কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' (অক্টোবর, ১৯২২)। এ গ্রন্থে মোট ১২টি কবিতা আছে। প্রথম কবিতা- 'প্রলয়ােল্লাস' (তােরা সব জয়ধ্বনি কর!)। অন্যান্য কবিতা- বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা, আগমণী, ধূমকেতু, কামাল পাশা, আনােয়ার পাশা, রণভেরী, শাত-ইল-আরব, খেয়াপারের তরণী, কোরবানী ও মহররম। গ্রন্থটি বৃটিশ সরকার কর্তৃক কখনোই নিষিদ্ধ হয় নি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
কাজী নজরুল ইসলাম -এর প্রকাশিত
- প্রথম কাব্য/কবিতা - ''মুক্তি''
- প্রথম কাব্যগ্রন্থ - ''অগ্নিবীণা''
- প্রথম গল্প - ''বাউণ্ডলের আত্মকাহিনী''
- প্রথম গল্পগ্রন্থ - ব্যথার দান
- প্রথম প্রবন্ধ - তুর্ক মহিলার ঘোমটা খোলা
- প্রথম প্রবন্ধগ্রন্থ - যুগবাণী
- প্রথম উপন্যাস - বাঁধনহারা
- প্রথম নাটক - ঝিলিমিলি
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।