পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১২ অক্টোবর, ২০২০সময়50 minutes৯৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার-২৯.০১.২০১৬ (গ্রেড-৯)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১২ অক্টোবর, ২০২০ · ১০০ প্রশ্ন

.
কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ্য কোনটি?
  1. ক) রাখাল ছেলে
  2. খ) সূর্য প্রণাম
  3. গ) মায়া কাজল
  4. ঘ) সুলতানার স্বপ্ন
সঠিক উত্তর:
গ) মায়া কাজল
উত্তর
সঠিক উত্তর:
গ) মায়া কাজল
ব্যাখ্যা

স্বাধীনতা যুদ্ধচলাকালীন সুফিয়া কামালের ডায়েরি - একাত্তরের ডায়রী। তার রচিত গল্পগ্রন্থ - কেয়ার কাঁটা। কবিতা গ্রন্থঃ সাঁঝের মায়া, মন ও জীবন, উদাত্ত পৃথিবী, অভিযাত্রিক, মোর যাদুদের সমাধি পরে, মায়া কাজল ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

.
'ইয়ং বেঙ্গল' আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?
  1. ক) উইলিয়াম কেরি
  2. খ) ডিরোজিও
  3. গ) প্যাঁরিচাদ মিত্র
  4. ঘ) মাইকেল মধুসূধন দত্ত
সঠিক উত্তর:
খ) ডিরোজিও
উত্তর
সঠিক উত্তর:
খ) ডিরোজিও
ব্যাখ্যা

ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা হলো হেনরি লুই ডিরোজিও। উনিশ শতকের ত্রিশের দশকে হিন্দু কলেজের শিক্ষক ডিরোজিও বাংলার আধুনিকমনস্ক তরুণদের নিয়ে ইয়ং বেঙ্গল আন্দোলন শুরু করেন। এ লক্ষ্যে তিনি ১৮২৮ সালে একাডেমি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। তার অনুসারীদের মধ্যে ছিলেন রামতনু লাহিড়ী, রাধানাথ সিকদার, প্যারিচাঁদ মিত্র প্রমুখ। ১৮৩১ সালে মাত্র ২৩ বছর বয়সে ডিরোজিও মারা যান।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী।

.
রুপসী বাংলার কবি কে?
  1. ক) জসীমউদ্দীন
  2. খ) জীবনানন্দ দাশ
  3. গ) শামসুর রহমান
  4. ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
খ) জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
খ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা

বাংলা ভাষার ‘শুদ্ধতম কবি’ বলে আখ্যায়িত করা হয় জীবনানন্দ দাশকে।
এছাড়া, রূপসী বাংলার কবি’, ‘নির্জনতার কবি’, ‘তিমির হননের কবি’, ‘ধূসরতার কবি’ প্রভৃতি নামেও পরিচিত তিনি।
[সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার]

.
'শিষ্টাচার'-এর সমার্থাক শব্দ কোনটি?
  1. ক) সংযম
  2. খ) সদাচার
  3. গ) সভ্যতা
  4. ঘ) সততা
সঠিক উত্তর:
খ) সদাচার
উত্তর
সঠিক উত্তর:
খ) সদাচার
ব্যাখ্যা

শিষ্টাচার (বিশেষ্য) ভদ্র ব্যবহার; নম্র আচরণ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

.
বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে?
  1. ক) ২ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৫ টি
সঠিক উত্তর:
ক) ২ টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ টি
ব্যাখ্যা

একাধিক স্বরধ্বনি মিলে যে ধ্বনি সৃষ্টি হয় তাকে যৌগিক স্বরধ্বনি বলে।
বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি মোট ২৫ টি। এর মধ্যে মাত্র ২টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ আছে। যেমন- ঐ (অ+ই), ঔ (অ+উ)। বাকি ২৩ টি যৌগিক স্বরধ্বনির নিজস্ব বর্ণ প্রতীক নেই।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

.
‘ষ্ণ’ যুক্ত বর্ণটি ভাঙলে কোন দুটি বর্ণ পাওয়া যায়?
  1. ক) ষ+ম
  2. খ) ষ+ন
  3. গ) ষ+ণ
  4. ঘ) ষ+হ
সঠিক উত্তর:
গ) ষ+ণ
উত্তর
সঠিক উত্তর:
গ) ষ+ণ
ব্যাখ্যা

ষ্ণ = ষ+ণ
ক্ষ = ক+ষ
হ্ম = হ+ম
জ্ঞ = জ+ঞ
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
নিচের কোন শব্দটি অশুদ্ধ?
  1. ক) সুকেশী
  2. খ) সুকেশা
  3. গ) সুকেশীনী
  4. ঘ) সুকেশিনী
সঠিক উত্তর:
গ) সুকেশীনী
উত্তর
সঠিক উত্তর:
গ) সুকেশীনী
ব্যাখ্যা

সুকেশী, সুকেশা, সুকেশিনী- তিনটিই শুদ্ধ। সুকেশীনী- অশুদ্ধ।
সূত্র: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

.
'শেষের কবিতা' কোন ধরনের রচনা?
  1. ক) কবিতা
  2. খ) উপন্যাস
  3. গ) কাব্যনাট্য
  4. ঘ) গীতিনাট্য
সঠিক উত্তর:
খ) উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
খ) উপন্যাস
ব্যাখ্যা

‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। এ উপন্যাসের চরিত্র গুলো হলো- অমিত, লাবণ্য, কেতকী রায় এবং শোভনলাল ইত্যাদি।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
'আভরণ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) সূর্য
  2. খ) পোষাক
  3. গ) রাত্র
  4. ঘ) অলংকার
সঠিক উত্তর:
ঘ) অলংকার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অলংকার
ব্যাখ্যা

আবাস শব্দের অর্থ বাসস্থান,
আভরণ শব্দের অর্থ অলঙ্কার,
আভাষ শব্দের অর্থ ভূমিকা বা আলাপ
এবং আসার শব্দের অর্থ বৃষ্টি বা জলকণা‌
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১০.
'ফুলমণি ও করুনার বিবরণ' গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) হ্যানা ক্যাথেরিন
  2. খ) উইলিয়াম কেরি
  3. গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. ঘ) বিহারীলাল চক্রবতী
সঠিক উত্তর:
ক) হ্যানা ক্যাথেরিন
উত্তর
সঠিক উত্তর:
ক) হ্যানা ক্যাথেরিন
ব্যাখ্যা

হ্যানা ক্যাথারিন ম্যালেন্স একজন খ্রিস্টান বিদেশিনী। জন্মগ্রহণ করেছেন কলকাতায়। ভবানীপুর মিশন স্কুলের ছেলেমেয়েদের বাংলা শেখাতেন। তিনি বাংলা সাহিত্যের উপন্যাস রচনায় প্রাথমিক চেষ্টা করেছিলেন।

'ফুলমণি ও করুণার বিবরণ' (১৮৫২) তাঁর উপন্যাস রচনার প্রাথমিক চেষ্টা। এটি The Last day of the week অবলম্বনে রচিত। খ্রিস্ট ধর্মের মাহাত্ম প্রচারের জন্য এ গ্রন্থ রচনা করেছেন। খ্রিস্ট ধর্ম গ্রহণ করায় ফুলমণির সুখ এবং যথার্থ খ্রিস্ট ধর্মাচরণ না করায় করুণার দুঃখ ভোগ, পরে মেম সাহেবের ঈশ্বর প্রেরিত সুপরামর্শে করুণার সুমতি ও সুখের সুদর্শন এ গ্রন্থের মূল কাহিনী।

এতে কিছু আঞ্চলিক ভাষার প্রাধান্য লক্ষ্য করা যায়। এজন্য এ গ্রন্থকে বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ বলা হয়।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।

১১.
'নবান্ন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
  1. ক) সমাস
  2. খ) সন্ধি
  3. গ) উপসর্গ
  4. ঘ) সমানাধিকরণ বহুব্রীহি
সঠিক উত্তর:
ক) সমাস
উত্তর
সঠিক উত্তর:
ক) সমাস
ব্যাখ্যা
পোস্ট দেয়া হবে।
১২.
ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়-
  1. ক) বিভক্তি
  2. খ) ধাতু
  3. গ) প্রত্যয়
  4. ঘ) কৃৎ
সঠিক উত্তর:
খ) ধাতু
উত্তর
সঠিক উত্তর:
খ) ধাতু
ব্যাখ্যা

ক্রিয়ার মূল অংশ হল ধাতু। ধাতু বা শব্দের সাথে বিভক্তিযুক্ত বর্ণ বা বর্ণসমষ্টি হল প্রত্যয়।
প্রত্যয় দুই প্রকার- কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

১৩.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) শারীরীক
  2. খ) শারিরীক
  3. গ) শারীরিক
  4. ঘ) শারিরিক
সঠিক উত্তর:
গ) শারীরিক
উত্তর
সঠিক উত্তর:
গ) শারীরিক
ব্যাখ্যা

ঈই - কার যোগে গঠিত শব্দঃ শারীরিক, মরীচিকা।
ইঈ - কার যোগে গঠিত শব্দঃ গৃহিনী, মালিনী, বাঘিনী।
বিশেষ ব্যক্তিত্বের নামের বানানঃ পাণিনি, কৃত্তিবাস, দধীচি, বাল্মীকি।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

১৪.
কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন?
  1. ক) বিদ্রোহী
  2. খ) প্রলয়োল্লাস
  3. গ) মুক্তি
  4. ঘ) আনন্দময়ীর আগমনে
সঠিক উত্তর:
ঘ) আনন্দময়ীর আগমনে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আনন্দময়ীর আগমনে
ব্যাখ্যা

আনন্দময়ীর আগমনে রচনার জন্য কাজী নজরুল ইসলাম ১৯২২ সালের ২৩ নভেম্বর কুমিল্লা থেকে গ্রেফতার হন। এটি ''দোঁলনচাপা'' কাব্যগ্রন্থের অন্তর্গত।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।

১৫.
“যে ব্যয় করতে কুন্ঠাবোধ করে” এক কথায় প্রকাশ করলে হবে-
  1. ক) কৃপণ
  2. খ) ব্যয়কুণ্ঠ
  3. গ) মিতব্যয়ী
  4. ঘ) হিসেবী
অনির্ধারিত
ব্যাখ্যা

উত্তর অপশন (ক) এবং (খ) উভয়ই।
ব্যয় করতে কুণ্ঠাবোধ করেন যিনি- ব্যয়কুণ্ঠ / কৃপণ।
আয় বুঝে ব্যয় করে যে - মিতব্যয়ী।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১৬.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) সান্তনা
  2. খ) সান্ত্বনা
  3. গ) স্বান্তনা
  4. ঘ) সান্তোনা
সঠিক উত্তর:
খ) সান্ত্বনা
উত্তর
সঠিক উত্তর:
খ) সান্ত্বনা
ব্যাখ্যা

বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে সঠিক বানান - ‘সান্ত্বনা’।

১৭.
'রিক্সা' কোন ভাষার শব্দ?
  1. ক) জাপানি
  2. খ) চীনা
  3. গ) আরবী
  4. ঘ) তুর্কী
সঠিক উত্তর:
ক) জাপানি
উত্তর
সঠিক উত্তর:
ক) জাপানি
ব্যাখ্যা

রিক্সা, হারিকিরি জাপানি শব্দ।
লুঙ্গি, ফুঙ্গি বার্মিজ (মায়ানমার) শব্দ।
চা, চিনি চিনা শব্দ।
চাকু তুর্কি শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী

১৮.
বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়-
  1. ক) কলকাতায়
  2. খ) ঢাকায়
  3. গ) ভূটানে
  4. ঘ) নেপালে
সঠিক উত্তর:
ঘ) নেপালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নেপালে
ব্যাখ্যা

চর্যাপদ নেপালের রাজ গ্রন্থশালা থেকে আবিষ্কৃত হয়। এটি ১৯০৭ সালে আবিষ্কার করেন—হরপ্রসাদ শাস্ত্রী। ১৯১৬ সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশিত হয়। এতে ২৩ জন কবির ৫০টি পদ রয়েছে যা বৌদ্ধ ধর্মের সাধনভজন গানের সংকলন।
উৎস: শীকর, বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা

১৯.
'ব্রজবুলি' ভাষার স্রষ্টা-
  1. ক) চন্ডীদাস
  2. খ) বিদ্যাপতি
  3. গ) জ্ঞানদাস
  4. ঘ) গোবিন্দদাস
সঠিক উত্তর:
খ) বিদ্যাপতি
উত্তর
সঠিক উত্তর:
খ) বিদ্যাপতি
ব্যাখ্যা

বিদ্যাপতি কে মিথিলার কবি বলা হয়। ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষা। ব্রজবুলি মূলত এক ধরনের কৃত্রিম মিশ্র ভাষা। মৈথিলি ও বাংলার মিশ্রিত রূপ হল ব্রজবুলি ভাষা। পঞ্চদশ শতাব্দীর শেষভাগে মিথিলার কবি বিদ্যাপতি এর উদ্ভাবন করেন।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

২০.
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়-
  1. ক) ১৮০০ সালে
  2. খ) ১৮০১ সালে
  3. গ) ১৮০৫ সালে
  4. ঘ) ১৮১৫ সালে
সঠিক উত্তর:
খ) ১৮০১ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮০১ সালে
ব্যাখ্যা

১৮০০ সালে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় ১৮০১ সালে এবং এর দায়িত্ব দেয়া হয় উইলিয়াম কেরিকে।
উৎসঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠ্যবই - এইচএসসি প্রোগ্রাম।

২১.
'আমার সন্তান যেন থাকে 'দুধে-ভাতে' উক্তিটি কোন কাব্যের অন্তর্গত?
  1. ক) শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের
  2. খ) চন্ডীমঙ্গল কাব্যের
  3. গ) মনসামঙ্গল কাব্যের
  4. ঘ) অন্নদামঙ্গল কাব্যের
সঠিক উত্তর:
ঘ) অন্নদামঙ্গল কাব্যের
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অন্নদামঙ্গল কাব্যের
ব্যাখ্যা

অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর। এই কাব্যের প্রধান চরিত্র- মানসিংহ, ভবানন্দ, বিদ্যাসুন্দর, মালিনী, ঈশ্বরী পাটনী ইত্যাদি।
'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'। এটা অন্নদামঙ্গল কাব্যের চরিত্র ঈশ্বরী পাটনীর উক্তি।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।

২২.
বাংলা সাহিত্যের মধ্যযুগে মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান-
  1. ক) পুঁথি সাহিত্য
  2. খ) মর্সিয়া সাহিত্য
  3. গ) রোমান্টিক প্রণয়োপাখ্যান
  4. ঘ) অনুবাদ সাহিত্য
সঠিক উত্তর:
গ) রোমান্টিক প্রণয়োপাখ্যান
উত্তর
সঠিক উত্তর:
গ) রোমান্টিক প্রণয়োপাখ্যান
ব্যাখ্যা
অনুবাদ সাহিত্য মধ্যযুগের একটি সাহিত্য ধারা। মুসলমান সাহিত্যিকদের অনুবাদকৃত সাহিত্যের নাম 'রোমান্টিক প্রণয়োপাখ্যান'। কবি আলাওলের অনুবাদ কাব্য 'পদ্মাবতী'। 'রামচরিত' সন্ধ্যাকর নন্দী রচিত সংস্কৃত ভাষার একটি কাব্যগ্রন্থ। 'কীচক বধ' মহাভারতের একটি কাহিনী। আর 'ভাগবত' একটি হিন্দু মহাপুরাণ‌। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৩.
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
  1. ক) চিলকোঠার সেপাই
  2. খ) উপমহাদেশ
  3. গ) নিষিদ্ধ লোবান
  4. ঘ) ওল্কার
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নটি বাতিল করা হয়েছে। অপশন গুলোতে উপমহাদেশ এবং নিষিদ্ধ লোবান উভয়ই মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
আল মাহমুদ প্রত্যক্ষ মুক্তিযুদ্ধের অভিজ্ঞতায় রচনা করে গেছেন কালজয়ী দুটি উপন্যাস ‘কাবিলের বোন’ ও ‘উপমহাদেশ’।
অন্যদিকে, নিষিদ্ধ লোবান ও নীল দংশন সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা এবং অন্যান্য নির্ভরযোগ্য রেফারেন্স।

২৪.
'নয়নচারা' কোন শ্রেনীর রচনা?
  1. ক) উপন্যাস
  2. খ) কাব্য
  3. গ) গল্প
  4. ঘ) নাটক
সঠিক উত্তর:
গ) গল্প
উত্তর
সঠিক উত্তর:
গ) গল্প
ব্যাখ্যা

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত গল্পগ্রন্থঃ নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প।
নাটকঃ বহিপীর, সুড়ঙ্গ, তরঙ্গভঙ্গ, উজানে মৃত্যু ইত্যাদি।
উপন্যাসঃ লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, দি আগলি এশিয়ান ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

২৫.
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ-
  1. ক) সিন্ধু হিল্লোল
  2. খ) চক্রবাক
  3. গ) বিষের বাশি
  4. ঘ) অগ্নিবীণা
সঠিক উত্তর:
ঘ) অগ্নিবীণা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অগ্নিবীণা
ব্যাখ্যা

কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' (অক্টোবর, ১৯২২)। এ গ্রন্থে মোট ১২টি কবিতা আছে। প্রথম কবিতা- 'প্রলয়ােল্লাস' (তােরা সব জয়ধ্বনি কর!)। অন্যান্য কবিতা- বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা, আগমণী, ধূমকেতু, কামাল পাশা, আনােয়ার পাশা, রণভেরী, শাত-ইল-আরব, খেয়াপারের তরণী, কোরবানী ও মহররম। গ্রন্থটি বৃটিশ সরকার কর্তৃক কখনোই নিষিদ্ধ হয় নি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

কাজী নজরুল ইসলাম -এর প্রকাশিত
- প্রথম কাব্য/কবিতা - ''মুক্তি''
- প্রথম কাব্যগ্রন্থ - ''অগ্নিবীণা''
- প্রথম গল্প - ''বাউণ্ডলের আত্মকাহিনী''
- প্রথম গল্পগ্রন্থ - ব্যথার দান
- প্রথম প্রবন্ধ - তুর্ক মহিলার ঘোমটা খোলা
- প্রথম প্রবন্ধগ্রন্থ - যুগবাণী
- প্রথম উপন্যাস - বাঁধনহারা
- প্রথম নাটক - ঝিলিমিলি
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।

২৬.
'আটকপালে' বাগধারার অর্থ -
  1. ক) কারারুদ্ধ
  2. খ) হতভাগ্য
  3. গ) সোউভাগ্যবান
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) হতভাগ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) হতভাগ্য
ব্যাখ্যা

'আটকপালে' বাগধারাটির অর্থ হতভাগ্য। বুদ্ধির ঢেঁকি - নিরেট মূর্খ, নির্বোধ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।

২৭.
'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়'- চরণটি কার রচনা?
  1. ক) ঈশ্বরগুপ্ত
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) রঙ্গলাল
  4. ঘ) মধুসুধন দত্ত
সঠিক উত্তর:
গ) রঙ্গলাল
উত্তর
সঠিক উত্তর:
গ) রঙ্গলাল
ব্যাখ্যা

রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচিত 'পদ্মিনী উপাখ্যান' কাব্যের চরণ- “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়/দাসত্বশৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায়।''
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।

২৮.
সর্বস্তরে নারীপুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্চেদে বলা হয়েছে?
  1. ক) ২৯(২)
  2. খ) ২৮(২)
  3. গ) ৩৯(১)
  4. ঘ) ৩৯(২)
সঠিক উত্তর:
খ) ২৮(২)
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৮(২)
ব্যাখ্যা

সংবিধানের ২৮ (২) নং অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারীপুরুষের সমান অধিকার লাভের কথা বলা হয়েছে।
২৭ নং অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সকলের সমতার কথা বলা হয়েছে। ২৮(৪) নং অনুচ্ছেদে অনগ্রসর জনগোষ্ঠীর জন্যে বিশেষ বিধান গ্রহণের উল্লেখ করা হয়েছে। ৩১ নং অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের কথা বলা হয়েছে।
সূত্রঃ বাংলাদেশ সংবিধান।

২৯.
ময়মনসিংহ বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত?
  1. ক) ৩ টি
  2. খ) ৪ টি
  3. গ) ৫ টি
  4. ঘ) ৭ টি
সঠিক উত্তর:
খ) ৪ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ টি
ব্যাখ্যা
১৪ সেপ্টেম্বর ২০১৫ ময়মনসিংহ বিভাগ যাত্রা শুরু করে। মোট চারটি জেলা তথাঃ ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এবং শেরপুর। এর আয়তন ১০৬৬৯ বর্গ কিমি এবং জনসংখ্যা প্রায় ১ কোটি ২০ লক্ষ। মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল ঢাকা বিভাগের অন্তর্গত।
সূত্রঃ মনময়সিংহ বিভাগ ওয়েবসাইট।
৩০.
মানবসম্পদ সূচকে (HDI) বাংলাদেশের বর্তমান স্থান কত?
  1. ক) ১৫৫ তম
  2. খ) ১৪৩ তম
  3. গ) ১৪২ তম
  4. ঘ) ১৩৯ তম
অনির্ধারিত
ব্যাখ্যা

মানবসম্পদ সূচক-২০২০ প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে ১৭৪টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সূচকে সবচেয়ে ভালো অবস্থানে বা প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর এবং খারাপের দিক থেকে প্রথম স্থানে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। বুধবার প্রতিবেদনটি প্রকাশ করেছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের নতুন এ মানবসম্পদ সূচক অনুযায়ী, ৪৬ পয়েন্ট নিয়ে নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান ৫২তম। অন্যদিকে ভালো অবস্থানের দিক থেকে বাংলাদশের অবস্থান ১২৩ তম।
‘The Human Capital Index 2020 Update : Human Capital in the Time of COVID-19’ শিরোনামে প্রতিবেদনটি চলতি বছরের মার্চ পর্যন্ত বা দেশে করোনা সংক্রমণের আগের তথ্যের ভিত্তিতে তৈরি।
Source: World Bank [Click Here To Download Full Report]

৩১.
হাকালুকি হাওড় কোন জেলায় অবস্থিত?
  1. ক) সিলেট
  2. খ) মৌলভীবাজার
  3. গ) হবিগঞ্জ
  4. ঘ) সুনামগঞ্জ
অনির্ধারিত
ব্যাখ্যা

দেশের উত্তর-পূর্বাঞ্চলের ৭টি জেলা নিয়ে বাংলাদেশের হাওর বেসিন বা হাওরাঞ্চল গঠিত। এতে মোট ৩৭৩টি হাওর রয়েছে যার মোট আয়তন ৮,৫৮,৪৬০ হেক্টর। এর মধ্যে সবচেয়ে বেশি হাওর রয়েছে সিলেটে ১০৫টি।
কিশোরগঞ্জে হাওরের সংখ্যা ৯৭টি এবং সুনামগঞ্জে ৯৫টি। সবচেয়ে বড় হাওর হলো সিলেট ও মৌলভীবাজার জেলা জুড়ে বিস্তৃত হাকালুকি হাওর।
সূত্রঃ বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর ওয়েবসাইট।

৩২.
বাংলাদেশে 'জাতীয় আয়কর দিবস' কোন তারিখে পালন করা হয়?
  1. ক) ১৫ জুন
  2. খ) ১২ জুলাই
  3. গ) ১৫ সেপ্টেম্বর
  4. ঘ) ১২ অক্টোবর
অনির্ধারিত
ব্যাখ্যা

বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস পালিত হয়। তবে ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস হিসেবে পালিত হতো। ২০১৬ সাল থেকে ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস হিসেবে পালিত হচ্ছে। ২০১৯ সালে জাতীয় আয়কর দিবসের প্রতিপাদ্য ছিলো 'সবাই মিলে দেবো কর, দেশ হবে স্বনির্ভর'।
সূত্রঃ এনবিআর ওয়েবসাইট এবং ডেইলি স্টার।

৩৩.
ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী অবস্থিত?
  1. ক) গোমতী
  2. খ) তিতাস
  3. গ) যমুনা
  4. ঘ) পদ্মা
সঠিক উত্তর:
খ) তিতাস
উত্তর
সঠিক উত্তর:
খ) তিতাস
ব্যাখ্যা

নদী-মাতৃক বাংলাদেশের মধ্য- পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী তিতাস-বিধৌত জেলা ব্রাহ্মণবাড়িয়া।
পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত সংলগ্ন ব্রাহ্মণবাড়িয়ায় ১৮৬০ ইং সালে মহকুমা প্রতিষ্ঠিত হয়। শুরুতে ত্রিপুরা জেলার অর্ন্তভূক্ত ছিল। ভারত বিভাগের পর কুমিল্লা জেলার একটি মহকুমা হিসেবে থাকে। ১৯৮৪ সালের ১৫ই ফেব্রুয়ারী জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
শিল্প-সংস্কৃতি, শিক্ষা-সাহিত্যে দেশের অন্যতম অগ্রণী জনপদ ব্রাহ্মণবাড়িয়া। সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ, ওস্তাদ আয়েত আলী খাঁ, ব্যারিস্টার এ রসুল, নবাব স্যার সৈয়দ শামসুল হুদা, কথা সাহিত্যিক অদ্বৈত মল্ল বর্মণ, কবি আবদুল কাদির, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তসহ বহু জ্ঞানী গুনীর জন্মধন্য জেলা ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় অর্থনীতিতেও ব্যাপক অবদান রাখছে। তিতাস গ্যাস ফিল্ড, সালদা গ্যাস ফিল্ড, মেঘনা গ্যাস ফিল্ড দেশের এক-তৃতীয়াংশ গ্যাস সরবরাহ যোগায়। আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র দেশের ২য় বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আশুগঞ্জ সার কারখানা দেশের ইউরিয়া সারের অন্যতম বৃহত্তম শিল্প কারখানা। ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্প সংস্কৃতির ধারক ও বাহক এবং দলমত নির্বিশেষে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল মিলন মেলা হিসেবে এ দেশের মানচিত্রে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত।
উৎসঃ বাংলাদশ সরকারের ওয়েবসাইট।

৩৪.
২০১৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত টেকসই উন্নয়নের জন্য গৃহিত কর্মসুচী কোনটি?
  1. ক) এমডিজি
  2. খ) এসডিজি
  3. গ) সিপিডি
  4. ঘ) এনএলজি
সঠিক উত্তর:
খ) এসডিজি
উত্তর
সঠিক উত্তর:
খ) এসডিজি
ব্যাখ্যা

জাতিসংঘ কর্তৃক ২০১৬ থেকে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। তার মধ্যে প্রথম লক্ষ্যটি হলো দারিদ্র্য দূর করা।
এতে ২০৩০ সালের মধ্যে সকল প্রকার দারিদ্র্য দূর করার কথা বলা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এসডিজি প্রতিবেদন-২০২০ এ দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশ সঠিক পথেই রয়েছে বলে উল্লেখ করা হয়।
সূত্রঃ জাতিসংঘ ও সাধারণ অর্থনীতি বিভাগ।

৩৫.
বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কত সালে সোনারগাঁও ভ্রমণ করেন?
  1. ক) ১৩৪৬
  2. খ) ১৩৪২
  3. গ) ১১৩৪৪
  4. ঘ) ১৩৪৭
সঠিক উত্তর:
ক) ১৩৪৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৩৪৬
ব্যাখ্যা

বিখ্যাত পর্যটক ইবনে বতুতা মরক্কোর অধিবাসী। তিনি ১৩৪৬ সালে ফখরুদ্দিন মুবারক শাহের শাসনামলে বাংলায় আসেন। কিতাবুল রেহালা তার ভ্রমণ বিষয়ক বিখ্যাত বই।
সূত্রঃ বাংলাপিডিয়া

৩৬.
'Status of Peace' কোথায় অবস্থিত?
  1. সিউল
  2. নিউইয়র্ক
  3. লন্ডন
  4. প্যারিস
সঠিক উত্তর:
সিউল
উত্তর
সঠিক উত্তর:
সিউল
ব্যাখ্যা

“স্ট্যাচু অব পিস” ভাস্কর্যটি সিউলে জাপানি দূতাবাসের সামনে অবস্থিত। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যদের দ্বারা কোরীয় নারীদের নির্যাতিত হওয়ার জন্য জাপানকে ক্ষমা চাইতে বাধ্য করা এবং ঐ দুঃসহ স্মৃতিকে স্মরণে রাখতে স্থাপন করা হয়েছিল।
আর জাপানের নাগাসাকির ‘Peace park’ এ “পিস স্ট্যাচু” অবস্থিত।

উৎসঃ জাপান এবং দক্ষিণ কোরিয়ার নির্ভরযোগ্য বিভিন্ন ওয়েবসাইট।

৩৭.
বিশ্বের ১ম মহিলা প্রধানমন্ত্রী কে?
  1. ক) শ্রীমাভো বন্দরনায়েক
  2. খ) ইন্দিরা গান্ধী
  3. গ) মার্গারেট থেচার
  4. ঘ) সোনিয়া গান্ধি
সঠিক উত্তর:
ক) শ্রীমাভো বন্দরনায়েক
উত্তর
সঠিক উত্তর:
ক) শ্রীমাভো বন্দরনায়েক
ব্যাখ্যা

শ্রীমাভো বন্দরনায়েক শ্রীলঙ্কার বিশিষ্ট রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি আধুনিক বিশ্বের প্রথম মহিলা সরকার প্রধান ছিলেন। শ্রীমাভো বন্দরনায়েকে তিনবার সিলন ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শ্রীলঙ্কা ফ্রিডম পার্টিকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন তিনি।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।

৩৮.
যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয়?
  1. ক) ১৮৬৩
  2. খ) ১৮৭২
  3. গ) ১৮৬৪
  4. ঘ) ১৮৬১
সঠিক উত্তর:
ক) ১৮৬৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮৬৩
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন দাস্প্রথা বিলুপ্তির লক্ষ্যে, ১ জানুয়ারি ১৮৬৩ তিনি Emancipation Proclamation এ স্বাক্ষর করেন। মূলত এই ঘোষণার মাধ্যমেই যুক্তরাষ্ট্রে দাসপ্রথা নিষিদ্ধ হয়।
এই ঘোষণাকে স্থায়ী বা সাংবিধানিক আইনে পরিণত করতে লিংকন সংবিধানের ১৩তম সংশোধনী আনেন। ২ ডিসেম্বর ১৮৬৫ মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেনটেটিভ এ ১৩তম সংশোধনী পাস হয়। অর্থ্যাৎ, যুক্তরাষ্ট্রে সাংবিধানিকভাবে ১৮৬৫ সালে স্থায়ীভাবে দাসপ্রথা বিলুপ্ত হয়।
সূত্রঃ হিস্টোরি ডটকম এবং নিউইয়র্ক টাইমস।

৩৯.
হার্ডিঞ্জ ব্রিজ কোন জেলায় অবস্থিত?
  1. ক) কুষ্টিয়া- পাবনা
  2. খ) কুষ্টিয়া- রাজশাহী
  3. গ) পাবনা- সিরাজগঞ্জ
  4. ঘ) পাবনা- নাটর
সঠিক উত্তর:
ক) কুষ্টিয়া- পাবনা
উত্তর
সঠিক উত্তর:
ক) কুষ্টিয়া- পাবনা
ব্যাখ্যা

হার্ডিঞ্জ ব্রীজ পাবনা জেলার পাকশীর গোড়া থেকে শুরু হয়ে পদ্মার ওপর দিয়ে ওপারে কুষ্টিয়া জেলার ভেড়ামারার মাথায় গিয়ে ঠেকেছে। বাংলাদেশের দীর্ঘতম রেলসেতু হার্ডিঞ্জ ব্রীজ এর দৈর্ঘ্য ১.৮ কিমি।
উৎসঃ বাংলাপিডিয়া।

৪০.
২০১৫ সালে 'world Food Prize' কে পেয়েছেন?
  1. ক) ফ্রাঙ্ক ভ্লটার স্টেইনমার
  2. খ) শাইখ সিরাজ
  3. গ) কেনেথ কুইন
  4. ঘ) স্যার ফজলে হাসান আবেদ
সঠিক উত্তর:
ঘ) স্যার ফজলে হাসান আবেদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্যার ফজলে হাসান আবেদ
ব্যাখ্যা

স্যার ফজলে হাসান আবেদ ২০ ডিসেম্বর ২০১৯ মারা যান। তিনি ১৯৭২ সালে ব্র্যাক এনজিও প্রতিষ্ঠা করেন যা বর্তমান বিশ্বের সর্ববৃহৎ এনজিও। ২০১০ সালে তিনি ব্রিটেনের নাইটহুট উপাধি, ২০১৫ সালে 'বিশ্ব খাদ্য পুরস্কার' ও ২০১৯ সালে ইদান পুরস্কার লাভ করেন। (সূত্রঃ দৈনিক সমকাল এবং প্রথম আলো)

৪১.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্র কত বছরের জন্য নির্বাচিত হয়?
  1. ক) ৫ বছর
  2. খ) ৩ বছর
  3. গ) ২ বছর
  4. ঘ) ১ বছর
সঠিক উত্তর:
গ) ২ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ২ বছর
ব্যাখ্যা

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ১০টি। প্রতিবছর ৫টি করে নতুন সদস্য সাধারণ পরিষদের সদস্যদের ভোটে দুই বছরের জন্যে নির্বাচিত হয়।
২০২১-২০২২ মেয়াদে এশীয় অঞ্চল থেকে ভারত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। ২০২১ সালে ভারত ইন্দোনেশিয়ার পরিবর্তে দাযিত্ব গ্রহণ করবে।
এছাড়া ২০২১-২০২২ মেয়াদে মেক্সিকো, নরওয়ে, আয়ারল্যান্ড এবং কেনিয়াও নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)

৪২.
Schengen Area ভুক্ত দেশ নয় কোনটি?
  1. ক) ইতালি
  2. খ) ব্রিটেন
  3. গ) ডেনমার্ক
  4. ঘ) ফ্রান্স
সঠিক উত্তর:
খ) ব্রিটেন
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্রিটেন
ব্যাখ্যা

শেনজেন চুক্তি হলো অবাধ চলাচল সংক্রান্ত একটি চুক্তি যা লুক্সেমবার্গের শেনজেন শহরে ১৯৮৫ সালের ১৪ জুন বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ, ফ্রান্স ও পশ্চিম জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয়। এর উদ্দেশ্য ইউরোপ জুড়ে ভিসা ও সীমানামুক্ত অবাধ চলাচল নিশ্চিত করা। চুক্তিটি কার্যকর হয় ১৯৯৫ সালের ২৬ মার্চ।
বর্তমানে বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, আয়ারল্যান্ড ও রোমানিয়া ব্যতীত অন্যান্য ইইউ দেশসমূহ এবং ইইউ বহির্ভূত আইসল্যান্ড, সুইজারল্যান্ড, নরওয়ে এবং লিচেনস্টাইন শেনজেন এলাকার অন্তর্ভুক্ত।
(সূত্রঃ ইইউ ওয়েবসাইট)

৪৩.
রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষর নাম কি?
  1. ক) ডুমা
  2. খ) সোরা
  3. গ) ডায়েট
  4. ঘ) কংগ্রেস
সঠিক উত্তর:
ক) ডুমা
উত্তর
সঠিক উত্তর:
ক) ডুমা
ব্যাখ্যা

রাশিয়ার আইনসভার দুটি শাখা রয়েছে: ১৬৬ আসন বিশিষ্ট ‘ফেডারেশন কাউন্সিল’ এবং ৪৫০ সদস্যের আসন বিশিষ্ট ‘স্টেট ডুমা’। ‘ফেডারেশন কাউন্সিল’ রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ এবং স্টেট ডুমা রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ। ইসরায়েল আইনসভা নেসেট নামে পরিচিত; আফগানিস্তানের আইনসভা লয়াজিরগা এবং মঙ্গোলিয়ার আইনসভার নাম থুরাল।
সূত্রঃ সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট এবং worldatlas.

৪৪.
রাষ্ট্রের উপাদান নয় কোনটি?
  1. ক) জনসমষ্টি
  2. খ) নির্দিষ্ট ভুখন্ড
  3. গ) সামাজিক ন্যায়বিচার
  4. ঘ) সার্বভৌমত্ব
সঠিক উত্তর:
গ) সামাজিক ন্যায়বিচার
উত্তর
সঠিক উত্তর:
গ) সামাজিক ন্যায়বিচার
ব্যাখ্যা

রাষ্ট্রের উপাদানঃ
রাষ্ট্রের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের ৪টি উপাদান পাওয়া যায়। যথা-
(ক) জনসমষ্টি (খ) নির্দিষ্ট ভূখণ্ড (গ) সরকার (ঘ) সার্বভৌমত্ব।

ক. স্থায়ী জনসমষ্টিঃ জনসমষ্টি রাষ্ট্রের প্রথম ও প্রধান উপাদান। জনসমষ্টি ছাড়া রাষ্ট্রের কথা ভাবা যায় না। আবার তেমনি জনসমষ্টির জন্যই রাষ্ট্র নামক রাজনৈতিক প্রতিষ্ঠানটির সৃষ্টি হয়েছে। মানুষ তার নিজস্ব প্রয়োজনেই রাষ্ট্র গঠন করেছে। জনমানবহীন রাষ্ট্র কল্পনা করা যায় না। কোন ভূখণ্ডে নাগরিকগণ স্থায়ীভাবে বসবাস করলে সেই জনসমষ্টিকে নিয়ে রাষ্ট্র গঠিত হতে পারে।

খ. নির্দিষ্ট ভূখণ্ডঃ রাষ্ট্রের দ্বিতীয় উপাদান নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড বলতে শুধু স্থলভাগকে বোঝায় না। নির্দিষ্ট ভূখণ্ড বলতে নির্দিষ্ট কোন ভৌগোলিক সীমানার স্থলভাগ, নদ-নদী, আন্তর্জাতিক স্বীকৃত সাগর ও মহাসাগরের সীমানা এর উপরিভাগের বায়ুমণ্ডলকে বোঝায়।
ভূখণ্ড ছাড়া রাষ্ট্র কল্পনা করা যায় না। যাযাবর জাতি শুধুমাত্র নিদিষ্ট ভূখণ্ডের অভাবে রাষ্ট্র গঠন করতে সমর্থ হয়নি।

গ. সরকারঃ সরকার জনগণের মুখপাত্র। সরকার রাষ্ট্র পরিচালনা করে। রাষ্ট্র গঠনের জন্য একটি সুসংগঠিত সরকার প্রয়োজন যার মাধ্যমে জনগণ এবং রাষ্ট্রের ইচ্ছা-অনিচ্ছা প্রকাশিত ও কার্যকর হবে। নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করা বৃহৎ জনগোষ্ঠীর একটি ক্ষুদ্র অংশ নিয়ে সরকার গঠিত হবে। সরকার গঠিত হয় আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগকে নিয়ে। তবে সরকারের রূপ বা প্রকৃতি সকল রাষ্ট্রে একরূপ নয়, ফলে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের সরকার দেখা যায়। যেমন : সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার ইত্যাদি।

ঘ. সার্বভৌমত্ব : রাষ্ট্র গঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব বলতে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। শুধু স্থায়ী জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড এবং সরকার থাকলে রাষ্ট্র হয় না। এ তিনটি নির্দিষ্ট উপাদানের ভিত্তিতে ২৬ মার্চ, ১৯৭১ এর আগে আমরা বাংলাদেশ রাষ্ট গঠন করতে পারিনি। যখন পূর্ববাংলার জনণের পক্ষে ঐতিহাসিকভাবে গণসমর্থনে প্রাপ্ত পরম রাজনৈতিক কর্তৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা তথা সার্বভৌমত্ব ঘোষণা করেন তখন এই চতুর্থ উপাদানের সংযোগে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
সার্বভৌম ক্ষমতা না থাকার জন্য কোন রাষ্ট্রের অন্তর্গত প্রদেশ রাষ্ট্র নয়। আন্তর্জাতিক সংঘ বা প্রতিষ্ঠানগুলো রাষ্ট্র নয়। এমনকি জাতিসংঘও রাষ্ট্র নয়।
সার্বভৌম ক্ষমতার দুটি দিক রয়েছে-
১। সার্বভৌম ক্ষমতা রাষ্ট্র অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা করে।
২। সার্বভৌম ক্ষমতা দেশকে বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত রাখতে পারে।
উৎসঃ এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৫.
'ছিয়াত্তরের মন্বন্তর' নামক দুর্ভিক্ষ কত সালে ঘটে?
  1. ক) বাংলা ১১৭৬ সনে
  2. খ) বাংলা ১২৭৬ সনে
  3. গ) বাংলা ১৩৭৬ সনে
  4. ঘ) বাংলা ১৪৭৬ সনে
সঠিক উত্তর:
ক) বাংলা ১১৭৬ সনে
উত্তর
সঠিক উত্তর:
ক) বাংলা ১১৭৬ সনে
ব্যাখ্যা

১১৭৬ বঙ্গাব্দে (ইংরেজি ১৭৭০ খ্রিষ্টাব্দ) বাংলার ইতিহাসে ভয়াবহতম দুর্ভিক্ষ দেখা দেয়। বাংলা ১১৭৬ অব্দে এই দুর্ভিক্ষ সংঘটিত হওয়ায় একে ছিয়াত্তরের মন্বন্তর বলা হয়।
এই দুর্ভিক্ষে তৎকালীন বাংলার মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ মারা যায়। দ্বৈতশাসন ব্যবস্থা এবং পরপর তিন বছর অনাবৃষ্টিজনিত খরার কারণে ফসল উৎপাদন কম হওয়ায় এই দুর্ভিক্ষ দেখা দেয়। তখন বাংলার গভর্নর ছিলেন কার্টিয়ার।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী)

৪৬.
হাজি মোহাম্মদ মহসিন এর বাড়ি কোথায়?
  1. ক) রাজশাহী
  2. খ) মুর্শিদাবাদ
  3. গ) হুগলী
  4. ঘ) মেদনীপুর
সঠিক উত্তর:
গ) হুগলী
উত্তর
সঠিক উত্তর:
গ) হুগলী
ব্যাখ্যা

মোহসীন, হাজী মুহম্মদ (১৭৩২-১৮১২) একজন ধর্মপ্রাণ মুসলিম, চিরকুমার ও মহান জনহিতৈষী ব্যক্তি। ১৭৬৯-৭০ সালের সরকারি দলিল থেকে জানা যায় যে, ওই সময়ের মহাদুর্ভিক্ষে তিনি বহু লঙ্গরখানা স্থাপন করেছিলেন এবং সরকারি সাহায্য তহবিলে অর্থ প্রদান করেছিলেন। ১৭৩২ সালে হুগলিতে তাঁর জন্ম। তাঁর পিতা হাজী ফয়জুল্লাহ এবং মাতা জয়নাব খানম।
উৎসঃ বাংলাপিডিয়া।

৪৭.
ন্যাটোভুক্ত একমাত্র মুসলিম দেশ কোনটি?
  1. ক) তুরস্ক
  2. খ) ইরান
  3. গ) ইরাক
  4. ঘ) কুয়েত
সঠিক উত্তর:
ক) তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
ক) তুরস্ক
ব্যাখ্যা

বর্তমানে, ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে আলবেনিয়া ও তুরস্ক ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
তবে, প্রশ্নের সময়কাল ও ধরণ বিবেচনায় তুরস্ক উত্তর হিসেবে ঠিক আছে।

- উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত একটি সামরিক সহযোগিতার জোট।
- আটলান্টিক মহাসাগরের দুই পাড়ে অবস্থিত উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা এবং ইউরোপের অধিকাংশ দেশ এই জোটের সদস্য।
- ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি। সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া (২৭ মার্চ ২০২০)।
- ন্যাটো সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। জোটটির বর্তমান মহাসচিব - জেনস স্টলটেনবার্গ।

সোর্সঃ ন্যাটো ওয়েবসাইট।

৪৮.
মুজিবনগর সরকার গঠিত হয় কবে?
  1. ক) ২৫ মার্চ ১৯৭১
  2. খ) ১০ এপ্রিল ১৯৭১
  3. গ) ১৭ এপ্রিল ১৯৭১
  4. ঘ) ৬ জুন ১৯৭১
সঠিক উত্তর:
খ) ১০ এপ্রিল ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ এপ্রিল ১৯৭১
ব্যাখ্যা

১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল এ সরকার শপথ গ্রহণ করে। এ সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী)

৪৯.
বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
  1. ক) ২ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৫ টি
সঠিক উত্তর:
ক) ২ টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ টি
ব্যাখ্যা

বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট ৩২টি। তার মধ্যে -
- ভারতের সাথে ৩০টি জেলার এবং
- মিয়ানমারের সাথে ৩টি (কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান) জেলার সীমান্ত রয়েছে।
রাঙ্গামাটি একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার ২টি দেশের সাথেই সীমান্ত রয়েছে।

৫০.
ড্রোন কি?
  1. ক) ক্ষেপনাস্ত্র
  2. খ) উপগ্রহ
  3. গ) চালকবিহীন বিমান
  4. ঘ) ঝড়
সঠিক উত্তর:
গ) চালকবিহীন বিমান
উত্তর
সঠিক উত্তর:
গ) চালকবিহীন বিমান
ব্যাখ্যা

The Oxford Pocket Dictionary of Current English অনুসারে,
Drone - A remote-controlled pilotless aircraft or missile.

বাংলা একাডেমি অভিধান অনুসারে,
Drone -
১) পুং মৌমাছি।
২) পরমুখাপেক্ষী; আলসে; নিষ্কর্মা লোক।
৩) [countable noun] একঘেয়ে, ক্লান্তিকর বক্তা বা বক্তৃতা।
৪) রেডিও নিয়ন্ত্রিত চালকহীন বিমান বা নৌযান।

৫১.
পারমাণাবিক বোমা তৈরি হয় কি ধাতু দিয়ে?
  1. ক) রেডিয়াম
  2. খ) ইউরোনিয়াম
  3. গ) সোডিয়াম
  4. ঘ) ক্যালসিয়মি
সঠিক উত্তর:
খ) ইউরোনিয়াম
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউরোনিয়াম
ব্যাখ্যা
পারমাণাবিক বোমা তৈরি হয় ইউরেনিয়াম-235 বা প্লুটোনিয়াম-239 ধাতু দিয়ে। বোমা বিস্ফোরণের সময় ইউরেনিয়াম ভেঙ্গে বেরিয়াম এবং ক্রিপ্টনে পরিণত হয়।
Verified From: Britannica Encyclopaedia.
৫২.
দুটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১ডিগ্রি সময়ের পার্থক্য কত?
  1. ক) ১ মিনিট
  2. খ) ১ মিনিট
  3. গ) ৩ মিনিট
  4. ঘ) ৪ মিনিট
সঠিক উত্তর:
ঘ) ৪ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪ মিনিট
ব্যাখ্যা

পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে। সেজন্যেই বাংলাদেশ মূল মধ্যরেখা থেকে ৯০ ডিগ্রি পূর্বে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০×৪=৩৬০ মিনিট বা ৬ ঘন্টা।
(সূত্রঃ মাধ্যমিক ভূগোল)

৫৩.
সবচেয়ে মূ্ল্যবান ধাতু কি?
  1. ক) প্লাটিনাম
  2. খ) ইউরোনিয়াম
  3. গ) সোনা
  4. ঘ) হীরক
সঠিক উত্তর:
ক) প্লাটিনাম
উত্তর
সঠিক উত্তর:
ক) প্লাটিনাম
ব্যাখ্যা
সবচেয়ে মূল্যবান ধাতু প্লাটিনাম। সবচেয়ে মূল্যবান পদার্থ হীরক।
৫৪.
কোনটির কারণে মরিচ ঝাল লাগে?
  1. ক) ভিটামিন -এ
  2. খ) ক্যাপসিসিন
  3. গ) ভিটামিন -ডি
  4. ঘ) টারটারিব এসিড
সঠিক উত্তর:
খ) ক্যাপসিসিন
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্যাপসিসিন
ব্যাখ্যা

ক্যাপসিসিন গন্ধহীন এক ধরনের অ্যালকালয়েড। যে মরিচে যত বেশি ক্যাপসিসিন থাকে সে মরিচ তত বেশি ঝাল হয়।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৫৫.
টাচ্স্ক্রিন মোবালই ফোন আবিস্কারক কে?
  1. ক) বিল গেটট্
  2. খ) চার্লস ব্যাবেজ
  3. গ) স্টিভ জবস
  4. ঘ) জার্জ বুল
সঠিক উত্তর:
গ) স্টিভ জবস
উত্তর
সঠিক উত্তর:
গ) স্টিভ জবস
ব্যাখ্যা
টাচস্ক্রিন প্রযুক্তির আবিষ্কারক স্যামুয়েল হার্স্ট। আর টাচস্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারক স্টিভ জবস্‌। অ্যান্ডি রুবিন অ্যান্ড্রয়েড প্রতিষ্ঠা করেন।
৫৬.
KAFCO কোথায় অবস্তিত?
  1. ক) রংপুর
  2. খ) ঢাকা
  3. গ) খুলনা
  4. ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তর:
ঘ) চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা

চট্টগ্রামে অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড বা কাফকো হলো বাংলাদেশের সর্ববৃহৎ যৌথ প্রকল্প। বাংলাদেশের সরকারি ও বেসরকারি সেক্টর, জাপান, ডেনমার্ক ও নেদারল্যান্ডের যৌথ সহায়তায় ১৯৯৪ সালে কাফকো উৎপাদন শুরু করে। এটি একটি রপ্তানিমুখী সার কারখানা। এটিতে অ্যামোনিয়া সার ও দানাদার ইউরিয়া সার উৎপাদিত হয়।
(সূত্রঃ কাফকো ওয়েবসাইট)

৫৭.
ক্যালসিয়ামের প্রধান উৎস কোনটি?
  1. ক) বাদাম
  2. খ) চুন
  3. গ) দুধ
  4. ঘ) সবকটি
সঠিক উত্তর:
গ) দুধ
উত্তর
সঠিক উত্তর:
গ) দুধ
ব্যাখ্যা
দুধ, দই, ছানা, পনির, ছোট মাছ (মলা-ঢেলা), নানা রকম ডাল, সবুজ শাকসবজি, লাল শাক, কচু শাক ইত্যাদি ক্যালসিয়ামের প্রধান উৎস।
কলিজা, সবুজ শাকসবজি, মাংস, ডিমের কুসুম, কচু শাক ইত্যাদিতে লৌহ থাকে।
দুধ, মাছ, মাংস, ডাল থেকে ফসফরাস পাওয়া যায়। খাবার লবণ, চিপস, নোনতা খাবার, পনির, বাদাম আচার ইত্যাদিতে সোডিয়াম থাকে।
মাছ, মাংস, বাদাম, ডাল, কলা, আলু, আপেল ইত্যাদিতে তে পটাশিয়াম থাকে।
আয়োডিনের উৎস হল সামুদ্রিক উদ্ভিদ ও মাছ, মাংস এবং শেওলা। উৎসঃ নবম দশম শ্রেণির জীববিজ্ঞান (পৃষ্ঠা নং - ৯৪)।
৫৮.
নবায়নযোগ্য জ্বালানি কি?
  1. ক) কয়লা
  2. খ) পরমাণু শক্তি
  3. গ) প্রাকৃতিক গ্যাস
  4. ঘ) অকটেন
সঠিক উত্তর:
খ) পরমাণু শক্তি
উত্তর
সঠিক উত্তর:
খ) পরমাণু শক্তি
ব্যাখ্যা

যেসব জ্বালানির মজুদ ভবিষ্যতে কখনো শেষ হবে না এবং যাদেরকে বারবার ব্যবহার করা যায় তাদেরকে নবায়নযোগ্য জ্বালানি বলে। পরমাণুশক্তি হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসের উদাহরণ।
উৎসঃ সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৫৯.
Which of the following is correct?
  1. ক) He neither speaks English nor French
  2. খ) He speaks nor English or French
  3. গ) He speaks neither English nor French
  4. ঘ) Neither he speaks English nor French
সঠিক উত্তর:
গ) He speaks neither English nor French
উত্তর
সঠিক উত্তর:
গ) He speaks neither English nor French
ব্যাখ্যা
দুইটির মধ্যে কোনটি নয় এমন ভাব প্রকাশ করতে বাক্যে Neither …… nor দুটি noun এর পূর্বে বসে। তাই He speaks neither English nor French বাক্যটি সঠিক।
৬০.
Fill in the blank with the correct choice: How much did you ______ the book?
  1. ক) pay
  2. খ) paid
  3. গ) pay for
  4. ঘ) pay on
সঠিক উত্তর:
গ) pay for
উত্তর
সঠিক উত্তর:
গ) pay for
ব্যাখ্যা

Pay for (ক) কোনো কিছুর বিনিময়ে দাম শোধ করা:
(খ) কষ্ট বা ক্ষতি স্বীকার করা: You have to pay for your negligence.
Pay somebody; pay for something; pay somebody for something; pay somebody something; pay something (to somebody) (for something) কোনো দ্রব্য বা বস্তু অথবা সেবার বিপরীতে কাউকে টাকা দেওয়া: I pay him 1000 taka per month.
You do not have to pay the bills.
Have you paid for the tickets? Service charges have been paid.

৬১.
Another word for prejudice is ______.
  1. ক) fear
  2. খ) disease
  3. গ) loneliness
  4. ঘ) bigotry
সঠিক উত্তর:
ঘ) bigotry
উত্তর
সঠিক উত্তর:
ঘ) bigotry
ব্যাখ্যা

Prejudice (noun) পর্যাপ্ত জ্ঞান বা অভিজ্ঞতা অর্জনের আগেই মতামত বা পছন্দ বা অপছন্দ; সংস্কার; পূর্বসংস্কার; দূরাগ্রহ।
Bigotry (noun) [Uncountable noun] গোঁড়ামি।

৬২.
A review of the patient's eating habits showed that the diet was ______ in vitamin B.
  1. ক) lacking
  2. খ) absorb
  3. গ) overly
  4. ঘ) suffering
সঠিক উত্তর:
ক) lacking
উত্তর
সঠিক উত্তর:
ক) lacking
ব্যাখ্যা

বাক্যটির অর্থ- রোগীর খাদ্যাভাসের পর্যালোচনা থেকে দেখা গেছে যে ডায়েটে ভিটামিন-বি এর অভাব ছিল।
Lacking- অভাব।
Absorb- শুষে নেওয়া।
Overlay- অতিমাত্রায়।
তাই, শূন্যস্থানে lacking বসবে।

৬৩.
The bus is the ______ expensive way to get around.
  1. ক) less
  2. খ) lesser
  3. গ) least
  4. ঘ) more
সঠিক উত্তর:
গ) least
উত্তর
সঠিক উত্তর:
গ) least
ব্যাখ্যা

বাক্যটির অর্থ- কাছাকাছি যাওয়ার জন্য বাসটি সর্বনিম্ন ব্যয়বহুল উপায়।
বাক্যটিতে সবচেয়ে কম বা সর্বনিম্ন অর্থ প্রকাশ করতে least বসবে।

৬৪.
Which one is the subject in the sentence?
To defrost this fridge takes ages.
  1. ক) fridge
  2. খ) to defrost
  3. গ) frost
  4. ঘ) to defrost the fridge
সঠিক উত্তর:
ঘ) to defrost the fridge
উত্তর
সঠিক উত্তর:
ঘ) to defrost the fridge
ব্যাখ্যা
প্রশ্নোক্ত বাক্যটি তে ‘To defrost this fridge’.
Simple assertive sentence এ সাধারণত বাক্যের শুরুতে verb এর পূর্বে subject বসে। এছাড়াও verb সাধারণত subject কে কেন্দ্র করেই তার ক্রিয়া সম্পাদন করে।
৬৫.
We must buy the tickets next week. Here 'next week' is ______.
  1. ক) object
  2. খ) noun
  3. গ) adverbial
  4. ঘ) complement
সঠিক উত্তর:
গ) adverbial
উত্তর
সঠিক উত্তর:
গ) adverbial
ব্যাখ্যা

Adverbials of time:

We use adverbials of time to describe:

when something happens:
I saw Mary yesterday.
She was born in 1978.
I will see you later.
There was a storm during the night.

how long:
We waited all day.
They have lived here since 2004.
We will be on holiday from 1 July until 3 August.

how often (frequency):
They usually watched television in the evening.
We sometimes went to work by car.
Source: British Council.

৬৬.
The expression 'He is all but ruined' means-
  1. ক) He has everything
  2. খ) He is out of danger
  3. গ) He is nearly ruined
  4. ঘ) He ruined others than himself
সঠিক উত্তর:
গ) He is nearly ruined
উত্তর
সঠিক উত্তর:
গ) He is nearly ruined
ব্যাখ্যা
প্রশ্নোক্ত বাক্যটিতে all but অর্থ খুব কাছাকাছি।
৬৭.
The phrase 'To embrace a habit' means-
  1. ক) to reject it
  2. খ) to eliminate it
  3. গ) to eagerly engage in it
  4. ঘ) be curious about it
সঠিক উত্তর:
গ) to eagerly engage in it
উত্তর
সঠিক উত্তর:
গ) to eagerly engage in it
ব্যাখ্যা
To embrace a habit এর অর্থ কোন কিছুতে আগ্রহের সাথে সম্পৃক্ত থাকা।
৬৮.
Kim was written by ______.
  1. ক) kipling
  2. খ) Forster
  3. গ) Conrad
  4. ঘ) Hardy
সঠিক উত্তর:
ক) kipling
উত্তর
সঠিক উত্তর:
ক) kipling
ব্যাখ্যা

Rudyard Kipling (1865 - 1936):
Born in India. According to George Orwell he was the prophet of British Imperialism.
1st British to win the Nobel prize in 1907.
He mainly is a short story writer.
Major Works: Plain Tales from the Hills (1888), Kim (1901), The Tomb of His Ancestors, The Man who was, The Mark of the Beast, The Jungle Book (Short Story).
Source: LiveMCQ Lecture.

৬৯.
Which of the following is not true about Shakespeare?
  1. ক) Poet
  2. খ) Playwright
  3. গ) Novelist
  4. ঘ) Actor
সঠিক উত্তর:
গ) Novelist
উত্তর
সঠিক উত্তর:
গ) Novelist
ব্যাখ্যা

Rudyard Kipling (1865 - 1936):
Born in India. According to George Orwell he was the prophet of British Imperialism.
1st British to win the Nobel prize in 1907.
He mainly is a short story writer.
Major Works: Plain Tales from the Hills (1888), Kim (1901), The Tomb of His Ancestors, The Man who was, The Mark of the Beast, The Jungle Book (Short Story).
Source: LiveMCQ Lecture.

৭০.
An elegy is a _____.
  1. ক) hymn
  2. খ) limerick
  3. গ) poem of lamentation
  4. ঘ) satire
সঠিক উত্তর:
গ) poem of lamentation
উত্তর
সঠিক উত্তর:
গ) poem of lamentation
ব্যাখ্যা
English literature, an elegy is a poem of serious reflection, usually a lament for the dead.
৭১.
Which of the following is chronologically in order?
  1. ক) Chaucer, Spenser, Shelley, Swinburne
  2. খ) Shakespeare, Chaucer, Eliot, Donne
  3. গ) Hughes, Eliot, Yeats, Auden
  4. ঘ) Hopkins, Browning, Wordsworth, Marvell
সঠিক উত্তর:
ক) Chaucer, Spenser, Shelley, Swinburne
উত্তর
সঠিক উত্তর:
ক) Chaucer, Spenser, Shelley, Swinburne
ব্যাখ্যা

chronologically অর্থ কালানুক্রমিকভাবে।
Geoffrey Chaucer: 1340 - 1400
Edmund Spenser: 1552/53 - 1599
Percy Bysshe Shelley: 1792 - 1822
Algernon Charles Swinburne: 1837 - 1909

৭২.
Ben Jonson introduced ___________.
  1. ক) allegory
  2. খ) heroic drama
  3. গ) comedy of manners
  4. ঘ) comedy of humours
সঠিক উত্তর:
ঘ) comedy of humours
উত্তর
সঠিক উত্তর:
ঘ) comedy of humours
ব্যাখ্যা

Comedy of humours, a dramatic genre most closely associated with the English playwright Ben Jonson from the late 16th century.
Source: Britannica Encyclopedia.

৭৩.
A cliche is __________.
  1. ক) a witty statement
  2. খ) a worm out statement
  3. গ) a false evidence
  4. ঘ) Irish humour
সঠিক উত্তর:
খ) a worm out statement
উত্তর
সঠিক উত্তর:
খ) a worm out statement
ব্যাখ্যা

Cliché (noun) [countable noun] সস্তা বা গতানুগতিক পদসমষ্টি; অতিব্যবহৃত বা অনাধুনিক ধারণা বা কথাবার্তা।
Worm something out (of somebody) একনাগাড়ে জিজ্ঞাসাবাদ করে কোনোকিছু বের করে আনা: I failed to worm the truth out of him.

৭৪.
What does 'apertheid'refer to-
  1. ক) Apart
  2. খ) distance
  3. গ) discrimination
  4. ঘ) dialogue
সঠিক উত্তর:
গ) discrimination
উত্তর
সঠিক উত্তর:
গ) discrimination
ব্যাখ্যা
No explanation added.
৭৫.
'Renaissance' means the-
  1. ক) revival of learning
  2. খ) revival of human rights
  3. গ) revival of life
  4. ঘ) revival of medieval spirit
সঠিক উত্তর:
ক) revival of learning
উত্তর
সঠিক উত্তর:
ক) revival of learning
ব্যাখ্যা

The Renaissance was a fervent period of European cultural, artistic, political and economic “rebirth” following the Middle Ages. Generally described as taking place from the 14th century to the 17th century, the Renaissance promoted the rediscovery of classical philosophy, literature and art.
Source: history.com
Renaissance is a French word meaning “rebirth.” It refers to a period in European civilization that was marked by a revival of Classical learning and wisdom.
Source: Encyclopaedia Britannica
A new growth of activity or interest in something, especially art, literature, or music.
Source: Cambridge Dictionary
A revival of or renewed interest in something.
Source: Oxford Dictionary

৭৬.
Fill in blank: If he hadn't been so tired, he asleep so quickly.
  1. ক) didn't fall
  2. খ) hadn't fallen
  3. গ) wouldn't fallen
  4. ঘ) wouldn't have fallen
সঠিক উত্তর:
ঘ) wouldn't have fallen
উত্তর
সঠিক উত্তর:
ঘ) wouldn't have fallen
ব্যাখ্যা
Conditionals এর নিয়ম অনুসারে, If + past perfect থাকলে পরের অংশে Sub + would have + verb এর past participle form হয়। তাই ঠিক উত্তর (ঘ)।
৭৭.
What is the antonym of 'Apex'?
  1. ক) top
  2. খ) peak
  3. গ) base
  4. ঘ) pinnacle
সঠিক উত্তর:
গ) base
উত্তর
সঠিক উত্তর:
গ) base
ব্যাখ্যা

Apex (noun) (plural 'apexes' বা 'apices') উচ্চতম বিন্দু; শীর্ষবিন্দু।
Base (noun): যেকোনো বস্তুর নিম্নাংশ; ভিত্তি; পীট; অধোভাগ; তল; মূল।

৭৮.
The word 'ecological’ is related to ______.
  1. ক) atmosphere
  2. খ) pollution
  3. গ) environment
  4. ঘ) demography
সঠিক উত্তর:
গ) environment
উত্তর
সঠিক উত্তর:
গ) environment
ব্যাখ্যা

Ecological অর্থ বাস্তুসংস্থানসংক্রান্ত; পরিবেশ দূষণ সংক্রান্ত।
Demography অর্থ জনসংখ্যাতত্ত্ব।
Pollution অর্থ দূষণ।
Atmosphere অর্থ বায়ুমন্ডল।
Environment অর্থ পরিবেশ।

৭৯.
Which spelling is correct?
  1. ক) layeing
  2. খ) lieing
  3. গ) lying
  4. ঘ) lahying
সঠিক উত্তর:
গ) lying
উত্তর
সঠিক উত্তর:
গ) lying
ব্যাখ্যা

Lie (verb transitive) (past tense, past participle lied, present participle lying) মিথ্যা কথা বলা।
I could tell from her face that she was lying.

৮০.
'Handy' is the synonym of-
  1. ক) comfortable
  2. খ) useful
  3. গ) convenient to use
  4. ঘ) necessary
সঠিক উত্তর:
খ) useful
উত্তর
সঠিক উত্তর:
খ) useful
ব্যাখ্যা

Handy (adjective): useful or convenient.
a handy container/tool.
Source: Bangla Academy & Cambridge Dictionary.

৮১.
Choose the right preposition : 'We shall refrain ______ doing it.
  1. ক) from
  2. খ) of
  3. গ) by
  4. ঘ) at
সঠিক উত্তর:
ক) from
উত্তর
সঠিক উত্তর:
ক) from
ব্যাখ্যা
Refrain from doing অর্থ বিরত থাকা। অর্থাৎ refrain- এর পর preposition from বসে এবং তারপর gerund (verb + ing) বসে।
৮২.
Fill in the blank with the right word: _______ now follows is a party political broadcast.
  1. ক) What
  2. খ) There
  3. গ) It
  4. ঘ) If
সঠিক উত্তর:
ক) What
উত্তর
সঠিক উত্তর:
ক) What
ব্যাখ্যা
শূন্যস্থানে what বসবে।
What যোগে বাক্যটির অর্থ- এখন যা অনুসরণ করা হচ্ছে তা একটি দলীয় রাজনৈতিক সম্প্রচার।
৮৩.
Which of the following is correct?
  1. ক) Sophocles tragedies are famous
  2. খ) Sophocles' tragedies are famous
  3. গ) Sophocles’s tragedies are famous
  4. ঘ) The Sophocles tragedy is famous
সঠিক উত্তর:
গ) Sophocles’s tragedies are famous
উত্তর
সঠিক উত্তর:
গ) Sophocles’s tragedies are famous
ব্যাখ্যা

According to Oxford:
Rule for: Personal names that end in –s
With personal names that end in -s: add an apostrophe plus s when you would naturally pronounce an extra s if you said the word out loud:
Examples -
- He joined Charles’s army in 1642.
- Dickens's novels provide a wonderful insight into Victorian England.

প্রদও চারটি options-এর মধ্যে (গ) Sophocles’s tragedies are famous বাক্যটিই সঠিক।
বাক্যটির অর্থ- সোফোক্লেসের ট্রাজেডি বিখ্যাত। বাক্যটিতে Sophocles শব্দের শেষে ‘es’ থাকায় ‘s (apostrophe s) যোগ করে possessive form হয়েছে।

৮৪.
শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে? ২১২ ১৭৯ ১৪৬ ১১৩ _____
  1. ক) ১৩
  2. খ) ৪৩
  3. গ) ৩৩
  4. ঘ) ৮০
সঠিক উত্তর:
ঘ) ৮০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮০
ব্যাখ্যা

212 - 179 = 33
179 - 146 = 33
146 - 113 = 33
ধারাটির অন্তর = 33
তাই শূন্যস্থানের সংখ্যাটি হবে = 113 - 33 = 80

৮৫.
একটি স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের ১০, ১২ বা ১৬ সারিতে সাজানো হয়। ঐ স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে?
  1. ক) ১২
  2. খ) ১৮০
  3. গ) ২২০
  4. ঘ) ২৪০
সঠিক উত্তর:
ঘ) ২৪০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৪০
ব্যাখ্যা
ন্যূনতম ছাত্র সংখ্যা ১০, ১২ বা ১৬ এর ল.সা.গু এর সমান।
সুতরাং ছাত্র সংখ্যা = ২৪০
৮৬.
রোমান M প্রতীকের অর্থ কোনটি?
  1. ক) ১০০০
  2. খ) ৫০০
  3. গ) ১৫০০
  4. ঘ) ১২০০
সঠিক উত্তর:
ক) ১০০০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০০০
ব্যাখ্যা

রোমান প্রতীকঃ
L = 50
C = 100
D = 500
M = 1000

৮৭.
১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭ দিনে। ঐ কাজটি ৫ জনে করতে কতদিন সময় লাগবে?
  1. ক) ১৪ দিন
  2. খ) ২৮ দিন
  3. গ) ৩৫ দিন
  4. ঘ) ৪২ দিন
সঠিক উত্তর:
খ) ২৮ দিন
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৮ দিন
ব্যাখ্যা

১/২ অংশ করতে লাগে ৭ দিন
১ অংশ করতে লাগে (৭÷(১/২)) = ১৪ দিন

১০ জন করে ১৪ দিনে
১ জন করে (১৪×১০) দিনে
৫ জন করে (১৪×১০)/৫ = ২৮ দিনে

৮৮.
৬০ মিটার দীর্ঘ রশিকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৩০
  2. খ) ২০
  3. গ) ৪০
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
ক) ৩০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০
ব্যাখ্যা

শর্তানুসারে,
3x + 7x + 10x = 60
∴ x = 3
সুতরাং দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য = 10 X 3
= 30 মি.

৮৯.
ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে কি বলা হয়?
  1. ক) মধ্যমা
  2. খ) কর্ণ
  3. গ) উচ্চতা
  4. ঘ) অতিভুজ
সঠিক উত্তর:
গ) উচ্চতা
উত্তর
সঠিক উত্তর:
গ) উচ্চতা
ব্যাখ্যা
ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে উচ্চতা বলে এবং ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর দৈর্ঘ্যকে বলা হয় মধ্যমা।
৯০.
সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোণটি?
  1. ক) ৬ : ৪ : ৩
  2. খ) ৬ : ৫ : ৩
  3. গ) ১২ : ৮ : ৪
  4. ঘ) ১৩ : ১২ : ৫
সঠিক উত্তর:
ঘ) ১৩ : ১২ : ৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৩ : ১২ : ৫
ব্যাখ্যা

সমকোণী ত্রিভুজের অতিভুজ2= লম্ব2+ভূমি2
122 + 52 = 132
তাই সঠিক উত্তর অপশন (ঘ)।

৯১.
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১ হেক্টর। বাগানটির পরিসীমা কত মিটার?
  1. ক) ২০০
  2. খ) ৩০০
  3. গ) ৪০০
  4. ঘ) ৫০০
সঠিক উত্তর:
গ) ৪০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০০
ব্যাখ্যা

আমরা জানি,
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার
যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x মিটার হয়
তবে, x২ = ১০০০০
∴ x = ১০০ মিটার
∴ পরিসীমা = ৪x = ৪০০ মিটার।

৯২.
৫ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৩ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি?
  1. ক) ৮ সে.মি.
  2. খ) ৯ সে.মি.
  3. গ) ১০ সে.মি.
  4. ঘ) ১২ সে.মি.
সঠিক উত্তর:
ক) ৮ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮ সে.মি.
ব্যাখ্যা

অতিভূজ ৫ সে.মি. এবং লম্ব ৩ সে.মি. হলে, ভূমি=√(৫2-৩2)= ৪ সে.মি.
∴ জ্যা এর দৈর্ঘ্য = ৪+৪ = ৮ সে.মি.
৯৩.
3 cm, 4.5cm, 5.5cm বাহুবিশিষ্ট কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ক) 87.5
  2. খ) 7.50
  3. গ) 6.75
  4. ঘ) 7.55
সঠিক উত্তর:
গ) 6.75
উত্তর
সঠিক উত্তর:
গ) 6.75
ব্যাখ্যা

ধরি,
তিন বাহুর দৈর্ঘ্য a = 3cm, b = 4.5cm ও c = 5.5cm
অর্ধপরিসীমা, s = (a+b+c)/2 = (3+4.5+5.5)/2 = 6.5
ক্ষেত্রফল = √(s(s-a)(s-b)(s-c))
= √[6.5(6.5-3)(6.5-4.5)(6.5-5.5)]
= 6.75

৯৪.
একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ২ এবং সমষ্টি ১৬ ভগ্নাংশটি কত?
  1. ক) ৭/৯
  2. খ) ৯/৭
  3. গ) ৯/১১
  4. ঘ) ৩/১৩
সঠিক উত্তর:
খ) ৯/৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯/৭
ব্যাখ্যা

ধরি, লব = x এবং হর = y
∴ x + y = 16
x - y = 2
উপরের সমীকরণ দুইটি সমাধান করে পাই,
x = 9 এবং y = 7
∴ ভগ্নাংশটি = 9/7

৯৫.
৩৩(১/৩)% এর সমান ভগ্নাংশ কত হবে?
  1. ক) ১০/৩
  2. খ) ৩/১০
  3. গ) ১/৩
  4. ঘ) ৩/৭
সঠিক উত্তর:
গ) ১/৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/৩
ব্যাখ্যা
৩৩(১/৩)% = (১০০/৩) X (১/১০০) ১/৩
৯৬.
যদি B = { x : x2 = 9, 2x = 4} হয়, তবে B = ?
  1. ক) { }
  2. খ) {-3, 3}
  3. গ) {3, 2}
  4. ঘ) {-3, 3, 2}
সঠিক উত্তর:
ক) { }
উত্তর
সঠিক উত্তর:
ক) { }
ব্যাখ্যা

x2 = 9
∴ x = ±3
আবার, 2x = 4
∴ x = 2
শর্ত দুইটি পরস্পর সাংঘার্ষিক।
তাই তাদের উপাদান হবে = ∅ / { }

৯৭.
একটি গাছের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ 30°। গাছটি ১২ মিটার উঁচু হলে ঐ স্থানটি গাছটি হতে কত দূরে অবস্থিত?
  1. ক) 12√3 মিটার
  2. খ) 10√3 মিটার
  3. গ) 20 মিটার
  4. ঘ) 30 মিটার
সঠিক উত্তর:
ক) 12√3 মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) 12√3 মিটার
ব্যাখ্যা

ধরি, গাছটি x মিটার দূরে অবস্থিত।
tan30° = AB/AC
1/√3 = 12/x
x = 12√3
৯৮.
৯০° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী?
  1. ক) ০°
  2. খ) ৯০°
  3. গ) ১৮০°
  4. ঘ) ২৭০°
সঠিক উত্তর:
খ) ৯০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯০°
ব্যাখ্যা

সম্পূরক কোনদ্বয়ের সমষ্টি = ১৮০°
৯০° কোণের সম্পূরক কোণ = ১৮০°-৯০° = ৯০°

৯৯.
যদি a+b+c = 0 হলে a3+b3+c3 এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 3abc
  4. ঘ) abc
সঠিক উত্তর:
গ) 3abc
উত্তর
সঠিক উত্তর:
গ) 3abc
ব্যাখ্যা

a3+b3+c3 = (a+b+c)(a2+b2+c2-ab-bc-ca) + 3abc
= 0 X (a2+b2+c2-ab-bc-ca) + 3abc
= 3abc

১০০.
2n÷2n-1 = কত?
  1. ক) 2
  2. খ) 22
  3. গ) 2n
  4. ঘ) 2n+1
সঠিক উত্তর:
ক) 2
উত্তর
সঠিক উত্তর:
ক) 2
ব্যাখ্যা

2n÷2n-1
= 2n÷2n/2
= 2n×2/2n
= 2