পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

পরীক্ষাNTRCAতারিখ৯ মার্চ, ২০২৪সময়55 minutes৯৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
১১তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - ২০১৪ (স্কুল পর্যায়)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

NTRCA · ৯ মার্চ, ২০২৪ · ১০০ প্রশ্ন

.
শিরোনামের প্রধান অংশ কোনটি ?
  1. ক) ডাকটিকিট
  2. খ) পোস্টাল কোড
  3. গ) প্রেরকের ঠিকানা
  4. ঘ) প্রাপকের ঠিকানা
ব্যাখ্যা
• শিরোনামের প্রধান অংশ হচ্ছে প্রাপকের নাম ঠিকানা।

সাধারণত একটি ব্যক্তিগত চিঠিতে ছয়টি অংশ বিদ্যমান থাকে।
যথা:
১. মঙ্গল সূচক শব্দ।
২. স্থান ও তারিখ।
৩. সম্বোধন ও সম্ভাষণ।
৪. চিঠির বক্তব্য।
৫. লেখকের স্বাক্ষর, বিদায় সম্ভাষণ।
৬. শিরোনাম- প্রেরক ও প্রাপকের নাম ঠিকানা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ ?
  1. ক) গিন্নী
  2. খ) হস্ত
  3. গ) গঞ্জ
  4. ঘ) তসবি
ব্যাখ্যা
গিন্নি-অর্ধ-তৎসম শব্দ
• তৎসম মানে সংস্কৃত। আর অর্ধ-তৎসম মানে আধাসংস্কৃত। তৎসম শব্দ থেকে বিকৃত উচ্চারণের ফলে অর্ধ-তৎসম শব্দ উৎপন্ন হয়ে থাকে।
- আরো কিছু অর্ধ-তৎসম শব্দ দেওয়া হলো: জোছনা, ছেরাদ্দ, কেষ্ট।

অন্যদিকে,
সংস্কৃত শব্দ: জ্যোৎস্না, শ্রাদ্ধ, কৃষ্ণ, গৃহিণী, চন্দ্র, সূর্য, আকাশ, হস্ত, মস্তক, চক্ষু, নর, নারী, বৃক্ষ, লতা ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
.
সমাসের রীতি কোন ভাষা থেকে আগত ?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) সংস্কৃত
  4. ঘ) ইংরেজি
ব্যাখ্যা
• সমাসের রীতি সংস্কৃত ভাষা হতে আগত।
- পরস্পর অর্থ সঙ্গতিবিশিষ্ট দুই বা বহুপদের একপদে পরিণত হওয়াকে বলা হয় সমাস।

সমাসের প্রকারভেদ: বাংলা ব্যাকরণে সমাস ছয় প্রকার; যথা:
- দ্বন্দ্ব সমাস,
- কর্মধারয় সমাস,
- তৎপুরুষ সমাস,
- দ্বিগু সমাস,
- অব্যয়ীভাব সমাস এবং
- বহুব্রীহি সমাস।

উৎস: ভাষা শিক্ষা,ড. হায়াত মাহমুদ
.
’মনস্তাপ’- এর সন্ধিবিচ্ছেদ -
  1. ক) মন + তাপ
  2. খ) মনস + তাপ
  3. গ) মনো + তাপ
  4. ঘ) মনঃ + তাপ
ব্যাখ্যা
মনস্তাপ = মনঃ+তাপ

বিসর্গ সন্ধি: পূর্বপদের শেষ ধ্বনি বিসর্গ হলে এবং পরপদের প্রথম ধ্বনি ব্যঞ্জন কিংবা স্বর হলে এ দুয়ের মধ্যে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে।
• সংস্কৃত ভাষার নিয়মে সংস্কৃত শব্দের  শেষে ‘স্’ বা ‘র্’ থাকলে ‘স’ বা ‘র’ লোপ পেয়ে বিসর্গ হয়।
যেমন:
র্-জাত বিসর্গ: নির্ >নিঃ; দুর্ >দুঃ; অন্তর্ >অন্তঃ ইত্যাদি।
স্-জাত বিসর্গ: সরস্ >সরঃ; মনস্ >মনঃ; পুরস্>পুরঃ ইত্যাদি।

কয়েক টি র্-জাত বিসর্গ সন্ধির উদাহরণ হলো:
[ইঃ+আ = ই+রা] - নিঃ+আকার = নিরাকার
[অঃ+অ = র্+অ] - অন্তঃ+অঙ্গ = অন্তরঙ্গ
[উঃ+অ = উ+র] - দুঃ+অবস্থা = দুরবস্থা

কয়েকটি স্-জাত বিসর্গ সন্ধির উদাহরণ হলো:
[ঃ+চ = শ্চ্] নিঃ+চয় = নিশ্চয়
[উঃ+ক = উষ্ক] দুঃ+কৃতি = দুষ্কৃতি

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
শুদ্ধ বানান কোনটি ?
  1. ক) শিরোচ্ছেদ
  2. খ) শিরচ্ছেদ
  3. গ) শিরশ্ছেদ
  4. ঘ) শিরোঃচ্ছেদ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - শিরশ্ছেদ (বিশেষ্য):
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = শিরস্‌+ছেদ 
অর্থ: মাথা কেটে ছিন্নকরণ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
’শ্রবণ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
  1. ক) শ্রবণ + অ
  2. খ) √শ্রী + অন
  3. গ) √শ্রু + অন
  4. ঘ) √শ্রব + অন
ব্যাখ্যা
শ্রবণ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- সঠিক প্রকৃতি প্রত্যয় = √শ্রু+অন
অর্থ: 
- শোনার কাজ, শুনন;
- শ্রবণেন্দ্রিয়, কান। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
’হাত ধুয়ে বসা’ বাগধারার অর্থ কী ?
  1. খেতে বসা
  2. শুরু করা
  3. ভণ্ডামি করা
  4. সাধু সাজা
ব্যাখ্যা
• প্রমিত বাংলা বাংলা ব্যাকরণ- ড. হায়াৎ মামুদের বই অনুসারে, 'হাত ধুয়ে বসা'- বাগধারাটির অর্থ- 'নিশ্চিন্ত বোধ করা'।

• অভিগম্য অভিধান অনুসারে, 'হাত ধুয়ে বসা'- বাগধারাটির অর্থ- আশা ত্যাগ করা।

• সংসদ বাংলা অভিধান অনুসারে, 'হাত ধুয়ে বসা'- বাগধারাটির অর্থ- আশা বা সম্পর্ক ত্যাগ করা, দায়িত্ব না নেয়া।

• 'দায়িত্ব না নেওয়া' অর্থের  কাছাকাছি প্রাসঙ্গিক উত্তর হিসেবে- 'সাধু সাজা' উত্তর হিসেবে গ্রহণ করা হয়েছে।
.
গিন্নী, কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ ?
  1. ক) তৎসম
  2. খ) অর্ধ-তৎসম
  3. গ) দেশি
  4. ঘ) বিদেশি
ব্যাখ্যা
‘গিন্নি’ ও ‘কেষ্ট’ অর্ধ-তৎসম শব্দ।
• তৎসম মানে সংস্কৃত। আর অর্ধ-তৎসম মানে আধাসংস্কৃত। তৎসম শব্দ থেকে বিকৃত উচ্চারণের ফলে অর্ধ-তৎসম শব্দ উৎপন্ন হয়ে থাকে।
- আরো কিছু অর্ধ-তৎসম শব্দ দেওয়া হলো: জোছনা, ছেরাদ্দ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
.
Blue print - এর পারিভাষিক শব্দ কোনটি ?
  1. ক) চলচ্চিত্র
  2. খ) জীবনবৃত্তান্ত
  3. গ) প্রতিচিত্র
  4. ঘ) পটভূমি
ব্যাখ্যা
• ‘Blue print’ এর পারিভাষিক শব্দ - প্রতিচিত্র

কয়েকটি পারিভাষিক শব্দ হলো:
• Blue-pencilling - আঁক-কাটা
• Bona fides - বিশ্বস্ততা
• Bonded - শুল্কাধীন
• Bonded debt - তমসুকি ঋণ

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১০.
নিচের কোনটি নিত্য সমাস ?
  1. ক) পঞ্চনদ
  2. খ) বেয়াদব
  3. গ) দেশান্তর
  4. ঘ) ভালোমন্দ
ব্যাখ্যা
• যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য (সর্বদা) সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের প্রয়োজন হয় না তাকে নিত্য সমাস বলে। এ সমাসে ব্যাসবাক্যের প্রথমে বা প্রথম শব্দটি ‘অন্য’ বা ‘কেবল’ শব্দটি বসে।
যেমন:
- অন্য দেশ= দেশান্তর
- অন্য গ্রাম = গ্রামান্তর
- কেবল দর্শন - দর্শনমাত্র

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
'Superstitions' শব্দের অর্থ -
  1. ক) জাদুবিদ্যা
  2. খ) সেতুবন্ধন
  3. গ) কুসংস্কারাচ্ছন্ন
  4. ঘ) উপাসনা
ব্যাখ্যা
• 'Superstitions' অর্থ - কুসংস্কারাচ্ছন্ন/ কুসংস্কার

কিছু পরিভাষিক শব্দ হলো:
Memorandum - স্মারকরিপি
Gazette -ঘোষণাপত্র
Apprentice - শিক্ষানবিশ
Manifesto - ইশতেহার

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১২.
নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি ?
  1. ক) ডিসেম্বর ১৬, ১৯৭১
  2. খ) ২৬ মার্চ, ১৯৯১
  3. গ) ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
  4. ঘ) পয়লা বৈশাখ, চৌদ্দশো একুশ
ব্যাখ্যা
• ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২- বাক্যটিতে বিরামচিহ্নের ব্যবহার যথাযথ হয় নি। বাক্যটির শুদ্ধরূপ “ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ১৯৫২।“

• বাক্যের ভেতরের বিরাম-চিহ্ন হলো কমা। অল্পক্ষণ বিরামের জন্যে কমার ব্যবহার হয়।
- কমার বিরামের সময়কাল ‘১ বলতে যে সময় প্রয়োজন হয়’।
- তারিখ লিখতে কমা বসে। যেমন- পয়লা বৈশাখ, ১৪০৬ সাল।
- বিশেষ্য পদের পর কমা বসে। যেমন- ঢাকা, সালাম, বরকত, রফিক, জব্বার।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে -
  1. ক) কল্যাণীয়েষু
  2. খ) সুচরিতেষু
  3. গ) শ্রদ্ধাস্পদাসু
  4. ঘ) প্রীতিভাজনেষু
ব্যাখ্যা
• পত্রের শ্রুতে নারীকে লিখিত কয়েকটি সম্বোধন:
- শ্রদ্ধাভাজনাসু, শ্রদ্ধাস্পদাসু, কল্যাণীয়াসু ইত্যাদি।

• স্নেহভাজন পুরুষ ও বন্ধুদের সম্বোধন:
- সুচরিতেষু, শ্রদ্ধাভাজনেষু, শ্রদ্ধাস্পদেষু, প্রীতিভাজন, স্নেহার্দ্র, স্নেহাশিস ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৪.
’পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ ?
  1. ক) হিন্দি
  2. খ) উর্দু
  3. গ) পোর্তুগিজ
  4. ঘ) গ্রিক
ব্যাখ্যা
• পোর্তুগীজ শব্দ - পেয়ারা

• পর্তুগীজ ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
- আনারস,  আতা, র্গীজা, পেঁপে, পেয়ারা, চাবি, বালতি, গুদাম, পাউরুটি , পাদ্রি, বালতি, কামরা, বোতল জানালা, বোতাম, গামলা , সাবান, সালোয়ার, তোয়ালে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫.
বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না ?
  1. ক) বিশেষণ
  2. খ) অব্যয়
  3. গ) সর্বনাম
  4. ঘ) বিশেষ্য
ব্যাখ্যা

• বাংলা ব্যাকরণের বিশেষণ পদ সংস্কৃত লিঙ্গের নিয়ম মানে না। 

• তৎসম (সংস্কৃত) পুরুষবাচক বিশেষ্য শব্দের সঙ্গে পুরুষবাচক বিশেষণ ব্যবহৃত হয় এবং স্ত্রীবাচক বিশেষ্য শব্দের সঙ্গে স্ত্রীবাচক বিশেষণ ব্যবহৃত হয়। 
যেমন-
বিদ্বান লোক এবং বিদুষী নারী। এখানে, 'লোক' পুরুষবাচক বিশেষ্য এবং 'নারী' স্ত্রীবাচক বিশেষ্য। 'বিদ্বান' পুরুষবাচক বিশেষণ এবং 'বিদুষী' স্ত্রীবাচক বিশেষণ।

কিন্তু,
বাংলা ভাষার ক্ষেত্রে সংস্কৃত ব্যাকরণের এ নিয়ম মানা হয় না।
যেমন,
সংস্কৃতে 'সুন্দর বালক' ও 'সুন্দরী বালিকা' হবে কিন্তু বাংলায় 'সুন্দর বালক' ও 'সুন্দর বালিকা' হবে। 

-------------------------- 
লিঙ্গ অন্যান্য পদ ও শব্দরে লিঙ্গ পরিবর্তনের নিয়ম:
• বাংলা লিখিত ভাষায় কখনো কখনো সংস্কৃতপ্রধান শৈলীতে বিশেষ্য ও বিশেষণের লিঙ্গসাযুজ্য ঘটে। যেমন- দুঃখিনী, জন্মভূমি, বিপুলা।
• বাংলা ভাষায় সর্বনাম শব্দে নারী-পুরুষবাচক পার্থক্য করা হয় না। আমি, তুমি, সে, তারা, এটা, ওটা ইত্যাদি সর্বনাম স্ত্রী-পুরুষ উভয় ক্ষেত্রেই একই রূপে ব্যবহৃত হয়।
• তৎসম পুরুষবাচক শব্দের শেষে -আ, -ঈ, -আনী, -নী ইত্যাদি নারীবাচক প্রত্যয় যোগে নারীবাচক শব্দে পরিবর্তিত করা হয়। 
• ভিন্ন ভিন্ন নারীবাচক প্রত্যয় যোগে একই পুরুষবাচক শব্দের একাধিক নারীবাচক রূপ হতে পারে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৬.
’আমি’ শব্দটি কোন লিঙ্গ ?
  1. ক) পুংলিঙ্গ
  2. খ) স্ত্রীলিঙ্গ
  3. গ) ক্লীব লিঙ্গ
  4. ঘ) উভয় লিঙ্গ
ব্যাখ্যা
• আমি উভয়লিঙ্গ।

উভয়লিঙ্গ:
যে শব্দ ধ্বারা সত্রী বা পুরুষ উভয় বোঝায়, তা উভয়লিঙ্গ।
• বাংলা ভাষায় সর্বনাম শব্দে নারী-পুরুষবাচক পার্থক্য করা হয় না। আমি, তুমি, সে, তারা, এটা, ওটা ইত্যাদি সর্বনাম স্ত্রী-পুরুষ উভয় ক্ষেত্রেই একই রূপে ব্যবহৃত হয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।
১৭.
ক্ষীয়মাণ-এর বিপরীত শব্দ কী ?
  1. ক) বৃহৎ
  2. খ) বর্ধিষ্ণু
  3. গ) বর্তমান
  4. ঘ) বৃদ্ধিপ্রাপ্ত
ব্যাখ্যা
• ক্ষীয়মাণ-এর বিপরীত শব্দ - বর্ধমান

অন্যদিকে,
বর্ধিষ্ণু- এর বিপরীত শব্দ - ক্ষয়িষ্ণু
বৃদ্ধিপ্রাপ্ত- এর বিপরীত শব্দ - ক্ষয়প্রাপ্ত
বৃহৎ- এর বিপরীত শব্দ - ক্ষুদ্র
[অপশনে সঠিক উত্তর না থাকায় কাছাকাছি শব্দ বর্ধিষ্ণু উত্তর হিসেবে গ্রহণ করা হলো]

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ,নবম-দশম শ্রেণি।
১৮.
পাণিণি কে ছিলেন ?
  1. ক) ভাষাবিদ
  2. খ) ঋগ্বেদবিদ
  3. গ) বৈয়াকরণ
  4. ঘ) আখ্যানবিদ
ব্যাখ্যা
- বিখ্যাত বৈয়াকরণিক পাণিনি ছিলেন উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ। তিনি অষ্টাধ্যায়ী নামক সংস্কৃত ব্যাকরণ গ্রন্থের জন্য বিখ্যাত।
- প্রাচীন ও মধ্যযুগে বঙ্গদেশে প্রধানত সংস্কৃত ব্যাকরণেরই চর্চা হয়েছে; খুব সামান্য হয়েছে প্রাকৃত ব্যাকরণের চর্চা।

উৎস: বাংলাপিডিয়া
১৯.
বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি ?
  1. ক) ৯ টি
  2. খ) ১০ টি
  3. গ) ১১ টি
  4. ঘ) ১২ টি
ব্যাখ্যা
• বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) অনুসারে,
- বাংলা ভাষায় প্রচলিত যতিচিহ্ন ১৩ টি।  

⇒ সেগুলো হলো:
- দাঁড়ি (।),
- কমা (,),
- সেমিকোলন (i),
- প্রশ্নচিহ্ন (?),
- বিস্ময় চিহ্ন (!),
- হাইফেন (-),
- ড্যাশ (—),
- কোলন (:),
- বিন্দু (.),
- ত্রিবিন্দু (...),
- উদ্ধারচিহ্ন ('- -"),
- বন্ধনীচিহ্ন ((-)), ({-}), ([-]),
- বিকল্পচিহ্ন (/)।

তবে, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)- এ ত্রিবিন্দু (...) কে যতিচিহ্নের অন্তর্ভুক্ত করা হয়নি।
- তাই এতে যতিচিহ্ন ১২ টি উল্লেখ আছে।

⇒ কিন্তু বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অনুসারে, 
বাংলা ভাষায় ব্যবহৃত যতিচিহ্ন হল: 

ক, অন্ত্যযতি, 
১. দাড়ি (।)
২. প্রশ্নচিহ্ন (?)
৩. বিস্ময়চিহ্ন (!)
৪. দুই দাঁড়ি (।।) 

খ. অভ্যন্তর যতি, 
৫. কমা (,)
৬. সেমিকোলন (;) 
৭. হাইফেন (-) 
৮. ড্যাশ (-)
৯. কোলন (:) 
১০. কোলন-ড্যাশ (:-)
১১. বিন্দু (.)

গ. অন্যান্য যতি, 
১২. ঊর্ধ্বকমা (')
১৩. ত্রিবিন্দু (...) 
১৪. উদ্ধৃতিচিহ্ন ('...'/”...”)
১৫. বন্ধনীচিহ্ন (({{-]})) 
১৬. বিকল্পচিহ্ন (/)। 

[উল্লিখিত অপশনে ১৬, ১৩ কোনটিই নেই বিধায় বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ) অনুসারে ১২টি উত্তর হিসেবে গ্রহণ করা হলো যদিও বাংলা একাডেমির প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অনুসারে  ১৬টি অধিক গ্রহণযোগ্য  এবং রিয়েল চাকরির পরীক্ষায় অপশনে ১৬টি থাকলে এটিই  উত্তর করতে হবে ]।
২০.
‘মুক্ত’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
  1. ক) √মু + ক্ত
  2. খ) √মহ + ক্ত
  3. গ) √মুচ + ক্ত
  4. ঘ) √মৃচ + ক্ত
ব্যাখ্যা
• আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে -
‘মুক্ত' (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √মুচ্‌ +ত
অর্থ: 
- অব্যাহতিপ্রাপ্ত, নিষ্কৃতিপ্রাপ্ত
- মোক্ষপ্রাপ্ত
- আরোগ্যপ্রাপ্ত

• বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ) অনুসারে -
‘ক্তি’ একটি সংস্কৃত কৃৎ প্রত্যয়। ‘ক্তি’ সংযুক্ত শব্দের শেষে যদি ‘চ/জ’ থাকে তা ‘ক’ হয়ে যায়।
যেমন:
√মুচ্‌ + ক্ত = মুক্ত
√ভজ্‌ + ক্ত = ভক্ত

যেহেতু অপশনে √মুচ্‌ +ত নেই তাই সঠিক উত্তর হিসেবে "√মুচ্‌ + ক্ত" গ্রহণ করা হয়েছে।
২১.
পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কী বলে ?
  1. ক) উপসর্গ
  2. খ) অনুসর্গ
  3. গ) সমাস
  4. ঘ) সন্ধি
ব্যাখ্যা
• পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।

-স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।
অ/আ+ঋত= আর্। যেমন- শীত+ঋত = শীতার্ত

এরকম কিছু সন্ধির উদাহরণ হলো:
অ/আ+আ/অ=আ। যেমন- উওর+অধিকার = উত্তরাধিকার
ই/ঈ+ই/ঈ = ঈ। যেমন- অতি+ইন্দ্রিয় = অতীন্দ্রিয়
উ/ঊ+উ/ঊ = ঊ। যেমন- মরু+উদ্যান =মরূদ্যান
অ/আ+উ/ঊ = ও। যেমন- সূর্য+উদয় = সূর্যোদয়
অ/আ+ঋ = অর্। যেমন- মহা+ঋষি = মহর্ষি

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
২২.
’চলচ্চিত্র’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?
  1. ক) চলৎ + চিত্র
  2. খ) চল + চিত্র
  3. গ) চলচ + চিত্র
  4. ঘ) চলিচ + চিত্র
ব্যাখ্যা
• পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
সন্ধি তিন প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জনসন্ধি ও বিসর্গসন্ধি।

ব্যঞ্জনসন্ধি:
স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে। যেমন:
• চলৎ+চিত্র = চলচ্চিত্র  
• বিপদ্+জনক = বিপজ্জনক
• বাক্+দান = বাগ্দান
• তৎ+মধ্যে = থন্মধ্যে

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
২৩.
’আগুন’ - এর সমার্থক শব্দ কোনটি ?
  1. ক) সুবর্ন
  2. খ) অনল
  3. গ) মার্তণ্ড
  4. ঘ) কর
ব্যাখ্যা
- যেসব শব্দের অর্থ অভিন্ন বা প্রায় সমান, সেসব শব্দকে প্রতিশব্দ বলে।
• এখানে আগুন এর প্রতিশব্দ হচ্ছে : অগ্নি, অনল, পাবক, বহ্নি, হুতাশন।

কয়েকটি গুরুত্বপূর্ণ সমর্থক শব্দ:
- চুল: কেশ, অলক, চিকুর, কুন্তল, কবরী।
- চাঁদ : চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।
- বৃক্ষ: গাছ, তরু, দ্রুম, শাখী, পাদপ, মহীরুহ, উদ্ভিদ।
- কান্না: কর্ণ, শ্রবণ, শ্রুতি, শ্রবণেন্দ্রিয়।
- রাত: রজনী, নিশি, নিশা, নিশীত, নিশীথিতী, যামিনী, শর্বরী, বিভাবরী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
২৪.
কোনটি শুদ্ধ বানান ?
  1. ক) আলস্যতা
  2. খ) অলস্য
  3. গ) আলস্য
  4. ঘ) আলসতা
ব্যাখ্যা
• আলস্য (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [অলস+য]
অর্থ: কুঁড়েমি, অলসতা, জড়তা, শ্রমবিমুখতা। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৫.
বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত ?
  1. ক) দ্রাবিড়
  2. খ) ইউরালীয়
  3. গ) ইন্দো-ইউরোপীয়
  4. ঘ) সেমেটিক
ব্যাখ্যা
• অসমিয়াকে বাদ দিলে ইন্দো-ইয়োরোপীয় ভাষাবংশের পূর্বদিকের সবচেয়ে প্রান্তিক ভাষা বাংলা।  

• নব্য ভারতীয় আর্যগোষ্ঠীর এই ভাষা ঐতিহাসিক সূত্রে আইরিশ, ইংরেজি, ফরাসি, গ্রিক, রুশ, ফারসি ইত্যাদি ভাষার দূরবর্তী জ্ঞাতিভগ্নী। বর্তমান বাংলাদেশে বাংলা প্রায় একমাত্র এবং ভারতীয় রাজ্য ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ব্যবহূত প্রধান ভাষা। এর পশ্চিমে ওড়িয়া, মাগধি, মৈথিলি এবং পূর্বে অসমিয়া ভাষার সীমান্ত। এছাড়া সাঁওতালি, মুন্ডারি, খাসি ইত্যাদি অস্ট্রিক গোত্রের ভাষা এবং কাছারি, বোড়ো, গারো, ত্রিপুরী ইত্যাদি ভোট-বর্মী গোত্রের ভাষাও বাংলাকে ঘিরে রেখেছে, কখনও বা তার অঞ্চলে প্রবিষ্টও হচ্ছে।

• ইতিহাস  মাগধি প্রাকৃতের (খ্রি.পূ ৬০০-খ্রি ৬০০) পরবর্তী স্তর মাগধি  অপভ্রংশ এবং তৎপরবর্তী স্তর অবহট্ঠের মধ্য দিয়ে ৯০০-১০০০ খ্রিস্টাব্দ নাগাদ স্বাধীন নব্যভারতীয় আর্যভাষারূপে বাংলার উদ্ভব হয়।



উৎস: ভাষা-শিক্ষা ও বাংলাপিডিয়া।
২৬.
The fruit is sweet ______ the taste.
  1. ক) by
  2. খ) with
  3. গ) for
  4. ঘ) to
ব্যাখ্যা
ফলটি স্বাদে মিষ্টি - এরূপ অর্থ প্রদান করার জন্য শূন্যস্থানে preposition হিসেবে by বসবে।
২৭.
Did he see anyone in the room? (assertive)
  1. ক) He saw no one in the room.
  2. খ) He did not see someone in the room.
  3. গ) He saw anyone in the room.
  4. ঘ) He saw someone in the room.
ব্যাখ্যা
• Interrogatrive sentence থেকে assertive করার সময় affirmative থাকলে negative করতে হয় এবং negative থাকলে positive করতে হয়। 
- প্রশ্নে উল্লেখিত বাক্যটি positive অর্থ প্রকাশ করায় এর  Assertive করতে গেলে অর্থ প্রদান করবে negative.
- নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - He saw no one in the room.
- He did not see someone in the room হবে না কারণ negative sentence - এ negative অর্থ প্রকাশের ক্ষেত্রে someone এর পরিবর্তে anyone বা no one ব্যবহৃত হয়।
২৮.
I have no money ________ hand.
  1. ক) in
  2. খ) by
  3. গ) at
  4. ঘ) on
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - in.
- হাতে সময় বা টাকা আছে বা থাকা অর্থে in hand ব্যবহৃত হয়।
- Complete Sentence: I have no money in hand.
২৯.
It is health which is _____.
  1. ক) asset
  2. খ) wealth
  3. গ) valuable
  4. ঘ) precious
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত বাক্যটি complex sentence এ আছে।
- শূন্যস্থানে সঠিক উত্তর হিসেবে বসবে - wealth.
- কারণ -  Health is wealth - এইটি মূলত একটি প্রবাদ / proverb.
- সম্পূর্ণ বাক্য - It is health which is wealth.
৩০.
If we practised speaking English, we ________ speak better.
  1. ক) could
  2. খ) could have
  3. গ) can
  4. ঘ) would have
ব্যাখ্যা
• Second Conditional এর নিয়মানুযায়ী - 
- If + past indefinite + subject + would/could/might + verb এর base form + ext.
- অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে। 
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - If we practised speaking English, we could speak better.
৩১.
He and I ______ well.
  1. ক) am
  2. খ) is
  3. গ) are
  4. ঘ) been
ব্যাখ্যা
• দুইটি ভিন্ন ভিন্ন subject যদি and দ্বারা যুক্ত হয় তবে এদের পরের verb টি সব সব সময় plural হয়। 
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে are.
- সম্পূর্ণ বাক্য - He and I are well. 
- Bangla Meaning: সে এবং আমি ভালো আছি। 
৩২.
এটা যেন বিনা মেঘে বজ্রপাত।
  1. ক) It is as if a thunder from the clouds.
  2. খ) It is a bolt from the blue.
  3. গ) It is a strong thunder.
  4. ঘ) It is bolts from the blues.
ব্যাখ্যা
• এটা যেন বিনা মেঘে বজ্রপাত এর সঠিক ইংরেজি অনুবাদ হবে - It is a bolt from the blue.
- A bolt from the blue অর্থ বিনা মেঘে বজ্রপাত।
৩৩.
সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ।
  1. ক) He has been ill since a week.
  2. খ) He has been ill till a week.
  3. গ) He has been ill for a week.
  4. ঘ) He has been ill during a week.
ব্যাখ্যা
• একটা কাজ বা বিষয় নির্দিষ্ট সময় ধরে চলছে বুঝায়, তখন সাধারণতঃ Present Perfect Continuous tense হয়।
- 'For' preposition টি period of time অর্থাৎ অনির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়।
- তাই, সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ এর সঠিক ইংরেজি অনুবাদ হবে - He has been ill for a week.
৩৪.
দাঁড়াও, আমি এখনি আসছি।
  1. ক) Stand, I come now.
  2. খ) Wait, I am coming now.
  3. গ) Keep standing, I am coming now.
  4. ঘ) Stand here, I am coming.
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত বাক্যে 'দাঁড়াও' দ্বারা অপেক্ষা করতে বলা হয়েছে বোঝাচ্ছে।
- এবং বাক্যটিতে আমি আসছি দ্বারা কাজটি এখনো চলমান বোঝাচ্ছে অর্থাৎ present continuous ternse নির্দেশ করছে। 
- তাই সঠিক ইংরেজি অনুবাদ হবে - Wait, I am coming now.
৩৫.
জ্ঞানীরা বেশি কথা বলেন না।
  1. ক) The wises do not talk much.
  2. খ) The wise does not talk much.
  3. গ) The wise do not talk much.
  4. ঘ) The wise men does not talk much.
ব্যাখ্যা
• Adjective - এর কোনো plural form হয় না।
- তবে adjective - এর পূর্বে article the ' ব্যবহৃত হলে তা একশ্রেণীর সকল ব্যক্তিকে বুঝায়।
- এক্ষেত্রে verb টি plural হয়।
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - The wise do not talk much.
৩৬.
He came to Dhaka with a view to ______ a new place.
  1. ক) visit
  2. খ) visiting
  3. গ) watch
  4. ঘ) look
ব্যাখ্যা
• কোনো বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, worth ইত্যাদি শব্দ সমূহের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়। 
- অর্থাৎ with a view to + Verb+ ing 
- যেহেতু প্রদত্ত প্রশ্নে with a view to আছে এবং এরপর verb এর সাথে ing যুক্ত হবে।
- সুতরাং সঠিক উত্তর - visiting.
- সম্পূর্ণ বাক্যটি হবে - He came to Dhaka with a view to visiting a new place.
৩৭.
Some interesting facts about your past have just come to light. Here 'come to light' means ______
  1. ক) go near to light
  2. খ) to become known
  3. গ) to realize
  4. ঘ) to lit a light
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to become known.
- Come/Bring to light (Phrase)
- English Meaning: to cause something to be known / make widely known or evident.
- Bangla Meaning: প্রকাশ করা, জানানো, প্রকাশিত হওয়া।
- Complete Sentence: Some interesting facts about your past have just come to light.
- Bangla Meaning: আপনার অতীত সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য প্রকাশ পেয়েছে।
৩৮.
The passive form of 'Don't do it' is ______
  1. ক) Let not it be done.
  2. খ) Let it be not done.
  3. গ) Let it be done.
  4. ঘ) Let it not be done.
ব্যাখ্যা
• Do not দিয়ে শুরু যুক্ত Imperative Sentence এর Active Voice কে Passive Voice এ রূপান্তরিত করার নিয়ম:
-  প্রথমে Let not বসে + Object টি subject রূপে বসে + be বসে + মূল Verb-এর Past Participle বসে।

- কিন্তু, যদি Object টি pronoun হয়, তবে Let + pronoun+ not + be + মূল Verb-এর Past Participle বসে।
- সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর - Let it not be done. ( এখানে object it হচ্ছে pronoun) 
৩৯.
The synonym of the word 'scream' is ______.
  1. ক) yell
  2. খ) sound
  3. গ) cry
  4. ঘ) loudly
ব্যাখ্যা
• scream - তীব্র চিৎকার বা আর্তনাদ করা; চেঁচানো; চিৎকার/আর্তনাদ করে ওঠা; চেঁচিয়ে ওঠা; চেঁচিয়ে বলা।

- প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) yell - যন্ত্রণা বা উত্তেজনার কারণে তীব্র অথবা তীক্ষ্ণস্বরে চেঁচিয়ে ওঠা
খ) sound - স্বাস্থ্যকর; স্বাস্থ্যপূর্ণ; ভালো অবস্থায় আছে এমন; অক্ষত; অটুট, শব্দ; ধ্বনি
গ) cry - কাঁদা, অশ্রুবিসর্জন করা।
ঘ) loudly - জোরে; সরবে। 

- সুতরাং, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - yell শব্দটি scream এর সমার্থক অর্থ প্রকাশ করে।
- তাই সঠিক উত্তর হবে -  yell.

Source: Bangla Academy Dictionary.
৪০.
I (help) you if I could.
  1. ক) I would help
  2. খ) I would be helped
  3. গ) I helped
  4. ঘ) I would have helped
ব্যাখ্যা
• Second Conditional এর নিয়মানুযায়ী - 
- If + past indefinite + subject + would/could/might + verb এর base form + ext.
- অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে।
- যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যের দ্বিতীয় অংশে if + subject + verb এর past form আছে, তাই এর প্রথম অংশে subject + would + verb এর base form বসবে। 
- নিয়মানুযায়ী সঠিক উত্তর - I would help.
- সম্পূর্ণ বাক্য - I would help you if I could.
৪১.
He is so dishonest that he cannot speak the truth. (simple)
  1. ক) He is too dishonest that he cannot speak the truth.
  2. খ) He is too dishonest to be spoken the truth.
  3. গ) He is too dishonest to speak the truth.
  4. ঘ) He is very dishonest and cannot speak the truth.
ব্যাখ্যা
• Complex sentence এ যদি so + adjective + that + subject + cannot/could not + verb থাকে,
- সেক্ষেত্রে simple sentence এ too + adjective + to + verb এর base form বসে।
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - He is too dishonest to speak the truth.
৪২.
He is the best player. (Negative)
  1. ক) No other player is as better as he.
  2. খ) No other player is as good as he.
  3. গ) No other player is as best as he.
  4. ঘ) No other player is considered as best as he.
ব্যাখ্যা
• the + superlative degree যুক্ত assertive বাক্যকে negative করার বিয়ম - 
- প্রথমে No other বসে
- superlative - এর পরের অংশ
- verb + so/as + superlative degree - এর positive form + as বাক্যের subject বসে। 
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - No other player is as good as he.
৪৩.
Read to learn. (Complex)
  1. ক) By reading, you will learn
  2. খ) Read and learn
  3. গ) If you read, you will learn
  4. ঘ) In case of failure to read, you will not learn
ব্যাখ্যা
• Complex sentence: 
- যে sentence এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে, তাকে Complex sentence বলে। 
- Complex sentence এর subordinate clause এর শুরুতে সাধারণত if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - If you read, you will learn.
৪৪.
Look before you leap. The word 'before' used in the sentence is _____.
  1. ক) preposition
  2. খ) conjunction
  3. গ) adverb
  4. ঘ) noun
ব্যাখ্যা
• before শব্দটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন Parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে ।
- তবে প্রশ্নে উল্লেখিত বাক্যে before conjunction হিসাবে ব্যবহৃত হয়েছে কারণ before দুই বা ততোধিক শব্দের মধ্যে সংযোগ ঘটিয়েছে।
- প্রশ্নে উল্লেখিত বাক্যে Look ও you leap কে before conjunction দ্বারা যুক্ত করা হয়েছে।
- তাই সঠিক উত্তর হবে - conjunction.
৪৫.
Please look above. Here 'above' is ______
  1. ক) adjective
  2. খ) adverb
  3. গ) noun
  4. ঘ) conjunction
ব্যাখ্যা
• প্রদত্ত বাক্যে above শব্দটি look verb -কে modify করেছে।
- কোথায় /কোন দিকে তাকাবে? উপরে তাকাবে।
- তাই এখানে above হচ্ছে adverb of place.
- সুতরাং সঠিক উত্তর adverb.
৪৬.
Grasp all, ______
  1. ক) lost all
  2. খ) losing all
  3. গ) loses all
  4. ঘ) lose all
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - lose all.
- এটি একটি প্রবাদ বাক্য। 
- Grasp all, lose all.
- বাংলা অনুবাদ- অতি লোভে তাতি নষ্ট।
- English Meaning- A phrase warning that greediness is often accompanied by the potential for significant loss.
৪৭.
Death is ____ to dishonour.
  1. ক) prefer
  2. খ) preferrence
  3. গ) preferable
  4. ঘ) referring
ব্যাখ্যা
• প্রশ্ন প্রদত্ত বাক্যটি হচ্ছে একটি proverb. 
- Proverb অনুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - preferable.
-  Preferable to - অধিক পছন্দযোগ্য।
- Preferable এর সাথে to হয় এবং preferable একটি comparative quantifier.
- Complete Sentence: Death is preferable to dishonour.
- Bangla Meaning: অসম্মানের চেয়ে মৃত্যু শ্রেয়।
৪৮.
It takes two ______ make a quarrel.
  1. ক) too
  2. খ) for
  3. গ) to
  4. ঘ) in order to
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত বাক্যটি হচ্ছে একটি প্রবাদ বাক্য।
- প্রবাদ বাক্য অনুযায়ী শূন্যস্থানে to বসবে।
- 'It takes two to make a quarrel' - এক হাতে তালি বাজে না'।
৪৯.
The synonym of the word 'call' is ______.
  1. ক) summon
  2. খ) exile
  3. গ) impede
  4. ঘ) recollection
ব্যাখ্যা
• call -  আহ্বান; ডাক; চিৎকার, ডাকা।
- প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) summon - তলব করা; ডেকে পাঠানো
খ) exile - নির্বাসন।
গ) impede -  ব্যাহত/বাধিত/বাধাগ্রস্ত করা; বাধা দেওয়া।
ঘ) recollection - স্মরণ; স্মরণশক্তি; অনুস্মরণ।

 সুতরাং, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -summon  শব্দটি call এর সমার্থক অর্থ প্রকাশ করে।
- তাই সঠিক উত্তর হবে -  summon.
৫০.
The antonym of the word 'liberty' is _______.
  1. ক) liberal
  2. খ) bondage
  3. গ) frugal
  4. ঘ) diversity
ব্যাখ্যা
• liberty -  স্বাধীনতা, স্ব-ইচ্ছায় কাজকর্ম বা চলাফেরা করার অধিকার।
ক) liberal - বদান্য; উদার; মুক্তহস্ত; সদাশয়; প্রচুর
খ) bondage - দাসত্বে আবদ্ধ; বন্দীদশা।
গ) frugal - সাবধান; মিতব্যয়ী; হিসাবি; সামান্য মূল্যের
ঘ) diversity - বহুমুখিতা; বৈচিত্র্য।
- সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - bondage শব্দটি liberty এর বিপরীত অর্থ প্রকাশ করে।
- তাই, সঠিক উত্তর হবে - bondage.

Source: Bangla Academy Dictionary.
৫১.
ΔABC - এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ∠A = 60° এবং ∠B = 90° হলে, ∠ACD = কত ?
  1. ক) 90°
  2. খ) 60°
  3. গ) 120°
  4. ঘ) 150°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC - এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ∠A = 60° এবং ∠B = 90° হলে, ∠ACD = কত ?

সমাধান:

ΔABC - এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলে ∠ACD একটি বহিঃস্থ কোণ হয়। 

ΔABC - এ
∠A + ∠B  + ∠C = 180°
60° + 90° + ∠C = 180°
150° + ∠C = 180°
∠C = 180° - 150°
∠C = 30°


আবার 
∠ACD + ∠C = 180°
∠ACD + 30° = 180°
∠ACD = 180° - 30°
∠ACD = 150°
৫২.
১ ইঞ্চি = কত সে.মি. ?
  1. ক) ৫.২৪ সে.মি.
  2. খ) ৪.২৫ সে.মি.
  3. গ) ২.৫৪ সে.মি.
  4. ঘ) ৪.৫২ সে.মি.
ব্যাখ্যা
আমরা জানি, 
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি ।
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
১ মিটার = ১০০ সেন্টিমিটার।
৫৩.
চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত হবে ?
  1. ক) 100°
  2. খ) 115°
  3. গ) 135°
  4. ঘ) 225°
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত হবে ?

সমাধান: 
আমরা জানি,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = 360°
চার কোণের অনুপাত = 1 : 2 : 2 : 3
অনুপাতগুলোর সমষ্টি = 1 + 2 + 2 + 3 = 8
সুতরাং বৃহত্তম কোণ = (3/8) × 360°
= 135°
৫৪.
sinθ = 4/5 হলে, tanθ = কত ?
  1. ক) 4/3
  2. খ) 3/4
  3. গ) 3/5
  4. ঘ) 5/4
ব্যাখ্যা
প্রশ্ন: sinθ = 4/5 হলে, tanθ = কত ?

সমাধান: 
sinθ = 4/5

cosθ = √(1 - sin2θ)
= √{1 - (4/5)2}
= √{1 - (16/25)}
= √(25 - 16)/25
=√(9/25)
= 3/5

tanθ = sinθ/cosθ
tanθ  = (4/5)/(3/5)
= (4/5) × (5/3)
= 4/3
৫৫.
2 সে.মি. বাহুবিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে অন্তঃবৃত্ত অঙ্কিত হলো। বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত বর্গ সে.মি. ?
  1. ক) π - 4
  2. খ) 4 - π2
  3. গ) 4 - π
  4. ঘ) 2 - π
ব্যাখ্যা
প্রশ্ন: 2 সে.মি. বাহুবিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে অন্তঃবৃত্ত অঙ্কিত হলো। বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত বর্গ সে.মি. ?

সমাধান: 
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2 সেমি
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 22 = 4 বর্গ সে.মি. 

তাহলে, বৃত্তের ব্যাসার্ধ = 2/2 = 1 সেমি
 বৃত্তের ক্ষেত্রফল = πr2
= π12
= π
সুতরাং অনধিকৃত অংশের ক্ষেত্রফল = 4 - π
৫৬.
একটি রম্বসের কর্ণদ্বয় 5 সে.মি. ও 6 সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত ?
  1. ক) 30 বর্গ সে.মি.
  2. খ) 25 বর্গ সে.মি.
  3. গ) 20 বর্গ সে.মি.
  4. ঘ) 15 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় 5 সে.মি. ও 6 সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত ?

সমাধান: 
রম্বসের ক্ষেত্রফল = (1/2) × কর্ণদ্বয়ের গুণফল
= (1/2) × 5 × 6
= 15 বর্গসেমি
৫৭.
5 সে.মি. বাহুবিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত ?
  1. ক) 2√5  সে.মি.
  2. খ) √10  সে.মি.
  3. গ) 5√2  সে.মি.
  4. ঘ) 3√5  সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 5 সে.মি. বাহুবিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত ?

সমাধান: 
বর্গের এক বাহুর দৈর্ঘ্য a = 5
বর্গের কর্ণের দৈর্ঘ্য = √2a = √2 × 5 = 5√2সে.মি.
৫৮.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, যেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 50 সে.মি. ও ভূমি 60 সে.মি. ?
  1. ক) 10000 বর্গ সে.মি.
  2. খ) 11000 বর্গ সে.মি.
  3. গ) 1200 বর্গ সে.মি.
  4. ঘ) 1100 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, যেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 50 সে.মি. ও ভূমি 60 সে.মি. ?

সমাধান:
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, b = 60 সে. মি.
সমান সমান বাহুর দৈর্ঘ্য, a = 50 সে. মি.

আমরা জানি,
∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4) √(4a2 - b2)
= (60/4) √(4 × 502 - 602)
= (15) √(10000 - 3600)
= (15)× √6400
= 15  × 80
= 1200 বর্গ একক 
৫৯.
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত ?
  1. ক) -1
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত ?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি x 
x এর গুণাত্মক বিপরীত সংখ্যা = 1/x

এখন 
x+1/x = 2
⇒ (x2 + 1)/x = 2
⇒ x2 + 1 = 2x
⇒ x - 2x + 1 = 0
⇒ x2 - 2.x .1 + 12 = 0
⇒ (x - 1)2 = 0
⇒ x - 1 = 0
   x = 1
৬০.
(x/2) a + 1 = 1 হলে, ‍a এর মান কত ?
  1. ক) 0
  2. খ) 2
  3. গ) 1
  4. ঘ) - 1
ব্যাখ্যা
প্রশ্ন: (x/2)a + 1 = 1 হলে, ‍a এর মান কত ?

সমাধান:
(x/2)a + 1 = 1 
(x/2)a + 1 = (x/2)0
a + 1 = 0
a = - 1
৬১.
3.2n - 4.2n - 2 = কত ?
  1. ক) 1
  2. খ) 2n + 1
  3. গ) 3
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: 3.2n - 4.2n - 2 = কত ?

সমাধান:
3.2n - 4.2n - 2
= 3.2n - 4.2n.2- 2
= 3. 2n - 4. 2n(1/4)
= 3.2n - 2n
= 2n(3 - 1)
= 2n .2
= 2n + 1
৬২.
নিচের কোনটি মূলদ সংখ্যা ?
  1. ক)
  2. খ) π
  3. গ) √2
  4. ঘ)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা ?

সমাধান: 
মূলদ সংখ্যা :  p/q  আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যখন p ও q  পূর্ণসংখ্যা এবং q ≠ 0।
যেমন: √16 = 4 ,3/1 = 3,  11/2= 5.5, 5/ 3 = 1.666... ইত্যাদি মূলদ সংখ্যা।
যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবেও লেখা যায়।
সকল পূর্ণসংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা।

81/3 = (23)1/3= 23(1/3) = 2  [মূলদ সংখ্যা]
৬৩.
logx5 = 2 হলে, x = কত ?
  1. ক) √5
  2. খ) 25
  3. গ) -√5
  4. ঘ) ±√5
ব্যাখ্যা
প্রশ্ন: logx5 = 2 হলে, x = কত ?

সমাধান:
 logx5 = 2
x2 = 5
x = √5
৬৪.
তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা 2 ঘন্টা, 3 ঘন্টা ও 4 ঘন্টা পরপর বাজতে থাকলো। 1 দিনে তারা কতবার একত্রে বাজবে ?
  1. ক) 12 বার
  2. খ) 6 বার
  3. গ) 4 বার
  4. ঘ) 3 বার
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ঘণ্টা একত্রে বাজার পর তারা 2 ঘণ্টা, 3 ঘণ্টা ও 4 ঘণ্টা পরপর বাজতে থাকলো। 1 দিনে তারা কতবার একত্রে বাজবে ?

সমাধান:
 তিনটি ঘন্টা একত্রে বাজারসময় হলো 2 ঘণ্টা, 3 ঘণ্টা ও 4 ঘণ্টা এর ল.সা.গু 
2, 3  ও 4  এর ল.সা.গু = 12

১ দিন বলতে যেহেতু ২৪ ঘন্টাকে (০০:০০:০০-২৩:৫৯:৫৯) বুঝায়, তাই এই সময়ের মধ্যে ঘন্টাটি সর্বোচ্চ ২ বার বাজবে।


অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে।
৬৫.
0, 2, 3 এর গ.সা.গু কত ?
  1. ক) 3
  2. খ) 2
  3. গ) 1
  4. ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: 0, 2, 3 এর গ.সা.গু কত ?

সমাধান:
0 = 0 × 1,
2 = 2 × 1,
3 = 3 × 1,

∴ 0, 2, 3 এর গ.সা.গু = 1
৬৬.
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতে সমষ্টি √3. ঐ সংখ্যার ঘন ও ঘন-এর গুণাত্মক বিপরীতের সমষ্টি কত ?
  1. ক) - 2√3
  2. খ) 0
  3. গ) 2√3
  4. ঘ) 3√3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতে সমষ্টি √3. ঐ সংখ্যার ঘন ও ঘন-এর গুণাত্মক বিপরীতের সমষ্টি কত ?

সমাধান: 
দেয়া আছে 
x + 1/x = √3

এখন 
x3 + 1/x3 = (x + 1/x)3 - 3x. (1/x)(x + 1/x)
= (√3)3 - 3√3
= 3√3 - 3√3
= 0
৬৭.
দুইটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল যথাক্রমে 61 ও 11 হলে, সংখ্যা দুইটি কী কী ?
  1. ক) (7,6)
  2. খ) (7,4)
  3. গ) (12,1)
  4. ঘ) (6,5)
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার বর্গের সমষ্টি ও অন্তরফল যথাক্রমে 61 ও 11 হলে, সংখ্যা দুইটি কী কী ?

সমাধান: 
মনেকরি 
দুইটি সংখ্যা x ও y 

১ম শর্তমতে 
x2 + y2 = 61...........(1)

২য় শর্তমতে 
x2 - y2 = 11...........(2)

(1) + (2)⇒
x2 + y2 + x2 - y2 = 61 + 11
2x2 = 72
x2 = 36
x = √36
x = 6

(1)⇒
62 + y2 = 61
36 +y2 =61 
y2 = 61 - 36
y2 = 25
y = √25
y = 5 

নির্ণেয় সমাধান (x,y) = (6,5)
৬৮.
2a2 + 6a - 80 এর একটি উৎপাদক কোনটি ?
  1. ক) 2(a - 8)
  2. খ) (a + 5)
  3. গ) (a - 4)
  4. ঘ) (a + 8)
ব্যাখ্যা
প্রশ্ন: 2a2 + 6a - 80 এর একটি উৎপাদক কোনটি ?

সমাধান: 
 2a2 + 6a - 80
= 2(a2 + 3a - 40)
= 2(a2  + 8a - 5a - 40)
= 2{a(a + 8) - 5(a + 8)}
= 2(a + 8)(a - 5)

2a2 + 6a - 80 এর একটি উৎপাদক (a + 8)
৬৯.
৬০ লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত ৭ : ৩ । ঐ মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত ৩ : ৭ হবে ?
  1. ক) ৭০ লিটার
  2. খ) ৬০ লিটার
  3. গ) ৮০ লিটার
  4. ঘ) ৫০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত ৭ : ৩ । ঐ মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত ৩ : ৭ হবে ?

সমাধান:
মিশ্রণে পানি ও চিনির অনুপাত = ৭ : ৩ 
অনুপাত দ্বয়ের সমষ্টি = ৭ + ৩ = ১০

মিশ্রণে পানির পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার 
মিশ্রণে পানির পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার

ধরি 
চিনি মিশাতে হবে = ক লিটার 
প্রশ্নমতে 
৪২/(১৮ + ক) = ৩/৭
৫৪ + ৩ক = ২৯৪
৩ক = ২৯৪ - ৫৪ 
৩ক = ২৪০
ক = ৮০ লিটার
৭০.
টাকায় ১০ টি ও টাকায় ১৫ টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় ১২ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?
  1. ক) ২৫% লাভ হবে
  2. খ) ২৫% ক্ষতি হবে
  3. গ) ৩০% লাভ হবে
  4. ঘ) লাভ বা ক্ষতি কিছুই হবে না
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ১০ টি ও টাকায় ১৫ টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় ১২ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?

সমাধান:
১০টি লিচুর ক্রয়মূল্য = ১ টাকা 
১টি লিচুর ক্রয়মূল্য = ১/১০ টাকা 

১৫টি লিচুর ক্রয়মূল্য = ১ টাকা 
১টি লিচুর ক্রয়মূল্য = ১/১৫ টাকা 

(১ + ১)টি বা ২টি লিচুর ক্রয়মূল্য = (১/১০) + (১/১৫) টাকা 
        ২টি লিচুর ক্রয়মূল্য =(৩ + ২)/৩০
        ২টি লিচুর ক্রয়মূল্য= ৫/৩০
        ২টি লিচুর ক্রয়মূল্য= ১/৬
        ১টি লিচুর ক্রয়মূল্য = ১/(২× ৬) = ১/১২


১২টি লিচুর বিক্রয়মূল্য = ১ টাকা 
১টি লিচুর বিক্রয়মূল্য = ১/১২ টাকা 

১টি লিচুর ক্রয়মূল্য = ১টি লিচুর বিক্রয়মূল্য
লাভ বা ক্ষতি কিছুই হবে না
৭১.
বার্ষিক (১০/৩)% হার সুদে ১৩৫০ টাকা কত বছরে সুদে-আসলে ১৬২০ টাকা হবে ?
  1. ক) ৫ বছরে
  2. খ) ৮ বছরে
  3. গ) ৭ বছরে
  4. ঘ) ৬ বছরে
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক (১০/৩)% হার সুদে ১৩৫০ টাকা কত বছরে সুদে-আসলে ১৬২০ টাকা হবে ?

সমাধান:
আসল P = ১৩৫০ টাকা
সুদে-আসলে A = ১৬২০ টাকা
সুদ I = (১৬২০ - ১৩৫০) টাকা
= ২৭০

মুনাফার হার r  = (১০/৩)%
=  (১০/৩) × (১/১০০)
= ১/৩০

সময় n = ?

আমরা জানি 
I = Pnr 
Pnr = I 
n = I/Pr
= ২৭০/{(১/৩০)  × ১৩৫০}
= ২৭০/৪৫
= ৬ 
৭২.
৭৫ সংখ্যাটি কোন সংখ্যার ২৫% ?
  1. ক) ২০০
  2. খ) ৩০০
  3. গ) ১০০
  4. ঘ) ৪০০
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৫ সংখ্যাটি কোন সংখ্যার ২৫% ?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে 
x এর ২৫% = ৭৫
x এর ২৫/১০০ = ৭৫
২৫x= ৭৫০০
x  = ৭৫০০/২৫
x  = ৩০০
৭৩.
ঘণ্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে ?
  1. ক) x/y ঘণ্টা
  2. খ) x ঘণ্টা
  3. গ) y ঘণ্টা
  4. ঘ) y/x ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় x মাইল বেগে y মাইল দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে ?

সমাধান:
x মাইল দূরত্ব যায় 1 ঘণ্টায় 
1 মাইল দূরত্ব যায় 1/x ঘণ্টায় 
y মাইল দূরত্ব যায় y/x ঘণ্টায়
৭৪.
দুইটি সংখ্যার ল.সা.গু ৩৬ ও গ.সা.গু ৬। একটি সংখ্যা ১২ হলে, অপর সংখ্যাটি কত ?
  1. ক) ৯
  2. খ) ১২
  3. গ) ১৫
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ৩৬ ও গ.সা.গু ৬। একটি সংখ্যা ১২ হলে, অপর সংখ্যাটি কত ?


সমাধান: 
আমরা জানি,
১ম সংখ্যা × ২য় সংখ্যা = সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু.
২য় সংখ্যা = (সংখ্যা দুইটির ল.সা.গু. × সংখ্যা দুইটির গ.সা.গু.)/১ম সংখ্যা
∴ ২য় সংখ্যা = (৩৬ × ৬)/১২ = ১৮
৭৫.
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
  1. ক) ৭০
  2. খ) ৬৭
  3. গ) ৮০
  4. ঘ) ৭৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?

সমাধান:
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম সংখ্যা = ৭৯
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম সংখ্যা =৬১
গড় = (৭৯ + ৬১)/২ = ১৪০/২ =৭০
৭৬.
উয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত ?
  1. ক) বগুড়া
  2. খ) চট্টগ্রাম
  3. গ) নরসিংদী
  4. ঘ) ঝিনাইদহ
ব্যাখ্যা
- উয়ারী-বটেশ্বর  বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। নরসিংদী জেলার বেলাব উপজেলা থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে অবিস্থত উয়ারী এবং বটেশ্বর গ্রাম দু’টি ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রার প্রাপ্তিস্থান হিসেবে দীর্ঘদিন থেকে পরিচিত
- ধারণা করা হয় এটি মাটির নিচে অবস্থিত একটি দুর্গ-নগরী। 
- বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এটি প্রায় আড়াই হাজার বছরের পুরনো।
- ১৯৩০-এর দশকে মুহম্মদ হানিফ পাঠান নামের স্কুল শিক্ষক প্রথম উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব জনসমক্ষে তুলে ধরেন।
- ১৯৯৬ সাল থেকে উয়ারী-বটেশ্বর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক জরিপের কাজ সম্পন্ন করা হয় এবং ২০০০ সাল থেকে উয়ারী-বটেশ্বরে নিয়মিত প্রত্নতাত্ত্বিক খননের কাজ শুরু হয়।
- প্রত্নতাত্ত্বিক খননে উয়ারী প্রত্মস্থলে আবিষ্কৃত হয়েছে ৬০০ মি. x ৬০০ মি. আয়তনের চারটি মাটির দুর্গ-প্রাচীর।
- পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত উয়ারী দুর্গ নগরের বাইরে আরো ৫০ টি প্রত্নস্থান এ যাবত আবিষ্কৃত হয়েছে।


তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৭৭.
৮৬ তম অস্কার পুরস্কার-২০১৪-এর সেরা চলচ্চিত্র কোনটি ?
  1. ক) টুয়েন্টি ফিট ফ্রম স্টাবডম
  2. খ) হিলিয়াম
  3. গ) টুয়েলভ ইয়ার্স অ্যাস স্লেভ
  4. ঘ) গ্রাভিটি
ব্যাখ্যা
চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক ও মর্যাদাপূর্ণ পুরস্কার হলো অস্কার পুরস্কার বা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। ১৯২৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস অস্কার পুরস্কার প্রদান করে আসছে।

- ৮৬ তম অস্কার পুরস্কার-২০১৪-এর সেরা চলচ্চিত্র- টুয়েলভ ইয়ার্স অ্যাস স্লেভ।
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন বর্তমানে গুরুত্বহীন]

তবে জেনে রাখা ভালো -
গত ২৭ মার্চ ২০২২, ৯৪তম অস্কার পুরস্কার প্রদান করা হয়।
৯৪তম অস্কার পুরস্কার বিজয়ীরা:
সেরা চলচ্চিত্র : কোডা
সেরা অভিনেতা : উইল স্মিথ (চলচ্চিত্র-কিং রিচার্ড)
সেরা অভিনেত্রী : জেসিকা চ্যাস্টেইন (দ্য আইস অব টেমি ফেই)
সেরা পরিচালক : জেন ক্যাস্পিয়ন
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র : ড্রাইভ মাই কার
সেরা প্রামাণ্যচিত্র : সামার অব সৌল।

(তথ্যসূত্র: অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস ওয়েবসাইট)
৭৮.
নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
  1. ক) পেট্রোল
  2. খ) কয়লা
  3. গ) প্রাকৃতিক গ্যাস
  4. ঘ) বায়োগ্যাস
ব্যাখ্যা
• জীবাশ্ম জ্বালানি হল এক প্রকার জ্বালানি যা বায়ুর অনুপস্থিতিতে অবাত পচন প্রক্রিয়ায় তৈরি হয়। মৃত গাছের পাতা, মৃতদেহ ইত্যাদি জীবনের উপাদান হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে এ জ্বালানি তৈরি হয়।

• বিভিন্ন জীবাশ্ম জ্বালানির মধ্যে রয়েছে:
- খনিজ তেল
- কয়লা
- প্রাকৃতিক গ্যাস প্রভৃতি।

• জীবাশ্ম জ্বালানিসমূহ অনবায়নযোগ্য। অর্থাৎ এসব জ্বালানি পুনরায় ব্যবহার করা যায় না এবং এদের মজুদ সীমিত।
অন্যদিকে,
- পারমাণবিক শক্তি,
- বায়োগ্যাস
- জিও থার্মাল বা ভূ-তাপ শক্তি,
- জলবিদ্যুৎ হলো নবায়নযোগ্য জ্বালানি।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও ন্যাশনাল জিওগ্রাফিক
৭৯.
বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি ?
  1. ক) গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প
  2. খ) তিস্তা সেচ প্রকল্প
  3. গ) কাপ্তাই সেচ প্রকল্প
  4. ঘ) ফেনী সেচ প্রকল্প
ব্যাখ্যা
- বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প হলো তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প।
- ১৯৭৯ সালে নীলফামারি-লালমনিরহাট সীমান্তে এর নির্মাণ কাজ শুরু হয়।
- ১৯৯০ সালে বাঁধ নির্মাণসহ এর প্রথম পর্যায়ের কাজ সমাপ্ত হয়।
- এই প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের আটটি জেলায় সাড়ে সাত লক্ষ হেক্টর জমিতে সেচের লক্ষমাত্রা নির্ধারণ করা হলেও ভারত কর্তৃক ভারতীয় অংশে গজলডোবা বাঁধ নির্মাণের ফলে পানির অভাবে তিস্তা প্রকল্প কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারছে না।
- সম্প্রতি বাংলাদেশ সরকার তিস্তায় স্থায়ী জলাধার নির্মাণের উদ্যোগ গ্রহণ করছে।

সূত্র:- রংপুর বিভাগীয় ওয়েবসাইট এবং প্রথম আলো।
৮০.
২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল লাভ করেন কে ?
  1. ক) হামেস রদ্রিগেজ
  2. খ) টমাস মুলার
  3. গ) লিওনেল মেসি
  4. ঘ) নেইমার
ব্যাখ্যা
২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল লাভ করেন-লিওনেল মেসি। 
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন বর্তমানে গুরুত্বহীন]

তবে জেনে রাখা ভালো -

বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর:
২১ নভেম্বর-১৮ ডিসেম্বর ২০২২ কাতারের ৫টি শহরের মোট ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। 
কাতার বিশ্বকাপের কিছু গুরুত্বপূর্ণ তথ্য -

- স্বাগতিক দেশ - কাতার।
- দল - ৩২টি।
- ম্যাচ - ৬৪টি
- প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নিবে স্বাগতিক দেশ কাতার।
- মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ/ আরব বিশ্ব/ মধ্যপ্রাচ্যে এটি প্রথম বিশ্বকাপ।
- এটি এশিয়াতে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্বকাপ। (প্রথম ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে)।
- আরব দেশের বিশ্বকাপে আরব বিশ্ব থেকে অংশগ্রহণকারী দেশ এখন পর্যন্ত তিনটি - মরক্কো, তিউনিসিয়া ও সৌদি আরব।
- ২০২২ সালে ৩৬ বছর পর বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে কানাডা। 
- ২০০৬ সালের পর অর্থাৎ ১৬ বছর পর বিশ্বকাপে নেই সুপার ইগল খ্যাত নাইজেরিয়া।
- চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ১৯৫৮ সালের পর এই প্রথম টানা দুটি বিশ্বকাপের (২০১৮ ও ২০২২) চূড়ান্ত পর্বে অংশ নিতে ব্যর্থ হয়।
- বাছাই পর্ব পেরিয়ে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের মূলপর্বে স্থান পায় জার্মানি।
- ১ এপ্রিল ২০২২ এবারের বিশ্বকাপের থিম সং Hayya Hayya (Better Together) প্রকাশ করা হয়। গানে কন্ঠ দেন কাতারের গায়িকা আয়েশা, নাইজেরিয়ার তারকা সংগীতশিল্পী ডাভিদো ও মার্কিন সংগীত শিল্পী ত্রিনিদাদ কার্ডোনা।
 - ১ এপ্রিল ২০২২ প্রকাশিত কাতার বিশ্বকাপের মাসকটের নাম La'eeb। আরবি ভাষায় La'eeb কথার অর্থ হলো বিশেষ দক্ষতাসম্পন্ন একজন খেলোয়াড়।
- আরবের মানুষের মতো পোশাক পরা একজনকে বল নিয়ে দেখা যাচ্ছে। এ মাসকট মানুষ না অন্য কোনো প্রাণী, সেটা অবশ্য বলা হয়নি।
- ৩০ মার্চ ২০২২ উন্মোচন করা কাতার বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের নাম আল রিহলা (Al Rihla)। ইবনে বতুতার ভ্রমণ আর জীবনের গল্প নিয়ে যে বই লেখা, তার নামে বলটার নাম - আল রিহলা। আরবি ভাষার 'আল রিহলা'র বাংলা অর্থ 'যাত্রা' বা 'ভ্রমণ'।
- এবারই প্রথম বিশ্বকাপ হবে যেখানে এক স্টেডিয়াম থেকে অন্য স্টেডিয়ামে যেতে মাত্র এক ঘণ্টা সময় লাগবে।


সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২ এবং ফিফা ওয়েবসাইট
৮১.
২০১৪ সালে শান্তিতে নোবেল পেয়েছেন কে ?
  1. ক) জ্যঁ তিহল
  2. খ) মালালা ইউসুফজাই
  3. গ) ড. ইউনূস
  4. ঘ) বারাক ওবামা
ব্যাখ্যা
- নোবেল পুরস্কার প্রবর্তন করেন- আলফ্রেড নোবেল।
- নোবেল পুরস্কার দেওয়া হয়- সুইডেন থেকে।
- নোবেল পুরস্কার দেওয়া হয়- ১৯০১ সাল থেকে (৫টি বিষয়ে)।
- অর্থনীতিতে নোবেল দেওয়া হয়-১৯৬৯ সাল থেকে।

- ২০১৪ সালে শান্তিতে নোবেল পেয়েছেন-মালালা ইউসুফজাই এবং কৈলাস সত্যার্থী।

নোবেল শান্তি পুরস্কার-২০২২:
- ২০২২ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে একজন ব্যক্তি ও দুই সংস্থাকে।

- বেলারুশের মানবাধিকার আইনজীবী অ্যালেস বিয়ালিয়াতস্কি এবং রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ যৌথভাবে এই অসামান্য পুরস্কারে ভূষিত হন।

তথ্যসূত্র: nobelprize.org
৮২.
আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত ?
  1. ক) ১২ জন
  2. খ) ১৪ জন
  3. গ) ১৬ জন
  4. ঘ) ১৫ জন
ব্যাখ্যা
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ)
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) বিচারকদের নিয়োগ প্রদান করে - সাধারন পরিষদ এবং নিরাপত্তা পরিষদ।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ বিচারকদের নিয়োগ দেয়।
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ।
- এর দপ্তর নেদারল্যান্ডস এর রাজধানী হেগের “পিস প্যালেস” - এ অবস্থিত।
- এটি নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অবস্থিত নয় এমন জাতিসংঘের প্রধান ছয় অঙ্গের মধ্যে একমাত্র অঙ্গ।

- ১৫ জন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক আদালত গঠিত।
- বিচারকদের মেয়াদ ৯ বছর।
- ৩ বছর পর পর এর এক-তৃতীয়াংশ বিচারক নির্বাচন করা হয়।
- আদালতের বিচারকদের মধ্য থেকে একজনকে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়।
- আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্টের মেয়াদ ৩ বছর।

অন্যদিকে,

আন্তর্জাতিক অপরাধ আদলত (ICC)
- ১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি কার্যকরের মাধ্যমে ২০০২ সালের ১ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১২৩টি।
- আই.সি.সি - এর সদরদপ্তর - নেদারল্যান্ডেস্‌-এর হেগ শহরে।
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের নিয়োগ প্রদান করে ICC এর Assembly of State Parties (ASP).
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকের সংখ্যা - ১৮ জন এবং মেয়াদ - ৯ বছর।

তথ্যসূত্র:- জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট।
৮৩.
আন্তর্জাতিক শিক্ষক দিবস কোনটি ?
  1. ক) ২ অক্টোবর
  2. খ) ৪ অক্টোবর
  3. গ) ৫ অক্টোবর
  4. ঘ) ৬ অক্টোবর
ব্যাখ্যা
- বিশ্ব শিক্ষক দিবস পালন করার জন্য প্যারিসে ইউনেস্কো কর্তৃক একটি বিশেষ আন্তঃসরকারি সম্মেলনের আহ্বান করা হয়-৫ অক্টোবর, ১৯৬৬
- UNESCO ১৯৯৪ সালে ৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসাবে ঘোষণা করে।

অন্যদিকে--
বিশ্ব স্বাস্থ্য দিবস- ৭ এপ্রিল।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২১ ফেব্রুয়ারী।
বিশ্ব পানি দিবস- ২২ মার্চ।

তথ্যসূত্র: Britannica.com
৮৪.
তেঁতুলে কোন ধরনের এসিড থাকে ?
  1. ক) সাইট্রিক এসিড
  2. খ) টারটারিক এসিড
  3. গ) এসকরবিক এসিড
  4. ঘ) ফসফরিক এসিড
ব্যাখ্যা
আমরা প্রতিদিন যেসব খাবার গ্রহণ করে থাকি তার মধ্যে বিভিন্ন ধরণের এসিড থাকে।

যেমন:
- দুধে থাকে ল্যাকটিক এসিড,
- সফট ড্রিংকসে থাকে কার্বনিক এসিড,
- কমলালেবু বা লেবুতে থাকে সাইট্রিক এসিড,
- তেতুলে থাকে টারটারিক এসিড,
- ভিনেগারে থাকে ইথানয়িক এসিড,
- চায়ে থাকে ট্যানিক এসিড।

উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি
৮৫.
'BIMSTEC' - এর সদর দপ্তর কোথায় ?
  1. ক) কলম্বো
  2. খ) ম্যানিলা
  3. গ) ঢাকা
  4. ঘ) নিউইয়র্ক
ব্যাখ্যা
• BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- BIMSTEC - এর পূর্ণরূপ — Bay of Bengal Initiative for Multi- Sectoral Technical and Economic Cooperation'।
- এর পূর্ব নাম ছিলো BISTEC (Bangladesh, India, Sri Lanka,  Thailand Economic Cooperation)। 
- পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারন করে।

• এক নজরে বিমসটেক:
প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড 
সদস্য সংখ্যা: ৭টি দেশ
এগুলো হলো:
- ভারত,
- বাংলাদেশ,
- শ্রীলংকা,
- নেপাল,
- ভুটান,
- মিয়ানমার,
- থাইল্যান্ড।
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি (বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড) 
সদরদপ্তর : ঢাকা, বাংলাদেশ

সূত্র: BIMSTEC ওয়েবসাইট
৮৬.
বাংলাদেশের কোন অঞ্চলে বরেন্দ্রভূমি আছে ?
  1. ক) মধুপুর
  2. খ) রংপুর
  3. গ) রাজশাহী
  4. ঘ) কুমিল্লা
ব্যাখ্যা
বরেন্দ্রভূমি (Barind Tract):
- বঙ্গ অববাহিকার বৃহত্তম প্লাইসটোসিন ভূ-প্রাকৃতিক একক।
- অবন্থান- বৃহত্তর দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী ও বগুড়া জেলা জুড়ে বরেন্দ্রভূমির অবস্থান।
- বরেন্দ্রভূমির নামকরণের পেছনে একাধিক পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে। ‘বর’ শব্দের অর্থ হচ্ছে আশীর্বাদ এবং ‘ইন্দ্র’ শব্দের অর্থ দেবতাদের রাজা। অর্থাৎ ইন্দ্রের বর বা ইন্দ্রের আশীর্বাদ থেকে সাধারণভাবে বরেন্দ্র শব্দটির উৎপত্তি।
- বরেন্দ্রভূমির অবস্থান গ্রীষ্মপ্রধান মৌসুমিমন্ডলে। কর্কটক্রান্তি এই ভূমির দক্ষিণে অবস্থান করছে। এই অঞ্চলের জলবায়ু সাধারণভাবে উষ্ণ ও আর্দ্র।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৮৭.
সতীদাহ প্রথা কত সালে বিলুপ্ত হয় ?
  1. ক) ১৭২৯ সালে
  2. খ) ১৮২৯ সালে
  3. গ) ১৬২৯ সালে
  4. ঘ) ১৮২৮ সালে
ব্যাখ্যা
রাজা রামমোহন রায় (১৭৭৪- ১৮৩৩ খ্রি.)
- বহুমুখী প্রতিভার অধিকারী রামমোহন রায় উনিশ শতকের একজন ধর্ম ও সমাজ সংস্কারক হিসেবে বিশেষভাবে পরিচিত।
- রামমোহন রায় সংবাদ কৌমুদী নামে একটি বাংলা সংবাদপত্র প্রকাশ করেন- ১৮২১ সালে
- পরের বছর ফারসি ভাষায় আরেকটি সংবাদপত্র প্রকাশ করেন- এর নাম ছিল মিরাত উল আখবার।
- তিনি ১৮২৮ সালে ‘ব্রাহ্মসমাজ’  প্রতিষ্ঠা করেন।‘
- তিনি সতীদাহ প্রথা বিলুপ্ত করার জন্য কোম্পানির শাসকদের প্রাভাবিত করতে থাকেন।
- তার প্রচেষ্টায়  ১৮২৯ সালে গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা বিলুপ্ত ঘোষণা করে আইন পাশ করে।

তথ্যসূত্র: ইতিহাস প্রথম পত্র, একাদশ শ্রেণি ( উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।
৮৮.
বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত ?
  1. ক) ১২ নটিক্যাল মাইল
  2. খ) ২০০ নটিক্যাল মাইল
  3. গ) ১৪ নটিক্যাল মাইল
  4. ঘ) ৪০০ নটিক্যাল মাইল
ব্যাখ্যা
- বঙ্গোপসাগরের উপকূল রেখার দৈর্ঘ্য ৭১৬ কিলোমিটার।
- বঙ্গোপসাগরে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল বা ২২.২২ কিলোমিটার 
- বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০.৪০ কিলোমিটার (১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার)।

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (SSC Programme), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৮৯.
‘ইবোলা’ ভাইরাস-এর উৎপত্তিস্থল কোথায় ?
  1. ক) সিয়েরালিওন
  2. খ) কঙ্গো
  3. গ) লিবিয়া
  4. ঘ) ইথিওপিয়া
ব্যাখ্যা
ইবোলা ভাইরাস হচ্ছে ইবোলাভাইরাস গণের পাঁচটি ভাইরাসের মধ্যে অন্যতম একটি।
এই ভাইরাস ইবোলা ভাইরাস ডিজিজ বা ইবোলা হিমোরেজিক ডিজিজ করে এবং ২০১৩-২০১৫ সালে পশ্চিম আফ্রিকায় মহামারী সৃষ্টি করে। যা প্রায় ২৮, ৬১৬ জনকে আক্রান্ত করে এবং ১১, ৩১০ জনের নিশ্চিত মৃত্যু হয়।

ইবোলা ভাইরাস প্রথম দেখা দেয় গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে
৯০.
ইউনিসেফের ২০১৪ সালের প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে শীর্ষ দেশ কোনটি ?
  1. ক) নাইজার
  2. খ) বাংলাদেশ
  3. গ) শাদ
  4. ঘ) মালি
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। বর্তমানে গুরুত্বহীন]

- ইউনিসেফের ২০১৪ সালের প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে শীর্ষ দেশ হলো নাইজার ।
- তার পরের অবস্থানে রয়েছে বাংলাদেশ।
 প্রতিবেদন অনুযায়ী ১৮ বছর বয়সের পূর্বে নাইজার মেয়েদের বিয়ের হার ৭৭% এবং বাংলাদেশ ৭৪%
৯১.
নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ?
  1. ক) যুক্তরাষ্ট্র - কানাডা
  2. খ) যুক্তরাষ্ট্র - মেক্সিকো
  3. গ) কানাডা - অস্ট্রেলিয়া
  4. ঘ) যুক্তরাষ্ট্র - ব্রাজিল
ব্যাখ্যা
- নায়গ্রা জলপ্রপাত, উত্তর আমেরিকা মহাদেশের উত্তর  পূর্ব পাশের সবচেয়ে বিখ্যাত দর্শনীয় স্থান।
- মার্কিন যুক্তরাষ্ট্রের অন্টারিও, কানাডা এবং নিউইয়র্ক রাজ্যের সীমান্তে এই জলপ্রপাতটি অবস্থিত।

তথ্যসূত্র: ব্রিটানিকা
৯২.
কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যা হলো -
  1. ক) জিওলোজি
  2. খ) অ্যানথ্রপলোজি
  3. গ) এনটোমলজি
  4. ঘ) নিউরোলজি
ব্যাখ্যা
জিওলজি- ভূতত্ত্ব বিজ্ঞান।
এনথ্রপলজি - নৃ বিজ্ঞান।
এনটোমলজি - কীট পতঙ্গ বিদ্যা।
নিউরোলজি - স্নায়ু বিষয়ক বিদ্যা।
ইকোলজি - বাস্তুসংস্থান।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি
৯৩.
সাবান তৈরির উপজাত হিসেবে পাওয়া যায় -
  1. ক) গ্লিসারিন
  2. খ) সিলিকন
  3. গ) ইথানল
  4. ঘ) সোডিয়াম
ব্যাখ্যা
- তেল বা চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সাবান এবং গ্লিসারিন তৈরি হয়। এই প্রক্রিয়াকে সাবানায়ন বলে।
- সাবান দুই ধরণের হতে সাবানায়ন প্রক্রিয়ায় প্রধান উৎপাদ হিসাবে সাবান অর্থাৎ সোডিয়াম স্টিয়ারেট বা পটাশিয়াম স্টিয়ারেট পাওয়া যায় এবং উপজাত হিসাবে পাওয়া যায় গ্লিসারিন।
- সাবান দুধরণের হতে পারে - প্রসাধনী সাবান এবং লন্ড্রি সাবান।

সূত্র: মাধ্যমিক রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি
৯৪.
সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয় ?
  1. ক) ১৯৭৫
  2. খ) ১৯৮৫
  3. গ) ১৯৮৭
  4. ঘ) ১৯৯০
ব্যাখ্যা
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC)
- পূর্ণরুপ- South Asian Association for Regional Co-operation (SAARC)
- সার্ক ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল
- প্রতিষ্ঠা লাভ করে- ঢাকায়।
- সার্ক ৮ টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। যথা: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
- সচিবালয়- কাঠমুন্ড।
- সচিবালয়- ১৭ জানুয়ারী, ১৯৮৭ সালে কাঠমুন্ডতে সচিবালয় স্থাপিত হয়।
- সবর্শেষ সদস্য- আফগানিস্তান।

তথসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (SAARC)
৯৫.
CIRDAP - এর সদর দপ্তর কোথায় ?
  1. ক) নয়াদিল্লি
  2. খ) ঢাকা
  3. গ) ম্যানিলা
  4. ঘ) মুয়ালালামপুর
ব্যাখ্যা
(CIRDAP) The Centre on Integrated Rural Development for Asia and the Pacific 
- এটি একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত সংস্থা।
- এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলির উদ্যোগে এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO)  অন্যান্য জাতিসংঘ সংস্থা এবং দাতাদের সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছিল। 
- CIRDAP গঠিত হয় ৬ জুলাই, ১৯৭৯ সালে।
- এর সদর দপ্তর- ঢাকা 
- এর সদস্য সংখ্যা- ১৫ টি।
- সদস্য দেশগুলো হলো- আফগানিস্তান, বাংলাদেশ (হোস্ট স্টেট), ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাও পিডিআর, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

সূত্র: সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট 
৯৬.
http - এর সংক্ষিপ্ত রূপ কোনটি ?
  1. ক) Hyper Text Transfer Protocol
  2. খ) High Test Termination Procedure
  3. গ) Harvard Teletext Proof
  4. ঘ) Highest Times Technical Professional
ব্যাখ্যা
▪ HTTP এর পূর্নরূপ Hypertext Transfer Protocol.
▪ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ফাইল এক্সচেঞ্জের জন্য ব্যবহৃত স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন-স্তরের প্রোটোকল এটি।
▪ HTML এর পূর্নরূপ Hyper Text Markup Language.

তথ্যসূত্র;- ব্রিটানিকা। 
৯৭.
বাংলাদেশের কোন বনাঞ্চলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে ?
  1. ক) মধুপুর বন
  2. খ) সুন্দরবন
  3. গ) বান্দরবান
  4. ঘ) হিমছড়ি বন
ব্যাখ্যা
ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে- UNESCO
– UNESCO- হল জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা।
– UNESCO- এর পূর্ণরুপ-United Nations Educational Scientific and Cultural Organization 
– এর প্রধান কাজ হলো– বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
– প্রতিষ্ঠাকাল– ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর করে।
– প্রতিষ্ঠার স্থান- লন্ডন, যুক্তরাজ্য।
– সদর দপ্তর– প্যারিস, ফ্রান্স।
– সদস্য সংখ্যা– ১৯৩ টি  এবং সহযোগী সদস্য ১১ টি।
– UNESCO- এর বর্তমান বিশ্ব ঐতিহ্যের সংখ্যা– ১১৫৪ টি।

- ইউনেস্কো ঘোষিত বিশ্বের তিনটি
ঐতিহ্যগুলো হলো:
১. পাহাড়পুরের বৌদ্ধ বিহার (নওগাঁ)
২. ষাট গম্বুজ বিশিষ্ট মসজিদ - (বাগেরহাট)
৩. সুন্দরবন।
সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে-৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে।

তথ্যসূত্র:  Official website (UNESCO)
৯৮.
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ?
  1. ক) ১৩৬ তম
  2. খ) ১৩৭ তম
  3. গ) ১৩৮ তম
  4. ঘ) ১৩৯ তম
ব্যাখ্যা
- ১৯৭২ সালে জাতিসংঘ সদরদপ্তরে সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্র মন্ত্রির নেতৃত্বে
একটি পর্যবেক্ষক দল বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির লক্ষ্যে তৎপরতা চালায়। কিন্তু জুলফিকার আলী ভুট্রোর সময়ে পাকিস্তান সরকারের প্ররোচনায় নিরাপত্তা পরিষদে চীনের ভেটো প্রয়োগের কারণে পর পর দু’বার বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে ব্যর্থ হয়।
- বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে যোগদান করে--  ১৭ সেপ্টেম্বর,  ১৯৭৪ সালে।
- বাংলাদেশ জাতিসংঘের - ১৩৬ তম সদস্য
- জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন-- ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
- বাংলাদেশকে প্রথম জাতিসংঘ সংস্থায় সদস্যরূপে স্বাগত জানায়-- বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৯৯.
বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় ?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) পাকশি
  3. গ) সৈয়দপুর
  4. ঘ) আখাউড়া
ব্যাখ্যা
• দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা - সৈয়দপুর
- এখানে আরও একটি রেলওয়ে কারখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
- ওই কারখানাটিতে তৈরি হবে সম্পূর্ণ রেলওয়ে ক্যারেজ বা কোচ।
- এই কারখানাটি বর্তমান কারখানার উত্তর পাশে দার্জিলিং গেটসংলগ্ন এলাকায় গড়ে ঘা তোলা হবে ওই কোচ নির্মাণ কারখানা।

উৎস: দৈনিক প্রথম আলো ও বাংলাপিডিয়া
১০০.
বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি ?
  1. ক) ময়নামতি
  2. খ) পাহাড়পুর
  3. গ) মহাস্থানগড়
  4. ঘ) সোনারগাঁও
ব্যাখ্যা
পুন্ড্রনগর বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র, এর প্রাচীনত্ব খ্রিস্টপূর্ব চার শতকের বলে ধরে নেওয়া হয়।
পুন্ড্রনগরের (গুপ্ত ও গুপ্ত-পরবর্তী যুগে ‘পুন্ড্রবর্ধনপুর’ নামে উল্লিখিত) ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে বগুড়া জেলার মহাস্থানগড়-এ আবিষ্কৃত ধ্বংসাবশেষের সঙ্গে।

Source: Banglapedia