১.
দেওয়ানি কার্যবিধি ১৯০৮ সালের কয় নং আইন?
ব্যাখ্যা
• দেওয়ানি কার্যবিধি ১৯০৮ সালের ৫নং আইন। সর্ব প্রথম ১৮৫৯ সালে সিভিল কোড সংক্রান্ত পদ্ধতিগত আইন বিধিবদ্ধ [codified] করা হয়। বর্তমানের দেওয়ানি কার্যবিধি পাশ হয় ১৯০৮ সালের ২১ মার্চ এবং ১৯০৯ সালের ১লা জানুয়ারী থেকে কার্যকর হয়।
• দেওয়ানি কার্যবিধি একটি পদ্ধতিগত আইন [Procedural Law বা Adjective law]। দেওয়ানি মোকদ্দমার বিচার প্রক্রিয়া ও পদ্ধতি সংক্রান্ত আইন হলো দেওয়ানি কার্যবিধি। এই আইনে দেওয়ানি মোকদ্দমা নিষ্পত্তি করার ক্ষেত্রে:
- দেওয়ানি কোর্টসমূহ কোন পদ্ধতি অনুসরণ করবে,
- মোকদ্দমার পক্ষসমূহ কিভাবে মোকদ্দমা দায়ের করবে,
- মোকদ্দমার আরজি এবং লিখিত জবাব দাখিল করবে,
- সমন জারি,
- পক্ষসমূহের শুনানীর সময় উপস্থিতি,
- মোকদ্দমার শুনানী, রায় ঘোষণা, ডিক্রি জারি; এবং
- বলবৎকরণ, আপিল, রিভিশন এবং রিভিউ ইত্যাদি বিষয় আলোচনা করা হয়েছে।