উত্তর
ব্যাখ্যা
• আনারস ও চাবি পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ।
• পর্তুগিজ ভাষার আরোকিছু শব্দ হলো:
কামরা, গির্জা, গুদাম, জানালা, তোয়ালে, পাউরুটি, পাদ্রি, পেয়ারা, বালতি, বোতল, বোতাম ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
PSC · ১ জানুয়ারি, ১৯৮৯ · ১০০ প্রশ্ন
• আনারস ও চাবি পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ।
• পর্তুগিজ ভাষার আরোকিছু শব্দ হলো:
কামরা, গির্জা, গুদাম, জানালা, তোয়ালে, পাউরুটি, পাদ্রি, পেয়ারা, বালতি, বোতল, বোতাম ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
জাতিসংঘ:
• অধিবেশনের সময়:
- জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন বসে — সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
- সাধারণ পরিষদের প্রথম অধিবেশন ১৯৪৬ সালে লন্ডনের ওয়েস্টমিনিস্টার হলে বসেছিল।
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন বসে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মঙ্গলবার।
- ২০২২ সাল পর্যন্ত সেপ্টেম্বরের তৃতীয় মঙ্গলবার ছিলো; কিন্তু ২০২৩ সাল থেকে দ্বিতীয় মঙ্গলবার অধিবেশন বসে।
প্রশ্নটি তৎকালীন এবং রিয়েল জব পরীক্ষার বিধায় অপশন পরিবর্তন করা হয় নি।
• প্রতিনিধির সংখ্যা:
-অধিবেশনে প্রতিটি সদস্য সর্বোচ্চ পাঁচ জন প্রতিনিধি পাঠাতে পারে, তবে ভোটাধিকার প্রত্যেকেরই একটি করে।
- প্রতি সদস্যের একটি ভোটাধিকার থাকে।
• সভাপতির মেয়াদ:
- সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ ১ বছর।
--------------------
সাধারণ পরিষদ/United Nations General Assembly:
▪ সাধারণ পরিষদ জাতিসংঘের আলোচনা/বিতর্কের মূল কেন্দ্রবিন্দু।
- এটি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের মূখপাত্র, নীতি নির্ধারণী অঙ্গ হিসাবে কাজ করে।
▪ জাতিসংঘের সদস্য ১৯৩টি দেশ এর সদস্য। জাতিসংঘের সকল সদস্যই মূলত সাধারণ পরিষদের সদস্য। জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯ - ২২ নং অনুচ্ছেদ) এ জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
উৎস: জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট,এবং ব্রিটানিকা।