পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
পরীক্ষা – ১৩ পরিমিত – সরলক্ষেত্র ও ঘনবস্তু [Live Class – 16]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
একটি আয়তাকার লৌহ ফলকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 10, 8 ও 5.5 সে.মি.। এই ফলকটিকে গলিয়ে 1/2 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলো গোলাকার গুলি প্রস্তুত করা যাবে?
  1. 800 টি 
  2. 840 টি 
  3. 890 টি 
  4. 900 টি 
ব্যাখ্যা
Question: একটি আয়তাকার লৌহ ফলকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 10, 8 ও 5.5 সে.মি.। এই ফলকটিকে গলিয়ে 1/2 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলো গোলাকার গুলি প্রস্তুত করা যাবে?

Solution: 
আয়তাকার লৌহ ফলকের আয়তন = 10 × 8 × (11/2)
= 440 ঘনসেমি 

গোলাকার গুলির আয়তন = (4/3)π(1/2)3
= π/6 ঘনসেমি
= 11/21 ঘনসেমি 

গোলাকার গুলির সংখ্যা = 440/(11/21) = 840 টি
.
একটি ট্রপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য ৫ মিটার ও ৭ মিটার। এর ক্ষেত্রফল ২৪ বর্গমিটার হলে, বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত হবে?
  1. ২ মিটার
  2. ৪ মিটার
  3. ৬ মিটার
  4. ৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য ৫ মিটার ও ৭ মিটার। এর ক্ষেত্রফল ২৪ বর্গমিটার হলে, বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত হবে?

সমাধান:
আমরা জানি, 
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব = (২ × ক্ষেত্রফল)/সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল
= (২ × ২৪)/(৫ + ৭) মিটার 
= ৪৮/১২ মিটার 
= ৪ মিটার 

∴ বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব = ৪ মিটার। 
.
3 মি. বাহু বিশিষ্ট একটি ঘনক আকৃতির বক্সে 10 সেমি বাহু বিশিষ্ট কতটি ঘনক রাখা যাবে?
  1. 20000
  2. 23000
  3. 27000
  4. 30000
ব্যাখ্যা
প্রশ্ন: 3 মি. বাহু বিশিষ্ট একটি ঘনক আকৃতির বক্সে 10 সেমি বাহু বিশিষ্ট কতটি ঘনক রাখা যাবে?

সমাধানঃ
ঘনক সংখ্যা = বড় ঘনকের আয়তন / ছোট ঘনকের আয়তন
= (300 × 300 × 300)  / (10 × 10 × 10)
= 27000
.
একটি কোণকের ভূমির ব্যাস 14 সেমি এবং তীর্যক উচ্চতা 10 সেমি হলে কোণকটির বক্রতলের ক্ষেত্রফল কত?
  1. 90 বর্গসেমি
  2. 100 বর্গসেমি
  3. 110 বর্গসেমি
  4. 220 বর্গসেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণকের ভূমির ব্যাস 14 সেমি এবং তীর্যক উচ্চতা 10 সেমি হলে কোণকটির বক্রতলের ক্ষেত্রফল কত?

সমাধান:
কোণকের ভূমির ব্যাস = 14 cm
কোণকের ভূমির ব্যাসার্ধ r = 14/2 = 7 cm
কোণকের তীর্যক উচ্চতা l = 10 cm

কোণকের বক্রতলের ক্ষেত্রফল = πrl
= (22/7) × 7 × 10
= 220 বর্গসেমি
.
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমি. । যদি এর দৈর্ঘ্য 3 মি কমানো এবং প্রস্থ 3 মি বাড়ানো হয় তবে তা একটি বর্গক্ষেত্রে পরিণত হয়, তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. 13 বর্গমিটার 
  2. 91 বর্গমিটার 
  3. 169 বর্গমিটার 
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমি. । যদি এর দৈর্ঘ্য 3 মি কমানো এবং প্রস্থ 3 মি বাড়ানো হয় তবে তা একটি বর্গক্ষেত্রে পরিণত হয়, তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান: 
ধরি, বর্গক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার 

আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x + 3 মিটার 
প্রস্থ x - 3 মিটার 
 
(x + 3) (x - 3) = 160 
⇒ x2 - 9 = 160 
∴ x2 = 160 + 9 = 169 

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গমিটার 
.
28 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের বাহুর দৈর্ঘ্য কত হবে? 
  1. √154 ফুট
  2. 2√154 ফুট
  3. 4√154 ফুট
  4. 6√154 ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: 28 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের বাহুর দৈর্ঘ্য কত হবে? 

সমাধান: 
বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ = 28/2 ফুট = 14 ফুট
বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = πr2
= π × 14 × 14
= (22/7) × (14 × 14)
= 616 বর্গফুট 
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 616 বর্গফুট 

∴ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = √616 = 2√154 ফুট
.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজটির ক্ষেত্রফর কত বর্গ সে.মি.?
  1. 20 বর্গসে.মি.
  2. 25 বর্গসে.মি.
  3. 30 বর্গসে.মি.
  4. 45 বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজটির ক্ষেত্রফর কত বর্গ সে.মি.?

সমাধান:
বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ θ = 30°
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য a = b = 10 সে.মি.

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2)absinθ
= (1/2) × 10 × 10 × sin30°
= (1/2) × 10 × 10 × (1/2)
= 25 বর্গসে.মি.
.
অর্ধ গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 12π বর্গমিটার হলে, ব্যাসার্ধ কত?
  1. 8 মিটার
  2. 6 মিটার
  3. 4 মিটার
  4. 2 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: অর্ধ গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 12π বর্গমিটার হলে, ব্যাসার্ধ কত?

সমাধান: 
অর্ধ গোলকের ব্যাসার্ধ r হলে, পৃষ্ঠের ক্ষেত্রফল = 3πr2
3πr2 = 12π
⇒ r2 = 4
⇒ r = 2
সুতরাং ব্যাসার্ধ  2 মিটার
.
একটি দেওয়ালের দৈর্ঘ্য ২ মি, উচ্চতা ৩ মি, পুরুত্ব ৩০ সে. মি.। একটি ইটের দৈর্ঘ্য ১০ সে. মি. প্রস্থ ৫ সে. মি. উচ্চতা ৩ সে. মি.। দেওয়ালটি ইট দিয়ে তৈরী করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করুন।
  1. ১০০০০ টি
  2. ১২০০০ টি
  3. ১৫০০০ টি
  4. ২০০০০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দেওয়ালের দৈর্ঘ্য ২ মি, উচ্চতা ৩ মি, পুরুত্ব ৩০ সে. মি.। একটি ইটের দৈর্ঘ্য ১০ সে. মি. প্রস্থ ৫ সে. মি. উচ্চতা ৩ সে. মি.। দেওয়ালটি ইট দিয়ে তৈরী করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করুন।

সমাধান:
দেওয়া আছে,
দেওয়ালের দৈর্ঘ্য = ২ মি.
= ২০০ সে.মি.
উচ্চতা = ৩ মি.
= ৩০০ সে.মি.
পুরুত্ব = ৩০ সে. মি.

এখানে,
দেওয়ালের আয়তন = (২০০ × ৩০০ × ৩০) সে. মি.
আবার,
ইটের আয়তন = (১০ × ৫ × ৩) সে. মি.

আমরা জানি,
ইটের সংখ্যা = দেওয়ালের আয়তন/ইটের আয়তন
= (২০০ × ৩০০ × ৩০)/(১০ × ৫ × ৩) 
= ১২০০০ টি
১০.
একটি আয়তাকার ঘনবস্তুুর দৈর্ঘ্য ৭ মি., প্রস্থ ৫ মি. এবং উচ্চতা ১ মি. হলে বস্তুটি কত লিটার পানি দ্বারা পূর্ণ হবে?
  1. ২২০০০ লিটার
  2. ২৫০০০ লিটার
  3. ৩০০০০ লিটার
  4. ৩৫০০০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘনবস্তুুর দৈর্ঘ্য ৭ মি., প্রস্থ ৫ মি. এবং উচ্চতা ১ মি. হলে বস্তুটি কত লিটার পানি দ্বারা পূর্ণ হবে?

সমাধান:
দেওয়া আছে,
দৈর্ঘ্য = ৭ মি.
= ৭০০ সে.মি.
প্রস্থ = ৫ মি.
= ৫০০ সে.মি.
উচ্চতা = ১ মি.
= ১০০ সে.মি.

আমরা জানি,
আয়তন = (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা)
= (৭০০ × ৫০০ × ১০০) ঘন সে.মি.
= ৩৫০০০০০০ ঘন সে.মি.
= ৩৫০০০০০০/১০০০ লিটার  [যেহেতু, ১ লিটার = ১০০০ ঘন সে.মি.]
= ৩৫০০০ লিটার
১১.
10 সে.মি. বাহুবিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা 12 সে.মি.। ইহার  আয়তন কত? 
  1. 600 ঘনসে.মি.
  2. 500 ঘনসে.মি.
  3. 400 ঘনসে.মি.
  4. 200 ঘনসে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: 10 সে.মি. বাহুবিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা 12 সে.মি.। ইহার  আয়তন কত? 

সমাধান: 
পিরামিডের আয়তন = (1/3) × 10 × 10 × 12 
= 400 ঘনসে.মি.

১২.
একটি রম্বসের ক্ষেত্রফল ২১ বর্গ সে.মি. হলে, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল কত? 
  1. ২১ বর্গ সে.মি. 
  2. ৩৪ বর্গ সে.মি. 
  3. ৪২ বর্গ সে.মি. 
  4. ৬০ বর্গ সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল ২১ বর্গ সে.মি. হলে, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল কত? 

সমাধান: 
আমরা জানি, 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল 

∴ কর্ণদ্বয়ের গুণফল = ২ × রম্বসের ক্ষেত্রফল
= (২ × ২১) বর্গ সে.মি. 
= ৪২ বর্গ সে.মি.
১৩.
একটি ঘনকের আয়তন ১০০০ ঘনসে.মি. হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ৫√৩ সে.মি.
  2. ৮√৩ সে.মি.
  3. ১০√৩ সে.মি.
  4. ১২√৩ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের আয়তন ১০০০ ঘনসে.মি. হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য a  একক হলে এর আয়তন a³ ঘনএকক

শর্তমতে,
a³ = ১০০০
∴ a = ১০ 

ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য ১০ সে.মি.

ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে ১০√৩ সে.মি.
১৪.
৪০ ফুট দীর্ঘ এবং ২৫ ফুট প্রস্থ বাগানের বাহিরের চতুর্দিকে ৫ ফুট প্রশস্ত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গফুট?
  1. ৭০০ বর্গফুট
  2. ৭২০ বর্গফুট
  3. ৭৫০ বর্গফুট
  4. ৮০০ বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ ফুট দীর্ঘ এবং ২৫ ফুট প্রস্থ বাগানের বাহিরের চতুর্দিকে ৫ ফুট প্রশস্ত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গফুট?

সমাধান: 
বাগানের ক্ষেত্রফল = (৪০ × ২৫) বর্গ ফুট
= ১০০০ বর্গ ফুট
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = {৪০ + (৫+৫)} {২৫ + (৫+৫)}
= ৫০ × ৩৫
= ১৭৫০ বর্গ ফুট

∴ রাস্তার ক্ষেত্রফল = ১৭৫০ - ১০০০
= ৭৫০ বর্গফুট