক বিন্যাস। এটি দেখায়—

কে কাকে রিপোর্ট করবে (Chain of Command)
কার দায়িত্ব কী (Fixation of Duties)
বিভিন্ন পদ ও বিভাগের মধ্যে কীভাবে সমন্বয় ঘটবে

অতএব, Organizational Structure মূলত পদমর্যাদার মধ্যে আন্তঃসম্পর্ক ও সমন্বয় নির্দেশ করে।

.
To ensure effective responsibility, which factor is important? (কার্যকর দায়িত্ব নিশ্চিত করার জন্য কোন বিষয়টি গুরুত্বপূর্ণ?)
  1. Scope of management (ব্যবস্থাপনা পরিসর)
  2. Division of work (কাজের বিভাজন)
  3. Departmentation (কার্যবিভাগ)
  4. Fixation of duties (দায়িত্ব নির্ধারণ)
ব্যাখ্যা

Effective responsibility (কার্যকর দায়িত্ব) নিশ্চিত করার জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো দায়িত্ব নির্ধারণ (Fixation of duties)।

কারণ: 

যখন প্রত্যেক কর্মীর দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারিত থাকে, তখন তারা জানে কী কাজ করতে হবে এবং কীসের জন্য তারা জবাবদিহি করবে।
অস্পষ্ট দায়িত্ব থাকলে বিভ্রান্তি, দায়িত্ব এড়িয়ে যাওয়া এবং দ্বন্দ্ব তৈরি হতে পারে।
স্পষ্ট দায়িত্ব বণ্টন করলে কাজের দক্ষতা, সমন্বয় এবং জবাবদিহিতা বাড়ে।

.
Which type of organization follows the principle of “Chain of Command”?
( “Chain of Command” অনুসরণ করে কোন সংগঠন?)
  1. Functional (কার্যভিত্তিক)
  2. Line (সারলেখিক)
  3. Line & staff (সারলেখিক ও পদমর্যাদাকর্মী)
  4. Committee (কমিটি)
ব্যাখ্যা

Chain of Command বলতে বোঝায়—কর্তৃত্ব ও দায়িত্বের স্পষ্ট শৃঙ্খল, যা উপর থেকে নিচে পর্যায়ক্রমে প্রবাহিত হয়। প্রতিটি অধস্তন শুধুমাত্র একজন ঊর্ধ্বতনের কাছ থেকে নির্দেশ পায় এবং তাকে জবাবদিহি করে।

এই নীতি সবচেয়ে ভালোভাবে প্রতিফলিত হয় Line Organization-এ, কারণ—

Line কাঠামোতে Unity of Command (একজন বস, একজন নির্দেশ) কঠোরভাবে মানা হয়।

কর্তৃত্ব সরলরেখায় উপর থেকে নিচে প্রবাহিত হয়।

সিদ্ধান্ত গ্রহণ দ্রুত হয় এবং শৃঙ্খলা বজায় থাকে।

.
In case of quick decision-making, which type of organization is more effective?
(দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোন ধরনের সংগঠন উপযোগী?)
  1. Line (সরলরৈখিক)
  2. Functional (কার্যভিত্তিক)
  3. Committee (কমিটি)
  4. Matrix (ম্যাট্রিক্স)
ব্যাখ্যা

Line Organization হলো সবচেয়ে প্রাচীন ও সরল কাঠামো। এতে কর্তৃত্ব সরাসরি উপর থেকে নিচে প্রবাহিত হয় এবং প্রতিটি অধস্তন কেবল একজন ঊর্ধ্বতনকে রিপোর্ট করে (Unity of Command)।

এই কাঠামোর বিশেষ বৈশিষ্ট্য হলো—

সিদ্ধান্ত গ্রহণ দ্রুত হয়, কারণ এখানে কোনো জটিলতা বা একাধিক কর্তৃপক্ষের হস্তক্ষেপ থাকে না।

কর্তৃত্ব ও দায়িত্ব স্পষ্টভাবে নির্ধারিত থাকে।

সেনাবাহিনীর মতো ক্ষেত্রে Line Structure ব্যবহৃত হয়, যেখানে দ্রুত সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি।

.
How many types of formal organizational structure exist (আনুষ্ঠানিক সংগঠন কাঠামো কয় ধরনের?)




ব্যাখ্যা

Formal Organizational Structure সাধারণত নিচের ৫ ধরনের হয়ে থাকে —

1. Line Organization (সরলরৈখিক সংগঠন)
সবচেয়ে পুরনো ও সহজ কাঠামো। কর্তৃত্ব উপর থেকে নিচে সরলরেখায় প্রবাহিত হয়।

2. Functional Organization (কার্যভিত্তিক সংগঠন)
কাজকে ভিন্ন ভিন্ন ফাংশনে ভাগ করা হয় এবং প্রতিটি ক্ষেত্রে বিশেষজ্ঞ ম্যানেজার থাকে।

3. Line and Staff Organization (লাইন ও স্টাফ সংগঠন)
Line কাঠামোর সাথে বিশেষজ্ঞ Staff যুক্ত হয়, যারা পরামর্শ দিয়ে Line কর্তৃপক্ষকে সহায়তা করে।

4. Committee Organization (কমিটি সংগঠন)
একাধিক সদস্য মিলে যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করে।

5. Matrix Organization (ম্যাট্রিক্স সংগঠন)
Functional + Project কাঠামোর সমন্বয়। জটিল ও গতিশীল প্রকল্পে কার্যকর।

সূত্র: বাউবি পাঠ্যবই 

.
Centralization is more suitable for—
(কেন্দ্রীকরণ বেশি উপযুক্ত কোন ক্ষেত্রে?)
  1. Small organizations
    (ক্ষুদ্র প্রতিষ্ঠান)
  2. Large and complex organizations
    (বড় ও জটিল প্রতিষ্ঠান)
  3. Dynamic environment
    (গতিশীল পরিবেশ)
  4. Innovative industries
    (নবীন উদ্ভাবনী শিল্প)
ব্যাখ্যা

Centralization হলো এমন একটি ব্যবস্থাপনা কাঠামো যেখানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মূলত শীর্ষ পর্যায়ে কেন্দ্রীভূত থাকে। এটি সাধারণত ক্ষুদ্র ও সরল কাঠামোর প্রতিষ্ঠানগুলোর জন্য বেশি উপযুক্ত।

কারণ—

ছোট প্রতিষ্ঠানে কার্যক্রম সীমিত এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রও কম জটিল।
শীর্ষ পর্যায়ের ম্যানেজার নিজেই সব কাজ সহজে নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে পারেন।
এতে দ্রুত সমন্বয় হয় এবং খরচও কমে যায়।

১০.
Which of the following is a demerit of line organization?
(সরলরৈখিক সংগঠনের অসুবিধা কোনটি?)
  1. High cost (ব্যয়ের আধিক্য)
  2. Delay in decision-making (সিদ্ধান্তগ্রহণে বিলম্ব)
  3. Increase of autocracy (স্বেচ্ছাচারিতার বৃদ্ধি)
  4. Rigidity (লাগামহীনতা)
ব্যাখ্যা

Line Organization হলো সবচেয়ে প্রাচীন ও সহজ সংগঠন কাঠামো, যেখানে কর্তৃত্ব সরাসরি উপর থেকে নিচে প্রবাহিত হয় এবং প্রতিটি অধস্তন কেবল একজন ঊর্ধ্বতনের অধীনে কাজ করে। যদিও এর মাধ্যমে শৃঙ্খলা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়, তবে এর কিছু উল্লেখযোগ্য অসুবিধা রয়েছে।

যেমন: এটি অনেক সময় স্বেচ্ছাচারিতার (Autocracy) জন্ম দেয়। যেহেতু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পুরোপুরি শীর্ষ পর্যায়ে কেন্দ্রীভূত থাকে এবং অধস্তনদের স্বাধীন মতামত দেওয়ার সুযোগ কম থাকে, তাই নেতৃত্ব একনায়ক বা স্বেচ্ছাচারী হয়ে ওঠার ঝুঁকি বাড়ে।

১১.
Decentralization is more suitable for —
(বিকেন্দ্রীকরণ বেশি উপযুক্ত কোন ক্ষেত্রে?)
  1. Small organizations
    (ক্ষুদ্র প্রতিষ্ঠান)
  2. Large and complex organizations
    (বড় ও জটিল প্রতিষ্ঠান)
  3. Simple routine jobs
    (সহজ রুটিন কাজ)
  4. Autocratic leadership
    (একনায়ক নেতৃত্ব)
ব্যাখ্যা

Decentralization হলো এমন একটি ব্যবস্থাপনা পদ্ধতি যেখানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা শুধু শীর্ষ পর্যায়ে সীমাবদ্ধ থাকে না, বরং বিভিন্ন স্তরের ম্যানেজার ও অধস্তনদের মাঝেও ভাগ হয়ে যায়।

এটি বিশেষভাবে কার্যকর হয় বড় ও জটিল প্রতিষ্ঠানে, কারণ—

এখানে কাজের পরিমাণ ও বৈচিত্র্য বেশি থাকে, ফলে একা শীর্ষ ব্যবস্থাপকের পক্ষে সব সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না।
বিভিন্ন স্তরের ম্যানেজারদের হাতে কর্তৃত্ব বণ্টন করলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়।
অধস্তনরা দায়িত্ব পেয়ে অভিজ্ঞতা অর্জন করে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়।

১২.
Which is the oldest form of organizational structure?
(কোনটি সবচেয়ে প্রাচীন সংগঠন কাঠামো?)
  1. Line & Functional organization (সরলরৈখিক ও কার্যভিত্তিক সংগঠন)
  2. Line organization (সরলরৈখিক  সংগঠন)
  3. Matrix organization (ম্যাট্রিক্স সংগঠন)
  4. Functional organization (কার্যভিত্তিক সংগঠন)
ব্যাখ্যা

Line Organization হলো সংগঠনের সবচেয়ে প্রাচীন এবং সহজ কাঠামো। একে অনেক সময় Military Organization (সামরিক সংগঠন)-ও বলা হয়, কারণ সেনাবাহিনীতে এটি বহুল ব্যবহৃত।

এর মূল বৈশিষ্ট্য হলো—

কর্তৃত্ব উপর থেকে নিচে সরলরৈখিকভাবে প্রবাহিত হয়।

প্রতিটি অধস্তন কেবল একজন ঊর্ধ্বতনকেই রিপোর্ট করে (Unity of Command কঠোরভাবে মানা হয়)।

কাঠামো সহজ ও স্পষ্ট, ফলে সিদ্ধান্ত দ্রুত হয় এবং শৃঙ্খলা বজায় থাকে।

১৩.
Which of the following is not a feature of centralization?
(নিচের কোনটি কেন্দ্রীকরণের বৈশিষ্ট্য নয়?)
  1. Authority concentrated at top
    (কর্তৃত্ব শীর্ষ স্তরে কেন্দ্রীভূত)
  2. Quick decision-making for routine work
    (রুটিন কাজের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ)
  3. Encourages initiative among subordinates
    (অধস্তনদের উদ্যোগ উৎসাহিত করা)
  4. Strong control from top management
    (শীর্ষ ব্যবস্থাপনা থেকে শক্ত নিয়ন্ত্রণ)
ব্যাখ্যা

Centralization (কেন্দ্রীকরণ) হলো এমন একটি ব্যবস্থাপনা কাঠামো যেখানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মূলত শীর্ষ পর্যায়ে সীমাবদ্ধ থাকে। এতে অধস্তনদের কাছে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কম থাকে।

Centralization-এর বৈশিষ্ট্যগুলো হলো—

Authority concentrated at top (কর্তৃত্ব শীর্ষ স্তরে কেন্দ্রীভূত): সব সিদ্ধান্ত শীর্ষ ব্যবস্থাপনা নেয়।

Quick decision-making for routine work (রুটিন কাজের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ): ছোটখাটো রুটিন কাজও শীর্ষ পর্যায়ে দ্রুত সমাধান করা যায়।

Strong control from top management (শীর্ষ ব্যবস্থাপনা থেকে শক্ত নিয়ন্ত্রণ): শীর্ষ কর্তৃপক্ষের হাতে সবকিছু থাকায় নিয়ন্ত্রণ শক্ত হয়।

Encourages initiative among subordinates” (অধস্তনদের উদ্যোগ উৎসাহিত করা) Centralization-এর বৈশিষ্ট্য নয়।  এটি Decentralization-এর বৈশিষ্ট্য, কারণ বিকেন্দ্রীকরণে অধস্তনরা কর্তৃত্ব ও দায়িত্ব পেয়ে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায় এবং উদ্যোগ দেখাতে পারে।

১৪.
What does “Span of Supervision” mean?
( “তত্ত্বাবধানের পরিধি” বলতে কী বোঝায়?)
  1. Amount of work assigned to each employee (প্রতিটি কর্মীর কাছে দেওয়া কাজের পরিমাণ)
  2. Number of subordinates a manager can effectively control (একজন ব্যবস্থাপক কার্যকরভাবে কতজন অধস্তনকে নিয়ন্ত্রণ করতে পারবেন)
  3. Relation between managers and workers
    (ব্যবস্থাপক ও শ্রমিকের মধ্যে সম্পর্ক)
  4. Informal group size
    (অনানুষ্ঠানিক দলের আকার)
ব্যাখ্যা

“তত্ত্বাবধানের পরিধি” (Span of Supervision বা Span of Control) বলতে বোঝায়—একজন ব্যবস্থাপক কতজন অধস্তনকে কার্যকরভাবে নির্দেশনা, দিকনির্দেশনা ও তত্ত্বাবধান করতে পারেন। এটি মূলত একজন ম্যানেজারের অধীনে থাকা অধস্তনদের সংখ্যাগত সীমা নির্ধারণ করে।

যদি তত্ত্বাবধানের পরিধি বিস্তৃত (Wide Span) হয়, তবে একজন ব্যবস্থাপক অনেক অধস্তনকে তত্ত্বাবধান করবেন। এর ফলে প্রতিষ্ঠানে সমতল কাঠামো (Flat Structure) তৈরি হয় এবং স্তরের সংখ্যা কম হয়।

আবার যদি তত্ত্বাবধানের পরিধি সংকীর্ণ (Narrow Span) হয়, তবে প্রতিটি ব্যবস্থাপক অল্পসংখ্যক অধস্তনকে তত্ত্বাবধান করবেন। এতে প্রতিষ্ঠানে উচ্চ কাঠামো (Tall Structure) গড়ে ওঠে এবং ব্যবস্থাপনার স্তর বেড়ে যায়।

১৫.
Which of the following is not a feature of decentralization?
( নিচের কোনটি বিকেন্দ্রীকরণের বৈশিষ্ট্য নয়?)
  1. Distribution of authority at various levels
    (বিভিন্ন স্তরে কর্তৃত্ব বণ্টন)
  2. Encouragement of initiative
    (উদ্যোগকে উৎসাহিত করা)
  3. Heavy burden on top management
    (শীর্ষ ব্যবস্থাপকের উপর অতিরিক্ত চাপ)
  4. Development of subordinates
    (অধস্তনদের বিকাশ)
ব্যাখ্যা

Decentralization হলো ব্যবস্থাপনার এমন একটি প্রক্রিয়া যেখানে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেবল শীর্ষ পর্যায়ে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন স্তরে বণ্টন করা হয়। এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে—

Distribution of authority at various levels (বিভিন্ন স্তরে কর্তৃত্ব বণ্টন): সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ধাপে ধাপে অধস্তনদের মাঝেও ভাগ হয়ে যায়।

Encouragement of initiative (উদ্যোগকে উৎসাহিত করা): অধস্তনরা নতুন ধারণা ও সিদ্ধান্ত গ্রহণে উৎসাহিত হয়।

Development of subordinates (অধস্তনদের বিকাশ): দায়িত্ব পেয়ে অধস্তনরা অভিজ্ঞতা অর্জন করে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়।

অন্যদিকে, “Heavy burden on top management” Centralization-এর বৈশিষ্ট্য, কারণ যখন সিদ্ধান্ত কেবল শীর্ষ পর্যায়ে কেন্দ্রীভূত থাকে, তখন তারাই সব কাজের চাপ বহন করে। Decentralization বরং উল্টোভাবে শীর্ষ ব্যবস্থাপকের চাপ কমিয়ে দেয়।

১৬.
Which of the following is not a factor affecting span of supervision? (নিচের কোনটি তত্ত্বাবধানের পরিধিকে প্রভাবিত করে না?)
  1. Ability of manager (ব্যবস্থাপকের দক্ষতা)
  2. Nature of work (কাজের প্রকৃতি)
  3. Age of workers (শ্রমিকদের বয়স)
  4. Communication system (যোগাযোগ ব্যবস্থা)
ব্যাখ্যা

Span of Supervision / Span of Control নির্ভর করে একজন ব্যবস্থাপক কতজন অধস্তনকে কার্যকরভাবে তত্ত্বাবধান করতে পারবেন তার উপর। এখানে প্রভাবক রয়েছে কিছু৷ যেমন:

Ability of manager (ব্যবস্থাপকের দক্ষতা): একজন ম্যানেজারের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও যোগাযোগ দক্ষতা যত বেশি, তিনি তত বেশি অধস্তনকে তত্ত্বাবধান করতে পারবেন।

Nature of work (কাজের প্রকৃতি): কাজ যদি জটিল হয় তবে কম অধস্তন কার্যকরভাবে পরিচালনা করা যায়, আর যদি কাজ রুটিনধর্মী হয় তবে বেশি সংখ্যক অধস্তন নিয়ন্ত্রণ সম্ভব।

Communication system (যোগাযোগ ব্যবস্থা): দক্ষ যোগাযোগ ব্যবস্থা থাকলে নির্দেশ ও প্রতিক্রিয়া দ্রুত হয়, ফলে নিয়ন্ত্রণের পরিধি বাড়ানো যায়।

 বয়স সরাসরি Span of Control নির্ধারণ করে না। দক্ষতা, অভিজ্ঞতা ও কাজের প্রকৃতি বয়সের চেয়ে অনেক বেশি প্রভাব ফেলে।

১৭.
Narrow span of control results in—
( সংকীর্ণ নিয়ন্ত্রণ পরিধির ফলে কী হয়?)
  1. More levels of management (ব্যবস্থাপনার স্তর বৃদ্ধি পায়)
  2. Fewer levels of management (ব্যবস্থাপনার স্তর কমে যায়)
  3. No hierarchy (কোনো স্তর থাকে না)
  4. Less supervision (কম তত্ত্বাবধান)
ব্যাখ্যা

Narrow Span of Control মানে হলো একজন ব্যবস্থাপক অল্পসংখ্যক অধস্তনকে সরাসরি তত্ত্বাবধান করেন। এর ফলে প্রতিটি স্তরে কম কর্মী থাকে এবং কাজ ভাগাভাগি করতে অতিরিক্ত স্তর তৈরি করতে হয়।

 এর ফলে প্রতিষ্ঠান একটি Tall Structure (উচ্চ কাঠামো) ধারণ করে, যেখানে More levels of management থাকে।

 এতে তত্ত্বাবধান ঘনিষ্ঠভাবে করা সম্ভব হয়, কিন্তু একই সঙ্গে যোগাযোগ ধীর হয়, খরচ বেড়ে যায় এবং সিদ্ধান্ত গ্রহণ দীর্ঘ হয়।

১৮.
Wide span of control results in—
(বিস্তৃত নিয়ন্ত্রণ পরিধির ফলে কী হয়?)
  1. Tall structure (উচ্চ কাঠামো)
  2. Flat structure (সমতল কাঠামো)
  3. Bureaucratic structure (আমলাতান্ত্রিক কাঠামো)
  4. Informal structure (অনানুষ্ঠানিক কাঠামো)
ব্যাখ্যা

Span of Control মানে হলো একজন ব্যবস্থাপক কতজন অধস্তনকে সরাসরি তত্ত্বাবধান করতে পারেন। যখন Wide Span of Control থাকে, তখন একজন ম্যানেজার অনেকগুলো অধস্তনকে নিয়ন্ত্রণ করেন। এর ফলে ব্যবস্থাপনা স্তরের সংখ্যা কমে যায়।

স্তরের সংখ্যা কমে যাওয়ায় সংগঠনটি দেখতে সমতল (Flat Structure) হয়ে যায়।

 Flat structure-এ যোগাযোগ দ্রুত হয়, সিদ্ধান্ত গ্রহণে সময় কম লাগে এবং খরচও তুলনামূলকভাবে কম হয়।

Tall Structure (উচ্চ কাঠামো): এটি ঘটে যখন Narrow Span of Control থাকে, অর্থাৎ একজন ম্যানেজার অল্পসংখ্যক অধস্তনকে নিয়ন্ত্রণ করেন, ফলে স্তর বাড়ে।

১৯.
Which of the following is an advantage of decentralization?
( নিচের কোনটি বিকেন্দ্রীকরণের সুবিধা?)
  1. Improves decision-making speed at lower levels (নিম্ন স্তরে সিদ্ধান্ত গ্রহণের গতি বৃদ্ধি করে)
  2. Reduces burden on subordinates
    (অধস্তনদের উপর চাপ কমায়)
  3. None of these ( কোনোটি নয়)
  4. Centralized control
    (কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ)
ব্যাখ্যা

Decentralization মানে হলো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেবল শীর্ষ পর্যায়ে সীমাবদ্ধ না রেখে ধাপে ধাপে নিম্নস্তরের ব্যবস্থাপকদের মাঝেও বণ্টন করা। এর ফলে—

নিম্নস্তরের ম্যানেজাররা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, কারণ তাদের বারবার ঊর্ধ্বতন অনুমতির জন্য অপেক্ষা করতে হয় না।

শীর্ষ পর্যায়ের ম্যানেজাররা রুটিন কাজের পরিবর্তে গুরুত্বপূর্ণ ও নীতি নির্ধারণমূলক বিষয়ে মনোযোগ দিতে পারেন।

কর্মীরা অধিক দায়িত্ব পেয়ে অনুপ্রাণিত হন এবং দক্ষতা বাড়ে।

২০.
In the military, which type of organization generally exists?
(সেনাবাহিনীতে সাধারণত কোন ধরনের সংগঠন বিদ্যমান থাকে?)
  1. Line & Functional organization (সরলরৈখিক ও কার্যভিত্তিক সংগঠন)
  2. Matrix organization (ম্যাট্রিক্স সংগঠন)
  3. Line organization (সরলরৈখিক  সংগঠন)
  4. Functional organization (কার্যভিত্তিক সংগঠন)
ব্যাখ্যা

Line Organization হলো সবচেয়ে প্রাচীন ও সহজ ধরনের সংগঠন কাঠামো। এখানে আদেশ বা কর্তৃত্ব উপর থেকে নিচে সরলরৈখিকভাবে প্রবাহিত হয় এবং প্রতিটি অধস্তন কেবল একজন ঊর্ধ্বতনকেই রিপোর্ট করে।

সেনাবাহিনীতে এই কাঠামো সবচেয়ে বেশি দেখা যায়, কারণ—

এখানে Unity of Command কঠোরভাবে মানা হয় (একজন সৈনিক কেবল একজন কমান্ডারের অধীনে কাজ করে)।

Chain of Command খুব স্পষ্ট থাকে (কমান্ডার → অফিসার → সৈনিক)।

দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং শৃঙ্খলা বজায় রাখতে Line কাঠামো সবচেয়ে কার্যকর।

২১.
The concept of “optimal span of control” means—
(“আদর্শ নিয়ন্ত্রণ পরিধি” বলতে কী বোঝায়?)
  1. Unlimited subordinates (অসীম সংখ্যক অধস্তন)
  2. Balanced number of subordinates per manager (প্রতিটি ব্যবস্থাপকের জন্য ভারসাম্যপূর্ণ অধস্তন সংখ্যা)
  3. No subordinates (কোনো অধস্তন নেই)
  4. One subordinate only (শুধু একজন অধস্তন)
ব্যাখ্যা

Span of Control হলো একজন ব্যবস্থাপক কতজন অধস্তনকে কার্যকরভাবে তত্ত্বাবধান করতে পারেন। এর মধ্যে Optimal Span of Control বলতে বোঝায়—একজন ব্যবস্থাপকের অধীনে এমন সংখ্যক অধস্তন থাকা, যাদের তিনি সহজে নির্দেশ দিতে, তত্ত্বাবধান করতে এবং কাজের ফলাফল নিয়ন্ত্রণ করতে পারবেন।

যদি অধস্তন সংখ্যা খুব বেশি হয়, তবে তত্ত্বাবধানের মান কমে যায়, যোগাযোগে সমস্যা হয়, আর ম্যানেজার অতিরিক্ত চাপ অনুভব করেন।

আবার অধস্তন সংখ্যা খুব কম হলে প্রতিষ্ঠানের মানবসম্পদ অপচয় হয় এবং বিকেন্দ্রীকরণের সুযোগ সীমিত হয়ে যায়।

তাই optimal span হলো একটি ভারসাম্যপূর্ণ সংখ্যা, যা না খুব বেশি, না খুব কম—বরং কার্যকর নিয়ন্ত্রণের জন্য আদর্শ।

২২.
Which of the following helps to increase span of control? (নিচের কোনটি নিয়ন্ত্রণ পরিধি বাড়াতে সাহায্য করে?)
  1. Efficient communication system (দক্ষ যোগাযোগ ব্যবস্থা)
  2. Competent subordinates (দক্ষ অধস্তনরা)
  3. Well-defined plans (ভালভাবে সংজ্ঞায়িত পরিকল্পনা)
  4. All of the above (উপরের সবগুলো)
ব্যাখ্যা

Span of Control বলতে বোঝায় একজন ম্যানেজার কতজন অধস্তনকে কার্যকরভাবে তত্ত্বাবধান করতে পারবেন। এই নিয়ন্ত্রণের পরিধি বাড়াতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সহায়তা করে—

Efficient communication system (দক্ষ যোগাযোগ ব্যবস্থা): যদি যোগাযোগ ব্যবস্থা স্পষ্ট ও দ্রুত হয়, তবে একজন ম্যানেজার সহজেই বেশি সংখ্যক অধস্তনকে তত্ত্বাবধান করতে পারেন।

Competent subordinates (দক্ষ অধস্তনরা): যখন অধস্তনরা দক্ষ ও অভিজ্ঞ হয়, তখন তাদের কম তত্ত্বাবধানের প্রয়োজন হয়। ফলে একজন ম্যানেজার বেশি অধস্তনকে সামলাতে পারেন।

Well-defined plans (ভালভাবে সংজ্ঞায়িত পরিকল্পনা): যদি পরিকল্পনা, নীতি ও কাজের নির্দেশ স্পষ্ট হয়, তবে অধস্তনরা স্বাধীনভাবে কাজ করতে পারে, ফলে নিয়ন্ত্রণের পরিধি বাড়ে।

২৩.
What is Delegation of Authority?
( কর্তৃত্ব অর্পণ বলতে কী বোঝায়?)
  1. Transfer of responsibility without authority (কর্তৃত্ব ছাড়া দায়িত্ব হস্তান্তর)
  2. Removal of responsibility from managers
    (ব্যবস্থাপকদের দায়িত্ব সরিয়ে দেওয়া)
  3. Assignment of authority and responsibility to subordinates (অধস্তনদের কাছে কর্তৃত্ব ও দায়িত্ব অর্পণ)
  4. Giving orders informally (অনানুষ্ঠানিকভাবে আদেশ দেওয়া)
ব্যাখ্যা

Delegation of Authority হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একজন ম্যানেজার বা ঊর্ধ্বতন কর্মকর্তা তার অধস্তন কর্মীকে নির্দিষ্ট কাজ সম্পন্ন করার জন্য কর্তৃত্ব (authority) ও দায়িত্ব (responsibility) অর্পণ করেন।

এতে অধস্তন কাজ সম্পন্ন করার ক্ষমতা পায়, কিন্তু চূড়ান্ত Responsibility বসের কাছেই থেকে যায়।

 Delegation মানে বস তার সব দায়িত্ব সরিয়ে দেন না, বরং কিছু অংশ কর্মীদের মাঝে ভাগ করে দেন, যাতে কাজ দ্রুত ও দক্ষভাবে হয়।

২৪.
Which is not an element of delegation?
(কোনটি কর্তৃত্ব অর্পণের উপাদান নয়?)
  1. Authority (কর্তৃত্ব)
  2. Responsibility (দায়িত্ব)
  3. Accountability (জবাবদিহিতা)
  4. Informality (অনানুষ্ঠানিকতা)
ব্যাখ্যা

Delegation of Authority-এর  উপাদান হলো—

Authority (কর্তৃত্ব): আদেশ দেওয়ার ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, যা ঊর্ধ্বতন থেকে অধস্তনকে দেওয়া যায়।

Responsibility (দায়িত্ব): অর্পিত কাজ শেষ করার বাধ্যবাধকতা।

Accountability (জবাবদিহিতা): কাজের ফলাফলের জন্য ঊর্ধ্বতনের কাছে জবাবদিহি করতে হবে।

Informality (অনানুষ্ঠানিকতা) Delegation-এর অংশ নয়। এটি মূলত অনানুষ্ঠানিক সম্পর্ক বা Informal Organization বোঝায়, যা Delegation প্রক্রিয়ার সাথে সম্পর্কিত নয়।

২৫.
Responsibility in delegation means—
(কর্তৃত্ব অর্পণে দায়িত্ব বলতে কী বোঝায়?)
  1. Right to give orders (আদেশ দেওয়ার অধিকার)
  2. Obligation to perform assigned task (অর্পিত কাজ সম্পন্ন করার বাধ্যবাধকতা)
  3. Freedom to do any work (যেকোনো কাজ করার স্বাধীনতা)
  4. Authority to punish others (অন্যকে শাস্তি দেওয়ার কর্তৃত্ব)
ব্যাখ্যা

Delegation-এ Responsibility এর অর্থ হলো-
 ঊর্ধ্বতন কর্মকর্তা যে কাজ অধীনস্থকে দেন, সেই কাজ নির্দিষ্টভাবে শেষ করার বাধ্যবাধকতা।

এটি কোনো অধিকার (Authority) নয়, বরং কর্তব্য (Duty)।
যেমন, ম্যানেজার যদি কাউকে রিপোর্ট বানানোর দায়িত্ব দেন, তবে সেই কর্মীর কাজ হবে রিপোর্ট তৈরি করা। কাজ না করলে তাকে জবাবদিহি করতে হবে।

২৬.
Which is a benefit of delegation? (কর্তৃত্ব অর্পণের একটি সুবিধা কোনটি?)
  1. Centralization (কেন্দ্রীকরণ)
  2. Employee motivation (কর্মচারীর অনুপ্রেরণা)
  3. Duplication of work (একই কাজের পুনরাবৃত্তি)
  4. Salary increase (বেতন বৃদ্ধি)
ব্যাখ্যা

Delegation-এর সুবিধাসমূহ

1. Employee Motivation (কর্মচারীর অনুপ্রেরণা):
অধস্তনকে কাজ ও কর্তৃত্ব দেওয়ার ফলে তারা আত্মবিশ্বাসী হয় এবং প্রতিষ্ঠানের কাজে বেশি সম্পৃক্ত হয়।

2. Managerial Efficiency (ব্যবস্থাপকের দক্ষতা):
ম্যানেজাররা রুটিন কাজ থেকে মুক্ত হয়ে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ ও পরিকল্পনায় মনোযোগ দিতে পারেন।

3. Skill Development (দক্ষতা বৃদ্ধি):
অধস্তন কর্মীরা নতুন দায়িত্ব পেয়ে অভিজ্ঞতা অর্জন করে এবং ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুত হয়।

4. Quick Decision Making (দ্রুত সিদ্ধান্ত গ্রহণ):
কাজের স্তর অনুযায়ী কর্তৃত্ব বণ্টন হওয়ায় সিদ্ধান্ত নিতে সময় কম লাগে।

5. Organizational Growth (প্রতিষ্ঠানের বৃদ্ধি):
দায়িত্ব বণ্টন সুষ্ঠু হলে প্রতিষ্ঠান আরও বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়।

6. Workload Reduction (কাজের চাপ হ্রাস):
ঊর্ধ্বতন কর্মকর্তা তার কাজের অংশ অন্যদের মাঝে বণ্টন করে চাপ কমাতে পারেন।

7. Better Coordination (উন্নত সমন্বয়):
বিভিন্ন স্তরে কর্তৃত্ব ছড়িয়ে দেওয়ার ফলে সমন্বয় সহজ হয় এবং কাজ আরও মসৃণভাবে চলে।

২৭.
Which is a barrier to delegation from the subordinate side? (অঅধস্তনদের দিক থেকে কর্তৃত্ব অর্পণের প্রতিবন্ধকতা কোনটি?)
  1. Fear of criticism (সমালোচনার ভয়)
  2. Lack of willingness (ইচ্ছার অভাব)
  3. Lack of confidence (আত্মবিশ্বাসের অভাব)
  4. All of the above (উপরের সবগুলো)
ব্যাখ্যা

Delegation of authority কার্যকর না হওয়ার পেছনে শুধু ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনীহা নয়, বরং অধস্তনদের দিক থেকেও অনেক প্রতিবন্ধকতা থাকে।

অধস্তনদের দিক থেকে প্রধান বাধাগুলো হলো—

Fear of criticism (সমালোচনার ভয়): যদি কাজ সফল না হয় তবে সমালোচনা বা শাস্তির ভয় থাকে। এজন্য অনেকে দায়িত্ব নিতে চায় না।

Lack of willingness (ইচ্ছার অভাব): অতিরিক্ত দায়িত্ব নেওয়ার আগ্রহ থাকে না, অনেকেই নিজের স্বাচ্ছন্দ্যের বাইরে যেতে চান না।

Lack of confidence (আত্মবিশ্বাসের অভাব): নিজের দক্ষতা নিয়ে সন্দেহ থাকলে তারা নতুন দায়িত্ব নিতে ভয় পান।


এগুলো অধস্তনদের দিক থেকে Delegation-এর বড় প্রতিবন্ধকতা তৈরি করে।

২৮.
Which element of delegation cannot be delegated? ( কর্তৃত্ব অর্পণের কোন উপাদান হস্তান্তর করা যায় না?)
  1. Authority (কর্তৃত্ব)
  2. Responsibility (দায়িত্ব)
  3. Task (কাজ)
  4. Power (ক্ষমতা)
ব্যাখ্যা

Delegation of Authority বলতে বোঝায় ঊর্ধ্বতন কর্মকর্তা তার অধীনস্থদের কিছু কাজ, কর্তৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্পণ করা। এর উপাদান হচ্ছে
1. Authority (কর্তৃত্ব): সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হস্তান্তর করা যায়।
2. Task (কাজ): নির্দিষ্ট কাজ অধীনস্থকে অর্পণ করা যায়।
3. Power (ক্ষমতা): এটি সাধারণত কর্তৃত্বের অংশ হিসেবে ধরা হয়, এবং নির্দিষ্ট পরিসরে বিতরণ করা সম্ভব।
Responsibility (দায়িত্ব): এটি হস্তান্তর করা যায় না। দায়িত্ব শেষ পর্যন্ত ঊর্ধ্বতনের উপরেই থাকে।
একজন ম্যানেজার তার অধীনস্থকে কাজ ও কর্তৃত্ব দিতে পারেন, কিন্তু কাজের ফলাফলের জন্য চূড়ান্তভাবে দায়ী থাকবেন তিনি নিজেই।

২৯.
Who introduced the concept of Functional Organization?
(কার্যভিত্তিক সংগঠনের ধারণা কে প্রবর্তন করেন?)
  1. Henri Fayol (হেনরি ফেয়োল)
  2. F.W. Taylor (এফ.ডব্লিউ. টেইলর)
  3. Max Weber (ম্যাক্স ওয়েবার)
  4. Chester Barnard (চেস্টার বার্নার্ড)
ব্যাখ্যা

Functional Organization–এর ধারণা প্রথম দেন Frederick Winslow Taylor (F.W. Taylor), যিনি Scientific Management-এর জনক হিসেবে পরিচিত। তিনি তার মডেলে Functional Foremanship প্রবর্তন করেন।

এই মডেলে শ্রমিকদের জন্য আলাদা আলাদা specialized foreman রাখা হয়—যেমন Instruction Card Clerk, Speed Boss, Inspector, Repair Boss ইত্যাদি। এর ফলে একজন শ্রমিককে একাধিক বসের কাছ থেকে নির্দেশ নিতে হয়, যা পরে Functional Organization নামে পরিচিত হয়।

৩০.
Which is not an advantage of functional organization? (নিচের কোনটি কার্যভিত্তিক সংগঠনের সুবিধা নয়?)
  1. Specialization (বিশেষায়ন)
  2. Expert supervision (বিশেষজ্ঞ তত্ত্বাবধান)
  3. Clarity of responsibility (দায়িত্বের স্বচ্ছতা)
  4. Confusion from multiple commands (বহু নির্দেশ থেকে বিভ্রান্তি)
ব্যাখ্যা

Functional Organization-এর সুবিধাসমূহ

1. Specialization (বিশেষায়ন):
প্রতিটি কাজ আলাদা আলাদা ফাংশনে ভাগ হয়, যেমন উৎপাদন, অর্থ, বিপণন ইত্যাদি। এতে কাজের মান ও দক্ষতা বৃদ্ধি পায়।

2. Expert Supervision (বিশেষজ্ঞ তত্ত্বাবধান):
প্রতিটি ফাংশন বিশেষজ্ঞ ম্যানেজার দ্বারা পরিচালিত হয়, ফলে কর্মীরা সর্বোচ্চ পরামর্শ ও নির্দেশনা পান।

3. Efficiency in Work (কাজে দক্ষতা):
বিশেষজ্ঞরা কাজ পরিচালনা করায় সময়, খরচ ও শ্রম বাঁচে, এবং উৎপাদনশীলতা বাড়ে।

4. Clarity of Duties (দায়িত্বের স্বচ্ছতা):
প্রতিটি ম্যানেজার তার নিজস্ব ফাংশনের দায়িত্বে থাকে, ফলে দায়িত্ব ও কর্তব্য পরিষ্কারভাবে নির্ধারিত হয়।

5. Training & Development (প্রশিক্ষণ ও উন্নয়ন):
কর্মীরা নির্দিষ্ট ক্ষেত্রে কাজ করতে করতে দক্ষ হয়ে ওঠে এবং ভবিষ্যতের জন্য আরও প্রশিক্ষিত হয়।

6. Better Quality of Decisions (সিদ্ধান্তের মানোন্নয়ন):
যেহেতু সিদ্ধান্ত বিশেষজ্ঞরা নেন, তাই তা বেশি যুক্তিসঙ্গত ও কার্যকর হয়।

7. Scope for Expansion (বিস্তার করার সুযোগ):
প্রতিটি ফাংশন স্বাধীনভাবে পরিচালিত হয়, ফলে প্রতিষ্ঠান সহজে বিস্তার লাভ করতে পারে।

8. Scientific Approach (বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি):
কাজ পরিচালনায় বৈজ্ঞানিক নিয়ম, গবেষণা ও বিশ্লেষণ প্রয়োগ করা যায়।

Functional Organization-এর একটি বড় অসুবিধা হলো Confusion from multiple commands। একজন কর্মী একই সময়ে একাধিক ফাংশনাল বস থেকে নির্দেশ পেতে পারে, যা প্রায়ই বিভ্রান্তি, দ্বন্দ্ব এবং Unity of Command নীতির লঙ্ঘন ঘটায়। তাই এটি কোনো সুবিধা নয়, বরং একটি সীমাবদ্ধতা।

৩১.
Which of the following is an advantage of functional organization?
(নিচের কোনটি কার্যভিত্তিক সংগঠনের সুবিধা?)
  1. Expert advice (বিশেষজ্ঞ পরামর্শ)
  2. Easy unity of command (সহজ নির্দেশের ঐক্য)
  3. Simple structure (সহজ কাঠামো)
  4. Less specialization (কম বিশেষায়ন)
ব্যাখ্যা

Functional Organization–এর প্রধান সুবিধা হলো কাজকে বিভিন্ন specialized function-এ ভাগ করা হয়। প্রতিটি বিভাগে বিশেষজ্ঞ কর্মকর্তারা (Functional Managers) থাকেন, যারা নিজ নিজ ক্ষেত্রে দক্ষ। ফলে কর্মীরা তাদের কাজের ক্ষেত্রে expert advice বা বিশেষজ্ঞ পরামর্শ পান। এর মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং সিদ্ধান্ত আরও বৈজ্ঞানিক হয়।

৩২.
Which of the following is not a feature of committee organization?
(নিচের কোনটি কমিটি সংগঠনের বৈশিষ্ট্য নয়?)
  1. Collective decision making
    (যৌথ সিদ্ধান্ত গ্রহণ)
  2. Shared responsibility
    (দায়িত্ব ভাগাভাগি)
  3. Quick decision making
    (দ্রুত সিদ্ধান্ত গ্রহণ)
  4. Representation of various views
    (বিভিন্ন মতামতের প্রতিফলন)
ব্যাখ্যা

Committee Organization হলো এমন একটি কাঠামো যেখানে একাধিক ব্যক্তি বা সদস্য মিলিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে—

Collective decision making (যৌথ সিদ্ধান্ত গ্রহণ): একক ব্যক্তির পরিবর্তে সদস্যদের সম্মিলিত মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়।

Shared responsibility (দায়িত্ব ভাগাভাগি): সিদ্ধান্তের দায়িত্ব সবাই মিলে ভাগ করে নেয়।

Representation of various views (বিভিন্ন মতামতের প্রতিফলন): বিভিন্ন সদস্যের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি সিদ্ধান্ত গ্রহণে অন্তর্ভুক্ত হয়।

তবে এর একটি বড় সীমাবদ্ধতা হলো—সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ধীরগতি সম্পন্ন। সদস্যদের আলোচনা, মতবিনিময় এবং সম্মতির প্রয়োজনীয়তার কারণে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না।

৩৩.
Which type of organization combines functional and project structures?
(কোন সংগঠন কার্যভিত্তিক ও প্রকল্প কাঠামো একত্র করে?)
  1. Line organization (সরলরৈখিক সংগঠন)
  2. Matrix organization (ম্যাট্রিক্স সংগঠন)
  3. Committee organization (কমিটি সংগঠন)
  4. Informal organization (অনানুষ্ঠানিক সংগঠন)
ব্যাখ্যা

Matrix Organization হলো এমন একটি কাঠামো যা একসাথে Functional Structure এবং Project Structure-এর বৈশিষ্ট্য ধারণ করে। এর উৎপত্তি হয়েছিল 1960-এর দশকে যুক্তরাষ্ট্রের Aerospace industry-তে, যেখানে একই সময়ে বিশেষজ্ঞ দক্ষতা (functional expertise) এবং প্রকল্পভিত্তিক লক্ষ্য পূরণ—দুটোই সমন্বয় করা জরুরি ছিল।

এই কাঠামোয় কর্মীরা একই সঙ্গে Functional Manager (যিনি নির্দিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ, যেমন উৎপাদন, অর্থ, বিপণন) এবং Project Manager (যিনি নির্দিষ্ট প্রকল্প পরিচালনা করেন), উভয়ের অধীনে কাজ করেন। এ কারণে একে বলা হয় dual authority structure।

৩৪.
Matrix organization is suitable for (ম্যাট্রিক্স সংগঠন কোন ক্ষেত্রে উপযুক্ত?)
  1. Stable environments (স্থিতিশীল পরিবেশে)
  2. Dynamic and complex projects (গতিশীল ও জটিল প্রকল্পে)
  3. Small enterprises (ক্ষুদ্র প্রতিষ্ঠানে)
  4. Informal groups
    (অনানুষ্ঠানিক দলে)
ব্যাখ্যা

Matrix Organization মূলত তৈরি করা হয়েছিল বড় আকারের, জটিল এবং দ্রুত পরিবর্তনশীল প্রকল্প পরিচালনার জন্য। বিশেষ করে 1960-এর দশকে যুক্তরাষ্ট্রের Aerospace ও Defense projects-এ এটি ব্যবহৃত হয়। এসব প্রকল্পে একসাথে ভিন্ন ভিন্ন বিষয়ের বিশেষজ্ঞতা (functional expertise) এবং প্রকল্পভিত্তিক সমন্বয় প্রয়োজন ছিল।

Matrix কাঠামোতে কর্মীরা একই সাথে Functional Manager ও Project Manager-এর অধীনে কাজ করে। এর ফলে বিশেষায়িত জ্ঞান কাজে লাগানো যায় এবং একই সঙ্গে প্রকল্পভিত্তিক লক্ষ্যও পূরণ হয়। এজন্য এটি dynamic environment বা দ্রুত পরিবর্তনশীল পরিবেশে এবং complex projects-এ সবচেয়ে উপযুক্ত।

৩৫.
Which is not an advantage of matrix organization? ( নিচের কোনটি ম্যাট্রিক্স সংগঠনের সুবিধা নয়?)
  1. Flexibility (নমনীয়তা)
  2. Quick adaptation (দ্রুত অভিযোজন)
  3. Clear authority lines (সুস্পষ্ট কর্তৃত্ব রেখা)
  4. Efficient resource utilization (সম্পদের দক্ষ ব্যবহার)
ব্যাখ্যা

Matrix Organization-এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো Dual Authority বা দ্বৈত কর্তৃত্ব। এখানে একজন কর্মী একই সাথে Functional Manager এবং Project Manager-এর অধীনে কাজ করে। এর ফলে কর্তৃত্বের লাইন সবসময় স্পষ্ট থাকে না, বরং অনেক সময় বিভ্রান্তি ও সংঘাতের সৃষ্টি হয়।

৩৬.
In functional organization, workers—
( কার্যভিত্তিক সংগঠনে শ্রমিকরা কী করে?)
  1. Report to multiple bosses (একাধিক বসকে রিপোর্ট করে)
  2. Report to one superior (একজন ঊর্ধ্বতনকে রিপোর্ট করে)
  3. Work without supervision (তত্ত্বাবধান ছাড়া কাজ করে)
  4. Work informally (অনানুষ্ঠানিকভাবে কাজ করে)
ব্যাখ্যা

Functional Organization-এর ধারণা দিয়েছেন Frederick W. Taylor, যিনি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। তিনি Functional Foremanship মডেল প্রস্তাব করেন। এই কাঠামোয় একটি প্রতিষ্ঠানকে বিভিন্ন বিশেষায়িত ফাংশন বা বিভাগে ভাগ করা হয়, যেমন—উৎপাদন, বিপণন, অর্থ, মানবসম্পদ ইত্যাদি।

এই মডেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো একজন শ্রমিককে একাধিক বস বা functional specialist-এর অধীনে কাজ করতে হয়। যেমন, একজন শ্রমিক কাজের গতি সম্পর্কে নির্দেশ পেতে পারে Speed Boss থেকে, মান নিয়ন্ত্রণের নির্দেশ পেতে পারে Inspector থেকে, আবার মেরামতের জন্য নির্দেশ পেতে পারে Repair Boss থেকে। ফলে একজন কর্মী একাধিক ঊর্ধ্বতনের কাছে রিপোর্ট করে।

এর সুবিধা হলো—কাজ বিশেষায়িত হয়, ফলে দক্ষতা বাড়ে এবং প্রতিটি কাজ বিশেষজ্ঞ তত্ত্বাবধানে হয়।

কিন্তু অসুবিধা হল Unity of Command নীতি ভঙ্গ হয়, কারণ একজন শ্রমিক একই সাথে একাধিক বসের নির্দেশ পায়, যা অনেক সময় বিভ্রান্তি, দ্বন্দ্ব এবং দায়িত্বের সংঘাত সৃষ্টি করে।

৩৭.
Who holds authority in matrix organization? (ম্যাট্রিক্স সংগঠনে কর্তৃত্ব কার হাতে থাকে?)
  1. Only functional manager (শুধু কার্যভিত্তিক ব্যবস্থাপক)
  2. Only project manager (শুধু প্রকল্প ব্যবস্থাপক)
  3. Both functional and project managers
    (উভয় কার্যভিত্তিক ও প্রকল্প ব্যবস্থাপক)
  4. Informal leader (অনানুষ্ঠানিক নেতা)
ব্যাখ্যা

Matrix Organization হলো এমন একটি সংগঠন কাঠামো যেখানে কর্মীরা একই সঙ্গে দুইজন ম্যানেজারের অধীনে কাজ করেন। একজন হলেন Functional Manager, যিনি নির্দিষ্ট বিষয়ের (যেমন: উৎপাদন, বিপণন, অর্থ, মানবসম্পদ) দক্ষতা ও বিশেষায়িত দিকগুলো দেখেন। আরেকজন হলেন Project Manager, যিনি প্রকল্পভিত্তিক কাজের লক্ষ্য, সময়সীমা ও ফলাফল নিশ্চিত করেন।

এই কাঠামোর মূল বৈশিষ্ট্য হলো Dual Authority (দ্বৈত কর্তৃত্ব)। অর্থাৎ, একজন কর্মী একই সময়ে তার ফাংশনাল প্রধানের কাছ থেকেও নির্দেশ পায়, আবার প্রজেক্ট ম্যানেজারের কাছ থেকেও নির্দেশ পায়।

৩৮.
Which organizational structure has the least stability? (কোন সংগঠন কাঠামোটির স্থায়িত্ব সবচেয়ে কম?)
  1. Line (সরলরৈখিক) 
  2. Committee (কমিটি)
  3. Functional (কার্যভিত্তিক)
  4. Line and Staff (সরলরৈখিক ও কর্মী)
ব্যাখ্যা

Committee Organization হলো এমন একটি কাঠামো যা সাধারণত নির্দিষ্ট সমস্যা সমাধান, নীতি প্রণয়ন, বা কোনো বিশেষ প্রকল্প সম্পাদনের জন্য গঠিত হয়। কাজ শেষ হলে অধিকাংশ কমিটি ভেঙে যায়। তাই এটি স্থায়ী নয় এবং অন্য কাঠামোর তুলনায় সবচেয়ে কম স্থিতিশীল।

Line, Functional এবং Line & Staff কাঠামো একটি প্রতিষ্ঠানের স্থায়ী অংশ।

Line Organization প্রাচীনতম ও সহজ কাঠামো, যা দীর্ঘমেয়াদে বিদ্যমান থাকে।

Functional Organization কার্যভিত্তিক দায়িত্ব বণ্টন করে, এটিও স্থায়ী চরিত্র বহন করে।

Line & Staff Organization-এ কর্তৃত্ব ও বিশেষজ্ঞ পরামর্শ মিলিত হয়, এটিও দীর্ঘস্থায়ীভাবে পরিচালিত হয়।

কিন্তু Committee Organization অনেক সময় Ad hoc (অস্থায়ী) ভিত্তিতে তৈরি হয়, যেমন: Inquiry Committee, Admission Committee, Syllabus Implementation Committee। কাজ শেষ হলে এই কমিটিগুলো বিলুপ্ত হয়।

শুধুমাত্র Board of Directors বা Academic Council-এর মতো কিছু কমিটি স্থায়ী হতে পারে, তবে অধিকাংশ কমিটি অস্থায়ী হওয়ায় এই কাঠামোর স্থায়িত্ব সবচেয়ে কম ধরা হয়।

৩৯.
In which year was Matrix Organization first introduced? (ম্যাট্রিক্স সংগঠন প্রথম প্রচলিত হয় কত সালে?)
  1. 1950
  2. 1955
  3. 1960
  4. 1962
ব্যাখ্যা

Matrix Organization প্রথম চালু হয় 1960 সালে যুক্তরাষ্ট্রের Aerospace industry-তে। সেই সময় NASA এবং প্রতিরক্ষা শিল্পের জটিল প্রকল্পগুলোতে কেবল Line বা Functional কাঠামো যথেষ্ট ছিল না। তাই Line authority এবং Functional expertise একসাথে ব্যবহার করার জন্য Matrix কাঠামোর সূচনা ঘটে।

৪০.
Which type of organization often faces dual authority problem?( কোন ধরনের সংগঠন প্রায়ই দ্বৈত কর্তৃত্ব সমস্যার সম্মুখীন হয়?)
  1. Line organization(সরলরৈখিক সংগঠন)
  2. Functional organization (কার্যভিত্তিক সংগঠন)
  3. Matrix organization (ম্যাট্রিক্স সংগঠন)
  4. Committee organization (কমিটি সংগঠন)
ব্যাখ্যা

Dual Authority Problem
Dual Authority মানে হলো একজন কর্মীকে একই সময়ে দুইজন ম্যানেজারকে রিপোর্ট করতে হয়।
এতে কর্তৃত্ব ও নির্দেশনার সংঘাত সৃষ্টি হয়।

Matrix Organization এ Dual Authority
Matrix কাঠামোতে কর্মচারীরা একই সঙ্গে Functional Manager (যেমন: Production, Finance, HR) এবং Project Manager–এর অধীনে কাজ করে।
ফলে একই কর্মী একদিকে তার ফাংশনাল প্রধানের নির্দেশ মানতে বাধ্য, আবার অন্যদিকে প্রজেক্ট ম্যানেজারের নির্দেশও মানতে হয়।
এতে কর্তৃত্ব ও নির্দেশনার সংঘাত সৃষ্টি হয়।

৪১.
Which of the following is a permanent committee? ( কোনটি স্থায়ী প্রকৃতির কমিটি?)
  1. Board of Directors (পরিচালনা পর্ষদ)
  2. Inquiry Committee (তদন্ত কমিটি)
  3. Admission Committee (ভর্তি কমিটি)
  4. Syllabus Implementation Committee (সিলেবাস প্রয়োগ কমিটি)
ব্যাখ্যা

কমিটির প্রকারভেদ
Permanent Committee (স্থায়ী কমিটি):  দীর্ঘমেয়াদি/স্থায়ী কাজের জন্য গঠিত হয়, যেমন: পরিচালনা পর্ষদ (Board of Directors), Academic Council ইত্যাদি।
Temporary/Ad-hoc Committee (অস্থায়ী কমিটি):
নির্দিষ্ট কাজ বা সমস্যার সমাধানের জন্য সাময়িকভাবে গঠিত হয়, কাজ শেষ হলে ভেঙে যায়।

Board of Directors
এটি একটি প্রতিষ্ঠানের সর্বোচ্চ নীতি-নির্ধারণী কমিটি।
প্রতিষ্ঠানের পুরো কার্যক্রম পরিচালনা ও নীতিগত সিদ্ধান্ত নেওয়া এদের দায়িত্ব।
তাই এটি স্থায়ীভাবে বিদ্যমান থাকে।

৪২.
Which country is credited with the early development of Matrix Organization?
( ম্যাট্রিক্স সংগঠনের প্রাথমিক বিকাশের কৃতিত্ব কোন দেশের?)
  1. United States (যুক্তরাষ্ট্র)
  2. United Kingdom (যুক্তরাজ্য)
  3. Germany (জার্মানি)
  4. Japan (জাপান)
ব্যাখ্যা

Matrix Organization-এর উদ্ভব
1960-এর দশকে প্রথম Matrix Organization ব্যবহার শুরু হয়।
এর মূল প্রেক্ষাপট ছিল যুক্তরাষ্ট্রে NASA-র space projects ও defense programs, যেখানে একসাথে একাধিক ফাংশনাল বিশেষজ্ঞ এবং প্রজেক্ট টিম দরকার ছিল।
এইভাবে জটিল মহাকাশ ও প্রতিরক্ষা প্রকল্প সফলভাবে পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রেই Matrix মডেল বিকাশ লাভ করে।

প্রেক্ষাপট
Space Race এর সময় সোভিয়েত ইউনিয়নের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে দ্রুত ও কার্যকর প্রকল্প ব্যবস্থাপনার প্রয়োজন হয়।
তাই প্রচলিত Line বা Functional structure যথেষ্ট ছিল না। এর বিকল্প হিসেবে Matrix Organization তৈরি হয়।

৪৩.
Matrix Organization was first applied in which industry? (কোন শিল্পে প্রথম ম্যাট্রিক্স সংগঠন প্রয়োগ করা হয়?)
  1. Automobile industry (গাড়ি শিল্প)
  2. Aerospace industry (বিমান ও মহাকাশ শিল্প)
  3. Textile industry (বস্ত্র শিল্প)
  4. Banking sector (ব্যাংক খাত)
ব্যাখ্যা

Matrix Organization
Matrix Organization হলো এমন একটি কাঠামো যেখানে Line Authority এবং Functional Authority একসাথে কাজ করে।
এতে কর্মচারীকে একই সময়ে দুইজন বসের কাছে রিপোর্ট করতে হয় → যেমন প্রজেক্ট ম্যানেজার ও ফাংশনাল ম্যানেজার।

প্রথম প্রয়োগ
1960-এর দশকে USA এর Aerospace industry (বিমান ও মহাকাশ শিল্প)-এ প্রথম Matrix Organization ব্যবহার হয়।
কারণ মহাকাশ প্রকল্পগুলো (NASA programs, defense projects) ছিল অত্যন্ত জটিল ও বহুবিভাগীয়।
সেখানে Project-based structure + Functional expertise মিশিয়ে Matrix Organization তৈরি করা হয়।

৪৪.
Which principle deals with future growth and adjustment? (কোন নীতি ভবিষ্যৎ বৃদ্ধি ও অভিযোজন নিয়ে কাজ করে?)
  1. Principle of Leadership (নেতৃত্বের নীতি)
  2. Principle of Flexibility (নমনীয়তার নীতি)
  3. Principle of Exception (ব্যতিক্রম নীতি)
  4. Principle of Efficiency (দক্ষতার নীতি)
ব্যাখ্যা

Principle of Flexibility (নমনীয়তার নীতি)

সংগঠন কাঠামো এমনভাবে তৈরি করা উচিত যাতে ভবিষ্যতের পরিবর্তন, সম্প্রসারণ ও অভিযোজন সহজে সম্ভব হয়।

বাজার, প্রযুক্তি, জনবল, গ্রাহক চাহিদা ইত্যাদি সবসময় পরিবর্তনশীল—এই পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য সংগঠনকে নমনীয় হতে হয়।

৪৫.
Which of the following is a cause of informal organization? (নিচের কোনটি অনানুষ্ঠানিক সংগঠনের কারণ?)
  1. Flexibility of communication (যোগাযোগের নমনীয়তা)
  2. Personal leadership tendency (ব্যক্তিগত নেতৃত্ব প্রবণতা)
  3. Common interest & ideology (সাধারণ স্বার্থ ও মতাদর্শ)
  4. All of the above (উপরের সবগুলো)
ব্যাখ্যা

Informal Organization স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠে যখন কর্মীরা তাদের সাধারণ স্বার্থ, পারস্পরিক সম্পর্ক ও সামাজিক চাহিদা পূরণের জন্য একত্রিত হয়। এর গঠনের কয়েকটি প্রধান কারণ হলো—

 ১. Common interest & ideology (সাধারণ স্বার্থ ও মতাদর্শ)
একই কাজের ধরণ, সাধারণ স্বার্থ বা অভিন্ন চিন্তাধারা থাকলে কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে দল গঠন করে।
যেমন: একই বয়সী বা একই এলাকার কর্মীদের গ্রুপ।

 ২. Flexibility of communication (যোগাযোগের নমনীয়তা)
আনুষ্ঠানিক সংগঠনে যোগাযোগ ধাপে ধাপে হয়, কিন্তু অনানুষ্ঠানিক সংগঠনে দ্রুত, সহজ ও বাধাহীন যোগাযোগ সম্ভব।
এজন্য কর্মীরা একে অপরের সাথে স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়।

 ৩. Personal leadership tendency (ব্যক্তিগত নেতৃত্ব প্রবণতা)
কিছু কর্মীর প্রাকৃতিক নেতৃত্বগুণ থাকে।
তারা নিজেদের চারপাশে প্রভাব তৈরি করে এবং ছোট ছোট অনানুষ্ঠানিক গ্রুপ তৈরি হয়।

৪. Social interaction (সামাজিক যোগাযোগ)
মানুষ সামাজিক জীব, তাই একসাথে কাজ করতে গিয়ে বন্ধুত্ব, সম্পর্ক ও সামাজিক নেটওয়ার্ক তৈরি হয়।

৫. Job-related causes (কাজ-সংক্রান্ত কারণ)
কখনও কখনও একই ধরনের সমস্যা বা অভিজ্ঞতার কারণে কর্মীরা একত্রিত হয়।
যেমন: ওভারটাইম বা কাজের চাপ নিয়ে আলোচনা করতে গিয়ে আলাদা গ্রুপ তৈরি।

(Ref: Organizing.pdf, পৃষ্ঠা 125–126)

৪৬.
Informal organization is sometimes called— ( অনানুষ্ঠানিক সংগঠনকে কখনও কখনও কী বলা হয়?)
  1. Legal Structure (আইনি কাঠামো)
  2. Parallel Authority (সমান্তরাল কর্তৃত্ব)
  3. Formal Extension (আনুষ্ঠানিক সম্প্রসারণ)
  4. Shadow Organization (ছায়া সংগঠন)
ব্যাখ্যা

Informal Organization

কর্মক্ষেত্রে মানুষের ব্যক্তিগত সম্পর্ক, সামাজিক যোগাযোগ, বন্ধুত্ব ও অভ্যাস থেকে স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা সংগঠন।

এটি আনুষ্ঠানিক নিয়মে প্রতিষ্ঠিত নয়, তবে সংগঠনের ভেতরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 Shadow Organization বলার কারণ

কারণ এটি সবসময় আনুষ্ঠানিক কাঠামোর (Formal Structure) সাথে সমান্তরালে বিদ্যমান থাকে।

অনেক সময় কর্মীরা আনুষ্ঠানিক চ্যানেল বাদ দিয়ে অনানুষ্ঠানিক নেটওয়ার্ক (বন্ধুত্ব, আড্ডা, গ্রুপ) এর মাধ্যমে তথ্য আদান-প্রদান করে।

ফলে এটি সংগঠনের “ছায়া” রূপে থাকে।

কর্মক্ষেত্রে মানুষের ব্যক্তিগত সম্পর্ক, সামাজিক যোগাযোগ, বন্ধুত্ব ও অভ্যাস থেকে স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা সংগঠন।

এটি আনুষ্ঠানিক নিয়মে প্রতিষ্ঠিত নয়, তবে সংগঠনের ভেতরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৪৭.
Which organization is the oldest and simplest? (কোন সংগঠন সবচেয়ে পুরনো ও সহজ?)
  1. Line organization (সরলরৈখিক সংগঠন)
  2. Functional organization (কার্যভিত্তিক সংগঠন)
  3. Committee organization (কমিটি সংগঠন)
  4. Matrix organization (ম্যাট্রিক্স সংগঠন)
ব্যাখ্যা

Line Organization সবচেয়ে প্রাচীন (oldest) এবং সহজ (simplest) সংগঠন কাঠামো।

মূল বৈশিষ্ট্য:

কর্তৃত্ব সরাসরি ওপর থেকে নিচে নামে (Chain of Command)।

প্রতিটি অধস্তন সরাসরি তার ঊর্ধ্বতনকে রিপোর্ট করে।

এতে কোনো জটিলতা নেই → তাই একে সবচেয়ে সহজ বলা হয়।

একে Military Organization নামেও ডাকা হয়।

৪৮.
The staff officers in line and staff organization— ( লাইন ও স্টাফ সংগঠনে স্টাফ অফিসাররা কী করেন?)
  1. Only supervise workers (শ্রমিকদের কেবল তত্ত্বাবধান করেন)
  2. Execute all decisions (সব সিদ্ধান্ত কার্যকর করেন)
  3. Provide expert advice (বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করেন)
  4. Work without responsibility (দায়িত্ব ছাড়াই কাজ করেন)
ব্যাখ্যা

Line and Staff Organization এর কার্যপ্রক্রিয়া

Line Officers/Managers → সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর করার ক্ষমতা রাখেন।

Staff Officers → তারা বিশেষজ্ঞ / Technical advisors হিসেবে কাজ করেন।

যেমন: লিগ্যাল অ্যাডভাইজার, HR কনসালট্যান্ট, ইঞ্জিনিয়ার, R&D বিশেষজ্ঞ ইত্যাদি।


 Staff Officers দের কাজ

সিদ্ধান্ত গ্রহণের মূল ক্ষমতা তাদের নেই।

তারা Line Officers-কে সহায়তা করার জন্য বিশেষজ্ঞ মতামত ও পরামর্শ দেন।

এর ফলে সিদ্ধান্ত গ্রহণ হয় বৈজ্ঞানিক, ঝুঁকিহীন এবং কার্যকর।

৪৯.
The key difference between line and line & staff organization is—
( লাইন ও লাইন ও স্টাফ সংগঠনের প্রধান পার্থক্য কী?)
  1. Line has expert staff, Line & Staff has no staff (লাইনে বিশেষজ্ঞ স্টাফ থাকে, লাইন ও স্টাফে নেই)
  2. Line has only authority, Line & Staff has authority + advice (লাইনে শুধু কর্তৃত্ব থাকে, লাইন ও স্টাফে কর্তৃত্ব + পরামর্শ থাকে)
  3. Line is informal, Line & Staff is formal
    (লাইন অনানুষ্ঠানিক, লাইন ও স্টাফ আনুষ্ঠানিক)
  4. No difference at all
    (কোনো পার্থক্য নেই)
ব্যাখ্যা

Line Organization

প্রাচীনতম ও সহজতম সংগঠন কাঠামো।
এখানে কর্তৃত্ব সরাসরি উপর থেকে নিচে প্রবাহিত হয় (Chain of Command)।
কোনো বিশেষজ্ঞ (staff/expert advisor) থাকে না।
সিদ্ধান্ত সবসময় line manager নেন।

Line & Staff Organization

এখানে line authority থাকে + সঙ্গে বিশেষজ্ঞ staff authority যুক্ত হয়।
Line manager সিদ্ধান্ত নেন, কিন্তু বিশেষজ্ঞ স্টাফ পরামর্শ ও সহায়তা দেন।
ফলে সিদ্ধান্ত গ্রহণ বেশি বৈজ্ঞানিক ও কার্যকর হয়।
(Ref: Organizing.pdf, Line & Staff Organization অংশ)


পার্থক্য

Line organization → শুধু কর্তৃত্ব ও সিদ্ধান্ত
Line & Staff organization → কর্তৃত্ব + বিশেষজ্ঞ পরামর্শ (advisory support)

সোর্স: উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠ্যবই।