পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes১৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৯
সিলেবাস
বাস্তব সংখ্যা, ল.সা.গু ও গ.সা.গু
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
√12 সংখ্যাটি কি সংখ্যা-
  1. ক) মূলদ
  2. খ) অমূলদ
  3. গ) স্বাভাবিক
  4. ঘ) জটিল
ব্যাখ্যা

√12 = √(3 × 4)
= 2√3 সংখ্যাটি অমূলদ সংখ্যা।

.
৭/a = a/৩৪৩ হলে a = ?
  1. ক) ৪৯
  2. খ) ১০১
  3. গ) ৫৯
  4. ঘ) ৬১
ব্যাখ্যা

প্রশ্ন অনুসারে,
a2 = ৭ × ৩৪৩ = ২৪০১
বা, a = √২৪০১ = ৪৯

.
√2/(√6 - 2) = ?
  1. ক) √3 - √2
  2. খ) (√3 + √2)/2
  3. গ) √3 + √2
  4. ঘ) (√3 - √2)/2
ব্যাখ্যা

√2/(√6 - 2) = {√2(√6 + 2)}/{(√6)2 - 22}
{√2(√6 + 2)}/(6 - 4)
= {√2(√6 + 2)}/2
= (√6.√2 + 2√2)/2
= (√12 + 2√2)/2
= (2√3 + 2√2)/2
= √3 + √2

.
ছয় অংকের ক্ষুদ্রতম সংখ্যা এবং পাঁচ অংকের বৃহত্তম সংখ্যার অন্তরফল-
  1. ক) -1
  2. খ) 0
  3. গ) 1
  4. ঘ) 100001
ব্যাখ্যা

ছয় অংকের ক্ষুদ্রতম সংখ্যা =  100000
পাঁচ অংকের বৃহত্তম সংখ্যা = (-)99999
                                                     = 1

.
m, n বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা-
  1. ক) m + n
  2. খ) m2 + n2
  3. গ) m2 - n2
  4. ঘ) m2n2
ব্যাখ্যা

ধরি,
m = 5
n = 3
∴ m2n2 = 25 × 9 = 225

.
০.০০০৩ + ৫ × ১০-৩ = কত?
  1. ক) ০.০০০৪
  2. খ) ০.০০০৮
  3. গ) ০.০০৫৩
  4. ঘ) ০.০৫৩
ব্যাখ্যা

০.০০০৩ + ৫ × ১০-৩
= ০.০০০৩ + ৫/১০
= ০.০০০৩ + ৫/১০০০
= ০.০০০৩ + ০.০০৫
= ০.০০৫৩

.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ক) ০.১০
  2. খ) ০.০২
  3. গ) ০.০৯৯
  4. ঘ) ৯/১০০০
ব্যাখ্যা

এখানে, ০.১০ বৃহত্তম।
অপশনের অন্যান্যগুলো ০.১০ থেকে ছোট।

.
√০.০০০১ = ?
  1. ক) ০.০০০০০০১
  2. খ) ০.০১
  3. গ) ০.১
  4. ঘ) ০.০০০১
ব্যাখ্যা

এখানে,
(০.০১)2
= ০.০১ × ০.০১
= ০.০০০১
∴ √০.০০০১ = √(০.০১)2
= ০.০১

.
দু’টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭ হলে সংখ্যা দু’টির সমষ্টি কত?
  1. ক) ৩৫
  2. খ) ৩৩
  3. গ) ৩৯
  4. ঘ) ৩৭
ব্যাখ্যা

ক্রমিক সংখ্যাদ্বয় n, n + ১ হলে,
(n + ১)2 - n2 = ৩৭
বা, n2 + 2n + ১ - n2 = ৩৭
বা, 2n = ৩৬
∴ n = ১৮
∴ সংখ্যাদ্বয় ১৮, ১৯ এবং সমষ্টি = ১৮ + ১৯
= ৩৭

১০.
৩৬৭৫ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৫
  4. ঘ) ৭
ব্যাখ্যা

৩৬৭৫ = ৫ × ৫ × ৩ × ৭ × ৭
= ৫2 × ৭× ৩
∴ ৩ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে।

১১.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০, ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ এবং ৫ ভাগশেষ হবে?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ১৪
  4. ঘ) ১৬
ব্যাখ্যা

এখানে,
২৭ - ৩ = ২৪
৪০ - ৪ = ৩৬
৬৫ - ৫ = ৬০
সুতরাং ২৪, ৩৬, ৬০ এর গ.সা.গু = ১২
∴ বৃহত্তম সংখ্যাটি = ১২

১২.
২/৩, ২/৫, ৬/২০ এর গ.সা.গু. = ?
  1. ক) ৩০
  2. খ) ১/৩০
  3. গ) ৬
  4. ঘ) ১/৬
ব্যাখ্যা

গ.সা.গু. = লবগুলোর গ.সা.গু./হরগুলোর ল.সা.গু.
= ২, ২, ৬ এর গ.সা.গু./৩, ৫, ২০ এর ল.সা.গু.
= ২/৬০
= ১/৩০

১৩.
দু’টি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু. = ৪ হলে ল.সা.গু. কত?
  1. ক) ২৪০
  2. খ) ৩৬০
  3. গ) ৬০
  4. ঘ) ১২০
ব্যাখ্যা

ধরি,
সংখ্যা দু'টি ৫a, ৬a
∴ গ.সা.গু. a = ৪
∴ ল.সা.গু. = ৫ × ৬ × a
= ৩০ × ৪
= ১২০

১৪.
দু’টি সংখ্যার ল.সা.গু. ১৪৪ এবং গ.সা.গু. ১২ এদের একটি সংখ্যা ৭২ হলে অপর সংখ্যাটি কত?
  1. ক) ২৪
  2. খ) ৪৮
  3. গ) ৩৬
  4. ঘ) ৭২
অনির্ধারিত
ব্যাখ্যা

অপশনগুলোর মধ্যে এই গাণিতিক সমস্যার কোনো সঠিক উত্তর নেই।
যদিও নিয়মানুসারে সমাধান ২৪ হয়,
কিন্তু ২৪ ও ৭২ এর ল.সা.গু = ৭২ এবং গ.সা.গু = ২৪ হয়; যা অংকের শর্তের সাথে অসামঞ্জস্যপূর্ণ।
তেমনিভাবে, ৪৮ ও ৭২ এর ল.সা.গু = ১৪৪ হলেও গ.সা.গু = ২৪; যা সব শর্তকে পূরণ করে না।
অপশনে কোনো সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে।

১৫.
২৮৮ টি কলা এবং ২৮২ টি পেয়ারা কত জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যায়?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৭
ব্যাখ্যা

কলা ও পেয়ারা - সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য এর সংখ্যার গ.সা.গু নির্ণয় করতে হবে।
২৮৮, ২৮২ এর গ.সা.গু. = ৬

∴ ৬ জনের মধ্যে ২৮৮টি কলা ও ২৮২টি পেয়ারা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে।

১৬.
কতগুলো ঘন্টা একসঙ্গে বাজার পর ১০ সেঃ, ২০ সেঃ, ৩০ সেঃ, ৪০ সেঃ পরপর বাজতে লাগল। উহারা আবার কতক্ষন পর একত্রে বাজবে?
  1. ক) ১ মিনিট
  2. খ) ২ মিনিট
  3. গ) ৩ মিনিট
  4. ঘ) ৫ মিনিট
ব্যাখ্যা
এখানে, ১০, ২০, ৩০, ৪০, এর ল.সা.গু. = ১২০ সেঃ = ২ মিনিট
১৭.
0, 2, 6, 9 এর গ.সা.গু. কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা

0 = 0 × 1
2 = 2 × 1
6 = 3 × 2 × 1
9 = 3 × 3 × 1
এখানে সাধারন উৎপাদক = 1
∴ গ.সা.গু. = 1

১৮.
ছয় অংকের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫, ৬ দ্বারা নিঃশ্বেষে বিভাজ্য হবে?
  1. ক) ২১
  2. খ) ২৯
  3. গ) ৩১
  4. ঘ) ৩৯
ব্যাখ্যা

২, ৩, ৪, ৫, ৬ এর ল.সা.গু. = ৬০
এখন,
৬০)৯৯৯৯৯৯(১৬৬৬৬
       ৯৯৯৯৬০
              ৩৯
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৬০ - ৩৯ = ২১

১৯.
দু’টি সংখ্যার ল.সা.গু., গ.সা.গু. এবং সমষ্টি যথাক্রমে ২৪৪৮, ১২ এবং ৩৪৮ হলে সংখ্যা দু’টির অন্তরফল কত?
  1. ক) ৫
  2. খ) ৩৫
  3. গ) ৫০
  4. ঘ) ৬০
ব্যাখ্যা

এখানে, গ.সা.গু. = ১২,
ধরি, সংখ্যা দু'টি যথাক্রমে ১২x, ১২y
∴ ল.সা.গু. = ১২xy = ২৪৪৮
∴ xy = ২০৪
আবার,
সমষ্টি ১২x + ১২y = ৩৪৮
বা, x + y = ৩৪৮/১২
= ২৯
∴ x + y = ২৯
এখন,
(x - y)2 = (x + y)2 - ৪xy
= ২৯2 - ৪.২০৪
= ৮৪১ - ৮১৬
= ২৫
∴ x - y = √২৫
= ৫
∴ সংখ্যা দু'টির অন্তর = ১২x - ১২y
= ১২(x - y)
= ১২ × ৫
= ৬০