পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়28 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
সাধারণ গণিত - (৩০ নম্বর): শতকরা, লাভ ও ক্ষতি, সুদকষা, ধারা, সময়-দূরত্ব-গতিবেগ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
৪০ এর কত শতাংশ ১৫ হবে?
  1. ক) ২৭.৫
  2. খ) ২৫.৫
  3. গ) ৩৭.৫
  4. ঘ) ৪৭.৫
সঠিক উত্তর:
গ) ৩৭.৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৭.৫
ব্যাখ্যা
৪০ এর x/১০০ = ১৫
বা ২x /৫ = ১৫
বা x  = (১৫ ×৫)/২
     x  =  ৩৭.৫
.
একটি ঘড়ি ৫৬০ টাকায় বিক্রয় করায় ৩০% ক্ষতি হলো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৬০০ টাকা
  2. খ) ৭০০ টাকা
  3. গ) ৮০০ টাকা
  4. ঘ) ৯০০ টাকা
সঠিক উত্তর:
গ) ৮০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮০০ টাকা
ব্যাখ্যা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে ৩০% ক্ষতিতে ঘড়ির বিক্রয়মূল্য = ১০০ - ৩০ = ৭০ টাকা।

বিক্রয়মূল্য ৭০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৭০ টাকা
বিক্রয়মূল্য ৫৬০ টাকা হলে ক্রয়মূল্য (১০০×৫৬০)/৭০ টাকা
                                                    = ৮০০ টাকা।
.
শতকরা বলতে বুঝায়?
  1. ক) একটি সম্পূর্ণ সংখ্যা
  2. খ) একটি ভগ্নাংশ যার হর ১০০
  3. গ) একটি ভগ্নাংশ যার হর ১ এবং লব ১০০
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) একটি ভগ্নাংশ যার হর ১০০
উত্তর
সঠিক উত্তর:
খ) একটি ভগ্নাংশ যার হর ১০০
ব্যাখ্যা
শতকরা বলতে বুঝায় এমন একটি ভগ্নাংশ যার হর ১০০
যেমন - ৫ শতাংশ = ৫/১০০
.
টাকায় ৩টি লেবু কিনে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 
  1. ক) ৩০%
  2. খ) ৩২%
  3. গ) ৩৩%
  4. ঘ) ৫০%
সঠিক উত্তর:
ঘ) ৫০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০%
ব্যাখ্যা
১টি লেবুর ক্রয়মূল্য ১/৩ টাকা
এবং বিক্রয়মূল্য ১/২ টাকা

∴ ১টি লেবু বিক্রয়ে লাভ = (১/২) - (১/৩) = ১/৬ টাকা

∴ লাভের হার = {(১/৬) × ১০০} / (১/৩) = ৫০ টাকা।
.
কোন আসল টাকার ৪ বছরের সুদ, আসলের ১/৬ অংশ।  সুদের হার কত? 
  1. ক) ২৫/৩%
  2. খ) ২৫/৬%
  3. গ) ২৫/২%
  4. ঘ) ২৫/৪%
সঠিক উত্তর:
খ) ২৫/৬%
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫/৬%
ব্যাখ্যা
মনেকরি,
আসল ৬ টাকা 
সুদ = ৬ এর ১/৬ = ১ টাকা 

৬ টাকার ৪ বছরের সুদ ১ টাকা 
১ টাকার ১ বছরের সুদ  ১/ (৬×৪) টাকা
১০০ টাকার ১ বছরের সুদ  (১×১০০)/ (৬×৪) টাকা 
                                        = ২৫/৬ 
.
1 + 3 + 5 + …….. ধারাটির কোন পদ 383 হবে?
  1. ক) 192
  2. খ) 182
  3. গ) 194
  4. ঘ) 196
সঠিক উত্তর:
ক) 192
উত্তর
সঠিক উত্তর:
ক) 192
ব্যাখ্যা
ধারাটির প্রথম পদ, a = 1
সাধারণ অন্তর, d = 3-1 = 2
মনে করি,n তম পদ = 383

∴ a + (n-1)d = 383
⇒ 1 + (n-1)2 = 383
⇒ 1 + 2n - 2 = 383
⇒ 2n - 1 = 383
⇒ 2n = 384
∴ n = 192
.
বার্ষিক ৭% সরল সুদে ১২০০ টাকার কত বছরের সুদ ২৫২ টাকা? 
  1. ক) ৫ বছর 
  2. খ) ২ বছর 
  3. গ) ৩ বছর 
  4. ঘ) ৪ বছর 
সঠিক উত্তর:
গ) ৩ বছর 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩ বছর 
ব্যাখ্যা
এখানে, 
আসল P =১২০০ টাকা 
সুদ I = ২৫২ টাকা 
সুদের হার r =৭ % = ৭/১০০ 
সময়(বছর ) n = ? 

আমরা জানি,
I = Pnr 
n = I/Pr
   =  ২৫২/ {১২০০ × (৭/১০০)}
= ২৫২/৮৪ 
= ৩ বছর 
.
7 + 12 + 17 + …………. ধারাটির 20 টি পদের সমষ্টি কত?
  1. ক) 1290
  2. খ) 1190
  3. গ) 1090
  4. ঘ) 1390
সঠিক উত্তর:
গ) 1090
উত্তর
সঠিক উত্তর:
গ) 1090
ব্যাখ্যা
ধারাটির ১ম পদ a = 7,
সাধারণ অন্তর d = 12 - 7 = 5
ধারাটি একটি সমান্তর ধারা। এখানে পদ সংখ্যা n = 20
আমরা জানি,
সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = n/2 × {2a + (n - 1)d}
তাহলে, 20 টি পদের সমষ্টি S20 = (20/2) × {2 × 7 + (20 - 1)5}
= 10 × (14 + 19 × 5)
= 10 × 109 = 1090
.
একটি স্কুলে ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে ২০% ছাত্রী। কোন এক শনিবারে ৪০ জন ছাত্র অনুপস্থিত ছিলো। ঐদিন শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিলো?
  1. ক) ৯৫%
  2. খ) ৮৫%
  3. গ) ৮০%
  4. ঘ) ৯০%
সঠিক উত্তর:
ঘ) ৯০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯০%
ব্যাখ্যা
মোট ছাত্রী সংখ্যা = ৫০০ এর ২০%
                          = (৫০০ ×২০) / ১০০ = ১০০ জন।
    
মোট ছাত্র সংখ্যা = ৫০০ - ১০০ = ৪০০ জন।
শনিবারে  ছাত্র উপস্থিত ছিল = ৪০০ - ৪০ = ৩৬০ জন।

∴ শতকরা উপস্থিতি = (৩৬০ X ১০০)/৪০০ = ৯০ %
১০.
বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ২০,০০০ টাকার ২ বছরের সুদ -
  1. ক) ৫,২০০ টাকা
  2. খ) ৪,২০০ টাকা
  3. গ) ৪,৪০০ টাকা
  4. ঘ) ৫,৪০০ টাকা
সঠিক উত্তর:
খ) ৪,২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪,২০০ টাকা
ব্যাখ্যা
p = ২০,০০০/=, r = ১০%, n = ২
∴ চক্রবৃদ্ধি সুদাসল = p(১ + (r/১০০))n
= ২০০০০{১ + (১০/১০০)}
= ২৪,২০০ টাকা 
∴ সুদ = (২৪,২০০ - ২০,০০০) টাকা  = ৪,২০০  টাকা 
১১.
একজন চাকরিজীবীর বেতনের ১/২০ অংশ কাপড় ক্রয়ে, ১/২ অংশ খাদ্য ক্রয়ে এবং ১/৫ অংশ বাসা ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?
  1. ক) ১৮%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
সঠিক উত্তর:
গ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫%
ব্যাখ্যা
মোট ব্যায় = (১/২০) + (১/২) + (১/৫) = ১৫/২০ অংশ = ৩/৪অংশ 

বাকি থাকে = [১ - (৩/৪)]  = ১/৪ অংশ

শতকরা বাকী থাকে = [(১/৪) × ১০০]℅ = ২৫%
১২.
নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে 10 ও 5 কি.মি.। নদী পথে 60 কি.মি. দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?
  1. ক) 9 ঘণ্টা
  2. খ) 12 ঘণ্টা
  3. গ) 16 ঘণ্টা
  4. ঘ) 15 ঘণ্টা
সঠিক উত্তর:
গ) 16 ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) 16 ঘণ্টা
ব্যাখ্যা
স্রোতের অনুকূলে ঘণ্টায় নৌকার গতিবেগ = 10 + 5 = 15 কি.মি.।
স্রোতের প্রতিকূলে ঘন্টায় নৌকার গতিবেগ = 10 - 5 = 5 কি.মি.।
সুতরাং স্রোতের অনুকূলে সময় = 60 ÷15 = 4 ঘণ্টা
এবং স্রোতের প্রতিকূলে সময় = 60 ÷ 5 = 12 ঘণ্টা।
মোট সময় = 12+4 = 16 ঘণ্টা।
১৩.
কমিশনের হার ৩.৫ টাকা হলে, ৩০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করলে কত কমিশন পাওয়া যাবে? 
  1. ক) ১০৫.৫০ টাকা 
  2. খ) ১১৫ টাকা
  3. গ) ১০৫ টাকা 
  4. ঘ) ১২৫ টাকা 
সঠিক উত্তর:
গ) ১০৫ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০৫ টাকা 
ব্যাখ্যা
১০০ টাকায় কমিশন ৩.৫ টাকা 
১ টাকায় কমিশন ৩.৫/১০০
৩০০০ টাকায় কমিশন (৩.৫ × ৩০০০)/১০০ টাকা  
                                           = ১০৫ টাকা 
১৪.
একটি ট্রেন ঘণ্টায় 60 কি.মি. বেগে চলে। 300 কি.মি. যেতে কত সময় লাগবে?
  1. ক) 4 ঘণ্টা
  2. খ) 5 ঘণ্টা
  3. গ) 6 ঘণ্টা
  4. ঘ) 3 ঘণ্টা
সঠিক উত্তর:
খ) 5 ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
খ) 5 ঘণ্টা
ব্যাখ্যা
একটি ট্রেন ঘণ্টায় 60 কি.মি. বেগে চলে।
অর্থাৎ,
60 কি.মি. যেতে লাগে 1 ঘণ্টা 
1 কি.মি. যেতে লাগে 1/60 ঘণ্টা 
∴ 300 কি.মি. যেতে লাগবে 300/60 = 5 ঘণ্টা
১৫.
আহসানের বেতন ৫% বৃদ্ধি পাওয়ায় তার বেতন ৬০০০ টাকা বৃদ্ধি পেল। আহসানের বেতন আগে কত ছিল?
  1. ক) ১,২২,০০০ টাকা
  2. খ) ১,২৫,০০০ টাকা
  3. গ) ১,২০,০০০ টাকা
  4. ঘ) ১,২৮,০০০ টাকা
সঠিক উত্তর:
গ) ১,২০,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১,২০,০০০ টাকা
ব্যাখ্যা
৫ টাকা বৃদ্ধি পায় ১০০ টাকায়
১ টাকা বৃদ্ধি পায় (১০০/৫) = ২০ টাকায়
৬০০০ টাকা বৃদ্ধি পায় = (২০ × ৬০০০) = ১,২০,০০০ টাকায়।
১৬.
128 + 64 + 32 + .….......... গুণোত্তর ধারাটির অষ্টম পদ কত?
  1. ক) 1
  2. খ) 1/2
  3. গ) 1/4
  4. ঘ) 2
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
এখানে,
প্রথম পদ a = 128
সাধারণ অনুপাত r = 1/2
পদসংখ্যা = 8
নবম পদ= ar8 - 1
              = 128 (1/2)7
              = 128 (1/128)
              = 1
১৭.
কোন জিনিসের ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ ভাগ হলে শতকরা লাভের হার কত? 
  1. ক) ২০%
  2. খ) ৩০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৪০%
সঠিক উত্তর:
গ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫%
ব্যাখ্যা
বিক্রয়মূল্য ৫ টাকা হলে ক্রয়মূল্য  (৫ × ৪)/৫= ৪ টাকা
লাভ =(৫ -৪) টাকা 
৪ টাকায় লাভ হয় ১ টাকা
১ টাকায় লাভ হয়  ১/৪  টাকা
∴ ১০০ টাকায় লাভ ১০০/৪ = ২৫ টাকা
১৮.
বার্ষিক শতকরা ৫.৫০ টাকা হার সুদে ৮০০ টাকার ৩ বছরের সুদ-আসল কত হবে?
  1. ক) ১৩২ টাকা
  2. খ) ৭৩২ টাকা
  3. গ) ৯৩২ টাকা
  4. ঘ) ৮৩২ টাকা
সঠিক উত্তর:
গ) ৯৩২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৩২ টাকা
ব্যাখ্যা
১০০ টাকার ১ বছরের সুদ ৫.৫০ টাকা 
১ টাকার ১ বছরের সুদ ৫.৫০/১০০ টাকা 
৮০০ টাকার  ৩ বছরের সুদ (৮০০ ×৩ ×৫.৫০)/১০০ 
                                     = ১৩২ টাকা 

সুদ-আসল = (৮০০+ ১৩২) টাকা = ৯৩২ টাকা 
১৯.
একব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত?
  1. ক) ১৫,০০০ টাকা 
  2. খ) ১২,০০০ টাকা 
  3. গ) ১৮,০০০ টাকা 
  4. ঘ) ২০,০০০ টাকা 
সঠিক উত্তর:
খ) ১২,০০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২,০০০ টাকা 
ব্যাখ্যা
৫ টাকা আয়কর দেন ১০০ টাকায় 
১   ''       ''           ''   ১০০/৫ 
৬০০ ''     ''         ''     (১০০ × ৬০০)/৫
                               = ১২,০০০ টাকা
২০.
৫% হার মুনাফায় ৫০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? 
  1. ক) ৫৪.২৫ টাকা
  2. খ) ৫৩.২৫ টাকা
  3. গ) ৫২.২৫ টাকা
  4. ঘ) ৫১.২৫ টাকা
সঠিক উত্তর:
ঘ) ৫১.২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫১.২৫ টাকা
ব্যাখ্যা
দেওয়া আছে,
মূলধন,P = ৫০০ টাকা
সময়, n = ২ বছর
সুদের হার, r = ৫/১০০

আমরা জানি
চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধিমূল,
C = P(1+r)n
= ৫০০(১+৫/১০০)২
= ৫০০ × (১০৫/১০০) × (১০৫/১০০)
= ৫৫১.২৫ এখন,
চক্রবৃদ্ধি মুনাফা =(৫৫১.২৫ - ৫০০) টাকা 
= ৫১.২৫ টাকা।
২১.
12 +22+ 32+ ......... + 312 =  কত ? 
  1. ক) 11416
  2. খ) 10416
  3. গ) 10426
  4. ঘ) 10516
সঠিক উত্তর:
খ) 10416
উত্তর
সঠিক উত্তর:
খ) 10416
ব্যাখ্যা
 আমরা জানি,
12 +22+ 32+ ......... + n2={n(n +1)(2n + 1)}/6

12 +22+ 32+ ......... + 312 = {31(31 +1)(2×31 + 1)}/6
                                        = (31 ×32× 63)/6
                                           = 10416
২২.
এক ব্যক্তি ২০% সরল সুদে ৭০০ টাকা এবং ১০ % সরল সুদে ৫০০ টাকা বিনিয়োগ করলে ২ বছর পর তার কত টাকা সুদ হবে?
  1. ক) ৩২০ টাকা
  2. খ) ৩৫০ টাকা
  3. গ) ৩৬০ টাকা
  4. ঘ) ৩৮০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ৩৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৮০ টাকা
ব্যাখ্যা
২০% সুদে
৭০০ টাকায় ২ বছরের সুদ = (২০×২×৭০০)/১০০ = ২৮০ টাকা

আবার,
১০% সুদে
৫০০ টাকায় ২ বছরের সুদ = (১০×২×৫০০)/১০০ = ১০০ টাকা

তাহলে মোট সুদ = ২৮০ + ১০০ = ৩৮০ টাকা
২৩.
কোনো সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল হবে ঐ সংখ্যাটি। সংখ্যাটি কত? 
  1. ক) ৫০
  2. খ) ৪০
  3. গ) ৭০
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
গ) ৭০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭০
ব্যাখ্যা
ধরি,
সংখ্যাটি ক 
প্রশ্নমতে,
ক  এর ৪০% + ৪২ = ক 
=>ক  × ৪০/১০০ + ৪২ = ক 
=>২ক /৫ + ৪২ = ক 
=>ক - ২ক /৫ = ৪২
=>(৫ক - ২ক) / ৫ = ৪২ 
=>৩ক/ ৫ = ৪২ 
=>ক = (৪২ × ৫)/ ৩ 
   ⸫ ক = ৭০