পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন২২
সিলেবাস
পরীক্ষা - ২৫: বিষয়: গণিত টপিক: শতকরা, লাভ ও ক্ষতি, ঐকিক নিয়ম, সুদকষা, নল-চৌবাচ্চা, কাজ বিষয়ক সমস্যা।। সোর্স: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত গণিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়] এবং যেকোনো ভালো একটি গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২২ প্রশ্ন

.
কোন সংখ্যার ৩৫% এর মান ৭/২৪?
  1. ৬/৫
  2. ৫/৬
  3. ৫/৭
  4. ৭/২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৩৫% এর মান ৭/২৪?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৩৫% = ৭/২৪
বা, ক = (৭/২৪)(২০/৭)
∴ ক = ৫/৬
.
একটি ব্যাগ ৬০০ টাকায় কিনে ৭৫০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত?
  1. ২৮%
  2. ১৫%
  3. ২০%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাগ ৬০০ টাকায় কিনে ৭৫০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত?

সমাধান: 
ক্রয়মূল্য = ৬০০ টাকা
বিক্রয়মূল্য = ৭৫০ টাকা 
লাভ = ৭৫০ - ৬০০ = ১৫০ টাকা

৬০০ টাকায় লাভ হয় ১৫০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় ১৫০/৬০০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (১৫০ × ১০০)/৬০০ টাকা
= ২৫ টাকা

∴ শতকরা লাভ ২৫%
.
১৩৫ টাকায় ৫০ টি কলম পাওয়া গেলে, ২টি কলমের দাম কত?
  1. ৪.৮ টাকা
  2. ৫.৪ টাকা 
  3. ৫.৬ টাকা
  4. ৫.২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৩৫ টাকায় ৫০ টি কলম পাওয়া গেলে, ২টি কলমের দাম কত?

সমাধান: 
৫০টি কলমের দাম ১৩৫ টাকা 
২ টি কলমের দাম = (১৩৫/৫০)২ টাকা 
= ৫.৪ টাকা
.
১৮ জন লোকের একটি কাজ ৬ দিনে শেষ করার কথা। কত জন লোক অনুপস্থিত থাকায় কাজটি ৯ দিনে শেষ হল?
  1. ৪ জন
  2. ৫ জন
  3. ৬ জন
  4. ৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮ জন লোকের একটি কাজ ৬ দিনে শেষ করার কথা। কত জন লোক অনুপস্থিত থাকায় কাজটি ৯ দিনে শেষ হল?

সমাধান: 
৬ দিনে শেষ করে ১৮ জন
১ দিনে শেষ করে (১৮ × ৬) জন
৯ দিনে শেষ করে (১০৮/৯) বা, ১২ জন

অনুপস্থিত ছিলো = ১৮ - ১২ = ৬ জন
.
রাকিব তার মাসিক বেতনের ৬০% বাসা ভাড়া দেয় এবং ১০% জমায়। বাকি টাকা দিয়ে সে নভেম্বর মাসে গড়ে প্রতিদিন ১৫০ টাকা করে খরচ করে। রাকিব কত টাকা জমায়?
  1. ২০০০ টাকা
  2. ১৫০০ টাকা
  3. ১২০০ টাকা
  4. ২৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব তার মাসিক বেতনের ৬০% বাসা ভাড়া দেয় এবং ১০% জমায়। বাকি টাকা দিয়ে সে নভেম্বর মাসে গড়ে প্রতিদিন ১৫০ টাকা করে খরচ করে। রাকিব কত টাকা জমায়?

সমাধান:
বাসা ভাড়া ও জমানো টাকা = ৬০% + ১০% = ৭০%
বাকি রইলো = ১০০ - ৭০ = ৩০%

নভেম্বর মাসের মোট খরচ = (১৫০ × ৩০) = ৪৫০০ টাকা।

ধরি, তার মোট বেতন ক টাকা।
∴ ক এর ৩০% = ৪৫০০
বা, ক = ৪৫০০০/৩
∴ ক = ১৫০০০

জমানো টাকা = ১৫০০০ এর ১০%
= ১৫০০ টাকা
.
একজন ডিম বিক্রেতা প্রতি কুড়ি ডিম ১৯০ টাকা দরে ক্রয় করে প্রতি হালি ৫১ টাকা দরে বিক্রি করল। ১০০০ ডিম বিক্রি করলে তার লাভ কত হবে?
  1. ৩৫৫০ টাকা
  2. ৩০০০ টাকা
  3. ২৭৫০ টাকা
  4. ৩২৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ডিম বিক্রেতা প্রতি কুড়ি ডিম ১৯০ টাকা দরে ক্রয় করে প্রতি হালি ৫১ টাকা দরে বিক্রি করল। ১০০০ ডিম বিক্রি করলে তার লাভ কত হবে?

সমাধান: 
২০ টি ডিমের দাম ১৯০ টাকা 
১০০০ ডিমের দাম = (১৯০ × ১০০০)/২০ টাকা 
= ৯৫০০ টাকা 

৪ টি ডিমের বিক্রয়মূল্য ৫১ টাকা
১০০০ ডিমের বিক্রয়মূল্য (৫১ × ১০০০)/৪ টাকা 
= ১২৭৫০ টাকা 

মোট লাভ = ১২৭৫০ - ৯৫০০
= ৩২৫০ টাকা
.
৫ কেজি লোহা গলিয়ে ২৮০০০ টি পিন তৈরি করা হয়। ১৫ টি পিনের ওজন কত?
  1. ২.৩২৫ গ্রাম
  2. ২.৭৮৬ গ্রাম
  3. ২.৬৭৮ গ্রাম
  4. ২.৪৫৬ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ কেজি লোহা গলিয়ে ২৮০০০ টি পিন তৈরি করা হয়। ১৫ টি পিনের ওজন কত?

সমাধান: 
২৮০০০ টি পিনের ওজন ৫ কেজি বা ৫০০০ গ্রাম
১ টি পিনের ওজন (৫০০০/২৮০০০) গ্রাম
১৫ টি পিনের ওজন (৫০০০/২৮০০০)১৫ গ্রাম
= ২.৬৭৮ গ্রাম
.
২৫০০ টাকা বার্ষিক ১০% চক্রবৃদ্ধি মুনাফায় রাখলে ২ বছর পর যত টাকা লাভ আসবে একই মুনাফা পেতে হলে কত হার সুদে সরল মুনাফায় বিনিয়োগ করতে হবে?
  1. ১০.৫%
  2. ১১%
  3. ১১.৫%
  4. ১২.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫০০ টাকা বার্ষিক ১০% চক্রবৃদ্ধি মুনাফায় রাখলে ২ বছর পর যত টাকা লাভ আসবে একই মুনাফা পেতে হলে কত হার সুদে সরল মুনাফায় বিনিয়োগ করতে হবে?

সমাধান: 
এখানে,
P = 2500
r = 10% = 1/10
n = 2

আমরা জানি,
সবৃদ্ধি মূল C = P(1 + r)n
= 2500(1 + 1/10)2
= 3025

লাভ = 3025 - 2500 = 525 টাকা

সরল মুনাফার ক্ষেত্রে,
ধরি,
মুনাফার হার = r%
আমরা জানি,
I = Pnr
r = I/Pn
= {525/(2500 × 2)} × 100%
= 10.5%
.
সেজান দৈনিক ৮ ঘণ্টা কাজ করে মাসে ৩০০০০ টাকা উপার্জন করে। কিন্তু সাগর ৬ ঘণ্টা কাজ করে মাসে ৩৬০০০ টাকা উপার্জন করে। সেজানের হিসাবে সাগর ঘণ্টায় শতকরা কত টাকা বেশি উপার্জন করছে?
  1. ৭৫ টাকা
  2. ৫৫ টাকা
  3. ৬০ টাকা
  4. ৪৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সেজান দৈনিক ৮ ঘণ্টা কাজ করে মাসে ৩০০০০ টাকা উপার্জন করে। কিন্তু সাগর ৬ ঘণ্টা কাজ করে মাসে ৩৬০০০ টাকা উপার্জন করে। সেজানের হিসাবে সাগর ঘণ্টায় শতকরা কত টাকা বেশি উপার্জন করছে?

সমাধান: 
দৈনিক ৮ ঘণ্টা কাজ করলে মাসে = (৩০ × ৮) = ২৪০ ঘণ্টা।
দৈনিক ৬ ঘণ্টা কাজ করলে মাসে = (৩০ × ৬) = ১৮০ ঘন্টা।

সেজানের প্রতি ঘণ্টায় উপার্জন = ৩০০০০/২৪০ = ১২৫ টাকা
সাগরের প্রতি ঘণ্টায় উপার্জন = ৩৬০০০/১৮০ = ২০০ টাকা

সাগরের উপার্জন বেশি = ২০০ - ১২৫ = ৭৫ টাকা

১২৫ টাকায় বেশি উপার্জন করে ৭৫ টাকা
১০০ টাকায় বেশি উপার্জন করে = (৭৫ × ১০০)/১২৫ টাকা
= ৬০ টাকা
১০.
৩টি বইয়ের ক্রয়মূল্য ২টি বই এর বিক্রয়মূল্যের সমান হলে শতকরা  লাভের পরিমান কত?
  1. ৩৩.৩৩%
  2. ৫০%
  3. ৪২.৫%
  4. ৩৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৩টি বইয়ের ক্রয়মূল্য ২টি বই এর বিক্রয়মূল্যের সমান হলে শতকরা  লাভের পরিমান কত?

সমাধান: 
ধরি,
তিনটি বইয়ের ক্রয়মূল্য = ১০০ টাকা
তাহলে,
২ টি বই এর বিক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ ৩ টি বই এর বিক্রয়মূল্য = (১০০ × ৩)/২ টাকা 
= ১৫০ টাকা 

১০০ টাকায় লাভ = (১৫০ - ১০০) = ৫০ টাকা 
∴ শতকরা লাভ ৫০%
১১.
৮ টি কলমের দাম ২৪ টি পেন্সিলের দামের সমান হলে, ১৫ টি পেন্সিলের দামে কয়টি কলম কিনা যাবে?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ টি কলমের দাম ২৪ টি পেন্সিলের দামের সমান হলে, ১৫ টি পেন্সিলের দামে কয়টি কলম কিনা যাবে?

সমাধান: 
২৪ টি পেন্সিল = ৮ টি কলম 
১৫ টি পেন্সিল = (৮ × ১৫)/২৪ টি কলম
= ৫ টি কলম
১২.
১০% চক্রবৃদ্ধি মুনাফায় ৭৫০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?
  1. ১৬৭৫ টাকা
  2. ১৫৫০ টাকা
  3. ১৫৭৫ টাকা
  4. ১৬২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০% চক্রবৃদ্ধি মুনাফায় ৭৫০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?

সমাধান: 
দেওয়া আছে,
হার, r = ১০% = ১০/১০০ = ০.১ 
আসল, P = ৭৫০০ টাকা 
সময়, n = ২ বছর 

∴ চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n টাকা
= ৭৫০০ × (১ + ০.১) টাকা 
= ৭৫০০ × ১.১ × ১.১ টাকা 
= ৯০৭৫ টাকা।

মুনাফা = (৯০৭৫ - ৭৫০০) = ১৫৭৫ টাকা।
১৩.
একদিন বাহিরে খেতে গিয়ে ১৫০০ টাকা বিলের মধ্যে তোফায়েল দিল ৭০০ টাকা, হিমেল দিল ৫০০ টাকা এবং বাকি টাকা রনি দিয়েছে। রনি শতকরা কত টাকা দিয়েছে?
  1. ২০%
  2. ২৫%
  3. ৩০%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একদিন বাহিরে খেতে গিয়ে ১৫০০ টাকা বিলের মধ্যে তোফায়েল দিল ৭০০ টাকা, হিমেল দিল ৫০০ টাকা এবং বাকি টাকা রনি দিয়েছে। রনি শতকরা কত টাকা দিয়েছে?

সমাধান: 
রনি দিয়েছে = (১৫০০ - ৭০০ - ৫০০) = ৩০০ টাকা
১৫০০ টাকায় রনি দিয়েছে ৩০০ টাকা
১ টাকায় দিয়েছে = ৩০০/১৫০০ টাকা
১০০ টাকায় দিয়েছে = (৩০০ × ১০০)১৫০০ টাকা
= ২০%
১৪.
একজন বিক্রেতা একটি শার্টের গায়ে লিখিত মূল্য ১৮০ টাকার উপর ১৫% ছাড় দেয়। শার্টের বিক্রয়মূল্য কত?
  1. ১৫৫ টাকা
  2. ১৫৭ টাকা
  3. ১৫৩ টাকা
  4. ১৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা একটি শার্টের গায়ে লিখিত মূল্য ১৮০ টাকার উপর ১৫% ছাড় দেয়। শার্টের বিক্রয়মূল্য কত?

সমাধান: 
১৮০ টাকার ১৫% = ১৮০ × (১৫/১০০) 
= ২৭ টাকা 

বিক্রয়মূল্য = (১৮০ - ২৭) = ১৫৩ টাকা
১৫.
x সংখ্যক আমের দাম y টাকা হলে, a টাকায় কতটি আম পাওয়া যাবে?
  1. ax/y
  2. x/ay
  3. ay/x
  4. y/ax
ব্যাখ্যা
প্রশ্ন: x সংখ্যক আমের দাম y টাকা হলে, a টাকায় কতটি আম পাওয়া যাবে?

সমাধান: 
y টাকায় পাওয়া যায় x সংখ্যক আম
1 টাকায় পাওয়া যায় x/y সংখ্যক আম
a টাকায় পাওয়া যায় ax/y সংখ্যক আম
১৬.
একটি নল একটি চৌবাচ্চা পূর্ণ করতে ১৫ ঘণ্টা সময় নেয়। যদি চৌবাচ্চাটির ১/৩ অংশ পূর্ণ থাকে তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
  1. ৫ ঘণ্টা
  2. ৮ ঘণ্টা
  3. ১০ ঘণ্টা
  4. ১২.৫ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নল একটি চৌবাচ্চা পূর্ণ করতে ১৫ ঘণ্টা সময় নেয়। যদি চৌবাচ্চাটির ১/৩ অংশ পূর্ণ থাকে তাহলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান: 
খালি অংশ = ১ - (১/৩) = ২/৩
সম্পূর্ণ অংশ পূর্ণ হতে সময় লাগে ১৫ ঘণ্টা
২/৩ অংশ পূর্ণ হতে সময় লাগবে = (১৫ × ২)/৩) ঘণ্টা
= ১০ ঘণ্টা
১৭.
একটি বই এর বিক্রয়মূল্য ৬০০ টাকা। বইটি বিক্রি করলে ২০% লাভ হয়। যদি দোকনদার বই বিক্রির সময় ১৫% ডিসকাউন্ট দেয় তাহলে শতকরা কত টাকা লাভ থাকবে?
  1. ৫%
  2. ৩%
  3. ২%
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই এর বিক্রয়মূল্য ৬০০ টাকা। বইটি বিক্রি করলে ২০% লাভ হয়। যদি দোকনদার বই বিক্রির সময় ১৫% ডিসকাউন্ট দেয় তাহলে শতকরা কত টাকা লাভ থাকবে?

সমাধান: 
২০% লাভে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ২০) = ১২০ টাকা।

বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয় মূল্য ১০০ টাকা।
বিক্রয়মূল্য ৬০০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৬০০)/১২০ = ৫০০ টাকা।

১৫% ডিসকাউন্ট দিলে বিক্রয়মূল্য = ৬০০ - (৬০০ এর ১৫%) টাকা
= ৬০০ - ৯০ টাকা
= ৫১০ টাকা

তাহলে লাভ থাকে ৫১০ - ৫০০ = ১০ টাকা

৫০০ টাকায় লাভ হয় ১০ টাকা
১ টাকায় লাভ হয় (১০/৫০০) টাকা
১০০ টাকায় লাভ হয় (১০০/৫০) টাকা
= ২%

∴ শতকরা লাভ থাকবে ২%।
১৮.
একজন ব্যবসায়ী ১৫% ক্ষতিতে একটি পণ্য বিক্রি করে। যদি সে পণ্যটি ২২৫ টাকা বেশি মূল্যে বিক্রি করত তাহলে তার ১০% লাভ হত। পণ্যটির ক্রয়মূল্য কত?
  1. ৮০০ টাকা
  2. ৯০০ টাকা
  3. ১০০০ টাকা
  4. ৮৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী ১৫% ক্ষতিতে একটি পণ্য বিক্রি করে। যদি সে পণ্যটি ২২৫ টাকা বেশি মূল্যে বিক্রি করত তাহলে তার ১০% লাভ হত। পণ্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
ক্রয়মূল্য ১০০ টাকা
∴ ১৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১৫ = ৮৫ টাকা।
∴ ১০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা।

∴ বিক্রয় মূল্যের ব্যবধান = ১১০ - ৮৫ = ২৫ টাকা। 

বিক্রয়মূল্য ২৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ২২৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ২২৫)/২৫ টাকা
= ৯০০ টাকা।
১৯.
কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার মজুদ আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?
  1. ১৫ দিন
  2. ২২ দিন
  3. ২০ দিন
  4. ১৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার মজুদ আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?

সমাধান: 
৫ দিন পর বাকি থাকে = (৩০ - ৫) = ২৫ দিন
মোট ছাত্র = (৪০ + ১০) = ৫০ জন

৪০ জনের খাদ্য মজুদ আছে ২৫ দিনের 
১ জনের খাদ্য মজুদ আছে (৪০ × ২৫) দিনের
৫০ জনের খাদ্য মজুদ আছে (৪০ × ২৫)/৫০ দিনের 
= ২০ দিনের
২০.
৫ বছরে কোন মূলধন মুনাফা-আসলে একসাথে ৮৭৫ টাকা হয়। মুনাফা আসলের ১/৪ অংশ হলে, শতকরা মুনাফার হার কত?
  1. ২.৫%
  2. ৭.৫%
  3. ৫%
  4. ৮%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ বছরে কোন মূলধন মুনাফা-আসলে একসাথে ৮৭৫ টাকা হয়। মুনাফা আসলের ১/৪ অংশ হলে, শতকরা মুনাফার হার কত?

সমাধান:
ধরি, মুনাফা = ক টাকা
আসল = ৪ক টাকা 
∴ মুনাফা-আসল = ক + ৪ক = ৫ক টাকা

প্রশ্নমতে,
৫ক = ৮৭৫
বা, ক = ৮৭৫/৫
= ১৭৫ টাকা
∴ মুনাফা = ১৭৫ টাকা 
এবং আসল = (১৭৫ × ৪) = ৭০০ টাকা

৭০০ টাকার ৫ বছরের মুনাফা ১৭৫ টাকা
১ টাকার ১ বছরের মুনাফা ১৭৫/(৭০০ × ৫) টাকা
১০০ টাকার ১ বছরের মুনাফা (১৭৫ × ১০০)/(৭০০ × ৫) টাকা
= ৫ টাকা

∴ শতকরা মুনাফার হার ৫%
২১.
একটি পণ্য পাইকারি বিক্রেতা ১০% লাভে এবং খুচরা বিক্রেতা ১৫% লাভে বিক্রি করে। খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য ১০৩৫ টাকা হলে, পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য কত?
  1. ৮১৯.৫ টাকা 
  2. ৮২৫.৭৫ টাকা 
  3. ৮১৮.১৮ টাকা 
  4. ৮০৮.২৫ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য পাইকারি বিক্রেতা ১০% লাভে এবং খুচরা বিক্রেতা ১৫% লাভে বিক্রি করে। খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য ১০৩৫ টাকা হলে, পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য কত?

সমাধান: 
খুচরা বিক্রেতার ক্ষেত্রে,
১৫% লাভে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ১৫) = ১১৫ টাকা 

বিক্রয়মূল্য ১১৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১০৩৫ টাকা হলে ক্রয়মূল্য = (১০৩৫ × ১০০)/১১৫ টাকা 
= ৯০০ টাকা

পাইকারি বিক্রেতার,
১০% লাভে ক্রয়মুল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ১০) = ১১০ টাকা 

বিক্রয়মূল্য ১১০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ৯০০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৯০০)/১১০ টাকা 
= ৮১৮.১৮ টাকা
২২.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ২০% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে?
  1. ৪% বৃদ্ধি
  2. ৪% হ্রাস
  3. ৬% বৃদ্ধি
  4. ৬% হ্রাস
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ২০% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে?

সমাধান: 
ধরি,
দৈর্ঘ্য = ক
প্রস্থ = খ 
∴ ক্ষেত্রফল = কখ

২০% বৃদ্ধিতে নতুন দৈঘ্য = ক + (ক এর ২০%)
= ক + ক/৫
= ৬ক/৫

২০% হ্রাসে নতুন প্রস্থ = খ - (খ এর ২০%)
= খ - খ/৫
= ৪খ/৫

নতুন ক্ষেত্রফল = (৬ক/৫) × (৪খ/৫)
= ২৪কখ/২৫

∴ ক্ষেত্রফলের হ্রাস = কখ - ২৪কখ/২৫
= কখ/২৫

শতকরা হ্রাস = {(কখ/২৫)/কখ} × ১০০%
= ৪%