পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes৪৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৯
সিলেবাস
পরীক্ষা - ৮ [মোট নম্বর - ৮০] টপিক: ফুল মডেল টেস্ট - ২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৪৯ প্রশ্ন

.
'প্রতিধ্বনি' শব্দে 'প্রতি' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) বিপরীত
  2. খ) অভিমুখে
  3. গ) তুল্য
  4. ঘ) বিশেষ
সঠিক উত্তর:
গ) তুল্য
উত্তর
সঠিক উত্তর:
গ) তুল্য
ব্যাখ্যা
- 'প্রতিধ্বনি' শব্দে 'প্রতি' উপসর্গটি তুল্য অর্থে ব্যবহৃত হয়।

অন্যদিকে,
- 'বিজ্ঞান' শব্দে 'বি' উপসর্গটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়।
- 'পরাজয়' শব্দে 'পরা' উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়।
- 'সম্মুখ' শব্দে 'সম্‌' উপসর্গটি অভিমুখে অর্থে ব্যবহৃত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'তামরস' কোন শব্দের সমার্থক?
  1. ক) পানি
  2. খ) পারিজাত
  3. গ) পল্লব
  4. ঘ) পদ্ম
সঠিক উত্তর:
ঘ) পদ্ম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পদ্ম
ব্যাখ্যা
- 'পদ্ম' শব্দের সমার্থক হচ্ছে 'তামরস'

• 'পদ্ম' শব্দের সমার্থক:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, রাজীব, তামরস, অরবিন্দ, ইন্দিবর, অম্বুজ ইত্যাদি।

অন্যদিকে,
• 'পানি' শব্দের সমার্থক:
- জল, বারি, সলিল, অম্বু, অপ, নীর, উদক, প্রাণদ, ইরা, ইলা, পুষ্কর, জীবন ইত্যাদি।

• 'পারিজাত' শব্দের সমার্থক:
- স্বর্গীয় ফুল, দেবতরু, সৌন্দর্য, সুগন্ধী।

• 'পল্লব' শব্দের সমার্থক:
- পাতা, পত্র, কিশলয়, পর্ণ, নবপত্র।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
'শত বছরের শত সংগ্রাম শেষে,
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অত:পর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন।'- উদ্ধৃতাংশটি কোন কবিতার অংশ?
  1. ক) চুনিয়া আমার আর্কেডিয়া
  2. খ) স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো
  3. গ) আমি কোনো আগন্তুক নই
  4. ঘ) তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
সঠিক উত্তর:
খ) স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো
উত্তর
সঠিক উত্তর:
খ) স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো
ব্যাখ্যা
• 'শত বছরের শত সংগ্রাম শেষে,
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অত:পর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন।'- নির্মলেন্দু গুণ রচিত 'স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার অংশ।

• নির্মলেন্দু গুণ:
- তিনি ১৯৪৫ সালে নেত্রকোনার বারহাট্টার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর সম্পূর্ণ নাম নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী। তাকে কবিদের কবি বলা হয়।
- তাঁর ডাকনাম হচ্ছে রতন। প্রিয়জনেরা তাকে 'রতু' বলে ডাকতেন।
- তাঁকে  ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়।
- এছাড়া ১৯৮২ সালেই আলাওল সাহিত্য পুরস্কার, ২০০১ সালে একুশে পদক প্রদান করা হয়। 

• তাঁর রচিত কবিতা:
- প্রেমাংশুর রক্ত চাই,
- না প্রেমিক না বিপ্লবী,
- দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
- তার আগে চাই সমাজতন্ত্র,
- মুজিব-লেনিন-ইন্দিরা,
- শিয়রে বাংলাদেশ,
- মুঠোফোনের কাব্য,
- কামকানন ইত্যাদি।

• অনুবাদ কবিতা :
- রক্ত আর ফুলগুলি,
- রাজনৈতিক কবিতা,
- কাব্যসমগ্র।

• তাঁর রচিত ছােটগল্প:
- আপনদলের মানুষ,
- অন্তর্জাল।

• তাঁর রচিত কিশোর উপন্যাস:
- কালো মেলা,
- বাবা যখন ছোট্ট ছিলেন।

অন্যান্য অপশন:
'চুনিয়া আমার আর্কেডিয়া' - কবিতাটির লেখক ' রফিক আজাদ'।
'আমি কোনো আগন্তুক নই' - কবিতাটির লেখক 'আহসান হাবীব'।
'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' - কবিতাটির লেখক 'শামসুর রাহমান'।

উৎস:
১। বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২। বাংলা সাহিত্য, নবম-দশম শ্রেণি।
.
মুখ-গহ্বরের কোন অংশে জিভের অবস্থান?
  1. ক) উপরে
  2. খ) সামনে
  3. গ) পেছনে
  4. ঘ) নিচে
সঠিক উত্তর:
ঘ) নিচে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিচে
ব্যাখ্যা
• জিভ:
- মুখগহ্বরের নিচের অংশে জিভের অবস্থান।
- বাগযন্ত্রের মধ্যে জিভ সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ।
- জিভের উচ্চতা, সম্মুখ-পশ্চাৎ অবস্থান এবং মুখগহ্বরের বিভিন্ন অংশের সঙ্গে জিভের স্পর্শের প্রকৃতি অনুযায়ী ধ্বনির বৈচিত্র্য তৈরি হয়।

এছাড়াও,
• আলজিভ:
- মুখগহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম 'আলজিভ'।
- ধ্বনি উচ্চারণের সময়ে কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এলে বাতাস মুখ দিয়ে পুরোপুরি বের না হয়ে খানিকটা নাক দিয়ে বের হয়। এর ফলে নাসিক্য ধ্বনি তৈরি হয় ।

• তালু:
- মুখবিবরের ছাদকে বলা হয় তালু।
- তালুর দুটি অংশ - কোমল তালু ও শক্ত তালু।
- অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণে কোমল তালু নিচে নামে।
- কোমল তালু ও জিভমূলের স্পর্শে কণ্ঠ্যধ্বনি উচ্চারিত হয়।
- দন্তমূলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় শক্ততালু।

• মূর্ধা:
- শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল মূর্ধা বলে।
- কোনো কোনো ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভ মূর্ধাকে স্পর্শ করে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)।
.
'খড়ের আগুন' বাগধারাটির অর্থ কী?
  1. ক) দুর্ভাগ্য
  2. খ) উগ্র প্রকৃতি
  3. গ) বিপদ ডেকে আনা
  4. ঘ) নিরুদ্বিগ্ন
সঠিক উত্তর:
খ) উগ্র প্রকৃতি
উত্তর
সঠিক উত্তর:
খ) উগ্র প্রকৃতি
ব্যাখ্যা
- 'খড়ের আগুন' বাগধারাটির অর্থ হচ্ছে উগ্র প্রকৃতি/ রুক্ষ
বাক্য গঠন: জ্যৈষ্ঠ মাসে দেশে খড়ের আগুন পরিলক্ষিত হয়।

অন্যান্য অপশন:
খণ্ডকপালে (দুর্ভাগ্য) - আমি খণ্ড কপালে মানুষ রে ভাই, এত সুখ কি আমার সইবে!
খাল কেটে কুমির আনা (বিপদ ডেকে আনা) - ভালো মানুষ ভেবে দুষ্ট লোককে ঘরে আশ্রয় দেওয়া আর খাল কেটে কুমির আনা সমান কথা।
খাতির জমা (নিরুদ্বিগ্ন) - বেতনের টাকা পেয়ে জামান সাহেব খাতির জমা হয়ে বসলেন।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
অলংকার আবেগ আছে কোন বাক্যে?
  1. ক) উহ! কি বিপদে পড়া গেল।
  2. খ) যাকগে, ওসব কথা থাক।
  3. গ) আহা! বেচারার কত কষ্ট।
  4. ঘ) বাহ, চমৎকার লিখেছ।
সঠিক উত্তর:
খ) যাকগে, ওসব কথা থাক।
উত্তর
সঠিক উত্তর:
খ) যাকগে, ওসব কথা থাক।
ব্যাখ্যা
• অলংকার আবেগ:
- এ ধরনের শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্য্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয় অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্যে অলংকার হিসেবে ব্যবহৃত হয়।
যেমন:
- যাকগে, ওসব কথা থাক।
- দূর, এ কথা কি বলতে আছে?

অন্যদিকে,
• প্রশংসা আবেগ:
- এ ধরনের শব্দ প্রশংসা বা তারিফের মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়।
যেমন: বাহ, চমৎকার লিখেছ।

• আতঙ্ক আবেগ:
- এ ধরনের শব্দ আতঙ্ক, যন্ত্রনা, কাতরতা ইত্যাদি প্রকাশে ব্যবহৃত হয়।
যেমন: উহ! কি বিপদে পরা গেল।

• করুণা আবেগ:
- এ ধরনের শব্দ করুণা, মায়া, সহানুভূতি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়।
যেমন: আহা! বেচারার কত কষ্ট।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'গাড়ি চালায় যে'- এক কথায় কী হবে?
  1. ক) গব্য
  2. খ) গেরুয়া
  3. গ) গাড়োয়ান
  4. ঘ) গোবেচারা
সঠিক উত্তর:
গ) গাড়োয়ান
উত্তর
সঠিক উত্তর:
গ) গাড়োয়ান
ব্যাখ্যা
- 'গাড়ি চালায় যে'- গাড়োয়ান

অন্যদিকে,
গৈরিক বর্ণে রঞ্জিত - গেরুয়া।
গোরুর দুধ থেকে জাত - গব্য।
গোরুর মতো নিরীহ - গোবেচারা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
নিচের কোনটি কৃদন্ত শব্দের উদাহরণ?
  1. ক) হামলা
  2. খ) মেঘলা
  3. গ) পানসে
  4. ঘ) ফ্যাকাসে
সঠিক উত্তর:
ক) হামলা
উত্তর
সঠিক উত্তর:
ক) হামলা
ব্যাখ্যা
- 'হামলা' হচ্ছে কৃদন্ত শব্দের উদাহরণ। এর সঠিক প্রকৃতি ও প্রত্যয়- হাম্‌ + লা

অন্যান্য অপশন:
'মেঘলা' এর সঠিক প্রকৃতি ও প্রত্যয়- মেঘ + লা (তদ্ধিতান্ত শব্দ)।
'পানসে' এর সঠিক প্রকৃতি ও প্রত্যয়- পানি + সে (তদ্ধিতান্ত শব্দ)।
'ফ্যাকাসে' এর সঠিক প্রকৃতি ও প্রত্যয়- ফিকা + সে (তদ্ধিতান্ত শব্দ)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'Polygon' শব্দটির পারিভাষিক অর্থ-
  1. ক) বহুভুজ
  2. খ) বহুরূপ
  3. গ) বহুপদ
  4. ঘ) বহুপতিত্ব
সঠিক উত্তর:
ক) বহুভুজ
উত্তর
সঠিক উত্তর:
ক) বহুভুজ
ব্যাখ্যা
• 'Polygon' এর বাংলা পরিভাষা- 'বহুভুজ'। 

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
Polymorphic শব্দের বাংলা পরিভাষা -বহুরূপ।
Polynominal শব্দের বাংলা পরিভাষা - বহুপদ।
Polyandry শব্দের বাংলা পরিভাষা - বহুপতিত্ব।
Polytechnic - শব্দের বাংলা পরিভাষা - বহুকারিগরি, পলিটেকনিক।
Pool শব্দের বাংলা পরিভাষা - সাধারণ তহবিল, সাধারণ ভাণ্ডার।
Portable শব্দের বাংলা পরিভাষা - বহনীয়।
Poll tax শব্দের বাংলা পরিভাষা - জনকর।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১০.
কী আপদ! লোকটা যে পিছু ছাড়ে না'- বাক্যে 'কী আপদ' কোন ধরনের অব্যয়?
  1. ক) সমুচ্চয়ী
  2. খ) অনুকার
  3. গ) অনন্বয়ী
  4. ঘ) পদান্বয়ী
সঠিক উত্তর:
গ) অনন্বয়ী
উত্তর
সঠিক উত্তর:
গ) অনন্বয়ী
ব্যাখ্যা
• অনন্বয়ী অব্যয়:
- যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোন সমন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে।
যেমন:
কী আপদ! লোকটা যে পিছু ছাড়ে না' - বিরক্তি প্রকাশে।
মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ- উচ্ছ্বাস প্রকাশে।
হ্যাঁ, আমি যাব না। না, আমি যাব না।- স্বীকৃতি জ্ঞাপনে।
আমি আজ আলবত যাব। নিশ্চয়ই পারব - সম্মতি প্রকাশে।
উঃ! পায়ে বড্ড লেগেছে- যন্ত্রণা প্রকাশে।
'ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে - সম্বোধনে।
ছি ছি, তুমি এত নীচ! - ঘৃণা বা বিরক্তি প্রকাশে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ- ২০১৯)।
১১.
Which of the following is the correct article for the sentence:
The researcher presented ___ unique theory that challenges existing paradigms.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article needed
সঠিক উত্তর:
ক) a
উত্তর
সঠিক উত্তর:
ক) a
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Vowel sound (a, e, i, o, u) এর পূর্বে 'an' ব্যবহৃত হয়। যেমন: An elephant, An ice-cream, An ox, An honest man, etc. 
- তবে 'U' এর উচ্চারণ ‘ইউ’-এর মত অথবা 'O' এর উচ্চারণ 'ওয়া' এর মত হলে তার পূর্বে 'a' বসে। যেমন: A united group, a university, a one-year-old child, a unique story. 

Complete Sentence: The researcher presented a unique theory that challenges existing paradigms.

Source: Applied English Grammar & Composition by P.C. Das.
১২.
Choose the opposite meaning of the word 'Repeal'.
  1. ক) Nullify
  2. খ) Legislate
  3. গ) Abolish
  4. ঘ) Revoke
সঠিক উত্তর:
খ) Legislate
উত্তর
সঠিক উত্তর:
খ) Legislate
ব্যাখ্যা
Repeal (verb): 
English Meaning - The act of removing the legal force of law. 
Bangla meaning - বাতিল করা; প্রত্যাহার করা।

• Synonyms - Cancel (বাতিল/রদ করা), Abolish (লোপ করা), Abandon (পরিত্যাগ করা), Revoke (বাতিল করা), Annul (আইন, চুক্তি প্রভৃতি রদ করা), Nullify (অকার্যকর করা)।
• Antonyms - Enact (আইনে পরিণত করা), Legislate (আইন প্রণয়ন করা), Establish ( প্রতিষ্ঠা করা)।

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
১৩.
We were no more surprised than Ripa. (Change into positive)
  1. ক) We were less surprised than Ripa.
  2. খ) Ripa was less surprised than us.
  3. গ) We were as surprised as Ripa.
  4. ঘ) We were not as surprised as Ripa.
সঠিক উত্তর:
গ) We were as surprised as Ripa.
উত্তর
সঠিক উত্তর:
গ) We were as surprised as Ripa.
ব্যাখ্যা
• no more/no less ------- than যুক্ত Comparative degree কে Positive degree তে রূপান্তরের নিয়ম: 
- no more/no less এর পরিবর্তে উক্ত জায়গায় 'as' বসে; 
- than এর পরিবর্তে  উক্ত জায়গায় 'as' বসে; 
- এছাড়া আর কোন পরিবর্তন হয় না।  

Comparative: We were no more surprised than Ripa.
Positive: We were as surprised as Ripa.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain. 
১৪.
What is the meaning of the idiom 'Hard time'?
  1. ক) Fixed and definitive.
  2. খ) Having little money.
  3. গ) A long prison sentence.
  4. ঘ) Wait around.
সঠিক উত্তর:
গ) A long prison sentence.
উত্তর
সঠিক উত্তর:
গ) A long prison sentence.
ব্যাখ্যা
Hard time:
English Meaning: a long or difficult prison sentence.
Bangla Meaning: দীর্ঘ / কঠিন কারাবাসের সাজা। 

Ex. Sentence: He could be facing a hard time for his crimes.
Bangla Meaning: তার অপরাধের জন্য সে খুব দীর্ঘ / কঠিন কারাবাসের সাজা পেতে পারে।

Other options, 
Hard and fast - Fixed and definitive.
Hard up - short of money / having very little money. 
Hang around / about - Wait around. 

Source: Live MCQ lecture. 
১৫.
Choose the appropriate preposition -
He alternated working in the office _____ long tours overseas.
  1. ক) to
  2. খ) with
  3. গ) of
  4. ঘ) by
সঠিক উত্তর:
খ) with
উত্তর
সঠিক উত্তর:
খ) with
ব্যাখ্যা
Alternate with: 
English Meaning - To make something happen or exist one after the other repeatedly.
Bangla Meaning - পালাক্রমে আসা। 
Example Sentence - Wet days alternated with sunny days.

এছাড়াও, 
Alternate between:
Meaning - দুটি অবস্থার মধ্যে পর্যায়ক্রমে আবর্তিত হওয়া। 
Example Sentence - He alternated between buoyancy and depression.

তাই, Complete Sentence টি হচ্ছে - He alternated working in the office with long tours overseas.

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
১৬.
Change the voice - 'I gave him a cheque.'
  1. ক) I was given a cheque.
  2. খ) A cheque was given to me.
  3. গ) A cheque was given to me by him.
  4. ঘ) He was given a cheque by me.
সঠিক উত্তর:
ঘ) He was given a cheque by me.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) He was given a cheque by me.
ব্যাখ্যা
• Double object যুক্ত Active Voice কে Passive Voice এ রূপান্তরের নিয়ম: 
1) দুটি object এর যেকোন একটিকে passive voice এর subject করতে হয় (তবে ব্যক্তিবাচক অর্থাৎ Indirect object- কে subject করাই শ্রেয়) + 
2) Tense অনুযায়ী Auxiliary verb বসে + 
3) প্রদত্ত মূল verb এর Past Participle বসে + 
4) প্রদত্ত বাকী object টি বসে + 
5) by বসে + 
6) প্রদত্ত active voice এর subject টি object রূপে বসে।

Active: I gave him a cheque.
Passive: He was given a cheque by me. 
Or, A cheque was given to him by me. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain. 
১৭.
Choose the correct form of the verb:
I need to have my clogged sink ______ soon.
  1. ক) fix
  2. খ) fixed
  3. গ) fixing
  4. ঘ) had fixed
সঠিক উত্তর:
খ) fixed
উত্তর
সঠিক উত্তর:
খ) fixed
ব্যাখ্যা
• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

• Causative verb হিসাবে 'Have' এর ব্যবহার:
- Subject + have/has/had+ ব্যক্তি বাচক object + verb এর base form.
- Subject + have/has/had+ বস্তু বাচক object + verb এর past participle form.

• প্রদত্ত বাক্যে have এর পর sink বস্তু বাচক তাই এরপর  verb এর past participle form বসবে।
- Complete Sentence: I need to have my clogged sink fixed soon.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
১৮.
Choose the correct spelling.
  1. ক) Abreviate
  2. খ) Abbriviate
  3. গ) Abbreviate
  4. ঘ) Abbreviet
সঠিক উত্তর:
গ) Abbreviate
উত্তর
সঠিক উত্তর:
গ) Abbreviate
ব্যাখ্যা
Abbreviate (verb): 
English Meaning - To make a word or phrase shorter by using only the first letters of each word.
Bangla Meaning - সংক্ষিপ্ত করা। 

Example Sentence - We had to abbreviate the names of the states.
Other forms: 
Abbreviation (noun) - সংক্ষেপকরণ।

Source: Cambridge Dictionary. 
১৯.
Which of the following poems is not written by T. S. Eliot?
  1. ক) The Love Song of J. Alfred Prufrock
  2. খ) A Wednesday
  3. গ) The Waste Land
  4. ঘ) The Hollow Men
সঠিক উত্তর:
খ) A Wednesday
উত্তর
সঠিক উত্তর:
খ) A Wednesday
ব্যাখ্যা
T. S. Eliot (1888-1965): 
- তার পুরো নাম Thomas Stearns Eliot. 
- তিনি আধুনিক যুগের একজন বিখ্যাত কবি। 
- তিনি ১৯৪৮ সালে ‘The Waste Land’ কবিতার জন্য নোবেল পুরস্কার লাভ করেন। 

• তার বিখ্যাত সাহিত্যকর্ম হচ্ছে:
» The Waste Land (Poem),
» The Love Song of J. Alfred Prufrock (Poem),
» Ash Wednesday (Poem),
» Four Quartets,
» Murder in the Cathedral,
» The Hollow Men (Poem), 
» The Family Reunion etc. 

উল্লেখ্য, A Wednesday নামে কোন কবিতা নেই। 

Source: Encyclopedia Britannica.
২০.
Which of the following words is plural?
  1. ক) Glasses
  2. খ) Mumps
  3. গ) Draughts
  4. ঘ) Electronics
সঠিক উত্তর:
ক) Glasses
উত্তর
সঠিক উত্তর:
ক) Glasses
ব্যাখ্যা
Glasses (চশমা) হচ্ছে Pair noun.
- Pair noun সবসময় plural হয়।

Pair noun: 
- A pair noun is plural in form and takes a plural verb. Example: Trousers, glasses, scissors, etc. 
- Pair noun এর পরে সবসময় verb এর plural form হয়। 

• কিছু word দেখতে plural হলেও singular হিসেবে ব্যবহৃত হয়। যেমন:
1) Names of subjects - Mathematics, Physics, Electronics, etc.
2) Names of common diseases - Measles, Mumps, Rickets.
3) Names of some games - Billiards, Draughts.
4) The word ‘News’.
5) Ethics (নীতিবিদ্যা) singular হিসেবে বুবহৃত হয়।

Source:
1. Applied English Grammar & Composition by P. C. Das.
2. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
২১.
She talked to herself in the mirror.
Here, the underlined word is a -
  1. ক) Personal Pronoun
  2. খ) Demonstrative Pronoun
  3. গ) Reflexive Pronoun
  4. ঘ) Reciprocal Pronoun
সঠিক উত্তর:
গ) Reflexive Pronoun
উত্তর
সঠিক উত্তর:
গ) Reflexive Pronoun
ব্যাখ্যা
Reflexive Pronoun:
- যে সকল pronoun, personal pronoun - এর সাথে self / selves যোগে গঠিত হয় সেগুলোকে Reflexive Pronoun বলে।
- কতিপয় Reflexive Pronoun হচ্ছে - myself, ourselves, yourself, yourselves, himself, herself, itself etc.

Types of Pronouns: 
1. Personal Pronoun: I, you, they, he, she, etc. 
2. Interrogative Pronoun: Who? What? which? etc. 
3. Distributive Pronoun: Each, either, neither, etc. 
4. Demonstrative Pronoun: This, such, that, etc. 
5. Relative Pronoun: Who, what, which, that, etc. 
6. Reciprocal Pronoun: Each other, one another, etc. 
7. Reflexive Pronoun: Myself, yourself, herself, etc. 
8. Indefinite Pronoun: One, any, some, etc.

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
২২.
What is the meaning of the word 'Annihilate'?
  1. ক) To create something entirely new.
  2. খ) To destroy something completely.
  3. গ) To construct something from scratch.
  4. ঘ) To modify an existing object.
সঠিক উত্তর:
খ) To destroy something completely.
উত্তর
সঠিক উত্তর:
খ) To destroy something completely.
ব্যাখ্যা
Annihilate (verb): 
English Meaning - To destroy something completely so that nothing is left.
Bangla Meaning - সম্পূর্ণরূপে ধ্বংস করা; নিশ্চিহ্ন করা। 
Example Sentence - The city was annihilated by an atomic bomb. 

Source: Cambridge Dictionary & Accessible Dictionary by Bangla Academy.
২৩.
Choose the noun form of the word 'Obligate'.
  1. ক) Oblige
  2. খ) Obligatory
  3. গ) Obligation
  4. ঘ) Obligate
সঠিক উত্তর:
গ) Obligation
উত্তর
সঠিক উত্তর:
গ) Obligation
ব্যাখ্যা
Obligation (noun): 
English Meaning - Something that a person feels morally or legally forced to do.
Bangla Meaning - নৈতিক বা আইনগত বাধ্যবাধকতা। 

Other options, 
Obligate (verb) - কোনোকিছু করতে বাধ্য রাখা। 
Oblige (verb) - নীতিগত বা আইনগতভাবে বাধ্য বা বাধিত করা।
Obligatory (adjective) - আইন, বিধি বা প্রথা অনুযায়ী বাধ্যতামূলক; আবশ্যকরণীয়।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৪.
Choose the right form of the verb -
Would you mind ____ a few minutes?
  1. ক) to wait
  2. খ) waited
  3. গ) waiting
  4. ঘ) waiting
অনির্ধারিত
ব্যাখ্যা
• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- Would you mind এর পরে verb এর মূল form এর সাথে 'ing' যোগ করতে হয়।
- Structure: Would you mind + verb+ing + object? 

Example: 
- Would you mind waiting a few minutes?
- Would you mind taking a cup of tea?
- Would you mind passing me that bottle over there?

[অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
২৫.
Choose the correct sentence.
  1. ক) The bread is made of a mixture of wheat flour, water, yeast, and salt.
  2. খ) The bread is made from a mixture of wheat flour, water, yeast, and salt.
  3. গ) The bread is made by a mixture of wheat flour, water, yeast, and salt.
  4. ঘ) The bread is made on a mixture of wheat flour, water, yeast, and salt.
সঠিক উত্তর:
খ) The bread is made from a mixture of wheat flour, water, yeast, and salt.
উত্তর
সঠিক উত্তর:
খ) The bread is made from a mixture of wheat flour, water, yeast, and salt.
ব্যাখ্যা
• কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা গেলে made of বসে।
- The table is made of wood. 
- The ring is made of gold.
এখানে table বা ring তৈরি করার পরও এগুলোর উপাদান wood/gold অপরিবর্তিত অবস্থায় রয়েছে। 

• আর কোনোকিছু তৈরির পর ঐ উপাদানটি দেখা না গেলে বা উপাদান পরিবর্তিত হলে made from বসে। 
- The paper is made from wood.
- Glass is made from sand.
এখানে paper বা Glass তৈরি করার পর এগুলোর উপাদান wood/sand আর দেখা যাচ্ছে না বা উপাদান পরিবর্তন হয়েছে।

• Bread বা রুটি তৈরি করার পর এগুলোর উপাদানগুলো flour, water, yeast, salt আর দেখা যায় না। 
তাই সঠিক উত্তরটি হচ্ছে - The bread is made from a mixture of wheat flour, water, yeast, and salt.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২৬.
ক ও খ-এর বেতনের অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেতন বেশি পেলে খ এর বেতন কত?
  1. ক) ৫০০ টাকা
  2. খ) ৮০০ টাকা
  3. গ) ১০০০ টাকা
  4. ঘ) ১২০০ টাকা
সঠিক উত্তর:
গ) ১০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ-এর বেতনের অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেতন বেশি পেলে খ এর বেতন কত?

সমাধান:
ধরি,
ক এর বেতন ৭ক টাকা 
খ এর বেতন ৫ক টাকা

প্রশ্নমতে,
৭ক - ৫ক = ৪০০
বা, ২ক = ৪০০
∴ ক = ২০০ টাকা।

∴ খ এর বেতন = ৫ × ২০০ = ১০০০ টাকা।
২৭.
4a2 + 23a - 6 এর উৎপাদকে বিশ্লেষণ নিচের কোনটি?
  1. ক) (a + 6)(4a - 1)
  2. খ) (a - 6)(4a + 1)
  3. গ) (a - 6)(4a - 1)
  4. ঘ) (a + 6)(4a + 1)
সঠিক উত্তর:
ক) (a + 6)(4a - 1)
উত্তর
সঠিক উত্তর:
ক) (a + 6)(4a - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: 4a2 + 23a - 6 এর উৎপাদকে বিশ্লেষণ নিচের কোনটি?

সমাধান:
4a2 + 23a - 6 
= 4a2 + 24a - a - 6
= 4a(a + 6) - 1(a + 6)
= (a + 6) (4a - 1)
২৮.
- a - [ - 3b - { - 2a - (- a - 4b)}] + 2a এর সমাধান নিচের কোনটি?
  1. ক) a + 7b
  2. খ) 7b
  3. গ) 2a + 7b
  4. ঘ) 5b
সঠিক উত্তর:
খ) 7b
উত্তর
সঠিক উত্তর:
খ) 7b
ব্যাখ্যা
প্রশ্ন: - a - [ - 3b - { - 2a - (- a - 4b)}] + 2a এর সমাধান নিচের কোনটি?

সমাধান:
- a - [ - 3b - { - 2a - (- a - 4b)}] + 2a
= - a - [ - 3b - { - 2a + a + 4b}] + 2a
= - a - [ - 3b + 2a - a - 4b] + 2a
= - a - [a - 7b] + 2a
= - a - a + 7b + 2a
= - 2a + 7b + 2a
= 7b
২৯.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এবং পরিসীমা 96 মিটার হলে দৈর্ঘ্য কত?
  1. ক) 24 মিটার
  2. খ) 36 মিটার
  3. গ) 12 মিটার
  4. ঘ) 18 মিটার
সঠিক উত্তর:
খ) 36 মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 36 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এবং পরিসীমা 96 মিটার হলে দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
প্রস্থ = x মিটার
দৈর্ঘ্য = 3x মিটার

আমরা জানি,
পরিসীমা = 2 (দৈর্ঘ্য + প্রস্থ)

প্রশ্নমতে,
2(x + 3x) = 96
⇒ 2 . 4x = 96
⇒ 8x = 96
⇒ x = 96/8
∴ x = 12

∴ আয়তক্ষেতের দৈর্ঘ্য = (3 × 12) মিটার
= 36 মিটার
৩০.
একটি গুণোত্তর ধারার ২য় পদ 25 এবং ষষ্ঠ পদ 1/25 হলে, ধারাটির সাধারণ অনুপাত কত?
  1. ক) 1/3
  2. খ) - 1/5
  3. গ) 5
  4. ঘ) 1/5
সঠিক উত্তর:
ঘ) 1/5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1/5
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার ২য় পদ 25 এবং ষষ্ঠ পদ 1/25 হলে, ধারাটির সাধারণ অনুপাত কত?

সমাধান:
ধরি,
গুণোত্তর ধারার ১ম পদ = a
সাধারণ অনুপাত = r
∴ ২য় পদ = ar2 - 1 = ar = 25 ........ (1)
ষষ্ঠ পদ = ar6 - 1 = ar5 = 1/25 ....... (2)

(2) ÷ (1) করে পাই,
r4 = (1/5)4
∴ r = 1/5

∴ ধারাটির সাধারণ অনুপাত, r = 1/5
৩১.
ক এবং খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। খ একা কাজটি ৩০ দিনে করতে পারে, ক একা কাজটি করতে পারবে-
  1. ক) ২০ দিন
  2. খ) ২৫ দিন
  3. গ) ১৫ দিন
  4. ঘ) ৪০ দিন
সঠিক উত্তর:
ক) ২০ দিন
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ক এবং খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। খ একা কাজটি ৩০ দিনে করতে পারে, ক একা কাজটি করতে পারবে-

সমাধান:
ক ও খ একত্রে ১২ দিনে করতে পারে ১ টি কাজ 
ক ও খ একত্রে ১ দিনে করতে পারে কাজের ১/১২ অংশ 

খ একা ৩০ দিনে করতে পারে ১ টি কাজ
খ একা ১ দিনে করতে পারে কাজটির ১/৩০ অংশ

ক একা ১ দিনে করতে পারবে = (১/১২ - ১/৩০) অংশ
= (৫ - ২)/৬০ অংশ 
= ১/২০ অংশ 

ক একা ১/২০ অংশ করতে পারে ১ দিনে 
∴ ক একা সম্পূর্ণ অংশ করতে পারে ২০ দিনে
৩২.
বার্ষিক মুনাফা 8% বেড়ে 10% হওয়ায় রহিমের আয় 6 বছরে 180 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল?
  1. ক) 1000 টাকা
  2. খ) 1200 টাকা
  3. গ) 1500 টাকা
  4. ঘ) 1600 টাকা
সঠিক উত্তর:
গ) 1500 টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) 1500 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক মুনাফা 8% বেড়ে 10% হওয়ায় রহিমের আয় 6 বছরে 180 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল?

সমাধান:
এখানে,
মুনাফার হার, r = (10 - 8)% = 2%
মুনাফা, I = 180
সময়, n = 6 বছর

আমরা জানি,
I = Pnr
⇒ P = I/nr
⇒ P = (180 × 100)/(2 × 6)
∴ P = 1500 

∴ মূলধন = 1500 টাকা।
৩৩.
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 1/2
  4. ঘ) 8
সঠিক উত্তর:
ক) 2
উত্তর
সঠিক উত্তর:
ক) 2
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
দেওয়া আছে,
(1/2){x + (1/x)} = 1
বা, x + (1/x) = 2

এখন,
 x3 + (1/x3) = (x + 1/x)3 - 3 . x . 1/x (x + 1/x)
= 23 - 3 . 2
= 8 - 6
= 2
৩৪.
৩০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত?
  1. ক) ৭৫
  2. খ) ৫০
  3. গ) ৫৫
  4. ঘ) ১১০
সঠিক উত্তর:
গ) ৫৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত?

সমাধান:
৩০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা ৭৯
৩০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা  ৩১

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি = (৭৯ + ৩১) = ১১০
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় = ১১০/২ = ৫৫
৩৫.
ΔABC এর ∠A = 40°, ∠B = 70° হলে Δ ABC কী ধরনের ত্রিভুজ?
  1. ক) স্থূলকোণী
  2. খ) বিষমবাহু
  3. গ) সমকোণী
  4. ঘ) সমদ্বিবাহু
সঠিক উত্তর:
ঘ) সমদ্বিবাহু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সমদ্বিবাহু
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর ∠A = 40°, ∠B = 70° হলে Δ ABC কী ধরনের ত্রিভুজ?

সমাধান:
দেওয়া আছে,
ΔABC এর ∠A = 40°, ∠B = 70°

∴ অপর কোণটি = 180° - (40° + 70°)
= 180° - 110°
= 70°

এখানে, সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান। 
তাই, ΔABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
৩৬.
প্রতি বর্গমিটার ৮.৫ টাকা দরে একটি রুমের মেঝে তৈরী করতে মোট খরচ ৫১০ টাকা। রুমটির প্রস্থ ৭.৫ মিটার হলে দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৭ মিটার
  2. খ) ৭.৫ মিটার
  3. গ) ৮ মিটার
  4. ঘ) ৮.৫ মিটার
সঠিক উত্তর:
গ) ৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি বর্গমিটার ৮.৫ টাকা দরে একটি রুমের মেঝে তৈরী করতে মোট খরচ ৫১০ টাকা। রুমটির প্রস্থ ৭.৫ মিটার হলে দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
আমরা জানি,
মেঝের ক্ষেত্রফল = (মোট খরচ ÷ প্রতি বর্গমিটারে খরচ)
= (৫১০/৮.৫) বর্গমিটার
= ৬০ বর্গমিটার

আবার,
দৈর্ঘ্য × প্রস্থ = ক্ষেত্রফল
বা, দৈর্ঘ্য × ৭.৫ = ৬০
বা, দৈর্ঘ্য = ৬০/৭.৫
∴ দৈর্ঘ্য = ৮ মিটার
৩৭.
এক দোকানদার ১৪ দিনে মোট ৬২০ টাকা আয় করলেন, প্রথম ৮ দিনের গড় আয় ৪৩ টাকা হলে বাকী দিনগুলোর গড় আয় কত টাকা হবে?
  1. ক) ৪৬ টাকা
  2. খ) ৪৫ টাকা
  3. গ) ৪৩ টাকা
  4. ঘ) ৪২ টাকা
সঠিক উত্তর:
ক) ৪৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক দোকানদার ১৪ দিনে মোট ৬২০ টাকা আয় করলেন, প্রথম ৮ দিনের গড় আয় ৪৩ টাকা হলে বাকী দিনগুলোর গড় আয় কত টাকা হবে?

সমাধান:
প্রথম ৮ দিনের গড় আয় ৪৩ টাকা
∴ প্রথম ৮ দিনের মোট আয় = ৪৩ × ৮ = ৩৪৪ টাকা
পরবর্তী (১৪ - ৮) = ৬ দিনের মোট আয় = (৬২০ - ৩৪৪) টাকা = ২৭৬ টাকা

∴ বাকী ৬ দিনের গড় আয় = ২৭৬/৬ = ৪৬ টাকা
৩৮.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যাতীত অপর দুইটি কোণের পার্থক্য 2 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণ কত?
  1. ক) 22°
  2. খ) 34°
  3. গ) 42°
  4. ঘ) 44°
সঠিক উত্তর:
ঘ) 44°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 44°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যাতীত অপর দুইটি কোণের পার্থক্য 2 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণ কত?

সমাধান:
ধরি,
একটি সূক্ষ্মকোণ = x
অপর সূক্ষ্মকোণ = x + 2

প্রশ্নমতে,
x + x + 2 = 90°
⇒ 2x + 2 = 90°
⇒ 2x = 88°
∴ x = 44°

∴ ক্ষুদ্রতম কোণ = 44°
৩৯.
দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে যথাক্রমে ২০% ও ৫০% বড় হলে ঐ সংখ্যা দুটির অনুপাত কত?
  1. ক) ৬ : ৭
  2. খ) ৪ : ৫
  3. গ) ২ : ৫
  4. ঘ) ৩ : ৫
সঠিক উত্তর:
খ) ৪ : ৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে যথাক্রমে ২০% ও ৫০% বড় হলে ঐ সংখ্যা দুটির অনুপাত কত?

সমাধান:
মনে করি,
তৃতীয় সংখ্যাটি = x
১ম সংখ্যাটি = x + (২০x/১০০) = ৬x/৫
২য় সংখ্যাটি = x + (৫০x/১০০) = ৩x/২

∴ সংখ্যা দুটির অনুপাত = ৬x/৫ : ৩x/২
= ১২x : ১৫x
= ৪ : ৫
৪০.
বাংলাদেশ ও ভারতকে সংযুক্তকারী ‘মৈত্রী সেতু-১’ কোন নদীর উপর নির্মিত হয়েছে?
  1. ক) যমুনা নদী
  2. খ) মেঘনা নদী
  3. গ) আত্রাই নদী
  4. ঘ) ফেনী নদী
সঠিক উত্তর:
ঘ) ফেনী নদী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফেনী নদী
ব্যাখ্যা
নদী:
- ভারত ও বাংলাদেশকে যুক্তকারী ‘মৈত্রী সেতু-১’ ফেনী নদীর উপর অবস্থিত।
- ১ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি খাগড়াছড়ির রামগড়ের সঙ্গে ত্রিপুরার সাবরুমকে যুক্ত করেছে।
- গত ৯ মার্চ ২০২১ ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেতুটি উদ্বোধন করেন। এর আগে ২০১৫ সালের ৬ জুন দুই প্রধানমন্ত্রী এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- ভারত ও বাংলাদেশকে সংযোগকারী এটি প্রথম সেতু।
- চট্টগাম সমুদ্রবন্দর থেকে সেতুটির দূরত্ব ৮০ কিলোমিটার।
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে ত্রিপুরায় ভারত-বাংলাদেশ মৈত্রী পার্ক নির্মাণ করা হয়েছে।
- পার্কে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পের মতো একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভাস্কর্যও স্থাপন করা হয়েছে সেখানে। 

উৎস: দৈনিক ‍যুগান্তর।
৪১.
কোন দেশে ‘শতফুল ফুটতে দাও’ নীতি গ্রহণ করা হয়েছিল?
  1. ক) জাপানে
  2. খ) চীনে
  3. গ) জার্মানিতে
  4. ঘ) ভারতে
সঠিক উত্তর:
খ) চীনে
উত্তর
সঠিক উত্তর:
খ) চীনে
ব্যাখ্যা
মাও সেতুং:
- চীনা কমিউনিষ্ট আন্দোলনের অন্যতম নেতা মাও সেতুং (বর্তমান সংস্করণ মাও জে ডং) ছিলেন গণপ্রজাতন্ত্রী চীনের প্রধান স্থপতি।
- ১৯৪৯ সালের ১ অক্টোবর, এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে কমিউনিস্ট বিপ্লবী মাও-সেতুং এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন (People's Republic of China) বা গণচীন প্রতিষ্ঠিত হয়।
- মাও-সেতুং কে গণচীনের জনক বলা হয়।
- তিনি চীনে এক দলের শাসন শুরু করেন যা বর্তমানে চলমান রয়েছে।
- চীন বর্তমানে পৃথিবীর দ্বিতীয় প্রধান অর্থনীতির দেশ।
- ১৯৫৬ সালে সোভিয়েত ইউনিয়নে স্ট্যালিনের প্রতি অবজ্ঞা প্রদর্শনের নীতি অনুসৃত হলে এর প্রতিক্রিয়া হিসেবে মাও-সেতুং চীনে ‘শত ফুল ফুটতে দাও’ নীতির আওতায় বুদ্ধিজীবীদের কাছ থেকে আমলাতন্ত্র ও প্রশাসনের সমালোচনা আহবান করেন। 
- ১৯৫৮ সালে তিনি ‘বৃহৎ উল্লম্ফন কর্মসূচী’ নীতিমালার মাধ্যমে আমলাতান্ত্রিক রাষ্ট্রকে স্থানীয় স্বায়ত্বশাসিত কমিউনের মাধ্যমে প্রতিস্থাপিত করার উদ্যোগ গ্রহণ করেন।

উৎস: Britannica & history.com এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৪২.
বাংলাদেশের প্রধানতম খনিজ সম্পদ কোনটি?
  1. ক) প্রাকৃতিক গ্যাস
  2. খ) গন্ধক
  3. গ) চীনামাটি
  4. ঘ) সিলিকা কয়লা
সঠিক উত্তর:
ক) প্রাকৃতিক গ্যাস
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রাকৃতিক গ্যাস
ব্যাখ্যা
• প্রধান খনিজ সম্পদ:
- বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস।
- ১৯৫৫ সালে বার্মা ওয়েল কোম্পানি এদেশে সর্বপ্রথম সিলেটের হরিপুরে গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। ১৯৫৭ সাল থেকে গ্যাসের উৎপাদন শুরু হয়।
- বর্তমানে দেশে মোট ২৯টি গ্যাস ক্ষেত্র রয়েছে। ভোলার ইলিশা-১ কূপটি দেশের নতুন গ্যাসক্ষেত্র (২৯তম)।
- বাংলাদেশের অন্যান্য খনিজ সম্পদের মধ্যে কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, গন্ধক, খনিজতেল প্রভৃতি উল্লেখযোগ্য।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণি এবং পেট্রোবাংলা।
৪৩.
ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী তা হলো-
  1. ক) ক্যালিপ্টা
  2. খ) মেসোসোম
  3. গ) ফ্ল্যাজেলা
  4. ঘ) এপোফাইসিস
সঠিক উত্তর:
গ) ফ্ল্যাজেলা
উত্তর
সঠিক উত্তর:
গ) ফ্ল্যাজেলা
ব্যাখ্যা
ব্যাকটেরিয়া:
- ব্যাকটেরিয়ার গতিশীলতার তার যে গঠন দায়ী হলো ফ্ল্যাজেলা
- ফ্ল্যাজেলা: ফ্ল্যাজেলা প্রোটোপ্লাজম দিয়ে গঠিত এক প্রকার সূত্রাকৃতির উপাঙ্গ যা কোষ প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে আসে।
- ফ্ল্যাজেলিন নামক প্রোটিন দিয়ে ফ্ল্যাজেলা গঠিত। 
- ফ্ল্যাজেলার সাহায্যে ব্যাকটেরিয়া তরল মাধ্যমে চলাফেরা করা।
- ব্যাকটেরিয়াকে কোন কিছুর সাথে আটকে রাখতে পিলি সহায়তা করে। 

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪.
সফটওয়্যার পাইরেসি বলতে বুঝায়-
  1. ক) বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার বিতরণ করা।
  2. খ) বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার কপি করা।
  3. গ) বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার আংশিক পরিবর্তন করা।
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
সফটওয়্যার পাইরেসি (Software Piracy):
- সফটওয়্যার পাইরেসি বলতে প্রস্তুতকারীর বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার কপি করা, বিতরণ করা, আংশিক পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়া ইত্যাদি কার্যক্রমকে বুঝায়।
- অন্যের জিনিস চুরি করার মতো সফটওয়্যার পাইরেসি করাও একটি অপরাধ।
- সফটওয়্যার পাইরেসির কারণে সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৪৫.
বাংলাদেশে আয়তনে সবচেয়ে ছোট বিভাগ -
  1. ক) ময়মনসিংহ
  2. খ) সিলেট
  3. গ) খুলনা
  4. ঘ) বরিশাল
সঠিক উত্তর:
ক) ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ক) ময়মনসিংহ
ব্যাখ্যা
বিভাগ:
- বাংলাদেশে মোট ৮টি বিভাগ রয়েছে।
- এর মধ্যে আয়তনে সবচেয়ে ছোট বিভাগ - ময়মনসিংহ।
- এর আয়তন ১০,৫৫২ বর্গ কিমি ।
- আয়তনে সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম ৩৩,৯০৪ বর্গ কিমি ।
- জনসংখ্যায় সবচেয়ে বড় বিভাগ ঢাকা এবং সবচেয়ে ছোট বরিশাল বিভাগ।
- সবচেয়ে বেশি জেলা রয়েছে ঢাকা বিভাগে ১৩টি।
- সবচেয়ে কম ৪টি করে জেলা রয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন। 
৪৬.
‘ভায়েরা আমার (মাই ব্রাদার্স)’ বইটির ভূমিকা কে লিখেছেন?
  1. ক) আবদুল হামিদ
  2. খ) শেখ রেহেনা
  3. গ) শেখ হাসিনা
  4. ঘ) শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর:
গ) শেখ হাসিনা
উত্তর
সঠিক উত্তর:
গ) শেখ হাসিনা
ব্যাখ্যা
‘ভায়েরা আমার (মাই ব্রাদার্স)’ বইটির ভূমিকা লিখেছেন - শেখ হাসিনা।

• ভায়েরা আমার:
- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুইশত বক্তৃতা সম্বলিত বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ১২ জুন ২০২৩ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ‘ভায়েরা আমার’ শিরোনামের বইটির মোড়ক উন্মোচন করা হয়।
- ‘ভাইয়েরা আমার (মাই ব্রাদার্স)’ নামটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দিয়েছেন।এছাড়া তিনি বইটির ভূমিকাও লিখেছেন।
- প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম ভাষণগুলো সংগ্রহ, সংকলন ও সম্পাদনা করেছেন।
- জিনিয়াস পাবলিকেশন বইটি প্রকাশ করেছে।
- জাতির পিতার এই ভাষণ সমগ্রের প্রধান বৈশিষ্ট্য হলো এতে এখন পর্যন্ত পাওয়া সকল ভাষণ অন্তর্ভূক্ত করা হয়েছে।

উৎস: দৈনিক ইত্তেফাক পত্রিকা রিপোর্ট।
৪৭.
রোপা আউশের বীজতলায় বীজ বপনের সময় -
  1. ক) ২৫ ডিসেম্বর – ১৫ জানুয়ারি
  2. খ) ২৫ এপ্রিল – ১৫ মে
  3. গ) ২০ জুন – ১৫ সেপ্টেম্বর
  4. ঘ) ৩০ মার্চ হতে ৩০ এপ্রিল
সঠিক উত্তর:
ঘ) ৩০ মার্চ হতে ৩০ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০ মার্চ হতে ৩০ এপ্রিল
ব্যাখ্যা
• ধান:
- আউশ ধান দুইভাবে চাষ করা হয়। বোনা আউশ এবং রোপা আউশ।
- বোনা আউশের মূল জমিতে বীজ বপন ২৫ মার্চ হতে ২০ এপ্রিল,
- রোপা আউশের বীজতলায় বীজ বপন ৩০ মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত উপযুক্ত সময়।

- আমন ধান রোপনের সময়=জুনের শেষ – সেপ্টেম্বরের শুরু। 
- আমন ধান উত্তোলনের সময়= ডিসেম্বর – জানুয়ারির শুরু। 

- বোরো ধান রোপনের সময়= মধ্য নভেম্বর – মধ্য জানুয়ারি।
- বোরো ধান উত্তোলনের সময় = এপ্রিল – মে। 

উৎস: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২১ এবং কৃষি তথ্য সার্ভিস।
৪৮.
কোনটি নট গেইটের বিপরীত আচরণ?
  1. ক) বাফার গেইট
  2. খ) অ্যান্ড গেইট
  3. গ) নর গেইট
  4. ঘ) ন্যান্ড গেইট
সঠিক উত্তর:
ক) বাফার গেইট
উত্তর
সঠিক উত্তর:
ক) বাফার গেইট
ব্যাখ্যা
• বাফার গেইট:
- বাফার গেইটের সিগন্যাল কোন প্রকার পরিবর্তন ছাড়াই আউটপুটে যায়।
- এতে একটি ইনপুট এবং একটি আউটপুট রয়েছে।
- বাফার গেইটের আচরণ নট গেইটের বিপরীত
- উদাহরণ: বাফার গেইটে ইনপুট ০ হলে, আউটপুট ০ হবে এবং ইনপুট ১ হলে, আউটপুট ১ হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৪৯.
পদ্মা সেতুর নিরাপত্তার জন্য কোন সেনানিবাস নির্মাণ করা হয়?
  1. ক) শেখ রাসেল সেনানিবাস
  2. খ) বঙ্গবন্ধু সেনানিবাস
  3. গ) শেখ হাসিনা সেনানিবাস
  4. ঘ) শেখ কামাল সেনানিবাস
সঠিক উত্তর:
ক) শেখ রাসেল সেনানিবাস
উত্তর
সঠিক উত্তর:
ক) শেখ রাসেল সেনানিবাস
ব্যাখ্যা
সেনানিবাস:
- পদ্মা সেতুর নিরাপত্তার জন্য যে সেনানিবাস প্রতিষ্ঠিত হয় - শেখ রাসেল সেনানিবাস
- শেখ রাসেল সেনানিবাস হল বাংলাদেশের শরীয়তপুরের জাজিরায় অবস্থিত একটি সেনানিবাস।
- পদ্মা সেতুর নিরাপত্তার জন্য এই সেনানিবাস নির্মাণ করা হয়েছে।
- বাংলাদেশ সেনাবাহিনী এই সেনানিবাসের নাম শেখ রাসেলের নামে রেখেছে।
- ২০২২ সালের ২৯ মার্চ তারিখে এই সেনানিবাস উদ্বোধন করা হয়।

উৎস: আইএসপিআর ওয়েবসাইট।