ব্যাখ্যা
ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী হলেন একমাত্র মহিলা যিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন। পারিবারিক পরিচয়ে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কন্যা ইন্দিরা ১৯৬৬ সালের জানুয়ারি থেকে ১৯৭৭ সালের মার্চ এবং পুনরায় ১৯৮০ সালের জানুয়ারি থেকে ১৯৮৪ সালের অক্টোবরে নিহত হবার দিন পর্যন্ত প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন।১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিসন । তিনি মুক্তিযোদ্ধাদের সহায়তা করেন, ভারত বাংলাদেশ শরণার্থীদের আশ্রয় দেয় এবং ডিসেম্বর মাসে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে। ইন্দিরা গান্ধীর নেতৃত্বেই ভারত বাংলাদেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উৎস- উচ্চমাধ্যমিক ইতিহাস ১ম পত্র
ড. আবু মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশের ইতিহাস (১৯০৫-১৯৭১)