পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ৩ জুন, ২০২৩সময়50 minutes৭৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক নিয়োগ পরীক্ষা-২০১১ (গোলাপ) পরীক্ষার তারিখ: ০৯.১২.২০১১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ৩ জুন, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন-
  1. ক) কার্বোহাইড্রেট
  2. খ) প্রোটিন
  3. গ) স্নেহদ্রব্য
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) প্রোটিন
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রোটিন
ব্যাখ্যা
প্রোটিন:
- খাদ্য উপাদানসমূহের মধ্যে আমিষ বা প্রোটিন অন্যতম যা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন সমন্বয়ে গঠিত হয়।
- আমিষের গঠন একক হলো আ্যামাইনো অ্যাসিড।
- একাধিক আ্যামাইনো অ্যাসিড মিলিত হয়ে প্রোটিন গঠিত হয়।
- উৎস অনুসারে প্রোটিন ২ প্রকার। যথা:
১. প্রাণিজ প্রোটিন ও
২. উদ্ভিজ্জ প্রোটিন।  
- মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, পনির, ডাল, বাদাম, শিমের বিচি, সয়াবিন, মটরশুটি ইত্যাদি প্রোটিনের ভালো উৎস।
- দেহকোষ ও পেশি গঠন, ক্ষয়পূরণ, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি ইত্যাদি প্রোটিনের গুরুত্বপূর্ণ কার্যাবলি।

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে?
  1. ক) ফণিমনসা
  2. খ) পাথরকুচি
  3. গ) ফার্ণ
  4. ঘ) আদা
সঠিক উত্তর:
ক) ফণিমনসা
উত্তর
সঠিক উত্তর:
ক) ফণিমনসা
ব্যাখ্যা
ফণিমনসা:
- ফাইলোক্ল্যাড কাণ্ডের উদ্ভিদ হলো ফণিমনসা।
- এ ধরণের কান্ড পাতার মত চ্যাপ্টা ও সবুজ, যার ফলে এরা খাদ্য তৈরি করতে পারে।
- পাতাগুলো কাঁটায় পরিণত হয়ে উদ্ভিদের আত্মরক্ষার কাজ করে।

উৎস: সাধারণ বিজ্ঞান, ৭ম শ্রেণি।
.
সবচেয়ে শক্ত বস্তু কোনটি?
  1. ক) গ্রানাইট পাথর
  2. খ) পিতল
  3. গ) ইস্পাত
  4. ঘ) হীরা
সঠিক উত্তর:
ঘ) হীরা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হীরা
ব্যাখ্যা
• কার্বন একটি অধাতু এবং বিজারক পদার্থ।
- কার্বনের দানাদার রূপভেদ হলো- গ্রাফাইট ও হীরক।
- প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত বা কঠিন পদার্থ হীরক
- হীরা কাচ কাটতে ব্যবহৃত হয়।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
.
কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?
  1. ক) সাদা
  2. খ) লাল
  3. গ) কালো
  4. ঘ) ধূসর
সঠিক উত্তর:
গ) কালো
উত্তর
সঠিক উত্তর:
গ) কালো
ব্যাখ্যা
কালো রঙের কাপে চা দ্রুত ঠাণ্ডা হয়।
- কারণ কালো রং তাপ শোষণ করতে পারে।
- তাপ সব সময় উচ্চ তাপীয় অবস্থা থেকে নিম্ন তাপীয় অবস্থায় স্থানান্তরিত হয়।
- এক্ষেত্রে চা এর কালো কাপটি হচ্ছে নিম্ন তাপীয় অবস্থা তাই তা দ্রুত তাপ শোষণ করে নেবে এবং চা তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যাবে।
- সাদা রঙের কাপে চা বেশি সময় গরম থাকে। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
পানির খরতার কারণ-
  1. ক) ক্যালসিয়াম বাইকার্বনেট লবণ
  2. খ) ক্যালসিয়াম ক্লোরাইড লবণ
  3. গ) ক্যালসিয়াম সালফেট লবণ
  4. ঘ) ক্যালসিয়াম কার্বনেট লবণ
অনির্ধারিত
ব্যাখ্যা
• ক্যালসিয়াম বাইকার্বনেট লবণ ছাড়াও ক্যালসিয়াম ক্লোরাইড লবণ, ক্যালসিয়াম সালফেট লবণের কারণেও পানির খরতা সৃষ্টি হয়।
একাধিক উত্তর থাকায় প্রশ্নের উত্তর নেওয়া সম্ভব হচ্ছেনা।

পানির খরতা (Hardness of water):
- যে পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম ও আয়রনের বাইকার্বনেট, ক্লোরাইড ও সালফেট লবণ দ্রবীভূত থাকে তাকে খর পানি বলে।
- খর পানিতে সহজে সাবানের ফেনা উৎপন্ন হয় না।
- ঝর্নার পানি, নদীর পানি, সমুদ্রের পানি ইত্যাদি খর পানি।
- খর পানিতে খাদ্য দ্রব্য ও সহজে রান্না হয় না। 

• পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম ও আয়রন প্রভৃতির বাইকার্বনেট, ক্লোরাইড ও সালফেট জাতীয় লবণ দ্রবীভূত থাকার জন্যই পানির খরতার সৃষ্টি হয়।
- সুতরাং এ সমস্ত দ্রবীভূত লবণকে রাসায়নিক প্রক্রিয়ায় অদ্রবীভূত লবনে পরিণত করে তাকে পানি হতে পৃথক করলে পানির খরতা দূর হয়।

উৎস: রসায়ন-২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
  1. ক) কপার
  2. খ) অ্যালুমিনিয়াম
  3. গ) জিংক
  4. ঘ) লৌহ
সঠিক উত্তর:
খ) অ্যালুমিনিয়াম
উত্তর
সঠিক উত্তর:
খ) অ্যালুমিনিয়াম
ব্যাখ্যা
• পৃথিবীতে যে ধাতুটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় তা হলো অ্যালুমিনিয়াম
- ভূ-পৃষ্ঠের প্রায় শতকরা ৮ ভাগ অ্যালুমিনিয়াম পাওয়া যায়। 
- কিন্ত প্রকৃতিতে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম পাওয়া যায় না।
- অ্যালুমিনিয়াম অন্যান্য মৌলিক পদার্থের সাথে যৌগ গঠন করে অবস্থান করে। এগুলো হলো অ্যালুমিনিয়ামের আকরিক। 
- এদের মধ্যে উল্লেখযোগ্য হলো- বক্সাইট, ক্রায়োলাইট, কোরানডাম ইত্যাদি।

উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
এমএস ওয়ার্ড এ কোনো কিছু কপি করতে হলে কী-বোর্ডে কমান্ড বাটন হচ্ছে-
  1. ক) Shift + Copy
  2. খ) Shift + Alter + C
  3. গ) Alt + G
  4. ঘ) Ctrl + C
সঠিক উত্তর:
ঘ) Ctrl + C
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Ctrl + C
ব্যাখ্যা
• এমএস ওয়ার্ড এ,
- কোনো কিছু কপি করতে হলে - Ctrl + C.
- পেস্ট করতে হলে - Ctrl + Ctrl + C.
- কোনো ফাইল কর্তনে - Ctrl + Z.
- Undo করতে - Ctrl + Y.
 
উৎস: Microsoft website.
.
'জন্ডিস' একটি-
  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) উপন্যাস
  3. গ) নাটক
  4. ঘ) গল্প সংকলন
সঠিক উত্তর:
গ) নাটক
উত্তর
সঠিক উত্তর:
গ) নাটক
ব্যাখ্যা
• জন্ডিস কোন রোগ নয়, এটি রোগের লক্ষ্মণমাত্র।
- রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়।

• যেহেতু অপশনে সাহিত্য সংক্রান্ত বিষয় উল্লেখ করা হয়েছে, ধারনা করা যায় যে, এটি ’জন্ডিস’ এর পরিবর্তে ''জন্ডিস ও বিবিধ বেলুন'' বুঝানো হয়েছে।

• 'জন্ডিস ও বিবিধ বেলুন' সেলিম আল দীন রচিত একটি নাটক।
সেলিম আল দীন বাংলা সাহিত্যের প্রতিথযশা নাট্যব্যক্তিত্ব।

সেলিম আল দীন রচিত নাটকগুলো হলো:
- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য,
- বাসন,
- কেরামতমঙ্গল,
- কীর্তন খোলা, 
- হাতহদাই,
- শকুন্তলা,
- মুনতাসীর ফ্যান্টাসি,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- চাকা, যৈবতী কন্যার মন,
- হরগজ, নিমজ্জন,
- একটি মারমা রূপকথা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'হাজার বছর ধরে' উপনাসটি কার রচিত?
  1. ক) মুনীর চৌধুরী
  2. খ) জহির রায়হান
  3. গ) মোতাহার হোসেন চৌধুরী
  4. ঘ) প্রমথ চৌধুরী
সঠিক উত্তর:
খ) জহির রায়হান
উত্তর
সঠিক উত্তর:
খ) জহির রায়হান
ব্যাখ্যা
'হাজার বছর ধরে' (১৯৬৪) 
- আবহমান বাংলার জীবন ও জনপদ 'হাজার বছর ধরে' (১৯৬৪) উপন্যাসের মূল প্রতিপাদ্য। 
- টুনি' চরিত্রের দেখা পাওয়া যায় জহির রায়হান রচিত 'হাজার বছর ধরে' উপন্যাসে।
- উপন্যাসের নায়িকা টুনি একমাত্র জীবন্ত চরিত্র।
- আর সবাই যেন মৃত ও বিবর্ণ। 

• জহির রায়হান (১৯৩৫-১৯৭১)
- জহির রায়হানের জন্ম ১৯৩৫ সালে তিনি ফেনী জেলার মজুপুর গ্রামে।  
- তাঁর প্রকৃত নাম ছিল জহিরুল্লাহ।
- পরবর্তী সময়ে তিনি জহির রায়হান নামে পরিচিত হন।
- তিনি ১৯৫২ সালে তিনি ভাষা আন্দোলনে যোগ দেন।

তাঁর রচিত অন্যান্য উপন্যাসসমূহ- 
- শেষ বিকেলের মেয়ে
- আরেক ফাল্গুন 
- বরফ গলা নদী
- আর কতদিন 
- কয়েকটি মৃত্যু
- তৃষ্ণা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
‘ছায়া হরিণ' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) আহসান হাবীব
  2. খ) ফররুখ আহমদ
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) সুকান্ত ভট্টাচার্য্য
সঠিক উত্তর:
ক) আহসান হাবীব
উত্তর
সঠিক উত্তর:
ক) আহসান হাবীব
ব্যাখ্যা
• আহসান হাবীব:
- তিনি ছিলেন মূলত কবি ও সাংবাদিক।
- তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ - রাত্রিশেষে।
- ১৯৬১ সালে বাংলা একাডেমি এবং ১৯৭৮ সালে একুশে পদক লাভ করেন।

• ছায়া হরিণ

- তাঁর ‘ছায়া হরিণ’ কাব্যগ্রন্থটি ১৯৬২ খ্রিষ্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত হয়। মোট কবিতার সংখ্যা ২৪।
- এ কাব্যগ্রন্থে তাঁর সমাজ-সচেতনতা প্রকাশিত হয়েছে।
- ঐতিহ্যাশ্রয়ী কবি এখানে বণিক সভ্যতার রুদ্র রূপ দেখেছেন। তিনি গ্রামীণ অনুষঙ্গে স্থিত হতে চেয়েছেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে?
  1. ক) উপসর্গ
  2. খ) অনুসর্গ
  3. গ) সমাস
  4. ঘ) সন্ধি
সঠিক উত্তর:
ঘ) সন্ধি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সন্ধি
ব্যাখ্যা
সন্ধি: 
- পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- অন্য কথায়, সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- সন্ধির প্রধান উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন৷ সন্ধি শব্দ গঠনেরও একটি উপায়।
- তবে সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা। 
- পৃথিবীর বহু ভাষায় পাশাপাশি শব্দের একাধিক ধ্বনি নিয়মিতভাবে সন্ধিবদ্ধ হলেও বাংলা ভাষায় তা বিরল।
- যেমন আমি এখন চা আনতে যাই বাংলা ভাষার এই বাক্যটিকে সন্ধির সূত্র মনুযায়ী ‘আম্যেখন চানতে যাই বলা যায় না।
- তবে বাংলা ভাষায় উপসর্গ, প্রত্যয় ও সমাস প্রক্রিয়ায় শব্দগঠনের ক্ষেত্রে সন্ধির সূত্র কাজে লাগে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি,  ২০২২ সংস্করণ।
১২.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) বাল্মিকী
  2. খ) বাল্মিকি
  3. গ) বাল্মীকি
  4. ঘ) বাল্মীকী
সঠিক উত্তর:
গ) বাল্মীকি
উত্তর
সঠিক উত্তর:
গ) বাল্মীকি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানান:
বাল্মীকি  (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: বাল্মীক+ই।
অর্থ: রামায়ণের প্রণেতা কবি ও মুনি, আদিকবি। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৩.
কোনটি বহুব্রীহি সমাস?
  1. ক) সুপুরুষ
  2. খ) দশানন
  3. গ) সাদাকালো
  4. ঘ) চৌরাস্তা
সঠিক উত্তর:
খ) দশানন
উত্তর
সঠিক উত্তর:
খ) দশানন
ব্যাখ্যা
• দশ আনন আছে যার = দশানন,
- ইহা একটি বহুব্রীহি সমাস। 

• বহুব্রীহি সমাস
যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে, অন্য কোন পদকে বা অর্থ বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে।
- ব্রীহি মানে হচ্ছে ধান। 
- বহুব্রীহি সমাস আট প্রকারের হয়ে থাকে।
যথা:
- সমানাধিকরণ,
- ব্যাধিকরণ,
- মধ্যপদলোপী,
- প্রত্যয়ান্ত,
- ব্যতিহার,
- নঞর্থক,
- সংখ্যাবাচক এবং
- অলুক। 

এ ধরণের সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ প্রাধান্য না পেয়ে, অন্য কোন তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) শারীরিক
  2. খ) শারিরীক
  3. গ) শারিরিক
  4. ঘ) শারীরীক
সঠিক উত্তর:
ক) শারীরিক
উত্তর
সঠিক উত্তর:
ক) শারীরিক
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
শুদ্ধ বানান:
শারীরিক (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় - শরীর+ইক
- অর্থ: শরীর বিষয়ক। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৫.
নিচের কোনটি নিত্য সমাস?
  1. ক) ভালমন্দ
  2. খ) ভালমন্দ
  3. গ) পঞ্চনদ
  4. ঘ) দেশান্তর
সঠিক উত্তর:
ঘ) দেশান্তর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দেশান্তর
ব্যাখ্যা
• যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য (সর্বদা) সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের প্রয়োজন হয় না তাকে নিত্য সমাস বলে।
- এ সমাসে ব্যাসবাক্যের প্রথমে বা প্রথম শব্দটি ‘অন্য’ বা ‘কেবল’ শব্দটি বসে।
যেমন:
অন্য দেশ - দেশান্তর,
অন্য গ্রাম - গ্রামান্তর,
কেবল দর্শন - দর্শনমাত্র।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
'দশে মিলে করি কাজ' বাক্যে 'দশে' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তৃকারকে ২য়া
  2. খ) সম্প্রদান কারকে ৭মী
  3. গ) কর্তৃকারকে ৭মী
  4. ঘ) কর্তৃকারকে ৪র্থী
সঠিক উত্তর:
গ) কর্তৃকারকে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্তৃকারকে ৭মী
ব্যাখ্যা
“দশে মিলি করি কাজ” বাক্যে 'দশে'- কর্তৃকারকে/কর্তাকারকে ৭মী বিভক্তির প্রয়োগ ঘটেছে। 

• বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক। (কর্মবাচ্য ও ভাববাচ্যের বাক্যে এই নিয়ম খাটবে না। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে।)

কর্তৃকারকে বিভক্তির প্রয়োগের উদাহরণ- 
- পাখি সব করে রব = কর্তৃকারকে শূন্য বিভক্তির
- আমার দ্বারা এ কাজ হবে না সাধন = কর্তৃকারকে তৃতীয়া বিভক্তির 
- পাছে লােকে কিছু বলে = কর্তৃকারকে ৭মী বিভক্তির
- বুলবুলিতে ধান খেয়েছে = কর্তৃকারকে ৭মী বিভক্তির
- ঘােড়ায় গাড়ি টানে = কর্তৃকারকে ৭মী বিভক্তির 
- মানুষ ভাবে এক হয় আর এক = কর্তৃকারকে শূন্য বিভক্তির
- সবাইকে একদিন মরতে হবে = কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তির। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
‘পাতায় পাতায় পড়ে নিশির শিশির'- ‘পাতায় পাতায়' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) অধিকরণে ৬ষ্ঠী
  2. খ) অধিকরণে ৭মী
  3. গ) অপাদানে ৬ষ্ঠী
  4. ঘ) অপাদানে ৭মী
সঠিক উত্তর:
খ) অধিকরণে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
খ) অধিকরণে ৭মী
ব্যাখ্যা
• অধিকরণ কারক:
ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়।
অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়।
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন- আধার (স্থান) : আমরা প্রতিদিন কলেজে যাই। কাল (সময়) সকালে সূর্য উঠবে।
 
• ’পাতায় পাতায় পড়ে নিশির শিশির - বাক্যে অধিকরণ কারকে ৭মী বিভক্তির প্রয়োগ ঘটেছে।
বাক্যটি ক্রিয়া নিষ্পন্ন হওয়ার কালকে বোঝাচ্ছে। 
এবং এতে এ বিভক্তি যুক্ত হয়েছে।
তাই বাক্যটি - অধিকরণে ৭মী প্রকাশ করেছে। 
 
উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
'যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়’- এক কথায়-
  1. ক) মাধুকর
  2. খ) মধুকর
  3. গ) অর্বাচীন
  4. ঘ) অবিমৃষ্যকারী
সঠিক উত্তর:
ক) মাধুকর
উত্তর
সঠিক উত্তর:
ক) মাধুকর
ব্যাখ্যা
সঠিক উত্তর: মাধুকরী।

নিকটতম অপশন হিসাবে মাধুকরকে সঠিক উত্তর হিসাবে ধরা হলো। 

মাধুকরী (বিশেষ্য) - নানা পুষ্প থেকে মধুকরের মধু আহরণের মতো বৃত্তি; যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়।

এছাড়া,
মধুকর - মৌমাছি
অর্বাচীন - হালের; নবীন; আধুনিক; অপ্রবীণ।
অবিমৃষ্যকারী - হঠকারী; গোঁয়ার; অবিবেচক; যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৯.
‘অকালে যাকে জাগরণ করা হয়'- এক কথায় -
  1. ক) অকুতোভয়
  2. খ) অনন্য সাধারণ
  3. গ) অঘটন ঘটন পটিয়সী
  4. ঘ) অকালবোধন
সঠিক উত্তর:
ঘ) অকালবোধন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অকালবোধন
ব্যাখ্যা
অকালবোধন (বিশেষ্য)
- অসময়ে আহবান।
অকালে যাকে জাগরণ করা হয় এক কথায় প্রকাশ - অকালবোধন।

অন্যদিকে,
- যার কোন কিছু থেকেই ভয় নেই এক কথায় প্রকাশ - অকুতোভয়৷
- যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন এক কথায় প্রকাশ - অনন্যসাধারণ।
- অগ্রসর হয়ে অভ্যর্থনা এক কথায় প্রকাশ - প্রত্যুদ্‌গমন
- কি করতে হবে যে স্থির করতে পারে না এক কথায় প্রকাশ - কিংকর্তব্যবিমূঢ়।
- দু’হাতে সমান কাজ করতে পারে যে/ দু হাত সমান চলে যার এক কথায় প্রকাশ - সব্যসাচী।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি অভিধান। 
২০.
‘গড্ডলিকা প্রবাহ' এর সঠিক অর্থ কোনটি?
  1. ক) লণ্ড-ভণ্ড হওয়া
  2. খ) স্বেচ্ছায় প্রবাহিত হওয়া
  3. গ) অন্ধ অনুকরণ
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) অন্ধ অনুকরণ
উত্তর
সঠিক উত্তর:
গ) অন্ধ অনুকরণ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

গড্ডল, গড্ডর (বিশেষ্য):
-  ভেড়া
- গাড়ল
- {গাড়ল > (তৎসম বা সংস্কৃত শব্দ) গড্ডল, গড্ডর (র = ল) (অর্বাচীন সংস্কৃত শব্দ)}

গড্ডলিকা প্রবাহ (বিশেষ্য):
ভেড়ার পালের মতো একের অন্যকে অনুসরণ;
ভালোমন্দ না বুঝে অন্ধের ন্যায় অনুসরণ।

সুতরাং, সঠিক উত্তর: অন্ধ অনুকরণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২১.
'আগুন' এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. ক) অনল
  2. খ) বহ্নি
  3. গ) পাবক
  4. ঘ) কর
সঠিক উত্তর:
ঘ) কর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কর
ব্যাখ্যা
'আগুন' এর প্রতিশব্দ =  অনল, বহ্নি, বৈশ্বানর, হুতাশন, পাবক, দহন, সর্বভুক, অগ্নি, পিঙ্গল, হিমারতি, বায়ুসখা, শুচি ইত্যাদি।

অন্যদিকে, 
'কর' (বিশেষ্য)
এর অর্থ:
- রাজস্ব, শুল্ক 
- হস্ত, হাত,
- শুঁড়,
- কিরণ,
- পদবিশেষ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২২.
'চপল' এর বিপরীতার্থক শব্দ-
  1. ক) স্তব্ধ
  2. খ) গম্ভীর
  3. গ) অলৌকিক
  4. ঘ) অবাস্তব
সঠিক উত্তর:
খ) গম্ভীর
উত্তর
সঠিক উত্তর:
খ) গম্ভীর
ব্যাখ্যা
• চপল শব্দের অর্থ চঞ্চল, অস্থির।
- 'চপল' এর বিপরীতার্থক শব্দ গম্ভীর।
রাশভারী (বিশেষণ) এর অর্থ - গম্ভীর প্রকৃতির।

• লৌকিক এর বিপরীত শব্দ - অলৌকিক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৩.
কোনো একটি বই ৪০ টাকায় বিক্রী করলে ২০% ক্ষতি হয়, কত টাকা বিক্রী করলে ৪০% লাভ হবে?
  1. ক) ৬৫ টাকা
  2. খ) ৭০ টাকা
  3. গ) ৪৪ টাকা
  4. ঘ) ৫০ টাকা
সঠিক উত্তর:
খ) ৭০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি বই ৪০ টাকায় বিক্রী করলে ২০% ক্ষতি হয়, কত টাকা বিক্রী করলে ৪০% লাভ হবে?

সমাধান: 
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২০) টাকা = ৮০ টাকা 
৪০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ৪০) টাকা = ১৪০ টাকা 

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে বিক্রয় করতে হবে = ১৪০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয় করতে হবে = ১৪০/৮০ টাকা
∴ বিক্রয়মূল্য ৪০ টাকা হলে বিক্রয় করতে হবে = (১৪০ × ৪০)/৮০ টাকা 
= ৭০ টাকা 

∴ ৭০ টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে।
২৪.
কোন একটি সামগ্রীর ক্রয়মূল্য বাজার দরের ৮০%। এতে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ৮% লাভ
  2. খ) ৮% ক্ষতি
  3. গ) ২৫% লাভ
  4. ঘ) ২৫% ক্ষতি
সঠিক উত্তর:
গ) ২৫% লাভ
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটি সামগ্রীর ক্রয়মূল্য বাজার দরের ৮০%। এতে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে?

সমাধান: 
ধরি,
বাজার দর = ১০০ টাকা
∴ ক্রয়মূল্য = ১০০ × ৮০%
= ৮০টাকা

∴ লাভ = (১০০ - ৮০) টাকা
= ২০ টাকা

∴ লাভের হার = (২০ × ১০০)/৮০
= ২৫ টাকা
২৫.
১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলির গড় কত?
  1. ক) ৫০
  2. খ) ৪৯.৫
  3. গ) ৩৩
  4. ঘ) ২৫
সঠিক উত্তর:
ঘ) ২৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলির গড় কত?

সমাধান:
১ থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + ১)/২
১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যার সমষ্টি = ৪৯(৪৯ + ১)/২
 = ৪৯ × ২৫ 

১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় = (৪৯ × ২৫)/৪৯
 = ২৫
২৬.
কোন শ্রেণীতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়ায় বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?
  1. ক) ৮ বছর
  2. খ) ৯ বছর
  3. গ) ১০ বছর
  4. ঘ) ১১ বছর
সঠিক উত্তর:
গ) ১০ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শ্রেণীতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়ায় বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?

সমাধান: 
২০ জন ছাত্রীর মোট বয়স = (২০ × ১২) বছর।
= ২৪০ বছর।

২৪ জন ছাত্রীর বয়সের গড় = ১২ - (৪/১২) বছর।
= ৩৫/৩ বছর।

২৪ জন ছাত্রীর মোট বয়স = (৩৫/৩) × ২৪) বছর।
= ২৮০ বছর।

৪ জন ছাত্রীর মোট বয়স = (২৮০ - ২৪০) বছর।
= ৪০ বছর।
৪ জন ছাত্রীর গড় বয়স = ৪০/৪ বছর।
= ১০ বছর।
২৭.
কোন ত্রিভুজের তিন কোণের দ্বি-খণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কী বলে?
  1. ক) বহিঃকেন্দ্র
  2. খ) ভরকেন্দ্র
  3. গ) পরিকেন্দ্র
  4. ঘ) অন্তঃকেন্দ্র
সঠিক উত্তর:
ঘ) অন্তঃকেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অন্তঃকেন্দ্র
ব্যাখ্যা
- ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
- ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে অন্তঃকেন্দ্র বলে।
- ত্রিভুজের তিন বাহুর লম্বদ্বিখণ্ডকগুলোর ছেদবিন্দুকে পরিকেন্দ্র বলে।
২৮.
কোন ক্ষেত্রটি সামন্তরিক নয়?
  1. ক) রম্বস
  2. খ) বর্গক্ষেত্র
  3. গ) আয়তক্ষেত্র
  4. ঘ) ট্রাপিজিয়াম
সঠিক উত্তর:
ঘ) ট্রাপিজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ট্রাপিজিয়াম
ব্যাখ্যা
- সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
- সামান্তরিকের কর্ণদ্বয় পরষ্পর অসমান।
- সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।

সামন্তরিকের সংজ্ঞা অনুসারে,
যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামন্তরিক বলে তাই ট্রাপিজিয়াম সামান্তরিক নয়।
২৯.
9a2 + 16b2 রাশিটির সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
  1. ক) 12ab
  2. খ) 24ab
  3. গ) 36ab
  4. ঘ) 144ab
সঠিক উত্তর:
খ) 24ab
উত্তর
সঠিক উত্তর:
খ) 24ab
ব্যাখ্যা
প্রশ্ন: 9a2 + 16b2 রাশিটির সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?

সমাধান: 
9a2 + 16b2
= (3a)2 + 2.3a.4b + (4b)2 - 24ab
= (3a + 4b)2 - 24ab

অতএব, 9a2 + 16b2 রাশিটির সাথে 24ab যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে।
৩০.
P এর মান কত হলে 4x2 - px + 9 একটি পূর্ণবর্গ হবে?
  1. ক) 12
  2. খ) 16
  3. গ) 10
  4. ঘ) 9
সঠিক উত্তর:
ক) 12
উত্তর
সঠিক উত্তর:
ক) 12
ব্যাখ্যা
প্রশ্ন: P এর মান কত হলে 4x2 - px + 9 একটি পূর্ণবর্গ হবে?

সমাধান: 
4x2 - px + 9
= (2x)2 - 2.2x.3 + 32 - px + 2.2x.3
= (2x - 3)2 + 12x - px

রাশিটি পূর্ণবর্গ হলে,
12x - px = 0
বা, px = 12x
∴ p = 12
৩১.
কোন পুস্তুকের ৯৬ পৃষ্ঠা পড়াবার পরেও তাঁর ৫/১৩ অংশ পড়তে বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত?
  1. ক) ১৮৫ পৃষ্ঠা
  2. খ) ১৫৬ পৃষ্ঠা
  3. গ) ২৫০ পৃষ্ঠা
  4. ঘ) ৩২০ পৃষ্ঠা
সঠিক উত্তর:
খ) ১৫৬ পৃষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫৬ পৃষ্ঠা
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পুস্তুকের ৯৬ পৃষ্ঠা পড়াবার পরেও তাঁর ৫/১৩ অংশ পড়তে বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত?

সমাধান: 
পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা = ১ অংশ 

অবশিষ্ট অংশ = ১ - (৫/১৩) অংশ 
= (১৩ - ৫)/১৩ অংশ 
= ৮/১৩ অংশ 

প্রশ্নমতে
 ৮/১৩ অংশ  = ৯৬ পৃষ্ঠা 
১ অংশ  =(৯৬ × ১৩)/৮
= ১৫৬ পৃষ্ঠা 
৩২.
এক খণ্ড জমির ৩/৮ অংশের মূল্য ৩৭৫ টাকা হলে ঐ জমির ১/৫ অংশের দাম কত?
  1. ক) ৩২৫ টাকা
  2. খ) ২৫০ টাকা
  3. গ) ২০০ টাকা
  4. ঘ) ৪০০ টাকা
সঠিক উত্তর:
গ) ২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন : এক খণ্ড জমির ৩/৮ অংশের মূল্য ৩৭৫ টাকা হলে ঐ জমির ১/৫ অংশের দাম কত?

সমাধান: 
৩/৮ অংশ জমির মূল্য ৩৭৫ টাকা
১ অংশ জমির মূল্য (৩৭৫ × ৮)/৩ টাকা
১/৫ অংশ জমির মূল্য (৩৭৫ × ৮)/(৩ × ৫) টাকা
= ২০০ টাকা 
৩৩.
কয়লার দাম ২৫% বৃদ্ধি পেয়েছে। কোন পরিবার যদি কয়লার জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, তবে কয়লার ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে?
  1. ক) ২২%
  2. খ) ১৯%
  3. গ) ১০%
  4. ঘ) ২০%
সঠিক উত্তর:
ঘ) ২০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: কয়লার দাম ২৫% বৃদ্ধি পেয়েছে। কোন পরিবার যদি কয়লার জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, তবে কয়লার ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে?

সমাধান: 
২৫% বৃদ্ধিতে 
বর্তমান মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা 

১২৫ টাকায় ব্যবহার কমাতে হবে ২৫ টাকা 
১ টাকায় ব্যবহার কমাতে হবে ২৫/১২৫ টাকা 
১০০ টাকায় ব্যবহার কমাতে হবে ২৫ × ১০০/১২৫ টাকা 
= ২০টাকা 
৩৪.
১৬ : ২৫ অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতের মান ১/২ হবে?
  1. ক) ১৩
  2. খ) ১১
  3. গ) ৭
  4. ঘ) ২
সঠিক উত্তর:
গ) ৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ : ২৫ অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতের মান ১/২ হবে?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে 
(১৬ - ক) : (২৫ - ক) = ১ : ২
বা, (১৬ - ক)/(২৫ - ক) = ১/২
বা,২৫ - ক = ৩২ - ২ক 
বা, ২ক - ক = ৩২ -২৫
ক = ৭
৩৫.
২ বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের ১৪ গুণ। দুই বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৬ বছর বেশি হয়, তবে বাবা ও পুত্রের বয়সের অনুপাত কত হবে?
  1. ক) ১৫ : ২
  2. খ) ৩ : ৬
  3. গ) ১ : ৪
  4. ঘ) এর কোনটি নয়
সঠিক উত্তর:
ক) ১৫ : ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫ : ২
ব্যাখ্যা
প্রশ্ন: ২ বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের ১৪ গুণ। দুই বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৬ বছর বেশি হয়, তবে বাবা ও পুত্রের বয়সের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি
পুত্রের বয়স = ক বছর
পিতার বয়স (ক + ২৬) বছর

দুই বছর আগে পুত্রের বয়স= (ক - ২) বছর
দুই বছর আগে পুত্রের বয়স =ক + ২৬ - ২ = ক + ২৪ বছর

শর্তমতে,
১৪(ক - ২) = ক + ২৪
বা, ১৪ক - ২৮ = ক + ২৪
বা ১৪ক - ক = ২৪ + ২৮
বা, ১৩ক  = ৫২
ক = ৪

পিতার বয়স ক + ২৬ = ৪ + ২৬ = ৩০ বছর
পুত্রের বয়স = ক বছর = ৪ বছর

পিতা ও পুত্রের বয়সের অনুপাত = ৩০ : ৪
= ১৫ : ২
৩৬.
৩, ৬, ১১, ১৮, ২৭ এর পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ৩৫
  2. খ) ৩৮
  3. গ) ৪২
  4. ঘ) ৪৮
সঠিক উত্তর:
খ) ৩৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৬, ১১, ১৮, ২৭ এর পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান: 
১ম পদ = ৩
২য় পদ = ৩ + ৩ = ৬
৩য় পদ = ৬ + ৫ = ১১
৪র্থ পদ = ১১ + ৭ = ১৮
৫ম পদ =১৮ + ৯ = ২৭
৬ষ্ঠ পদ = ২৭ + ১১ = ৩৮
৩৭.
নিম্নের ক্রমটির পরবর্তী সংখ্যা কত? ৫, ১৪, ৪০, ১১৭,.........
  1. ক) ২৮০
  2. খ) ৩০০
  3. গ) ৩৪৭
  4. ঘ) ৩৫১
সঠিক উত্তর:
গ) ৩৪৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৪৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের ক্রমটির পরবর্তী সংখ্যা কত?
৫, ১৪, ৪০, ১১৭,.........

সমাধান: 
১ম পদ = ৫
২য় পদ = ৫ × ৩ - ১ = ১৪
৩য় পদ = ১৪ × ৩ - ২ = ৪০
৪র্থ পদ = ৪০ × ৩ - ৩ = ১১৭
৫ম পদ = ১১৭ × ৩ - ৪ = ৩৪৭
৩৮.
পৃথিবীর সবচাইতে বড় মহাসাগর-
  1. ক) অ্যান্টার্কটিক
  2. খ) আটলান্টিক
  3. গ) প্ৰশান্ত
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) প্ৰশান্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) প্ৰশান্ত
ব্যাখ্যা
প্রশান্ত মহাসাগর:

- পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর
- প্রশান্ত মহাসাগর দক্ষিণে অ্যান্টার্কটিক অঞ্চল থেকে উত্তরে আর্কটিক বৃত্ত পর্যন্ত বিস্তৃত।
- পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ এবং পূর্বে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে অবস্থিত।
- প্রশান্ত মহাসাগর পৃথিবীর পৃষ্ঠের প্রায় এক - তৃতীয়াংশ জুড়ে রয়েছে।
- প্রশান্ত মহাসাগরের আয়তন ৬৩৮০০০০০ বর্গ মাইল
- প্রশান্ত মহাসাগর গড় গভীরতা ১৪,০৪০ ফুট

তথ্যসূত্র - Britannica.com
৩৯.
কোনটি 'পিংক সিটি' নামে পরিচিত?
  1. ক) টোকিও
  2. খ) দিল্লি
  3. গ) বেইজিং
  4. ঘ) জয়পুর
সঠিক উত্তর:
ঘ) জয়পুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জয়পুর
ব্যাখ্যা
জয়পুর:

- জয়পুর 'পিংক সিটি' নামে পরিচিত
- জয়পুর শহর রাজস্থান রাজ্যের রাজধানী
- এটি রাজস্থানের সবচেয়ে জনবহুল শহর
- শহরটি ১৭২৭ সালে মহারাজা সওয়াই জয় সিং দ্বারা জয়পুর রাজ্যের রাজধানী হিসাবে প্রতিস্থাপনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- জয়পুরে মিশ্র হিন্দু-মুসলিম জনসংখ্যা রয়েছে।
- জয়পুর একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র
- জয়পুরের বিখ্যাত শিল্প ও কারুশিল্পের মধ্যে রয়েছে গয়না, এনামেল, ধাতুর কাজ, এবং মুদ্রিত কাপড়, সেইসাথে পাথর, মার্বেল এবং হাতির দাঁত খোদাই করা

তথ্যসূত্র - Britannica.com
৪০.
সৌরজগতের বৃহত্তম গ্রহ-
  1. ক) বৃহস্পতি
  2. খ) বুধ
  3. গ) শনি
  4. ঘ) পৃথিবী
সঠিক উত্তর:
ক) বৃহস্পতি
উত্তর
সঠিক উত্তর:
ক) বৃহস্পতি
ব্যাখ্যা
সৌরজগৎ:

- সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি
- সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধ
- সূর্যের নিকটতম গ্রহ বুধ
- সৌরজগতের দ্রুততম গ্রহ বুধ
- পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র
- সৌরজগতের বুধ ও শুক্র গ্রহের উপগ্রহ নেই।
- সৌরজগতের শনি গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি।
- বুধ ৮৮ দিনে সূর্যকে প্রদক্ষিণ করে।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর,১৩ ডিসেম্বর ২০১৮।
৪১.
পৃথিবী থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল—
  1. ক) অপরিবর্তিত থাকে
  2. খ) কমে যায়
  3. গ) বেশি হয়
  4. ঘ) প্রথমে কমে, পরে বাড়ে
সঠিক উত্তর:
খ) কমে যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) কমে যায়
ব্যাখ্যা
মাধ্যাকর্ষণ বল:

- পৃথিবী থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল কমে যায়
- পৃথিবী ও যেকোন বস্তুর মধ্যে যে আকর্ষন তা অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বল
- পৃথিবীর কেন্দ্রে মাধ্যাকর্ষণ শক্তি শূন্য মানের হয়
- মাধ্যাকর্ষণ শক্তির কারনে পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না।
- মাধ্যাকর্ষণ শক্তির সূত্র আবিষ্কার করেন নিউটন

তথ্যসূত্র - Britannica.com এবং নাসা অফিসিয়াল ওয়েবসাইট।
৪২.
ধ্রুবতারা দেখা যায়-
  1. ক) পূর্ব গোলার্ধে
  2. খ) পশ্চিম গোলার্ধে
  3. গ) উত্তর গোলার্ধে
  4. ঘ) সব গোলার্ধে
সঠিক উত্তর:
গ) উত্তর গোলার্ধে
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তর গোলার্ধে
ব্যাখ্যা
• ধ্রুব তারা দেখা যায় উত্তর গোলার্ধে। 
- প্রাচীনকালে মানুষ নৌকায় সমুদ্রযাত্রা করার সময় রাতের বেলা আকাশের তারা দেখেই দিক চিহ্নিত করত।
- কিন্তু পৃথিবী নিজ অক্ষরেখার চারপাশে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম ঘুরছে, তাই আকাশে তারার অবস্থান স্থির থাকে না।
- বিজ্ঞানীরা আকাশ পর্যবেক্ষণ করে আবিষ্কার করেন, অন্য সব তারা আকাশে অবস্থান বদলালেও উত্তর আকাশে একটি উজ্জ্বল তারা প্রতি রাতে একই অবস্থানে থাকে। এ তারাই হলো ধ্রুবতারা। 
- ইংরেজিতে পোলারিস, পোলস্টার বা নর্থপোল স্টার নামে পরিচিত।
- এই তারা খুব উজ্জ্বল এবং মেঘমুক্ত আকাশে খালি চোখে স্পষ্ট দেখা যায়।

উৎস: প্রথম আলো।
৪৩.
হ্যালির ধূমকেতু আবির্ভূত হয়-
  1. ক) প্রতি একশত বছর পর পর
  2. খ) আশি বছর পর পর
  3. গ) দুইশত বছর পর পর
  4. ঘ) ছিয়াত্তর বছর পর পর
সঠিক উত্তর:
ঘ) ছিয়াত্তর বছর পর পর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ছিয়াত্তর বছর পর পর
ব্যাখ্যা
ধূমকেতু:

- হ্যালির ধূমকেতু আবির্ভূত হয় ছিয়াত্তর বছর পর পর
- ধূমকেতু হলো ধুলো, বরফ ও গ্যাসের তৈরি এক ধরনের মহাজাগতিক বস্তু।
- এই বস্তু মূলত সৌরজগতের একটি ছোট্ট অংশ, যেটি সূর্যকে কেন্দ্র করেই ঘোরে।
- মহাকাশে ধূমকেতুর সংখ্যা ৩ হাজার ৭৪৩টি
- ক্ষণস্থায়ী ধূমকেতুর প্রতি ঘূর্ণনকাল ২০০ বছরের নিচে হয়, আর দীর্ঘস্থায়ী ধূমকেতুর ক্ষেত্রে সেটা ২০০ বছরেরও অধিক।
- হ্যালির ধূমকেতু হলো বিশ্বের সবচেয়ে আলোচিত ধূমকেতু
- ২০৬১ সালের ২৮  জুলাই আবার হ্যালির ধূমকেতুটি দেখা যাবে।

তথ্যসূত্র - সময় নিউজ,১৫ জানুয়ারী ২০২২।
৪৪.
চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে-
  1. ক) মৌসুমী বায়ুর প্রভাবে
  2. খ) সামুদ্রিক বায়ুর প্রভাবে
  3. গ) স্থল বায়ুর প্রভাবে
  4. ঘ) আয়ন বায়ুর প্রভাবে
সঠিক উত্তর:
খ) সামুদ্রিক বায়ুর প্রভাবে
উত্তর
সঠিক উত্তর:
খ) সামুদ্রিক বায়ুর প্রভাবে
ব্যাখ্যা
সামুদ্রিক বায়ু:

- চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে সামুদ্রিক বায়ুর প্রভাবে
- সামুদ্রিক বায়ু একটি স্থানীয় বায়ু ব্যবস্থা যা দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগে প্রবাহ দ্বারা চিহ্নিত করা হয়।
- সাধারণত বিকেল ও সন্ধ্যায় সমুদ্রবায়ুর প্রবাহ বেশি দেখা যায়। 
- সমুদ্রবায়ু জলভাগ থেকে আসে বলে আর্দ্র প্রকৃতির হয়
- সমুদ্র বায়ু প্রবাহিত হওয়ার সময় সমুদ্রের ওপর উচ্চ চাপ ও স্থলভাগের ওপর নিম্ন চাপ অবস্থান করে।

তথ্যসূত্র - Britannica.com
৪৫.
উপকূলে কোনো একটি স্থানে পর পর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো-
  1. ক) প্রায় ১২ ঘণ্টা
  2. খ) প্রায় ২৪ ঘণ্টা
  3. গ) প্রায় ৬ ঘণ্টা
  4. ঘ) চাঁদের তিথি অনুসারে ভিন্ন
সঠিক উত্তর:
ক) প্রায় ১২ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রায় ১২ ঘণ্টা
ব্যাখ্যা
জোয়ার - ভাটা:

- উপকূলে কোনো একটি স্থানে পর পর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো প্রায় ১২ ঘণ্টা
- চন্দ্র ও সূর্যের আকর্ষন শক্তি এবং পৃথিবীর কেন্দের শক্তি প্রভৃতি কারনে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় পরপর এক জায়গায় ফুলে উঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে।
- সমুদ্রের একই জায়গায় প্রতিদিন দুইবার জোয়ার এবং দুইবার ভাটা হয়
- জোয়ারের ৬ ঘন্টা পরে ভাটা হয়

তথ্যসূত্র - মাধ্যমিক ভূগোল বোর্ড বই,নবম - দশম শ্রেণি।
৪৬.
কোনটিকে বলা হয় 'নিশীথ সূর্যের দেশ'?
  1. ক) সুইডেন
  2. খ) ফ্রান্স
  3. গ) নরওয়ে
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
গ) নরওয়ে
ব্যাখ্যা
নিশীথ সূর্যের দেশ:

- নরওয়েকে বলা হয় 'নিশীথ সূর্যের দেশ'।
- নরওয়ে একটি উত্তর ইউরোপীয় দেশ
- এর আয়তন .৩৮৫,২০৭ বর্গ কিলোমিটার
- নরওয়ে হল উঁচু মালভূমি, গভীর অরণ্যের উপত্যকা।
- এর রাজধানী অসলো
- আধুনিক নরওয়ে ১৯০৫ সালে স্বাধীনতা লাভ করে।

তথ্যসূত্র - Britannica.com
৪৭.
কোন ভিটামিনের অভাবে রাতকানা' রোগ হয়?
  1. ক) ভিটামিন “ই”
  2. খ) ভিটামিন 'এ'
  3. গ) ভিটামিন 'বি'
  4. ঘ) ভিটামিন 'সি'
সঠিক উত্তর:
খ) ভিটামিন 'এ'
উত্তর
সঠিক উত্তর:
খ) ভিটামিন 'এ'
ব্যাখ্যা
ভিটামিনের অভাবজনিত রোগ:

- ভিটামিন 'এ' এর অভাবে রাতকানা রোগ হয়
- ভিটামিন 'সি' এর অভাবে স্কার্ভি রোগ হয়
- ভিটামিন 'ডি' এর অভাবে রিকেটস রোগ হয়
- ভিটামিন 'কে' এর অভাবে অতিরিক্ত রক্তক্ষরণ হয়

তথ্যসূত্র - বিজ্ঞান,নবম - দশম শ্রেণি।
৪৮.
বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন-
  1. ক) ২২ জুলাই
  2. খ) ২০ জুন
  3. গ) ২২ জুন
  4. ঘ) ২১ জুন
সঠিক উত্তর:
ঘ) ২১ জুন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২১ জুন
ব্যাখ্যা
দীর্ঘতম দিন:

- পৃথিবীর দীর্ঘতম দিন ২১ জুন
- পৃথিবীর ক্ষুদ্রতন দিন ২৩ ডিসেম্বর
- ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান।

তথ্যসূত্র - ভূগোল ও পরিবেশ,নবম - দশম শ্রেণি।
৪৯.
কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?
  1. ক) যশোর
  2. খ) রংপুর
  3. গ) রাজশাহী
  4. ঘ) ফরিদপুর
সঠিক উত্তর:
ক) যশোর
উত্তর
সঠিক উত্তর:
ক) যশোর
ব্যাখ্যা
তুলা চাষ:

- তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী যশোর
- যশোর,রংপুর,ঢাকা ও চট্টগ্রাম এই ৪টি অঞ্চলে বর্তমানে তুলা চাষ হচ্ছে।
- যশোর ও রংপুর অঞ্চলের অধীনস্থ যশোর,ঝিনাইদহ,কুষ্টিয়া,চুয়াডাঙ্গা,রংপুর ও রাজশাহী এলাকায় সবচেয়ে বেশি তুলা চাষ হয়।

তথ্যসূত্র - তুলা উন্নয়ন বোর্ড অফিসিয়াল ওয়েবসাইট।
৫০.
মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
  1. ক) মহানন্দা
  2. খ) করতোয়া
  3. গ) ব্রহ্মপুত্র
  4. ঘ) যমুনা
সঠিক উত্তর:
খ) করতোয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) করতোয়া
ব্যাখ্যা
মহাস্থানগড়: 

- মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত
- পূর্বে মহাস্থানগড়ের নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর
- বগুড়া শহর হতে ১৫ কিঃমিঃ দূরে পুন্ড্রবর্ধনের প্রশাসনিক কেন্দ্রবিন্দু ছিল এই মহাস্থানগড়।
- মহাস্থানগড় সমগ্র বাংলার সর্বপ্রধান ও সর্বপ্রাচীন এ দূর্গনগরী ।
- সমগ্র বাংলার সর্বপ্রধান ও সর্বপ্রাচীন এ দূর্গ নগরী ইটের বেষ্টনী প্রাচীর দ্বারা সুরক্ষিত যা উত্তর দক্ষিনে ১৫২৫ মিঃদীর্ঘ এবং পূর্ব পশ্চিমে ১৩৭০মিঃ প্রশস্থ ও চতুপার্শ্বস্থ সমতল ভূমি হতে ৫মিঃ উচু।
- কয়েক শতাব্দী পর্যন্ত এ স্থান পরাক্রমশালী মৌর্য , গুপ্ত এবং পাল শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সমান্ত রাজাগণের রাজধানী ছিল।
- বিখ্যাত চীনা পরিব্রাজক হুয়েন সাঙ ভারতবর্ষ ভ্রমণকালে (৬৩৯-৬৪৫) পুন্ড্রনগর পরিদর্শন করেন।

তথ্যসূত্র - বগুড়া জেলা অফিসিয়াল ওয়েবসাইট।
৫১.
'Remove' শব্দটির Noun --
  1. ক) Removing
  2. খ) Remove
  3. গ) Removal
  4. ঘ) Re-movement
সঠিক উত্তর:
গ) Removal
উত্তর
সঠিক উত্তর:
গ) Removal
ব্যাখ্যা
♦ Remove: [verb]
English meaning: to take something or someone away from somewhere, or off something.
Bangla meaning: সরানো, সরিয়ে নেওয়া।

এর noun form হবে - Removal.

সাধারণত শব্দের শেষে al থাকলে adjective হলেও,
- remove verb এর noun form হচ্ছে removal.

এরকম আরও শব্দ হচ্ছে Trial, Disposal ইত্যাদি।  
৫২.
Full শব্দটির verb-
  1. ক) Filled
  2. খ) Fulfilment
  3. গ) Full
  4. ঘ) Fill
সঠিক উত্তর:
ঘ) Fill
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Fill
ব্যাখ্যা
♦ Full (adjective) - ভরতি; ভরা; পূর্ণ; পরিপূর্ণ; ভরপুর; সংকুল; আকীর্ণ; সমাকীর্ণ; টইটম্বুর।
Filled (adjective) - ভরা।
Fulfilment (noun) - সিদ্ধি; সংসিদ্ধি; পূরণ; পরিতৃপ্তি।
Fill (noun, verb) - পরিপূর্ণ সরবরাহ; পূর্ণ পরিমাণ। পূরণ করা; পূর্ণ হওয়া।

সুতরাং, 'Full' শব্দটির verb - Fill.

Source: Accessible Dictionary by Bangla Academy
৫৩.
Let me do the sum বাক্যের Passive voice-
  1. ক) Let the sum done by me.
  2. খ) Let the sum being done by me.
  3. গ) Let the sum be done by me.
  4. ঘ) Let the sum is to be done by me
সঠিক উত্তর:
গ) Let the sum be done by me.
উত্তর
সঠিক উত্তর:
গ) Let the sum be done by me.
ব্যাখ্যা
♦ এই ধরনের Active voice কে passive voice এ পরিণত করার সময়,
- প্রথমে Let বসে।
- Object টির subject রূপে বসে।
- be বসে।
- মূল verb এর past participle form বসে।
- by বসে। 
- Active voice এর subject টির Object রূপে বসে। 

Structure: Let + Object টির subject বসে + be বসে + মূল verb এর past participle form বসে + by + subject টির Object রূপে বসে।

Source: Advance Learner's by Chowdhury & Hussain.
৫৪.
Who gave you this pen? বাক্যের Passive form-
  1. ক) By whom were you got this pen?
  2. খ) By whom were you given this pen?
  3. গ) By whom was you given this pen?
  4. ঘ) By whom have you given this pen?
সঠিক উত্তর:
খ) By whom were you given this pen?
উত্তর
সঠিক উত্তর:
খ) By whom were you given this pen?
ব্যাখ্যা
♦ এই ধরনের Active voice কে passive voice এ পরিণত করার সময়,
- Who এর পরিবর্তে প্রথমে By whom বসে।
- Tense ও person অনুযায়ী Auxiliary বসে।
- Object টির Subject রূপ বসে।
- মূল verb এর past participle বসে।
- প্রশ্নবোধক চিহ্ন বসে।

Source: Advance Learner's by Chowdhury & Hussain.
৫৫.
You said to me, "Would you help me, please?" বাক্যের Indirect speech-
  1. ক) You politely asked me if I would help you.
  2. খ) You politely asked to me if I would help you.
  3. গ) You politely asked me that whether I would help you.
  4. ঘ) You politely asked me that if I should help you.
সঠিক উত্তর:
ক) You politely asked me if I would help you.
উত্তর
সঠিক উত্তর:
ক) You politely asked me if I would help you.
ব্যাখ্যা
♦ যদি Direct speech Interrogative sentence হয়, তাহলে indirect speech এ if/whether বসে এবং Reported speech কে Indirect করার সময় sentence কে assertive করে নিতে হয়।
- Reporting verb টি past tense এ হওয়ায়, Reported speech - ও past tense এ হবে।
- reported speech এর will এর পরিবর্তিত হয়ে would হবে।
 
সে অনুসারে সঠিক উত্তর ক) You politely asked me if I would help you.

অন্যান্য অপশনগুলো -
খ) asked to me থাকায় বাক্যটি ভুল। asked এর পর সরাসরি object বসে।
গ) whether - conjunction এর পূর্বে that ব্যবহৃত হয়েছে যার কারণে এ দুটি ভুল।
ঘ) অর্থ সঙ্গতি ঠিক নেই।
৫৬.
He said to his friends, "Let us play now."
  1. ক) He requested to his friends that they should play then.
  2. খ) He proposed to his friends that they should play then.
  3. গ) He proposed to his friends that they would play then.
  4. ঘ) He proposed to his friends that we should play then,
সঠিক উত্তর:
খ) He proposed to his friends that they should play then.
উত্তর
সঠিক উত্তর:
খ) He proposed to his friends that they should play then.
ব্যাখ্যা
♦ Narration এ,
Direct speech এ Let এর পর us থাকলে Indirect করার সময়,
- Reporting verb টি পরিবর্তিত হয়ে propose/suggest বসে।
-Inverted comma উঠে গিয়ে that বসে।
- they/we
- should বসে।
- reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।
৫৭.
He is ____ European বাক্যের শূণ্যস্থানে সঠিক শব্দ-
  1. ক) an
  2. খ) the
  3. গ) a
  4. ঘ) of
সঠিক উত্তর:
গ) a
উত্তর
সঠিক উত্তর:
গ) a
ব্যাখ্যা
Article: 
♦ Article: 
- A, An & The কে article বলে।
- এরা noun কে qualify করে।
-  Article দুই প্রকার।
- যেমন:
1. Indefinite: A, An
2. Definite: The

• Article এর নিয়মানুযায়ী 
- Article এর নিয়মানুযায়ী a,e,i,o,u এই পাঁচটি vowel দিয়ে গঠিত শব্দের পূর্বে an বসে। 
- কিন্তু vowel দিয়ে গঠিত শব্দের উচ্চারণ vowel  এর মত না হলে এদের পূর্বে  a বসে।
- কোনো word এর শুরুতে যদি  vowel letter E থাকে কিন্তু  এর উচ্চারন ইউ বা ওয়া এর মত হয় তবে তার পূর্বে article হিসেবে a বসে।

• প্রশ্নে উল্লেখিত European এর উচ্চারন ইউ এর মত হওয়ায় a বসবে।
৫৮.
_____ English speak English. বাক্যের শূণ্যস্থানে সঠিক শব্দ-
  1. ক) Only
  2. খ) A
  3. গ) An
  4. ঘ) The
সঠিক উত্তর:
ঘ) The
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The
ব্যাখ্যা
Article: 
♦ Article: 
- A, An & The কে article বলে।
- এরা noun কে qualify করে।
-  Article দুই প্রকার।
- যেমন: 1. Indefinite: A, An 2. Definite: The

- সাধারণত জাতির পূর্বে the বসে।
- এখানে The English দ্বারা মূলত ইংরেজী জাতিকে বুঝানো হয়েছে।
- তাই এর আগে The বসবে।

• অপরদিকে ভাষার নামের পূর্বে The বসবে না। 
- তাই দ্বিতীয় English এর আগে The বসে না।
৫৯.
'Out and out' phrase টির অর্থ-
  1. ক) Costly
  2. খ) Briefly
  3. গ) Thoroughly
  4. ঘ) Partially
সঠিক উত্তর:
গ) Thoroughly
উত্তর
সঠিক উত্তর:
গ) Thoroughly
ব্যাখ্যা
Out and out:
Meaning: complete or in every way.

উল্লেখিত প্রশ্নের অপশন গুলোর অর্থ:
- Costly: মূল্যবান
- Briefly: সংক্ষেপে
- Thoroughly: সমগ্রভাবে।
- Partially: কিছু অংশ। 

• উল্লেখিত অপশন গুলো বিবেচনা করে দেখা যায় 'Out and out' phrase টির অর্থ- Thoroughly.
- তাই সঠিক উত্তর হবে Thoroughly.
৬০.
'Black sheep' phraseটির অর্থ-
  1. ক) Wicked man
  2. খ) Costly sheep
  3. গ) A sheep of black colour
  4. ঘ) Big sheep
সঠিক উত্তর:
ক) Wicked man
উত্তর
সঠিক উত্তর:
ক) Wicked man
ব্যাখ্যা
Black sheep:
English meaning: a person who has done something bad that brings embarrassment or shame to his or her family, a disfavored or disreputable member of a group.
Bangla meaning: দুশ্চরিত্র, কুলাঙ্গার।

উপরের অপশন গুলো বিবেচনা করলে দেখা যায় Black sheep, phrase এর সাথে মিল পাওয়া যায় Wicked man শব্দটির।
- তাই 'Black sheep' phrase টির অর্থ- Wicked man.
৬১.
'Latent' শব্দটির Synonym হচ্ছে—
  1. ক) Conspicious
  2. খ) Concealed
  3. গ) Evident
  4. ঘ) Visible
সঠিক উত্তর:
খ) Concealed
উত্তর
সঠিক উত্তর:
খ) Concealed
ব্যাখ্যা
♦ Latent: 
English meaning: present but needing particular conditions to become active, obvious, or completely developed.
Bangla meaning: লুক্কায়িত, গুপ্ত, সুপ্ত, অদৃশ্য, নিহিত।

• উল্লেখিত প্রশ্নের অপশন গুলোর অর্থ:
ক)  Conspicious: শব্দটির বানান ভুল
- এর সঠিক শব্দটি হবে Conspicuous.
- Meaning: দৃষ্টি-আকর্ষক; সহজে দেখা যায় এমন; দর্শনীয়।

খ) Concealed:
Meaning: গোপন।

গ) Evident:
Meaning: সহজবোধ্য।

ঘ) Visible:
Meaning: দৃশ্যমান।

• উপরের অপশনের অর্থ বিবেচনা করলে দেখা যায় Latent এর সাথে Concealed এর অর্থের মিল রয়েছে।
- তাই Latent এর Synonym হলো Concealed.

Source: Bangla Academy Dictionary.
৬২.
'Sacred' শব্দটির Synonym হচ্ছে-
  1. ক) Evil
  2. খ) Secular
  3. গ) Profane
  4. ঘ) Divine
সঠিক উত্তর:
ঘ) Divine
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Divine
ব্যাখ্যা
Sacred: 
English meaning: considered to be holy and deserving respect, especially because of a connection with a god.
Bangla meaning: ঐশ্বর, ঐশ্বরিক, ধর্মীয়।

উল্লেখিত প্রশ্নের অপশন গুলোর অর্থ:
Evil: দুষ্ট, পাপী, মন্দ, বদমাশ।
Secular: পার্থিব, ইহজাগতিক, জড়-জাগতিক, লোকায়ত। 
Profane: লৌকিক; ইহজাগতিক।
Divine: ঐশ্বরিক, দেবসুলভ।

উল্লেখিত প্রশ্নের অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায় Divine শব্দটির অর্থ Sacred শব্দটির সাথে মিলে যায়।
- তাই Sacred এর Synonym হবে Divine.
৬৩.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Comentry
  2. খ) Commentry
  3. গ) Commentary
  4. ঘ) Commentery
সঠিক উত্তর:
গ) Commentary
উত্তর
সঠিক উত্তর:
গ) Commentary
ব্যাখ্যা
♦ Commentary: 
English meaning: a spoken description of an event on the radio or television that is broadcast as the event happens.
Bangla meaning: ভাষ্য; বিবরণী।

Source: Bangla Academy Dictionary.
৬৪.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Grammatic
  2. খ) Grammetic
  3. গ) Gramatic
  4. ঘ) Grametic
সঠিক উত্তর:
ক) Grammatic
উত্তর
সঠিক উত্তর:
ক) Grammatic
ব্যাখ্যা
♦ Grammatic: [ADJECTIVE]
English meaning: of or relating to grammar. 

উল্লেখিত প্রশ্নের বাকি অপশন গুলোর বানান ভুল। 

Source: Collins Dictionary.
৬৫.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) I saw his pulse.
  2. খ) I felt his pulse.
  3. গ) I found his pulse.
  4. ঘ) I examined his pulse.
সঠিক উত্তর:
খ) I felt his pulse.
উত্তর
সঠিক উত্তর:
খ) I felt his pulse.
ব্যাখ্যা
♦ Feel someone's pulse:
Meaning: to measure how fast someone's heart is beating.
- Pulse: (নাড়ি/স্পন্দন) দেখা বা স্পর্শ করা যায় না, অনুভব করা যায়। 
- তাই, I felt his pulse হবে।
- সুতরাং pulse এর সাথে feel ব্যতিত অন্য কোন verb সামঞ্জস্যপূর্ণ নয়। 
- তাই সঠিক বাক্য হবে I felt his pulse.
৬৬.
একজন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
  1. ক) ৫০৬
  2. খ) ৪০৬
  3. গ) ৩০৯
  4. ঘ) ২০৬
সঠিক উত্তর:
ঘ) ২০৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০৬
ব্যাখ্যা
মানুষের কঙ্কালতন্ত্র:

- একজন মানুষের দেহে ২০৬ টুকরা হাড় থাকে
- মানুষের কঙ্কালতন্ত্রকে প্রধান দুটি অংশে ভাগ করা হয়।যথা — (১) অক্ষীয় কঙ্কাল (২) উপাঙ্গীয় কঙ্কাল
- মুখমণ্ডলীয় ও করোটিকার অস্থি সমন্বয়ে গঠিত মাথার কঙ্কালিক গঠনকে করোটি বলে। করোটিতে মোট ২৯টি অস্থি থাকে
- করোটির যে অংশ মস্তিষ্ক আবৃত করে রাখে তাকে করোটিকা বলে
- সর্বমোট ১৪টি অস্থি নিয়ে মুখমণ্ডল গঠিত।
- ৩৩টি অসম আকৃতির সীমিত সঞ্চালনক্ষম অস্থিখণ্ডক সমন্বয়ে মেরুদণ্ড গঠিত।

তথ্যসূত্র - প্রাণীবিজ্ঞান,এইচএসসি প্রোগ্রাম,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৭.
ফরায়েজী আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন?
  1. ক) হাজী শরীয়তউল্লাহ
  2. খ) তিতুমীর
  3. গ) দুদু মিয়া
  4. ঘ) নবাব সলিমুল্লাহ
সঠিক উত্তর:
গ) দুদু মিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) দুদু মিয়া
ব্যাখ্যা
ফরায়েজী আন্দোলন:

- ফরায়েজী আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন দুদু মিয়া
- ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরিয়াত উল্লাহ বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর জেলায় ১৭৮২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
- হাজী শরিয়ত উল্লাহর এই সংস্কার আন্দোলনের নামই ফরায়েজি আন্দোলন।
- ফরায়েজি শব্দটি আরবি ‘ফরজ’ (অবশ্য কর্তব্য) শব্দ থেকে এসেছে। যাঁরা ফরজ পালন করে তারাই ফরায়েজি।
-  শরিয়ত উল্লাহ যে ফরজের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, তা ছিল পবিত্র কুরআনে বর্ণিত পাঁচটি অবশ্যপালনীয় (ফরজ) মৌলনীতি।
- তিনি ভারতবর্ষকে ‘দারুল হারব' অর্থাৎ বিধর্মীর রাজ্য বলে ঘোষণা করেন।
- জমিদার শ্রেণি নানা অজুহাতে ফরায়েজি প্রজাদের উপর অত্যাচার শুরু করলে শরিয়ত উল্লাহ প্রজাদের রক্ষার জন্য লাঠিয়াল বাহিনী গঠনের সিদ্ধান্ত নেন। 
- ১৮৩৯ খ্রিস্টাব্দে তার উপর পুলিশি নিষেধাজ্ঞা জারি করা হয়।
- ১৮৪০ খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন
- হাজী শরিয়ত উল্লাহর মৃত্যুর পরে ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন তাঁর যোগ্যপুত্র মুহম্মদ মুহসিন উদ্দীন আহমদ ওরফে দুদু মিয়া।
- তিনি ১৮১৯ খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন।
- ১৮৬২ খ্রিস্টাব্দে দুদু মিয়া মৃত্যুবরণ করেন।
- তাঁর মৃত্যুর পর যোগ্য নেতৃত্বের অভাবে ফরায়েজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা,এসএসসি প্রোগ্রাম,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৮.
আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়-
  1. ক) ৭ জুলাই
  2. খ) ৯ মার্চ
  3. গ) ৫ জুন
  4. ঘ) ২১ মে
সঠিক উত্তর:
গ) ৫ জুন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ জুন
ব্যাখ্যা
পরিবেশ দিবস:

- আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় ৫ জুন
- জাতিসংঘ ৫ জুনকে পরিবেশ দিবস হিসেবে ঘোষনা করে।

অন্যদিকে,
- বিশ্ব নারী দিবস ৮ মার্চ
- বিশ্ব স্বাস্থ্য দিবস ৭ এপ্রিল
- বিশ্ব প্রাণী দিবস ৪ অক্টোবর

তথ্যসূত্র - UNEP ওয়েবসাইট এবং জাতিসংঘ ওয়েবসাইট।
৬৯.
পূর্ব ইউরোপের দেশ নয়-
  1. ক) রুমানিয়া
  2. খ) পর্তুগাল
  3. গ) হাঙ্গেরী
  4. ঘ) আলবেনিয়া
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ ও ঘ

পূর্ব ইউরোপের দেশসমূহ:

- বুলগেরিয়া,চেচনিয়া,হাঙ্গেরি,পোল্যান্ড,মালদোভা,রোমানিয়া,রাশিয়া,স্লোভাকিয়া,ইউক্রেন

তথ্যসূত্র - Worldatlas.com
৭০.
মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল?
  1. ক) ১১টি
  2. খ) ১২টি
  3. গ) ১৩টি
  4. ঘ) ৯টি
সঠিক উত্তর:
ক) ১১টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১টি
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সেক্টর ও সাব-সেক্টর সমূহ:

- যুদ্ধ পরিচালনার সুবিধার্থে মুজিবনগর সরকার ১৯৭১ সালে ১১ এপ্রিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে এবং ১১টি সেক্টরের অধীনে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়
- ঢাকা ও কুমিল্লা অঞ্চল নিয়ে ২নং সেক্টর গঠন করা হয়।
- চট্টগ্রাম অঞ্চল নিয়ে ১নং সেক্টর গঠন করা হয়।
- নৌ সেক্টর ছিলো ১০ নং  সেক্টরের অধিনে ।
- ১০ নং সেক্টরের নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলো না
- ২ নং সেক্টর প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দারের অধিনে ছিল।
- ১ নং সেক্টরে সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৭১.
কমনওয়েলথ গেমস শুরু হয় কত বছর পর পর?
  1. ক) দুই বছর
  2. খ) তিন বছর
  3. গ) চার বছর
  4. ঘ) পাঁচ বছর
সঠিক উত্তর:
গ) চার বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) চার বছর
ব্যাখ্যা
কমনওয়েলথ গেমস:

- কমনওয়েলথ গেমস শুরু হয় চার বছর পর পর
- কমনওয়েলথ গেমস একটি আন্তর্জাতিক এবং বহু ক্রীড়া বিষয়ে কমনওয়েলথভূক্ত দেশসমূহের অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের প্রতিযোগিতা বিশেষ।
- প্রতিযোগিতাটি সর্বপ্রথম ১৯৩০ সালে প্রবর্তিত হয়।
- ৫৪ সদস্যবিশিষ্ট কমনওয়েলথভূক্ত দেশসহ ৭১টি দল কমনওয়েলথ গেমসে অংশ নেয়।
- কমনওয়েলথ গেমসের নীতিবাক্য মানবতা – সমতা – লক্ষ্য

তথ্যসূত্র - জাতীয় শিক্ষক বাতায়ন ওয়েবসাইট।
৭২.
বাংলাদেশের কোন নেতা কলকাতা করপোরেশনের মেয়র ছিলেন?
  1. ক) মাওলানা আব্দুল হামিন খান ভাসানী
  2. খ) শেরে-এ-বাংলা এ.কে ফজলুল হক
  3. গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  4. ঘ) উনাদের কেউ না
সঠিক উত্তর:
খ) শেরে-এ-বাংলা এ.কে ফজলুল হক
উত্তর
সঠিক উত্তর:
খ) শেরে-এ-বাংলা এ.কে ফজলুল হক
ব্যাখ্যা
শেরে এ-বাংলা এ.কে ফজলুল হক:

- শেরে এ-বাংলা এ.কে ফজলুল হক কলকাতা করপোরেশনের মেয়র ছিলেন
- ফজলুল হক বাকেরগঞ্জ জেলার দক্ষিণাঞ্চলের বর্ধিষ্ণু গ্রাম সাটুরিয়ায় ১৮৭৩ সালের ২৬ অক্টোবর জন্মগ্রহণ করেন।
- ইসলামি শিক্ষা গ্রহণ শেষে ১৮৯০ সালে ফজলুল হক বরিশাল জিলা স্কুল থেকে এন্ট্রান্স, ১৮৯২ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে এফ.এ এবং ১৮৯৪ সালে বি.এ পরীক্ষায় (রসায়ন, গণিত ও পদার্থবিদ্যা তিনটি বিষয়ে অনার্সসহ) উত্তীর্ণ হন। 
- ১৮৯৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি গণিত শাস্ত্রে এম.এ ডিগ্রি লাভ করেন
- ১৯১৩ সালে তিনি তাঁর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রায়বাহাদুর কুমার মহেন্দ্রনাথ মিত্রকে পরাজিত করে ঢাকা বিভাগ থেকে বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন
- ১৯১৬ থেকে ১৯২১ সাল পর্যন্ত হক ছিলেন সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি। 
- ১৯১৯ সালে হক খিলাফত আন্দোলনে যোগদান করেন।
- বাংলায় দ্বৈতশাসনামলে ১৯২৪ সালে প্রায় ছয়মাসের জন্য হক শিক্ষামন্ত্রী হয়েছিলেন।
- ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় তাঁর মৃত্যু হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৭৩.
কতজন নারী বীর প্রতীক খেতাবে ভূষিত হন?
  1. ক) ৫ জন
  2. খ) ৪ জন
  3. গ) ৩ জন
  4. ঘ) ২ জন
সঠিক উত্তর:
ঘ) ২ জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২ জন
ব্যাখ্যা
খেতাবে প্রাপ্ত মুক্তিযোদ্ধা:

- ২ জন নারী বীর প্রতীক খেতাবে ভূষিত হন
- সর্বোমোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে খেতাব দেয়া হয়।
- বিদেশী মুক্তিযোদ্ধা  কীডব্লিও এ এস ওয়াডারল্যান্ডকে বীর প্রতীক উপাধি দেয়া হয়।
- ৭ জন মুক্তিযোদ্ধাকে বীরশ্রেষ্ঠ খেতাব দেয়া হয়।
- ৬৭ জন মুক্তিযোদ্ধাকে বীরউত্তম খেতাব দেয়া হয়।
- ১৭৪ জন মুক্তিযোদ্ধাকে বীরবিক্রম খেতাব দেয়া হয়।
- ৪২৪ জন মুক্তিযোদ্ধাকে বীরপ্রতীক খেতাব দেয়া হয়।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
৭৪.
‘আইএমএফ’- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ওয়াশিংটন ডিসি
  2. খ) নিউইর্য়ক
  3. গ) জেনেভা
  4. ঘ) লণ্ডন
সঠিক উত্তর:
ক) ওয়াশিংটন ডিসি
উত্তর
সঠিক উত্তর:
ক) ওয়াশিংটন ডিসি
ব্যাখ্যা
IMF:

- ‘আইএমএফ’ - এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত
- IMF-এর পূর্ণরূপ International Monetary Fund.
- IMF কাজ শুরু করে ১৯৪৭ সালে
- IMF এর মূল দায়িত্ব হল আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল নিশ্চিত করা।
- IMF-এর অন্যান্য দায়িত্বের মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা এবং সংস্থার নাগরিকদের তাদের পছন্দের বিভিন্ন দেশে কাজ করার অনুমতি দিয়ে উচ্চ কর্মসংস্থানের প্রচার করা।
- সংস্থাটি বিশ্বব্যাপী আর্থিক সহযোগিতা বৃদ্ধি এবং এর সদস্য দেশগুলির জন্য আর্থিক স্থিতিশীলতা সুরক্ষিত করার জন্যও কাজ করে
- IMF দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের পর থেকে বিশ্বের অর্থনীতি গঠনে সাহায্য করেছে

তথ্যসূত্র - Worldatlas.com
৭৫.
নিচের কোনটি গ্রীণ হাউজ গ্যাস?
  1. ক) অক্সিজেন
  2. খ) নাইট্রোজেন
  3. গ) কার্বন ডাই-অক্সাইড
  4. ঘ) হিলিয়াম
সঠিক উত্তর:
গ) কার্বন ডাই-অক্সাইড
উত্তর
সঠিক উত্তর:
গ) কার্বন ডাই-অক্সাইড
ব্যাখ্যা
গ্রিন হাউস:
- শীতপ্রধান দেশে গ্রিন হাউসের (কাঁচ নির্মিত একটি ঘর) মাধ্যমে কৃত্রিমভাবে সবুজ উদ্ভিদ জন্মানো হয়।
- গ্রিন হাউস গ্যাসসমূহ শীতপ্রধান দেশের গ্রিন হাউস ঘরের ন্যায় সূর্য থেকে আগত রশ্মি তাপ বিকিরণে বাধা সৃষ্টি করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে।
- গ্রিন হাউস গ্যাস কর্তৃক বায়ুমণ্ডলের এইরূপ তাপ বৃদ্ধির প্রক্রিয়াকে গ্রিন হাউস অ্যাফেক্ট বলে।
- গ্রিন হাউস গ্যাসসমূহ হলো: কার্বন ডাই অক্সাইড (CO2), মিথেন (CH4), নাইট্রাস অক্সাইড (N2O),  ক্লোরোফ্লোরোকার্বন (CFC)। 

উৎস: পরিবেশ বিজ্ঞান, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়৷
৭৬.
ইতিহাসে বিখ্যাত ‘ট্রয়’ নগরী কোথায় অবস্থিত?
  1. ক) ইটালীতে
  2. খ) গ্রীসে
  3. গ) তুরস্কে
  4. ঘ) স্পেনে
সঠিক উত্তর:
গ) তুরস্কে
উত্তর
সঠিক উত্তর:
গ) তুরস্কে
ব্যাখ্যা
তুরষ্ক:

- বিখ্যাত ট্রয় নগরী তুরষ্কে অবস্থিত
- তুরষ্ক একটি ইউরোশিয়ান রাষ্ট্র
- তুরষ্কের রাজধানী আঙ্কারা
- ইস্তাম্বুল তুরষ্কের বৃহত্তম শহর।শহরটি দুইটি মহাদেশে পড়েছে
- আধুনিক তুরষ্কের জনক মোস্তফা কামাল পাশা
- তুরষ্কের বিখ্যাত বন্দর ইসকানদারুন

তথ্যসূত্র - Worldatlas.com
৭৭.
চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯১১ সালে
  2. খ) ১৯১৫ সালে
  3. গ) ১৯২১ সালে
  4. ঘ) ১৯৩০ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৩০ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৩০ সালে
ব্যাখ্যা
মাস্টারদা সূর্যসেন:

- চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় ১৯৩০ সালে
- ১৯৩০ সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান সংগঠক মাস্টারদা সূর্যসেন
- মাস্টারদা সূর্যসেনের জন্ম ১৮৯৪ সালে চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া গ্রামে।
- পুরো নাম সূর্যকুমার সেন। ডাক নাম কালু। 
- শিক্ষকতা করার কারণে তিনি পরিচিত মহলে ‘মাস্টারদা’ আখ্যা পান।
- ১৯৩০ সালের ১৮ এপ্রিলের সশস্ত্র বিদ্রোহ ছিল সূর্যসেনের নেতৃত্বে বিপ্লবীদের দীর্ঘ সময়ের প্রস্ত্ততি ও সুষ্ঠু পরিকল্পনার ফসল।
- ১৯৩৪ সালের ১২ জানুয়ারি চট্টগ্রাম কারাগারে তাঁর ফাঁসি কার্যকর হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৭৮.
যখন কোন বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নেওয়া হয় তখন তার ওজন-
  1. ক) বাড়ে
  2. খ) কমে
  3. গ) অর্ধেক হয়
  4. ঘ) সমান থাকে
সঠিক উত্তর:
ক) বাড়ে
উত্তর
সঠিক উত্তর:
ক) বাড়ে
ব্যাখ্যা
• যখন কোন বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নেয়া হয় তখন তার ওজন বাড়তে থাকে
- বস্তুর ভর একটি ধ্রুব রাশি।
- কোনো বস্তুর ওজন অভিকর্ষীয় ত্বরণের উপর নির্ভরশীল। 
- যে স্থানে অভিকর্ষীয় ত্বরণ বেশি, সে স্থানে বস্তুর ওজনও বেশি।
- অভিকর্ষীয় ত্বরণ যে স্থানে কম বস্তুর ওজন সে স্থানে কম।
- যেহেতু মেরু অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণ বেশি, তাই মেরু অঞ্চলে বস্তুর ওজন বেশি।
- বিষুব অঞ্চলে অভিকর্ষীয় ত্বরণ কম তাই বিষুব অঞ্চলে বস্তুর ওজনও কম।
- পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষীয় ত্বরণ শূন্য, এজন্য পৃথিবীর কেন্দ্রে বস্তুর কোনো ওজন নাই। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭৯.
কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়?
  1. ক) এনোফিলিস
  2. খ) এডিস
  3. গ) কিউলেক্স
  4. ঘ) স্ত্রী এনোফিলিস
সঠিক উত্তর:
খ) এডিস
উত্তর
সঠিক উত্তর:
খ) এডিস
ব্যাখ্যা
• ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা
- Aedes Aegypti (এডিস এজিপটাই) প্রজাতির মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়।
- এছাড়াও এডিস এলবোপিকটাস মশার কামড়েও ডেঙ্গু রোগ ছড়াতে পারে।
- এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়। 

• ডেঙ্গু জ্বরের উপসর্গ:
- জ্বর, মাথাব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যাথা এবং চর্মে ফুসকুড়ি। 
- দুই থেকে সাত দিনের মাঝে সাধারণত ডেঙ্গু রোগী আরোগ্য লাভ করে।
- কিছু কিছু ক্ষেত্রে রোগটি মারাত্মক রক্তক্ষরী রূপ নিতে পারে যাকে ডেঙ্গু রক্তক্ষরী জ্বর বলা হয়। 
- এর ফলে রক্তপাত হয়, রক্ত অনুচক্রিকার মাত্রা কমে যায় এবং রক্ত প্লাজমার নিঃসরণ ঘটে। 
- কিছু কিছু ক্ষেত্রে ডেঙ্গু শক সিনড্রোম দেখা দেয়। ডেঙ্গু শক সিনড্রোমে রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যায়।

উৎস: জীববিজ্ঞান- ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি এবং WHO ওয়েবসাইট।
৮০.
সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ-
  1. ক) ৭৭ সে.মি.
  2. খ) ৭.৬ সে.মি.
  3. গ) ৭২ সে.মি.
  4. ঘ) ৭৬ সে.মি.
সঠিক উত্তর:
ঘ) ৭৬ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭৬ সে.মি.
ব্যাখ্যা
• বায়ুর চাপ হচ্ছে ভূপৃষ্ঠের প্রতি একক জায়গায় বায়ুর অণুগুলোর সংঘর্ষের ফলে প্রদত্ত বল। 
- সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ ৭৬ সে.মি. বা ৭৬০ মিলিলিটার বা ২৯.৯২ ইঞ্চি পারদ স্তম্ভের সমান। 

উৎস: ভূগোল, একাদশ-দ্বাদশ শ্রেণি এবং ন্যাশনাল জিওগ্রাফিক।