পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
পরীক্ষা- ১২ টপিক: রিভিশন (পরীক্ষা ৯ থেকে ১১ পর্যন্ত) [Live Class – 9 to 12]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
৩, ৬, ১২, ২৪, ........... ধারার ৮ম পদ কত?
  1. ১৮৪
  2. ২৮৪
  3. ৩৮৪
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৩৮৪
উত্তর
সঠিক উত্তর:
৩৮৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৬, ১২, ২৪, ........... ধারার ৮ম পদ কত?

সমাধান:
এখানে,
৬/৩ = ২
১২/৬ = ২
∴ ধারাটি একটি গুণোত্তর ধারা যার,
প্রথম পদ a = ৩
সাধারণ অনুপাত r = ২

∴ ধারার ৮ম পদ = ar৮-১
= ৩ × ২
= ৩ × ১২৮
= ৩৮৪
.
HARMONY শব্দের বর্ণগুলো কত উপায়ে সাজানো যাবে?
  1. ৭২০
  2. ২৫২০
  3. ৭০০
  4. ৫০৪০
সঠিক উত্তর:
৫০৪০
উত্তর
সঠিক উত্তর:
৫০৪০
ব্যাখ্যা
প্রশ্ন: HARMONY শব্দের বর্ণগুলো কত উপায়ে সাজানো যাবে?

সমাধান:
HARMONY শব্দটিতে মোট বর্ণ আছে ৭টি এবং সকল বর্ণ ভিন্ন।
∴ HARMONY শব্দটি সাজানো যাবে ৭! = ৫০৪০ উপায়ে
.
১০০ জন লোকের মাঝে ৭২ জন ইংরেজি এবং ৪৩ জন ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারে। কতজন লোক ইংরেজি ও ফ্রেঞ্চ উভয় ভাষায়ই কথা বলতে পারে?
  1. ১৫
  2. ১৮
  3. ২৩
  4. ২২
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ জন লোকের মাঝে ৭২ জন ইংরেজি এবং ৪৩ জন ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারে। কতজন লোক ইংরেজি ও ফ্রেঞ্চ উভয় ভাষায়ই কথা বলতে পারে?

সমাধান:
ধরি,
ইংরেজিতে কথা বলা লোকের সেট A
ফ্রেঞ্চ ভাষায় কথা বলা লোকের সেট B
ইংরেজি ও ফ্রেঞ্চ উভয় ভাষায়ই কথা বলা লোকের সেট A ∩ B

দেওয়া আছে,
n(A) = ৭২       
n(B) = ৪৩     
n(A ∪ B) = ১০০

∴ n(A ∩ B) = n(A) + n(B) - n(A ∪ B)
= ৭২ + ৪৩ - ১০০
= ১১৫ - ১০০
= ১৫
.
একটি বিশ্রাম রুমে ৫ জন মহিলা এবং ৫ জন পুরুষ আছেন। দৈবভাবে ২ জন প্রার্থী নির্বাচন করলে ২ জনই মহিলা হবার সম্ভাবনা কত?
  1. ২/৫
  2. ২/৯
  3. ১/৫
  4. ১/২
সঠিক উত্তর:
২/৯
উত্তর
সঠিক উত্তর:
২/৯
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিশ্রাম রুমে ৫ জন মহিলা এবং ৫ জন পুরুষ আছেন। দৈবভাবে ২ জন প্রার্থী নির্বাচন করলে ২ জনই মহিলা হবার সম্ভাবনা কত?

সমাধান:
৫ জন মহিলা থেকে ২ জন নির্বাচন করার উপায় = C = ৫!/(৩! × ২!) = ১০
১০ জন লোক থেকে ২ জন নির্বাচন করার উপায় = ১০C = ১০!/(২! × ৮!) = ৪৫

∴ সম্ভাবনা = ১০/৪৫ = ২/৯
.
১ + ৮ + ২৭ + ৬৪ + ............... প্রথম ৮টি পদের সমষ্টি কত?
  1. ১২৯৬
  2. ২০২৫
  3. ৩০২৫
  4. ৫১২
সঠিক উত্তর:
১২৯৬
উত্তর
সঠিক উত্তর:
১২৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১ + ৮ + ২৭ + ৬৪ + ............... প্রথম ৮টি পদের সমষ্টি কত?

সমাধান:
১ + ৮ + ২৭ + ৬৪ + ...............
= ১ + ২ + ৩ + ৪ + ......

আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি = [{n(n + ১)}/২]
= [{৮(৮ + ১)}/২]
= {(৮ × ৯)/২}
= ৩৬
= ১২৯৬
.
১০টি পরীক্ষার খাতা কীভাবে সাজানো যাবে যেন সর্বোচ্চ ও সর্বনিম্ন প্রাপ্ত নম্বরের খাতা একত্রে থাকবে না?
  1. ৮ × ৯!
  2. ৮ × ৮!
  3. ৭ × ৯!
  4. ৯ × ৮!
সঠিক উত্তর:
৮ × ৯!
উত্তর
সঠিক উত্তর:
৮ × ৯!
ব্যাখ্যা
প্রশ্ন: ১০টি পরীক্ষার খাতা কীভাবে সাজানো যাবে যেন সর্বোচ্চ ও সর্বনিম্ন প্রাপ্ত নম্বরের খাতা একত্রে থাকবে না?

সমাধান:
১০টি খাতা সাজানোর উপায় ১০!

সর্বোচ্চ ও সর্বনিম্ন প্রাপ্ত নম্বরের খাতা একত্রে থাকলে এদের ১টি খাতা বিবেচনা করে মোট ৯টি খাতা সাজানো যাবে ৯! উপায়ে
এবং খাতা দুটি সাজানো যাবে ২! উপায়ে
∴ সর্বোচ্চ ও সর্বনিম্ন প্রাপ্ত নম্বরের খাতা একত্রে থাকলে সাজানো যাবে ৯! × ২! উপায়ে

সর্বোচ্চ ও সর্বনিম্ন প্রাপ্ত নম্বরের খাতা একত্রে থাকবে না = ১০! - ৯! × ২! উপায়ে
= ১০ × ৯! - ৯! × ২!
= ৯!(১০ - ২!)
= ৯!(১০ - ২)
= ৯! × ৮
= ৮ × ৯!
.
দুটি ছক্কা নিক্ষেপ করা হলে যোগফল ১১ আসার সম্ভাবনা কত?
  1. ১/৩৬
  2. ১/১২
  3. ১/১৮
  4. ১/৯
সঠিক উত্তর:
১/১৮
উত্তর
সঠিক উত্তর:
১/১৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ছক্কা নিক্ষেপ করা হলে যোগফল ১১ আসার সম্ভাবনা কত?

সমাধান:
ছক্কা দুইবার নিক্ষেপ করলে মোট ঘটনা = ৬ × ৬ = ৩৬
১১ হওয়ার ঘটনা = {(৫, ৬), (৬, ৫) = ২টি

∴ যোগফল ১১ হওয়ার সম্ভাবনা = ২/৩৬ = ১/১৮
.
একটি গুণোত্তর ধারার p তম পদ 27, q তম পদ 8 এবং s তম পদ 12 হলে নিচের কোনটি সঠিক?
  1. s = 3p + q
  2. 3s = q + 2p
  3. s = p + q
  4. 3s = 2q + p
সঠিক উত্তর:
3s = 2q + p
উত্তর
সঠিক উত্তর:
3s = 2q + p
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার p তম পদ 27, q তম পদ 8 এবং s তম পদ 12 হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
একটি গুণোত্তর ধারার p তম পদ 27, q তম পদ 8 এবং s তম পদ 12
ধরি,
ধারার প্রথম পদ = a
সাধারণ অনুপাত = r

∴ arp - 1 = 27 ...… (i)
arq - 1 = 8  ...… (ii)
ars - 1 = 12 ...… (iii)

(i) এবং (ii) হতে পাই, rp - q = 27/8  ....… (iv)

(ii) এবং (iii) হতে পাই, rs - q = 12/8 = 3/2  ...… (v)

(iv) এবং (v) হতে পাই,
(3/2)3 = rp - q এবং (3/2) = rs - q
⇒ r3(s - q) = rp - q
⇒ 3s - 3q = p - q
⇒ 3s = p + 2q
∴ 3s = 2q + p
.
৭ জন পুরুষ ও ৬ জন মহিলা থেকে ৫ সদস্য বিশিষ্ট কয়টি কমিটি গঠন করা যাবে যেখানে কমপক্ষে ৩ জন মহিলা থাকবে?
  1. ৫৩১
  2. ৫৬৪
  3. ৬৪৫
  4. ৭৫৬
সঠিক উত্তর:
৫৩১
উত্তর
সঠিক উত্তর:
৫৩১
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ জন পুরুষ ও ৬ জন মহিলা থেকে ৫ সদস্য বিশিষ্ট কয়টি কমিটি গঠন করা যাবে যেখানে কমপক্ষে ৩ জন মহিলা থাকবে?

সমাধান:
পুরুষ         মহিলা
২               ৩
১                ৪
০               ৫

১ম ক্ষেত্রে,
C × C = ২১ × ২০ = ৪২০

২য় ক্ষেত্রে,
C × C = ৭ × ১৫ = ১০৫

৩য় ক্ষেত্রে,
C = ৬

মোট উপায় = ৪২০ + ১০৫ + ৬ = ৫৩১
১০.
যদি J = {2, 4, 6, 8, 10} এবং K = {3, 6, 9, 12} হয়. তাহলে J × K এর উপাদান সংখ্যা কত?
  1. ১৬
  2. ২০
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
প্রশ্ন: যদি J = {2, 4, 6, 8, 10} এবং K = {3, 6, 9, 12} হয়. তাহলে J × K এর উপাদান সংখ্যা কত?

সমাধান:
J = {2, 4, 6, 8, 10} এবং K = {3, 6, 9, 12}

J × K = {2, 4, 6, 8, 10} × {3, 6, 9, 12}
J × K = {(2, 3), (2, 6), (2, 9), (2, 12), (4, 3), (4, 6), (4, 9), (4, 12), (6, 3), (6, 6), (6, 9), (6, 12), (8, 3), (8, 6), (8, 9), (8, 12), (10, 3), (10, 6), (10, 9), (10, 12)}.

∴ J × K এর উপাদান সংখ্যা ২০টি
১১.
২০২৪ সালের নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে শনিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৩
  2. ২/৭
  3. ৩/৭
  4. ৫/৭
সঠিক উত্তর:
২/৭
উত্তর
সঠিক উত্তর:
২/৭
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২৪ সালের নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে শনিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
আমরা জানি,
এক সপ্তাহ = ৭ দিন
বৃষ্টি হয়েছে = ৫ দিন

∴ যেকোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা = ৫/৭
অর্থাৎ, শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা = ৫/৭

∴ শনিবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা= ১ - (৫/৭)
= ২/৭
১২.
২০, ২৫, ৩০, ........., ১৪০ ধারাটিতে মোট কতটি পদ রয়েছে?
  1. ২২
  2. ২৫
  3. ২৩
  4. ২৪
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২০, ২৫, ৩০, ........., ১৪০ ধারাটিতে মোট কতটি পদ রয়েছে?

সমাধান:
এখানে,
২৫ - ২০ = ৫
৩০ - ২৫ = ৫
∴ ইহা একটি সমান্তর ধারা যার,
প্রথম পদ, a = ২০
সাধারণ অন্তর, d = ৫

ধরি,
ধারার n তম পদ ১৪০
a + (n - ১)d = ১৪০
বা, ২০ + (n - ১) × ৫ = ১৪০
বা, ২০ + ৫n - ৫ = ১৪০
বা, ৫n = ১২৫
∴ n = ২৫

∴ ধারাটিতে মোট ২৫টি পদ রয়েছে।
১৩.
যদি 5 × nP3 = 4 × (n + 1)P3 হয়, তাহলে n এর মান কত?
  1. 10
  2. 11
  3. 12
  4. 14
সঠিক উত্তর:
14
উত্তর
সঠিক উত্তর:
14
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 5 × nP3 = 4 × (n + 1)P3 হয়, তাহলে n এর মান কত?

সমাধান:
⇒ nP3 = n × (n - 1) × (n - 2)
⇒ (n+1)P3 = (n + 1) × n × (n - 1)

এখন,
5 × n × (n - 1) × (n - 2) = 4 × (n + 1) × n × (n - 1)
⇒ 5(n - 2) = 4(n + 1)
⇒ 5n - 10 = 4n + 4
⇒ 5n - 4n = 4 + 10
⇒ n = 14
১৪.
যদি M = {x | x মৌলিক সংখ্যা এবং x < 20} এবং N = {x | x বিজোড় সংখ্যা এবং x < 10} হয়, তাহলে M ∩ N = কোনটি?
  1. {3, 5, 7}
  2. {1, 3, 5, 7}
  3. { }
  4. {2, 11, 13, 17, 19}
সঠিক উত্তর:
{3, 5, 7}
উত্তর
সঠিক উত্তর:
{3, 5, 7}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি M = {x | x মৌলিক সংখ্যা এবং x < 20} এবং N = {x | x বিজোড় সংখ্যা এবং x < 10} হয়, তাহলে M ∩ N = কোনটি?

সমাধান:
M = {x | x মৌলিক সংখ্যা এবং x < 20}
∴ M = {2, 3, 5, 7, 11, 13, 17, 19}

N = {x | x বিজোড় সংখ্যা এবং x < 10}
∴ N = {1, 3, 5, 7, 9}

∴ M ∩ N = {2, 3, 5, 7, 11, 13, 17, 19} ∩ {1, 3, 5, 7, 9}
= {3, 5, 7}
১৫.
যদি P(C) = 5/13, P(D) = 7/13 এবং P(C ∩ D) = 3/13 হয়, তাহলে P(C|D) এর মান নির্ণয় করুন।
  1. 2/7
  2. 3/5
  3. 3/7
  4. 1/7
সঠিক উত্তর:
3/7
উত্তর
সঠিক উত্তর:
3/7
ব্যাখ্যা
প্রশ্ন: যদি P(C) = 5/13, P(D) = 7/13 এবং P(C ∩ D) = 3/13 হয়, তাহলে P(C|D) এর মান নির্ণয় করুন।

সমাধান:
আমরা জানি,
P(C|D) = P(C ∩ D)/P(D). (শর্তাধীন সম্ভাবনার সূত্রানুসারে)

P(C|D) = P(C ∩ D)/P(D)
= (3/13)/(7/13)
= 3/7
১৬.
কোন সমান্তর ধারার প্রথম পদ ও ৩য় পদ যথাক্রমে ৫ এবং ১৫। ধারাটির প্রথম ১৬টি পদের সমষ্টি কত?
  1. ৬০০
  2. ৭৬৫
  3. ৬৪০
  4. ৬৮০
সঠিক উত্তর:
৬৮০
উত্তর
সঠিক উত্তর:
৬৮০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সমান্তর ধারার প্রথম পদ ও ৩য় পদ যথাক্রমে ৫ এবং ১৫। ধারাটির প্রথম ১৬টি পদের সমষ্টি কত?

সমাধান:
ধরি,
ধারার ১ম পদ a = ৫
সাধারণ অন্তর = d

∴ ৩য় পদ = a + (৩ - ১)d = ১৫
বা, ৫ + ২d = ১৫
বা, ২d = ১০
∴ d = ৫

∴ ধারাটির প্রথম ১৬টি পদের সমষ্টি = (১৬/২){২ × ৫ + (১৬ - ১) × ৫}
= ৮ × (১০ + ৭৫)
= ৮ × ৮৫
= ৬৮০
১৭.
৮ জন বাংলাদেশি, ৪ জন আমেরিকান ও ৪ জন ইংরেজ একটি সারিতে কত উপায়ে বসতে পারবে যেন একই জাতির মানুষ একসাথে বসবে?
  1. ৩!৮!৪!৪!
  2. ৩!৮!
  3. ৪!৪!
  4. ৮!৪!৪!
সঠিক উত্তর:
৩!৮!৪!৪!
উত্তর
সঠিক উত্তর:
৩!৮!৪!৪!
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ জন বাংলাদেশি, ৪ জন আমেরিকান ও ৪ জন ইংরেজ একটি সারিতে কত উপায়ে বসতে পারবে যেন একই জাতির মানুষ একসাথে বসবে?

সমাধান:
৩টি জাতি জাতিগতভাবে বসতে পারে ৩! উপায়ে।
৮ জন বাংলাদেশি নিজেদের মাঝে বসতে পারে ৮! উপায়ে
৪ জন আমেরিকান নিজেদের মাঝে বসতে পারে ৪! উপায়ে
৪ জন ইংরেজ নিজেদের মাঝে বসতে পারে ৪! উপায়ে

∴ মোট বসার উপায় ৩!৮!৪!৪!
১৮.
যদি S = {x | x স্বাভাবিক ও পূর্ণবর্গ সংখ্যা এবং x < 100} হয়, তাহলে S এর তালিকা পদ্ধতিতে প্রকাশ নিচের কোনটি?
  1. {0, 2, 4, 5, 9, 58, 49, 56, 99}
  2. {1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81}
  3. {1, 4, 9, 16, 25, 36, 64, 81, 85, 99}
  4. {0, 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 121}
সঠিক উত্তর:
{1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81}
উত্তর
সঠিক উত্তর:
{1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি S = {x | x স্বাভাবিক ও পূর্ণবর্গ সংখ্যা এবং x < 100} হয়, তাহলে S এর তালিকা পদ্ধতিতে প্রকাশ নিচের কোনটি?

সমাধান:
12 = 1, 22 = 4, 32 = 9, 42 = 16, 52 = 25, 62 = 36, 72 = 49, 82 = 64, 92 = 81
∴ S = {1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81}
১৯.
১২টি মুক্তা দিয়ে মালা তৈরি করা যাবে কত উপায়ে?
  1. ১২!/২
  2. ১১!/২
  3. ১২!
  4. ৬!/২
সঠিক উত্তর:
১১!/২
উত্তর
সঠিক উত্তর:
১১!/২
ব্যাখ্যা
প্রশ্ন: ১২টি মুক্তা দিয়ে মালা তৈরি করা যাবে কত উপায়ে?

সমাধান:
১২টি মুক্তা দিয়ে মালা তৈরি করা যাবে (১২ - ১)!/২ উপায়ে = ১১!/২ উপায়ে